✧═══════════•❁❀❁•═══════════✧
১৫. শ্রীকৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা-মাহাত্ম্য ও মাধুরী 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori15.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত কৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা মাহাত্ম্য ও মাধুর্য্য 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori14.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৫)বৈষ্ণব জগতের অধিকারী*
*শ্রীকৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার মহিমা-মাহাত্ম্য ও মাধুরী।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍁অহেতুক তর্কজাল সৃষ্টি করে সৃষ্টি কর্তার অস্তিত্বে সন্দিহান (সংশয়) হয়ে বৃথা সময় নষ্ট করিও না বরং তাতে মূর্খতার পরিচয় দিবে। তাতে কোন সুফল ফলবে না এবং মহামূল্য এই মনুষ্য জীবন ব্যর্থতায় পর্য্যবসিত (পরিণত) হবে।এই প্রসঙ্গে কবিরাজ গোস্বামী মহাশয় আর একটি পয়ারের মাধ্যমে বলেছেন যে=*
*🍀আদ্যপান্ত চৈতন্যলীলা অলৌকিক জেনো।*
*🍀শ্রদ্ধা করি শুন ইহা সত্য করি মেনো।।*
*🍀যেই তর্ক করে ইহার সেই মূর্খরাজ।*
*🍀আপনার মুন্ডে সেই আপনা পড়ে বাজ।।*
*🌻শ্রীগুরুকৃপায় নির্জন জায়গায় বসে নিবিষ্ট মনে যদি একবার আত্মবিশ্লেষণ করা যায় তাহলে দেখবেন যে মানুষের অসাধ্য কিছুই নাই, কারণ মহাপ্রভুর পার্ষদগণ এইরকম নরদেহ পেয়ে এই কলিযুগে কেউবা ঃ----*
*(১)💧পাষাণ বিগ্রহের সঙ্গে বাক্যালাপ করে গিয়েছেন।*
*(২)প্রাণপ্রিয় বিগ্রহ তাঁর প্রাণাধিক প্রিয় ভক্তের কাছে চেয়ে খেয়েছেন।*
*(৩)ভক্তের কান্নায় বিচলিত হয়ে নারায়ণ শিলা পূর্ণ অবয়ব বা মূরতি ধারণ করেছেন।*
*(৪)ভজনে আবিষ্ট ভক্তকে সমস্ত বিপদের হাত হতে রক্ষা করবার জন্য কৃপাময়ী রাধারাণী সদাসর্বদা কাননের বা জঙ্গলের মধ্যে তাঁকে পাহাড়া দিয়েছেন।*
*(৫)স্মরণ মনন কালে মানসে দুধ জ্বাল দিবার সময়ে ভক্তের হাতের চামড়া পুড়ে গেছে।*
*(৬)রাধারাণীর সঙ্গে মানসে হোলী খেলবার কালে ভক্তের সর্বাঙ্গ ফাগুময় হয়ে গিয়েছে।*
*(৭)স্বাবর জঙ্গম জীবজন্তু সব কৃষ্ণনাম শ্রবণ পাগলের মতো নেচেছে।*
*(৮)বন্য পশু সকল এবং শুক-সারী পাখীগণ নিবিষ্ট মনে জঙ্গলের মধ্যে বসে হিংসা ভুলে গিয়ে একাগ্রচিত্তে ভাগবদ্ পাঠ শুনেছে। সুতরাং সবই সম্ভব এবং চাই শুধু অবিচলিত নিষ্ঠা, কঠোর সাধন ভজন যা মানুষের অসাধ্য নয়।*
*🌷অর্থ্যাৎ এই কৃষ্ণপ্রেম এবং চৈতল্যলীলার প্রেমভক্তিপূর্ণ অক্ষয় সরোবরে যদি মরালগণের মতো ভেসে ভেসে বেড়াতে চান তাহলে আত্মবিশ্লেষণের মাধ্যমে সর্বপ্রথম স্থির করুন যে, জীবনকে কোন পথে চালিত করতে চান এবং প্রকৃতই যদি কর্পূর সুবাসিত কৃষ্ণলীলা এবং চৈতন্যলীলার রস আস্বাদন করতে মন চায় তাহলে মহাজনগণ যে পথ অবলম্বনের মাধ্যমে সাধনায় সিদ্ধিলাভ করেছেন সেই আদর্শকে সামনে রেখে সুদীর্ঘ চেষ্টা,আর্তি,দীনতা ও নিষ্ঠার মাধ্যমে নিজ মনরূপ বিহঙ্গকে সেই সুরে গান গাওয়ান। নিজের হৃদয় বীণার তন্ত্রীটিকে সেই সুরে বেঁধে নিন এবং ঝঙ্কৃত করুন।সেই সুর যে সুরের উন্মাদনায় নিজের দেহমন আনন্দে প্লাবিত হয়ে যাবে।সত্য কথা বলছি, ভুলে যাবেন ক্ষুধা তৃষ্ণা এবং কৃপার বারি ধীরে ধীরে আপনার উপরে বর্ষিত হবে এবং ভক্তি জগতের সব বন্ধ দ্বার বা দরজা একে একে খুলে যাবে।করুণার বাতাসে নিজের দেহ মন্দিরে সদাসর্বদা এক অপ্রাকৃত আনন্দের শিহরণ অনুভব বোধ করবেন।এটি কোন উপনাসিক কল্পনা প্রসূত সঙ্কেত নয় কারণ আমাদের পূর্বসূরীরা সাক্ষাৎ সেই আনন্দ উপভোগ করে গিয়েছেন।অর্থ্যাৎ সবই সম্ভব এই সুদুর্লভ মানব দেহে এবং চাই শুধু অবিচলিত নিষ্ঠা এবং গুরুদেবের সীমাহীন করুণা এবং আশীর্বাদ।*
*🙌কৃষ্ণভক্তির এমন মনোরম ব্যাখ্যা, কৃষ্ণভক্ত জীবের মনের একান্ত গোপ্য কথাগুলি কবিরাজ গোস্বামী মহাশয় এমন সাবলীল(সহজ) ভঙ্গিতে প্রাঞ্জল (সহজ সরল)ভাষায় বর্ণনা করেছেন যে তাঁর কোন তুলনা হয় না।সেইহেতু গ্রন্থের প্রারম্ভে এই অতুলনীয় উপমাবিহীনে কৃষ্ণ ভক্তিময় পয়ারটির কিছু ব্যাখ্যা করা হল যাতে সুধী পাঠকগণ এই গ্রন্থের বিভিন্ন প্রসঙ্গের মধ্যে যে সব অত্যাশ্বর্য্য এবং অবিশ্বাস্য ঘটনাবলী আছে তাতে সহজেই প্রতীতি(বিশ্বাস) জন্মিবে।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌷শোন পিতা বিবরণ,কেন বারি বরিষণ,*
*বিধাতা ইহার মূল জানিও নিশ্চয়।*
*🌷যত জীবের সৃজন,আর জনম মরণ,*
*সুখ দুঃখ যাহা কিছু কর্ম হতে হয়।।*
*🌷মহা সাগরাদি যত,জলাশয় আছে শত,*
*সূর্য্যরশ্মি বারি তার অবিরত শোষে।*
*🌷মেঘ রূপে সেই বারি,ওঠে ত্বরা শূন্যোপরি,*
*সেই মেঘ হ'তে বারি বর্ষে অবশেষে।।*
*🌷জানিও নির্দেশে তাঁরি,বরিষণ করে বারি,*
*ঈশ্বর নিয়ম কভু না হয় অন্যথা।*
*🌷ইন্দ্র যজ্ঞ এবে ত্যজি,গাভী বিপ্র সবে পূজি,*
*পর্বতের যজ্ঞ আজ কর তুমি হেথা।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৬. সংসারী লোকেদের কর্তব্য কি ❓ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/madhukori16.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
