✧═══════════•❁❀❁•═══════════✧
৯৫. সাধ্যতত্ত্ব ও বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda95.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৪. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda94.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৫)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*সাধ্যতত্ত্ব ও বিবিধ কথা*
~~~~~~~~~~~~~~~
*🌷ভুবনপাবন গোড়ীয় গোস্বামীগণের ভজন-প্রক্রিয়ার প্রতি চিত্ত আকৃষ্ট হলেই এই ভজনের উজ্জ্বলতম দৃষ্টান্ত সহজে হৃদয়ঙ্গম হয়ে উঠে।শ্রীপাদ সনাতন,রূপ,রঘুনাথদ্বয়,গোপাল ভট্ট, শ্রীজীব গোস্বামীপাদ মহোদয়গণের মধুর ভজন, ভজনের সমুজ্জ্বল আদর্শ।বৈধী ভক্তিতেই তাঁদের সাধনার আরম্ভ এবং কামানুগা ভক্তিতে সেই সাধনার সিদ্ধি।*
*🌺পাহাড়ের পদপ্রান্তস্থ ক্ষুদ্র ঝরণা শিলাপূর্ণ প্রদেশের কঠোর ভূমির মধ্য দিয়ে আঁকা বাঁকা কুলু-কুলু কলকলনাদে কোথাও ধীর,কোথাও তীব্র গতিতে প্রবাহিত হয়।এইরকমে কঠোর পাবর্ত্য প্রদেশ অতিক্রম করে সুদূরে নয়নসুলভ শস্যপূর্ণ শ্যামল কোমল ভূমির বুকে পড়ে থেকে,বর্ধিতবেগে নিজ প্রসার বিস্তার করে,উত্তাল তরঙ্গ তুলে, ভীম,ভৈরব গর্জনে অসীম অনন্ত জলধির অভিমুখে প্রবাহিত হয়ে অবশেষে সেটির সঙ্গে মিলন হয়ে যায়। সাধনারূপিনী অতি ছোট ঝরণার ক্ষীণপ্রবাহ এইরকমে বৈধীভক্তির কঠোর ভূমির উপর দিয়ে আঁকা বাঁকা প্রবাহিত হতে হতে রাগানুগার শ্যামল কোমল ভূমি পেয়ে যায়।রাগানুগার প্রেমের প্রবাহ বাড়তে থাকে,সাধনা তটিনী তখন দুকল ভেঙ্গে নিজের প্রভাব-প্রভুত্ব-প্রসার বিস্তৃত করে নেয়।এইরকমে সাধনার স্রোত যতই এগোতে থাকে,কামানুগার সুকোমলতম প্রদেশ ক্রমেই অতি কাছের হতে থাকে।অবশেষে শতমুখী গঙ্গা প্রবাহের মতো শ্রীকৃষ্ণ জলধিতে মিলন হয়ে জীবের সাধনা কৃতার্থ হয়ে যায়।*
🌻🌻🌻🌻🌻🌻🙏🌻🌻🌻🌻🌻🌻
*🌹🌹🌹বিবিধ-কথা🌹🌹🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীরামরায় দ্বারা শ্রীশ্রীমহাপ্রভু এইরকম অকৈতব কৃষ্ণপ্রেম ও সেটির সাধন প্রণালী জগতে প্রকটিত করলেন।আপনি স্রোতা হয়ে ব্রহ্মার দুর্লভ সাধনতত্ত্ব সাধক বিশেষের হিতার্থে এই প্রপঞ্চে উপদেশ করলেন। ইহা অপেক্ষা পরম দয়ার পরিচয় আর কি হতে পারে?শ্রীরামরায়ের মুখে সাধ্যসাধন-তত্ত্ব শুনে রসিকশেখর শ্রীগৌরাঙ্গ আনন্দে অধীর হয়ে তাঁকে আলিঙ্গন করলেন। উভয়ের প্রেমবেগে গঙ্গাপ্রবাহের মত প্রেমাশ্রু বইতে লাগিল।সারারাত্রি উভয়ে কৃষ্ণকথায় মজে রইলেন।সুখময় সুমধুর কৃষ্ণকথায় সুদীর্ঘ রজনী কি ভাবে যে কেটে গেল, মহাপ্রভু ও রামরায় কিছুই বুঝতে পারলেন না।রামরায় বুঝতে পারলেন পরম করুণাময় মহাপ্রভু এখন চলে যাবেন।ভগবদ্ বিরহের মত দুঃসহ যাতনা আর কি আছে?রায় মহাশয় বললেন,প্রভো! এ অধমের প্রতি অশেষ কৃপা প্রকাশের জন্যই যখন এ দীনের কুটিরে আপনার শুভ পদার্পণ হয়েছে,তখন দিন দশ দয়া করে এখানে থাকতে হবে, এখানে থেকে আমার দুষ্ট মনের শোধন করতে হবে। যথা শ্রীচরিতামৃতে পায় ঃ--*
*মোরে কৃপা করিতে প্রভুর ইহ আগমন।*
*দিন দশ রহি শোধ মোর দুষ্ট মন।।*
*তোমাবিনা অন্য নাহি জীব উদ্ধারিতে।*
*তোমাবিনা অন্য নাহি কৃষ্ণপ্রেম দিতে।।*
*🌺শ্রীমন্মহাপ্রভু বিনয়ের খনি।ভক্ত মহিম প্রকাশে পরম চতুর।তাঁর বাক্য স্বভাবতঃই মধুর।রামরায়ের দৈন্য কথা শুনে মহাপ্রভু তাঁর বিনয়বাক্যের উপরে মধুর বিনয়নম্র বচনের মাত্রা চড়িয়ে বললেন, রামরায়!লোক মুখে তোমার গুণের কথা শুনে আমি আপন মধ শোধন করার জন্য তোমার কাছে এসেছি।যেমন শুনতে চাইছিলাম,ঠিক সেইরকমই তোমার মহিমা দেখতে পেলাম। শ্রীরাধাকৃষ্ণ প্রেম রসজ্ঞান জীবজগতে তোমাতেই সীমা প্রাপ্ত হয়েছে।তোমার এখানে আমাকে দশদিন থাকবার কথা বলছ। আমি বলি দশদিন কেন,যতকাল বেঁচে থাকবো, ততদিন তোমার সঙ্গ কিছুতেই ছাড়তে পারবো না। শ্রীচরিতামৃতে পাওয়া যায় =*
*প্রভু কহে--- আইলাম শুনি তোমার গুণ।*
*কৃষ্ণকথা শুনি শুদ্ধ করাইতে মন*।।
*যৈছে শুনিল,তৈছে দেখিল তোমার মহিমা।*
*রাধাকৃষ্ণ-প্রেমরস-জ্ঞানের তুমি সীমা।।*
*দশদিনের কা কথা,যাবৎ আমি জীব।*
*তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব।।*
*🙌প্রিয়পাঠক,অকৈতব কৃষ্ণপ্রেম সম্বন্ধে আপনি অনেক কথা জানেন, এ সম্বন্ধে শাস্ত্রীয় অনেক উপদেশও আপনার স্মৃতিমন্দিরে পূজিত হচ্ছে, কিন্তু আমার প্রেমময় মহাপ্রভুর এই একটি কথা প্রেমিক ভক্তের হৃদয়ে অকৈতব কৃষ্ণপ্রেমের মহাভাব যে রকমে জাগিয়ে তোলেন,তার রসাস্বাদ করলে লক্ষ শাস্ত্র-পাঠের ফল সহজে অধিগত হয়ে থাকে। মহাপ্রভু তাঁর প্রেমিক ভক্তকে বলেছেন=*
*🌷দশদিনের কা কথা,যাবৎ আমি জীব।*
*🌷তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে নারিব।।*
*🌻সন্ন্যাসীরা সঙ্গত্যাগ করেন।লোকসঙ্গ হতে দূরে বাস করেন, এটিই তাঁদের রীতি। কিন্তু এই প্রেমিক সন্ন্যাসী শিরোমণির সঙ্গবাসনা কত বলবতী,উপরের পয়ারের অর্থ গাম্ভীর্য্যের বিষয় ভেবে দেখলেই তা বুঝা যেতে পারে।এটি প্রেমেরই মহা অভিব্যক্তি, এই আকর্ষণ প্রেমেরই বিশাল ব্যাপার।ভক্তের প্রতি ভগবানের এমনই টান যে তিনি চিরদিন ভক্তসঙ্গে একজায়গায় বাস করতে চান।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৯৬. বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda96.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

