শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭৩. রামচন্দ্র কবিরাজ ও গুরুভক্তি 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori73.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭৩)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীরামচন্দ কবিরাজ ও গুরুভক্তি*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*💧ভক্তি দেবীর কৃপায় রামচন্দ্রের মানস সরোবরে তখন গুরুরূপী তামরস(পদ্মফুল) প্রস্ফুটিত হয়ে চারিদিকে আলোকিত করেছে আর তাতে রত্নমালারূপী ভ্রমরা গুণগুণ করে সেই বিকশিত পদ্মপুষ্প হতে মধু আহোরণ করছে।ভাবে দুইজনেই বিভোর। কোথায় গেল দেহের ক্ষুধা, মনের খোরাক পেয়ে দুইজনেই লীলারাজ‍্যে ভাসমান এবং তাঁরা মনে করতে লাগলেন যে এই মঙ্গল রাত্রি যেন তার যবনিকাপাত (নাটকের শেষে যেমন পর্দা টেনে বিরাম ঘোষণা করা হয়, এই ক্ষেত্রে বলা হয়েছে যেন রাত্রি অবসান না হয় )না করে, কারণ তাহলে তাঁরা আরও শ্রীগুরু প্রসঙ্গে সময় কাটাতে পারবেন। (একেই বলে সুযোগ‍্যা পত্নী)।অবশেষে প্রত‍্যুষকাল এসে উপস্থিত হল এবং রামচন্দ্রের তখন যেন সেই ঘোর কেটে গেল এবং তিনি আশ্রমে যাবার জন্য চঞ্চল হয়ে উঠলেন। ভোর রাত্রের সেই অন্ধকারে রত্নমালা দেবীর নিকট হতে বিদায় নিয়ে তাড়াতাড়ি আশ্রমের দিকে চলতে লাগলেন।*
*🌺কিছুদূর অগ্রসর হয়ে হঠাৎ তাঁর মনে হল যে গুরু আজ্ঞা তো পালন করা হয়নি, কারণ শ্রীগুরুদেব বলেছিলেন পত্নী সম্ভাষণ করতে, তিনি তো পত্নীর দেহ পর্য‍্যন্ত স্পর্শ করেননি। সুতরাং গুরু আজ্ঞা পালনের জন্য ছুটলেন আবার নিজের গৃহ অভিমুখে।রত্নমালা দেবী তখন স্বামীর বিচ্ছেদে মর্মপীড়ায় পীড়িতা কিন্তু মনের দুঃখ মনে রেখে বুকভরা বেদনা নিয়ে অবসন্ন মনে ঘরে বসে আছেন। হঠাৎ সেই সময়ে রামচন্দ্রের কন্ঠস্বর পেয়ে তিনি অবাক হয়ে গেলেন।রামচন্দ্র এসেই পত্নীকে বক্ষে ধারণ করে আলিঙ্গন করলেন এবং সেই নিবিড় আলিঙ্গন কালে রত্নমালাদেবীর সিঁথির সিন্দুর কিছুটা তাঁর ললাটে, অজ্ঞাতভাবে লেগে যায়।আলিঙ্গন মুক্ত হয়েই রামচন্দ্র ছুটলেন      উর্দ্ধশ্বাসে পুনরায় যাজিগ্রামের দিকে এবং অবশেষে ভোরের আগেই এসে আশ্রমে উপস্থিত হলেন।*
*🔷নরোত্তম ঠাকুর মাঝে মাঝে যাজিগ্রামে আচার্য‍্য প্রভুর কাছে আসিতেন এবং সেইদিন সেই সময় নরোত্তম ঠাকুর সম্মার্জনী (ঝাড়ু) নিয়ে আশ্রম সংস্কার বা পরিস্কার করছিলেন।ভাবলে অবাক লাগে যে রাজনন্দন নরোত্তমের মনে কোন দ্বিধা বা বিকার নেই যে আশ্রম ঝাড়ু দিলে তাঁর মর্য‍্যাদা হানি হবে।যাইহোক, রামচন্দ্র তখন তাঁর কাছে এসে তাঁর আগমন বার্তা নিবেদন করলেন।নরোত্তম ঠাকুর তখন তাঁর মুখের দিকে তাকিয়ে সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন যে--, রাত্রে তুমি কোথায় ছিলে?ললাটে সিন্দুর কেন?রামচন্দ্র তখন সহজ সরল ভাবে নির্বিকার চিত্তে উত্তর দিলেন যে শ্রীগুরু আজ্ঞা পালনের জন্য পত্নী সম্ভাষণে গিয়েছিলাম তাই বোধহয় পত্নী সম্ভাষণ কালে তাঁর স্ত্রীর কপালের সিন্দুর আমার ললাটে কিছুটা লেগে গিয়েছে।*
*🍀নরোত্তম ঠাকুর রামচন্দ্রকে চিনলেও তিনি কল্পনাও করতে পারেননি যে রামচন্দ্র কিভাবে রাত্রি যাপন করে এসেছেন তাঁর স্ত্রীর সঙ্গে।তাই তিনি ক্রুদ্ধ হয়ে বললেন--, ধিক্ ধিক্ রামচন্দ্র,তোমার লজ্জা নাই,যে তুমি পত্নীর সঙ্গে রাত্রিবাস করে সেই অপবিত্র দেহ নিয়ে আশ্রমে এসেছ সেবার কাজ করতে?কপালের সিন্দুরটুকুও মুছে আসতে পারোনি*।
*🌳এইরকম ভর্ৎসনা করে নরোত্তম ঠাকুর তাঁর হাতের ঝাড়ু দিয়ে রামচন্দ্রের পিঠে সজোরে আঘাত করলেন এবং তার ফলে ঝাটার আঘাতের দাগগুলি সব রামচন্দ্রের গৌরবর্ণ পিঠের উপর লাল হয়ে ফুলে উঠিল।এতক্ষণে রামচন্দ্রের যেন চেতনা ফিরে আসিল এবং আত্মগ্লানিতে তিনি নিজেকে ধিক্কার দিতে লাগলেন। (রবি ঠাকুরের ভাষায়  "বিচার হয়ে গেল অপরাধী জানল না কিবা তার দোষ"।)যাইহোক, রামচন্দ্র তখন নীরবে অশ্রু পাত করতে করতে ভাবতে লাগলেন যে তিনি তো আশ্রমবাসী বৈষ্ণব সন্তান,তাঁর পক্ষে প্রকৃতির সংস্পর্শে যাওয়া তো উচিৎ হয়নি। সুতরাং এইরকম শাস্তি তাঁর প্রাপ‍্যই ছিল অথচ তিনি তো স্বেচ্ছায় কিছু করেননি, যে করেছেন তা গুরু আজ্ঞা পালনের জন্য।গুরুদেবের এ কি পরীক্ষা!এই ভাবে অনুতাপানলে দগ্ধ হয়ে অশ্রু পাত করতে করতে স্নান করে দেহকে শুদ্ধ করে বিষণ্ণ মনে আশ্রমের সেবাকার্য‍্যে নিজেকে যুক্ত করলেন।*
*🌲নরোত্তম ঠাকুর থাকতেন খেতুরীতে কিন্তু তিনি যখনই যাজিগ্রামে আচার্য‍্য প্রভুর আশ্রমে আসতেন তখন যতটা সম্ভব সেবার কাজ তিনিই করতেন।আচার্য‍্য প্রভুর স্নানের আগে রামচন্দ্র তাঁর শ্রীঅঙ্গে নিত‍্য তৈলসেবা করে দিতেন কিন্তু নরোত্তম ঠাকুর যখন থাকতেন সেই সেবার কাজ তিনি নিজেই করতেন।অবশেষে সেইদিন মধ‍্যাহ্ন স্নানের আগে নরোত্তম ঠাকুর আচার্য‍্য প্রভুর শ্রীঅঙ্গে তৈলসেবার কালে দেখলেন যে আচার্য‍্য প্রভুর পিঠে ঝাটার আঘাতের দাগ স্পষ্ট ভাবে ফুটে আছে। অর্থ‍্যাৎ সকালবেলা তিনি যে রামচন্দ্রের পিঠে সজোরে ঝাড়ুর আঘাত করেছিলেন তা শিষ‍্যগতপ্রাণ আচার্য‍্য ঠাকুরের শ্রীঅঙ্গে বেজেছে।*
*🔴রামচন্দ্রের নিজস্ব কোন সত্ত্বা নেই আগেই বলা হয়েছে,সবই শ্রীগুরুদেবের সঙ্গে বিলীন হয়ে গিয়েছিল এবং অপ্রাকৃত রাজ‍্যের সেই সম্পর্ক বাস্তবতার দ্বারা প্রমাণ করে দিল যে সেই সম্পর্কের নিবিড়তা এবং গভীরতা কতদূর।নরোত্তম ঠাকুর ঝাটার আঘাত করলেন রামচন্দ্রের পিঠে আর তারফলে তা সমানভাবে আঘাত করল তাঁর শ্রীগুরুদেবের শ্রীঅঙ্গের পিঠে।তখন নরো‍ত্তম ঠাকুর অনুতাপানলে দগ্ধ হয়ে নীরবে অশ্রুপাত করতে লাগলেন এবং রামচন্দ্র মহিমা উপলব্ধি করতে পারলেন।এর পর নরোত্তম ঠাকুর তাঁর হাত পুড়িয়ে এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে মনস্থ করেছিলেন এবং তার ফলে আচার্য‍্য প্রভু বলেছিলেন সে প্রসঙ্গ আপনারা সপার্ষদ শ্রীগৌরাঙ্গ গ্রন্থে নরোত্তম ঠাকুরের জীবনীতে পাবেন।*
*🌻এইভাবে ভজনসাধন জগতে অসাধ‍্য সাধন করে এবং শ্রীগুরুদেবের প্রতি শিষ‍্যের আনুগত‍্যের রীতি কি হওয়া উচিৎ এবং শ্রীগুরুদেবের কৃপা আশীর্বাদ বর্ষিত হলে প্রকৃত শিষ্য যে কি সব সুমহান কাজ করতে পারেন তা প্রকট করে রামচন্দ্র কবিরাজ তাঁর জীবনে দেখিয়ে গেছেন। শিষ‍্য মহিমা জনসমাজকে দেখাবার জন্য "রজ্জুতে সর্প দেখা, নিজ পিঠে ঝাড়ুর আঘাত প্রকট করা " ইত‍্যাদি সব ঘটনাই শ্রীনিবাস আচার্য‍্য প্রভু কর্তৃক ইচ্ছাকৃত ভাবে সৃষ্টি করে রামচন্দ্র মহিমা প্রকাশ করে গিয়েছেন।রামচন্দ্র কবিরাজে এইরকম বহু ঘটনা পাওয়া যায়,এখানে দুই-একটি পরিচয় দেওয়া হল। ধন‍্য রামচন্দ্র তুমি ধন‍্য, বৈষ্ণব জগতে তুমি চিরকাল প্রাতঃ সূর্য‍্যের মতো মানুষের মনের অন্ধকার দূর করে আলোর সন্ধান দিয়েছ এবং চাঁদের আলোর মতো স্নিগ্ধ কিরণ দ্বারা তা চিরকাল উপভোগ‍্য করে রেখেছ🙏🙏🙏।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*কর্ম্মফল জীবগণ,ভোগ করে অনুক্ষণ,*
   *ইহা হ'তে অব‍্যাহতি না পায় কখন।*
*শুভ কর্ম কর যদি,পাপ মুক্ত হবে হৃদি,*
    *সুনিশ্চিত শুভফল মিলিবে তখন।।*
*কংসরাজ মৃতদেহ,সমাপ্ত হইলে দাহ,*
   *করি হরি পিতৃমাতৃ বন্ধন মোচন*।
*তাঁদের চরণে পরে,নমিলেন ভক্তিভরে,*
  *প্রভুজ্ঞানে তারা নাহি দিল আলিঙ্গন।।*
🪷🦚🌸🌷🙏🪷🦚🌸🌷🙏🪷🌸🪔
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৪. নরোত্তম দাস ঠাকুরের পরীক্ষা 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori74.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৭২. রামচন্দ্র কবিরাজ ও গুরুভক্তি 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori72.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭২)বৈষ্ণব জগতের মাধুকরী*
*রামচন্দ্র কবিরাজ ও গুরুভক্তি*
******************************
*শ্রীরামচন্দ্র কবিরাজ হচ্ছেন বড় ভাই এবং গোবিন্দ কবিরাজ হচ্ছেন তাঁর ছোট ভাই।পিতৃদেবের নাম শ্রীচিরঞ্জীব সেন।অর্থ‍্যাৎ বংশ পরিচয়ে তাঁরা বৈদ‍্য সম্প্রদায়ভুক্ত ছিলেন।ভক্তি জগতে দুই ভাইয়ের এইরকম চরম উৎকর্ষতা সচরাচর দেখা যায় না।শ্রীরামচন্দ্র কবিরাজের দীক্ষাগুরু হচ্ছেন পরমভাগবদ্ শ্রীনিবাস আচার্য‍্য, যিনি হচ্ছেন আবার শ্রীমন্মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। শ্রীনিবাস আচার্য‍্যের সাহচর্য‍্যে এবং গুরু কৃপায় রামচন্দ্র যে নিজস্ব সত্ত্বাকে কিভাবে বিকিয়ে দিয়েছিলেন এবং গুরুকৃপায় শিষ‍্যের যে কি দশা হয় তা রামচন্দ্র কবিরাজের জীবন পর্য‍্যালোচনা করলে বুঝা যায়।শিষ‍্যের তখন নিজস্ব কামনা-বাসনা বলে কিছু থাকে না। এমনকি শ্রীগুরুদেব প্রসাদ পেলে শিষ‍্যের উদর পূর্ণ হয়ে যায়। নিজের চিন্তা,নিজের ধ‍্যানজ্ঞান বলে আর কিছুই থাকে না, তিনি যেন তখন শ্রীগুরুদেবের শ্রীমুখে সেবা করেন, শ্রীগুরুদেবের দৃষ্টিতে দেখেন এবং গুরুবাক‍্য অবধারিত সতে বলে জানেন।এইরকম আত্মসমর্পণকারী শিষ‍্য কেবল বৈষ্ণবজগতে একমাত্র শ্রীরামচন্দ্র কবিরাজকেই দেখা যায়।*
*🔷কথিত আছে যে একদিন সন্ধ‍্যাকালে শ্রীনিবাস আচার্য‍্য যাজিগ্রামে নিজ আঙ্গিনায় সংখ‍্যানাম জপ করতে করতে পদচালনা করছিলেন। হঠাৎ শ্রীনিবাস আচার্য‍্য একটি দড়িকে সর্প ভ্রমে চমকিয়ে উঠিলেন এবং রামচন্দ্র তখনই দেখলেন যে বিরাট একটি বিষধর সাপ আঙ্গিনায় বিচরণ করছে। অর্থ‍্যাৎ গুরুদেব বলেছেন সাপ এবং এটি অন‍্য কিছু কিনা তা বিচার করবার কোন প্রয়োজন বা তাগিদ রামচন্দ্রের নাই। তিনি নিজেও যে সাপের ভয়ে অভিনয় করেছিলেন তাও নয়।তিনি যেন রজ্জুতেই সর্প দেখছিলেন। আপন ভোলা গুরুদেব ক্ষণকাল পরে পুনরায় বললেন "রামচন্দ্র এটি তো সাপ না এটি রজ্বু মাত্র" এবং তৎক্ষণাৎ রামচন্দ্র দেখলেন যে সত‍্যই একটি দড়ি পড়ে আছে।এটির মধ্যেও রামচন্দ্রের অন্তরের কোন ছলনা ছিল না বা শ্রীগুরুদেবকে প্রীত করবার জন্য কোন নকল অভিনয়ও তিনি করেননি।গুরুদেব যা দেখছেন,তিনিও তা দেখছেন এবং একেই বলে প্রকৃত আত্মসমর্পণকারী শিষ‍্য।নিচে যে অন‍্য একটি ঘটনার বিবরণ দেওয়া হবে তা হতে সুধী পাঠকবৃন্দ এর সত‍্যতা উপলব্ধি করতে পারবেন যথার্থরূপে।*
*🔶বিয়ের পর হতে পত্নী রত্নমালা দেবীর সঙ্গে রামচন্দ্রের আর কোন সম্পর্কই ছিল না।গুরুজ্ঞান,গুরুধ‍্যান ও গুরুসেবা করেই তাঁর চলে যেত। কিন্তু তথাপি কৃপাময় গুরুদেব তাঁর পত্নীর অসহায় অবস্থার কথা চিন্তা করে রামচন্দ্রকে আদেশ করলেন যে তিনি যেন একবার ঘরে গিয়ে পত্নী সম্ভাষণ করে আসেন।বিবাহিত হলেও রামচন্দ্র অখন্ড ব্রহ্মচারী,দেহধর্মে পুরুষ হলেও অন্তরে বাইরে সখীভাব (অর্থ‍্যাৎ ব্রজলীলার করুণা মঞ্জরীর প্রতিমূর্তি) এবং গুরুগত প্রাণ।গুরুদেব আদেশ করেছেন অতএব তা করতেই হবে।এর বেশী রামচন্দ্রের বিচার বুদ্ধিতে কিছুই আসে না।সেজন‍্য অপরাহ্নকালে (বিকেলবেলা) নিজ গৃহ অভিমুখে চলতে লাগলেন কিন্তু মন-প্রাণ সবই পড়ে রইল যাজিগ্রামে।অবশেষে গৃহে এসে পৌঁছিলে পত্নী রত্নমালা দেবী অপ্রত‍্যাশিত ভাবে পতিদেবতাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং পতি সেবার কাজে নিজেকে নিয়োগ করলেন।আহারাদির পর নিজ শয়নকক্ষে স্বামীকে নিয়ে গেলেন এবং কক্ষের দরজা বন্ধ করে দিলেন। এ যেন শুভরাত্রির পূর্বাভাস।কতদিন বাদে পতিহারা পত্নী তার স্বামীকে কাছে পেয়েছেন।কি করে তাঁকে সুখী করবেন শুধু এইমাত্র চিন্তা।*
*🍀কৃপাময় পাঠকগণ ক্ষণিকের জন্য চিন্তা করে দেখুন, যে বৈষয়িক জগতে এর পরিণাম কি হতে পারে। সম্পর্কে রামচন্দ্র স্বামী বটে কিন্তু তার তো নিজস্ব সত্ত্বা বলে কিছুই নাই এবং ভাবলে অবাক লাগে যে এতদিনের অদর্শনের পর অন‍্য কোন কথা না বলে শ্রীগুরু প্রসঙ্গ নিয়ে আলোচনা এবং কথোপকথন হতে লাগল।আশ্রমে থেকে কখন কি করেন,দৈনন্দিন জীবনে শ্রীগুরুদেবের কি কি সেবা করেন,শ্রীগুরুদেব তাঁকে কত স্নেহ প্রীতি করেন। গুরু প্রসঙ্গে রাত্রি অতিবাহিত হতে লাগল।আর কেবলই হা হুতাশ যে তিনি আশ্রমে না থাকায় গুরুদেবের সেবার কতই না ত্রুটি হচ্ছে এবং সমানে শ্রীগুরু মহিমা কীর্তন করে চললেন।*
*🌺এইভাবে রাত্রি যত গভীর হতে লাগল রামচন্দ্রের দেহমন এক অপ্রাকৃত লীলারাজ‍্যে সন্তরণ করতে লাগল।সাধ্বী পত্নী রত্নমালা দেবীও এক অদ্ভুত আনন্দ তরঙ্গে ডুবে গেলেন।কোথায় গেল স্বামী-স্ত্রী সম্পর্ক।তখন তাঁদের নিজস্ব সত্ত্বা বলে আর কিছুই ছিল না উভয়েই তখন সেবিকা মাত্র।ভাবলে অবাক লাগে যে সেই নির্জন কক্ষে গভীর রাত্রে দরজা বন্ধ অবস্থায় যুবক স্বামী এবং যুবতী পত্নীর মধ্যে অন‍্য সম্পর্ক বলে দেহ মনের কোন তাগিদ ছিল না।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*কেন কর হাহাকার,নাহি কর শোক আর,*
   *পতি তব করিয়াছে স্বর্গে গমন।*
*এ ভব যন্ত্রণা যত,হইয়াছে অপগত,*
   *তবে কেন তার লাগি করিছ রোদন।।*
*ধৈর্য‍্য ধর সতীগণ,কার্য‍্য করে যে যেমন,*
  *তেমনই কর্মফল ভোগ তার হয়।*
 *আপনার কর্মমত, ফল পায় জীব যত,*
    *কহিতেছি সারকথা করিয়া নিশ্চয়।।*
🪷🪷🪷🪷🪷🪷🙏🪷🪷🪷🪷🪷🪷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৭৩. শ্রীরূপ গোস্বামী 📖 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob73.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৭১. শ্রীনিবাস কন‍্যা হেমলতাদেবীর সেবা 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori71.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৭১)বৈষ্ণব জগতের মাধুকরী*
*শ্রীনিবাস কন‍্যা হেমলতাদেবীর সেবা*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🔷শ্রীনিবাস আচার্য‍্যের তিন পুত্র ও তিন কন‍্যা।কন‍্যাদের মধ্যে হেমলতা দেবীই সর্বপ্রধানা।বুধাইপাড়া নিবাসী শ্রীরামকৃষ্ণ চট্টরাজের পুত্র গোপীবল্লভের সঙ্গে হেমলতা দেবীর বিবাহ হয়।এই হেমলতা দেবীর কোন সন্তান সন্ততি ছিল না এবং তিনি শ্রীবংশীবদন ঠাকুরকে বাৎসল‍্য ভাবে সেবাপূজো করতেন।কথিত আছে যে একদিন ভোগ রন্ধনের পরে তা তাঁর সেবিত বিগ্রহকে সমর্পণের জন্য নিয়ে যাবার সময় হঠাৎ তাঁর স্তন হতে ক্ষীরধারা সেই ভোগের থালার উপর পড়ে।এতে তিনি খুবই কুন্ঠিত হয়ে নিজেকে অপরাধিনী মনে করে সেই ভোগের আয়োজিত দ্রব‍্যাদি ফেলে দিয়ে পুনরায় ভোগ রন্ধন করে সমর্পণ করেন।সেই রাত্রে বংশীবদন ঠাকুর স্বপ্নে তাঁকে আদেশ করেন যে "মা আমি তোমার স্তন‍্য পান অভিলাষী হয়ে স্বেচ্ছায় সেই ক্ষীরধারা পান করেছি এবং তাতে আর কারও অধিকার নাই। অর্থ‍্যাৎ বংশীবদন ঠাকুর ইঙ্গিতে এইই বললেন যে তাঁর গর্ভে কোন সন্তানাদি হবে না। আশ্চর্য‍্যের বিষয় এই যে তাঁর গর্ভে তাঁর ঔরসজাত কোন সন্তানাদি আর হয়নি।সেই হতে সেই বংশের প্রথা অনুযায়ী পোষ‍্যপুত্র রূপে কাউকেও না কাউকেও গ্রহণ করে সেবা পূজা চালিত হতে থাকে।ধন‍্য বংশীবদন ঠাকুরের মহিমা।এইরূপ বিগ্রহকে পুত্ররূপে পাওয়া যায় তাহলে আর কি কোন নারীর সন্তান বাসনা থাকতে পারে?*
*🔵হেমলতাদেবীর সেবার অপর ঘটনা*
*🌺শ্রীনিবাস আচার্য‍্যকে গোপালভট্ট প্রভু খুবই ভালবাসা ও শ্রদ্ধার চক্ষে দেখতেন কারণ তিনিই ছিলেন তাঁর দীক্ষাগুরু।এই হিসাবে তিনি তাঁর প্রিয়  শিষ‍্যকে বংশীবদন শিলা প্রদান করে তাঁর সেবাপূজা করতে আদেশ করেছিলেন।শ্রীনিবাস কোন জায়গায় গমন করলে শ্রীগুরুদত্ত এই বংশীবদন শিলা নিজ কন্ঠে ধারণ করে যাত্রা করতেন।যথাকালে তাঁর কন‍্যা হেমলতা দেবী এই সেবাভার গ্রহণ করেন। এইভাবে যুগল বংশীবদন এবং রাধারমণের সেবা হ'ত।এই সেবার অন‍্য বিশেষত্ব এই যে বাল‍্য ভোগের জন্য বার (১২) সের মুড়ি এবং সমস্ত দিনে অন্তত বার সের চালের অন্ন ভোগ হ'ত।এছাড়াও শীতকালে উষ্ণ খিচুড়ি এবং গ্রীষ্মকালে শীতল অন্নের ভোগ হ'ত।*
*🌻এই রাধারমণ বিগ্রহের সঙ্গে হেমলতা দেবীর মাতাপুত্র সম্বন্ধ ছিল এবং কথিত আছে যে এই শ্রীবিগ্রহ বাৎসল‍্য ভাবে প্রকট মূর্তিতে আবির্ভূত হয়ে হেমলতা দেবীর সঙ্গে একপাত্রে আহার করতেন।*
*🍀বনবিষ্ণুপুরে থাকাকালীন একদিন হেমলতাদেবী নিজহাতে পরিবেশন করে বৈষ্ণব সেবা করেছিলেন।তাঁর দুই হাতই তখন প্রসাদ বিতরণে আবদ্ধ, হঠাৎ সেখানে তাঁর স্বামী গোপীবল্লভ এসে পড়েন। হেমলতা দেবীর মাথায় তখন ঘোমটা জাতীয় কোন আবরণ ছিল না, দুই হাতই প্রসাদে লিপ্ত, হিন্দু রমণী স্বামীর উপস্থিতিতে বাইরের লোকজনের সামনে লজ্জাশীলা হওয়া স্বাভাবিক। কিন্তু স্বহস্তে দেওয়া তো তখন সম্ভব নয়।তখন তাঁর স্বামী গোপীবল্লভ দেখলেন যে হেমলতাদেবীর অঙ্গ হতে হঠাৎ আরও দুটি হাত বের হয়ে তাঁর মাথায় বসনের আঁচল তুলে দিলেন এবং মুহূর্তের মধ্যে এই হস্তদ্বয় অদৃশ্য হয়ে গেলেন।স্বচক্ষে এই অপ্রাকৃত ঘটনা দেখে তাঁর স্বামী গোপীবল্লভ আর হেমলতাকে পত্নী বুদ্ধি করতেন ন।কারণ সত‍্যই তো তিনি মানবী ছিলেন না, তিনি দেবী ছিলেন এবং বংশীবদন ঠাকুরের মাতা।সন্তানের কৃপায় মাতৃ মহিমা উজ্জ্বল হতে উজ্জ্বলতর হয়ে উঠিল।এইই ছিল শ্রীনিবাস কন‍্যা হেমলতা দেবীর বিগ্রহ সেবার আন্তরিকতা এবং নিষ্ঠা।প্রকৃত আধার বুঝেই বংশীবদন ঠাকুর মাতৃস্তন‍্য পান করে তাঁকে ধন‍্যা করেছিলেন এবং ঘোমটা দিয়ে এইভাবে মাতৃ মর্য‍্যাদা রক্ষা করেছিলেন।সর্বাপেক্ষা আশ্চর্য‍্যের বিষয় যে নিঃসন্তান নারীর বক্ষ হতে স্তন‍্যধারা বাহির হওয়া প্রাকৃত দেহে কখনই সম্ভব নহে।সর্বাপেক্ষা পরিতাপের বিষয় এই যে বর্তমানে বাঁকুড়ার অন্তর্গত বনবিষ্ণুপুরে এই হেমলতা দেবীর সেবিত মন্দিরে না আছে কোন বিগ্রহ না আছে কোন সেবা এবং শুধুমাত্র ভাঙ্গা জরাজীর্ণ এক মন্দির মাত্র বিদ‍্যমান।*
*🔴কৃষ্ণভক্তি জগতে এইসব প্রত‍্যক্ষ ঘটনার বিবরণ পাঠ করলে মনপ্রাণ সুশীতল হয়ে যায় এবং সেবার মাধ‍্যমে যে শ্রীবিগ্রহকে প্রকট করে তোলা যায় তাতে চরম বিশ্বাস জন্মে। কৃপাময় ভগবান ভক্তের কাছে ধরা দিবার জন্য সদা প্রস্তুত কিন্তু প্রকৃত আধারের বড়ই অভাব।বৈষ্ণব জগতে দেখা যায় যে বাৎসল‍্য সেবাই যেন সর্বশ্রেষ্ঠ। অর্থ‍্যাৎ ভগবানকে সন্তান জ্ঞানে সেবা করা।কতখানি ভালবাসা থাকলে যে ভক্ত ইহা করতে পারেন তা গভীর চিন্তার ব‍িষয়।ভক্তমাল গ্রন্থে দেখা যায় যে এক বৈষ্ণব নাড়ুগোপালকে বাৎসর‍্য সেবা করতেন।রাত্রে কোলের মধ্যে নিয়ে ঘুমিয়ে থাকতেন।আবার কোন মেলায় গমন করলে খেলনা ঝুমঝুমি সব কিনে দিতেন।ভক্তপ্রেমে বাঁধা পড়ে সেই নাড়ুগোপালও তার প্রতিদানে সেবকের মনস্তুষ্টি করতেন।যার একেবারে সত‍্য ঘটনা বা দৃষ্টান্ত হচ্ছে একদিন রাত্রে বিড়ালের ডাক, অর্থ‍্যাৎ একদিন রাত্রে বিড়ালের "ম‍্যাও ম‍্যাও" ডাক শুনে সেই নাড়ুগোপাল ভয় পেয়ে সেই বিপ্রকে জড়িয়ে ধরে বললেন বাবা কি যেন ডাকছে, আর জন্য আমার ভীষণ ভয় হচ্ছে।বিপ্র বললেন, "বাবা ভয় নেই ও বিড়াল ডাকছে" ইত‍্যাদি।সারা বিশ্বের যিনি অধিপতি তিনি কিনা বিড়ালের ডাকে ভয় পাচ্ছেন। এতেই বুঝা যায় ভক্তমহিমা প্রকাশ করা ছাড়া আর কোন উদ্দেশ্যই নাই।এইরকম ভুরি ভুরি দৃষ্টান্ত বৈষ্ণব জগতে বিদ‍্যমান। হেমলতাদেবীর এই সেবা কোন প্রাগৈতিহাসিক যুগের কথা নয়, মাত্র ২৫০|৩০০শত বৎসর আগে কথা।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*সদা যেন নারায়ণ,ভক্তি ডোরে বাঁধা রন,*
   *যাহার যেমন ইচ্ছা পূরাণ তখন।*
*পরম দয়াল হরি,ভক্ত জনে কৃপা করি,*
   *পাপ তাপ যত তার করেন হরণ।।*
            *👹কংসবধ👹*
*কংসের নিধন জানি,শোকান্বিত দুই রাণী,*
   *ভূমেতে লুটায় পড়ি হয় অচেতন*।
*জ্ঞান যবে ফিরে পায়,করে শুধু হায় হায়,*
   *নাহি জানি কোন পাপে হইল এমন।।*
*হেনকালে যদুপতি,আসি তথা দ্রুতগতি,*
  *কংস জায়া প্রতি কন সান্ত্বনা বচন।*
*দুঃখ কেন অকারণ,কেন কাঁদ অনুক্ষণ,*
   *শান্ত হও,যাও চলি আপন ভবন।।*
🦜🌸🪔🌷🙏🦚🪷🪔🌷🙏🌸🦚🪷
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৬৭. শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামিকৃত হরিনাম মহামন্ত্রের সম্পূর্ণ ব্যাখ্যা 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar67.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামিকৃত হরিনাম মহামন্ত্রের সম্পূর্ণ ব্যাখ্যা 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar67.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৬৬. গোপাল গুরু নাম হইবার সম্বন্ধে সাধুশ্রুতি এইরূপ অবগত হইয়াছি ❗ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar66.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
কলিযুগের তারকব্রহ্ম নাম যে ষোলনাম--বত্রিশ অক্ষর হরিনাম, এই শ্রীগোপাল গুরুই তাহার ব্যাখা করিয়া গিয়াছেন।
নাম :-----
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥

শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামিকৃত ব্যাখ্যা—
বিজ্ঞাপ্য ভগবত্তত্বং চিদ্‌ঘনানন্দবিগ্রহং ।
হরত্যবিদ্যাং তৎকাৰ্য্য-মতো হরিরিতি স্মৃতঃ।
হরতি শ্রীকৃষ্ণমনঃ কৃষ্ণাহলাদস্বরূপিণী।
অতো হরেত্যনেনৈব শ্রীরাধা পরিকীর্তিতা ॥
আনন্দৈকসুখস্বামী শ্যামঃ কমললোচনঃ ।
গোকুলানন্দনো নন্দনন্দনঃ কৃষ্ণ ঈৰ্য্যতে ॥
বৈদগ্ধ্যসারসবত্ব-মূৰ্ত্তিং লীলাধিদেবতাং।
রাধিকাং রময়েন্নিত্যং রাম ইত্যতিধীয়তে ॥
অস্যার্থঃ:- চিদ্‌ঘনানন্দ বিগ্রহ ভগবত্তত্ত্বকে বিশেষরূপে জানাইয়া অবিদ্যা ও অবিদ্যার কার্য্যসমূহকে হরণ করেন বলিয়া “হরি” এইরূপে কথিত হন।

শ্রীরাধা শ্রীকৃষ্ণের আহলাদস্বরূপিণী । তিনি শ্রীকৃষ্ণের মন হরণ করেন। এই হেতু “হরা” শব্দে শ্রীরাধা পরিকীৰ্ত্তিতা হন ।

কেবলানন্দ-সুখের স্বামী, শ্যামবর্ণ, কমললোচন, গোকুলানন্দ, নদ-নন্দনই ‘কৃষ্ণ” শব্দে কথিত হন।

শ্রীরাধার মূর্তি বৈদগ্ধীর অর্থাৎ রসিকতার সারসর্ব্বস্বস্বরূপা।
তিনি লীলার অধিদেবতা অর্থাৎ অধীশ্বরী। যিনি নিত্য সেই শ্রীরাধার সহিত রমণ করেন, তিনিই "রাম" শব্দে অভিহিত হন।

এই ব্যাখা সম্বন্ধে অনুরাগবল্লী-প্রণেতা লিখিয়াছেন, যথা—
হরিনাম মধ্যে তিন নামের কথন।
হরে কৃষ্ণ রাম ব্যাখ্যা শুন দিয়া মন ॥
হরি শব্দে সম্বোধনেহ হয় হরে।
হরা শব্দে সম্বোধনেহ হয় হরে।।
তাথে হরে শব্দের ব্যাখ্যা দুই শ্লোকে কয় ॥
কৃষ্ণ রাম নাম অর্থ দুই শ্লোকে হয় ৷।
এই চারি শ্লোকে করি হরিনাম ব্যাখ্যা।
মহাপ্রভুর পরিবার প্রতি দিল শিক্ষা ।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


১১৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda115.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda115.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১১৪. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda114.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৫)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
    *🙏🙏শ্রীগৌরাঙ্গ-তত্ত্ব🙏🙏*
   ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹সুতরাং অশ্রদ্ধাবান অবিশ্বাসীকে বুঝাতে চেষ্টা করা বিড়ম্বনা মাত্র। শ্রীপাদ কৃষ্ণদাস আরও বলেন=*
*🌷তিঁহো শ‍্যাম বংশীমুখ গোপ বিলাসী।*
*🌷ইহঁ গৌর কভু দ্বিজ কভুত সন্ন‍্যাসী।।*
*🌷অতএব আপনি প্রভু গোপী ভাব ধরি।*
*🌷ব্রজেন্দ্র নন্দনে কন প্রাণনাথ করি।।*
*🌷তেঁহ কৃষ্ণ,তেঁহ গোপী পরম বিরোধ।*
*🌷অচিন্ত‍্য চরিত্র প্রভুর অতি সুদুর্ব্বোধ।।*
*🌷ইতে তর্ক করি কেহ না কর সংশয়।*
*🌷কৃষ্ণের অচিন্ত‍্য শক্তি এই মত হয়।।*
*🌷অচিন্ত‍্য অদ্ভুত কৃষ্ণ-চৈতন‍্য-বিহার।*
*🌷তর্কে ইহা মানে যেই সেই দুরাচার।।*
*🔵সুতরাং ইহা তর্কের বিষয় নয়। শাস্ত্র বলেন=*
*"অচিন্ত‍্যাঃ খলু যে ভাবা ন তাংস্তর্কেন যোজয়েৎ।*
*প্রকৃতিভ‍্যঃ পরং যত্তু তদচিন্ত‍্যস‍্য লক্ষণম্।।"*
*🔵অর্থ‍্যাৎ যে সকল ভাব অচিন্ত‍্য, (চিন্তা করা যায় না), সে সকল ভাবে তর্ক যুক্ত করবে না।যা প্রকৃতির অতীত,তাইই অচিন্ত‍্য। সুতরাং এই অত‍্যদ্ভুত শ্রীগৌরাঙ্গতত্ত্ব প্রেমরসশাস্ত্র বিরোধীতর্কের অপ্রবেশ‍্য অর্থ‍্যাৎ প্রবেশ অধিকার নাই।শ্রীগৌরাঙ্গরূপ মহাভাবময় শৃঙ্গাররসরাজময় মূর্তি।শ্রীগৌরাঙ্গতত্ত্ব পরম রহস‍্যময়।এই নিগূঢ়তত্ত্বে প্রবেশ করা ক্ষুদ্রবুদ্ধি মানুষের বুঝার বাইরে।শ্রীরামরায়-মিলন প্রসঙ্গে শ্রীগৌরাঙ্গতত্ত্ব প্রকটিত হয়েছেন।শ্রীপাদ কবিরাজ গোস্বামী মহোদয় শ্রীরামরায়-মিলন পরিচ্ছেদের অন্তে লিখেছেন=*
*🌷সর্ব তত্ত্ব জ্ঞান হয় ইহার শ্রবণে*।
*🌷প্রেমভক্তি হয় রাধাকৃষ্ণের চরণে।।*
*🌷চৈতন‍্যের গূঢ়তত্ত্ব জানি ইহা হৈতে।*
*🌷বিশ্বাস করি শুন,তর্ক না করিয়া চিতে।।*
*🌷অলৌকিক লীলা এই পরম নিগূঢ়।*
*🌷বিশ্বাসে পাইবে,তর্কে হয় বহুদূর।।*
*🌺মহাভাব-রসরাজের প্রগাঢ় মিলনে এই মহাপ্রেমোজ্জ্বলরসবপু প্রেমানন্দ-রসঘন অত‍্যুদ্ভুত শ্রীমূর্তি প্রেমিক ভক্তগণের হৃদয়-সর্ব্বস্ব,শ্রীমূর্তিতত্ত্বের চরম তথ‍্য, রসভজনশীল প্রেমিকদের একমাত্র উপাস‍্যদেবতা।এই রসমাধুর্য‍্য দেবের শ্রীশ্রীচরণাম্বুজে অনন্তকোটি প্রণাম করে এই অতি অভীষ্ট দুষ্প্রয়াস হতে অবসর নিলাম।*
*🌹উপসংহারে আমার বক্তব‍্য এই যে=*
*"পরমরসরহস‍্যং গৌরতত্ত্বামৃতং তদ্,*
*রসরসিকগণানাং মোহনং তৈশ্চ লভ‍্যম্।*
*অরসিকজনশুষ্কব‍্যূহ-তর্কপ্রিয়াণাম্,*
*নহি খলু সুখসিদ্ধৌ গৌরতত্ত্বে প্রবেশঃ।।*
*🔶অতঃপর আর একটি কথা এই যে শ্রীশ্রীমহাপ্রভু শ্রীরামরায় মহানুভাবকে অনন‍্যদৃষ্ট ও অশ্রুতপূর্ব  শ্রীমূর্তি দেখিয়ে বললেন ঃ--*
       *আজ এই পর্যন্ত, ক্রমাগত।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১১৬. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda16.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৪. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda114.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১৪. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda114.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১১৩. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda113.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১৪)শ্রীরামানন্দ রায়,বিশাখা*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
      *🙌শ্রীগৌরাঙ্গ---তত্ত্ব🙌*
      *************************
*🌻শ্রীরাধা ব্রজেন্দ্রসুত ছাড়া ভগবানের অন‍্য শ্রীমূতি স্পর্শ করেন না। আমি শ্রীকৃষ্ণরূপে নিজ মাধুর্য‍্যরস আস্বাদন করতেবাসনা করলাম, কিন্তু শ্রীরাধার ভাবে বিভাবিত না হলে সে রস আস্বাদন করার অন‍্য উপায় নাই।তাই শ্রীরাধা-স্বরূপ সহ এই অভিনব মূর্তিতে তোমার সামনে প্রকটিত হয়েছি।শ্রীচৈতন‍্যচরিতামৃতে শ্রীকৃষ্ণের এই রসাস্বাদন-বাসনার বিস্তৃত ব‍্যাখ‍্যা করা হয়েছে।আমরা এখানে সেটির অংশমাত্র উদ্ধৃত করছি।*
*🌷পূর্ণানন্দময় আমি চিন্ময়পূর্ণ তত্ত্ব।*
*🌷রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত।।*
*🌷না-জানি রাধার প্রেমে আছে কত বল।*
*🌷যে বলে আমারে করে সর্ব্বদা বিহ্বল।।*
*🌷রাধিকার প্রেম,--গুরু ; আমি শিষ‍্য নট।*
*🌷সদা আমা নানানৃত‍্যে নাচায় উদ্ভট।।*
*🌷নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ।*
*🌷তাহা হৈতে কোটিগুণ রাধা-প্রেমাস্বাদ।।*
*🌷সেই প্রেমার রাধিকা পরম আশ্রয়।*
*🌷সেই প্রেমার আমি হই কেবল বিষয়।।*
*🌷বিষয় জাতীয়সুখ আমার আস্বাদ।*
*🌷আমা হৈতে কোটিগুণ আশ্রয়ের আস্বাদ।।*
*🌹আশ্রয়ে অভোগ।আশ্রয়ে আকাঙ্ক্ষা ; বিষয়ে সেটির তৃপ্তি।শ্রীরাধার প্রেম আশ্রয়জাতীয়, কৃষ্ণরসাস্বাদ-সম্ভোগের জন্য শ্রীমতীর হৃদয় সর্বদা ব‍্যাকুল।তাই শ্রীকৃষ্ণ বলেছেন=*
*🌷আশ্রয়জাতীয় সুখ পাইতে মন ধায়।*
*🌷যত্নে আস্বাদিতে নারি কি করি উপায়।।*
*🌷কভু যদি এই প্রেমের হইয়ে আশ্রয়।*
*🌷তবে এই প্রেমানন্দের অনুভব হয়।।*
*🌻শ্রীকৃষ্ণ আশ্রয়জাতীয় প্রেমার আশ্রয়ীভূত হবার জন্য প্রলুব্ধ(আকৃষ্ট) হলেন। কিন্তু শ্রীরাধিকাস্বরূপ হওয়া ছাড়া এর অন‍্য উপায় নাই দেখে তিনি শ্রীরাধিকাস্বরূপে সম্মিলিত (একত্র মিলিত) হলেন।শ্রীচরিতামৃতে লিখিত আছে =*
*🌷বিচার করিয়ে যদি আস্বাদ-উপায়।*
*🌷রাধিকা-স্বরূপ হইতে তবে মন ধায়।।*
*🌺তিনি যে শ্রীরাধিকা স্বরূপ ধারণ করলেন, তা তাঁর ভাব ও কান্তিতেই পরিব‍্যক্ত(প্রকাশ) হল।যদি বলা যায় যে,তিনি শ্রীরাধাস্বরূপে সম্মিলিত না হয়ে কেবল তাঁর ভাব ও বর্ণমাত্র অঙ্গীকার করে অবতীর্ণ হলেন, তাহলে প্রেম-স্বারস‍্য বিনষ্ট হয়।তাই কেবল ভাব অঙ্গীকার করলেই শ্রীরাধার মত মাধুর্য‍্য আস্বাদন করা সম্ভাবিত হতে পারত, কিন্তু তাঁর শ্রীঅঙ্গ-কান্তিসহ প্রকটিত হলেন কেন?প্রকৃত কথা এই যে তিনি শ্রীমতীর ভাবে আত্মমন বিভাবিত করে শ্রীমতীর ধ‍্যানে বিভোর হলেন।ধ‍্যানই মিলনের হেতু।মহাযোগী ধ‍্যানের বলে যেমন জীবাত্মাকে পরমে সংযুক্ত করে তাঁর সঙ্গে অভিন্ন প্রতীয়মান (অপেক্ষা)হন, আশ্রয় জাতীয় সুখ-লাভের জন্য শ্রীকৃষ্ণও শ্রীমতীর ধ‍্যানে সেইরকম বিভোর হয়ে  শ্রীমতীর ভাব ও কান্তিতে নিমিলিত (মুদ্রিত)করে তিনি এক অতি চমৎকার অভিনব শ্রীমূর্তিতে প্রকটিত হলেন, এটিই আমাদের সেই "রসরাজ মহাভাব দুই এক রূপ" অথবা "প্রেমানন্দোজ্জ্বলরসবপুঃ শ্রীগৌরাঙ্গ"।ইহা অপেক্ষা প্রেমের গভীর মিলন আর কি হতে পারে? প্রেম-সাধনার পূর্ণসিদ্ধি, শ্রীগৌরাঙ্গরূপেই প্রতিফলিত, ইহাই সিদ্ধভক্ত মহানুভবগণের অনুভব।এই অনুভব শাস্ত্রের বলে বলবান্,রস-তত্ত্বের সরসতায় সম্পূর্ণ এবং মহানুভবগণের অনুভাবময়ী উক্তির দৃঢ়ভিত্তিতে প্রতিষ্ঠিত। অবিশ্বাসী তার্কিকগণ এর বিরুদ্ধে তর্ক করতে পারেন,সে তর্ক সত‍্যের বিচারে টিকবে না,প্রেমিক ভক্তের সেটি গ্রাহ‍্য হবে না।শ্রীগৌরাঙ্গের অপার গভীর চরিত্র অভক্তের অপ্রবেশ‍্য।শ্রীল কবিরাজ লিখেছেন=*
*🌷হৃদয়ে ধরিবে যে চৈতন‍্য নিত‍্যানন্দ।*
*🌷এ সব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ।।*
*🌷এ সব সিদ্ধান্তরস আম্রের পল্লব।*
*🌷ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ।।*
*🌷অভক্ত উষ্ট্রের ইথে না হয় প্রবেশ।*
*🌷তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ।।*
*🌷যে লাগি কহিতে ভয় সে যদি না জানে।*
*🌷ইহাপেক্ষা কিবা সুখ আছে ত্রিভুবনে।।*
          *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১১৫. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda115.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১৩. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda113.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১১৩. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda113.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১১২. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda112.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
**(১১৩)শ্রীরামানন্দ রায় "বিশাখা"*
*🪷🪷শ্রীগৌরাঙ্গতত্ত্ব🪷🪷🪷*
*******************************
*🌻এমন অপূর্ব মহামিলন শ্রীবৃন্দাবনের নিভৃত(গোপন বা গুপ্ত) নিকুঞ্জেও বিশাখা সখী আর কখনও সাক্ষাৎ দর্শন করেননি। সখীগণ শ্রীবৃন্দাবনের যমুনাতীরে নির্জ্জন নিকুঞ্জে কত শতবার শ্রীশ্রীরাধাশ‍্যামের মিলন দেখেছেন, মিলন-সেবা করেছেন কিন্তু এমন অপূর্ব মিলন আর কখনও দেখেননি।বিশাখা চমকিত হয়ে চেয়ে দেখলেন, রসরাজ রসময়ী মহাভাবময়ীকে স্পর্শ করা মাত্রই তিনি যেন হাত বাড়িয়ে নিজের প্রিয়তম প্রাণবল্লভকে নিজের হৃদয়ে লুকিয়ে তাঁকে আত্মময় করে নিলেন।গৌরাঙ্গে শ‍্যামাঙ্গ মিশিল,শ‍্যামাঙ্গ গৌরাঙ্গে পরিণত হল, মহাভাবস্বরূপিনী নিজ ভাবতরঙ্গে শ‍্যামজলধিকে নিজ ভাবে বিভাবিত করলেন।রসরাজ ও রসময়ী মিলে মিশে এক অত‍্যুদ্ভূত অভিনব মূর্তিতে শ্রীরামরায়ের চোখের সামনে প্রকটিত হলেন।শ্রীরামরায় এই অপূর্ব-চিন্তিত অপূর্বশ্রুত ও অপূর্বদৃষ্ট উজ্জ্বল কনককান্তিময় শ্রীমূর্তি দেখে বিস্মিত, স্তম্ভিত ও মূর্চ্ছিত হলেন।*
*🍀তাঁর চোখের সামনে নয়নের পলকে এই বিশাল ব‍্যাপার সংঘটিত হল। বিদ‍্যুৎ স্পর্শে জীব যেমন মূর্ছিত হয়ে পড়ে এই অপূর্বদৃষ্ট (যা আগে কেউ দেখেনি )রূপের ঝলকে রামরায় হঠাৎ অচেতন হয়ে পড়লেন।*
*🌹এই শ্রীমূর্তি শ্রীপাদ প্রবোধানন্দের অনুভূত (উপলব্ধি বা অনুভব হয়েছে )। শ্রীগৌরাঙ্গসুন্দরের এই অত‍্যদ্ভূত রূপ দেখে শ্রীল প্রবোধানন্দ সরস্বতী মহাশয় লিখেছেন=*
*"স্বয়ং দেবো যত্র দ্রুতকনকগৌরঃ করুণয়া,*
*মহাপ্রেমানন্দোজ্জ্বলরসবপুঃ প্রাদুরভবৎ।*
*নবদ্বীপে তস্মিন্ প্রতি ভবনভক্ত‍্যুৎসবময়ে,*
*মনো মে বৈকুন্ঠাদপি চ মধুরে ধাম্নি রমতে।।"*
*🌻অর্থ‍্যাৎ আমার চিত্ত নবদ্বীপধামে বিলাসিত হচ্ছে।এই নবদ্বীপে তপ্তকাঞ্চনবর্ণ স্বয়ং ভগবান শ্রীগৌরাঙ্গ মহাপ্রেমানন্দোজ্জ্বলরসবপু প্রকটন করে অবতীর্ণ হন।নবদ্বীপের প্রতি ভবনই বা বাড়ীই ভক্তি-উৎসবে পূর্ণ।বৈকুন্ঠ হতেও শ্রীধাম নবদ্বীপ অনেকবেশী মাধুর্য‍্যময় (এই শ্লোকের "মহাপ্রেমানন্দোজ্জ্বলরসবপুঃ" এই পদের টীকায় শ্রীল আনন্দি লিখেছেন, "আনন্দস্বরূপং শৃঙ্গাররসস্বরূপং বপুর্যস‍্য সঃ, মহাপ্রেম মহাভাবস্তৎস্বরূপমানন্দ- -স্বরূপমুজ্জ্বলরসস্বরূপঞ্চ বপুর্যস‍্য সঃ শ্রীরাধিকাস্বরূপত্বাৎ।""*
*🔵এর অর্থ এই যে আনন্দস্বরূপ ও শৃঙ্গাররসস্বরূপ দেহ যাঁর, এইরকম শ্রীগৌরাঙ্গ।অথবা মহাপ্রেমা শব্দের অর্থ মহাভাব, সেই মহাভাব দ্বারা শ্রীরাধা দ‍্যোতিত হয়েছেন।শ্রীরামরায়ের দেখা রসরাজ-মহাভাবমিলিত মূর্তি যে "মহানন্দোজ্জ্বররসবপুঃ" শ্রীগৌরাঙ্গ ছাড়া অন‍্য কোন মূর্তি নয়, তা অতি স্পষ্টভাবেই প্রতিপন্ন (প্রমাণ সিদ্ধ)হ'ল।আমরা আগেই বলেছি, শ্রীচৈতন‍্যচন্দ্রামৃতের রসিকাস্বাদিনী টীকাকার বৈষ্ণবসিদ্ধান্ত-বিষয়ে অতীব সুপন্ডিত।বিশেষ করে সূক্ষ্মবুদ্ধি,বিচারপ্রতিভা, অসামান‍্য পান্ডিত‍্য এবং সর্বোপরি ভক্তিবৈভবে তিনি বৈষ্ণবপন্ডিতমন্ডলীর যে পরম সম্পদ বা বহুল মানাস্পদ, তাতে কারও আপত্তি থাকতে পারে না। এই সূক্ষ্মদর্শী ভক্তপ্রবর পন্ডিতাগ্রগণ‍্য টীকাকারের সিদ্ধান্ত এই যে শ্রীগৌরাঙ্গই "রসরাজ-মহাভাবমিলনের অলৌকিক শ্রীমূর্তি।" আমাদের ক্ষুদ্র ধারণায় এই সিদ্ধান্তই যুক্তিসঙ্গত বলে মনে হয়।*🌹
*🙏দয়াময় শ্রীগৌরসুন্দর রামরায়কে মূর্ছিত দেখে নিজের হাতে তাঁর অঙ্গস্পর্শ করলেন।রামরায়ের চেতনা হল,তিনি ধীরে ধীরে চোখ মেললেন।অপ্রাকৃত রূপের ঝলক তখন  দূরে চলে গেছে ।সামনে প্রাকৃতবৎ বেশে শ্রীগৌরসুন্দর সহাস‍্যমুখে বিরাজিত।রামানন্দ অবাক হলেন, তখনও তাঁর চোখের সামনে সেই "মহাপ্রেমাজ্জ্বলরসবপুঃ" অলৌকিক অপ্রাকৃত যেন তিনি সাক্ষাৎ দর্শন করছেন।শ্রীরামরায় প্রাকৃত নবসন্ন‍্যাসীমূর্তি শ্রীগৌরাঙ্গে যে অলৌকিক মূর্তি দেখেছিলেন তখনও সেই স্মৃতি প্রত‍্যক্ষ বিরাজমানা।রামরায় তাই বিস্মিত ও স্তম্ভিত হয়ে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রইলেন।তিনি শ্রীরাধাকৃষ্ণ-যুগল-মূর্তি দেখে মনে করেছিলেন,তিনি হয়ত মহাপ্রভুর স্বরূপত্বের চরম ভাব বুঝতে পেরেছেন। কিন্তু অনন্ত ঐশ্বর্য‍্য মাধুর্য‍্যের পূর্ণতম নিকেতন, শ্রীভগবান যখন তাঁকে এই মিলিত শ্রীমূর্তি দেখালেন তখন রামরায় বাহ‍্যজ্ঞানহারা হয়ে সেই রূপসাগরে ডুবে গেলেন।গৌরহরি তাঁকে চেতন করালেন বটে, কিন্তু তথাপি তাঁর বিস্ময় দূরীভূত হল না।রামরায়ের কন্ঠ তখনও স্তম্ভিত, সুতরাং কথা বলতে পারলেন না,তিনি কেবল বিস্মিতভাবে মহাপ্রভুর আপাদমস্তক শ্রীমূর্তি দর্শন করতে লাগলেন। তখন দয়াময় মহাপ্রভু শ্রীরামানন্দকে কাছে টেনে নিয়ে আলিঙ্গন করলেন এবং মৃদুমধুরস্বরে বলতে লাগলেন, রামানন্দ!আজ তুমি আমার যে রূপ দেখলে,জগতে আর কেউ কখনও এরূপ দেখে নাই।যথা শ্রীচরিতামৃতে =*
*🌷আলিঙ্গন করি প্রভু কৈল আশ্বাসন।*
*🌷তোমা বিনা এইরূপ না দেখে কোন জন।।*
*🌷মোর তত্ত্ব লীলারস তোমার গোচরে।*
*🌷অতএব এইরূপ দেখাইনু তোমারে।।*
*🌻ফলে শ্রীবৃন্দাবনের নিভৃত নিকুঞ্জে শ্রীশ্রীরাধাকৃষ্ণের বিরহীলীলান্তে যে মিলন-লীলা সখীগণ প্রত‍্যক্ষ করেন,সে মিলন হতে এই মিলন অতি আলাদা।সে মিলনে উভয়ের খুবই কাছাকাছি দেখা যায় বটে, কিন্তু এ মিলনে দেহ-পার্থক‍্য পর্যন্ত দূরে চলে গেল, এমন কি মহাভাবময়ীর মহাপ্রেমের প্রভাবে এবং তাঁর প্রগাঢ় আলিঙ্গনস্পর্শে স্পর্শমণি-স্পর্শনের মতো শ্রীকৃষ্ণের শ‍্যামসুন্দর তনু গৌরকান্তি ধারণ করলেন।শ্রীমতী সাক্ষাৎ স্পর্শমণি। তাঁর প্রগাঢ় পরিরম্ভে (দৃঢ় আলিঙ্গনে) শ‍্যামাঙ্গ গৌরাঙ্গে পরিণত হলেন।শ্রীরামরায় এই ব‍্যাপার দর্শনে বিস্মিত হবেন কেন?পরমদয়াল মহাপ্রভু রামরায়কে এই লীলাতত্ত্ব বুঝিয়ে দিবার জন্য বললেন=*
*🌷গৌরদেহ নহে মোর, রাধাঙ্গ-স্পর্শন।*
*🌷গোপেন্দ্রসুত বিনা সেঁহো না স্পর্শে অন‍্যজন।।*
*🌷তাঁর ভাবে বিভাবিত আমি করি আত্মমন।*
*🌷তবে নিজ মাধুর্য‍্যরস করি আস্বাদন।।*
*🌷তোমার ঠাঁই আমার কিছু গুপ্ত নাহি কর্ম।*
*🌷লুকাইলে প্রেমবলে জান সব মর্ম।।*
*⭐শ্রীকৃষ্ণ শ‍্যামসুন্দর।কিন্তু রামরায় দেখলেন শ‍্যামসুন্দর গৌরসুন্দররূপে প্রকট হলেন।তিনি পরমবিস্মিত হলেন।এই অভিনব আবির্ভাব তিনি আর কখনও দেখেননি। ভগবানের এই অত‍্যাশ্চর্য‍্য স্বরূপের বিষয় তিনি আর কখনও শুনেননি। শ্রীরাধার অঙ্গস্পর্শে অর্থ‍্যাৎ যুগলের অদ্ভুত আলিঙ্গন-সম্মিলনে যে অভিনব শ্রীমূর্তি শ্রীগৌরাঙ্গরূপে প্রকট হলেন, মহাপ্রভু রামরায়কে তা বুঝিয়ে বললেন, "শ্রীরাধা ব্রজেন্দ্রসুত ছাড়া ভগবানের অন‍্য মূর্তি স্পর্শ করেন না।*
🪷🦚🙏🪔🌷🪷🦚🙏🪔🌷🪷🦚🌸
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  🚩 ক্রমাগত 👉 ১১৪. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda114.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds