শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৯. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda89.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৯. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৯)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
     *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷আমাদের এই বতর্মান যথাবস্থিত দেহই সাধক দেহ, আর "অন্তশ্চিন্তিতঅভীষ্টতৎসেবোপযোগি" দেহই সিদ্ধদেহ।এটিই শ্রীপাদ শ্রীজীব গোস্বামী মহোদয়ের অভিপ্রেত(চাওয়া)।সিদ্ধদেহের ব‍্যাখ‍্যা সম্বন্ধে আরও কিঞ্চিৎ পরিস্ফুট(স্পষ্টভাবে প্রকাশিত) করা যাচ্ছে।রসময় রসিকশেখরের সাক্ষাৎ সেবা এই গুণময় জড়ীয় দেহ দ্বারা হয় না।ব্রজরসের রসময় দেহ ছাড়া ব্রজনাথের কাছাকাছি হওয়া যায় না। সাধকদেহও গুণময়।অভীষ্ট সখীর অনুগা মূর্তি ধ‍্যানগম‍্যা।ধ‍্যানদ্বারা নিজকে তদ্রূপ ভেবে অভীষ্ট সখীর অনুগা(অনুসরণকারিনী) হয়ে কুঞ্জসেবার অধিকার লাভ করতে হয়।শ্রীঠাকুর নরোত্তম এর যে প্রণালী লিখেছেন তা এই=*
*"সখীনাং সঙ্গিনীরূপামাত্মানাং বাসনাময়ীং।*
*আজ্ঞাসেবাপরাং তত্তৎরূপালঙ্কারভূষিতাম্।।"*
*🍁নিজকে ললিতা ও শ্রীরূপমঞ্জরী প্রভৃতি কোন সখীর সঙ্গিনীর মতোধ‍্যান করতে হবে।সেই অভীষ্ট বা আকাঙ্ক্ষা সখীর আজ্ঞাপরা (আদেশমত) হতে হবে।অর্থ‍্যাৎ তাঁর আজ্ঞা অনুসারে শ্রীশ্রীরাধামাধবের সেবা করতে হবে।সখীর অনুগা এই বাসনাময়ী মূর্তিকে শ্রীকৃষ্ণের মনোহররূপে তত্তৎরূপ অলঙ্কার দ্বারা বিভূষিত করতে হবে বা সাজাতে হবে। সনৎকুমার তন্ত্রও বলেন=*
*"আত্মানাং চিন্তয়েত্তত্র তাসাং মধ্যে মনোরমাং।*
*রূপযৌবনসম্পন্নাং কিশোরীং প্রমদাকৃতিম্।।"*
*🌻এখানে মনে রাখা কর্তব‍্য যে, আচার্য‍্যগণ এবং মহাজনগণও ধ‍্যানমূর্তির কথায় উপদেশ করেছেন। আমাদের এই যথাবস্থিত দেহকে সখীর অনুগা ভাবে সাজাতে হবে,এটি যেন কেউ মনে না করেন।এই গুণময় জড়ীয়দেহ রসরাজের সেবাকুঞ্জে প্রবেশ লাভ করতে অসমর্থ। আমার এই রক্তমাংসের দেহ দেখলে রক্তমাংসের কথায় মনে পড়বে।এত নিচে থেকে কুঞ্জসেবার অধিকার লাভ ঘটে না।আনন্দ-চিন্ময়-রস-ভাবিতা সখীগণের সহচরী হতে হলে সাধকগণকেও তদনুরূপ ধ‍্যানমূর্তি পরিগ্রহ করতে হবে। আমাদের এই সাধকদেহের কথা ভুলতে হবে এই বাহ‍্যজগৎ,এই বাহ‍্যদেহ প্রভৃতির সঙ্গে সর্বসংস্রব নিরাকৃত করে সাধককে আনন্দ-চিন্ময়-রস-প্রতিভাবিতা শ্রীমূর্তি পরিগ্রহ(স্বীকার) করার জন্য সাধনা করতে হবে।যে জায়গায় যেতে হবে,নিজে সে জায়গার অনুরূপ না হলে সে স্থলে প্রবেশ অধিকার পাওয়া অসম্ভব। এই জন্য রামরায়ের উপদেশ এই যে=*
*"ব্রজলোকের কোন ভাব লৈয়া যেই ভজে।*
*ভাবযোগ‍্য দেহ পাঞা কৃষ্ণ পায় ব্রজে।।*
*তাহাতে দৃষ্টান্ত উপনিষদ শ্রুতিগণ*।
*রাগমার্গে ভজি পাইল ব্রজেন্দ্রনন্দন।।*
*অতএব গোপীভাব করি অঙ্গীকার।*
*রাত্রিদিনে চিন্তে রাধাকৃষ্ণের বিহার।।*
*সিদ্ধদেহ চিন্তি করে তাহার সেবন*।
*সখীভাবে পায় রাধাকৃষ্ণের চরণ*।।
*গোপী অনুমতি বিনা ঐশ্বর্য‍্য জ্ঞানে।*
*ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে।।*
*তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন।*
*তথাপি না পাইল ব্রজে ব্রজেন্দ্র নন্দন।।"*
*🙏ঠাকুর নরোত্তম প্রেমভক্তি চন্দ্রিকায় এই তত্ত্ব স্পষ্টভিবে প্রকাশিত করে বুঝিয়েছেন। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহোদয় রাগবতর্ম চন্দ্রিকা প্রভৃতিতে এই তত্ত্ব বিশদভাবে প্রকটিত করেছেন।ব্রজরসের মধুর সাধনাই অকৈতব কৃষ্ণপ্রেম পাওয়ার একমাত্র সাধন। শ্রীমন্মহাপ্রভু বৈষ্ণবসমাজে এই মধুর ভজন প্রকটিত করেন।শ্রীপাদ রামানুজ প্রভৃতি বৈষ্ণবগণ বৈষ্ণব দর্শনের উৎকর্ষ সাধন করেছেন, তারজন‍্য সমগ্র বৈষ্ণবসমাজ তাঁদের কাছে ঋণী। কিন্তু শ্রীবৃন্দাবনের অকৈতব প্রেমতত্ত্ব পরম দয়াল শ্রীশ্রীমহাপ্রভুর দ্বারাই প্রচারিত হয়।শ্রীরামানুজ সম্প্রদায়ের ভজননিষ্ঠ অতি সুন্দর। তাঁদের ভক্তিনিষ্ঠাও যথেষ্ট। কিন্তু শ্রীশ্রীরাধাকৃষ্ণের নিগূঢ় ভজন, ব্রজের নিগূঢ় রস তাঁদের সাধনার অবিদিত (অজানা)।তাঁরা শ্রীশ্রীলক্ষ্মীনারায়ণের উপাসক।এই উপাসনা ঐশ্বর্য‍্যময়ী।ঐশ্বর্য‍্যময়ী সেবায় শ্রীসম্প্রদায়ের ভজন আদর্শ। কিন্তু এই ভজনা ভজনের চরম আদর্শ নয়।কেননা এই ঐশ্বর্য‍্যময়ী-ভজনায় ব্রজের মধুর রস অধিগম‍্য (জ্ঞানলাভের যোগ‍্য)হয় না।রসিকশেখর শ্রীকৃষ্ণের মধুময় রসরাজ‍্যে প্রবেশ ছাড়া সাধকের আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হয় না। এই জন্য স্বয়ং লক্ষ্মীও ব্রজরস লাভের জন‍্য ব‍্যাকুলা।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৯০. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৭. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda87.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৮)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
      *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
     °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*💧কামানুগাভক্তির লক্ষণ এই যে=*
*"কামানুগা ভবেৎতৃষ্ণা কামরূপানুগামিনী।*
*সম্ভোগেচ্ছাময়ী তত্তদ্ভাবেচ্ছাত্মেতি সা দ্বিধা।।"*
*☘অর্থ‍্যাৎ কামরূপা সখীগণের প্রেম ভক্তির অনুগামিনী তৃষ্ণাই কামানুগা ভক্তি।কামানুগা ভক্তি দুই প্রকার= সম্ভোগেচ্ছাময়ী এবং তত্তদ্ভাবেচ্ছাময়ী।কেলিতৎপরতাভক্তি, সম্ভোগেচ্ছাময়ী ভক্তি নামে অভিহিত।স্ব স্ব অভীষ্ট সখীদের ভাববিশেষের প্রাপ্তির জন্য নিরন্তর ইচ্ছাময়ী যে ভক্তি,তাইই তত্তদ্ভাবেচ্ছাময়ী ভক্তি নামে অভিহিত হয়ে থাকে।একেই মুখ‍্যকামানুগা বলা হয়।*
*🌷ব্রজসুন্দরীগণের কৃষ্ণপ্রেম কৈতবগন্ধবিবর্জিত(কপটতাবিহীন) ও বিশুদ্ধ।অকৈতব (অকপট) কৃষ্ণপ্রেম লাভের একমাত্র সাধন রাগানুগাভক্তি। শ্রীরামরায় বলেন=*
*"সেই গোপীভাবামৃতে যার লোভ হয়।*
*বেদধর্ম ত‍্যজি সেই কৃষ্ণকে ভজয়।।*
*রাগানুগা মার্গে তারে ভজে যেই জন।*
*সেইজন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন।।"*
*🌻এই পয়ার চারটি ভক্তিরসামৃতসিন্ধুর নিম্নলিখিত পদ‍্যগুলিরই প্রতিধ্বনি যথা ঃ--*
*"রাগাত্মিকৈকনিষ্ঠ যে ব্রজবাসীজনাদয়ঃ।*
*তেষাং ভাবাপ্তয়ে লুব্ধো ভবেদত্রাধিকারবান্।।*
*তত্তদ্ভাবাদিমাধুর্য‍্যশ্রুতে ধীর্যদপেক্ষতে।*
*নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তল্লোভোৎপত্তি লক্ষণম্।।"*
*🍁সুতরাং রাগানুগাভক্তি, ব্রজজনের সেবামাধুর্য‍্যের প্রবলতর লোভে প্রলুব্ধ হয়ে বর্ষার উন্মাদিনী দ্বিকুলপ্লাবিনী পদ্মার থরপ্রবাহের মতো দুকুল ভাসিয়ে শ্রীকৃষ্ণসাগরে আত্মসমর্পণের জন্য উধাও(অদৃশ‍্য) ভাবে প্রবাহিত হয়।তখন শ্রীকৃষ্ণ প্রাপ্তির জন্য শাস্ত্র কি উপদেশ দিচ্ছেন,যুক্তিই বা কি বলছে তার প্রতি ভ্রূক্ষেপ করার আর অবসর বা প্রয়োজন থাকে না।কিন্তু এতে এইরকম মনে করতে হবে না যে শাস্ত্রযুক্তি ইচ্ছাপূর্বক পরিত‍্যাগ করে রাগানুগা ভক্তিপথে চলতে হবে। রাগানুগা ভক্তিপথের পথিকগণের স্বকর্মকত্ব থাকে না, তাঁরা নিজের বুদ্ধিতে স্বাধীন বা উচ্ছৃঙ্খল ভাবে চলেন না, কিন্তু তাঁরা এক প্রবলতর শক্তির অনিবার্য‍্য প্রেরণায় সবেগে পরিচালিত হন।ব্রজবাসীজনের শ্রীকৃষ্ণসেবার মাধুর্য‍্য ও পারিপাট‍্য (গোছগাছ বা শৃঙ্খলা )স্মরণে তাঁদের চিত্ত তদ্রূপ সেবাধিকার পাওয়ার জন্য ব‍্যাকুল ও বিচলিত হয়ে উঠে।সেই লোভ তাঁদের চিত্তে উত্তরোত্তর বাড়তে বাড়তে তাঁরা রাগানুগা ভক্তিপথে পরিচালিত করে। সুতরাং তখন তাঁদের আর শাস্ত্রযুক্তির প্রতি লক্ষ্য করার অবসর থাকে না।এইরকম লোভের উৎপত্তি হলে বিষয় ব‍্যাপারে স্বতঃই (নিজে থেকে )তাঁদের সংস্রব(সম্পর্ক বা সঙ্গ) শিথিল হয়ে যায় অর্থ‍্যাৎ বিষয় সম্পত্তির উপর কোন লোভ লালসা নিজে থেকেই চলে যায়।শ্রীকৃষ্ণের সেবা মাধুর্য‍্যে তাঁরা তখন একেবারেই বিভোর হয়ে পড়েন।এই অবস্থায় প্রাথমিক সাধকগণের জন্য যে সব বিধি ব‍্যবস্থা নির্দিষ্ট হয়েছে, রাগানুগা ভজননিষ্ঠের মধ্যে সেই সব বিধি পালনের দৃঢ়তা আর দেখা যায় না,দেখার কথাও নয়।রাগানুগাভক্তিতে একবার পৌঁছতে পারলে তখন শাস্ত্রবিধির অপেক্ষা থাকে না।তাঁরাই তখন শাস্ত্রবিধি রচনা করেন, যেমন শ্রীপাদ রূপ,সনাতন,শ্রীজীব প্রমুখ।বৈধীভক্তির অনুষ্ঠানের যে উদ্দেশ্য, তাদের সেই উদ্দেশ্য এই অবস্থায় সফলীকৃত হয়ে যায়।আগেই বলা হয়েছে,বৈধীভক্তি রাগানুগা ভক্তি লাভের সাধন। বৈধী ভক্তির অনুষ্ঠানে তখন সেটির ফলস্বরূপ রাগানুগা ভক্তি উপজাত বা জন্ম হয়,তখন বৈধীভক্তির অনুষ্ঠানে শিথিলতা পরিলক্ষিত হওয়াই স্বাভাবিক। কিন্তু রাগানুগার সঞ্চার না হওয়া পর্যন্ত বৈধীভক্তি পরিত‍্যাগ শাস্ত্রবিরুদ্ধ। তদ্ যথা ঃ--*
*"বৈধীভক্ত‍্যধিকারী তু ভাবাবির্ভাবনাবধিঃ।*
*অত্র শাস্ত্রং তথাতর্কমনুকূলমপেক্ষতে।।"*
               *(ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থ )*
*🍀অর্থ‍্যাৎ ভাবের আবির্ভাব না হওয়া পর্যন্ত বৈধীভক্তির অনুশীলন করতে হবে।এই অবস্থায় শাস্ত্রযুক্তির অপেক্ষা স্বীকার্য‍্য (স্বীকার করতে হবে )।*
*🌺বৈধীভক্তির নিষেবণে (সেবায়) রাগানুগা ভক্তির উদয় হয়।এই রাগানুগা ভক্তির কামানুগা অঙ্গই অকৈতব বা অকপট কৃষ্ণপ্রেম পাওয়ার সাধন।*
*🌷যে প্রকারে রাগানুগার সাধন করতে হয়,তার প্রণালী সম্বন্ধে শ্রীপাদ রূপগোস্বামী মহোদয়ের উপদেশ এই যে ঃ---*
*"কৃষ্ণং স্মরণ্ জনঞ্চাস‍্য প্রেষ্ঠং নিজসমীহিতং।*
*তত্তৎকথারতশ্চাসৌ কুর্য‍্যাদ্বাসং ব্রজে সদা।।*
*সেবা সাধকরূপেণ সিদ্ধিরূপেণ চাত্র হি।*
*তদ্ভাবলিপ্সুনা কার্য‍্যা ব্রজলোকানুসারতঃ।।"*
*🌹রাগানুগা ভক্তিপথের পথিকের পক্ষে স্মরণই প্রধান কর্তব‍্য।শ্রীকৃষ্ণ এবং স্বীয় অভীপ্সিত তাঁর প্রিয়জনকে সর্বদা স্মৃতিপথে বিরাজমান রাখতে হবে।তাঁদের লীলা চরিত্র আদি স্মরণে মননে ও শ্রবণে সদাসর্বদা রত থেকে ব্রজভূমিতে বাস করতে হবে।ব্রজবাস সম্বন্ধে টীকাকার পূজ‍্যপাদ শ্রীজীবগোস্বামী মহোদয়ের ব‍্যবস্থা এই যে সমর্থ হলে শ্রীবৃন্দাবনাদিতে বাস করতে হবে, নচেৎ মনদ্বারা ব্রজবাস পরিচিন্তন করতে হবে অর্থ‍্যাৎ মানসে ব্রজবাস করতে হবে।সাধকরূপ দেহদ্বারা ও সিদ্ধরূপ দেহদ্বারা রাগানুগা ভক্তি সাধক অভীষ্ট ব্রজবাসীজনের সেবা অনুসরণ করে ভগবৎসেবা করেন।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৯. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৮৭. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda87.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৭. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৬. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৭)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
     *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি*
      ~~~~~~~~~~~~~~~~~~
*🌷এই জন্য পূজ‍্যপাদ শ্রীভক্তিরসামৃতসিন্ধুকারের সিদ্ধান্ত এই যে ঃ----*
*"যদরীণাং প্রিয়াণাঞ্চ প্রাপ‍্যমেকবিদোদিতং।*
*তদ্ ব্রহ্ম কৃষ্ণয়োরৈক‍্যং কিরণার্কোপমাজুষোঃ।।*
*ব্রহ্মণ‍্যেব লয়ং যান্তি প্রায়েণ রিপবো হরেঃ।*
*কেচিৎ প্রাপ‍্যাপি সারূপ‍্যাভাসং মজ্জন্তি তৎসুখে।।"*
*🌹দ্বেষী(যারা চরমহিংসা পরায়ণ) এবং প্রিয়গণ একই পদার্থকেই লাভ করেন,সেই পরমতত্ত্বের প্রকাশভেদে এই উভয়ের শ্রীকৃষ্ণ-প্রাপ্তির তারতম‍্য ঘটে থাকে।সূর্য‍্য ও কিরণ এই দুই বস্তু বস্তুতঃ এক পদার্থ হলেও যেমন অঙ্গাঙ্গিকভাবে উভয়ের মধ্যে বিভিন্নতা আছে,তদ্রূপ শ্রীকৃষ্ণ ও ব্রহ্ম মূলতঃ একতত্ত্ব হলেও প্রকাশভেদে বিভিন্নতা আছে।দ্বেষীরা কিরণস্থানীয় ব্রহ্মগতি লাভ করেন,আর প্রিয়ব‍্যক্তিগণ প্রেমানন্দঘন সাক্ষাৎ শ্রীরাধাকৃষ্ণের যুগলচরণে নত হয়ে থাকেন।শ্রীরাধাকৃষ্ণপ্রাপ্তি সাধনই পরমপুরুষার্থ। সুতরাং রাগাত্মিকার অনুগামিনী রাগানুগা ভক্তিই জীবের মুখ‍্যতম সাধন।রাগাত্মিকাভক্তির কামাত্মিকাত্ব প্রকারে কেবল শ্রীকৃষ্ণবল্লভা ব্রজসুন্দরীগণেরই অধিকার।তন্ত্রশাস্ত্রে কামত্ব দ্বারা শ্রীকৃষ্ণভজনের যে প্রক্রিয়া লিখিত আছে,সেটি বিশুদ্ধ চিদানন্দময় প্রেমের ক্রীড়া।ইতিপূর্বে কামগায়ত্রী কামবীজের ভজন সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। সুতরাং এখানে আর তার সম্বন্ধে পুন উল্লেখ করা হল না।*
*🌻সম্বন্ধরূপা ও কামরূপা রাগাত্মিকা ভক্তি সাধন ভক্তির অন্তর্গত নয়।এদের অনুগামিনী কামানুগা ও সম্বন্ধানুগাই সাধন-ভক্তির অন্তর্ভুক্ত।*
*🍁সম্বন্ধানুগাভক্তি সম্বন্ধে কিঞ্চিৎ বিশেষ বক্তব‍্য আছে।শ্রীপাদ ভক্তিরসামৃতসিন্ধুকার লিখেছেন=*
*"সা সম্বন্ধানুগাভক্তিঃ প্রোচ‍্যতে সদ্ভিরাত্মনি।*
*যা পিতৃত্বাদিসম্বন্ধমননারোপণাত্মিকা।।*
*লুব্ধৈর্বাৎসল‍্যসখ‍্যাদৌ ভক্তিঃ কার্য‍্যাত্রসাধকৈঃ।*
*ব্রজেন্দ্রসুবলাদীনাং ভাবচেষ্টিতমুদয়া।।"*
*🌹অর্থ‍্যাৎ পিতৃত্বাদিসম্বন্ধের মননরোপণাত্মিকা(মনের ভিতরে রোপণ করা) ভক্তিই সম্বন্ধানুগা রাগানুগা ভক্তি নামে অভিহিত।সাধকগণ নন্দযশোমতী প্রভৃতির বাৎসল‍্য সেবায় এবং সুবলাদির সখ‍্য সেবায় লুব্ধ (লোভযুক্ত) হয়ে তদ্রূপ ভাব-চেষ্টা-মুদ্রা(অঙ্গিভঙ্গি)প্রভৃতিতে শ্রীকৃষ্ণের সেবায় প্রবৃত্ত বা রত হন।এটিই সম্বন্ধানুগা ভক্তি। কিন্তু এখানে সাধকগণের পক্ষে সাবধানতার জন্য উপদেশ এই যে তাঁরা যেন নিজকে ব্রজজনের সঙ্গে অভিন্ন মনে না করেন। শ্রীকৃষ্ণের নিত‍্যপরিকরগণের কোন শ্রীমূর্তির সঙ্গে নিজের অভেদ-কল্পনা অপরাধজনক।একে অহংগ্রহোপাসনা বলে।সাধক=রাগানুগা ভক্তিময়, ব্রজবাসীজনের ভাবলুব্ধ হয়ে সেই ভাবপ্রাপ্তির জন্য তাঁদের অনুগতি স্বীকার করবেন। ব্রজজনের ভাবমাধুর্য‍্য-শ্রবণে তত্তৎভাব লাভের জন্য যে লোভ উপস্থিত হয়,সেই লোভই রাগানুগা ভক্তির প্রবর্তক।যে পর্য‍্যন্ত এই ভাবের আবির্ভাব না হয়,তাবৎকাল(সেইসময় পর্যন্ত ) সাধককে বৈধীভক্তির অনুশীলন করতে হয়।বৈধীভক্তিতে শাস্ত্র অনুকূল তর্কের অপেক্ষা আছে যথা=*
*"বৈধভক্তাধিকারীতু ভাবাবির্ভাবনাবধিঃ।*
*অত্র শাস্ত্রং তথা তর্ক মনুকূল মপেক্ষতে।।"*
*☘সম্বন্ধানুগা রাগানুগা ভক্তিতে ব্রজরসের আবির্ভাব হয়। কিন্তু সম্বন্ধানুগাও অকৈতব বা অকপট কৃষ্ণপ্রেম-প্রাপ্তির সাক্ষাৎ সাধন নহে। শ্রীরামরায় বলেন=*
*"রাধাকৃষ্ণের লীলা এই অতি গূঢ়তর।*
*দাস‍্য বাৎসল‍্যাদি ভাবের না হয় গোচর।।*
*সবে এক সখীগণের ইহ অধিকার*।
*সখী হৈতে হয় এই লীলার বিস্তার।।*
*সখীবিনা এই লীলার পুষ্টি নাহি হয়।*
*সখীলীলা বিস্তারিয়া সখী আস্বাদয়।।*
*সখীবিনা এই লীলায় অন‍্যের নাহি গতি।*
*সখীভাবে তারে যেই করে অনুগতি।।*
*রাধাকৃষ্ণ কুঞ্জসেবা সাধ‍্য সেই পায়।*
*সেই সাধ‍্য পাইতে আর নাহিক উপায়।।"*
*🌻সুতরাং কামানুগা ভক্তিই শ্রীশীরাধাকৃষ্ণ লীলায় প্রবেশের প্রধানতম সাধন।সখীরাই এই সাধনার গুরু।* *কামরূপা সখীগণের অনুগতিময়ী ভক্তির নাম কামানুগা ভক্তি।*
         *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৮. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




১৮১. পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya181.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
(০১)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে এই গ্রন্থে উদ্ধৃত মহাজনগণের প্রাচীন পদাবলী ভিন্ন অন‍্য যে গুলি পরে সংগ্রহ করা হয়েছে,তা এই পরিশিষ্টে সংযোগ করা হল।শ্রীগৌরাঙ্গ-ঘরণী বিষ্ণুপ্রিয়া দেবী এই সকল প্রাচীন পদকর্তাদের সাধ‍্য-বস্তু ছিলেন।দেবীর দুঃখে সাধক কবিবৃন্দ কিরকম ব‍্যথিত হয়েছিলেন,তা এই সকল পদাবলীতে জানা যায়।গৌড়ীয় বৈষ্ণবমন্ডলী এতদিনের পর দয়াময়ী পতিতপাবনী বিষ্ণুপ্রিয়া মাতাকে চিনতে পেরেছেন।পূর্বের মত পুনরায় আধুনিক বৈষ্ণবকবিগণ জগন্মাতা দৈবীপ্রতিমা বিষ্ণুপ্রিয়া দেবীর গুণ গান করে স্ব স্ব হৃদয় নির্মল করছেন, এটি বড় আনন্দের কথা।কলির জীবের পক্ষে এটি বড় শুভ লক্ষণ।বিশ্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবীর করুণ কৃপা কটাক্ষ কলি-ক্লিষ্ট জীবের উপর পতিত হয়েছে ; তার নিদর্শন প্রতি কাজে লক্ষ‍্য করা যাচ্ছে।তা না হলে,শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া যুগলসেবা প্রকাশের জন্য এত আয়োজন,এত আগ্রহ দেখছি কেন?গৌড়মন্ডলের চারিদিকে শ্রীগৌরবিষ্ণুপ্রিয়া যুগলনামের আনন্দধ্বনি উঠেছে।জয় শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া রবে দিকমঙ্গল ধ্বনি হচ্ছে।গৌরাঙ্গলীলার অভ‍্যুদয়কালে যেরকম মহাসংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান হয়েছিল,যেরকম প্রেমভক্তি মন্দাকিনীর খরস্রোত বহেছিল,যেরকম আনন্দহিল্লোলে গৌড়বাসীর হৃদয় আলোড়িত করেছিল, পুনরায় গৌড়মন্ডলে সেইরকম মহাসংকীর্তনের শুভ-অনুষ্ঠান আরম্ভ হয়েছে।প্রেমভক্তি-মন্দাকিনীর মৃদুমন্দ স্রোত বহিতে আরম্ভ হয়েছে।কলিহত জীব তাতে গা ঢেলে দিতে শিখেছে।এসব অতি শুভ লক্ষণ।শ্রীগৌরাঙ্গলীলা নিত‍্য,মহাপ্রভুর পরিকরবৃন্দও শ্রীগৌরাঙ্গের নিত‍্যদাস।গৌরাঙ্গ লীলাস্থলী শ্রীধাম নবদ্বীপ গৌরগোবিন্দের নিত‍্যলীলা স্থান।এই পরমধামে গৌর-বিষ্ণুপ্রিয়া যুগলে নিত‍্যলীলা করছেন।শ্রীধাম নবদ্বীপ ভক্তিব্রজ।গৌর-বিষ্ণুপ্রিয়ার নিত‍্যলীলা গৌরাঙ্গের নিত‍্য দাসবৃন্দদ্বারা অদ‍্যাপিও প্রকাশ ও প্রচার হচ্ছে।যারা ভাগ‍্যবান,তারাই গৌর-গোবিন্দের এই নিত‍্য নবদ্বীপলীলা অন্তরে দর্শন করে কৃতকৃতার্থ হচ্ছেন।*
*অদ‍্যাপিও সেই লীলা করে গোরা রায়।*
*কোন কোনও ভাগ‍্যবানে দেখিবারে পায়।।*
*অদ‍্যাপিৎ শ্রীচৈতন‍্য এ সব লীলা করে।*
*যার ভাগ‍্যে থাকে সে দেখয়ে অন্তরে।।*
*🌻অধম কলির জীবের এ মহা সুযোগ ত‍্যাগ করা কোনভাবেই বিধেয় নয়।যাঁরা বুদ্ধিমান যাঁরা ভাগ‍্যবান,তাঁরা এই আনন্দোৎসবে, এই শুভ অনুষ্ঠানে যোগদান করে ধন‍্য হচ্ছেন ও হৃদয়ে অপার আনন্দ পাচ্ছেন।আর যাঁরা বুদ্ধিহীন,তাঁরা বিদ‍্যার গৌরবে,কুলের অহঙ্কারে শ্রীগৌরাঙ্গ অবতারের তত্ত্ব ভুলে শুকনো তর্ক ও বিচার নিয়ে তাঁদের নিরস হৃদয় আরও নিরস করে তুলছেন।হে গৌরাঙ্গ!এই সকল অবোধ জীবগণকে কৃপা করে সুবুদ্ধি দাও,কেশে ধরে উদ্ধার কর।তোমার অবতার তত্ত্ব মন্ত্রতত্ত্ব,বিচার নিয়ে এরা তোমার রসরাজ স্বরূপতত্ত্ব ভুলতে বসেছে,তোমার মধুময় লীলা বিস্মৃত হয়েছে।হে কৃপানিধি!এদের প্রতি কৃপা কর।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৮০. শ্রীশ্রীঈশ্বরীর অপ্রকট 😭 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya180.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৮০)😭শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী😭*
*😭😭শ্রীশ্রীঈশ্বরীর অপ্রকট😭😭*
👣👣👣👣👣👣👣👣👣👣👣
*🙏বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশ পেয়ে কাঞ্চনা দ্রুতপদে গিয়ে শ্রীপাদ যাদবাচার্য‍্যকে দেবীর আজ্ঞা নিবেদন করলেন।শ্রীপাদ যাদবাচার্য‍্য সবকিছুই বন্দোবস্ত করে দিলেন।শ্রীগৌরাঙ্গ-ঘরণী সর্ব সমক্ষে প্রাণবল্লভের শ্রীমন্দিরে প্রবেশ করলেন।দরজা বন্ধ হ'ল।তখন মঙ্গল আরতীর বাজনা বাজছে।বাইরে ভক্তগণ জয়-ধ্বনি করছেন।হরি সংকীর্তনের আনন্দ রোলে মহাপ্রভুর শ্রীমন্দির মুখরিত। শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া যুগলে মিলিত হলেন, শ্রীশ্রীনবদ্বীপচন্দ্র,শ্রীশ্রীনবদ্বীপময়ীর সহিত একত্রীভূত হলেন।আহা! কি সুন্দর যুগল-মিলন!কি মধুর দৃশ্য! অলক্ষ‍্যে দেবগণ এই মনোরম অপূর্ব দৃশ্য দেখে পুষ্পবৃষ্টি করতে লাগলেন।শ্রীশ্রীগৌর বিষ্ণুপ্রিয়ার এই অভিনব যুগল-মিলন-দৃশ‍্য দর্শন জীবের ভাগ‍্যে ঘটিল না।মহাপ্রভু আমার শ্রীশ্রীজগন্নাথদেবের সহিত সম্মিলত হয়েছিলেন ; শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী তাঁর প্রাণবল্লভের সহিত সম্মিলিতা হলেন।এ শুভ মিলন স্বাভাবিক, এ যুগল মিলন মহাপ্রভুর ইচ্ছাতেই সংঘটন হল।*
*😭কিছুক্ষণ পরে শ্রীমন্দিরের দরজা খোলা হলে কেউ আর বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখতে পেলেন না।মহাপ্রভুর বদনচন্দ্রে হাসির ছটা, নয়নে প্রেমের ঘটা দেখে শ্রীপাদ যাদবাচার্য‍্য সকলই বুঝলেন। "🙌জয় গৌরবিষ্ণুপ্রিয়া"🙌 বলে ভক্তগণ মহাসংকীর্তন আরম্ভ করলেন।কাঞ্চনা কাঁদতে কাঁদতে লজ্জাসরম ত‍্যাগ করে শ্রীগৌরাঙ্গর সম্মুখে পাগলিনীর মত মধুর নৃত্য করতে লাগলেন। নবদ্বীপময়ী,নবদ্বীপ-চন্দ্রের সঙ্গে সম্মিলিতা হয়ে মধুর মনমোহনরূপে নদীয়াধাম আলোকিত করলেন। শ্রীধামে যুগল-মিলন-মূর্তি প্রকাশ হ'ল।মহাপ্রভুর এই অভিনব ও অপরূপ যুগল-মিলন যে সব ভাগ‍্যবান ভক্তগণ দর্শন করলেন,তাঁরা শ্রীশ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার যুগলরূপ একাধারে দেখলেন।মহাপ্রভু আমার শ্রীরাধার ভাব-কান্তি নিয়ে ভুবনে অবতীর্ণ হয়েছিলেন।তাঁর রূপের অবধি ছিল না।তাঁর রূপ-সাগরে পড়ে ভক্তবৃন্দ হাবুডুবু খেতে লাগলেন।গৌরহরির এই অপরূপ রূপ রাশির উপর আরও অপূর্ব রূপ প্রকাশ পেল।মণিকাঞ্চনের সংযোগ হল।শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর শ্রীঅঙ্গে মিলিতা হলে তাঁর অপরূপ রূপ রাশি যেন উছলিয়ে উঠিল।অনুপম রূপ মাধুরী ও সৌন্দর্য‍্যচ্ছটায় দশদিক মুখরিত হল।ভক্তগণ প্রেমানন্দে নৃত্য করতে করতে যুগল মিলন গীতি গাইতে লাগলেন। মধুর কীর্তনের সঙ্গে দিগন্ত প্লাবিত সেই মধুর সঙ্গীত-ধ্বনি নদীয়াবাসীর হৃদয় অভূতপূর্ব আনন্দ-রসে পূর্ণ করল।বনের পশু-পক্ষী,বৃক্ষলতা,তরু-তৃণ, জড়-অজড় সকলে মিলে শ্রীগৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মিলন মধুর সঙ্গীতের তান ধরিল।অধম গ্রন্থকার শ্রীহরিদাস গোস্বামী রচিত একটি যুগল মিলনগীতি এস্থলে উদ্ধৃত হল।*
*(তোরা)  বদন ভরে, বল দেখিরে,*
  *(জয়)    *গৌর বিষ্ণুপ্রিয়া।*
       *প্রাণ জুড়াবে,      প্রেম পাবে,*
               *ঘুচবে ভবের মায়া।।*
    *যুগল নামে ,     ডাকলে গোরা,*
             *যুগল হয়ে আসে।*
    *যুগল হয়ে ,      কলির জীবের,*
             *মনের তম নাশে।।*
   *আয়রে সব,           পাপী তাপী,*
            *সময় বহে যায়।*
*যুগল  মিলন ,         ভবে অতুলন,*
             *হয়েছে নদীয়ায়।।*
*দেখ্ রে চেয়ে,       বনের পাখী,*
            *যুগল নাম গায়।*
*যুগল  হয়ে ,              মধুর ভাবে,*
           *হাসচে গোরা রায়।।*
*চলচে নদী,           সাগর পানে,*
            *যুগল নাম গেয়ে।*
*বনের   পশু,             যুগল  নামে,*
            *আসচে দেখ ধেয়ে।।*
*বৃক্ষ---লতা,             দুলচে্  দেখ,*
               *যুগল মহিমায়।*
*জড়---অজড়,         সবাই  মিলে,*
            *যুগল নাম গায়।।*
*গৌর     সনে,        মিলেছে প্রিয়া,*
            *দেখরে নয়ন ভরে।*
*বঞ্চিত সুধু   ,        এহেন   সুখে,*
            *দীন পামর হরি।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*🌻শ্রীগৌর-পূর্ণিমা তিথিতে এই অপূর্ব যুগল-মিলনের পূর্ব দিনে বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্ন দেখেছিলেন, শ্রীনিবাসকে কৃপা করে তাঁর শেষ কার্য‍্য সমাধা হয়েছে, মহাপ্রভুর মনোবাঞ্জা পূর্ণ হয়েছে।দেবীর দুঃখে ও বিরহে মহাপ্রভু বড় কাতর ছিলেন।তাই তাঁকে ডেকে নিলেন।দেবীর অপ্রকট কাহিনী জনশ্রুতি অবলম্বনে লিখিত হল।দেবীর আদেশে তাঁর ভ্রাতৃবংশীয় গৌরভক্ত চূড়ামণি শ্রীযুক্ত নৃত‍্যগোপাল গোস্বামী কৃপা করে অধম গ্রন্থকারকে নিম্নোদ্ধৃত পত্রখানি লিখেছিলেন।ইহা হতেই দেবীর সঙ্গোপন কাহিনী সংক্ষেপে লিখিত হল।*
*🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর অপ্রকট সম্বন্ধে আমার পিতৃব‍্য ও পিতামহীর মুখে যা শুনেছি,তাই লিখলাম।পিতামহী দশ আনার ঘরের মেয়ে।তিনি বাল‍্যকালে যা শুনেছিলেন, তাইই গল্পচ্ছলে আমাকে বলেছিলেন।আমি বাল‍্যকালে বড় গল্পপ্রিয় ছিলাম।প্রায় দশ বৎসর পর্যন্ত সর্বদাই তাঁর নিকট থাকতাম।তাঁর অনেক কথায় আমার স্মরণ আছে।*
*🌼একদিন বিষ্ণুপ্রিয়া দেবী অত‍্যন্ত বিরহ কাতরা হয়ে মহাপ্রভুর দারুমূর্তির নিকট আকুল প্রাণে রোদন করতে করতে মহাপ্রভুর শ্রীচরণান্তিকে স্থান প্রার্থনা করেছিলেন।সেই রাত্রে মহাপ্রভু প্রিয়াজীকে স্বপ্নদেশ দেন, একটি ব্রাহ্মণ কুমার তোমার দর্শন আশায় আকুল হয়ে নদীয়ায় আসছে, তাকে কৃপা করিও, উহাই তোমার শেষকার্য‍্য। তার কিছু দিন পর শ্রীনিবাস আচার্য‍্য নবদ্বীপে এসে উপস্থিত হন।দেবী তাঁকে কৃপা করেন।শ্রীনিবাস আচার্য‍্যের নবদ্বীপ ত‍্যাগের পর প্রিয়াজী শ্রীগৌরাঙ্গের দারুমূর্তিতে লীন হয়ে যান।শ্রীমন্দিরে প্রবেশ করতে তাঁকে অনেকেই দেখেছেন কিন্তু বাহির হতে কেউই দেখতে পান নাই।এটি ছাড়া আমি আর কিছু জানি না।*
*😭দেবীর অপ্রকটে নদীয়াবাসীর দশা যে কি হল তা আর লিখতে পারলাম না।শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-যুগল-বিরহ-দুঃখ-সাগরে তাঁরা নিমগ্ন হলেন।দুঃখের তরঙ্গের উপর,শোকের আবর্ত আসিল।সেই আবর্ত-ভীষণ শোক সাগরে পড়ে নদীয়ার ভক্তগণ অনেকে প্রাণপাত করলেন।জীবাধম গ্রন্থকার দেবীর সঙ্গোপন কাহিনী নিয়ে নিচে একটি পদ লিখেছেন আস্বাদন করুন।*
*🙏(গৌর হে),*
        *সাঙ্গ  করি,      নদের লীলা,*
                *যুগলে বসিলে।*
       *প্রাণের  প্রিয়া, বুকের মাঝে,*
              *লুকায়ে রাখিলে।।*
*সুধুই   তুমি,           দেখবে বলে,*
          *এ খেলা খেলিলে।*
*নদীয়া বাসী,           পরাণে  মরে,*
          *দেখে না দেখিলে।।*
*(মায়ের) দুঃখে তুমি,  কাতর হয়ে,*
                  *নিকটে ডাকিলে।*
        *দুঃখের ভার,      হরণ  করে,*
                *পরাণ জুড়ালে।।*
       *যুগল  রূপে,  প্রিয়াকে  লয়ে,*
                *ভুবন ভুলালে।*
      *রূপের রাশি,    ছড়ায়ে  তুমি,*
              *জগত ভাসালে।।*
     *সন্ন‍্যাসী  হয়ে,  প্রকৃতি   সনে,*
            *কেমনে মিশিলে।*
     *প্রিয়ার  রূপ,   কান্তি   লয়ে,*
            *চাতুরী শিখিলে।।*
*(একি)*
      *কাঁদায়ে  যত,   নদীয়া  বাসী,*
                *ভকত সকলে।*
       *সঙ্গোপনে ,       রাখিলে তুমি,*
               *সোনার কমলে।।*
       *কাঞ্চনাদি,       সখিরা সবে,,*
              *কাঁদিলা বিরলে।*
      *যুগল হয়ে,      প্রিয়ার সনে,*
             *গোপনে মিশিলে।।*
         *(দেবীর প্রতি)*
*গৌর-প্রিয়ে!*
                *চির  দিনের,   অধীন জনে,*
                       *ফেলিয়া চলিলে।*
          *দুখের দুখী,    সুখের সুখী,*
                  *কেমনে ভুলিলে।।*
         *আপন  সুখে, আশ্রিত জনে,*
                *চরণে ঠেলিলে।*
       *লিখিছে হরি, লেখনি ভরি,*
                *নয়ন সলিলে।*
*(মাগো)* *ঠেলনা তারে,করুণা করে,*
                        *চরণ কমলে।।*
*🙌জয় শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার জয়!*🙌
*🙌জয় শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
*🙌জয় শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
*🙏শ্রীশ্রীগৌরচন্দ্রায় সমর্পণমস্তু🙏*
*🙏লেখনিতে হয়ত অনেক বানান ভুল হবে নিজজন মনে করে ক্ষমা করবেন।🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৭৯. শ্রীশ্রীঈশ্বরীর অপ্রকট 😭 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya179.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৭৯)😭শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী😭*
*😭শ্রীশ্রীঈশ্বরীর অপ্রকট😭*
💧💧💧💧💧💧💧💧💧
 *"ব্রাহ্ম-মুহূর্ত‍্যে প্রভুর জন্ম-দিনে।*
*দারু-মূর্ত‍্যে লীন দেবী হইলা আপনে।।*
      *(গ্রন্থকার শ্রীহরিদাস গোস্বামী)*
*🌼শচীমায়ের অপ্রকটের পর হতেই শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কঠোর ভজনের প্রারম্ভ।জাহ্নবা ও সীতা দেবীর সহিত তাঁর সাক্ষাৎ হবার পর হতেই বিষ্ণুপ্রিয়া মাতা বড় একটা কারও সঙ্গে কথা বলতেন না। তিনি একপ্রকার মৌনী হলেন।তাঁর শরীর দিন দিন জীর্ণ-শীর্ণ ও ক্ষীণ হতে লাগিল।দেবীর আহার অতি অল্পই ছিল।এক্ষণে কোন দিন প্রসাদ পান, আবার কোন দিন প্রসাদ পান না,এইভাবেই দিন অতিবাহিত হচ্ছিল।ভাই শ্রীপাদ যাদবাচার্য‍্যের আনীত মহাপ্রভুর শ্রীচরণ-তুলসী ও গঙ্গোদক(চরণামৃত) পান করেই দেবীর কোন কোন দিন কেটে যেত।মহাপ্রভুর শয়ন-গৃহের সমস্ত দ্রব‍্যাদি সেইরকম ভাবেই এখনও সজ্জিত রয়েছে।প্রভু-দত্ত কাষ্ঠ-পাদুকা (কাঠের খড়ম) দুইখানি বিষ্ণুপ্রিয়া মাতার ভজন-মন্দিরে একটি উচ্চ বেদীর উপর গন্ধ-পুষ্পে সজ্জিত হয়ে সংস্থাপিত রয়েছে।দেবী এই পরম বস্তু নিত‍্য পূজো করেন।মহাপ্রভুর স্মরণ-চিহ্নস্বরূপ সেই শ্রীচরণ-রেণুযুক্ত পাদুকাদ্বয় কখন বা মস্তকে,কখনও বা বক্ষে ধারণ করে তিনি অঝোর-নয়নে রোদন করেন।কখনও বা প্রাণের আবেগভরে প্রাণবল্লভের চরণ-পাদুকার উপরে প্রেম বিগলিত নয়নে শত শত চুম্বন করে দগ্ধ-হৃদয় সুশীতল করেন।মহাপ্রভু যেই দিন গৃহত‍্যাগ করেছিলেন,তাঁর পরিত‍্যক্ত সেই পট্টবস্ত্র,সেই চাদর,সেই শয‍্যা, সেই পালঙ্ক প্রভৃতি সকল বস্তুই অতি যত্নের সহিত বিষ্ণুপ্রিয়া মাতা এতকাল রক্ষা করে আসছেন।প্রিয়সখি কাঞ্চনমালা, দেবীর আদেশে মহাপ্রভুর পরিত‍্যক্ত এই সব দ্রব‍্যাদি রক্ষণাবেক্ষণ করছেন।মহাপ্রভুর পালঙ্কের নিচে ভূমি-শয‍্যায় দেবী শয়ন করেন।মহাপ্রভুর কক্ষে বসেই শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর শ্রীচরণ বন্দনা করেন।মহাপ্রভুর ছেড়ে যাওয়া বস্ত্রাদি শ্রীমতী যখনই দেখেন অঝোর নয়নে ক্রন্দন করেন।শেষদিন পর্যন্ত সখী কাঞ্চনমালা সঙ্গে ছিলেন এবং যথাসাধ‍্য দেবীকে সান্ত্বনা দেন।গৌরকথা ভিন্ন আন কথা কাঞ্চনা জানেন না।শ্রীমতীর দুঃখ উপশমের একমাত্র উপায় তাঁকে গৌরকথা শ্রবণ করান।সখি এ বিষয়ে সিদ্ধহস্তা।দেবী কাঁদলেই কাঞ্চনা হা গৌরাঙ্গ বলে ভূমিতে পড়ে ক্রন্দন করলেই, সখীর অবস্থা দেখে বিষ্ণুপ্রিয়ার মনে ভীষণ দুঃখ হয়  ; তিনি তখন আর স্থির থাকতে পারেন না, নিজ দুঃখ ভুলে যান, আর কাঁদতে পারেন না।দেবী ও কাঞ্চনা নিশিদিন উভয়ে মিলে এইভাবে শ্রীগৌরাঙ্গভজন করেন।*
*😭শচীদেবীর অপ্রকটের পূর্বেই শ্রীপাদ সনাতন মিশ্র নিত‍্যধামে গমন করেছেন।দেবীর মাতা মহামায়াদেবীও স্বামীর অনুগমন করেছেন।দাস গদাধর প্রভৃতি মহাপ্রভুর ভক্তবৃন্দ শ্রীগৌরাঙ্গ বিরহে একে একে অদর্শন হয়েছেন।যাঁরা আছেন তাঁরা দেবীর দুঃখে দেহে প্রাণে আছে মাত্র।ইঁহাদের মধ্যে শুক্লম্বর ব্রহ্মচারী একজন।ইঁহার গৃহে জননী ও জন্মভূই দর্শনকালীন মহাপ্রভু নবদ্বীপে এসে একদিন বাস করেছিলেন। বর্তমানে শুক্লম্বর অতি বৃদ্ধ হয়েছেন। কিন্তু দুইবেলা মহাপ্রভুর গৃহে এসে দবীর তত্ত্বাবধারণ করতে ভুলেন না। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী মধ্যে মধ্যে অতি সকালবেলা বা সন্ধ‍্যার পর শ্রীমন্দিরে মহাপ্রভুর দারুমূর্তি দর্শন করতে গমন করেন। সখী কাঞ্চনা সঙ্গে যান।যখনই দেবী এই দারুমূর্তি দর্শন করেন, তাঁর কোল হৃদয় দুঃখে ফেটে যায়,যতক্ষণ মূরতি দর্শন করেন,ততক্ষণ অঝোর নয়নে রোদন করেন। অনিমিষনয়নে দেবী প্রাণনাথের বদনচন্দ্রের প্রতি তাকিয়ে থাকেন,আর আঁখির পলক পড়ে না, জলধারায় বক্ষ ভেসে যায়।কাঞ্চনার অঙ্গে দেবী নিজ অঙ্গের ভর দিয়ে দাঁড়িয়ে কলিজীবকে রক্ষাকর্তা গৌরহরিকে দর্শন করেন।কাঞ্চনার ভয় হয়  পাছে দেবী মূর্ছিতা হয়ে না পড়েন।শ্রীমন্দিরের এক পাশে দেবী শত অপরাধিনীর মত দাঁড়িয়ে আছেন।প্রাণবল্লভের বিষম বিরহ-জ্বালা আর তিনি সহ‍্য করতে পারছেন না।দেবী কাঁদতে কাঁদতে একদিন মহাপ্রভুর শ্রীচরণান্তিকে একটু স্থান প্রার্থনা করলেন, অর্থ‍্যাৎ প্রাণনাথ তোমার ঐ শ্রীচরণের এককোণে শত অপরাধিনীকে স্থান দাও🙏।দয়াময় মহাপ্রভুর কর্ণে প্রাণপ্রিয়া অনাথিনী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কাতর নিবেদন পৌঁছল।ঠিক ঐ সময়ে শ্রীশ্রীমহাপ্রভুর বদনচন্দ্রে যেন ঈষৎ হাসির রেখা দেখা দিল।পরম করুণাময়ী ঈশ্বরী তা দেখতে পেলেন।তিনি প্রাণবল্লভের মনোভাব বুঝতে পেরে সখী কাঞ্চনাকে কহিলেন,সখি!যাদবকে বলো,আমি শ্রীমন্দিরের অভ‍্যন্তরে একবার গিয়ে মহাপ্রভুর শ্রীচরণ দর্শন ও স্পর্শ করে কৃতার্থ হব।অদ‍্য গৌর-পূর্ণিমা, আমার হৃদয়েশ্বরের জন্ম তিথি।মঙ্গল আরতি শেষ হলে আমাকে শ্রীমন্দিরাভ‍্যন্তরে রেখে কিছুক্ষণ দ্বার বন্ধ করে দিতে বল।*
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১৭৮. বিষ্ণুপ্রিয়া দেবীর শেষ জীবনের কঠোর সাধন 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya178.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
    এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৭৮)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*বিষ্ণুপ্রিয়া দেবীর শেষ জীবনে কঠোর সাধনা*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🙏শ্রীমনোহর দাস মহোদয়ের বিশেষ প্রার্থনা  করে বলছেন, মাগো! জগজ্জননী!তুমি জগদীশ্বরী! তোমার দাসের দাস হতে আশা করা ধৃষ্টতা মাত্র।পূজ‍্যপাদ মহাপ্রভুর সাক্ষাৎ কৃপাপাত্র মহাজনগণ বলে গিয়েছেন*
*🍀চৈতন‍্য বল্লভা তুমি জগত ঈশ্বরী।*
*🍀তোমার দাসের দাস হৈতে বাঞ্জা করি।।বঃশিঃ।।*
*🌻মহাজনগণ যে আশা করে গিয়েছেন,সে আশা তোমার অকৃতী অধম সন্তান কি করে করবে?এত বড় উচ্চ আশা সে করতে পারে না।তবে মা কৃপাময়ী! তোমার দাসের দাস পদটি বড় উচ্চ।এই উচ্চ ও মহাজনগণ আকাঙ্খিত পদটি প্রাপ্তির অহঙ্কার ছাড়তে পারি কৈ?*
*🍀তোমার দাসের দাস হৈতে মুঞি চাই।*
*🍀সেই সে আমার মাগো জানিহ বড়াই।।*
*🙏দয়াময়ী মাগো! তোমার শ্রীচরণ দর্শনলাভ যাঁদের ভাগ‍্যে ঘটেছে,তাঁদের সকলের পদধূলি মস্তকে ধারণ করে কাতরকন্ঠে তোমায় ডাকছি।*
*ওমা! বিষ্ণুপ্রিয়ে! করুণা করিয়ে,*
        *অধমের প্রতি চাহ গো।*
*তোমার চরণে ,     জীবনে মরণে,*
     *মতি যেন মোর থাকে গো।।*
*তুমি মা আমার,  জীবনের সার,*
       *সাধন-প্রতিমা জননী।*
*ধরিয়া তোমায় , পাই গোরা রায়,*
        *তুমি মা ভবের তরণী।।*
*🙏মাগো!কৃপাকণা বিতরণে কৃপণতা করিও না।অধম সন্তানকে চরণে ঠেলিও না।তুমি মা!পতিতপাবনী! এ অধমের মত পতিত আর একটি খুঁজে পাবে না।অধম অকৃতী সন্তানকে উদ্ধার করে পতিতোদ্ধারিণী নামের সার্থকতা কর।*
*🌻দেবীর এই কঠোর ভজন-কাহিনী নদীয়ার সর্বত্র প্রচারিত হল।ভক্তবৃন্দ সকলে কেঁদে আকুল হলেন।কোমলহৃদয় কুলললনাগণ এ কঠোর ভজনের কথা শুনে দেবীর পূর্ব বৃত্তান্ত স্মরণ করে নির্জনে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন।পুরুষগণ দীর্ঘনিঃশ্বাস পরিত‍্যাগ পূর্বক হা গৌরাঙ্গ!বলে সর্বদা হায় হায় করতে লাগলেন।দামোদর পন্ডিত অতি বৃদ্ধ হয়েছেন।শ্রীগৌরাঙ্গ-বিরহ-ব‍্যাধিতে বৃদ্ধের দেহ জর্জরিত।তার উপর দেবীর কঠোরতা দেখে তিনি বিষম ব‍্যথিত হয়েছেন।দামোদর,দেবীকে কিছু বলতে পারছেন না।মনে দারুণ দুঃখের শেল বিঁধল।এই দুঃখেই বৃদ্ধ-ব্রাহ্মণ দেহত‍্যাগ করে নিত‍্যধামে গমন করলেন।দেবীর কর্ণে এ কথা গেল।তিনি মর্মান্তিক কষ্ট পেলেন এবং  শ্রীগৌরাঙ্গভজন কঠোর হতে কঠোরতম করলেন।এইরকম কঠোর ভজনে বিষ্ণুপ্রিয়া দেবী দিনাতিপাত করছেন। কাঞ্চনা,অমিতাদি সখীগণ সর্বদা দেবীর কাছে থেকে তাঁর সেবা পরিচর্য‍্যা করে কৃতার্থ হচ্ছেন।কাঞ্চনা, দেবীর প্রধানা সখী।বিষ্ণুপ্রিয়া তাঁকে আদর করে "সখী কাঞ্চনমালা" বলে ডাকেন।দীনা ব্রাহ্মণ কন‍্যা দীনভাবে দেবীর সেবা করেন।"সখী" বলে ডাকলে এখন তিনি ক্ষুণ্ণা হন।দেবীর দাসীপদ বাচ‍্য হতে কাঞ্চনার বড় বাসনা।বিষ্ণুপ্রিয়ার কাছে একদিন কাঞ্চনা মনের কথাটি খুলে বললেন।বিষ্ণুপ্রিয়া সেই কথাগুলি শুনে মনে বড় কষ্ট পেলেন।তিনি সখীকে বললেন,সখি কাঞ্চনমালা!তুমি আমার প্রধানা সখী!দাসীত্ব-পদ তোমাকে আমি দিতে পারি না। শ্রীগৌরাঙ্গ ভজনের তুমি আমার প্রধান সহায়। তুমি দিবানিশি আমাকে আমার প্রাণবল্লভের গুণগাথা,লীলাকথা শুনাচ্ছ।কলির জীবের শ্রীগৌরাঙ্গ ভজনের তুমি প্রধান সহায় হবে।তোমার অনুগা হয়ে যিনি শ্রীগৌরাঙ্গ ভজন করবেন,তাঁর সাধনা শীঘ্র সিদ্ধ হবে।*
*🌼বিষ্ণুপ্রিয়ার কথাগুলি শুনে কাঞ্চনা একটু লজ্জিতা হলেন।আর কোন কথা  বলতে সাহস করলেন না। কাঞ্চনা বিস্তারিত ভাবে গৌর-লীলা কাহিনী বিষ্ণুপ্রিয়ার কাছে বলতে লাগলেন, আর দেবী প্রাণ ভরে প্রাণবল্লভের লীলারসমাধুরী শ্রবণ করে হৃদয়,মন ও কর্ণ পরিতৃপ্ত করেন, শ্রীগৌরাঙ্গ-লীলারসামৃত পান করে তাপিত পরাণ সুশীতল করেন। শ্রীধামে মহাপ্রভুর দারুমূর্তি প্রতিষ্ঠিত হয়েছেন।বিষ্ণুপ্রিয়ার ভাই শ্রীপাদ যাদবাচার্য‍্যের উপর মহাপ্রভুর সেবার ভার। মধ্যে মধ্যে দেবী খুব সকালবেলা শ্রীমন্দিরে গিয়ে নয়নভরে শ্রীমূর্তি দর্শন করে অঝোর নয়নে কাঁদেন।মন্দিরে বেশীক্ষণ থাকতে পারেন না।প্রাণবল্লভকে দর্শন করলেই তাঁর মূর্ছা হন।সে মূর্ছা অপনোদন (খন্ডন) করতে ভক্তবৃন্দের হৃদয় ফেটে যায়।সে দৃশ্য কেউ দেখতে পারেন না বলে বিষ্ণুপ্রিয়া কদাচিৎ (কখনও কখনও) মন্দিরে গমন করেন।শ্রীপাদ যাদবাচার্য‍্য ভগ্নীর সর্বদা তত্ত্বাবধারণ করেন।দামোদর পন্ডিত নিত‍্যধামে গমন করবার পর হতে বিষ্ণুপ্রিয়ার রক্ষণাবেক্ষণের ভার শ্রীপাদ যাদবাচার্য‍্য নিয়েছেন।তিনি মহাপ্রভুর সেবা করেও দু'বেলা ভগ্নীর দেখা শুনা করে যান।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া এক্ষণে প্রকৃত সন্ন‍্যাসিনী, পূর্ণ যোগিনী।প্রেমভক্তি-যোগ শিক্ষার তিনি পূর্ণ আদর্শস্থানীয়া।মহাপ্রভুর পদানুসরণ করে দেবী কঠোর হতে কঠোরতম নিয়মানুসারে প্রেমভক্তি যোগের সাধনায় সম্পূর্ণ সিদ্ধিলাভ করেছেন।তাঁর দর্শন-ভিখারী হয়ে ভক্তবৃন্দ নানাস্থান হতে শ্রীধামে আগমন করছেন।দেবী-প্রতিমা সাক্ষাৎ জগদম্বার শ্রীচরণ-দর্শন লাভ সুদুর্ঘট। তিনি রুদ্ধদ্বারে সাধনযজ্ঞের দৃঢ়াসনে উপবিষ্টা।মহাসংকীর্তন-যজ্ঞেশ্বর শ্রীগৌরাঙ্গচরণ চিন্তা ভিন্ন অন‍্য বাসনা তিনি রাখেন না।ভক্তগণের আকুল কান্না তাঁর কানে পৌঁছতে পায় না।কেউ তাঁকে কোন কথা বলতে সাহস পান না।দেবী প্রতিমার পরম জ‍্যোতিময়ী দিব‍্য-প্রতিভায় ভজনমন্দির আলোকিত।পদ্মগন্ধে ভজনকুটির সর্বদাই আমোদিত। সে স্থানের প্রভাব ও দেবীর ভজননিষ্ঠার প্রভাব একত্রীভূত হয়ে মহাপ্রভুর গৃহ প্রাঙ্গণকে দেবালয় হতেও পবিত্র করেছেন।সে গভীর নিস্তব্ধতার, সে কমনীয় পবিত্রতা বিমল-জ‍্যোতিতে নদীয়াবাসী ভক্তগণের হৃদয় মন ও প্রাণ পরিপূর্ণ হয়েছে।মহাপ্রভুর গম্ভীরার ভজন-কুটির, আর নদীয়ার শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর ভজনমন্দিরে কোন পার্থক‍্য নেই।কলিহত জীবের মঙ্গল কামনায় কলিক্লিষ্ট জীবের ভবরোগ মোচন করবার জন্য কৃপাময় মহাপ্রভু আমার যেরকম কঠোরতার সঙ্গে সহধর্মিনী পতিগতপ্রাণা চতুর্দশবর্ষীয়া নববালা শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী তদীয়া সাধনধন শ্রীগৌরাঙ্গসুন্দরের আদেশ অনুসারেই সন্ন‍্যাসিনী সেজে যোগিনীর বেশে গৃহে বসে,তদনুরূপ কঠোরতার সঙ্গে লোক শিক্ষার জন্য যে প্রেমভক্তি যোগের অনুষ্ঠান করলেন,তা গৌরভক্ত বৃন্দের সর্বথা অনুষ্ঠেয়।🙏*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds