শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৪৮. মা জাহ্নবার পালিত পুত্রদ্বয় 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori48.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৪৮)বৈষ্ণব জগতের মাধুকরী*
     *মা জাহ্নবার পালিত পুত্রদ্বয়*
     •••••••••••••••••••••••••••••••••••
*🌷সবারে সমান দয়া নাহি আত্মপর।*
*🌷হেন প্রভু না ভজিনু মুই তো পামর।।*
*🌹শ্রীরামচন্দ্র প্রভুর মহিমা লিখে শেষ করা যায় না।তাঁরই আর্তিতে সীতানাথ তাঁকে শান্তিপুরে দেখা দিয়ে শঙ্কর রূপে সেবা করবেন বলে প্রতিশ্রুত ছিলেন এবং এতদিনে তা যেন সফল হতে চলল।একদিন রাত্রিশেষে স্বপ্নে অদ্বৈতাচার্য‍্য আবির্ভূত হয়ে সেই পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেন এবং প্রত‍্যুষকালে তিনি কানাই বলাই এর পর্ণকুটীরের দরজার কাছে বিল্ব(বেল) বনের মধ্যে এক বৃক্ষতলে গোদুগ্ধ ও আতপচাল দ্বারা মহাদেবের অর্চনা আরম্ভ করেন।ভাগ‍্যবান রামচন্দ্রের অর্চনার সঙ্গে সঙ্গে পার্বতী-মহেশ্বর সশরীরে সেখানে আবির্ভূত হন। অদ‍্যাপি সেই শিবলিঙ্গ গোপেশ্বর নামে বিরাজিত আছেন এবং নিত‍্য কৃষ্ণবলরামের প্রসাদ গ্রহণ করছেন।*
*🍀এর কিছুদিন পরেই জনৈক ভক্ত কানাই-বলাই বিগ্রহের এই সব কাহিনী শুনে একটি অতি সুন্দর মন্দির করে দেন এবং উত্তমরূপে সেবা পূজো চলতে থাকে। কিন্তু একটি জলাশয়ের অভাবে নিত‍্য সেবায় বড়ই কষ্ট হচ্ছিল।প্রভুর এই মনোবাসনা জ্ঞাত হওয়ামাত্র গ্রামবাসীগণ সকলে মিলে একটি বিরাট পুষ্করিণী খনন করেন, তার চারিদিকে আম্রবৃক্ষ রোপন করেন।রামচন্দ্র প্রভু এই জলাশয়ের নামকরণ করেন "যমুনাদীঘি"।*
*🌺মা জাহ্নবার সঙ্গে শ্রীধাম বৃন্দাবন গমন করলেও মা জাহ্নবা আর সশরীরে খড়দহে প্রত‍্যাগমন করেননি কারণ তিনি কাম‍্যবনে শ্রীগোপীনাথ বিগ্রহের শ্রীঅঙ্গে লীন হয়ে গিয়েছিলেন।এই নিদারুণ সংবাদ তিনি নিজমুখে বীরচন্দ্র প্রভুকে জানাতে অপারগ হওয়ায় উদ্ধারণ দত্ত ঠাকুরের মাধ‍্যমে তা জানিয়েছিলেন।সেহেতু নবনির্মিত সেবাপাট (যার নাম বাঘনাপাড়া)হতে তিনি খড়দহে ফিরে যান নাই এবং বাঘনাপাড়ায় থেকে কানাই-বলাই ও শঙ্করের সেবায় দিনাতিপাত করছিলেন।বীরচন্দ্র প্রভুও বাঘনাপাড়ার এইসব মহিমার কথা বিশেষ কিছু জানতেন না এবং ঘটনাচক্রে একজন পরিব্রাজক বৈষ্ণব মহান্তের মাধ‍্যমে তিনি বাঘনাপাড়ার বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবার পরিপাটির কথা সব অবগত হন।বীরচন্দ্রপ্রভু তখন তাঁর অলৌকিক ঐশী(ঈশ্বরীয়) শক্তির পরীক্ষার্থে এক লীলা প্রকাশ করলেন যার দ্বারা রামচন্দ্র মহিমাই বিস্তৃতি লাভ করে।অর্থ‍্যাৎ বীরচন্দ্রপ্রভু একদিন ১২০০ শত নাড়া বৈষ্ণবকে আদেশ করেন যে তাঁরা যেন গভীর নিশীথে বাঘনাপাড়ায় উপস্থিত হয়ে রামচন্দ্র প্রভুর কাছে প্রসাদ ভক্ষণের বাসনা করেন এবং তদুপরি(তার উপর ) অসময়ে আমের ব‍্যঞ্জন প্রসাদ  পাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন। (এ যেন দুর্য‍্যোধন কর্তৃক দুর্বাসা মুনিকে বনবাসী যুধিষ্ঠিরের কাছে পাঠিয়ে দেবার কাহিনী যা মহাভারতে বর্ণিত আছে।ভক্তগণ অবশ্যই সেই প্রসঙ্গ অবগত আছেন।) এই প্রসঙ্গে প্রাচীন বৈষ্ণব গ্রন্থের কিছু পরিচয় দেওয়া হল।*
*🌷এতেক শুনিয়া সবে আনন্দিত মনে।*
*🌷বারো শত নাড়া তাহা করিল গমনে।।*
*🌷দ্বিতীয় প্রহর রাত্রি সবে নিদ্রা যায়।*
*🌷হেনকালে উত্তরিলা বাঘনা পাড়ায়।।*
*🌷আম্রের ব‍্যঞ্জনসহ দেহ শ্রীপ্রসাদ।*
*🌷শুনিয়া ঠাকুর ভাবে ঘটিল প্রমাদ।।*
*🌷পৌষমাসে আম্র কভু নাহি হয় কদাচন।*
*🌷কেমনে করিব মুই আম্রের ব‍্যঞ্জন।।*
                         *(বংশী শিক্ষা )*
*🍁তখন রামচন্দ্র প্রভু কাতরভাবে কৃষ্ণবলরাম এবং মা জাহ্নবাকে স্মরণ করলেন। ত‍ৎক্ষণাৎ প্রত‍্যাদেশ প্রাপ্ত হলেন। যথা=*
*🌷প্রভুর কাতর বাক‍্য করিয়া শ্রবণ।*
*🌷শ্রীজাহ্নবা কৃষ্ণরাম কহেন তখন।।*
*🌷কিসের ভাবনা রাম করিতেছ মনে।*
*🌷কিসের অভাব আছে তোমার ভবনে।।*
*🌻তখন রামচন্দ্র প্রভু প্রসাদান্ন প্রস্তুতের ব‍্যবস্থা করে গভীর রাত্রে সেই যমুনাতীরে গমন করে আমবৃক্ষের কাছে ফল ভিক্ষা চাইলেন এবং তৎক্ষণাৎ সেইসব বৃক্ষে অপ্রাকৃত সব আম্রফল প্রকাশিত হলেন এবং তিনি আত্মপ্রসাদে অভিভূত হয়ে তাঁর সেবিত বিগ্রহ এবং মাজাহ্নবার জয় দিয়ে আশ্রমে ফিরে এলেন।ভক্তগণ সেই আম্রফল দেখেই রামচন্দ্র প্রভুর জয়গান করতে লাগলেন।তখন সেই গভীর রাত্রে কানাই-বলাই ঠাকুরকে শয‍্যা হতে উঠিয়ে ভোগ সমর্পণ করা হল। সমবেত নাড়াগণ মহানন্দে মহাপ্রসাদ ভক্ষণ করলেন।তখন নাড়া বৈষ্ণবগণ বললেন ঃ--*
*🍀তবে বীর নাড়াগণ প্রেমানন্দে কয়।*
*🍀যৈছে বীর,তৈছে রাম জানিনু নিশ্চয়।।*
*🌹পরে নাড়াগণের মুখে এইসব কাহিনী শুনে বীরচন্দ্রপ্রভু বাঘনাপাড়ায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে আসেন এমাতৃ বিরহে উভয়ে ক্রন্দনের মাধ‍্যমে বিশদ বৃত্তান্ত সব অবগত হন যে কিভাবে মা জাহ্নবা কাম‍্যবনে শ্রীবিগ্রহের সঙ্গে লীন হয়ে গিয়েছিলেন,এই প্রসঙ্গে প্রাচীন গ্রন্থে লেখা আছে যে =*
*🌷বীরচন্দ্র প্রভু কন মোদের ভাগ‍্যেতে।*
*🌷মাতা না ফিরিল গৌড়ে জানিহ মনেতে।।*
*🌷ইহা কহি দুই প্রভু হা মাতঃ বলিয়া।*
*🌷কান্দিতে লাগিলা অতি বিলাপ করিয়া।।*
*🌻অতঃপর বীরচন্দ্র প্রভুর আদেশ অনুযায়ী রামচন্দ্র প্রভু তদীয় অনুজ শচীনন্দনকে বাঘনাপাড়ায় বিগ্রহ সেবাভার অর্পণ করতে উপদেশ দান করেন। সেইমত রামচন্দ্র প্রভু ভাই শচীনন্দনকে ফুলিয়া হতে চলে আসার জন্য সংবাদ পাঠান।বড় ভাইয়ের এই আদেশ পেয়ে ছোট ভাই শচীনন্দন সপরিবারে বাঘনাপাড়ায় এসে উপস্থিত হলেন এবং তখন রামচন্দ্র প্রভু তাঁকে বললেন=*
*🌷তব জ‍্যেষ্ঠ পুত্র মোরে দেহ অকাতরে।*
*🌷সেবা সমর্পণ আমি করিব তাহারে।।*
                      *(মুরলী বিলাস)*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*কংসের কৃপায় আজি,হেরিব সে রূপরাজি,*
    *তাঁর অনুগ্রহ মোর ভাগ‍্যের কারণ।*
*চলিতেছি আমি যত,শুভ চিহ্ন হেরি কত,*
    *দরশন মিলিবার ইহাই লক্ষণ।।*
*দূরে যাবে অলক্ষণ,ফিরে পাবে মনোবল,*
     *তখন আমার হবে সফল জীবন।*
*গোলোক বিহারী হরি,লবেন বেদনা হরি,*
    *কহেন আমারে কত সান্ত্বনা বচন।।*
*জগত জীবন তিনি,ভকত নয়ন মণি,*
    *তাঁর মোহন রূপ হৃদে বিরাজিবে।*
*ব্রজভূমি পূণ‍্যভূমি,রজ তার লব চুমি,*
     *ব্রজমণি ব্রজরাজ সদা ধ‍্যানে রবে।।*
🪷🪷🪷🪷🪷🪷🦚🪷🪷🪷🪷🪷🙏
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬০. নারায়ণ ও কৃষ্ণ (৪) 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu60_16.html


   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৬০)সংক্ষেপ কথন গৌরাঙ্গ প্রভু*
*🌻🌻নারায়ণ ও কৃষ্ণ(৪)🌻🌻*
""""""""""""""""""""""''''''''''''''"""""""""""""""""""""
*🌻রাজা প্রতাপরুদ্র যখন মহাপ্রভু দর্শনের জন‍্য অত‍্যন্ত ব‍্যাকুল,তখন ভক্তগণ গৌরহরির নিকট যাচ্ঞা করে তাঁর প্রসাদী একখানি বস্ত্র (বহির্বাস) নিয়ে রাজা প্রতাপরুদ্রকে দিলেন।রাজা প্রসাদীবস্ত্র পেয়ে সাক্ষাৎ প্রভু-জ্ঞানে তা বক্ষে চেপে ধরলেন। কিন্তু দর্শন উৎকণ্ঠা কমিল না, আরও বেড়ে গেল।তারপর বহু অনুনয়ে মহাপ্রভু প্রতাপরুদ্রের পুত্রের সহিত মিলিত হতে স্বীকৃত হলেন।রাজপুত্র মহাপ্রভু সান্নিধ‍্যে আসিলেন।তার কিশোর বয়স, শ‍্যামল বর্ণ দেখে শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবের শ্রীকৃষ্ণস্ফুর্তি হল ও পুনঃপুনঃ তাকে আলিঙ্গন করলেন।*
*🌻শ্রীচৈতন‍্যদেবের স্পর্শে রাজপুত্রের দেহে সাত্ত্বিক বিকার দেখা দিল।প্রতাপরুদ্র সেই নিজপুত্রকে আলিঙ্গন করে যেন মহাপ্রভুর সাক্ষাৎ স্পর্শ পেলেন এইরকম অনুভব করলেন। কিন্তু দর্শন উৎকণ্ঠা কমিল না। অনন্তর বর্ধিত হতে লাগল।রথযাত্রার দিন রথে যখন "জগন্নাথ,সুভদ্রা ও বলরাম" আরোহণ করেছেন তখন প্রতাপরুদ্র ঝাড়ু নিয়ে পথ মার্জন করতে লাগলেন।রাজা স্বহস্তে ঝাড়ু সেবা করছেন দেখে মহাপ্রভুর কৃপার উদয় হ'ল। রথ যখন চলতে লাগল তখন রথাগ্রে শ্রীচৈতন‍্যদব উদ্দন্ড নৃত্য করতে লাগলেন।"বলগন্ডি" নামক জায়গায় যখন রথ থামল, তখন মহাপ্রভু ক্লান্ত হয়ে পার্শবর্তী উপবনে গিয়ে বিশ্রাম করতে লাগলেন।মৃদুমন্দ বাতাস বহে শ্রীচৈতন‍্যদেবের শ্রীঅঙ্গের ঘাম শুকোতে লাগল। প্রেমের আবেশে মহাপ্রভু পড়ে আছেন।তখন প্রতাপরুদ্র রাজবেশ ত‍্যাগ করে বৈষ্ণবের বেশে একাকী তপোবনে প্রবেশ করলেন।শ্রীচৈতন‍্যদেব নয়ন মুদে ভূমিতে শয়ন করে আছেন।রাজা প্রতাপরুদ্র অতি ধীরে ধীরে সন্তর্পণে শ্রীচরণ সেবা করতে লাগলেন।পাদসংবাহন করতে করতে রাজা প্রতাদরুদ্র ভাগবতের গোপী-গীতার শ্লোক আবৃত্তি করতে লাগলেন।যখন "তব কথামৃতং তপ্তজীবনং" এই শ্লোক পড়লেন, তখন মহাপ্রভু "ভুরিদা-ভুরিদা" বলে প্রেমাবেশে বৈষ্ণব বেশে রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন।মহাপ্রভুর আলিঙ্গন পেয়ে ন্রভুর কৃপা পেয়ে রাজা প্রেমের সাগরে ভাসতে লাগলেন।*
🙌🙌🙌🙌জয় শ্রীচৈতন‍্যদেবের জয়🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৫৯. নারায়ণ ও কৃষ্ণ (৩) 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu59.html


   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৯)সংক্ষেপ কথন গৌরাঙ্গ প্রভু*
*🙏🙏নারায়ণ ও কৃষ্ণ🙏🙏*
#####################
*🌻তাঁর জ‍্যেষ্ঠ পুত্র আমারই অগ্রজ।সেই সন্ন‍্যাসী হয়েছিলেন।বিশ্বরূপের কথা বলা হয়েছে।সেখান হতে গৌরহরি কৃষ্ণবেন্না তীরে এসে কৃষ্ণকর্ণামৃত পাঠ শুনে এই গ্রন্থ লিখিয়ে নিলেন।তারপর গৌরসুন্দর তাপী নদীতে স্নান করে মাহিষ্মতিপুর হয়ে নর্মদার তীরে তীরে ধনুতীর্থ ও ঋষ‍্যমুক গিরি দর্শন করলেন। সপ্ততাল বৃক্ষ দেখে মহাপ্রভু আলিঙ্গন করলেন।অমনি সপ্ততাল অন্তর্ধান করলেন। শূন‍্যস্থান দেখে সকলে বিস্মিত হলেন।সকলে জানলেন প্রভু গৌরহরিই শ্রীরামচন্দ্রের অবতার।গৌরসুন্দর পম্পা সরোবরে অবগাহন করে পঞ্চবটী ; নাসিক দর্শন করলেন। অতঃপর সকলে ব্রহ্মগিরি আসিলেন।সপ্ত গোদাবরী দর্শন করে পুনরায় বিদ‍্যানগরে উপনীত হলেন। রামানন্দ রায়কে নীলাচলে আসতে আদেশ করে শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব আলালনাথে আসিলেন।কৃষ্ণদাসকে পুরী পাঠিয়ে খবর দিলেন। জগদানন্দ, দামোদর পন্ডিত, মুকুন্দ সকলে ছুটে আসিলেন।গৌরহরি সার্বভৌম গৃহে সেইদিন ভিক্ষা করলেন। তারপর ভক্তগণ সঙ্গে তীর্থের কাহিনী বর্ণনা করতে লাগলেন।তারপর হ'তে শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব রাজপুরোহিত কাশী মিশ্রের ঘরে অবস্থান করলেন। যখন মহাপ্রভু নীলাচলে আসেন,তখন রাজা প্রতাপ রুদ্র কটকে ছিলেন।যখন পুরীতে ফিরে আসেন তখন গৌরসুন্দর দক্ষিণ ভ্রমণে চলে গিয়েছিলেন।রাজা সার্বভৌমকে বললেন,এমন রত্ন পেয়ে ছাড়লেন কেন? সার্বভৌম বললেন, তিনি স্বতন্ত্র ঈশ্বর।তবে তিনি আবার ফিরে আসিবেন বলে গিয়েছেন।সেই থেকে রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুকে দর্শন করবার জন্য প্রবল আগ্রহী হলেন, এবং মহাপ্রভু যেন দর্শন দেন জানালেন। শ্রচৈতন‍্যদেব ফিরে আসিলে,সার্বভৌম তাঁর কাছে প্রতাপরুদ্রের দর্শন বাঞ্জা জানালেন।মহাপ্রভু কঠোরভাবে অস্বীকার করলেন, এবং বললেন,সন্ন‍্যাসীর রাজদর্শন নিষেধ।এইরকম অনুরোধ আমাকে করলে আমি শ্রীক্ষেত্র ছেড়ে চলে যাব।পন্ডিত সাবাভৌম রাজাকে মহাপ্রভুর কথাগুলি জানালে,তিনি অতি বেদনার্ত হলেন।খুব খুব দুঃখ করে বললেন, "প্রতাপরুদ্রকে বাদ দিয়ে জগৎ উদ্ধার করতে কি তিনি আবির্ভূত হয়েছেন? মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন রাজ-দর্শন করবেন না। রাজা বললেন, ও প্রতিজ্ঞা মহাপ্রভু বিনে প্রাণ ত‍্যাগ করব।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৫৮. নারায়ণ ও কৃষ্ণ( ২) 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu58.html


   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৮)সংক্ষেপে কথন গৌরাঙ্গ প্রভু*
*🙏🙏নারায়ণ ও কৃষ্ণ( ২)🙏🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻তারপর মহাপ্রভু তাম্রপর্ণী, ত্রিপতি হয়ে তীলকাঞ্চী,জিয়ড়তলা,গজেন্দ্র মোক্ষণ-তীর্থ ; পানাগড়তীর্থ, চামতাপুর, মলয়পর্বত,কন‍্যাকুমারী,আমলীতলা দর্শন করে মল্লার দেশে আসিলেন। সেখানকার ভট্টমারী স্ত্রীধন দেখিয়ে কৃষ্ণদাসকে ভুলিয়ে ছিল।মহাপ্রভু তাদের কাছ হতে কৃষ্ণদাসকে ফিরিয়ে আনলেন।*
*🌹সেখান হতে পয়স্বিনী তীরে এসে মহাপ্রভু কেশব দর্শনে প্রেমাবিষ্ট হলেন। সেই জায়গায় মহাপ্রভু ব্রহ্ম সংহিতা নামক একটি গ্রন্থ পেলেন।তা লিখিয়ে নিলেন।এই গ্রন্থ বৈষ্ণব শাস্ত্রের সার। তারপর মৎস‍্যতীর্থ দর্শন করে গৌরহরি তুঙ্গভদ্রায় আসিলেন।সেখানে তত্ত্ববাদীরা বাস করতেন।শ্রীগৌরাঙ্গ মসাপ্রভুকে মায়াবাদী মনে করে খুব একটা অভ‍্যর্থনা করলেন না।পরে তাঁরা শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবকে মহাবৈষ্ণব জেনে,প্রণাম ও বন্দনা করলেন। গোরাচাঁদ প্রভু তাঁদের সঙ্গে "সাধ‍্য-সাধনা তত্ত্ব" আলোচনা করে তাঁদের মতবাদ খন্ডন করলেন।তাঁরাষমুক্তি ও কর্মকে শ্রেষ্ঠস্থান দেন।মহাপ্রভু প্রেমকে সর্বোচ্চ স্থানে রাখলেন।মহাপ্রভু বললেন, "তোমাদের সম্প্রদায়ের একটি মাত্র গুণ আছে, কি না শ্রীভগবানের শ্রীবিগ্রহ সত‍্য মানো।*
*🌼তারপর চৈতন‍্যদেব ফল্গুতীর্থ, ত্রিতকূপ,পঞ্চপ্সরা তীর্থ,শূর্পারক তীর্থ, দেখে লক্ষ্মী ক্ষীর ভগবতী,লাঙ্গা-গণেশ,চোরা পার্বতী দর্শন করলেন।সেই জায়গা হতে পান্ডুপুর এসে ভীমা নদীতে স্নান করলেন।সেখানে বিঠ্ ঠল রাজ দর্শন করে নৃত্য-গীত করলেন অনেক। সেখানে মাধবেন্দ্রপুরীর শিষ্য শ্রীরঙ্গ পুরীর সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হল।তিনি বললেন, "একবার নবদ্বীপ গিয়ে শ্রীজগন্নাথ মিশ্রের গৃহে অতিথি হয়েছিলাম।তাঁর পত্নীর হাতের রান্না মোচাঘন্টের স্বাদ আজও মনে পড়ে। তাঁর এক পুত্র সন্ন‍্যাসী হয়েছিলেন।এই তীর্থে সিদ্ধিলাভ করেছিলেন।তখন মহাপ্রভু বললেন,নবদ্বীপের মিশ্রঘরণী আমার গর্ভধারিণী।তাঁর জ‍্যেষ্ঠ পুত্র আমারই অগ্রজ।সেই সন্ন‍্যাসী হয়েছিলেন।*
🙌🙌🙌জয় নিতাই গৌর হরিবোল🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৫৭. বেঙ্কট ভট্ট 👏 নারায়ণ কৃষ্ণ 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu57.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
 *(৫৭)সংক্ষিপ্ত কথন শ্রীগৌরাঙ্গ প্রভু*
*🙏🙏নারায়ণ কৃষ্ণ🙏🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻বেঙ্কট ভট্ট শ্রী সম্প্রদায়ী।তাঁদের লক্ষ্মী-নারায়ণ উপাসনা।মহাপ্রভু পরিহাস করে বললেন, তোমার লক্ষ্মী সতী পতিব্রতা হয়ে নারায়ণ ছেড়ে শ্রীকৃষ্ণকে পতি কামনা করেন কেন? ভট্ট বললেন,নারায়ণ ও শ্রীকৃষ্ণ একই বস্তু। শ্রীকৃষ্ণে মাধুর্য‍্য আধিক‍্য অর্থ‍্যাৎ অনেক বেশী।আবার মহাপ্রভু বললেন, লক্ষ্মী রাসলীলায় যেতে পারলেন না কেন?ভট্ট উত্তর দিতে পারলেন না। চতুরের শিরোমণি মহাপ্রভু বললেন,লক্ষ্মী গোপীর আনুগত‍্যে ভজন করেন নাই।নারায়ণ শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি।সেই মূর্তি গোপীদের মন হরণ করতে পারে না। কথাবার্তা হয়ে যাবার পর মহাপ্রভু শ্রীরঙ্গম হতে ঋষভ পর্বতে আসিলেন।সেখানে পরমানন্দ পুরীর সঙ্গে মিলিত হলেন।পুরী গোসাঞিকে গৌরহরি নীলাচলে এসে তাঁর সঙ্গে বাস করবার জন্য আদেশ করলেন।সেখান হতে শ্রীগৌরাঙ্গ শ্রীশৈল দক্ষিণ মথুরা হয়ে কামকোষ্ঠী আসিলেন।সেইখানে এক বিপ্র সারাদিন উপবাসী থাকেন।তাঁর দুঃখ,পাপিষ্ঠ রাবণ,লক্ষ্মী স্বরূপিনী সীতাদেবীকে হরণ করল।