শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৯. শ্রীশ্রীচৈতন‍্যমহাপ্রভুর বংশ পরিচয় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori19.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. শ্রীশ্রীচৈতন‍্যমহাপ্রভুর বংশ পরিচয় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori19.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
      এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori18.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৯)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীশ্রীচৈতন‍্যমহাপ্রভুর বংশ পরিচয়।*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
*(১)শ্রীমন্মহাপ্রভুর বৃদ্ধ প্রপিতামহ= অর্থ‍্যাৎ ঠাকুরদাদার পিতামহ শ্রীপাদ জিত মিশ্র ঠাকুর।*
*(২)এই শ্রীজিত মিশ্র ঠাকুরের তিন পুত্ররত্ন ছিলেন।দুই পুত্রের কোন সন্তান সন্ততি না থাকায় কোন নাম উল্লেখ নাই। তৃতীয় পুত্রের নাম শ্রীপাদ মধুকর মিশ্র ঠাকুর।*
*(৩)শ্রীপাদ মধুকর মিশ্রের চারপুত্র যথা ঃ-- উপেন্দ্র,রঙ্গদ,কীর্তিদ ও কীর্তিবাস মিশ্র।*
*(৪)এই চার পুত্রের মধ্যে উপেন্দ্র মিশ্র মহাশয়ের সাতটি পুত্র সন্তান ছিলেন এবং তাঁর স্ত্রীর নাম ছিল কলাবতী বা কমলাবতী। তিনি পরমা সুন্দরী ছিলেন বলিয়া তাঁকে শোভাবতীও বলা হত।এই সাত পুত্র সম্বন্ধে প্রাচীন গ্রন্থে এইরকম লেখা আছে =* *যথা ঃ---*
*"কংসারি পরমানন্দ জনার্দন আর জগন্নাথ।*
*পদ্মনাভ সর্বেশ্বর আর ত্রৈলোক‍্যনাথ।।"*
*(৫)এই জগন্নাথ মিশ্রের পুত্রই হচ্ছেন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু।এখন আপনাদের জ্ঞাতার্থে যতদূর সম্ভব বংশ পরিচয় ক্রম অনুসারে নিম্নে দেওয়া হল।*
*🙏সর্বপ্রথম শ্রীমন্মহাপ্রভু।*
*🙏শ্রীপাদ জগন্নাথ মিশ্র--পিতা।*
*🙏শ্রীপাদ উপেন্দ্র মিশ্র--পিতামহ*
*🙏শ্রীপাদ মধুকর মিশ্র--প্রপিতামহ।*
*🙏শ্রীপাদ জিত মিশ্র--বৃদ্ধ প্রপিতামহ।*
*🌻এই হচ্ছে মহাপ্রভুর পিতার দিকের বংশ পরিচয় এখন আপনাদের তাঁর মাতৃদেবীর বংশের সামান্য পরিচয় যেটুকু পাওয়া যায়*।
*মহাপ্রভুর পিতা শ্রীপাদ জগন্নাথ মিশ্র, মাতা শ্রীমতী শচীদেবী, মাতামহের নাম শ্রীনীলাম্বর চক্রবর্তী। তাঁর প্রথম কন‍্যা শচীদেবী। শচীদেবীর স্বামী শ্রীজগন্নাথ মিশ্র।দ্বিতীয় কন‍্যা সর্বজয়া, স্বামী শ্রীপাদ চন্দ্রশেখর আচার্য‍্য।মহাপ্রভুর মাসীমার নাম সর্বজয়া দেবী ও মেসো মহাশয়ের নাম শ্রীচন্দ্রশেখর আচার্য‍্য। শচীদেবীর পর পর আটটি কন‍্যা গর্ভে বিনষ্ট হয়। নবম সন্তান শ্রীমদ্ বিশ্বরূপ মিশ্র হচ্ছেন জ‍্যেষ্ঠ পুত্র।বাল‍্যকালে সংসার আশ্রম পরিত‍্যাগ করে চলে যান এবং তাঁর সন্ন‍্যাস আশ্রমের নাম শ্রীশঙ্করারণ‍্য।দশম গর্ভের সন্তান শ্রীমন্মহাপ্রভু। আবির্ভাব ইংরেজি ১৪৮৬ খ্রীষ্টাব্দে (বাংলা ১৪০৭ শকে) ফাল্গুনী পূর্ণিমার তিথিতে ২১শে ফাল্গুন শনিবার সন্ধ‍্যার পর। মহাপ্রভু ত্রয়োদশ মাসকাল মাতৃগর্ভে ছিলেন  এবং শুভ চন্দ্রগ্রহণ কালে সারা নবদ্বীপ যখন হরি সংকীর্তনে মগ্ন তখন তিনি ধরাধামে অবতীর্ণ হন। মহাপ্রভুর কোষ্ঠী বিচারে দেখা যায় = পূর্ব ফাল্গুনী নক্ষত্র,সিংহ রাশি,সিংহ লগ্ন। ইহার পরিচয় গ্রন্থের মধ্যে এইভাবে পাওয়া যায় =*
*সিংহ রাশি,সিংহ লগ্ন,উচ্চগ্রহগণ।*
*ষড়বর্ণ,অষ্ট বর্গ, সর্ব শুভক্ষণ।।*
*🍀জ‍্যোতিষ শাস্ত্র মতে এইরকম সর্ব শুভক্ষণ হওয়া খুবই দুর্লভ।*
*দীক্ষা গুরু=শ্রীপাদ ঈশ্বরপুরী।*
*সন্ন‍্যাস গুরু=শ্রীপাদ কেশব ভারতী।*
*পরম গুরুদেব=শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গোস্বামী।*
*বিবাহ=প্রথমা পত্নী লক্ষ্মীপ্রিয়া দেবী।পিতা=শ্রীবল্লভাচার্য‍্য। দ্বিতীয়া পত্নী শ্রীবিষ্ণুপ্রিয়া দেবী।পিতা শ্রীসনাতন মিশ্র।*
*🙏জগদগুরু মহাপ্রভুর এই শুভ জন্মতিথিটি সমগ্র বাঙ্গালী তথা ভারতবাসীর কাছে একটি অতি পুণ‍্যময় দিন।এই পুণ‍্য তিথিতে ব্রত উপবাস করা, জন্মলীলা কাহিনী শ্রবণ কীর্তন করা অতীব শুভদায়ক। সাধারণ বাঙ্গালীর কাছে দুর্গোৎসবই হচ্ছে সর্বাপেক্ষা বড় জাতীয় উৎসব বা ধর্মীয় উৎসব। কিন্তু দুঃখের বিষয় এই যে শুভ জন্মতিথিটি সমগ্র বাঙ্গালী জাতির প্রাণে জাতীয় সাড়া জাগাতে পারে নাই। আদি নিবাস শ্রীহট্ট হলেও গঙ্গাতীরে বাস লোভে এবং নবদ্বীপধাম প্রকট করবার মানসে মিশ্র মহাশয় এখানে বাস পরিবর্তন করেন।চলতি কথায় আমরা নবদ্বীপ বলি। কিন্তু এর তাৎপর্য‍্য হচ্ছে নয়টি দ্বীপের সমন্বয়। বতর্মানের নবদ্বীপধাম দর্শন করলে ইহা কিছু বুঝা যায় না। কিন্তু ৫০০|৬০০বৎসর পূর্বে বা তার আগে গঙ্গা নদীর গতি এবং প্রবাহ অন‍্যরকম ছিল।সেজন‍্য আশেপাশের এই নয়টি দ্বীপের নাম হচ্ছে=অন্তদ্বীপ,মধ‍্যদ্বীপ,জহ্নুদ্বীপ, সীমন্ত দ্বীপ,কোল দ্বীপ,মোদ্রুম দ্বীপ, গোদ্রুম দ্বীপ,ঋতু দ্বীপ ও রুদ্র দ্বীপ।*
*🍀এই দ্বীপগুলির মাহাত্ম্য এবং পূর্বস্মৃতি যদি কোন আগ্রহী ভক্ত পাঠক জানতে চান তাহলে তিনি বাগবাজারে শ্রীগৌড়ীয় মঠ হতে প্রকাশিত শ্রীনরহরি ঠাকুর বিরচিত শ্রীশ্রীভক্তি রত্নাকর গ্রন্থের ৪৬৫ পৃষ্ঠায় পাবেন।এর অর্থ এই নয় যে নয়টি দ্বীপ তখন ছিল কারণ ঈশান প্রভু যখন শ্রীনিবাস আচার্য‍্য প্রভুকে নবদ্বীপ পরিক্রমার মাধ‍্যমে এই ধাম মাহাত্ম্য ব‍্যাখ‍্যা বা বর্ণনা করেছিলেন। তা হতে বুঝা যায় যে তাঁদের প্রকট কালের বহুপূর্বে এই জাতীয় নামকরণ হয়েছিল এবং প্রত‍্যেকটি নামের তাৎপর্য‍্য এই গ্রন্থে বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে।আমরা যে নামাচার্য‍্য হরিদাস ঠাকুরকে ব্রহ্মার অবতার বলে জানি তারও বিশেষ তাৎপর্য‍্য আছে, এবং তা "অন্তদ্বীপের" মাহাত্ম্য পাঠ করলে জানা যাবে।অর্থ‍্যাৎ দ্বাপর যুগে স্বয়ং ব্রহ্মা শ্রীকৃষ্ণের গোধন চুরি করে যে অপরাধ করেছিলেন তা স্খালনের জন্য তিনি যে জায়গায় বসে গৌর ভগবানের আরাধনা করেছিলেন এবং পরে শচীনন্দন যখন প্রসন্ন হয়ে ব্রহ্মাকে বর চাইতে বলেছিলেন তখন ব্রহ্মা বলেছিলেন যে=*
*এই কলিযুগে নদীয়াতে।*
*করিবে প্রকট লীলা স্বগণ সহিতে*।।
*সে সময় প্রভু মোরে করি অঙ্গীকার।*
*জন্মাইবা নীচকূলে এ ইচ্ছা আমার।।*
*ওহে প্রভু,মোর অভিমান অতিশয়*।
*লোকে ঘৃণা করে যেন ঐছে দন্ড হয়।।*
*ঘুচাইবা আমার দারুণ দুষ্টমতি।*
*করাইবা তোমার শ্রীনামে গাঢ়রতি।।*
*পূর্বে যৈছে মায়ায় মোহিত কৈলে মোরে।*
*তাহা না করিয়া প্রভু এই অবতারে।।*
*অনুক্ষণ তোমার ভক্তের সঙ্গ চাই।*
*জীবনে মরণে যেন তোমাকে ধেয়াই।।*
*শুনিয়া ব্রহ্মার বাক‍্য প্রভুর উল্লাস*।
*প্রভু কহে, "পূর্ণ হবে সব অভিলাষ।।*
*পুনঃ প্রভু সংক্ষেপেই ব্রহ্মারে কহিলা।*
*দেখিবা সাক্ষাতে মোর নবদ্বীপ লীলা।।*
*কহি অন্তরের কথা হইলা অন্তর্ধান।*
*এই হেতু লোকে ব‍্যক্ত অন্তদ্বীপ ধাম।।*
*🌹সুতরাং এটি হতে বুঝা যায় যে সাধারণতঃ দ্বীপ বলে যে এক বিশাল জলবেষ্টিত ভূখন্ডকে বুঝায়, এটি ঠিক তা নয় তবে নিশ্চয়ই আদি নবদ্বীপের কাছাকাছি বিভিন্ন জায়গায় অতীতের এইসব ঐতিহ্য বহন করে গুপ্তভাবে আছেন। এই উপাখ‍্যান হতে বেশ বুঝা যায় যে হরিদাসকে কেন ব্রহ্মার অবতার বলা হয়। সেজন‍্য বোধহয় তিনি যবনের অন্নে প্রতিপালিত হয়েছিলেন।সেইরকম অন‍্যান‍্য প্রতিটি দ্বীপের সঙ্গে প্রাচীন ধর্মগাঁথা জড়িত যা পিপাসু পাঠকগণ পাঠ করে আনন্দলাভ করেন।*
◆               ◆               ◆               ◆
*সবাকার অহঙ্কার,হ'বে খর্ব এইবার,*
   *শক্তির পরীক্ষা দিবে নন্দের নন্দন।*
*গাভীগণ আছে যত,বারি বর্ষি করি হত,*
   *ব্রজবাসী সকলের করিও নিধন।।*
*মেঘ শব্দ অবিরত,শুনি নন্দ হন ভীত,*
   *গোকুলে চিন্তিত তবে রহে সর্বজন।*
*ভাবে একি অঘটন,কেন দৈব বিড়ম্বন,*
    *নাহি জানি ঈয়ন পাপে ইহা সংঘটন।।*
*ভঙ্গ করি ইন্দ্র পূজা,পাইতেছি মোরা সাজা,*
  *শুনিয়া শিশুর বাক‍্য পড়েছি বিপাকে।*
*উপায় না দেখি মোরা,চিন্তি সবে হই সারা,*
   *সকাতরে কহে নন্দ পত্নী যশোদাকে।।*
🦚🦚🦚🦚🦚🦚🌸🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧

  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৮. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori18.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori18.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
         এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori17.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
**(১৮)বৈষ্ণব জগতের মাধুকরী*
    *সংসারী লোকেদের কর্তব‍্য*
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀সুতরাং আপনারা যদি পরমেশ্বরের এই মহিমা স্বীকার করেন  তাহলে দীক্ষিত হন বা না হন,নিত‍্য পূজা পাঠ করুন বা নাই করুন সেই পরম পুরুষ গোবিন্দকে যেন দৈনন্দিন জীবন যাত্রার মাধ‍্যমে একটু স্মরণ করবেন যে কথা গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন শুনুন=*
*"যৎ করোষি যদশ্নাসি যৎ জুহোদি দদাসি যৎ।*
*যৎ তপস‍্যাসী কৌন্তেয় তৎ কুরুষ্ব মদাপর্ণম।।"*
*🌺অর্থ‍্যাৎ শ্রকৃষ্ণ কুন্তীপুত্র অর্জুনকে বলছেন, অর্জুন! তুমি যা কিছু করতে ইচ্ছা হয়  করো,যা কিছু খেতে ইচ্ছা হয় খাও,যা কিছু হোম করো,যা কিছু দান করো,যা কিছু তপস‍্যা করো,তা সমস্ত কিছু করবার আগে আমাকে অর্পণ করবে বা আমাকে স্মরণ করে তবে করবে।*
*🍁এখানে শুধু পূজা-অর্চনার কথায় বলা হয় নাই, সবরকম কর্মের কথায় বলা হয়েছে।অর্থ‍্যাৎ অর্পণ দ্বারা ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ করার অভ‍্যাস হবে এবং সদা সর্বদা গোবিন্দ পাদপদ্ম স্মরণের একটা সুযোগ মিলবে।(জীব অভ‍্যাসের দাস, যেমন যেমন অভ‍্যাস করবে তেমন তেমন ফল পাবে)।এতে আপনাদের চরম মানসিক লাভ হবে।শুধু মাত্র মানসে সমর্পণ করে সেবা করবেন।এই অভ‍্যাসটি কৃপা করে স্মরণ রাখবেন এই প্রর্থনা, এবং ভগবান অলক্ষ‍্যে দেখবেন যে তাঁর সৃষ্ট সন্তানগণ তাঁকে ভোলেনি।এ প্রসঙ্গে আমার বিশেষ অনুরোধ যে পাঠকগণ যেন "চরিতসুধা" গ্রন্থে নবদ্বীপ দাস বাবাজী এবং আনন্দ মিত্র প্রসঙ্গটি অতি অবশ্যই পাঠ করেন। ভক্তিমার্গের প্রথম সোপানই হচ্ছে দাস‍্যভাব।তুমি প্রভু আমি দাস,তুমি যন্ত্রী আমি যন্ত্র,তুমি কর্তা আমি নিমিত্ত মাত্র, এই ভাবটি মনে করে সমস্ত কাজ করতে পারলেই কাজের মধ্যে দাস‍্যভাব জাগরিত হয় এবং কর্তৃত্বাভিমান বিনাশ হবে।আমি আহার করি তা তোমারই কৃপায়,সংসারে আছি তা তোমারই দয়ায়,অর্থ‍্যাৎ যা কিছু করি না কেন সব তুমিই করাও।আমার কর্ম ও ইচ্ছার মধ‍্য দিয়ে তোমার ইচ্ছায় পূর্ণ হোক,আমি ফলাফল কিছুই চাই না, হে হৃষিকেশ তুমি সদাসর্বদা আমার হৃদয়ে আসীন হয়ে আমায় চালনা করো যে কথা শাস্ত্রে বলা হয়েছে।*
*"ত্বয়া হৃষীকেশ হৃদিস্থিতেন যথা নিযুক্তোহস্মি তথা করোমি।"*
*🌻এই অবস্থার একটি মাধুর্য‍্য এই যে সদা সর্বদা "আমি তোমার " এই দাস‍্য ভাবটি বজায় থাকে এবং কর্মের কর্তৃত্বাভিমান কমে যাবে।(যা কিছু করি আমি করি,আমিই সব যে অহং কাজ করে মনের ভেতরে তা একেবারেই কমে যাবে)।আমরা সকলেই কৃষ্ণ বহির্মুখী জীব তথাপি সব কাজের আরম্ভেই যদি আমরা অর্পণ করার অভ‍্যাসে অভ‍্যস্ত হই তখন যদি কোন পাপাকাজ বা কুৎসিত কাজ করবার বাসনা মনে জাগে তখনই বিবেকের দংশন অনুভূত হবে যে এমন কুৎসিত কাজ তো ভগবানকে অর্পণ করা যায় না উচিত হবে না এবং তখনই সে তা হতে নিজেকে নিরস্ত করবে এবং সাধু গুরু পদাশ্রয়ের বাসনা ধীরে ধীরে জাগ্রত হবে।*
*🌹এতদিন কর্মার্পণের কোন অভ‍্যাস যার মধ্যে ছিল না  এবং নির্বিচারে ভাল মন্দ সব কাজ করে যেত,এই অভ‍্যাস যুক্ত হবার পর এক নব চেতনার সঞ্চার হল এবং যেন এক নূতন ধারায় অর্পণ করতে শিখল।কর্মার্পণের এমনই মহিমা যে প্রচ্ছন্নভাব (আবরণ) ধীরে ধীরে চিত্তবৃত্তির পরিবর্তন ঘটতে বাধ‍্য।অর্পণ করতে করতে মনে হবে ভগবানকে অর্পণ করছি এবং তার মধ‍্য দিয়ে ধীরে ধীরে স্ব-ভাব বদলাবে ও কুকর্ম বা অসৎ কর্মের প্রবৃত্তি চিরতরে কমে যাবে। সুতরাং কর্মার্পণের এই অভ‍্যাসের মাধ‍্যমে মানুষের চিত্তবৃত্তির (মনভাবের) যে কিরকম আমূল সংস্কার হয় তা আশাকরি আপনারা অনুধাবন করতে পেরেছেন।*
*🍀সুখেই থাকুন বা দুঃখেই থাকুন তখন মনে এত কষ্ট বোধ হবে না। এই জন্য সাধু,গুরু,মহান্তগণ দুঃখে কখনও বিচলিত হন না বরং দুঃখকে ভগবানের দান হিসাবে গ্রহণ করেন। আর একটা মস্তবড় কথা এই যে, আমরা তো কেউ কখনও ভগবানকে বলিনা য হে করুণাময়!তুমি আমাকে দুঃখ দাও, বরং বলি ধন দাও,দৌলত দাও,সুখ দাও,সমৃদ্ধি দাও, কিন্তু চাইলেই কি তা পাচ্ছি? (হ‍্যাঁ, একমাত্র শ্রীকৃষ্ণের পিসিমা কুন্তী,শ্রীকৃষ্ণের কাছে আঁচল পেতে দুঃখ ভিক্ষা করে ছিলেন, কেন?যতদিন দুঃখের মধ্যে তাঁরা ছিলেন শ্রীকৃষ্ণ তাঁদের সঙ্গে ছিলেন,যেই রাজ সিংহাসন পেয়ে গেলেন পান্ডবগণ, তখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় গমন করেছিলেন)। সুতরাং আমার মনে হয় সুখ চাইলেই যখন পাওয়া যাবে না ; তখন চাইবার কি দরকার ভগবান যখন যেভাবে রাখেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত  কারণ সবই পূর্ব জনমের কর্মফল।আর তা না হলে ভগবান কেন তারই সৃষ্টি সন্তানদের মধ্যে এই বৈষম‍্য (অসমতা) সৃষ্টি করবেন? কারণ তিনি তো কখনও অবিচার করতে পারেন না।দুঃখ দ্রারিদ্রের আর একটা মহিমা এই যে মানুষ সদাসর্বদা ভগবানকে করার একটা সুযোগ পায় যেটা প্রাচুর্য‍্যের মধ্যে সম্ভব নয়।ভগবানের কাছে দুঃখ প্রার্থনা একমাত্র কুন্তীদেবীই করেছিলেন আগে বললাম, যা শ্রীমদ্ ভাগবতে পাওয়া যায়  যথা=*

*হরি তুমি বারে বারে,বিপদে ফেলোগো মোরে,*
   *তাহলে ত্বরিতে পাব তব দরশন।*
*সঙ্কট আসিলে তুমি,সম্মুখে দাঁড়াবে স্বামী,*
   *বিপদ কামনা তাই করে অনুক্ষণ।।*
*বস্ত্র কাড়ি দুর্য‍্যোধন,করে লাঞ্জনা যখন,*
     *রাখিলে দ্রৌপদী মান তবে নারায়ণ।*
*উচ্চবংশে জাত,বিদ‍্যা ঐশ্বর্য‍্যে গর্বিত,*
    *সম্পত্তি রয়েছে বলি অভিমানী মন।।*
*তব নামে অধিকার,কভু নাহি রহে তার,*
     *প্রাপ‍্য তুমি হও তার যারা অকিঞ্চন।।*
*🌻সুতরাং সুধী ভক্ত পাঠকগণ আপনারা এইসব শ্রবণ করে যা বিচার্য‍্য মনে করেন তাইই করবেন, তবে কর্মার্পণ স্ব-ভাবটি যেন ভুলবেন না। যার বিশদ ব‍্যাখ‍্যা আগেই করা হয়েছে এবং ভগবানের কাছে মানত করে সুখ সমৃদ্ধি না চাওয়ায় ভাল। কারণ সারা বিশ্বের যিনি অধিপতি তাঁকে নিজ কার্য‍্য সিদ্ধির জন্য মানতের মাধ‍্যমে কিছু ভোগ বা পূজা দিবার প্রবৃত্তি বা মনোভাব আমার বিচারে অত‍্যন্ত গর্হিত।গীতায় তিনি শ্রীমুখে বলেছেন যে আমার পূজায় উপাচারের কোন প্রয়োজন নাই।পত্র পুষ্প ফল জলেই তিনি তুষ্ট, তিনি দ্রব‍্যের কাঙ্গাল নহেন ভক্তির কাঙ্গাল।তাঁর কৃপাতেই সব সম্ভব এই সার কথাটি সকলে মনে রাখলেই ভাল। এই প্রসঙ্গে সীতানাথের কাতর প্রার্থনা একটি পদাবলী আস্বাদন করুন।*
*🍀কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন।*
*🍀তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন।।*
*🍀তাঁর আত্মা বেচি করে ঋণের শোধন।*
*🍀এত ভাবি আচার্য‍্য করেন আরাধন।।*
*🍀গঙ্গাজল তুলসী মঞ্জরী অনুক্ষণ।*
*🍀কৃষ্ণপাদপদ্ম ভাবি করেন সমর্পণ।।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*ইন্দ্র ঘূর্ণিত নয়নে,ডাকিলেন মেঘগণে,*
   *আহ্বান শুনিয়া তারা করে আগমন।*
*ল'য়ে সাথে মেঘ সবে,চলে ত্বরা ইন্দ্র তবে,*
   *অবশেষে ব্রজে তিনি উপনীত হন।।*
*মেঘগণে শীঘ্রগতি,করিলেন অনুমতি,*
   *সেথা যেন কোন প্রাণ,নাহি পায় পরিত্রাণ,*
   *ইহার অন‍্যথা যেন না হয় কখন।।*
*🌹🌹সংসারী লোকের কর্ত‍ব‍্য এখানেই রইল🌹🌹*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৯. শ্রীশ্রীচৈতন‍্যমহাপ্রভুর বংশ পরিচয় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori19.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৫. শ্রীকৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা-মাহাত্ম‍্য ও মাধুরী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori15.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. শ্রীকৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা-মাহাত্ম‍্য ও মাধুরী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori15.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
         এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য‍্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori14.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫)বৈষ্ণব জগতের অধিকারী*
*শ্রীকৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা-মাহাত্ম‍্য ও মাধুরী।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍁অহেতুক তর্কজাল সৃষ্টি করে সৃষ্টি কর্তার অস্তিত্বে সন্দিহান (সংশয়) হয়ে বৃথা সময় নষ্ট করিও না বরং তাতে মূর্খতার পরিচয় দিবে। তাতে কোন সুফল ফলবে না এবং মহামূল‍্য এই মনুষ‍্য জীবন ব‍্যর্থতায় পর্য‍্যবসিত (পরিণত) হবে।এই প্রসঙ্গে কবিরাজ গোস্বামী মহাশয় আর একটি পয়ারের মাধ‍্যমে বলেছেন যে=*
*🍀আদ‍্যপান্ত চৈতন‍্যলীলা অলৌকিক জেনো।*
*🍀শ্রদ্ধা করি শুন ইহা সত‍্য করি মেনো।।*
*🍀যেই তর্ক করে ইহার সেই মূর্খরাজ।*
*🍀আপনার মুন্ডে সেই আপনা পড়ে বাজ।।*
*🌻শ্রীগুরুকৃপায় নির্জন জায়গায় বসে নিবিষ্ট মনে যদি একবার আত্মবিশ্লেষণ করা যায় তাহলে দেখবেন যে মানুষের অসাধ‍্য কিছুই নাই, কারণ মহাপ্রভুর পার্ষদগণ এইরকম নরদেহ পেয়ে এই কলিযুগে কেউবা ঃ----*
*(১)💧পাষাণ বিগ্রহের সঙ্গে বাক‍্যালাপ করে গিয়েছেন।*
*(২)প্রাণপ্রিয় বিগ্রহ তাঁর প্রাণাধিক প্রিয় ভক্তের কাছে চেয়ে খেয়েছেন।*
*(৩)ভক্তের কান্নায় বিচলিত হয়ে নারায়ণ শিলা পূর্ণ অবয়ব বা মূরতি ধারণ করেছেন।*
*(৪)ভজনে আবিষ্ট ভক্তকে সমস্ত বিপদের হাত হতে রক্ষা করবার জন্য কৃপাময়ী রাধারাণী সদাসর্বদা কাননের বা জঙ্গলের মধ্যে তাঁকে পাহাড়া দিয়েছেন।*
*(৫)স্মরণ মনন কালে মানসে দুধ জ্বাল দিবার সময়ে ভক্তের হাতের চামড়া পুড়ে গেছে।*
*(৬)রাধারাণীর সঙ্গে মানসে হোলী খেলবার কালে ভক্তের সর্বাঙ্গ ফাগুময় হয়ে গিয়েছে।*
*(৭)স্বাবর জঙ্গম জীবজন্তু সব কৃষ্ণনাম শ্রবণ পাগলের মতো নেচেছে।*
*(৮)বন‍্য পশু সকল এবং শুক-সারী পাখীগণ নিবিষ্ট মনে জঙ্গলের মধ্যে বসে হিংসা ভুলে গিয়ে একাগ্রচিত্তে ভাগবদ্ পাঠ শুনেছে। সুতরাং সবই সম্ভব এবং চাই শুধু অবিচলিত নিষ্ঠা, কঠোর সাধন ভজন যা মানুষের অসাধ‍্য নয়।*
*🌷অর্থ‍্যাৎ এই কৃষ্ণপ্রেম এবং চৈতল‍্যলীলার প্রেমভক্তিপূর্ণ অক্ষয় সরোবরে যদি মরালগণের মতো ভেসে ভেসে বেড়াতে চান তাহলে আত্মবিশ্লেষণের মাধ‍্যমে সর্বপ্রথম স্থির করুন যে, জীবনকে কোন পথে চালিত করতে চান এবং প্রকৃতই যদি কর্পূর সুবাসিত কৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার রস আস্বাদন করতে মন চায় তাহলে মহাজনগণ যে পথ অবলম্বনের মাধ‍্যমে সাধনায় সিদ্ধিলাভ করেছেন সেই আদর্শকে সামনে রেখে সুদীর্ঘ চেষ্টা,আর্তি,দীনতা ও নিষ্ঠার মাধ‍্যমে নিজ মনরূপ বিহঙ্গকে সেই সুরে গান গাওয়ান। নিজের হৃদয় বীণার তন্ত্রীটিকে সেই সুরে বেঁধে নিন এবং ঝঙ্কৃত করুন।সেই সুর যে সুরের উন্মাদনায় নিজের দেহমন আনন্দে প্লাবিত হয়ে যাবে।সত‍্য কথা বলছি, ভুলে যাবেন ক্ষুধা তৃষ্ণা এবং কৃপার বারি ধীরে ধীরে আপনার উপরে বর্ষিত হবে এবং ভক্তি জগতের সব বন্ধ দ্বার বা দরজা একে একে খুলে যাবে।করুণার বাতাসে নিজের দেহ মন্দিরে সদাসর্বদা এক অপ্রাকৃত আনন্দের শিহরণ অনুভব বোধ করবেন।এটি কোন উপনাসিক কল্পনা প্রসূত সঙ্কেত নয় কারণ আমাদের পূর্বসূরীরা সাক্ষাৎ সেই আনন্দ উপভোগ করে গিয়েছেন।অর্থ‍্যাৎ সবই সম্ভব এই সুদুর্লভ মানব দেহে এবং চাই শুধু অবিচলিত নিষ্ঠা এবং গুরুদেবের সীমাহীন করুণা এবং আশীর্বাদ।*
*🙌কৃষ্ণভক্তির এমন মনোরম ব‍্যাখ‍্যা, কৃষ্ণভক্ত জীবের মনের একান্ত গোপ‍্য কথাগুলি কবিরাজ গোস্বামী মহাশয় এমন সাবলীল(সহজ) ভঙ্গিতে প্রাঞ্জল (সহজ সরল)ভাষায় বর্ণনা করেছেন যে তাঁর কোন তুলনা হয় না।সেইহেতু গ্রন্থের প্রারম্ভে এই অতুলনীয় উপমাবিহীনে কৃষ্ণ ভক্তিময় পয়ারটির কিছু ব‍্যাখ‍্যা করা হল যাতে সুধী পাঠকগণ এই গ্রন্থের বিভিন্ন প্রসঙ্গের মধ্যে যে সব অত‍্যাশ্বর্য‍্য এবং অবিশ্বাস্য ঘটনাবলী আছে তাতে সহজেই প্রতীতি(বিশ্বাস) জন্মিবে।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌷শোন পিতা বিবরণ,কেন বারি বরিষণ,*
     *বিধাতা ইহার মূল জানিও নিশ্চয়।*
*🌷যত জীবের সৃজন,আর জনম মরণ,*
   *সুখ দুঃখ যাহা কিছু কর্ম হতে হয়।।*
*🌷মহা সাগরাদি যত,জলাশয় আছে শত,*
   *সূর্য‍্যরশ্মি বারি তার অবিরত শোষে।*
*🌷মেঘ রূপে সেই বারি,ওঠে ত্বরা শূন‍্যোপরি,*
    *সেই মেঘ হ'তে বারি বর্ষে অবশেষে।।*
*🌷জানিও নির্দেশে তাঁরি,বরিষণ করে বারি,*
  *ঈশ্বর নিয়ম কভু না হয় অন‍্যথা।*
*🌷ইন্দ্র যজ্ঞ এবে ত‍্যজি,গাভী বিপ্র সবে পূজি,*
   *পর্বতের যজ্ঞ আজ কর তুমি হেথা।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori16.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৭. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori17.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori17.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
         এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori16.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
        *সংসারী লোকের কর্তব‍্য*
        ••••••••••••••••••••••••••••••
*💧সেইজন‍্য শ্রীগীতায় মোক্ষ যোগের ৩৮ নম্বর শ্লোকে বলেছেন=*
*"বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপমম্।*
*পরিণামে বিষমিব তৎ সুখম্ রাজসং স্মৃতম্।।"*
*🌹অর্থ‍্যাৎ "রূপ-রসাদি বিষয়ের সংস্পর্শে যে সুখ উৎপন্ন হয় এবং যা আগে অমৃতের মতো মনে হয়  কিন্তু পরিণামে তা বিষতুল‍্য হয় এবং একে রাজস্ সুখ বলে।" এই একই কথা আবার গীতায় বলা হয়েছে সন্ন‍্যাস যোগের ২২ নম্বর শ্লোকে যথা ঃ--*
*"যে হি সংস্পর্শা ভোগা দুঃখযোনয় এব তে।*
*আদ‍্যন্তবন্তঃ কৌন্তেয় ন তেষু রমতে বুধঃ।।"*
*🌷এর একটি ব‍্যাখ‍্যা বাংলা পয়ার ছন্দে পাওয়া যায় যেখানে বলা হয়েছে ঃ--*
*🍀বিষয় জনিত সুখ,সকলি দুঃখের মূল।*
*🍀আছে তার আদি অন্ত সবই অনিত‍্য তাহে নাই ভুল।।*
*🍀হে কৌন্তেয়,এ নিমিত্ত মানুষ বিবেকী হলে।*
*🍀কখন না হয় রত,অবাস্তব এ সকলে।।"*
*🌻অর্থ‍্যাৎ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে যে সুখ উৎপন্ন হয় তা সর্বদাই দুঃখের কারণ ;তাদের যেমন আদি আছে ;তেমনি অন্তও আছে, সেইজন‍্য পন্ডিত ব‍্যক্তিগণ তাতে কখনও লিপ্ত হন না।এই শ্লোকটির শব্দগত অর্থ কিঞ্চিৎ নিচে দেওয়া হল।*
*☘শ্রীভগবান কৌন্তেয় অর্থ‍্যাৎ কুন্তীপুত্র অর্জুনকে বলছেন যে হে কৌন্তেয়!সংস্পর্শজাঃ যেহি ভোগাঃ (অর্থ‍্যাৎ ইন্দ্রিয় সংস্পর্শ দ্বারা বিষয় হতে উৎপন্ন যে সুখ) তে দুঃখযোনয় এব(তারা দুঃখেরই কারণ)তাহারা আদ‍্যন্তঃ চ (তাদের আদি এবং অন্ত উভয়ই আছে )সেজন‍্য বুধঃ ব‍্যক্তি (বিবেকবান মানবগণ) তেষু ন রমতে (তাতে বা তা দ্বারা প্রীতিলাভ করেন না )।*
*🌷সুতরাং সংসারে থাকুন ক্ষতি নাই কিন্তু সংসারের প্রতি আসক্ত না হওয়ায় উচিত  এবং পাকাল মাছের মত থাকুন কারণ এ দুনিয়ায় আপনার বা আমার বলে কিছু নাই সবই সেই পরমেশ্বরের কৃপার দান। এ সংসারে স্ত্রী-পুত্র,ধন-দৌলত সবই কৃষ্ণের আমরা নিমিত্ত মাত্র।যে কথা লালাবাবু বলেছিলেন==*
*ব্রজনাথ করে দান,জাগে মোর অভিমান,*
   *ভব রোগীটির এ যে দারুণ কুপথ‍্য।*
*🌻অর্থ‍্যাৎ এই অহং বোধই যত সর্বনাশের মূল কারণ।জীব মাত্রেই কৃষ্ণদাস।যাবার সময় সকলকেই খালি হাতেই যেতে হবে, যিনি যত বড়ই ধনী হন না কেন?কিন্তু তবুও মূঢ় মানব সম্প্রদায় মায়ার দাস হয়ে ভবযন্ত্রণা ভোগ করছে, গরলকে অমৃত মন করে পান করছে আর হলাহলের জ্বালায় জর্জরিত হচ্ছে।সেজন‍্য কখনও ভাববেন না যে ভগবদ্ সেবা বা সাধন ভজন সব বৃদ্ধ বয়সে করব, কারণ আপনি কি জানেন যে আপনার পরমায়ু কতদিন? ২১৬০০ বার নিশ্বাস নিচ্ছেন আর ২১৬০০ বার প্রশ্বাস ফেলছেন, কখন কোন সময়ে আটকে যাবে কে বলতে পারে? সুতরাং এই সুদুর্লভ মনুষ‍্য জনমের যথা সম্ভব সদ্ব‍্যবহার করুন।যে কথা প্রেমানন্দ দাস বারবার বলেছেন বিভিন্ন পদাবলীর মাধ‍্যমে ঃ----*
*ওরে মন!দেখি শুনি না বুঝ আপনা।*
*কে বা তুমি কোথা হতে,জন্মিয়াছ জীয় কাতে,*
     *কেবা মারে কাহার ঘটনা।।*
*গর্ভে মোর যন্ত্রণাতে,কে রক্ষা করিল তাতে,*
      *কে ক্ষীর রাখিল মার স্তনে।*
*অজ্ঞানে এমন জ্ঞান,স্তন ধরি দুগ্ধপান,*
      *কোথা পেলি এসব সন্ধানে।।*
*একা মাত্র এলি হেথা,স্ত্রী পুত্র বা ছিল কোথা,*
     *এবে কিসে বলহ আপনা।*
*আমি বলি যেই দেহ,হেথায় পড়িবে সেহ,*
     *কেবা আর হইবে আপনা।।*
*কার হয়ে কার বল,নিজ প্রভু কেন ভুল,*
      *তিনলোকে বন্ধু মাত্র সেই।*
*কহে প্রেমানন্দ মন,ভজ শ্রীহরি চরণ,*
     *মায়া বন্ধ ধাঁধা যাবে এই।।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🙏মহাভাগবদ্ প্রেমানন্দ দাস আবার বলছেন==*
*এ মন!কি লাগি আইলা ভবে।*
*এমন জনমে,  হরি না ভজিলি,*
      *সে তুই মানুষ কবে।।*
*মানুষ আকার,  হইলে কি হয়,*
       *করহ ভূতের কাম।*
*নহিলে বদনে,    কেন না বলহ,*
      *শ্রীগোবিন্দের নাম।।*
*পাখীরে যে নাম, লওয়াইলে লয়,*
     *শারী শুক আদি যত।*
*তুই যে ইহাতে,    আলস‍্য করহ,*
      *এ হয় কেমন মত।।*
*দিবস রজনী,   আবোল তাবোল,*
       *পাচাল পারিতে পার।*
*তাহার ভিতরে, কখন কেন কি,*
      *গোবিন্দ বলিতে নার।।*
*ভজিব বলিয়া,    কহিয়া আইলি,*
       *ভুলিলি কি সুখে পেয়ে।*
*বুঝিনু আবার,       শমন নগরে,*
         *নরকে মজিবে যেয়ে।।*
*বদন ভরিয়া,      হরি বল যদি,*
       *ক্ষতি না হইবে তায়।*
*কহে প্রেমানন্দ, তবে সে নিতান্ত,*
       *এ ভবে কৃতান্ত দায়।।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*সেই মূর্তি হেনকালে,সকলেরে ডাকি বলে,*
    *ইচ্ছামত বর সবে চাহ এ সময়।*
*নন্দ কহে গিরি ঠাঁই,অন‍্য কিছু নাহি চাই,*
    *ভগবানে সদা মোর মতি যেন রয়।।*
*অন্তর্য‍্যামী ভগবান,সবার মঙ্গল চান,*
    *পিতা লাগি ইন্দ্র যজ্ঞ করেন বারণ।*
*পর্বতে পূজিতে কহি,তার মাঝে নিজে রহি,*
   *নন্দের অভীষ্ট যাহা করেন পূরণ।।*
*যবে শোনে দেবরাজ,পূজা তার বন্ধ আজ,*
     *ক্রোধে হয় সর্বদেহ কম্পিত তাহার।*
*কহিলেন শচীপতি,গোপ জাতি পাপ মতি,*
   *তাহাদের ধন গর্ব অসহ‍্য এবার।।*
🙌🙌🙌🙌🙌🙌🌻🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori18.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৬. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori16.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori16.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
         এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
       ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. শ্রীকৃষ্ণলীলা এবং চৈতন‍্যলীলার মহিমা-মাহাত্ম‍্য ও মাধুরী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori15.html  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
     *সংসারী লোকেদের কর্তব‍্য*
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺সাধারণত দেখা যায় যে মানুষ যদি কোন মানুষকে জিজ্ঞাসা করেন কেমন আছেন?তখন সাধারণত আমরা তার উত্তরে বলি "এই চলে যাচ্ছে" বা কেউ বলেন "আর দাদা ভাল নাই" আবার কেউ বা বলেন "এই একরকম চলে যাচ্ছে" যার ভাবার্থ এই যে আমরা কেউই যেন ঠিক সুখী নই।অর্থ‍্যাৎ ঈশ্বর আমাদের যেভাবে রেখেছেন সেটা যেন আমাদের মনঃপুত নয়। কিন্তু আমরা তো একবারও ভাবি না  যে তাঁরই কৃপায় এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং যিনি জন্মগ্রহণের আগে হতেই মাতৃবক্ষে অমৃত দান করে রেখেছেন যাতে মানুষ তথা যাবতীয় জীবজন্তু মাতৃজঠর হতে মুক্ত হবার পর হতেই সেই দুগ্ধ পান করতে পারে।আমরা বিজ্ঞানের যতই বড়াই করি না কেন পৃথিবীর কোন বৈজ্ঞানিক কি এ পর্যন্ত এ রহস‍্যের সমাধান করতে পেরেছেন?এককথায় না,এ পর্যন্ত হয় নি, বা হবে না কারণ তাহলে সেদিন আর ভগবানের অস্তিত্বে মানুষের বিশ্বাস থাকবে না।যে মাতৃবক্ষে এমন ক্ষীরধারা বতর্মান সেখানে কি কোন বৈজ্ঞানিক বা ডাক্তার ইনজেকসানের সিরিঞ্জ দিয়ে সেই দুগ্ধ বাহির করতে পারবেন?কখনই না, তখন দুধের পরিবর্তে রক্তে বের হয়ে আসবে।অথচ সন্তান যখন সেই মাতৃবক্ষের দুগ্ধপান করতে চাইবে তখনই অজস্রধারায় দুগ্ধ প্রবাহ তার মুখে এসে পড়বে।অর্থ‍্যাৎ কৃপাময় ভগবান তাঁর সৃষ্ট সন্তানদের জীবন ধারণের জন্য কতসব কলাকৌশল সৃষ্টি করেছেন যেখানে জড় বিজ্ঞান সম্পূর্ণরূপে পরাস্ত।কিন্তু তথাপি সেই মানুষ যখন বড় হয়,যখন তার জ্ঞান বুদ্ধি লাভ হয় তখন সে বেশীর ভাগ ক্ষেত্রেই ভগবানের এই মহিমার কথা ভুলে যায়। কিন্তু পরমেশ্বরের এত করুণা যে তথাপি তিনি সকলকেই সমভাবে তাঁর করুণাধারা বর্ষণ করেন।*
*🌻আবার দেখুন কৃপাময় ভগবান আমাদের দেহের মধ্যে বিভিন্ন ইন্দ্রিয় সংযোগ মাধ‍্যমে সব জিনিসকে উপভোগ করবার সুযোগ করে দিয়েছেন।চক্ষু,কর্ণ,নাসিকা,জিহ্বা,ত্বকের দ্বারা যাবতীয় ভোগ‍্য বস্তুকে আস্বাদন করবার ব‍্যবস্থা করেছেন।চন্দ্র,সূর্য‍্য, গ্রহতারা,আকাশ,বাতাস,পানীয়জল, নদনদী, পাহাড়পর্বত সৃষ্টি করে পৃথিবীর অশেষ কল‍্যাণ সাধন করেছেন, মানুষের সুখের জন্য এবং ভোগের জন্য। কোথায়, তিনি তো এসব জিনিস চন্দ্রগ্রহে বা মঙ্গলগ্রহে দেননি, দিয়েছেন শুধু এই পৃথিবীর বুকে।কেন?না তাঁর সৃষ্ট সন্তানগণের যেন কোন কষ্ট না হয়।*
*🌹তবে একটি প্রশ্ন সকলেই করতে পারেন যে তাহলে এতলোক এত কষ্ট পাচ্ছে কেন?তার উত্তর খুব সহজ।সাংসারিক জীবনে দেখুন যে এক মায়ের পাঁচটি পুত্র সন্তান একই পরিবেশে শৈশবকাল হতেই মানুষ হয়।একই খাবার খাই, একই পোষাক পরে,একই বিদ‍্যালয়ে পড়াশুনা করে, সকলেরই পিতামাতা এক কিন্তু তথাপি কেন বৈষম‍্য দেখা যা?কেহ বা গানবাজনায় ভাল,কেউবা খেলাধূলায় ভাল,কেউবা ধর্মপথে যায়,কেউবা কিছুই পড়াশুনা করে না, কেহবা চাকরি করে আবার কেউবা ব‍্যবস‍া বাণিজ‍্যের দ্বারা অনেক উপার্জন করে,জন্ম কিন্তু সকলেরই এক মাতৃগর্ভে।একই সাংসারিক পরিবেশে সকলেই লালনপালন কিন্তু তথাপি এই বৈষম‍্য কেন?পিতামাতা চান সকলকেই আদর্শবান করে মানুষ করতে। কিন্তু কেউ বা স্কুলে প্রথম স্থান অধিকার করে কেউ বা ফেল করে।এর দ্বারা এই স্থির সিদ্ধান্তে আসা যায় যে মাতাপিতা বা মানুষের এ ব‍্যাপারে কোন হাত নাই সবই এক অদৃশ্য হাতের বিধান এবং আমাদের হিন্দুধর্ম মতে এই সবই পূর্ব জন্মের কর্মফল ছাড়া আর কিছুই নয়।আপনারা বিশ্বাস করুন বা নাই করুন একটু চিন্তা করে ভেবে দেখবেন যে আমার এই উক্তির মধ্যে যুক্তি আছে কি না? একটি অশিক্ষিত মানুষ কি প্রাচুয‍্যের মধ্যে জীবন কাটাচ্ছে আর একটি উচ্চ শিক্ষিত মানুষ শত চেষ্টা করেও নাজেহাল হয়ে যাচ্ছে।এই শিক্ষিত লোকটির চেষ্টার কোন ত্রুটি নাই কিন্তু ভাগ‍্যলক্ষ্মী সুপ্রসন্ন নন।আবার দেখুন মাতাপিতা কন‍্যার বিয়ে দিবার সময় যথাসম্ভব সৎপাত্রে কন‍্যাটিকে পাত্রস্থ বা সমর্পণ করেন, যথাসম্ভব যৌতুক হিসাবে যতটুকু সামর্থ‍্য দেন কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখুন কত বিয়ে বিফলতায় পর্য‍্যবসিত হচ্ছে আবার কতজনের ভাগ‍্য বিয়ের পর সুখ সমৃদ্ধিতে ভরে যাচ্ছে। সুতরাং কার কপালে যে কি লেখা আছে তা কারও বলবার ক্ষমতা নাই।মানুষ মাত্রেই কর্মফল ভোগ করতে হবে, যে কথা সাধু গুরু বৈষ্ণবগণ বলেন যে প্রারব্ধ কর্ম ভোগ সকলকেই করতে হবে সু হোক আর কু হোক*
*☘সুখ শান্তি বলতে আমরা সাধারণত অর্থকেই বুঝি।যেন টাকা থাকলেই সব সুখ হাতে মুঠোয়।পার্থিব ভোগ বিলাসের জন্য টাকা অবশ্যই কিছু সুখ দেয়, কিন্তু শান্তি সে দিতে পারে না। শান্তি একান্ত মনের জিনিস।কত গরীবের সংসার দেখবেন কেমন শান্তিময় আবার কত ধনীর সংসার দেখবেন অশান্তির কারাগার।সব থেকেও যেন কিছু নাই। সুতরাং আমরা এই স্থির সিদ্ধান্তে আসতে পারি যে জীবনভোর তো ছুটাছুটি করছি কিন্তু আসল বস্তুর সন্ধান কি আমরা পেয়েছি? এ যেন মরুভূমির তৃষ্ণার্ত পথিকের মরীচিকা ভ্রান্তি। মরীচিকা দেখলে মনে হচ্ছে এই তো সামনেই জল আর একটু গেলেই তৃষ্ণা মিটাতে পারব কিন্তু যতই  এগিয়ে যাই ততই যেন মরীচিকা দূরে সরে যাচ্ছে। অর্থ‍্যাৎ মন যতই বিষয় হতে বিষয়ান্তরে ধাবিত হচ্ছে শান্তি ততই যেন দূরে সরে যাচ্ছে।বার বার ঠেকছি, ঠেকে শিখছি, তথাপি এই আশার বিরাম নাই।* 
*🌺তাই বলি মন!তুমি অনিত‍্যের মোহে মুগ্ধ হইও না, অনিত‍্যের পানে ছুটিও না,তুমি আপন ঘরে ফিরে এসো।প্রকৃত সুখ শান্তি তো তোমার নিজের মধ‍্যেই বতর্মান, তুমি কেন মিছে বাইরে ছুটাছুটি করছ? উপমাচ্ছলে বলা যায় যে,কস্তুরীমৃগ যেরকম তার নাভি গন্ধে মুগ্ধ হয়ে বনের একপ্রান্ত হতে অন‍্য প্রান্তে ছুটে বেড়ায় গন্ধে উন্মত্ত হয়ে তার খোঁজে, অথচ সে বুঝে না যে সে গন্ধ তার নিজের নাভিতেই লুকিয়ে আছে।সেইরকম হে আমার ভ্রান্ত মন!তুমিও বুঝতে পারছ না যে সুখ শান্তি আনন্দ সবই তোমার নিজের অন্তরে রয়েছে কিন্তু আমরা অযথা বাইরে ছুটাছুটি করে মরছি।বিষয় সংস্পর্শ জনিত সুখকেই আমরা জীবনের চরম লক্ষ্য মনে করে প্রতিনিয়ত তারই দিকে ধাবিত হচ্ছি।*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🍀নববস্ত্র অলঙ্কারে,সজ্জিত হইয়া পরে,*
   *গো-ব্রাহ্মণ পর্বতেরে কর প্রদক্ষিণ।*
*নন্দ আদি গোপগণ,মানি তাঁর সে বচন,*
   *কৃষ্ণের ইচ্ছায় কার্য‍‍্য আরম্ভে সেদিন।।*
*শোন অপূর্ব কথন,মায়া করি বিস্তারণ,*
    *প্রদক্ষিণ কালে হরি অন‍্য মূর্তি লন।*
*বিশাল পর্বত রূপে,প্রকাশিয়া নিজরূপে,*
    *পূজা দ্রব‍্য তবে তিনি করেন ভক্ষণ।।*
🙏🌲🙏🌲🙏🌲🙏👌🙏🌲🙏🌲🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৭. সংসারী লোকেদের কর্তব‍্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori17.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds