শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৮৬. বিরহিনী বিষ্ণুপ্রিয়া পদ 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya186.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১৮৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বারো মাসের দুঃখ বর্ণনা 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya185.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৮৬. বিরহিনী বিষ্ণুপ্রিয়া পদ 😭 পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya186.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(০৬)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*😭😭পরিশিষ্ট😭😭*
""""""""""""""""""""""""""""""""""
*বিরহিনী বিষ্ণুপ্রিয়া পদ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*হরি হরি কিনা হৈল নদীয়া নগরে*।
*কেশব ভারতী আসি,কুলিশ পড়িল গো,*
        *রসবতী পরাণের ঘরে।।*
*প্রিয় সহচরিগণে,যে সাধ করিল মনে,*
       *সো সব স্বপন সম ভেল।*
*গিরিপুরী ভারতী,আসিয়া করিল যতি,*
       *আঁচলের ধন কাড়ি নিল।।*
*নবীন বয়স বেশ,কিবা সে চাঁচর কেশ,*
       *মুখে হাসি আছয়ে মিশাঞা।*
*আমরা পরের নারী,পরাণ ধরিতে নারি,*
      *কেমনে বঞ্চিবে বিষ্ণুপ্রিয়া।।*
*সুরধূনীতীরে তরু,কদম্ব খন্ডেতে উরু,*
      *প্রাণ কাঁদে কেতকী দেখিয়া।*
*নদীয়া আনন্দে ছিল,এবে শোকাকুল হল,*
      *বাসুদেব মরয়ে ঝুরিয়া।।*
         *🤣পরের বিরহ পদ🤣*
*যে দিন হইতে গোরা ছাড়িল নদীয়া।*
*তদবধি আহার ছাড়িল বিষ্ণুপ্রিয়া।।*
*দিবানিশি পিয়ে গোরানাম সুধাখানি।*
*কভু শচীর অবশেষ রাখয়ে পরাণী।।*
*বদন তুলিয়া কার মুখ নাহি দেখে*।
*দুই এক সহচরী কভু কাছে থাকে।।*
*হেনমতে নিবসয়ে প্রভুর ঘরণী।*
*গৌরাঙ্গ বিরহে কান্দে দিবস রজনী।।*
*সঙ্গিনী প্রবোধ করে কহি কত কথা।*
*প্রেমদাস হৃদয়ে রহিয়া গেল ব‍্যথা।।*
   *😭বিষ্ণুপ্রিয়াদেবীর উক্তি😭*
*নিদয় কেশব, ভারতী আসিয়া,*
         *মাথায় পাড়িল বাজ।*
*গৌরাঙ্গ সুন্দর, না দেখি কেমনে,*
         *রহিব নদীয়ামাঝ।।*
*কেবা হেন জন, আনিবে এখন,*
         *আমার গৌরাঙ্গ রায়।*
*শাশুড়ী বধূর, রোদন শুনিয়া,*
       *বংশী গড়াগড়ি যায়।।*
*🌻🌻বহু প্রাচীন পদাবলী🌻🌻*
            *সনাতন মিশ্রের ঘরণী।*
*করে লোকাচার কত কহিতে না জানি।।*
         *সাঁতারয়ে সুখের পাথারে।*
*কন‍্যায় ভূষিত করে নানা অলঙ্কারে।।*
         *দেখি বিষ্ণুপ্রিয়ার সুবেশ।*
*বাঢ়য়ে সভার মনে উল্লাস অশেষ*।।
           *মিশ্র মহাশয় শুভ ক্ষণে।*
*কন‍্যায় আনিতে নিদেশিল প্রিয়জনে।।*
         *মিশ্রের ভবন মনোহর।*
*ঝলমল করয়ে অঙ্গন পরিসর।।*
     *ছোড়লা শোভয়ে সেই খানে।*
*আনিলেন কন‍্যা বসাইয়া সিংহাসনে।।*
        *যে কিছু আছয়ে লোকাচার।*
*তাহাও করেন তাহে কৌতুক অপার।।*
          *প্রথমেই দেবী বিষ্ণুপ্রিয়া।*
*আত্মসমর্পিল প্রভুপদে মালা দিয়া।।*
         *ঈষৎ হাসিয়া গোরা রায়।*
*দিলা পুষ্পমালা বিষ্ণুপ্রিয়ার গলায়।।*
         *পুষ্প ফেলাফেলি দুই জনে।*
*দোঁহার মনের কথা দোঁহে ভাল জানে।।*
        *তিলে তিলে বাড়য়ে আনন্দ।*
*বিষ্ণুপ্রিয়া সহ বিলসয়ে গৌরচন্দ্র।।*
       *কি নব শোভার নাহি পার।*
*চারিদিকে নারীগণ দেই জয়কার।।*
          *করে কোলাহল সর্বজন।*
*বাজে নানা বাদ‍্য ধ্বনি ভেদায়ে গগন।।*
         *সনাতন মিশ্র ভাগ‍্যবান।*
*বসিলেন উল্লাসে করিতে কন‍্যাদান।।*
         *বেদাদিবিহিত ক্রিয়া করি।*
*সমর্পিল কন‍্যা বিশ্বম্ভর করে ধরি*।।
         *দিলেন যৌতুক সুখে ভাসি।*
*দিব‍্য ধেনু ধন ভূমি শয‍্যা দাস দাসী।।*
         *সর্বশেষে হোমকর্ম করে।*
*বিশ্বম্ভর বামে বসাইয়া দুহিতারে।।*
          *কি অদ্ভুত দোঁহার মাধুরী।*
*কহিতে কি দোঁহার নিছনি নরহরি।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১৮৭. শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার মিলন পদ 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya187.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds