✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৮৯. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya189.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html
✧═══════════•❁❀❁•═══════════✧
(১০)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীবলরাম দাসের পদ🌻*
~~~~~~~~~~~~~~~~~~
*পট্টবস্ত্র-পরিধান বনমালা গলে।*
*অলকাতে সাজায়েছে বদনমন্ডলে।।*
*মাথায় মোহনচূড়া তাহে বেড়া বেলা।*
*মধুপানে মত্ত হয়ে বুলে ভৃঙ্গ গুলা।।*
*বিয়ে করেছিলে তুমি যেই বেশ ধরে।*
*সেই বেশ প্রভু তুমি দেখাও আমারে।।*
*বামে করি বিষ্ণুপ্রিয়া যৌবন আরম্ভ।*
*সদা ব্যস্ত ঢাকিবারে হৃদয়কদম্ব।।*
*লজ্জায় বিভোর প্রিয়া অধোমুখে রয়।*
*বঙ্কিমনয়নে নিজ পহুঁ পানে চায়*।।
*যবে প্রভু এইরূপ দেখিব তোমার।*
*বলরাম দিবে সুখ-সাগরে সাঁতার*।।
*আরেকটি পদ*
***************
*🌻🌻শ্রীগৌরাঙ্গের উক্তি🌻🌻*
*যাই মাগো তোমায় তোমার বধূর কাছে রেখে।*
*সদা কৃষ্ণনাম নিও, যাবার বেলা,*
*নিমাইয়ের এই ভিক্ষে।।*
*বিষ্ণুপ্রিয়া অবোধিনী,দুখিনী সে অনাথিনী,*
*যতন করে দিও তারে কৃষ্ণনাম শিক্ষে।*
*রইতে নারি নিমাই গেল,এ কলঙ্ক চিরকাল,*
*জ্বলন্ত অনল সম বলরামের পক্ষে।।*
*🌻🌻শ্রীগৌরহরির উক্তি🌻🌻*
*কিবা হইল দুর্মতি,বিষ্ণুপ্রিয়া গুণবতী,*
*কি ক্ষণে আনিনু তোমা ঘরে।*
*দিবানিশি কান্দাইনু,সুখ মাত্র নাহি দিনু,*
*প্রিয়ে!কৃপা করি ক্ষম মোরে।।*
*করি ধন আহরণ,আপন-জন-পোষণ,*
*জগমাঝে সবে করে সুখী।*
*সুখ নাহি দিনু তোরে,জন্মের মত দেশান্তরে,*
*চলিছি,একাকী তোরে রাখি।।*
*বলরাম দাস গায়,স্বামী পানে বালা চায়,*
*নয়নের তারা নাহি চলে।*
*শুখাইল মুখইন্দু,অঙ্গ কাঁপে মৃদু মৃদু,*
*মূরছিয়া পড়ে পতি-কোলে।।*
*😭😭বিরাম পদ😭😭*
""""""""""""""""""""""""""""""""""""""
*বিষ্ণুপ্রিয়া নববালা,হাতে ল'য়ে জপমালা,*
*রুই রুই জপে গৌরনাম।*
*নবীনা যোগিনী ধনী,বিরহিণী কাঙ্গালিনী,*
*প্রণময়ে নীলাচল ধাম।।*
*সর্ব অঙ্গে মাখা ধূলা,লম্বা কেশ এলো চুলা,*
*সোনার অঙ্গ অতি দুরবল।*
*বলরাম দাস কয়,শুন প্রভু দয়াময়,*
*মুছায়ে দাও দেবী আঁখি-জল।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯১. নদীয়া মাধুরী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya191.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