এই দুঃখে তিনি উপবাসী। সমস্ত কথা শুনে গৌরহরি বললেন,শুন বিপ্র!রাবণ সীতাকে স্পর্শও করতে পারে নাই।রাবণ আসছে দেখে সীতা অন্তর্ধান হন।সেইস্থলে রইল এক মায়া সীতা।রাবণ সেই মায়া সীতাকে হরণ করে নিয়ে গেছে।মহাপ্রভুর কথায় তাঁর মনে শান্তি আসিল।রামচন্দ্র যখন সীতাকে অগ্নি পরীক্ষা করেন, তখন মায়া সীতা অগ্নিতে অন্তর্ধান হন।সত‍্যসীতা এসে রামচন্দ্রের সামনে উপনীতা হলেন।এই অপূর্ব কাহিনী শুনে ব্রাহ্মণ আনন্দে রন্ধন করলেন।মহাপ্রভুকে প্রসাদ দিয়ে নিজে গ্রহণ করলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৫৬. গীতাপাঠী বিপ্র 🏵️ শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত কথন ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2023/07/mahaprabhu56.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৬)সংক্ষিপ্ত কথন শ্রীগৌরাঙ্গ প্রভু*
*🌻গীতাপাঠী বিপ্র🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শ্রীরঙ্গক্ষেত্রে এক গীতাপাঠকারী ভক্ত ব্রাহ্মণ নিত‍্য গীতা পাঠ করেন উচ্চৈঃস্বরে।পাঠকালে বহু অশুদ্ধ উচ্চারণ হয়।শুনে লোকে উপহাস করে।অশুদ্ধ পাঠ করতে নিষেধ করে। কিন্তু গীতা পাঠকালে ব্রাহ্মণের অশ্রু,কম্প ও পুলক হয়।একদিন মহাপ্রভু গৌরহরি তার গীতা পাঠ শুনে জিজ্ঞাসা করেন, আপনি অশুদ্ধ উচ্চারণ করেন, "অর্থ" বোধ হয় না? কিন্তু এত আনন্দ কিসে হয়? বিপ্র বললেন,"প্রভু আমি মূর্খ",গুরুদেবের আজ্ঞায় গীতা পাঠ করি।যখন পাঠ করি তখন দেখি, অর্জুনের রথে শ্রীকৃষ্ণ অশ্ব রজ্জু ধরে দাঁড়িয়ে আছেন।আর উপদেশ দিচ্ছেন।এই দৃশ্য যত দেখি তত সুখ অনুভব করি।পাঠ শেষ হলে আর দেখতে পায় না। মহাপ্রভু বললেন, গীতাপাঠে আপনারই কেবল অধিকার আছে।গীতার সার অর্থ আপনি জানেন।*
*🍀প্রভু কহে গীতা পাঠে তোমারি অধিকার।*
*🍀তুমি সে জানহ এই গীতার অর্থ সার।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৬১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar61.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
আমরা অনুরাগবল্লী গ্রন্থখানি সম্প্রদায় সম্বন্ধে অতি প্রামাণ্য  গ্রন্থ বলিয়া আদরণীয় জ্ঞান করি। বৈষ্ণগেণের চারি সম্প্রদায়ের বিষয় যেরূপ ইহাতে বর্ণিত হইয়াছে; এরূপ বিশদ বিবরণ আর অন্য কোন গ্রন্থেই দেখা যায় না। যদি বক্রেশ্বর সনক সম্প্রদায়ী শ্রীমন্নারায়ণ "স্বামী হইতে মন্ত্রগ্রহণ-কথা শত বৎসর পূর্বে প্রকাশ থাকিত, তাহা হইলে ঐ গ্রন্থে তাহার উল্লেখ অবশ্যই থাকিবার সম্ভাবনা ছিল। তাহা না থাকায় হিন্দিভাষায় লিখিত ঐ “হরিভক্তি প্রকাশিকা” নামক গ্রন্থখানির ঐ মতটী অতি সাবধানতার সহিত গ্রহণ করিতে হইতেছে। যাহা হউক শ্রীবক্রেশ্বর পণ্ডিত পূর্বোক্ত চারি সম্প্রদায়ের মধ্যে কোন্ সম্প্রদায়ভুক্ত বৈষ্ণব মোহান্ত ছিলেন, তাহা নির্ণয় করা আমাদের তত প্রয়োজন ছিল না। তবে ভক্তিনিধি মহাশয় যে বলিয়াছেন, যে নিমানন্দ সম্প্রদায়ের শ্রীবক্রেশ্বর পণ্ডিত প্রতিষ্ঠাতা ছিলেন, তাহা আর কিছুই নহে, কেবল নিম্বাদিত্য সম্প্রদায় নাম পরিবর্তিত হইয়া নিৰ্মানন্দ সম্প্ৰদায় নাম হইয়াছে, ঐ-মতটী অনুরাগবল্লী গ্রন্থের অনুমোদিত নহে, তাহা ঐ গ্রন্থের লিখিত বিবরণ দ্বারাই প্রকাশ পাইতেছে। ভক্তিনিধি মহাশয় ঐ হিন্দিভাষার গ্রন্থখানি অবলম্বনে সনক-সম্প্রদায়ী মোহান্তগণের যে কুড়শীনামা দিয়াছেন, ঐ কুড়শীনীমার পর্যায়ের ও মোহান্তগণের নামের সহিত অনুরাগবল্লীর লিখিত পৰ্য্যায় ও নামের মিল দেখা যায় । কেবল দুই এক স্থলে নামের সামান্য অনৈক্য এবং দুই এক স্থলে নামের একটু অগ্রপশ্চাৎ পরিবর্তন মাত্র দৃষ্ট হয়। যে বিশেষ অনৈক্য দেখা যায়, তাহা কেবল নিম্বার্ক ও নিম্বাদিত্য এই দুইটী নাম লইয়া। হিন্দি হরিভক্তি প্রকাশিকা গ্রন্থাবলম্বনে ভক্তিনিধি মহাশয় যে কুড়শীনামা দিয়াছেন, তাহার (৪) পর্যায়ে নিম্বার্কস্বামীর নাম লিখিত হইয়াছে, কিন্তু অনুরাগ-বল্লীর লিথিত মোহান্তগণের ধারাবাহিক নামের তালিকায় নিম্বার্ক বলিয়া কোন নাম দেখা যায় না; তাহাতে (২৪ ) পৰ্য্যায়ে নিম্বাদিত্যস্বামী নাম লিখিত আছে; কিন্তু ভক্তিনিধি মহাশয়ের প্রদত্ত কুড়শীনামায় নিম্বাদিত্য নাম নাই। এক্ষণে যদি নিম্বার্ক ও নিম্বাদিত্য একই মহাত্মার নাম হয়, তাহা হইলে পর্যায় সম্বন্ধে বিলক্ষণ অনৈক্য বলিতে হইবে; কারণ একটা তালিকায় ( ৪ ) পর্যায়ে যে নাম, অপর তালিকায় ( ২৪ ) পৰ্য্যায়ে সে নাম হওয়া কোন ক্রমেই সম্ভব হইতে পারে না। ইহার সামঞ্জস্য করিবার চেষ্টা করা আমাদের এস্থলে তত প্রয়োজন নাই; কারণ সনকসম্প্রদায়ী কোন মোহাস্তের সময়ে নিম্বাদিত্য-সম্প্রদায় বলিয়া যে নাম প্রচলিত হইয়াছিল, তাহাতে যখন কোন সন্দেহ নাই, তখন সেই সম্প্রদায়ের নাম তৎপূর্বে নিম্বার্ক সম্প্রদায় থাকুক বা না থাকুক, তাহাতে কিছু আইসে যায় না। আমাদের এস্থলে বিবেচ্য যে, নিম্বাদিত্য সম্প্রদায় নাম পরিবর্তিত হইয়া নিমানন্দ সম্প্রদায় হইয়াছে কি না—যাহা ভক্তিনিধি মহাশয় বলেন, তাহা সম্ভব কি না? অনুরাগবল্লীমতে তাহা কোন ক্রমেই সম্ভব নহে।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds