শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩১. চাঁদ কাজী উদ্ধার 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu31.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩১)শ্রীগৌরাঙ্গপ্রভু সংক্ষিপ্ত কথন 
 🍀চাঁদ কাজী উদ্ধার🍀*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*যারা স্মার্ত পন্ডিতের দল গৌরসুন্দরের মহাবিরোধী ছিল।তারা নগরের শাসক চাঁদ কাজীর কাছে নালিশ করল।তারা বলল-- এই অদ্ভুত ভজন ধারা হিন্দু ধর্ম বিরোধী।চেঁচামেচি করে ভগবানকে ডাকলে তিনি ক্রুদ্ধ হবেন ও মহামারী পাঠাবেন।দেশের অকল‍্যাণ হবে।নালিশ শুনে চাঁ কাজী খোল(মৃদঙ্গ) ভেঙ্গে দিল ও নগরে কীর্তন করতে নিষেধ করে দিল।শ্রীগৌরসুন্দর কীর্তনের প্রতি নিষেধাজ্ঞা শুনে ক্ষুব্ধ হলেন।তিনি নগরের অগণিত নর-নারী নিয়ে কীর্তন শোভাযাত্রা বাহির করলেন।আধুনিক ভাষা ব‍্যবহার করলে বলা যায়,গৌরহরি সরকারি আইন অমান‍্য করলেন।কারণ এই আইন ছিল মানবতা বিরোধী।মানব-সমাজের কল‍্যাণ বিঘাতক।🌻
*🌹শ্রীগৌরসুন্দর সকল ভক্তগণ সমভিব‍্যাবহারে(একত্র অবস্থানে ) বিরাট নগর কীর্তন বাহির করলেন।প্রত‍্যেকের হাতে এক একটি মশাল।মহাপ্রভু প্রত‍্যেককে এক একটি দেউটি(প্রদীপ) নিয়ে আসতে নির্দেশ দিয়েছেন।শ্রীবৃন্দাবন দাস ঠাকুর এ শোভাযাত্রার অপূর্ব বর্ণনা দিয়েছেন।*
*সভেই নাচেন প্রভু বেড়িয়া গায়েন*।
*আনন্দে পূর্ণিত প্রভু-সংহতি যায়েন।।*
•••••• •••••• ••••••
*চলিলেন মহাপ্রভু নাচিতে নাচিতে*।
*লক্ষ কোটি লোক ধায় প্রভুরে দেখিতে।।*
•••••• ••••••• ••••••
*চতুর্দিগে কোটি কোটি মহাদীপ জ্বলে।*
*কোটি কোটি লোক চতুর্দিকে "হরি" বোলে।।*
*🌻এত বড় নগর কীর্তন কেউ কোনদিন দেখে নাই।উদ্ধত লোক কাজীর পুষ্পবন ভাঙ্গতে লাগল।মহাপ্রভু সবাইকে উচ্ছৃঙ্খল হতে নিষেধ করলেন।মহাপ্রভু কাজীর দুয়ারে বসলেন।ভব‍্য লোক পাঠিয়ে কাজীকে ডাকলেন।এত লোকের সমাগম দেখে,কাজী এসে মাথা নত করে দাঁড়ালেন।মহাপ্রভু বললেন, "আমি তোমার বাড়ীতে অভ‍্যাগত(সামনে),আর তুমি লুকিয়ে আছ কেন"? কাজী বললেন,আমি শুনেছি তুমি ক্রুদ্ধ হয়ে এসেছ।তোমাকে শান্ত করবার জন্য লুকিয়ে ছিলাম।এখন শান্ত হয়েছ তাই আসিলাম। তোমার মত অতিথি পাওয়া আমার মহাভাগ‍্য।গ্রাম‍্য-সম্বন্ধে নীলাম্বর চক্রবর্তী আমার "চাচা"।তিনি তোমার 'নানা'।সেই সম্বন্ধে তুমি আমার ভাগিনা হও।*
*ভাগিনার ক্রোধ মামা অবশ‍্য সহয়*।
*মাতুলের অপরাধ ভাগিনা না লয়।।*
*🌻মহাপ্রভু বললেন,মামা,তুমি কাজী। হিন্দুধর্মের বিরোধিতা করার অধিকার তোমার আছে।এখন তোমার আমরা বিরাট-নগর কীর্তন নিয়ে তোমার বাড়ীতে এসেছি।এখন "এবে যে না কর মানা,বুঝিতে না পারি"।*
*🍀কাজী বললেন,গৌরহরি এর কারণ বলি,শোন। আমি যেদিন হিন্দুর ঘরে গিয়ে কীর্তন করতে মানা করলাম ও মৃদঙ্গ ভাঙ্গলাম।সেইদিন রাত্রে এক মহা ভয়ঙ্কর সিংহ -- সিংহের মত মুখ,মানুষের মত দেহ, আমার শয‍্যার উপর লাফ দিয়ে উঠে, আমার বুকে নখ দিয়ে বলে,"ফাড়িমু তোমার বুক মৃদঙ্গ বদলে"।তুমি যদি কীর্তন বন্ধ ও মৃদঙ্গ ভাঙ্গ সবংশে তোমাদের মারব ও সকল বিরোধী ধ্বংস করব।ভাগ্নে!এই দেখ আমার বুকে এখনও নখের চিহ্ন আছে।কাজী বুক দেখাল।দেখে সকলেই বিস্ময়ান্বিত হলেন।মহাপ্রভু বললেন, মামা!তোমার কাছে একটি দান চাই।নদীয়ায় যেন কীর্তন বন্ধ না কর, মনে রেখ।*
*প্রভু কহে এক দান মাগিয়ে তোমায়।*
*সংকীর্তন বাদ যৈছে না হয় নদীয়ায়।।*
*🌻তখন কাজী বললেন, আমার বংশে যে জন্মিবে সেও কোনদিন কীর্তনে বাধা দিবে না।যদি দেয় তাহলে তালাক দিব অর্থ‍্যাৎ তাকে বর্জন করব।কাজী পুন বললেন,হিন্দুর ঈশ্বর নারায়ণ, আমার মনে হয় তুমি সেই নারায়ণ। "সেই তুমি হও যেন লয় মোর মন"।পাষন্ডীরা তোমার বিরুদ্ধে আমাকে অনেক কথায় বলেছে।*
*তারা বলে হিন্দুর ধর্ম ভাসাইল নিমাই।*
*যে কীর্তন প্রবর্তাইল কাঁহো শুনি নাই।।*
*উচ্চ করি গায় গীত দেয় করতালি*।
*মৃদঙ্গ করতাল শব্দে কর্ণে লাগে তালি।।*
*কৃষ্ণের কীর্তন করে যত রাড়বাড়।*
*এই পাপে নবদ্বীপ হইবে উজাড়।।*
*হিন্দু শাস্ত্রে ঈশ্বর-নাম মহা মন্ত্র জানি।*
*সর্বলোকে শুনিলে মন্ত্রের বীর্য‍্য হয় হানি।।*
*🍀তারা আমাকে বলল, তোমাকে ডেকে কীর্তন বন্ধ করে দিতে আদেশ করতে। কিন্তু আমার ঐকান্তিক বিশ্বাস,তুমি সাক্ষাৎ নারায়ণ। তোমাকে কিছু বলব না, আর কীর্তন বন্ধ করব না।আর কাউকেও বন্ধ করতে দিব না।*
*🌺মহাপ্রভু গৌরসুন্দর বললেন, কাজী! তোমার মুখে কৃষ্ণ নাম শুনলাম। তোমার যত পাপ ছিল সব পাপ ক্ষয় হয়ে গেল। তুমি পরম পবিত্র হয়েছ।মহাপ্রভু যখন কথাগুলি বলছিলেন, কাজীর দেহ স্পর্শ করে বলছিলেন।কথা বলবার সময় কাজীর দেহ স্পর্শমাত্র কৃপাধন‍ে ধনী হলেন।স্পর্শমণির স্পর্শে যেমন লোহা সোনা যায়, মহাপ্রভুর পরশে কাজী পবিত্র হয়ে গেলেন।কাজীর নয়ন হতে জল পড়তে লাগল।*
*এত শুনি কাজীর দুই চক্ষে পড়ে পানি।*
*প্রভুর চরণ ছুঁই কহে প্রিয় বাণী।।*
*তোমার প্রসাদে মোর ঘুচিল কুমতি।*
*এই কৃপা কর যে তোমাতে রহু ভক্তি।।*
*🙏জয় জয় শ্রীমন্মহাপ্রভুর জয়🙏*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৩০. জগাই মাধাই উদ্ধার 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu30.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩০)শ্রীগৌরাঙ্গপ্রভু সংক্ষিপ্ত কথন*
*🌺🌺জগাই মাধাই🌺🌺*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻একদিন ভাবময় আদেশ দিলেন শ্রীনিতাই আর হরিদাসকে ঘরে ঘরে নাম বিতরণ কর।অকাতরে যারে তারে নাম দাও।শুধু বলো,কেষ্ণকে ভজনা করো।কৃষ্ণকে জীবনের সার করো।নবদ্বীপে গৌরময় দুইজনে রত হলেন আজ্ঞা পালনে।কতশত লোক যোগ দিল।সারা দেশ ভরে নামকীর্তনের রোল উঠল। জগন্নাথ আর মাধব,দুইভাই ব্রাহ্মণ সন্তান।লেখাপড়া জানে,নগর কোতোয়ালের কর্ম করে।অনেক দোষ তাদের, তারমধ‍্যে দুইটি বড় দোষ।মদ‍্যপানে পূর্ণাসক্তি আর হরিনাম কীর্তনে বিরক্তি।নামাচার্য‍্য হরিদাস ও প্রেমের ঠাকুর নিতাইচাঁদ চলেছেন ভজনানন্দে কৃষ্ণনাম কীর্তন করতে করতে।দুইভাই বারণ করল।তাঁরা কর্ণপাত করলেন না।আরও কাছে গিয়ে তাদের কানের কাছে "কৃষ্ণভজ কৃষ্ণকহ" বলতে লাগলেন।জগাই ক্রুদ্ধ হয়ে একটি ভাঙ্গা কলসী নিতাই চাঁদের প্রতি ছুড়ে মারল, কপাল কেটে গেল,দর দর করে রক্তধারা বইতে লাগল।আমার দয়াল নিতাইচাঁদ একবিন্দুও কুপিত না হয়ে বললেন, "মেরেছিস কলসীর কানা, কোন দুঃখ নেই,একটি বার হরিনাম কর।নিতাইচাঁদের অসীম করুণার প্লাবনে জগাই মাধাইয়ের মহা পরিবর্তন ঘটল।তারা অনুতাপে ধূলায় লুটিয়ে কাঁদতে লাগল।দুইভাই দুইভাইকে বক্ষে তুলে নিলেন, প্রভু বললেন=*
*তো সবার পাপ যত মুঞি নিল সব।*
*সাক্ষাতে দেখহ ভাই এই অনুভব*।।
*দুজনার শরীরে পাতক নাই আর।*
*ইহা বুঝাইতে হৈলা কালিয়া আকার।।*
*🍀এত বড় দুই পাষন্ডের অচিন্ত‍্যনীয় পরিবর্তনে নদীয়াবাসী নিতাই গৌরের ও হরিনাম কীর্তনের মহা মহিমা উপলব্ধি করিল।*
         *জয় নিতাই*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

২৯. আচার্য‍্যের প্রতি পুনরায় 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu29.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৯)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🙏আচার্য‍্যের প্রতি পুনরায় 🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌼শ্রীঅদ্বৈতাচার্য‍্যের দিকে দৃষ্টিপাত করে শ্রীমন্মহাপ্রভু বললেন,তুমি আমাকে আনতে অপার পরিশ্রম করেছ।তুমি গীতা পড়াও,ভক্তিমার্গের ব‍্যাখ‍্যা করো।একশ্লোকে ভক্তিযোগ না পেয়ে উপবাস করেছিলে।তোমার উপবাসে আমার উপবাস।তাই স্বপ্নে তোমাকে বলে দেয় শ্লোকের শুদ্ধপাঠ। "সর্বতঃ পানিপাদন্তং" পাঠনহে।সর্বতঃ স্থলে "সর্বত্র" পাঠ হবে।মনে পড়ে তোমার?তখন আমার আবির্ভাব হয় নাই।প্রাণ গৌরের মধুর কথা শুনে আচার্য‍্য বললেন=*
             *আর কি বলিব মুঞি।*
*এই মোর মহত্ত্ব যে,মোর নাথ তুঞি।।*
*🌻তখন শ্রীবাস বললেন,প্রভু ভক্তবর মুকুন্দ কি অপরাধ করল।তাকে কেন ডাকেন না?মহাপ্রভু বললেন মুকুন্দ ভক্তিস্থানে অপরাধী।তাকে ডাকব না।যেখানে যেখানে যায় সেই মত কথা বলে।অদ্বৈত স্থানে গিয়ে বলে ভক্তি বড়।আবার অন‍্যস্থানে গিয়ে বলে ভক্তি হতে জ্ঞান বড়।এই অপরাধে মুকুন্দ কৃপা পাবে না।মুকুন্দ বাহিরে ছিলেন,বাহির হতে মহাপ্রভুর কথা শুনে,মুকুন্দ জানতে চাইলেন কোনও দিন তো পাবো?মহাপ্রভু বললেন,'কোটি জন্ম পরে'। এই কথা শুনে মুকুন্দ আনন্দে "পাব পাব" বলে মহানৃত‍্য আরম্ভ করলেন। এবারে তখন রঙ্গিয়া গৌরাঙ্গ বললেন, মুকুন্দকে ডাক।আমার কাছে তোমার কোন অপরাধ নাই।কোটি জন্ম পরে পাবে,আমার এই বাক‍্য অব‍্যর্থ জেনেও তুমি নাচলে।এতে তিলার্ধের মধ্যে কোটি জন্ম কেটে গিয়াছে।মুকুন্দ তুমি আমার গায়ক চিরকাল সঙ্গে থাক।*
*🍀মহাপ্রভু তাম্বুল চাইলেন।ভক্তগণ আদরে দিলেন।মহাপ্রভু নিজ অধরামৃত সবাইকে ভাগ করে দিলেন।যা অবশেষ ছিল নারায়ণীকে দিলেন।মহাপ্রভু বললেন,"নারায়ণী" কৃষ্ণ বলিয়া কাঁদ, নারায়ণী "কৃষ্ণ,কৃষ্ণ" বলে কাঁদতে আরম্ভ করলেন।প্রেমাশ্রু বহিতে লাগল।*
*☘নবদ্বীপ ধামে এমন মধুময় প্রকাশ হইল।*
*☘যত ভট্টাচার্য্য একজনাও না জানিল।।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
         *জয় নিতাই*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

২৮. শ্রীমুরারি গুপ্তের প্রতি 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu28.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৮)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🌼শ্রীমুরারি গুপ্তের প্রতি🌼*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻মহাপ্রভু বললেন=মুরারি আমার রূপ দর্শন করো।মুরারি নয়ন তুলে তাকিয়ে দেখলেন, "নবদূর্বাদলশ‍্যাম স্বয়ং রঘুনাথ "।মহাপ্রভু কহিলেন,আমি সেই রাঘবেন্দ্র তুমি ঐ হনুমান।যে তোমার অভিমত বর চেয়ে নাও।মুরারি উত্তর দিলেন,*
        *প্রভু আর নাহি চাই*।
*হেন কর প্রভু যেন তোর গুণ পায়।।*
*🙏করুণাময় গৌরহরি তখন হরিদাসের প্রতি দৃষ্টিপাত করে বললেন, "হরিদাস যখন পাপিষ্ঠরা তোমার গায়ে কঠোর বেত্রাঘাত করছিল,তখন আমি বৈকুন্ঠ হতে সুদর্শন চক্র পাঠিয়েছিলাম, কিন্তু সুদর্শন চক্র শক্তিহীন হয়ে গিয়েছিল কেন জানো? যখন তোমায় বেত্রাঘাত করছিল তখন তুমি পাপিষ্ঠদের মঙ্গল কামনা করছিলে।তুমি যার মঙ্গল চাও সুদর্শন চক্রের সাধ‍্য নেই, তার ক্ষতি করে।তোমার অঙ্গে যতগুলি বেত্রাঘাতের দাগ পড়েছিল, সবই দেখ আমার অঙ্গে রয়েছে।এই দাগগুলো ভূষণ হয়ে আছে।হরিদাস তোমার দুঃখ সহ‍্য করতে না পেরে আমি শীঘ্র এসেছি।*
*🍀শীঘ্র আইলু তোর দুঃখ না পারি সহিতে🍀*
*🌻মহাপ্রভুর মধুময় কথা শুনে নামাচার্য‍্য হরিদাস ধূলোয় লুটিয়ে গড়াগড়ি দিতে লাগলেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
          *জয় নিতাই*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

২৭. শ্রীবাস পন্ডিতের প্রতি প্রভু 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu27.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৭)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🍀শ্রীবাস পন্ডিতের প্রতি প্রভু🍀*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺শ্রীমন্মহাপ্রভু ভাবাবেশে শ্রীবাসকে বলছেন,আরে,আরে শ্রীবাস,তোর মনে পড়ে-- দেবানন্দ পন্ডিতের ভাগবত শুনতে গিয়েছিলি। বিহ্বল হয়ে পড়েছিলি ভূমিতলে।অজ্ঞ গুরু-শিষ‍্য কেউই তোর ভাবাবেশ বুঝতে না পেরে তোকে বাহির করে দিল।দেবানন্দ কোন বাধা দিল না।তখন আমি তোর দুঃখে বৈকুন্ঠ হতে তোর হৃদয়ে অবতরণ করেছিলাম।তোরে প্রেমে কাঁদিয়ে নয়ননীরে ভাসিয়ে ছিলাম।মনে পড়ে?*
*🍀গঙ্গাদাস পন্ডিত প্রতি বললেন-- হ‍্যাঁরে তোর মনে জাগে,রাজভয়ে রাত্রিকালে পলায়ন করছিলি।খেয়াঘাটে পৌঁছিয়ে কোন নৌকা বা নাবিক না দেখে হতাশায় কাঁদছিলি।তখন আমি খেয়ারি বা নাবিক সেজে নৌকা নিয়ে তোকে সামান্য গঙ্গা পার করে দিয়াছিলাম। মহাপ্রভুর কথা শুনে গঙ্গাদাস পন্ডিত আনন্দ সাগরে ভাসতে লাগলেন।*
*🌹আদেশ দিলেন গৌরসুন্দর।শ্রীধরকে আন গিয়ে।অর্ধপথ হতে তার কন্ঠ শুনতে পাবে।উচ্চৈঃস্বরে নাম গাইছে।ভক্তগণ গিয়ে শ্রীধরকে কোলে তুলে নিয়ে আসলেন।*
*🌼মহাপ্রভু বললেন "শ্রীধর এস এস।তোমার সঙ্গে অনেক রঙ্গ করেছি।থোড়,খোলা,মোচা কেনা বেচা নিয়ে।জোর করে তোমার হাত থেকে কেড়ে নিয়াছি।আজ তোমাকে বর দিব।কি চাও শ্রীধর বলো।অষ্টসিদ্ধি চাও তো তাই দিব।শ্রীধর উত্তর দিলেন=*
*🙏যে ব্রাহ্মণ কাঢ়িলেন মোর খোলা পাত।*
*🙏সেই ব্রাহ্মণ হোক মোর জন্মে জন্মে নাথ।।*
*🌻মহাপ্রভু বললেন,শ্রীধর আমার দিকে তাকাও।শ্রীধর চেয়ে দেখলেন-- মহা জ‍্যোতির্ময় মোহন মুরলীধারী শ‍্যামসুন্দর।মহাপ্রভু কহিলেন-- শ্রীধর তুমি আমার জন্ম-জন্মান্তরের দাস, তাই এই মহা-প্রকাশ দেখতে পেলে।*
*🌼শ্রীঅদ্বৈতাচার্য‍্যকে মহাপ্রভু বললেন,"মাগ নিজ-কার্য‍্য"।আচার্য‍্য বললেন,"যে মাগিনু তাহা পাইনু"।প্রতিজ্ঞা করেছিলাম,গোলোকধাম হতে তোমাকে নামিয়ে মর্ত‍্যলোকে আনিবই। "করাইমু কৃষ্ণ সর্ব নয়ন গোচর" প্রতিজ্ঞা বাক‍্য পূর্ণ হয়েছে, প্রভু আর কিছু চাইবার নাই।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
           *জয় নিতাই*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

২৬. ষোড়শোপচারে পূজা 👏 শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu26.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৬)🌻সংক্ষিপ্ত কথন🌻*
*🍉🍓🍎🍍🥑ষোড়শোপচারে পূজা🍉🍓🍎🍍🥑*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻অভিষেকের পর শ্রীঅঙ্গ মার্জন করে ভক্তগণ নূতন বসন পরালেন। সুগন্ধি চন্দন অঙ্গে লেপন করলেন।মহাপ্রভু স্বয়ং খট্টায় উপবেশন করলেন।নিতাইচাঁদ শিরে ছত্র ধরলেন।কোনও কোনও ভাগ‍্যবান ভক্ত চামর ঢুলাতে লাগলেন। পূজার সাজসজ্জা সব আসিল।পাদ‍্য,অর্ঘ‍্য, আচমনী গন্ধপুষ্প,ধূপ-দীপ,নৈবেদ‍্য, বস্ত্র,যজ্ঞসূত্র নানাপ্রকার অলঙ্কারাদি।ষোড়শ উপচারে গৌরহরির পূজো হ'ল।শ্রীচরণে তুলসীমঞ্জরী অর্পণ করে ভক্তগণ পূজো সমর্পণ করলেন।তার পর স্তব পাঠ, দন্ডবৎ প্রণামাদি।সকলের নয়নে প্রেমের নদী বহিছে। মহাপ্রভু শ্রীমুখে বললেন,কিছু দাও সেবা করব। যে যত কিছু পারলেন উত্তম উত্তম খাদ‍্য দ্রব‍্য শ্রীহস্তে দিলেন।করুণাময় গৌরহরি সকল সেবার বস্তু গ্রহণ করলেন।মনে হল সহস্র লোকের আহার্য বস্তু তিনি সেবা করলেন।সকল ভক্তগণ জয় জয় শচীনন্দনের জয় ধ্বনি করলেন।সহস্র কন্ঠে জয়ধ্বনি পুনঃপুনঃ হতে থাকল।তারপর মহাপ্রভু এক একজন বিশেষ বিশেষ ভক্তকে ডাকলেন।আর তাদের অন্তরের গোপন কথা প্রকাশ করলেন*
*🙏জয় পতিতপাবন গৌরাঙ্গের জয়🙏*
         *বানান ভুল মার্জনীয়*
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

মহাপ্রভুর ভুবনমঙ্গল পার্ষদ তথা ব্রজের ষড়গোস্বামী গণের অন্যতম গোপাল ভট্ট গোস্বামী 👏 অপ্রকট তিথি 😭 শ্রাবণী কৃষ্ণা পঞ্চমী ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/gopal.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••┉❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
       ꧁👇📖 সূচীপত্র 🙏 শ্রী দীপ বাগুই 📖👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*মহাপ্রভুর ভুবনমঙ্গল পার্ষদ তথা ব্রজের ষড়গোস্বামী গণের অন্যতম গোপাল ভট্ট গোস্বামী।*

( *অপ্রকট তিথি 😭 শ্রাবণী কৃষ্ণা পঞ্চমী*)

মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে পুরীতে এলেন।সার্বভৌম কে প্রেমরসে ভাসিয়ে চললেন দাক্ষিণাত্যে।১৫১১ খ্রিস্টাব্দে এলেন শ্রীরঙ্গমে।শ্রীরঙ্গমে কাবেরী নদীতীরে বেলগুঁড়ী গ্রামে বাস করেন *#শ্রী* সম্প্রদায়ী বৈষ্ণব বেঙ্কটভট্ট।মহাপ্রভু এসেছেন শুনে ভট্ট জী তাঁর বাড়িতে মহাপ্রভু কে নিমন্ত্রণ জানালেন  । মহাপ্রভু পদার্পণ করলেন বেঙ্কট ভট্টের বাড়িতে।

*#শ্রী_বৈষ্ণব_এক_বেঙ্কট_ভট্ট_নাম।#প্রভুর_নিমন্ত্রণ_কৈল_করিয়া_সম্মান ।।*
*#নিজঘরে_লইয়া_কৈল_পাদ_প্রক্ষালন।#সেই_জল_সবংশেতে_করিল_ভক্ষণ।।*
 
বেঙ্কটভট্টের  ছোট ছেলে গোপাল।১৪২২ শকে গোপালের জন্ম।পরিবারের সবাই এক সন্ন্যাসীকে সেবা করছে দেখে বালক গোপালও সেবা করতে লাগল। করুণায় ভরে উঠলেন করুণাসিন্ধু।দেখেই চিনেছেন মহাপ্রভু।এই তো তাঁর #গুণমঞ্জরী।গোপালকে আলিঙ্গন দিলেন মহাপ্রভু।বেঙ্কট ভট্টের অনুরোধে মহাপ্রভু চাতুর্মাস্য উদযাপন করলেন তাঁর বাড়িতে।

*#ভট্ট_প্রীতে_মহাপ্রভু_চাতুর্মাস্য_রহে।*
*#রাত্রি_দিন_ভট্ট_সহ_কৃষ্ণ_কথা_কহে।।*

এই চারমাস গোপাল মহাপ্রভুকে সেবা করে বড়ই আনন্দিত।

*#নিজগৃহে_গোপাল_ভট্ট_প্রাণনাথে_পাইয়া।*
*#পিতার_আজ্ঞায়_সেবে_মহাহৃষ্ট_হৈয়া।।*
ছোটোবেলা থেকেই গোপালের অসাধারণ মেধা।পড়াশোনাতে গোপাল অনন্য প্রতিভাধর বালক।মহাপ্রভু যখন শ্রীরঙ্গমে আসেন গোপালের বয়স ১০/১১বছর।চলে আসার সময় মহাপ্রভু গোপাল কে অত্যন্ত মনোযোগের সাথে পড়াশোনা এবং মা বাবার সেবা করতে বললেন এবং বিয়ে করতে নিষেধ করলেন।আর আদেশ করলেন মা বাবার অবর্তমানে যেন গোপাল বৃন্দাবনে গিয়ে জীবন-যাপন করে।মহাপ্রভুর নির্দেশ মতো গোপাল সারাক্ষণ  পড়াশোনা করে আর মা বাবার সেবা করে। বাবা মার দেহান্তে তিরিশ বছর বয়সে গোপাল ভট্ট মহাপ্রভুর আদেশ মতো এলেন বৃন্দাবনে ।মিললেন রূপ সনাতনের সাথে।মহাপ্রভুর কাছে খবর এলো যে বৃন্দাবনে গোপাল ভট্ট এসেছেন। আনন্দে মহাপ্রভু নিজের ব্যবহৃত কৌপীন ও একখানা কাঠের পিঁড়ি গোপাল ভট্ট কে উপহার স্বরূপ প্রেরণ করলেন।রূপ সনাতন গোপাল ভট্টকে পেয়ে অতি আনন্দিত। গোপাল ভট্ট ব্রতী হলেন গ্রন্থ রচনাতে।বৈষ্ণব মহলে সাড়া জাগানো বই হরিভক্তিবিলাস রচনা করলেন গোপাল ভট্ট। 

*#স্ত্রী_শূদ্র_পেল_শালগ্রাম_শিলার_পূজার_অধিকার।*
 (#হরিভক্তিবিলাসের_পঞ্চমবিলাসে_শালগ্রামশিলাপূজানিত্যতা_শ্লোকসংখ্যা-২২৩।)
#এবং_শ্রীভগবান্_সর্বৈঃ_শালগ্রাম_শিলাত্মকঃ।
#দ্বিজৈঃ_স্ত্রীভিশ্চ_শূদ্রৈশ্চ_সম্পূজ্যো_ভগবৎ_পরৈঃ।।

 #স্ত্রীয়ো_বা_যদি_বা_শূদ্রা_ব্রাহ্মণাঃ_ক্ষত্রিয়াদয়ঃ। #পূজয়িত্বা_শিলা_চক্রং_লভন্তে_শাশ্বতং_পদম্।।(#স্কান্দে)

গোপাল ভট্টের সেব্য ছিলেন কয়েক মূর্তি শালগ্রাম ।নৃসিংহ চতুর্দশী তে অভিষেক শৃঙ্গার ভোগ আরতি অন্তে গোপাল ভট্ট কাতর প্রার্থনা করলেন যদি একমূর্তি বিগ্রহ পেতেন তবে সেবা করে তৃপ্ত হতেন।রাত শেষে এল বৈশাখী পূর্ণিমার ভোর। গোপাল ভট্ট পেলেন ঐ শালগ্রাম শিলাসমষ্টি বিগ্রহ ।নাম দিলেন রাধারমণ ।আজও বৃন্দাবনে এই বিগ্রহ অতীব নিষ্ঠার সাথে সেবিত হন।মন্দিরে পৃথক কোনো শ্রীরাধা বিগ্রহ নেই।কারণ এই বিগ্রহে একাধারে রাধা এবং কৃষ্ণ যুগলেই বিরাজিত । শালগ্রাম শিলা থেকে ঠাকুর নিজেই প্রকট হয়েছিলেন কেবল মাত্র গোপাল ভট্টের মনোবাসনা পূরণ করতে। তাই বৃন্দাবনে এই ঠাকুর #স্বয়ম্ভু নামেও পরিচিত ।রাধারমণের পাশে রাধারাণী প্রতিভূ রূপে রয়েছেন।যেহেতু রাধারমণের নামের মধ্যেই রাধা রাণী আছেন, তাই আলাদা করে রাধারাণীর বিগ্রহ স্থাপন অসম্ভব জেনে প্রতিভূ রূপে সেবা চলে।মন্দির থেকে বেরিয়ে বামদিক দিয়ে গেলে রয়েছে রাধারমণ এর প্রাকট্য ক্ষেত্র।।বৃন্দাবনে এই রাধারমণ দেব #কালোগৌর নামেও পরিচিত।
বৈষ্ণব রসজ্ঞজন আস্বাদন করেছেন--
#গোপাল_ভট্টের_প্রাণধন/#গৌর_হল_রাধারমণ।
#আবরিত_রাধার_বরণ/#গৌর_আমার_রাধারমণ।।
১৫০৭ শকাব্দে ৮৫ বছর বয়সে শ্রাবণীকৃষ্ণা পঞ্চমী তিথিতে গোপাল ভট্ট গোস্বামী অপ্রকট হন। তাকে সমাহিত করা হয় তারই সেবিত রাধারমণ মন্দিরে গর্ভগৃহের পাশে। বৃন্দাবনে রাধারমণ মন্দিরে গেলেই ভট্ট গোস্বামীর সমাধি দর্শন করা যায়।

#নমামি_রাধারমণৈকজীবনম্।#গোপালভট্টং_ভজতামভীষ্টদম্।।*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*

https://www.facebook.com/groups/1370545549769377/

*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৩৩. মহাপ্রভুর সার্বভৌম আত্মসাৎ 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori33.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৩)বৈষ্ণব জগতের মাধুকরী*
  *মহাপ্রভুর সার্বভৌম আত্মসাৎ*
  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*সার্বভৌমের গৃহে উপস্থিত হয়ে তিনি তখন "ভট্টাচার্য‍্য ভট্টাচার্য্য "বলে উচ্চৈঃস্বরে সম্বোধন করে ডাকতে লাগলেন। সার্বভৌম তখন নিদ্রার আবেশে "কৃষ্ণ কৃষ্ণ" বলে হাই তুললেন এবং তা মহাপ্রভুর কর্ণগোচর হল।গৌরহরি ইহা স্বকর্ণে শ্রবণ করে মনে বড় আনন্দ অনুভব করলেন। যথা=*
*কৃষ্ণ কৃষ্ণ স্ফুট কহি ভট্টাচার্য্য জাগিলা।*
*কৃষ্ণ নাম শুনি প্রভুর আনন্দ বাড়িলা।।*
*🌷সার্বভৌম এর আগে পর্যন্ত কখনও এইকথা বলেননি কারণ মহাপ্রভুর কৃপা পাওয়ার পর হতে তাঁর কৃষ্ণ নামে রতি হয়েছে।তাঁর সৌভাগ্য দেখে শ্রীগৌরাঙ্গর মনে বড় আনন্দ হল।তারপর সার্বভৌম তখন গৌরহরির শ্রীচরণ বন্দনা করে তাঁর রাতুল চরণতলে বসিলেন।কৃপাময় মহাপ্রভু তখন কৃপা করে জগন্নাথদেবের সেই প্রসাদ সার্বভৌমকে অর্পণ করলেন।ভট্টাচার্য‍্য তখন পর্যন্ত মুখ প্রক্ষালন করেন নাই, বাসিমুখে অতীব নিষ্ঠার সঙ্গে সেই প্রসাদ সেবা করলেন।চতুর চূড়ামণি শ্রীগৌর ভগবান উপযুক্ত সময় বুঝে তাঁর প্রসাদে ভক্তি পরীক্ষা করবার জন্য এই লীলারঙ্গ করলেন এবং সার্বভৌমও মহাপ্রভুর কৃপায় সেই প্রসাদের যথোচিত মর্য‍্যাদা দান করলেন।মহাপ্রসাদ গ্রহণ সম্বন্ধে শাস্ত্রে পাওয়া যায় =*
*"শুষ্কং পর্য‍্যুসীতং বাপী নীতং বা দূরদেশতম্।*
*প্রাপ্তমাত্রেণ ভোক্তব‍্যম্ নাত্রকাল বিচারনা।।"*
*🙏অর্থ‍্যাৎ মহাপ্রসাদ শুকনোই হোক,বা কথাকথিত বাসি হোক অথবা দূরদেশ থেকে নিয়ে আসাই হোক বিচার বিবেচনা না করেই তা তৎক্ষণাৎ গ্রহণ করা সর্বতোভাবে কর্তব‍্য।*
*🌷মহাপ্রভু তখন আনন্দ আতিশর্য‍্যে নৃত্য কীর্তন করতে করতে কহিতে লাগিলেন=*
*আজি মুঞি করিনু বৈকুন্ঠে আরোহণ।।*
*আজি মোর পূর্ণ হইল সর্ব অভিলাষ।*
*সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস।।*
*🌻ভক্তবৎসল গৌর ভগবান আবার কহিলেন=*
*আজি তুমি নিষ্কপটে হৈলা,কৃষ্ণাশ্রয়।*
*কৃষ্ণ নিষ্কপটে তোমা হইলা সদয়*।।
*আজি সে খন্ডিল তোমার দেহাদি বন্ধন।*
*আজি তুমি ছিন্ন কৈলে মায়ার বন্ধন।।*
*আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইলা তোমার মন।*
*বেদ ধর্ম লঙ্ঘি কৈলে প্রসাদ ভক্ষণ।।*
*🍀গোপীনাথ আচার্য‍্যের আজ আনন্দের আর সীমা নাই কারণ এতদিনে তাঁর সর্ব অভিলাষ পূর্ণ হয়েছে। তখন তিনি "হরি হরি" ধ্বনি করতে লাগলেন। যথা=*
*গোপীনাথ আচার্য‍্য তাঁর বৈষ্ণবতা দেখিয়া।*
*হরি হরি বলি নাচে হাতে তালি দিয়া।।*
*🙏জয় নিতাই, এই হল সার্বভৌম বাসুদেব ভট্টাচার্যের আত্মসাতের মোটামুটি প্রসঙ্গ। সার্বভৌম ভট্টাচার্য্য মহাশয়ের জীবনের আর একটি স্মরণীয় ঘটনা হচ্ছে তাঁর ন‍্যায়শাস্ত্র শিক্ষা।তখনকার দিনে কৃষ্ণভক্তি খুবই বিরল ছিল, এবং প্রায় সকলেই বেদ বেদান্ত ন‍্যায়শাস্ত্র ইত‍্যাদি গ্রন্থ পাঠে বিশেষ আগ্রহী ছিলেন। বঙ্গদেশে এই ন‍্যায়শাস্ত্র শিক্ষার কোন টোল ছিল না,একমাত্র সুদূর পশ্চিমে মিথিলা ছাড়া, সেজন্যই সকলে মিথিলায় গমন করে ন‍্যায়শাস্ত্র অধ‍্যয়ন করতেন। সেখানকার মৈথিলী পন্ডিতগণের এই বিধান ছিল যে পাঠাভাস কালে বা পরে কেউ কোন গ্রন্থ বা টীকা সে জায়গা থেকে নিয়ে আসতে পারবেন না। এর মূল উদ্দেশ্য ছিল যে,যাতে তাঁদের (মৈথিলী পন্ডিতদের) একছত্র আধিপত‍্য অব‍্যাহত থাকে।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*সেহেতু সার্বভৌম মনে মনে স্থির করলেন যে কোন গ্রন্থ বা টীকি নিয়ে যেতেই যখন পারবেন না তখন সমস্ত প্রাচীন ন‍্যায়শাস্ত্রের গ্রন্থ এবং টীকাগুলি তিনি কন্ঠস্থ করে ফেলবেন কারণ মানুষের মস্তিষ্কের উপর তো আর কোন বাধা নিষেধ আরোপ করা চলে না।দিনের পর দিন চলতে থাকে এই অধ‍্যবসায় এবং যার ফলে তিনি তাঁর মিথিলায় থাকা কালে এইসব সুদুষ্কর দুষ্প্রাপ্য সুপ্রাচীন গ্রন্থগুলি সব কন্ঠস্থ করে ফেলেন এবং তাঁর মনোবাসনা ছিল যে বঙ্গদেশে ফিরে গিয়ে তিনি ন‍্যায়শাস্ত্রের অধ‍্যাপনা করবেন।এইরকম মানসিকতার বশবর্তী হয়ে তিনি এই দুঃসাধ‍্য অভাবনীয় অচিন্ত‍্যনীয় কাজ সম্পূর্ণ করেন।তারপরে নবদ্বীপে ফিরে এসে স্মরণ মননের মাধ‍্যমে সেই সব গ্রন্থ পুনঃ রচনা করেন।এইটি যে কোন মানুষের পক্ষে সম্ভব তা ভাবা যায় না কিন্তু এক হিসাবে তিনি তো আর মানুষ ছিলেন না, ভগবানের অসীম কেপা ভিন্ন কোনমতেই সম্ভব নহে।এই ভাবে সার্বভৌমের কৃপায় বঙ্গদেশে ন‍্যায়শাস্ত্রের জ্ঞান অর্জনের দ্বার উন্মুক্ত হয়। এই হচ্ছে সার্বভৌম পন্ডিতের জীবনের এক অত‍্যাশ্চর্য‍্য বিশেষত্ব।*
*🌺"আত্মারামশ্চ মুনয়ো" নামক এই ভাগবদীয় শ্লোকটি যা ৭৩ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছেন বৈষ্ণব জগতের নিকট এক বিশেষ মূল‍্য আছেন। এজন্য এই সুকঠিন শ্লোকটির কিছু ব‍্যাখ‍্যা এবং শব্দার্থ দেওয়া হল।"আত্মারাম" আত্মস্বরূপ জ্ঞান হেতু-- সদাসর্বদা পরমানন্দে মগ্ন-- সন্তুষ্ট চিত্ত-- আত্মাতে যাঁর আরাম এই জাতীয় ভাবার্থ।"নির্গ্রন্থা" শব্দের ব‍্যাখ‍্যা করে শ্রীপাদ কবিরাজ গোস্বামী মহাশয় বলেছেন--নির্গ্রন্থা শব্দে বলে অবিদ‍্যা গ্রন্থহীন--বিধি নিষেধ বেদ শাস্ত্র জ্ঞানাদি বিহীন-- মুর্খ নীচ ম্লেচ্ছ আদি শাস্ত্র রিক্তগণ-- ধনসঞ্চয়ী নির্গ্রন্থ আর যে নির্ধন।"ঊরুক্রমে"=শ্রীভগবানে। (বৃহৎ যাঁর ক্রম)।। "ইত্থম্ভূত"=এবংভূত--ঈদৃশ--চরিতামৃত বলছেন, ইত্থম্ভূত গুণ শব্দের অর্থ পূর্ণানন্দময় যাঁর আগে ব্রহ্মানন্দ তৃণপ্রায় হয়।*
*🍁সেহেতু মোটামুটি ভাবার্থ=আত্মারাম অর্থ‍্যাৎ যাঁরা সদাসর্বদা পরমানন্দে মগ্ন অর্থ‍্যাৎ যাঁদের অবিদ‍্যা গ্রন্থি ছিন্ন হয়েছে সেই সকল মুনিগণ শ্রীভগবানে অহৈতুকী ভক্তি করে থাকেন।শ্রীহরির এমনই গুণ বা মহিমা। সার্বভৌম পন্ডিত এই শ্লোকটির নয়টি ব‍্যাখ‍্যা করেছিলেন কিন্তু মহাপ্রভু তার কোন আশ্রয় না নিয়েই একষট্টি প্রকার ব‍্যাখ‍্যা করেছিলেন।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds