✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html
✧═══════════•❁❀❁•═══════════✧
(১১)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া-পত্রিকায় প্রকাশিত তিনটি প্রবন্ধ,২৬শে আষাঢ়,১৩২০ সন।🌻*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌹নদীয়া মাধুরী🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀বিবাহান্তে শ্রীগৌরাঙ্গের ভোজন-লীলা সমাপ্ত হলে তরুণীগণ বড়ই চঞ্চল হয়ে পড়লেন।তাঁরা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর-ঘরে যাবেন।সেখানে গিয়ে যুগলমাধুরী দর্শন করে জীবন ধন্য করবেন।তাঁরা গৌররূপ দেখেছেন,দেখে মুগ্ধ হয়েছেন,লুব্ধ হয়েছেন। কিন্তু তাঁরা বুঝেছেন যে,তাঁদের কেউই শ্রীগৌরাঙ্গের যোগ্য নয়।শ্রীগৌরাঙ্গ যেমন ভুবনমোহন,তাঁরা তদনুরূপ বল্লভা নয়।তিনি যেরকম প্রেম ও লাবণ্যের পরিপূর্ণ মূর্তি,তাঁদের মধ্যে তার বিন্দুমাত্র প্রেম ও লাবণ্য নাই। সুতরাং তাঁরা কখনও এরকম স্পর্ধা করতে পারেন নাই যে,তাঁদের ভাগ্যে শ্রীগৌরহরির সঙ্গ লাভ হবে।তাই তাঁরা ভেবে চিন্তে এ পর্যন্ত নীরব ছিলেন।এখন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে গৌরহরির মিলনে তাঁদের শুভ সুযোগ উপস্থিত হল।প্রেমের স্বভাব এই,নিজে উপভোগ করে সুখ পাই না।যাকে ভালবাসা যায়,তাঁরই প্রীতি জন্মাতে পারলে আনন্দ হয়।আর কামের স্বভাব এই,নিজেরই উপভোগ করবার জন্য প্রবল বাসনা হয়।ফলে কামে জ্বালা উপস্থিত হয়,পেমে উত্তরোত্তর আনন্দ বৃদ্ধি পেতে থাকে। সাধারণ জীবভাবে দেখতে পাওয়া যায়, একটি সুন্দর লোভনীয় সামগ্রী দেখতে পেলে তা নিজেরই ভোগ করতে সাধ হয় এবং তা প্রাপ্তির জন্য কত দুর্ভোগ ভুগতে হয়,কত আসুর তামস ভাব পোষণ করতে হয় এবং অবশেষে ঐটি না পায় তাহলে জ্বালা উপস্থিত হয়, আর পেলে সাময়িক সুখভোগের পর প্রবলতর স্বার্থ-সাধনের বাসনা সমুদায়ে এক নতুন জ্বালা যন্ত্রণা উপস্থিত হয়। আর এক কথা,জীবের মধ্যে দেখা যায় যে,যিনি যে বস্তু পাবার বাঞ্জা করেন,সেই বস্তুটি যদি না পায় অন্যের কাছে থাকে তাহলে পরিতাপের সীমা থাকে না। তখন ঈর্ষা,ঘৃণা ও ক্রোধ প্রভৃতি আসুর ভাবের ভাবনা আসে। কিন্তু গৌর বিষ্ণুপ্রিয়া হলেন ; ইঁহাকে নাগরীগণ কেউই নিজ স্বামীরূপে পেলেন না।এমন ভুবন দুর্লভ বস্তুটি তাঁরা স্বামীরূপে পেলেন না বলে দেবী বিষ্ণুপ্রিয়ার প্রতি তাঁদের কিঞ্চিমাত্র ঈর্ষা ও দ্বেষের সঞ্চার হল না, বরং তাঁদের প্রেমময়ের পূর্ণ অনুরূপা নিত্যানন্দময়ী দেবী বিষ্ণুপ্রিয়াকে প্রেমস্বরূপ শ্রীগৌরচন্দ্রের লীলা বিলাসের পূর্ণ সহায়া দেখে তাঁরা পরমানন্দ প্রাপ্ত হলেন।শ্রীগৌরাঙ্গ পূর্ণ চিদানন্দ-বিগ্রহ, তাঁর কাজও চিন্ময়, এখানে মায়া ও জড়তার লেশমাত্র নাই।কাজেই তরুণীগণ মধুর-রস আস্বাদনের জন্য বাসরঘরে গিয়ে যুগল মাধুরী দেখতে ব্যস্ত হয়ে পড়লেন।কুলরমণীগণের পরপুরুষের প্রতি সম্পূর্ণরূপে নিঃসঙ্কোচ আকর্ষণ একমাত্র শ্রীগৌরচন্দ্রেই পরিদৃষ্ট হয়। ইহা জীবভাবের অতীত,এতেই বিশ্বাস হবে,গৌরাঙ্গ কি বস্তু!*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯২. একটি দৃশ্য বাসর-ঘর 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya192.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
