শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৮৯. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya189.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৮৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-সংবাদ 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya188.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৮৯. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya189.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🙏শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🍀শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবীর বন্দনা🍀*
             *(দেবীর আজ্ঞা)*
             *দেরে যাদু মালা গেথে।*
*মল্লিকা মালতী, দিয়া যাতি যুতি,*
        *প্রভু মন ভুলবে তাতে।।*
*নব নব রাগ, নব অনুরাগ,*
*নূতন পিরিতি, নূতন সোহাগ,*
*রসেরি বিভাগ,মালা করিয়া থাক,*
               *দেরে বলাই আমার হাতে।*
*🙏দেবীর আজ্ঞা পেয়ে বলরাম দাসের প্রার্থনা ঃ--*
*দিব তোমার হাতে, আমার সাক্ষতে,*
         *দিতে হবে প্রভুর গলায়।*
*মালা হাতে নিয়া, মধু হাস‍্য করি,*
*প্রভু গলে দাও, আঁখি ভরি হেরি,*
*প্রভু মালা নিয়া, গলায় পরিয়া,*
                  *দিবেন বলরামের মাথায়।।*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*বলরাম দাসের গ্রন্থিত কবিতা-পুষ্প*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*চান্দ বদনী ধনী মৃগ নয়নী।*
*বিষ্ণুপ্রিয়া ধনী আমার তড়িত প্রতিমা।*
*কোথা পাব কিবা দিব তাঁহার উপমা।।*
     *কাঞ্চনবরণী ধনী নবদ্বীপময়ী।*
*অধিষ্ঠাত্রী দেবী মোর সুখে গুণ কই।।*
*হের দেখসিয়ে আমাদের বিষ্ণুপ্রিয়া।*
*সর্ব অঙ্গে লাবণ‍্য পড়িছে খসিয়া*।।
*নবীনা প্রিয়াজি কেবল যৌবন উদয়।*
*লজ্জায় মুগধ ধনী অধোমুখ রয়*।।
*চঞ্চল চরণে গৃহ-কোণেতে লুকায়।*
*শ্রীগৌরাঙ্গ গৃহমাঝে খুঁজিয়া বেড়ায়।।*
*পদ্মগন্ধ বহে মরি সুরস অধর।*
*দিবানিশি মত্ত তাহে গৌরাঙ্গ ভ্রমর।।*
*বিষ্ণুপ্রিয়া পূর্ণশশী গৌরাঙ্গ চকোর।*
*যার রূপসুধা পিয়ে ভ্রমর শ্রীগৌর।।*
*গৌরপ্রেম গরবিনী দেবী বিষ্ণুপ্রিয়া।*
*গৌরবক্ষবিলাসিনী দেহ পদ-ছায়া।।*
*আগেতে বন্দিব আমি ঠাকুরাণীর ভাই।*
*বিষ্ণুপ্রিয়ার ছোট ভাই যাদব গোসাঞি।।*
*বিবাহের পর দিন মিশ্র সনাতন।*
*নিমাইর হস্তে যাদব করিলেন অর্পণ।।*
*সনাতন কহে নিমাই রাখিবা এই কথা।*
*এই আমার পুত্রটিকে পালিবে সর্বথা।।*
*তথাস্তু বলিলা গৌর শ্বশুর কথায়।*
*যাদবের গণে তাহে অন্ন দুখ নাই।।*
*অনেক সাধন করি যাদব গোসাঞি।*
*মন্ত্রদীক্ষা পাইলেন বিষ্ণুপ্রিয়া ঠাঁই।।*
*মহিমা যাদবগণের কহিতে জানিনে।*
*গৌরে বাটা দেয় প্রতি ষষ্ঠী-বাটা দিনে।।*
*তা পরে বন্দিব ঠাকুর শ্রীবংশীবদন।*
*শাশুড়ী বধূর দুঃখ যে কৈল বর্ণন*।।
*প্রসাদ মাগিল বংশী জাহ্নবার ঠাঁই।*
*বিষ্ণুপ্রিয়া-দাস ভাবি না দিলা গোঁসাঞি।।*
*যখন ভুবন-বন্ধু হোল অদর্শন।*
*বিষ্ণুপ্রিয়া মনে করেন ত‍্যজিবেন জীবন।।*
*তবে বংশী শ্রীগৌরাঙ্গ ঠাকুর গড়িল।*
*সেই ঠাকুর দেখি দেবী পরাণ রাখিল।।*
*রাম সোনা-সীতা করি জীবনে আছিল।*
*এই অবতারে দেবী সে রস ভুঞ্জিল।।*
*তা পরে বন্দিব আমি ঠাকুর কানাই।*
*সব ত‍্যজি পড়ি রহে দেবী রাঙ্গা পায়।।*
*মা বলে কানাই ডাকে সেই দেবীপুত্র।*
*গৌর-বিষ্ণুপ্রিয়া যেই করিলা একত্র।।*
*যতনে বন্দিব আমি গদাধর দাস।*
*বিষ্ণুপ্রিয়া লাগি যেবা নদে' কৈল বাস।।*
*গদাধর গৌর-নিতাই দুই জনের গণ।*
*দোহে ছাড়ি রহিলেন দেবীর চরণ।।*
*দেবী অদর্শনে তবে ছাড়িলা নদীয়া।*
*কাটোয়াতে রহে গিয়া ঠাকুর গড়িয়া।।*
*মনোসুখে বন্দি শ্রীদামোদর পন্ডিত।*
*প্রভুবার্তা দিয়া দেবী পরাণ রাখিত।।*
*দেবীস্নান লাগি গঙ্গাজল বহি আনে।*
*ধন‍্য দামোদর তুমি এ তিন ভুবনে*।।
*তা পরে বন্দিব আমি দুখিনী কাঞ্চনা।*
*বিষ্ণুপ্রিয়া সখি মাঝে যে জন প্রধানা।।*
*কৃষ্ণপাগলিনী নাম দিলা নদে বাসী।*
*বিষ্ণুপ্রিয়া সনে সেই কান্দে দিবানিশি।।*
*জন্মিলে মরণ আছে,নাহি তাহে ভয়।*
*বলরাম দাসে রেখ দেবী রাঙ্গা পায়।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯০. শ্রীবলরাম দাসের রচিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে মধুর পদাবলী 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya190.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







adds