শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/sahityo3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩১) বৈষ্ণব রস-সাহিত‍্য*
          *কীর্তনের----রস*
         ********************
*🌹কীর্তনের এক-একটি পালা বা পর্যায় একটি খন্ডকাব‍্য। অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণের কোনও একটি লীলা কয়েকটি মহাজন-পদাবলীর সাহায্যে জীবন্তভাবে চিত্রিত করায় কীর্তনের উদ্দেশ্য।আগে অবশ‍্য এইসব বিষয় নিয়ে উল্লিখিত হয়েছে।কিন্তু কিভাবে পালাগান নিষ্পন্ন হয়,তা বলা হয়নি এবার বলব।সাধারণতঃ কীর্তনগায়ক বিভিন্ন পদকর্তার ভিন্ন ভিন্ন পদ বেছে তাহাই পালার আকারে সাজিয়ে নেন।বস্তুতঃ যাত্রার পালা যেমন নির্দিষ্ট গান ও কথোপকথনের মধ‍্য দিয়ে নির্বাহিত হয়,কীর্তনের পালা সেরকম নয়।মনে করুন অনুরাগের এক পালা কীর্তনগান হবে ; গায়ক ইচ্ছামত একটি "তদুচিত" গৌরচন্দ্রিকা বেছে নিলেন=*
*কি খণে দেখিলাম গোরা,নবীন কামেরি কোঁড়া,*
    *সেই হইতে রইতে নারি ঘরে।*
*(ইত‍্যাদি ইত‍্যাদি=লক্ষ্মীকান্ত দাস)*
*🍀তার পর তিনি গায়তে পারেন=*
*বেলি অবসানকালে,একা গিয়েছিলাম জলে। ইত্যাদি।*
                *(বসু রামানন্দ)*
*অথবা=*
*চিকণ কালিয়া রূপ মরমে লেগেছে গো,*
       *ধরণে না যায় মোর হিয়া।*
                   *(জ্ঞানদাস)*
*অথবা=*
*রূপে ভরল দিঠি,সোঙরি পরশ মিঠি,*
      *পুলক না তেজই অঙ্গ।*
                     *(গোবিন্দ দাস)*
*🌻অতএব বুঝা যাচ্ছে যে,গায়ক মহাজন-পদাবলী হতে বিভিন্ন পদকর্তার পদ নিয়ে নিজের ইচ্ছামত সাজিয়ে থাকেন।এইরকম সাজাতে গিয়ে কিন্তু পৌর্বাপর্য (আগে ও পরের যে সম্বন্ধ) রক্ষা করা একান্ত আবশ্যক। বিভিন্ন পদকর্তার পদ এমনভাবে সাজাতে হবে যাতে রসটি ক্রমেই পরিণতির দিকে অগ্রসর হয়।*
*🙌এই লীলাকীর্তন রসকীর্তন নামে অভিহিত হয়। আগেই বলেছি,রস অর্থে যা আস্বাদন করা যায় অর্থ‍্যাৎ যা চিন্তা করলে বা শুনিলে হৃদয় আনন্দে আপ্লুত হয়,তার নাম রস।আনন্দময় ভগবানের লীলাৎ আনন্দের সৃষ্টি করে, এই জন্যই লীলাকীর্তনের অপর নাম রসকীর্তন।বলা বাহুল‍্য এ দিক দিয়েও রসকীর্তনে শৃঙ্গার রসই প্রধান স্থান অধিকার করে।কারণ প্রেম বা শৃঙ্গার রসেই আনন্দ পরাকাষ্ঠা বা চরম প্রাপ্ত হয়।কীর্তনে ৬৪ রস আছে।প্রথমতঃ অলঙ্কারশাস্ত্রে শৃঙ্গাররস দুই ভাগে বিভক্ত হয়,যথা বিপ্রলম্ভ ও সম্ভোগ।অতিশয় অনুরক্ত যুবক-যুবতীর অসমাগম নিমিত্ত রতি যখন উৎকৃষ্টতা প্রাপ্ত হয়,অভীষ্টসিদ্ধি করতে পারে না, তখন সেই ভাবকে "বিপ্রলম্ভ" বলে।প্রেমিক-প্রেমিকার পরস্পর মিলনে যে উল্লাসময় ভাব হৃদয়ে আবির্ভূত হয় তার নাম "সম্ভোগ"।বিপ্রলম্ভ আবার চার প্রকার, যথা=পূর্বরাগ,মান,প্রেমবৈচিত্র‍্য ও প্রবাস। এঁদের প্রত‍্যেকটি আফার আট ভাগে বিভক্ত।যথা=পূর্বরাগের অন্তর্গত আটটি রস=সাক্ষাৎ দর্শন,চিত্রপটে দর্শন,স্বপ্নে দর্শন,(তিনটি দর্শন) বন্দী বা ভাটমুখে গুণশ্রবণ,দূতীমুখে শ্রবণ,সখীমুখে শ্রবণ,গুণিজনের গানে শ্রবণ,বংশীধ্বনি শ্রবণ (শ্রবণ পাঁচটি)। মানের অন্তর্গত আটটি রস=সখীমুখে শ্রবণ,শুকমুখে শ্রবণ,মুরলীধ্বনি শ্রবণ, প্রতিপক্ষের দেহে ভোগচিহ্ন দর্শন, প্রিয়তমের দেহে ভোগচিহ্ন দর্শন, গোত্রস্খলন,স্বপ্নে দর্শন ও অন‍্য নায়িকার সঙ্গ দর্শন। প্রেমবৈচিত্র‍্যের আটটি রস, যথা= শ্রীকৃষ্ণের প্রতি আক্ষেপ,নিজপ্রতি আক্ষেপ,সখীর প্রতি আক্ষেপ,দূতীর প্রতি আক্ষেপ,মুরলীর প্রতি আক্ষেপ, বিধাতার প্রতি আক্ষেপ,কন্দর্পের প্রতি আক্ষেপ এবং গুরুজনের প্রতি আক্ষেপ। প্রবাসের অন্তর্গত আটটি রস যথা= ভাবী (বিরহ), মথুরাগমন, দ্বারকাগমন,কালীয়দমন (অদর্শনে বিরহ), গোচারণজনিত বিরহ, নন্দমোক্ষণ লীলা,কার্য‍্যানুরোধে প্রবাস, রাসে অন্তর্ধান। বিপ্রলম্ভের মত সম্ভোগেও চারটি বিভাগ আছে,যথা= সংক্ষিপ্ত সম্ভোগ, সংকীর্ণ সম্ভোগ,সম্পন্ন সম্ভোগ ও সমৃদ্ধি মান সম্বোগ। সংক্ষিপ্ত সম্ভোগের অন্তর্গত আটটি রসের নাম=ব‍াল‍্যাবস্থায় মিলন,গোষ্ঠে মিলন,গো-দোহন,অকস্মাৎ চুম্বন, হস্তাকর্ষণ,বস্ত্রাকর্ষণ,পথরোধ, রতিভোগ। সংকীর্ণ সম্ভোগে মহারাস,জলক্রীড়া,কুঞ্জলীলা,দানলীলা,বংশীচুরি,নৌকাবিলাস,মধুপান,সূর্য‍্যপূজা,এই আটটি বিভাগ আছে। সম্পন্ন সম্ভোগের বিভাগ যথা=সুদূর দর্শন,ঝুলন,হোলি,প্রহেলিকা,পাশাখেলা,নর্তকরাস,রসালস, কপটনিদ্রা। সমৃদ্ধিমান সম্ভোগে =স্বপ্নে বিলাস,কুরুক্ষেত্রে মিলন,ভাবোল্লাস,ব্রজাগমন,বিপরীত সম্ভোগ,ভোজনকৌতূক,একত্রনিদ্রা, স্বাধীনভর্তৃকা।*
*🌺পৃর্বে যে সব লীলার উল্লেখ করা হয়েছে,তাদের মধ্যে এই চতুঃষষ্টি (৬৪) রসের অল্পাধিক বিস্তার আছে।কীর্তনগায়ককে সেইজন‍্য সাবধানতার সঙ্গে কীর্তনগান করতে হয়।কীর্তনীয়া শুধু সঙ্গীতজ্ঞ হলেই হয় না,তাঁকে পন্ডিতও হতে হয়।সব কীর্তনীয়াই যে পন্ডিত একথা বলছি না।তবে পন্ডিত হ'লে ভাল হয়।পূর্বে এরকম বহু কীর্তনগায়কের নাম শোনা যায় যাঁরা মহাপন্ডিত ছিলেন।এই সেদিনও অদ্বৈতদাস পন্ডিত বাবাজী, রায় বাহাদুর রসময় মিত্র এম.এ কীর্তনগানে প্রসিদ্ধি লাভ করে গিয়েছেন।রস-জ্ঞান না থাকলে অভিজ্ঞ শ্রোতাভক্তের কাছে গায়ককে পদে পদে লাঞ্জিত হতে হয়।রস-জ্ঞানের অভাব থাকলে রসাভাস হয় এবং রসাভাসবিশিষ্ট গানে রসিক শ্রোতাভক্তের মনস্তুষ্টি হয় না।যেখানে যে রসের পরিবেশন করতে হবে তা না করে অন‍্য রস বা বিরুদ্ধ রস পরিবেশন করলে তা শ্রুতিকটু হয়। সূক্ষ্ম রসবিচারে নিপুণতার সহিত সুর-লয়ের সঙ্গতি থাকলে তবেই কীর্তন শ্রুতিসুখকর হয়।আনন্দ সব সঙ্গীতের উপদান হলেও,কীর্তনের বৈশিষ্ট্য এই যে,গায়ক এবং শ্রেয়তাভক্ত উভয়কেই রসজ্ঞ হতে হয় অর্থ‍্যাৎ বৈষ্ণব সিদ্ধান্ত এবং অলঙ্কারশাস্ত্রের মূল সূত্রের সঙ্গে সুপরিচয় থাকা আবশ‍্যক।*
🦚🦚🦚🦚🦚🦚🦜🦚🦚🦚🦚🦚🦚

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩২) বৈষ্ণব রস-সাহিত‍্য*
          *বৈষ্ণব----কবিতা*
          °°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🔥বৈষ্ণব কবিতা বুঝবার চেষ্টা এযুগে সব সময়ে সফল হতে পারে না।আমিও (লেখক) যে ঠিক বুঝাতে পারবো এবিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে।আজকালকার দিনে প্রকৃত বৈষ্ণব কবিতার সৃষ্টি হয় না।⚪যে যুগে বৈষ্ণব কবিতার সৃষ্টি হয়েছিল সে ছিল অন‍্য একটা যুগ।বৈষ্ণব কবিতা বুঝতে হলে সে যুগের পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল তা বুঝতে হবে।যেমন বতর্মানযুগে রবীন্দ্রনাথকে বুঝতে হলে তাঁর আবেষ্টনী বুঝতে হবে।নবীন সেনকে বুঝতে হলে মহাভারতকে বুঝতে হবে। Back-ground বোঝা আগে দরকার ; তা না হলে কোন বস্তুই ভাল করে বুঝা যায় না।মাইকেলকে বুঝতে হলে আমাদের বুঝা দরকার "ভার্জ্জিল, দান্তে, মিলটনকে"।বিশেষ কোন কাব‍্য বুঝতে গেলেই তার পটভূমি (Back-ground) বুঝা একান্ত প্রয়োজন।এযুগে বৈষ্ণব কবিতা বুঝবার পক্ষে অনেক বাধা আছে। কারণ আমরা সেযুগ ছাড়িয়ে অনেক দূরে এসে পড়েছি।বৈষ্ণব সাহিত‍্য আলোচনা করলে দেখা যায় বৈষ্ণব কবিগণ কেবল একই বিষয়ে কবিতা লিখেছেন।তাঁরা কেন এ লিখলেন?আর কি কোন বিষয় লিখবার ছিল না?বিদ‍্যাপতি পুরুষ-পরীক্ষা প্রভৃতি অনেক গ্রন্থ লিখেছিলেন।শ্রেষ্ঠ বৈষ্ণব কবিগণ ক্রমাগত রাধাকৃষ্ণ নিয়ে নয়ত গৌরাঙ্গলীলা নিয়ে ছোট ছোট কবিতা লিখেছেন,কেন তাঁরা এই খন্ড কবিতা লিখলেন। আরও বড় কিছু কি তাঁরা করতে পারতেন না? ভাববার বিষয় বটে।*
*🌹যাঁরা বৈষ্ণব কবিতাকে কিছু-না বলে মনে করেন,তাঁদের জন্য আমার বক্তব‍্য নয়।যাঁরা বৈষ্ণব কবিতাকে ভাল ও সুপাঠ‍্য বলে বিবেচনা করেন তাঁদের উদ্দেশ্যেই আমি দুই-চারটে কথা বলবো। অনেকে শ্রীরাধাকৃষ্ণের লীলাকে রূপক বলে মনে করেন। উপনিষদে যেমন আছে দুটি পক্ষী একবৃক্ষে বসে,একটি ফল আস্বাদন করে আর একটি নিরীক্ষণ করে, সেইরকম রাধাকৃষ্ণলীলা জীবাত্মা ও পরমাত্মার মিলন বৈ আর কিছু নয়। বৈষ্ণব কবিতা সত‍্যি কি রূপক?যদি রূপক হ'তো তা-হলে রাধাকৃষ্ণ সম্পর্কে এত কবিতা রচিত হতে পারত না।কী পরিমাণ দরদ,কী পরিমাণ আগ্রহ দিয়ে এই সব কবিতা দিনের পর দিন লিখে কবিগণ কৃতকৃতার্থ হয়েছেন।বৈষ্ণব কবিতা বুঝবার পক্ষে এই যে বাধা এটা সত‍্যিকারের বাধা।যদি বৈষ্ণব কবিতাকে রূপক বলেই মনে করি তা হলেই রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিতা বলতে কি বুঝেছেন,তা আমরা বুঝতে পারি। তিনি বলেছেন=*
*🌻🌻এই প্রেম-গীতি-হার🌻🌻*
*🌷গাঁথা হয় নরনারী-মিলন-মেলায়,*
*🌷কেহ দেয় তাঁরে,কেহ বঁধূর গলায়।*
*🌷দেবারে যাহা দিতে পারি,দিই তাই,*
*🌷প্রিয়জনে--প্রিয়জনে যাহা দিতে পাই।*
*🌷তাই দিই দেবতারে ; আর পাব কোথা?*
*🌷দেবতারে প্রিয় করি,প্রিয়েরে দেবতা।*
*🍀এইরকম ভাবে বৈষ্ণব কবিতার উপরের ভাবটি গ্রহণ করা যেতে পারে। বিশেষ ভিতরে যেতে পারা যায় না।ভিতরের নিগূঢ় বিষয় বুঝতে গেলে বৈষ্ণব কবিতার মানস সরোবরের অভ‍্যন্তরে প্রবেশ করা ছাড়া উপায় নাই।*
*🌺বালিগঞ্জ লেক্ এর উদাহরণে কথাটা হয়ত সুস্পষ্ট হয়ে উঠবে। ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে এখানে গিয়ে থাকেন,কেউ যান দৃশ্য দেখবার জন্য, কেউ যান স্বাস্থের উন্নতির জন্য, আর তরুণেরা কেউ কেউ সন্তরণ বা সাঁতার,আত্মহত‍্যা ইত্যাদি অনেক কারণে গিয়ে থাকেন।বৈষ্ণব কবিতার বিষয়েও ঠিক এই ভাব।ভক্ত রসিক একভাবে একে গ্রহণ করেন,সাধারণ পাঠক গ্রহণ করেন অন‍্যভাবে।ভক্তগণ কেমন ভাবে বৈষ্ণব কবিতা গ্রহণ করেন তা বুঝবার সৌভাগ্য আমার হয়েছে। সাধারণ পাঠকেরা মনে করেন বৈষ্ণব কবিতার মধ্যে যখন রস আছে, শৃঙ্গার রয়েছে,তখন মন্দই বা কি?এ সময় একজনের কথা আমার মনে পড়েছে--, চ‍্যাপম‍্যান সাহেব সুরেন্দ্র নাথ কুমারের সাহায্যে VAISNAV LYRICS সংগ্রহ করেছিলেন, তার ভূমিকায় লিখেছেন=*
*"Oh Radha! I wish to have you as my wife". কবি কি উদ্দেশ্য নিয়ে লিখেছেন তা না বুঝলে বৈষ্ণব কবিতা বুঝা যায় না।*
*🌿তুলসীদাসের রামায়ণ পড়লে বুঝা যায় তাঁর রামচরিত্র বাল্মীকির রামের চেয়ে সুন্দর।বাল্মীকির রামায়ণের কঠোর রামচরিত্র তুলসীদাসের হাতে আরও সরস ও সুন্দর হয়ে উঠেছে।তুলসীদাসের রামচরিতমানস বাস্তবিকই কবিতার মানসসরোবর।রসিক মরালগণ এই সরোবরে সুখে ভ্রমণ করতে পারেন।তাঁর প্রত‍্যেকটি কবিতা প্রাণ গলিয়ে লেখা।তুলসীদাসের এই রামচরিত মানসের দ্বারা অন্ততঃ নয়কোটি লোকের আধ‍্যাত্মিক ক্ষুধা তৃপ্ত হচ্ছে।শুধু কবিতার সৌন্দর্য্য দেখে নয়, আনন্দের খোরাক তারা পায় সেখান হতে।*
*🌻বৈষ্ণব কবিতা ঠিক এইভাবে গ্রহণ করতে হবে।বৈষ্ণব কবিতাকে লীলার দিক থেকে দেখতে হবে, রূপকের দিক থেকে দেখলে চলবে না।রূপকের দিক থেকে দেখলে interpretation হবে সত‍্যি, কিন্তু কিছুই বুঝে উঠতে পারা যাবে না।*
*☘লীলা সম্পর্কে দুই-একটি কথা মনে রাখা আবশ্যক।দার্শনিক ভাবে লীলার আলোচনার প্রয়োজন নাই।বৈষ্ণব কবিতার মাধুর্য‍্যে তর্ক আপনি নিরস্ত হয়ে যায়।ধার করা বিদ‍্যা দিয়ে তা বুঝতে হয় না। কোন লিলিকে রঙ ফলাতে হয় না। কোন রঙে রঞ্জিত করে যদি বৈষ্ণব কবিতা বুঝতে হয় তবে তার কোন মূল‍্যই থাকে না। There is no need to paint the lily. বৈষ্ণব কবিতা নিজের দ্বারাই ব‍্যক্ত।এ বুঝতে শাস্ত্রের প্রয়োজন হয় না।এ বুঝতে গিয়ে অনেকে বেদান্তের মায়াবাদ টেনে আনেন।বৈষ্ণবগণ মায়াবাদকে উপেক্ষা করেছেন।লীলার অর্থ লীলা,যা আপনি মধুর। লীলা বুঝতে হলে বৈষ্ণবদের সহজ সরল তত্ত্বটি মনে রাখতে হয়।তাঁদের মত=*
*🌷শ‍্যামমেব বরং রূপম্ পুরী মাধুপুরী বরা,*
*🌷বয়ঃ কৈশোরকং ধ‍্যেয়ং।*
*🌷আদ‍্য এব পরোরসঃ।*
*🌺বৈষ্ণব কবিতায় বেদান্তের তত্ত্বও নিহিত রয়েছে -----,*
*🌷সর্ব্বং খল্বিদং ব্রহ্ম,ব্রহ্ম সত‍্যং জগন্মিথ‍্যা।*
*🌹কিন্তু তাঁরা কবির ভাষায় মাধুর্য‍্যের সঙ্গে সে কথাটি ব‍্যক্ত করেছেন=*
*যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি,*
       *নয়ন মেলিয়া দেখি শ‍্যামে।*
*☘কিন্তু এমনতর ভাববার প্রয়োজন নাই যে,বেদান্ত উপনিষদের দুরূহ তত্ত্বেরই উপর বৈষ্ণব কবিতা প্রতিষ্ঠিত।বৈষ্ণব কবিতায় কবি সরস সহজ সুকোমল ভাষায় এ সব ভাব প্রকাশ করেছেন।*
*তমেব ভান্তমনুভাতি সর্বং তস‍্য ভাসা সর্বমিদম্ বিভাতি।*
*🌺এই কথাটি বৈষ্ণব কবিতায় আছে=*
*🌷তোমারই গরবে, গরবিনী হাম,*
            *রূপসী তোমারি রূপে।*
                              *(জ্ঞান দাস)*
🦚🦚🦚🌷🌷🌷🙏🙏🙏🪷🪷🪷🪔

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৩) বৈষ্ণব রস-সাহিত‍্য*
          *বৈষ্ণব------কবিতা*
           ^^^^^^^^^^^^^^^^^^^
*🙏বৈষ্ণব কবিতায় যে তত্ত্ব ব‍্যক্ত হয়েছে,তাতে সবিশেষ ভগবানের কথায় বলা হয়েছে =*
*বদন্তি যৎ তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ জ্ঞানমদ্বয়ম্।*
*ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দ‍্যতে।।*
*🔥বৈষ্ণব কবিতায় ব্রহ্মও নয় পরমাত্মাও নয় ভগবানকেই গ্রহণ করা হয়েছে।তাঁকে আমরা কি ভাবে ভাবি? অনেকে ভাবেন তাঁর রূপ-গুণের অন্ত নেই।লীলায় প্রবেশ করতে হলে এই ধারণা দরকার।*
*🌷শ‍্যামমেব বরং রূপম্, শ‍্যামরূপই শ্রেষ্ঠ।বিবাদ বাধে এই শ‍্যামরূপই শ্রেষ্ঠ নিয়ে। শ‍্যামরূপ শ্রেষ্ঠ কেন? অন‍্য রূপেরও তো ধ‍্যান করতে পারি? কিন্তু বৈষ্ণবগণ বলেন--, শ‍্যামরূপের মত রূপ নাই,যদি ধামের কথা ভাবতে হয় তবে বৃন্দাবনই সেই ধাম।যে বৃন্দাবনে প্রতি ধেনু কামধেনু,প্রতি লতা কল্পলতা,প্রতি বৃক্ষ কল্পবৃক্ষ, সেই চিন্তামণি-ধাম বৃন্দাবনই ভগবানের ধাম।কিশোর বয়সই সুন্দর, এ বয়স বড় চমৎকার।এতে কেবল তরুণিমার লাবণ‍্যময় আভাস, এতে কোন রকম পাপ বা কলুষ নেই।*
*🍀রসের মধ্যে আদিরসই শ্রেষ্ঠ বা প্রধান।শৃঙ্গার রস মধুর ও উজ্জ্বল। অন‍্য অনেক রস আছে তার মধ্যে আদিরস শ্রেষ্ঠ।আদিরস (রতি বা প্রেম) ইংরেজিতে Love।পিরীতি বা পিরীত কথাটা আমাদের মধ্যে আজকাল আর চলে না। ভালোবাসার পুরোনো নাম রতি,প্রেম, প্রীতি,ভাব। ভালোবাসা কথাটি আমাদের ভাষায় নূতন আমদানী।"ভালবাসা" দুটো কথা থেকে হয়েছে ; ভাল ও বাসা।পূর্ববঙ্গে এখনও কথাটি প্রচলিত,যেমন তিনি কেমন বাসেন? প্রেমটাও আজকাল জোড়াতাড়া দেওয়া জিনিস হয়ে দাঁড়িয়েছে।ভালবাসার মধ্যে খাঁটি প্রেম বা প্রীতি নেই।জোড়াতাড়া দেওয়া জিনিস সহজেই ভেঙ্গে যেতে পারে।তাই এই ভালোবাসা দিয়ে বৈষ্ণব-প্রেম বুঝতে পারা যায় না।ভালবাসার নিখুঁত রূপটি মহাপ্রভুর আগে ধরা পড়েনি কিন্তু মহাপ্রভুই প্রেমের মন্ত্র প্রচার করেছেন সেইজন‍্য তিনি =*
           *করুণা সিন্ধু অবতার।*
*নিজগুণে গাঁথি, নাম চিন্তামণি*
        *জগতে পরাওল হার।।*
*🙏গোবিন্দদাস এই ভাবে মহাপ্রভুর চরিত্র অঙ্কন করেছেন।এই হচ্ছে মহাপ্রভুর শ্রেষ্ঠ অবদান। তিনি ছিলেন প্রেমের জীবন্ত প্রতিমূর্তি ; এযুগে মহাপ্রভুর চরিত্র আমরা বুঝতে পারব না।তখন এমন যুগ ছিল যে যুগে দেশ মেতে উঠেছে। পাষন্ড,নাস্তিক,ভন্ড, পন্ডিত রসে মেতে উঠেছেন,সমস্ত দেশ চঞ্চল হয়ে উঠেছে।সকলেই শ্রীচৈতন‍্যকে দেখবার জন্য পাগল।এই প্রেমের কথা চারিদিকে প্রচারিত হতে লাগল।লোক সমাজকে জাগিয়ে দিল, মহাপ্রভুর জন‍্যই প্রেমের প্রচার সম্ভব হল। তিনি এই প্রেম-প্রচারের ভার গ্রহণ না করলে কেউ গ্রহণ করতো কিনা সন্দেহ।একবার যখন এই বার্তা প্রচারিত হলো তখন সকলে উঠে পড়ে লাগলেন।শ্রীরাধাকৃষ্ণ-লীলা ধ‍্যান করতে লাগলেন। মনের মধ্যে অন‍্য চিন্তা থাকে না। জানে না কি করছে, কোথায় যাচ্ছে নিজের দিকে নজর নেই।কেবল সবসময়ে কৃষ্ণকথা।*
*🌷স্মর্ত্তব‍্যো সততং বিষ্ণুরস্মর্ত্তব‍্যো ন জাতুচিৎ।*
*🌳জনসমাজ সাগ্রহে এই প্রেমের মন্ত্রে দীক্ষিত হয়ে পড়ল।তাই বৈষ্ণব কবিতাকে বুঝতে গেলে মহাপ্রভুকে বুঝা দরকার।কি অদ্ভুত প্রেরণায় এই বৈষ্ণব সাহিত‍্য গড়ে উঠেছিল তা জানতে হলে মহাপ্রভুর পরিচয় জানা একান্ত প্রয়োজন।পদাবলীর প্রসার ও আদর হয় এই মহাপ্রভুর পর থেকেই।চন্ডীদাস-বিদ‍্যাপতির কবিতা যদি মহাপ্রভু প্রচার না করতেন তবে ঐ সব কবিতা প্রচার হতো কি-না সন্দেহ।প্রেম এমন বস্তু যে তা সকলকে তাদের অজ্ঞাতসারে চালিত করে।এর জন‍্যই আমাদের মন বৈষ্ণব কবিতার প্রতি আকৃষ্ট হয়। বৈষ্ণব কবিতা কেবল কবিতা নয়,এগুলো কীর্তনগান করবার জন্য রচিত হয়ে ছিল।তা না হলে এত ছোট হবে কেন? তাছাড়া সে সময়ে সুর-তাল-লয় বাদ‍্যযন্ত্র আবিষ্কৃত হল ; কোন সময়ে কি ভাবে গান করতে হবে সমস্ত ঠিক হয়ে গেল।অদ্ভুত ব‍্যাপার!আমার ধারণা চারিদিক থেকে চেষ্টার ফলেই এমন ব‍্যাপার দাঁড়িয়েছে।আপামর সাধারণকে বুঝাবার জন্য এসব হয়েছে।এতে তাদের সহানুভূতি সমবেদনা ছিল সন্দেহ নেই।তা না হলে মুসলমান রাজত্বেও এই Culture গড়ে উঠলো এবং টিকে থাকলো কি করে? মহাপ্রভুর যুগ বাংলার খুব উজ্জ্বল যুগ।এই সময়ে দেশে অনেক মনীষী জন্মগ্রহণ করেছিলেন।অসাধারণ পন্ডিতের তখন আবির্ভাব হয়েছিল।স্মার্ত্ত রঘুনন্দন,নৈয়ায়িক রঘুনাথ, বাসুদেব সার্বভৌম তখন উজ্জ্বল জ‍্যোতিষ্কের মত বিরাজ করছেন। স্মার্ত্ত রঘুনন্দন এমন ভাবে হিন্দুধর্মের নিয়ম কানুন বেঁধে দিলেন যে আজ পর্য‍্যন্তও সেই ধারা মেনে চলতে হয়।যখন কাজকর্ম কিছু করতে হয় তখন তাঁর স্মৃতি ছাড়া গত‍্যন্তর নেই।এক অন্ধকার যুগে যে বৈষ্ণবদের প্রেমধর্মের সৃষ্টি হয়েছিল তা নয়।এঁদের একজনও যদি কোনও যুগে জন্মগ্রহণ করতেন তবে সেই যুগ ধন‍্য হয়ে যেত।মহাপ্রভু পৃথিবীতে এমন Dynamic force নিয়ে আবির্ভূত হয়েছিলেন যার তুলনা হয় না।কেননা বাংলা দেশে সে সময় এমন একটি ভক্তির বন‍্যা বয়ে গিয়েছিল যে দেশের একপ্রান্ত থেকে অন‍্যপ্রান্ত ভেসে গেল।আমরা এখন সে যুগের কল্পনাও করতে পারি না।বৈষ্ণব কাব‍্য বুঝতে গেলে মহাপ্রভুর জীবনের প্রতি দৃষ্টিপাত করতে হয়।তিনি কেমন করে ভগবৎ প্রেমকে সাধারণের মধ্যে সহজবোধ‍্য করেছিলেন তাই বুঝতে হয়।"প্রেম কাকে বলে"? প্রেম অর্থে প্রিয়ের জন্য পরম ব‍্যাকুলতা।*
*🍀যদি ভগবানের সত্তা উপলব্ধি করতে হয় তবে এই প্রেম ছাড়া উপায় নেই।মহাপ্রভুর পূর্বে এই প্রেমের কথা কেউ এমন কোরে বলেননি। বৈষ্ণব কবিগণ মহাপ্রভুকে কি ভাবে গ্রহণ করেছেন তাই দেখতে হবে =*
*নীরদ নয়নে, নীর ঘন সিঞ্চনে,*
         *পুলক মুকুল অবলম্ব।*
*স্বেদ মকরন্দ, বিন্দু বিন্দু চুয়ত,*
         *বিকশিত ভাব-কদম্ব।।*
*কি পেখলুঁ নটবর গৌর কিশোর।*

*এইটি বুঝাতে গিয়ে ভাষার আলোচনা করবো না।এ এমন জিনিস যে অনেক কথা না বুঝালে বুঝা যাবে।মহাপ্রভুর নয়নদুটি অবিরল বারি বর্ষণ করছে।অবিরল বারিপাত হলে বৃক্ষে বৃক্ষে মুকুলের উদগম হয়, তেমনি শ্রীগৌরাঙ্গের কাঁচা সোনার মত দেহে মুকুলের (রোমাঞ্চ)উদগম হয়েছে।••••••••••••••*
*🌹অঙ্গের স্বেদজল মকরন্দের মত বিন্দু বিন্দু ঝরছে ; তাতে ভাবরূপ কদম্ব ফুল ফুটেছে।কদম্ব ফুল ফোটার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে।অন‍্য ফুল এমন ডগমগ-ভাবে ফোটে না।কদম্ব অর্থ এখানে "সমূহ" হতে পারে।ভাব বলতে কেউ কেউ অষ্ট-সাত্ত্বিক ভাব বলতে পারেন কিন্তু তা নয়, কেননা অষ্টসাত্ত্বিকের মধ্যে অন্ততঃ তিনটির (অশ্রু,পুলক,ঘর্ম্ম) উল্লেখ করে,আবার তার কথা বললে পুনরুক্তি দোষ হয়।*
*🌻শ্রীচৈতন‍্যদেব গৌরবর্ণ বলে তাঁকে সোনার বৃক্ষ বলা হয়েছে।সুরধূনীর তীর উজ্জ্বল করে একটি সোনার গাছ চলে বেড়াচ্ছে। কিন্তু সোনার গাছ কি কখনও চলে বেড়ায়? তাই বলছেন অভিনব,নূতন, আর কখনও এইরকম দেখা যায়নি।ভক্ত সোনার গাছ বলে' তৃপ্ত হতে পারলেন না,তাই বলেছেন সোনার কল্পবৃক্ষ চলে বেড়াচ্ছে।*
*🌳"কল্পতরু" অর্থে যা অভীষ্ট দান করে।মহাপ্রভু কি আমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করেন?তা তো নয়,তিনি আমাদের পক্ষে যা পরম হিতকর তাই দান করেন যেচে যেচে,সেধে সেধে,নয়নের জলে ভেসে ভেসে।ঈশ্বরের কাছে আমরা সবই চায়,সবই বলি।তিনি কি দেন? ভগবান সে সকল দেন না তিনি বলেন=*
*🌷সেহ মূর্খ,আমি বিজ্ঞ বিষয় কেনে দিব।*
*🌷স্বচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব।।চৈঃচঃ।।*

*🌷কাম লাগি কৃষ্ণ ভজে,পায় কৃষ্ণ-রসে।*
*🌷কাম ছাড়ি দাস হৈতে হয় অভিলাষে।।*
*🌻শ্রীকৃষ্ণের নাম করতে করতে নামের প্রভাবে যেমনি একটু রসের সঞ্চার হয়,তখন সে আর কিছু চায় না ; শুধু সে ভাবে আমাকে তোমার দাস করে নাও।তাই কবি বলেছেন "অভিনব হেম কল্পতরু সঞ্চরু সুরধূনী তীরে উজোর"।*
*🌹এমন অনেক পদ আছে।নবদ্বীপের সাধারণ ব্রাহ্মণ পরিবারের একটি ছেলের সম্বন্ধে বৈষ্ণবগণ যে দরদ ও মমতা দিয়ে কবিতা লিখেছেন, গান বেঁধেছেন,আজও যে গান শুনে অনেক দরদী,মরমী ভক্ত ভাবুক রসিক অশ্রু বিসর্জন করেন,তার তুলনা বিশ্বসাহিত‍্যের কোথাও পাই না।*
🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৪) বৈষ্ণব রস-সাহিত‍্য*
       *শ্রীজয়দেব গোস্বামী*
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🙏কবি-শিরোমণি শ্রীজয়দেব গোস্বামীর কথা পুরাতন। কিন্তু পুরাতন হলেও শ্রীজয়দেব চিরনূতন।শ্রীজয়দেবের বহু আলোচনা হয়েছে,হবেও আরও বহু।তার কারণ শ্রীজয়দেব বাংলা কবিতাধারার মূল ঝরণা বা প্রস্রবণ। বাংলার এক ক্ষুদ্র পল্লী "কেন্দুবিল্ব",সেই পল্লীর কবি নিভৃতে যে গীত গেয়ে গেছেন,তা এই অষ্ট শতাব্দী ধরে বাঙ্গালীর প্রাণ মাতিয়ে রেখেছে।শ্রীজয়দেব গোস্বামী হতেই বাঙ্গালীর গীতি কবিতা।সেই কোমলকান্ত পদাবলী সুর-তান-লয়ে কীর্তনেরও বলা যায় জন্মদান করেছিলেন।বৈষ্ণব গীতি-কবিতার তুলনাও সারা বিশ্বে মিলে না, কীর্তনের মত এমন ললিত কোমল, মদিরা-তরল গানও জগতে দুর্লভ।এই জন্য সমস্ত সভ‍্য জগতে শ্রীজয়দেব গোস্বামীর সমাদর।ইংল‍্যান্ডে Sir Edwin Arnold শ্রীজয়দেবের কবিতার ঝঙ্কারে এত মুগ্ধ হয়েছিলেন যে,তিনি তাঁর ইংরেজি কবিতার সঙ্গে "মা কুরু মানিনি মানময়ে" জুড়ে দিয়েছিলেন।জার্মান,ফ্রেঞ্চ প্রভৃতি ভাষায় গীতগোবিন্দের অনুবাদ হয়েছিল। কেউ কেউ অনেক সময় গীতগোবিন্দকে অনুপ্রাস-বহুল শব্দালঙ্কার-প্রধান কাব‍্য বলে একটু উপেক্ষার চোখে দেখে থাকেন।আমরা অলঙ্কার শাস্ত্র হতে যে শিক্ষা লাভ করেছি,তার এমন সহজ প্রয়োগের সুযোগ কি পরিত‍্যাগ করতে পারি? কিন্তু এরকম নিশ্চিন্ত মনে আমরা যে সিদ্ধান্ত করি,তার মূলে যে কত বড় অবিচার আছে তা ভুলে যাই।আমরা ভুলে যাই যে,শ্রীজয়দেবের গীতগোবিন্দ একখানি গতানুগতিক ধরণের কাব‍্য নহে।কালিদাসের সমস্ত কাব‍্যসৃষ্টির মধ্যে মেঘদূত যেমন মৌলিকতায় এখনও বিশ্বের বিস্ময় উৎপাদন করে,শ্রীজয়দেবের এই গীতি কবিতা তেমনি একখানি মৌলিক কাব‍্য।এর তুলনা প্রাচীন সাহিত‍্যে বিরল।গীতিকবিতা হিসাবেও বটে, সুর-লয়যুক্ত গান হিসাবেও বটে। কালিদাসের প্রসিদ্ধ কাব‍্য বিক্রমোর্বশীতে কয়েকটি অন্ত‍্যমিল যুক্ত গান আছে ; গানগুলি প্রাকৃতে রচিত,প্রায়ই চর্চরী জাতীয়। কিন্তু শ্রীজয়দেব গোস্বামীর গীতগোবিন্দে ছন্দ ঝঙ্কারময়ী যে অনবদ‍্য গীতিকবিতা আমরা পাই,তার তুলনা কোনও দেশের সাহিত‍্যে মিলে না। আধুনিক সমালোচকের বিচারে যদি এই অতুলনীয় মাধুর্য‍্য প্রথম শ্রেণীর কাব‍্যোৎকর্ষ বলে বীবেচিত না হয়,তা হলেও স্রষ্টা হিসাবে শ্রীজয়দেবের স্থান অনতিক্রম‍্য বলে নিশ্চয়ই স্বীকৃত হবে। শ্রীজয়দেব বাংলা কবিতার আদি গুরু বললে বেশী বলা হবে না। বাংলা কবিতার ছন্দ, প্রকাশভঙ্গী,অনুপ্রাস,কোমলতা ও মাধুর্য‍্য সবই শ্রীজয়দেবের বরহস্তের অমূল‍্য দান।জয়দেব তাঁর সংস্কৃত পদাবলীতে যে সুরে সুর বেঁধে দিয়ে গিয়েছেন, বাংলা কাব‍্যলক্ষ্মীর বীণায় তা আজ পর্য‍্যন্ত অনুরণিত হচ্ছে। শ্রীজয়দেব গোস্বামীকে প্রাচীন বৈষ্ণব কবিগণ কি ভাবে অর্চনা করেছেন,তার প্রতি দৃষ্টিপাত করলে বুঝা যায় যে,বঙ্গদেশের সাংস্কৃতিক ইতিহাসে তাঁর স্থান কত উচ্চে।*
*জয় জয় জয়, দেব দয়াময়,*
        *পিরিতি রতন খনি।*
*পরম পন্ডিত, পূজ‍্যগুণগণ,*
       *মন্ডিত চতুর মণি।।*
☆ ☆ ☆ ☆ ☆
*পদ্মাবতী সহ গানে বিচক্ষণ,*
          *আনে কি উপমা সাজে।*
*পশু পক্ষ ঝুরে শুনিয়া গন্ধর্ব,*
         *কিন্নর মরয়ে লাজে।।*
                     *(শ্রীনরহরি দাস)*
*🌻এই কবি দম্পতী যে গানে অদ্ভুত প্রতিভাশালী ছিলেন,তা সেক-শুভোদয়া হতেও জানা যায়। সেক শুভোদয়া সম্ভবত পঞ্চদশ শতাব্দীতে লিখিত।সেক শুভোদয়ায় একটি গল্প আছে যে বুঢ়নমিশ্র নামে এক দিগ্বিজয়ী গায়ক লক্ষ্মণ সেনের রাজসভায় এসে জয়পত্র লিখে দিতে বললেন। কিন্তু পদ্মাবতী ও জয়দেব এই দিগ্বিজয়ীকে গানে পরাস্ত করলেন।গীতগোবিন্দের "পদ্মাবতীর চরণ চারণে চক্রবর্তী" দেখে কেউ কেউ মনে করেন যে শ্রীজয়দেবের মনোহর গীতের সঙ্গে পদ্মাবতী নৃত্য করতেন।অথবা উভয়েই নৃত‍্যগীতের দ্বারা শ্রীকৃষ্ণের উপাসনা করতেন।*
*🌹ভক্তমাল ও বনমালী দাসের শ্রীজয়দেব চরিত্রে জয়দেব সম্বন্ধে নানা কিম্বদন্তীও অলৌকিক কাহিনী লিপিবদ্ধ আছে।তার মধ্যে একটি প্রবাদ সর্বাপেক্ষা বেশী প্রচলিত ; শ্রীজয়দেবের গীতগোবিন্দের একটি পদ ভগবান নিজে এসে পূরণ করে দিয়েছিলেন। জয়দেব "স্মরগরল খন্ডনং মম শিরসি মন্ডনং" পর্য‍্যন্ত লিখে অবশিষ্টাংশ লিখতে কুন্ঠিত হলেন।*
*🌷কৃষ্ণচাহে পাদপদ্ম মস্তকে ধরিতে।*
*🌷কেমনে লিখিব ইহা বিস্ময় বড় চিতে।।*
*🙏কিন্তু অনাদিরআদি গোবিন্দ সে সংশয়ের অবসান করে দিলেন, নিজ পদ্মহস্তে লিখে দিলেন=*
*🌹দেহি পদ পল্লবমুদারম্।*
*☘উপরে শ্রীনরহরি দাসের যে পদটি উদ্ধৃত হয়েছে,তাতেও আছে=*
*🌷যার বিরচিত শ্রীগীতগোবিন্দ,*
          *🌷গ্রন্থ সুকৌশল তাতে।*
*🌷গোবিন্দ আনন্দে "দেহি পদপল্লব,*
          *🌷আদি বর্ণিলেন যাতে।।*
*🙏এইসব কিংবদন্তী ও প্রবাদ হতে বুঝতে পারা যায় যে,কবির হৃদয় ভক্তিভাবের উৎস ছিল এবং তাঁর সমকালে এবং পরবর্তীকালেও শীজয়দেবের ন‍্যায় ভক্ত কবি বেশী জন্মগ্রহণ করেননি।বাঙ্গালীর স্বাভাবিক ভাবালুতা ও রসপ্রবণতা শ্রীজয়দেবের কবিতার স্বচ্ছ মুকুরে প্রথম আপনার রূপ দেখল।বাস্তবিক এমন রূপ ও রসের পসরা নিয়ে এর আগে বাংলা দেশে কোনও কাব‍্য আবির্ভূত হয়নি।বাঙ্গালীর প্রতিভা সাধারণতঃ গীতিকবিতা ধর্ম।যে lyric মাধুর্য‍্য গ্রীক সাহিত‍্যে পাওয়া যায়,জার্মান কবি হায়েনের মধ্যে যে রসটি ফুটে উঠেছিল,ইংরেজ কবি শেলির মধ্যে যে রসের আভাস মাঝে মাঝে পাওয়া যায়,তারই মধ্যে বাঙ্গালীর কাব‍্য প্রতিভার বিলাস দেখতে পাওয়া যায়।শ্রীজয়দেবই সেই যাদুকর শিল্পী যিনি রূপে-রসে মজিয়ে তাঁর অনুপম চিত্র অঙ্কন করেছিলেন।*
*🌺কাব‍্যে যত প্রকার রস আছে,তার মধ্যে শৃঙ্গার রসই মুখ‍্য।বিশ্বের সমস্ত কাব‍্যকবিতার মধ্যে এই শৃঙ্গাররস ওতপ্রোতভাবে মিশে আছে।সার্বজনীন প্রীতির আস্পদ বলেই শৃঙ্গার রসের নাম মধুররস।*
*কিন্তু শ্রীজয়দেব গোস্বামী এই মধুররসকে যে ভাবে পরিবেশন করেছিলেন,তাঁর আগে অন‍্য কেউই সেইরকম পারেননি।বস্তুতঃ ভগবানকে মূর্তিমান শৃঙ্গার রস রূপে কল্পিত করে তিনি যে ভক্তিভাব ও সাহিত‍্যরসের মধ্যে এক স্বর্ণশৃঙ্খল নির্মাণ করলেন,তা সম্পূর্ণ একেবারেই নূতন ব‍্যাপার।মনে রাখতে হবে যে,শ্রীজয়দেবের কাব‍্য ধর্মগ্রন্থ নহে, অর্থ‍্যাৎ মনুসংহিতাও নয়,ভগবদ্ গীতাও নয়। গীতগোবিন্দ কাব‍্য, কাব‍্যরসই ইহার প্রধান সম্পদ।অথচ তার মধ‍্য দিয়ে একটি স্বচ্ছন্দ অন্তঃসলিল প্রবাহরূপে ভক্তিভাবের ফল্গু ধারা তিনি কেমন করে বহাইলেন, তা চিরদিন ভাবুকমনের বিস্ময়ের বস্তু হয়ে থাকবে। তিনি যে "মঙ্গলমুজ্জল গীতি" গেয়ে গিয়েছেন, সেই উজ্জ্বল রসই বৈষ্ণব কাব‍্য,বৈষ্ণব দর্শন ও বৈষ্ণব ধর্মেরসার কথা হয়ে রয়েছে। কারও কারও মতে জয়দেবের কাব‍্যে এই আদিরসাধিক‍্য শ্লীলতারসীমা ছাড়িয়ে গিয়েছে। কিন্তু এই সমালোচনা নিছক রুচির উপর নির্ভর করছে! কাব‍্যের নিয়ামক পরিবর্তন শীল রুচি নহে,খেয়াল নহে,অলঙ্কার শাস্ত্রের ধরাবাঁধা নিয়ম। কাজেই কাব‍্যের রসসৃষ্টির প্রয়োজনে,অলঙ্কার শাস্ত্রের শাসনে শ্রীজয়দেব যে চিত্রকাব‍্য রচনা করেছেন,তা সাময়িক রুচির দ্বারা বিচার্য নহে।হিন্দু সাম্রাজ‍্যের অস্তগমন কালে শেষ অক্ষম নরপতির রাজসভার রুচি যদি বতর্মান বিংশ শতাব্দীর রুচির দ্বারা সমর্থিত না-ও হয় তা হলেও শ্রীজয়দেবের অনন‍্য সাধারণ সৃজনী প্রতিভার বিলাস ক্ষুণ্ন হতে পারে না।*
*🌳গীতগোবিন্দ আদিরস প্রধান হলেও জয়দেব যে সহজিয়া সম্প্রদায় ভুক্ত ছিলেন না,তা বুঝা যায় তাঁর নিজের উক্তি হতেই। তিনি বলেছেন যে,*
*🌷যদি হরি-স্মরণে সরসং মনো,*
*🌷বিলাস-কলাসু কুতূহলম্।*
*🌷মধুর কোমল কান্ত পদাবলীং,*
*🌷শৃণু তদা জয়দেব-সরস্বতীম্।।*
                  *(গীতগোবিন্দ ১ম সর্গ)*
*🌹সুতরাং শ্রীজয়দেব যে আদিরসের জন্যই আদিরস সৃষ্টি করেন নাই,তা স্বীকার করতেই হবে। তিনি গ্রন্থশেষেও এই কথা বলে উপসংহার করছেন=*
*যদ্ গান্ধর্বকলাসু কৌশলমনুধ‍্যানঞ্চ যদ্বৈষ্ণবং,*
*যচ্ছৃঙ্গারবিবেকতত্ত্বমপি যৎকাব‍্যেষু লীলায়িতম্।*
*তৎসর্বং জয়দেবপন্ডিত কবে ; কৃষ্ণৈকতানাত্মনঃ,*
*সানন্দা ঃ পরিশোধয়ন্তু সুধিয়ঃ শ্রীগীতগোবিন্দতঃ।।*
*🙏হে সুধী সজ্জনগণ!যদি সঙ্গীত শাস্ত্রোক্তগীতরাগতালাদিতে কৌশল,সর্বব‍্যাপী বিষ্ণুর অনুধ‍্যান,কাব‍্যকথায় লীলায়িত শৃঙ্গার তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভের বাসনা থাকে,তবে কবি জয়দেব পন্ডিতের এই শ্রীগীতগোবিন্দ হতে আনন্দ সহকারে তা লাভ করে আশঙ্কাপঙ্ক হতে বিমুক্ত হন( পরিশোধয়ন্তু) কারণ জয়দেবের আত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে একতান, অর্থ‍্যাৎ শ্রীকৃষ্ণই তাঁর একমাত্র ধ‍্যানজ্ঞান।*
*🌺সহজিয়া সম্প্রদায় অনেকটা বৈষ্ণব ভাবধারা অনুসরণ করে বটে, তাঁদের ভজন প্রণালী কিছু ভিন্ন প্রকার।বৈষ্ণবগণ যেমন লীলাকে সর্বপ্রকার কামগন্ধ বিবর্জিত ভাবে গ্রহণ করবার প্রয়াসী, সহজিয়ারা তা নয়।তাঁদের সহজ সিদ্ধি বা সহজানন্দ যৌনপ্রবৃত্তির একান্তবর্জন-নিষ্ঠ নহে। শ্রীজয়দেবের মত যে এঁদের অনুকূল ছিল না,তা বুঝা যায় শ্রীচৈতন‍্যদেবের অনুরাগ হতে।শ্রীচৈতন‍‍্যদেব যে শ্রীজয়দেবের কাব‍্যের অনুরাগী ছিলেন,তার যথেষ্ট প্রমাণ আছে।শ্রীচৈতন‍্যের প্রিয় পার্ষদ আজীবন ব্রহ্মচারী,সুপন্ডিত,রসজ্ঞ ও ভক্ত স্বরূপদামোদর জয়দেবের পদাবলী গান করে শ্রীচৈতন‍্যদেবকে তাঁর দিব‍্যোন্মাদ দশায় আনন্দ দান করতেন।এই জন্য অন‍্যান‍্য বৈষ্ণব মহাজনগণের অগ্রণী রূপে শ্রীজয়দেব এখনও বঙ্গেদেশে পূজিত হয়ে থাকেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৫) বৈষ্ণব রস-সাহিত‍্য*
       *🙏🙏চন্ডীদাস🙏🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀বাংলার অন‍্যতম শ্রেষ্ঠ কবি চন্ডীদাস কে ছিলেন, কোথায় তাঁর জন্ম, কবে তিনি আবির্ভূত হয়েছিলেন, এ সম্বন্ধে কিছুই নিশ্চিতরূপে জানা যায় না।কিংবদন্তীর অভাব নেই, কিন্তু তার উপর নির্ভর করে কোনোও কথা বলা নিরাপদ নয়।বীরভূমে কিংবদন্তী আছে চন্ডীদাস কীর্ণাহারের কাছে নান্নুর গ্রামে বাস করতেন,এখন সে জায়গা ভগ্নস্তূপে চিহ্নিত হচ্ছে।তার কাছে পুরাণো বাশুলী মন্দিরও ভগ্নস্তূপে পরিণত।চন্ডীদাস এই বাশুলী বা বিশালাক্ষ্মীর সেবক ছিলেন। আবার বাঁকুড়ায় এক কিংবদন্তী আছে যে,চন্ডীদাস ছাতনার কাছে যে নান্নুর আছে,তারই অধিবাসী ছিলেন।সেখানেও বাশুলীর মন্দির আছে। পুরাণো যে মন্দিরটি ছিল,সেটি ভেঙ্গে যাওয়াতে তারই কাছে একটি নূতন মন্দির নির্মিত হয়েছে।রামী রজকিনীর বাড়ী নান্নুরেও আছে,ছাতনায়ও আছে। ছাতনায় এখনও রামী ধুবনীর পাট আছে যেখানে সে কাপড় কাচতো।কয়েক বছর আগে বাঁকুড়া থেকে চন্ডীদাস-রচিত কিছু লেখা বেড়িয়েছে, তাতে বাঁকুড়ার দাবীই সমর্থন করে।কাজেই ব‍্যাপারটি শক্ত হয়ে উঠেছে।আমি ছাতনায় গিয়েছি ; নান্নুরেও গিয়েছি।ছাতনা বাঁকুড়ার শহর থেকে ১২ মাইল দূরে।এখনও সেখানে ধোবা পাড়া আছে।অনেক ধোবা সেখানে বাস করে।চন্ডীদাসের বংশধরেরাও এখানে বতর্মান।চন্ডীদাস অবশ‍্য বিয়ে করেননি। কিন্তু তাঁর নাকি এক ভাই ছিলেন,তাঁরই বংশের ধারা এখনও চলছে।এই বংশধরগণের মধ্যে একজন আমাকে বললেন যে,চন্ডীদাস প্রথমে ছিলেন বীরভূমে, তারপর তিনি বাঁকুড়ায় চলে আসেন।অবশ‍্য এটা অসম্ভব নয়, দূরত্ব ৫০ মাইল মাত্র।এমন হতে পারে যে,চন্ডীদাস প্রথম জীবনে বীরভূমের নান্নুরে বাস করে,শেষজীবন কাটিয়েছিলেন বাঁকুড়ায় এবং সেখানে বাশুলীর মন্দির,শাঁখা পুকুর প্রভৃতি বীরভূমে যেমন ছিল,সে সব ছাতনায় হুবহু এনে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমার মনে হয় চন্ডীদাস দুইজন ছিলেন, একজন ছাতনার, আর অপরজন বীরভূম নান্নুরে।এঁদের মধ্যে শেষোক্তই প্রাচীনতর এবং ইনিই সম্ভবতঃ আমাদের শ্রেষ্ঠ কবি চন্ডীদাস। কিন্তু এ শুধু অনুমান,তার চেয়ে বেশী কিছু বলা যায় না।*
*🍀চন্ডীদাসের কবিতার প্রধান গুণ তার সরলতা,যাকে আলঙ্কারিক অর্থে বলেন প্রসাদ গুণ।একজন কবি যেমন চন্ডীদাসের সম্বন্ধে বলেছেন, "সরল তরল রচনা প্রাঞ্জল প্রসাদ গুণেতে ভরা"।তাঁর ভাষায় আড়ম্বর নেই,অলঙ্কারের বালাই নেই। সহজ সরল ভাষায় তিনি প্রাণের কথা বলেছেন। সেই প্রাচীন যুগে যখন বাংলা কবিতার কোনো আদর্শ ছিল না বললেই হয় তখন তিনি এমন স্বচ্ছ সরল প্রাণস্পর্শী ভাষায় কেমন করে কবিতা লিখতে পারলেন।এ ভাবলে আমরা বিস্মিত না হয়ে পারি না কিন্তু তার কারণ এই যে,সে সময়ে করে ততো কবিতা লেখা হত না, যত না হ'ত গানের জন্য।গীতের ভাষা সরল না হলে লোকের কাছে আদরণীয় হয় না।চন্ডীদাসের কবিতা একে গীত-ধর্মী, তাতে আবার তার বিষয়বস্তু হচ্ছে প্রেম।প্রেমগীতি সরল না হলে তা মর্মে প্রবেশ করে না।এই জন্যই চন্ডীদাসের কবিতার ভাষা সরল, ভাব তরল এবং ছন্দ মিষ্ট।এই দেখাদেখি অনেক কবি সহজ অনাড়ম্বর ভাষায় কবিতা রচনা করেছেন, কিন্তু চন্ডীদাসের নিরাভরণা  (আভরণহীনা) ভাষায় যে সৌন্দর্য্য-মাধুর্য‍্য বিকশিত হয়েছে,অন‍্য কেউ তা আনতে পারেননি।চন্ডীদাস অল্পকথায় যে চিত্র ফুটিয়েছেন,তা সত‍্যই মর্ম স্পর্শ করে, এখানেই চন্ডীদাসের অনন‍্য সাধারণ প্রতিভা স্বীকার করতে হবে।*
*🌷এ ঘোর যামিনী মেঘের ঘটা,*
                    *কেমনে আইল বাটে*।
*🌷আঙ্গিনার কোণে বঁধুয়া তিতিছে,*
                *দেখিয়া পরাণ ফাটে।।*
*🌺এই কথাগুলি বলামাত্র একখানি করোণ কোমল চিত্র চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু এই যে জলে ভেজা, অশ্রুসজল চিত্র এটি আকস্মিক নয়।পাছে কেউ আকস্মিক বলে উপেক্ষা করে,এই জন্য চন্ডীদাস তাঁর নায়িকার মুখ দিয়ে বলালেন=*
*🌷আপনার দুখ সুখ করি মানে,*
                   *আমার দুখেতে দুখী।*
*🌷চন্ডীদাস কহে কানুর পিরীতি,*
                  *শুনিতে জগত সুখী।।*
*🌻অর্থ‍্যাৎ প্রেমের সার্বজনীন এবং সার্বজনীন অনুভূতি দিয়ে রচিত এই চিত্র।সকল প্রেমিক প্রেমিকার পক্ষেই কথাগুলি প্রযোজ‍্য।*
*🌷আমি যাই যাই বলি বলে তিন বোল।*
*🌷কত না চুম্বন দেই কত দেই কোল।।*
*🌷করে কর ধরি পিয়া শপতি দেই মোরে।*
*🌷পুন দরশন লাগি কত চেষ্টা করে।।*
*🌹হৃদয়ের কাকুতি এর চেয়ে সহজ সরল কথায় প্রকাশ করা যায় কিনা সন্দেহ। চন্ডীদাস যখন বলেন=*
*🌷পরাণ বঁধুরে স্বপনে দেখিনু,*
                   *বসিয়া শিয়র পাশে।*
*🌷নাসার বেশর পরশ করিয়া,*
                   *ঈষত মধুর হাসে।।*
*🌷পিয়ল বরণ বসন খানিতে,*
                 *মু'খানি আমার মুছে।*
*🌷শিথান হইতে মাথাটি বাহুতে,*
               *রাখিয়া শুতল কাছে।।*
*🌹প্রেমিকার এই স্বপ্ন-দর্শন চিত্রটি এত মধুর যে বৈষ্ণব কাব‍্যেও এর তুলনা খুঁজে পাওয়া যায় না। জ্ঞানদাসের প্রসিদ্ধ পদটি চন্ডীদাসের অনুকরণে রচিত বটে, কিন্তু তিনিও এতখানি দরদ দিয়ে লিখতে পারেননি।*
*🌷রজনী শাঙন ঘন ঘন দেয়া গরজন,*
         *রিমি ঝিমি শবদে বরিষে।*
*🌷পালঙ্কে শয়ান রঙ্গে বিগলিত চীর অঙ্গে,*
         *নিন্দ যাই মনের হরিষে।।*
*🔷এই চিত্রও অতুলনীয় কিন্তু এ ধনীর দুলালীর চিত্র।চন্ডীদাসের সেই পল্লীবালার সুখ-দুঃখ বেদনার চিত্র এ নয়। "শিথান হইতে মাথাটি বাহুতে রাখিয়া শুতল কাছে"। এমন আন্তরিকতা জ্ঞানদাসের কবিতায় ফোটে না।চন্ডীদাসের চিত্রটি বড় সরস,বড় কোমল অনুভূতির স্পর্শে প্রাণবন্ত হয়ে উঠেছে। তারপরে স্বপ্ন যখন ভেঙ্গে গেল,তখন রাধার অবস্থার যে চিত্র চন্ডীদাস দিয়েছেন, সে অতি অপূর্ব।*
*🌷কপোত পাখীরে চকিতে বাঁটুল,*
                *বাজিলে যেমন হয়।*
*🌷চন্ডীদাস কহে এমন হইলে,*
                 *আর কি পরাণ রয়।।*
*🌳নিবিড় মিলনে বিভোর কপোত-দম্পতির একটিকে হঠাৎ বাঁটুল মারলে সে যেমন যন্ত্রণায় ছটফট করে,স্বপ্ন-ভঙ্গে রাধার দশাও তেমনি হয়েছিল।বাঁটুল অর্থে ধনুক হতে যে গোলাকার সীসা বা লৌহখন্ড সজোরে নিক্ষিপ্ত(বা ছাড়া) হয়। পল্লীসুলভ এই উপমাটিতে চিত্র অপূর্ব সজীবতা লাভ করেছে।*
*🍀চন্ডীদাসের শ্রীরাধার চিত্রে প্রেমের এই যে ঐকান্তিকতা ফুটে উঠেছে,তা-ই পরবর্তী কবিদের মনে প্রেমের উচ্চ আদর্শ মুদ্রিত করে দিয়েছে।চন্ডীদাস বলেছেন,এমন প্রেমে বিচ্ছেদ হলে আর কি পরাণ রয়?তাই আমরা দেখি তাঁর অনেক পরে শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন=*
*অকৈতব কৃষ্ণপ্রেম,যেন জাম্বুনদ হেম,*
       *সেই প্রেম নৃলোকে না হয়।*
*যদি তার হয় যোগ,না হয় তার বিয়োগ,*
       *বিয়োগ হৈলে কেহ না জীয়য়।।*
                  *(শ্রীচৈঃচঃ মধ‍্য ২পরিঃ)*
*🌹অর্থ‍্যাৎ এ প্রেম স্বর্গীয়, এমন প্রেম যদি ভাগ‍্যগুণে কারও হয়, তবে সে প্রেম বিচ্ছেদ সহে না।*
🦚🦚🦚🦚🦚🦚🪷🦚🦚🦚🦚🦚🦚

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৬) বৈষ্ণব রস-সাহিত‍্য*
     *🙏🙏চন্ডীদাস🙏🙏*
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*🍀চন্ডীদাস স্পষ্টই বলেছেন=*
*🌷পিরীতি লাগিয়ে পরাণ ছাড়িলে,*
                *পিরীতি মিলয়ে তথা।*
*🌹চন্ডীদাস সারা জীবন এই পিরীতের মহিমাই গান করেছেন।প্রেমকে এমন বড় করে আর কোনও দেশের কোনও কবি দেখাননি।তাই বাংলার নরনারী যুগ যুগ ধরে, চন্ডীদাসের পায়ে মাথা বিকিয়ে দিয়েছে। "না জানে পিরীতি যারা নহি পায় তাপ", যারা পিরীতের মর্ম জানে তাদের কোনও দুঃখ পেতেও হয় না। (দুখ নহিলে প্রেমে সুখ কি)?*
*পিরীতি বলিয়া , এ তিন আখর,*
          *ভুবনে আনিল কে।*
*মধুর বলিয়া, ছানিয়া খাইনু*
          *তিতায় তিতিল দে।।*
*🍀নিখিল মধুরতার খনি এই প্রেমের সঙ্গে সন্দেহ,শঙ্কা,বিরহের পরম ব‍্যথা গাঁথা রয়েছে।এই কথায় চন্ডীদাস সবজায়গায় বলতে চেয়েছেন।এই অফুরন্ত ব‍্যথাবেদনা প্রেমকে এক পরম রহস‍্য জড়িত করে তুলেছে। সাধারণতঃ প্রেমকে Sex instinct বলে যাঁরা মনে করেন,তাঁরা কখনও চিন্তা করেন না যে নিখিল মানব মনের এই সুকুমার বৃত্তিটির মধ্যে দুঃখই সবচেয়ে বড় জায়গা অধিকার করে রয়েছে।প্রেমের সার্থক বিকাশ সেইখানে,যেখানে মানুষ স্বেচ্ছায় দুঃখকে বরণ করে নেয় জীবনের চিরসাথীরূপে।কামনা বাসনা,স্বার্থ-চিন্তা যে প্রেমকে বিচলিত করে তোলে,সে প্রেমাভাস মাত্র, প্রেম নয়।বৈষ্ণবগণ তাকে বলেছেন "কাম"।চন্ডীদাসের প্রেম আদর্শ সৃষ্টি করেছে।তাই চন্ডীদাস শুধু বাংলার কবি নন,তিনি বিশ্বের কবি।সমস্ত দেশে সর্বকালে তাঁর এই আদর্শ মহনীয় হয়ে রয়েছে।একবার একজন ফরাসী মহিলা এদেশে বেড়াতে এসে চন্ডীদাসের কাব‍্যের পরিচয় পান।তিনি এতই মুগ্ধ হয়েছিলেন যে কতকগুলো কবিতা সংগ্রহ করে "ফরাসী ভাষায় " তার অনুবাদ করে বই ছাপিয়েছিলেন।সে গ্রন্থের নাম "Amours de Radha et Krishna. এখানে একটি কথা বলে রাখা দরকার। যাঁরা মনে করেন যে এ ভাষা পাঁচশ বছরের পুরাতন হতেই পারে না,তাঁরা সাধারণতঃ ইংরেজি ভাষার Chaucer এর সঙ্গে Tennyson এর ভাষার তুলনা করে,একথা বলেন।ইংরেজি ভাষার যে পার্থক্য দেখা যায়,তাঁরা মনে করেন যে এদেশের ভাষায়ও ঠিক সেই রকম পার্থক্য নিশ্চয়ই থাকবে! কিন্তু আমাদের দেশের কাব‍্য সাহিত‍্য আলোচনা করলে দেখা যায় যে কিছু কিছু পরিবর্তন ঘটে থাকলেও মোটামুটি কবিতার ভাষা সেই প্রাচীন যুগ থেকে অনেকটা একই রকম চলে আসছে।কৃত্তিবাসের কথা ছেড়ে দি,মালাধর বসুর ভাষা,বাসুদেব ঘোষের ভাষা,লোচন দাসের ভাষা এসব আলোচনা করলে দেখা যাবে যে আমাদের ভাষার কাঠামো বেশী বদলায়নি।আমি কেবল সংশয়টির আভাস মাত্র দিয়ে আমার মত ব‍্যক্ত করলাম ; যাঁরা এ বিষয় আরো ভাল করে জানতে চান,তাঁরা প্রাচীন সাহিত‍্য আলোচনা করে দেখবেন।*
*☘ভাষার কথা ছেড়ে দিলেও চন্ডীদাসের আরোও যে বৈশিষ্ট্য আছে,তা চন্ডীদাসকে আমাদের কাছে চিনিয়ে দেয়।চন্ডীদাসের শ্রীরাধার চিত্রটি এক অপূর্ব সৃষ্টি।রাধা প্রিয়তমের নাম শুনেই পাগল।একবার মাত্র নাম শুনেই তাঁর প্রাণ আকুল হয়ে উঠল।শ‍্যামের বাঁশী যখন বাজে,তখন তিনি সব কাজ ভুলে যান, আত্মহারা হয়ে পড়েন। সেই বাঁশীর সুরের আশায় তাঁর নয়ন পুনঃ পুনঃ কদম্ব কাননের দিকে ধাবিত হয়।*
*মন উচাটন,নিশ্বাস সঘন,কদম্ব কাননে চায়।*
*🌹এ কদম্ব কানন হতেই তো বাঁশীর লহরী ভেসে আসে। এই হলো শ্রীরাধার পূর্বরাগ! মিলনের পূর্বেই তাঁর মন প্রাণ তিনি নিঃশেষে প্রিয়তমের শ্রীচরণে অর্পণ করে দিয়েছেন।*
*কহে দ্বিজ চন্ডীদাসে, কুলবতী কুল নাশে,*
       *আপনার যৌবন যাচায়।*
*🍀সুতরাং সংসারের আকর্ষণ তাঁর মনকে বেঁধে রাখতে পারে না। কদম্বতলা দেখলে তাঁর প্রাণ কেঁদে ওঠে,যমুনার জল দেখলে যার বন্ধুকে মনে পড়ে,সংসারে তার কোনও আসক্তি থাকতে পারে কি? রাধার প্রেমের জন্য যৌবনে যোগিনী সাজলেন!*
*🌷পিয়ার পিরীতি লাগি যোগিনী সাজিনু।*
*🌷তবু-তো দারুণ চিতে সোয়াস্তি না পানু।।*
*☘তিনি যে মনে মনে শুধু বৈরাগ‍্য অবলম্বন করলেন, তা নয়। যোগিনীর যে বেশ,গেরুয়া বসন,তাই ধারণ করলেন!*
*বিরতি আহারে রাঙ্গাবাস পরে,*
               *যেমতি যোগিনী পারা!*
*🌹প্রেমে যে মনে বৈরাগ‍্য এনে দেয়, একথা নূতন নয়। কিন্তু পূর্বরাগে প্রেমিকাকে যোগিনী সাজাতে একমাত্র চন্ডীদাসই পেরেছিলেন।আমরা কালিদাসের কুমার-সম্ভবে উমার তপস‍্যার কথা পড়েছি, কিন্তু সেখানে প্রেমের ব‍্যাকুলতা অপেক্ষা অটল সংকল্পও সাধনার দৃঢ়তা আমাদের মনে পড়ে বেশী। "মন্ত্রের সাধন কিম্বা শরীর পতন", এই ভাবটাই সেখানে বেশী দেখা দিয়েছিল। কিন্তু কিশোরী রাধা যোগিনী সাজে প্রেমের অতি কমনীয় মূর্তিটি লাভ করেছেন।*
*🌺চন্ডীদাস কোথা হতে এই চিত্রের উপাদান পেয়েছিলেন তা আমরা জানি না,তবে এই কথা আমরা বলতে পারি যে,চন্ডীদাসের শ্রীরাধা বাংলা কাব‍্য সাহিত‍্যে যে মূর্তিটি প্রথম প্রবেশ করলেন তাতে এমন একটি পটভূমি তৈরী হলো যা চিরদিনের জন্য বাংলা কাব‍্যকে এক অফুরন্ত গম্ভীর মাধুর্য‍্যে মন্ডিত করে রেখেছে।চন্ডীদাস প্রথম থেকে যে উচ্চগ্রামে তাঁর প্রেমগীতির সুর বাঁধলেন,তা শুধু যে বাংলার বৈষ্ণব সাহিত‍্যকে ধন‍্য করেছেন,তা নয়,গৌড়ীয় বৈষ্ণব ধর্মকেও প্রেরণা যুগিয়েছে। অনেকে বলেছেন যে,চন্ডীদাস বিরহের কবি, কিন্তু আমার মনে হয় কথাটি সম্পূর্ণ সত‍্য নয়।চন্ডীদাস প্রেমের কবি। প্রেমে সুখও আছে,দুঃখও আছে।প্রধানতঃ প্রেমের চারিদিকে ঘিরে থাকা দুঃখের অশ্রুজল।বিরহের মেদুর(স্নিগ্ধ) মেঘের মধ‍্য দিয়েই প্রেমের চাঁদিনী ফুটে ওঠে।*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৭) বৈষ্ণব রস-সাহিত‍্য*
   *🙏🙏চন্ডীদাস🙏🙏*
 ☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌷এই ভয় উঠে মনে এই ভয় উঠে।*
*🌷না জানি কানুর প্রেম তিলে জনি টুটে।।*
*🌳সদাই এই ভয় হয়,এত প্রেম এত আনন্দ, পাছে এই সুখের স্বপ্ন ভেঙ্গে যায়। প্রেম বড় ভঙ্গপ্রবণ,কোথাও একটু সন্দেহের আঘাত লাগলে বিম্বের ফানুসের মত মিলিয়ে যায়।তাই মিলনেও সুখ নাই।অশ্রুধারায় প্রেমের জন্ম,এই হলো চন্ডীদাসের কাব‍্যের মূল সুর ; বিরহের বাদল ধারায় প্রেম রামধনুর রঙ ফলায়, তাই তো প্রেম এত মধুর।নরনারীর মিলন মেলায় প্রেমের যে মালা গাঁথা হয়,তাই চন্ডীদাস দেবতার গলায় দেবার যোগ্য করে তুলেছেন।এইখানেই চন্ডীদাসের আইডিয়ালিজম্। এই আইডিয়ালিজম্ বা আদর্শের উচ্চভাবের জন্য চন্ডীদাসের প্রেম সর্বকালের মানবের আস্বাদ‍্য হয়েছে। দেহের সম্বন্ধের বহু উর্ধ্বে প্রেমকে স্থাপন করে, চন্ডীদাস এই যে প্রেমের এক সুমহান আদর্শ দেখিয়ে দিলেন,তাতে এর মানবিকতার উপাদান বা Human element এর অভাব নেই।চন্ডীদাসের প্রেম স্বর্গীয়, কিন্তু মানবিক সহানুভূতির প্রাচুর্য‍্যের ফলে তাঁর চিত্র প্রাণবন্ত হয়েছে।কাজেই চন্ডীদাসের সঙ্গে সকলেই অশ্রু মিশাতে পারেন।তাঁর পিরীতি সহজ সাধ‍্য নয়, কিন্তু মানুষের নাগালের বাইরেও নয়।*
*🌷পিরীতি পিরীতি সবজন কহে,*
                  *পিরীতি সহজ কথা।*
*🌷বিরিখের ফল নহেত পিরীতি,*
                 *নাহি মিলে যথা তথা।।*
     *🌻বিরিখ= বৃক্ষ বা গাছ।*
*🌺এ প্রেম মানুষের সহজাত সংস্কার বলে লব্ধ নয়,এর জন্য চাই রসের নিবিড় অনুভূতি।বিরহ থাকে থাক,জীবন যায় যাক,তবু প্রেমের সুখের মত সুখ নেই।প্রেম নহিলে জীবনে কি লাভ!*
*🌷চন্ডীদাস কহে শুনহে নাগরি,*
             *পিরীতি রসের সার।*
*🌷পিরীতি রসের রসিক নহিলে,*
             *কি ছার জীবনে তার।।*
*🌹চন্ডীদাসের ভাবে অনুপ্রাণিত হয়ে বাংলার কত কবি কত কবিতা কত গান লিখে গেছেন।কবিগণ দলে দলে এই প্রেমের সঙ্গীত গান করেছেন।কোনও কোনও কবি চন্ডীদাসের অনুকরণে কবিতা লিখে ভণিতায় নিজের নাম দিতে ভুলে গেছেন,চন্ডীদাসেরই নাম জুড়ে দিয়েছেন। এইসব অনুকরণের মধ‍্যে যে ভাল কবিতা দু-চারটে নেই,একথা বলা যাবে না।ফলে হয়েছে এই যে,কোন কবিতা আসল,কোন কবিতা নকল,তা আর ঠিক করবার উপায় নেই।আমি এখানে সে জটিল সমস‍্যার বিচারে রত হতে চাই না।তবে আমি শুধু বলতে চেয়েছি যে চন্ডীদাসের কাব‍্যে এমন একটি রসের ধারা আছে যা কষ্টিপাথর রূপে আমাদের চন্ডীদাসকে চিনিয়ে দিতে পারে।সে রসধারার সঙ্গে শ্রীচৈতন‍্যদেবের প্রেম-ধর্মের অপূর্ব মিল আছে।খাঁটি চন্ডীদাসকে চিনিবার পক্ষে এতেও কিছু সহায়তা করবে,যে কবি পিরীতির জয়গান কোরে ধন‍্য হয়েছিলেন, যে কবি গোবিন্দদাসের নমস‍্য,যিনি জ্ঞানদাসের উপাস‍্য,প্রেমিক সন্ন‍্যাসী গৌরসুন্দর বাংলার সেই মরমী কবির কাব‍্যসুধা পান করতেন,এই অনুমানই অপরিহার্য হয়ে উঠে।এই চন্ডীদাসের পদাবলী শ্রীমন্মহাপ্রভু গান করতেন,শুনতেন, আর নয়নেরজলে ভাসতেন।একথা আমরা প্রাচীনদের মুখে শুনি। একদিকে মহামানব শ্রীকৃষ্ণচৈতন‍্য,অন‍্যদিকে মানবিকতার ধ‍্যানমগ্ন কবি চন্ডীদাস।কবি শ্রীচৈতন‍্যদেবকে দেখেননি, কিন্তু তা হলেও তিনি উচ্চকন্ঠে ঘোষণা করতে পেরেছিলেন ঃ----*
*🌷শুনহে মানুষ ভাই।*
*🌷সবার উপরে মানুষ আছয়ে,*
*🌷তাহার উপরে নাই।।*
                    *অথবা*
*🌷মানুষ মানুষ, সবাই বলয়ে,*
           *মানুষ কেমন জন।*
*🌷মানুষ রতন, মানুষ জীবন,*
          *মানুষ পরাণ ধন।।*
*🌹কবি এই যে নূতন কথা বরে গেলেন,তাই ফলেছিল এই বাংলা দেশেই এক শতাব্দী পরে।*
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৩৮. কৃষ্ণকীর্তনের সুর ও তাল 🎵 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৮) বৈষ্ণব রস-সাহিত‍্য*
*কৃষ্ণকীর্তনের সুর ও তাল*
☆☆☆☆☆☆☆☆☆☆☆

*🍀কৃষ্ণ-কীর্তনের পুঁথি আবিস্কৃত হবার পরে এর সম্বন্ধে অনেক আলোচনা হয়েছে। কিন্তু আমি যতদূর জানি,এর সঙ্গীত সম্বন্ধে কোনও আলোচনা এ পর্যন্ত হয়নি।এই পুথির সাঙ্গীতিক অংশে যে নূতনত্ব আছে,তা অনেকেই লক্ষ্য করে থাকবেন। আমাদের পরিচিত অন‍্য কোনও প্রাচীন বা অর্বাচীন পুথিতে রাগ রাগিনী ও তালের এরকম বিস্তৃত সমাবেশ নাই,এটি নিঃসন্দেহে বলা যেতে পারে। এইসব পুঙ্খানুপুঙ্খ নির্দেশ-সংবলিত সঙ্গীতের সম্বন্ধে অনুসন্ধান আবশ‍্যক।সঙ্গীতে যাঁরা বিশেষজ্ঞ, আমি এই প্রবন্ধে কয়েকটি বিষয়ে তাঁদের দৃষ্টি আকর্ষণ করব।*
*☘প্রথম এর অভিনবত্ব। কৃষ্ণকীর্তনের সব কবিতাই গীত ; এইসব কবিতার উপরিভাগে বিস্তারিত ভাবে সুর ও তাল দেওয়া হয়েছে।কোনও কোন গীতে শুধু সুর দেওয়া হয়েছে,তালের উল্লেখ নেই।কয়েকটি নমুনা দিলেই আমার বক্তব‍্য সুস্পষ্ট হবে ঃ------*
*🌷পাহাড়ীয়াআ রাগঃ।। ক্রীড়া।।*
*🌷গুজ্জরী রাগঃ।। কুড়ুক্কঃ।।*
*🌷কোড়ারাগঃ।। অঢ়ুক্কঃ।।*
*🌷গুজ্জরীরাগঃ।।রূপকং।।লগনী।।জয়জয়।।*
*🌷মালব রাগঃ।।প্রকীণ্ণকঃ।।চিত্রকঃ।।লগনী।।রূপকং।। দন্ডকঃ।।*
*🌷মালব রাগঃ।।বিচিত্র লগনী।। দন্ডকঃ।।*
*🌷রামগিরী রাগঃ।।প্রকীণ্ণক।।চিত্রকং।।লগনী।।একতালি।।দন্ডকঃ।।*
*🌷বিভাষ রাগঃ।।দন্ডকঃ।। একতালি।।রূপকথা।।দন্ডকঃ।।*
*🌷পাহাড়ীআ রাগঃ।।প্রকীণ্ণক।।লগনী।।দন্ডকঃ।।ক্রীড়া।।*
*🌹অনুস্বার বিসর্গ দেখে আপাততঃ বোধ হতে পারে যে,সংস্কৃত সঙ্গীত গ্রন্থ হতে এইসব নেওয়া হয়েছে। কিন্তু যতদূর দেখা যায় তাতে প্রাচীন সংস্কৃত শাস্ত্রে যেসব রাগরাগিনী বা তালের উল্লেখ আছে,কৃষ্ণকীর্তনে তার অনেক ব‍্যতিক্রম দেখা যায়। "সঙ্গীত রত্নাকর" একটি অতি প্রাচীন গ্রন্থ।খ্রীষ্টীয় এয়োদশ শতাব্দীতে এই গ্রন্থ নিঃশঙ্ক শার্ঙ্গদেব সংকলন করেন। শার্ঙ্গদেব দৌলতাবাদের যাদব বংশীয় নরপতি সিংঘনের সমকালে বতর্মান ছিলেন। সিংঘন নরপতি শকাব্দ ১১৩২ হতে ১১৬৭ (১২১০--১২৪৫ খ্রীঃঅঃ) পর্যন্ত রাজত্ব করেছিলেন। সঙ্গীতরত্নাকর সঙ্গীত সম্বন্ধে একটি অতি প্রাচীন ও প্রামাণিক গ্রন্থ।এর টীকাকারও একজন প্রসিদ্ধ ব‍্যক্তি।খ্রীষ্টীয় পঞ্চদশ বা ষোড়শ শতকে চতুরকল্লিনাথ এর টীকা প্রণয়ন করেন।কল্লিনাথ বিজয় নগরের অভ‍্যুদয় কালে (১৪শ হতে ১৬শতক) আবির্ভূত হয়েছিলেন। আমাদের দেশে প্রাচীনকাল হতে সঙ্গীত সম্বন্ধে বহু প্রামাণিক গ্রন্থ রচিত হয়েছিল। সঙ্গীত রত্নাকর বৃহৎ সঙ্গীত রত্নাকর,সঙ্গীত পারিজাত,সঙ্গীত দামোদর, সঙ্গীত মুক্তাবলী, সঙ্গীত সার, সঙ্গীত চন্দ্রিকা প্রভৃতি।এইসব গ্রন্থে বহু রাগরাগিনীর নাম আছে এবং তাল-অধ‍্যায়ে তালের নাম আছে।সঙ্গীত রত্নাকরে একশ কুড়িটি তালের নাম আছে।মতান্তরে তালের সংখ্যা দুইশ চব্বিশ (সঙ্গীতরাগকল্প-দ্রুম)।রত্নাকরের টীকায় কল্লিনাথ "দেশী" সঙ্গীতঙ্গেরা দেশী তাল ও সুরের সন্ধান রাখতেন এবং সেগুলিকে তাঁদের গণনার মধ্যে আনতেন।তাল সম্বন্ধে ভারতীয় সঙ্গীতের এক অসাধারণ বৈশিষ্ট্য আছে। অন‍্য দেশের সুর ও প্রণালী সম্বন্ধে যতই উৎকর্ষ স্বীকার করা যাক না কেন,তালের অশেষ প্রকার ভেদ ও তার লক্ষণ-নির্দেশ ভারতবর্ষের এক অনন‍্যসাধারণ বৈলক্ষণ‍্য। প্রাচীনকালেও বিভিন্ন তালের বোল সঙ্গীত শাস্ত্রে লিপিবদ্ধ হয়েছিল। (সঙ্গীত রত্নাকরের বাদ‍্যাধ‍্যায়ে মৃদঙ্গের বোল দ্রষ্টব‍্য)। কিন্তু সঙ্গীতের এইরকম বিস্তৃত বর্ণনার মধ্যেও কৃষ্ণকীর্তনে ব‍্যবহৃত সাঙ্গীতিক শব্দগুলির মধ্যে অনেকগুলির সন্ধান মিলে না।কতকগুলি হয়ত কিছু রূপান্তরিত হয়ে ব‍্যবহৃত হয়েছে। যথা---, ককূ, কহু=ককুভ ; আহের=আভীর, আভীরী বা আহীর ; রামগিরি=রামক্রী, রামকলি বা রামকেলি। ধানুষী=ধনাশ্রী। লগনী =লাউনী বা লগ্নী নামক গীত। দেশাগ =দেশাখ,দেশাখ‍্য। "দন্ডক" বলতে একটি ছন্দ বুঝায়। (পাদৈ স্বরৈর্দন্ডকেন ছন্দসা মতঃ। সঙ্গীতরত্নাকর।*
*🍀দন্ডকাশাবরীবৃত্ত দন্ডকাশাবরী যথা।*
*🍀তথা দন্ডক-কোডারে স রাগঃ কিল জায়তে।।*
       *(রাগতরঙ্গিণী ৩১০ বৎসর আগে রচিত)।*
*🌻কিন্তু গীতের প্রসঙ্গে তার অবকাশ কোথায়,তা বুঝতে পারা কঠিন।ক্রীড়া,কুড়ুক্ক প্রভৃতি অপেক্ষাকৃত অপ্রসিদ্ধ তালের উল্লেখ সঙ্গীত রত্নাকরের একশ একুশটি তালের মধ্যে পাওয়া যায়। কিন্তু প্রকীণ্ণক কি বস্তু?প্রকীর্ণক অর্থে "চামর" জানি।চৈতন‍্য মঙ্গল গানে চামরের ব‍্যবহার দেখা যায়।গায়ক মধ্যে মধ্যে চামর হাতে নিয়ে নেচে নেচে গান করেন।রামায়ণ গানেও কোথাও কোথাও এই প্রথা আছে। (সঙ্গীত রত্নাকরে রাগরাগিনীর বর্ণনায় "প্রকীর্ণক" নামে একটি অধ‍্যায় আছে।সেখানে এরকম কতকগুলি সুরের পরিচয় দেওয়া হয়েছে,যা বিষয়-বিভাগের মধ্যে ধরে পড়েনি। প্রকীর্ণত্বং চ গ্রন্থস‍্য বিষয় বিভাগেন বিনা প্রবৃত্তত্বমুচ‍্যতে।◆কিন্তু কৃষ্ণকীর্তনে সুরের বিশেষ উল্লেখ থাকায় এ অর্থ প্রযোজ‍্য নয় বলিয়া মনে করি)।*
      *আজ এ পর্য‍্যন্ত থাক, ক্রমাগত।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৩৯. কৃষ্ণকীর্তনের সুর ও তাল 🎵 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩৯) বৈষ্ণব রস-সাহিত‍্য*
*কৃষ্ণকীর্তনের সুর ও তাল*
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

*কিন্তু অঢ়ুক্ক,জয়জয়,চিত্রক, রূপকথা,বিচিত্র বা চিত্রক লগনীর অর্থ কি? "রূপকথা" শব্দটি বেশী পুরাতন বলে জানা ছিল না। "রূপকড়া" নামে একটি অল্প পরিচিত তাল আছে বটে, কিন্তু এটিও আধুনিক।বিশেষজ্ঞরা এ সম্বন্ধে হয়ত বলতে পারবেন। আমরা জানি,রাগরাগিনী ও তাল অসংখ্য। সঙ্গীতশাস্ত্রকারেরা সঙ্গীতকে অনন্ত সমুদ্র বলেছেন=*
*🌷নাদাব্ধেস্তু পরং পারং ন জানাতি সরস্বতী।*
*🌷অদ‍্যাপি মজ্জনভয়াৎ তুম্বং বহতি বক্ষসি।।*
*🌹ভিন্ন ভিন্ন দেশে গানের বিভিন্ন গতি, এটিও সঙ্গীতকারেরা লক্ষ্য করেছেন=*
*🌷দেশে দেশে ভিন্ন নাম তদ্দেশীগানমুচ‍্যতে।*
*🌻আমার মনে হয়, কৃষ্ণকীর্তনের সঙ্গীত প্রণালী কোনও দেশীয় বা স্থানীয় রীতির পরিচয় দিচ্ছে। এই রীতির সম্বন্ধে প্রাচীন সঙ্গীতশাস্ত্র হতে বিশেষ কিছু জানা যায় না।এটি সম্ভবতঃ বেশী প্রাচীন নয়।যথা রাগ গবড়া,রাগঅরু ইত্যাদি। চর্য‍াপদে তালের উল্লেখ নাই, কিন্তু সুরের মধ্যে রামক্রী,বলাড্ডি,মালসী, ভৈরবী, পটমঞ্জরী, গুঞ্জরী বা গুজ্জরী প্রভৃতির উল্লেখ আছে।*
*🌺এর পরে জয়দেবে আমরা সঙ্গীতের যে ধারা পাচ্ছি, তাও প্রাচীন রীতির অনুগামী। গীতগোবিন্দে যে সুর ও তালের উল্লেখ আছে, তা সরল। যথা= মালব রাগ রূপক তাল, গুজ্জরী রাগ নিঃসার তাল,বসন্ত রাগ যতি তাল, কর্ণাট রাগ দেশাগ রাগ একতালী ইত্যাদি।এসব কোনও স্থানীয় বা দেশীয় রীতির অনুসরণ করেনি।আশ্চর্য‍্যের বিষয় এই যে, কৃষ্ণকীর্তন অনেক স্থলে শ্রীজয়দেবের একান্ত অনুকরণ করলেও সুর তাল সম্বন্ধে অনুকরণ করেননি।এর কারণ কি? তাও ভাববার বিষয় বটে। চৈতন‍্য-পূর্ববর্তী মালাধর বসুর শ্রীকৃষ্ণবিজয় বা গোবিন্দ বিজয় গ্রন্থে সঙ্গীতের যে প্রণালী দেখা যায়,তা কৃষ্ণকীর্তনের অনুরূপ নয়। এই পুস্তকের প্রাচীনতম পুথি দেখে কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ মহাশয় প্রায় ৫০ বৎসর পূর্বে যে পুস্তক ছাপিয়েছিলেন, তাতে রাগরাগিনীর যে ক্রম দেখা যায়, তা সঙ্গীতশাস্ত্রসম্মত বটে।তালের নির্দেশ নাই, কেবল সুর দেওয়া আছে ; যথা= শ্রীরাগ,সুইরাগ,রামক্রী,পটমঞ্জরী, বসন্ত,মল্লার,ধানশ্রী ইত্যাদি।এই গ্রন্থের ভূমিকায় ভক্তিবিনোদ মহাশয় বলেছেন যে,অদর্শ পুথিখানি শ্রীচৈতন‍্য-জন্মের দুই বৎসর আগে লিখিত হয়েছিল (১৪০৫ শক)।কৃষ্ণকীর্তন যদি এর ১০০ বা ১৫০ বৎসর আগে (রাখালদাস বন্দোপাধ‍্যায়) রচিত বা লিখিত হয়ে থাকে, তবে সে পদ্ধতি শ্রীকৃষ্ণবিজয়ে কেন অনুসৃতহল না, তাহাও বিবেচ‍্য। আমার মনে হয়,কৃষ্ণকীর্তন চৈতন‍্য পরবর্তী কালের কোন দেশীয় বা স্থানীয় সঙ্গীতরীতি অবলম্বন করে লিখিত হয়েছিল। এই পুথিটি বাঁকুড়া জেলায় পাওয়া গেছে। পন্ডিত বসন্তরঞ্জন রায় বিদ্বদ্ বল্লভ ১৩১৮ সালে এটি আবিস্কার করেন বনবিষ্ণুপুরের কাছে। ঐ অঞ্চলের ইতিহাস আলোচনা করলে দেখা যায় যে,সপ্তদশ শতকে বিষ্ণুপুরে দেশীয় রাজাদের প্রভাবে নানা বিষয়ে উৎকর্ষ ঘটেছিল। ☆The Rajas of Mallabhum seem now (from the time of Raghunath Singh--- seventeenth century) to have entered on their palmiest days, if we may judge by the exquisite memorials left by him and his descendants-- O'Maley (District Gazetteer).*
*🍀সম্ভবতঃ বিষ্ণুপুর এই সময়ে সঙ্গীতচর্চার জন্য ও প্রসিদ্ধি লাভ করে। বীরহাম্বীর ষোড়শ শতাব্দীর শেষ ও সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে মোগল-পাঠান কলহে লিপ্ত হয়েছিল।এটি ইতিহাস হতে জানা যায়।বৈঠকী সঙ্গীতের চর্চা বঙ্গদেশের মধ্যে এই মল্লরাজগণের প্রভাবে বনবিষ্ণুপুরেই বেশী পরিমাণে হয়েছিল। সেই জন্য এখনও আমরা বিষ্ণুপুরী রীতি বলে উচ্চাঙ্গের সঙ্গীতের একটি অপেক্ষাকৃত স্বতন্ত্র প্রণালীর সন্ধান পাই।প্রচলিত হিন্দুস্থানী রীতি হতে এটি উৎকৃষ্ট বা অপকৃষ্ট, সে প্রশ্নের কোনও প্রয়োজন নাই। আমরা শুজানতে পেরেছি যে,বিষ্ণুপুরই সঙ্গীতচর্চায় একদিন বঙ্গদেশের গৌরব রক্ষা করতে সমর্থ হয়েছিল।*
*কৃষ্ণকীর্তনের সঙ্গীতেও যে সেই প্রভাবের ঢেউ পৌঁছেছিল এই অনুমানই স্বাভাবিক বলে মনে হয়।কারণ এই সময়ে অর্থ‍্যাৎ প্রায় তিনশ বা সাড়ে তিনশ বছর আগে বঙ্গের সর্বত্র সঙ্গীতচর্চার ধুম পড়ে গিয়েছিল।খ্রীষ্টীয় ষোড়শ শতাব্দীর শেষ এবং সপ্তদশ শতাব্দীর প্রথম পাদে কীর্তনেরও প্রসার ঘটে। এই সময়ে শ্রীনরোত্তম দাস ঠাকুর গরাণহাটী বা গড়ের হাটী কীর্তনের প্রবর্তন করেন।রাঢ়ে জ্ঞানদাস, বলরাম দাস প্রভৃতি মনোহরসাহী সুরের সৃষ্টি করেন। সুতরাং এই যুগ হতে সঙ্গীতের অনুশীলন বঙ্গদেশে প্রবল ভাবে হয়েছিল ধরা যায় এবং কৃষ্ণকীর্তনও সেই যুগে লিখিত বলে অনুমান করলে তা অসঙ্গত হয় না। কলকাতা বিশ্ববিদ‍্যালয়ের পুঁথিশালায়,অধ‍্যাপক শ্রীযুক্ত মণীন্দ্রমোহন বসু এম,এ দুইটি পুথি পেয়েছিলেন এবং তাঁর এই আবিস্কার সাহিত‍্য পরিষৎ পত্রিকায় ১৩৩৯ ও ১৩৪০ বঙ্গাব্দে প্রকাশিত হয়।এই পুথি দুইটিতে কৃষ্ণকীর্তনের কতকগুলি পদ পাওয়া যায়।এই পুথির সম্বন্ধে অধ‍্যাপক শ্রীযুক্ত সুনীতিকুমার চট্টোপাধ্যায় ও শ্রীযুক্ত হরেকৃষ্ণ মুখোপাধ‍্যায় কর্তৃক লিখিত এক প্রবন্ধ (পরিষৎ-পত্রিকা,১৩৩৯)ছাড়া বিশেষ কোন আলোচনা এ পর্যন্ত হয়েছে বলে আমি জানি না।এ পুথি দুইটি আলোচনা করলে বুঝা যাবে যে, বাঁকুড়া অঞ্চলে সম্প্রদায় বিশেষের মধ্যে একটি বিশেষ সঙ্গীতরীতি প্রচলিত ছিল।বলা বাহুল‍্য ঐ পুথি দুইটিও বাঁকুড়া অঞ্চলে সংগৃহীত হয়েছিল। এই পুথি দ্বয়ের একটি ১২৩৭ সালে লিখিত, অপরটি তারও প্রায় পঞ্চাশ বৎসর আগে লেখা। প্রথমতঃ এই পুথি দুইটিই সঙ্গীত বিষয়ক। অর্থ‍্যাৎ গীতবাদ‍্য ছাড়া ইঁনাদের অন‍্য কোনও উদ্দেশ্য নাই।কোন তালের কোন গান এবং তার কতগুলি কলা ইত্যাদি এনাদের মধ্যে প্রাচীনতর পুথিতে আলোচিত হয়েছে।কৃষ্ণকীর্তনের অদ্ভুত সাঙ্গীতিক নির্দেশ এতে অনুসৃত না হলেও,যেসব তালের উল্লেখ হয়েছে তার অভিনবত্ব অস্বীকার করবার উপায় নাই। যথা= হরগৌরী, অপূর্বকলা,কুন্দশেখর বা কুন্দুশেখর, আলুটী,বিষমসন্ধি,জদ্দ বা জজ্ঞ? কাঠের বা কাচের?তাল,চুটখিলা তাল ইত্যাদি।দ্বিতীয় পুথিতে আরও সব নূতন তালের সন্ধান আছে ; দশকোশি, জহ্মতাল,অপূর্ব কলিকা, বশোতাল,জলদকান্তি ইত্যাদি। এইসব তালের বোলে দ্বিতীয় পুথিটির কলেবর পূর্ণ ; সেগুলি মণীন্দ্রবাবু ছাপান নাই। এই পুথিতেও কোন তালের কত কলা,তার পুঙ্খানুপুঙ্খ পরিচয় আছে।এই কলার মধ্যে আবার লঘু,গুরু,সদগুরু,গুরুর গুরু পরম গুরু প্রভৃতি নানাবিধি বিধান আছে।*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৪০. কৃষ্ণকীর্তনের সুর ও তাল 🎵 বৈষ্ণব রস-সাহিত‍্য প্রথম শাখা 🙇 পরম বৈষ্ণব খগেন্দ্র নাথ মিত্র 📖 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/sahityo4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৪০) বৈষ্ণব রস-সাহিত‍্য*
   *কৃষ্ণকীর্তনের সুর ও তাল*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

*🍀একটি লক্ষ্য করবার বিষয় এই যে,কৃষ্ণকীর্তনের প্রকীণ্ণক লগনী চিত্রক প্রভৃতির নামগন্ধ এতে নেই। বরং পাহিড়া,গুজ্জরী প্রভৃতির সঙ্গে বহু পরিচিত সুরের উল্লেখ আছে, যথা= বাগেশ্রী,মঙ্গল,ভীমপলাশী (ডিম্পনাশী নহে--১৮৩ পৃষ্ঠা) মাউর, শ্রী ইত্যাদি। এই পুথি দুইটিতে সুরের সরলতা থাকলেও তালের অভিনবত্ব লক্ষ করা যায়। আগেই বলেছি যে,এই পুথিদ্বয়ের একমাত্র উদ্দেশ্য গীতবাদ‍্য।গীত অপেক্ষা বাদ‍্যই প্রধান স্থান গ্রহণ করেছে।বাদ‍্য সম্বন্ধে ভারতীয় সঙ্গীতশাস্ত্রের অনুকরণে বাদ‍্যের সংস্কৃত সংজ্ঞা দিবারও চেষ্টা হয়েছে।তা অতী দীন অনুকরণ ; না আছে ব‍্যাকরণ,না আছে কোনও অর্থসঙ্গতি।যথা দ্রুতংদ্বয়ং লঘুদ্বয়ং [••••••••] স তাল দশকুশীঞ্চ ভবেৎ। হয়ত এটি অশিক্ষিত লোকের লেখা,সে জন্যও এরকম বিকৃতি ঘটতে পারে।যাইহোক, তালগুলির উদাহরণ স্বরূপেই গানগুলি উদ্ধৃত হয়েছে। যথা=হরগৌরী তালের পদাবলী,আলুটী তালের পদাবলী, জদ্দকাঠের তালের পদাবলী ইত্যাদি। উদাহরণ ছাড়া গীতের অন‍্য কোনও মূল‍্য এই দুই পুথিতে নেই। সুতরাং তালের উদাহরণ হিসাবে নানা কবির গীত উদ্ধৃত হওয়া উচিত ছিল।এটিই সাধারণতঃ প্রত‍্যাশা করা যায় যে,গায়ক বা বাদক বিভিন্ন তালের বিভিন্ন ছন্দ দেখাবার জন্য চন্ডীদাস, গোবিন্দদাস,জ্ঞানদাস প্রভৃতি হতে পদ বেছে নিবেন। কিন্তু এক্ষেত্রে সে প্রণালী অনুকরণ করা হয়নি।একজন কবির পদই উদ্ধৃত হয়েছে এবং তিনি বড়ু (বোঁড়ু,বাঁড়ু বা বটু) চন্ডীদাস।আর কোনও কবির পদের সঙ্গে যে সংগ্রহকার পরিচিত ছিলেন, এরকম প্রমাণ একেবারেই পাওয়া যায় না।দুইটি পুথিতে অনেকগুলো পদ প্রায় সমান এবং প্রায়শঃ দানখন্ড হতেই সেইসব পদ সংগৃহীত হয়েছে।পদগুলির কবিত্ব বিশেষ কিছু থাকুক বা না থাকুক,অশ্লীল অংশে কৃষ্ণকীর্তনের অনুসারী। যথা,প্রথম পুথি (প্রাচীনতর)।*
*🌷মোরে সেহ[•••••] বড়াই করু কোন বুদ্ধি।*
*🌷শুনিঞা বা কি বলিবে স্বামী গুণনিধি।।*
*🌷অমূল‍্য রতন মানে (মাগে) ধরে মোর হাথে।*
*🌷মাগএ ষুরতি দান ☆ ☆ দেই হাথে।।*
     *(সাঃ পাঃ পত্রিকা,১৩৩৯ সাল ১৪৮ পৃষ্ঠা দ্রষ্টব‍্য)*
*🌻দ্বিতীয় পুথি=*
*🌷মোর সিশুমতি বড়াই করি কোন বুদ্ধি।*
*🌷শুনিঞা বা কি বলিব স্বামী গুণনিধি।।*
*🌷য়মূল‍্য রতন মাগে ধরি মোর হাথে।*
*🌷মাগএ শুরতি দান ☆ ☆ দেই হাতে।।*
    *(ঐ ১৩৪০ সাল ৫০ পৃঃ দ্রষ্টব‍্য)*
*🙌কৃষ্ণকীর্তন=*
*🌷মোএঁ শিশুমতী বড়ায়ি করোঁ কোণ বুধী।*
*🌷শুনিআঁ বা কি বুলিবে সামী গুণনিধি।।*
*🌷অমূল রতন মানে ধরে মোর হাথে।*
*🌷মাঙ্গে সুরতি দান সান দেই মাথে।।৮৭পৃঃ*
*🍀"সান দেই মাথে" এই পাঠে কোন অর্থ হয় কি?বসন্তবাবু জোর করে অবশ‍্য একটি অর্থ করেছিলেন, মস্তক সঞ্চালন দ্বারা সঙ্কেত করিয়া, কিন্তু ঐ সময় মস্তক-সঞ্চালনরূপ সঙ্কেতের অর্থ কি হতে পারে, তা বুঝা যায় না।পদাবলীতে "সান দেও শিঙ্গায়" এরকম প্রয়োগ পাই।(সান=অবগুন্ঠন ; সান কাড়া বা দেওয়া=ঘোমটা দেওয়া। বীরভূম অঞ্চলে এই অর্থে "সান" শব্দ প্রচলিত।*
*🌹এই নব আবিস্কৃত পুথি দুইটির অনেকগুলি পদ কৃষ্ণকীর্তনে আছে।রুচি,গ্রাম‍্যতাদোষ ও অভিনবত্ব হিসাবেও পাওয়া পুথি এবং কৃষ্ণকীর্তনের মধ্যে অসাধারণ সাম‍্য দেখা যায়।ভাষার বিচার করলেও কৃষ্ণকীর্তন ও এই পুথি দুইটির মধ্যে বড় বেশী কালের ব‍্যবধান অনুমিত হয় না।অশিক্ষিত লিপিকরের খামখেয়ালীপনা কৃষ্ণকীর্তন ও এই পুথি দুইটি তুলনা করলে স্পষ্টই বুঝা যায় যথা=অমূল [কৃঃ কীঃ] য়মূল [আধুনিক পুথি] আঙ্গুল [কৃঃ কীঃ] য়ঙ্গুলি [আঃ পুঃ] বেশ‍্যাক [কৃঃ কীঃ] বেউশ‍্যাক [আঃ পুঃ]।*
*🌺এই দুইটি পুথি দেখলে এইরকম অনুমান হয় যে,বাঁকুড়া জেলায় কৃষ্ণকীর্তন-লেখকের সম্প্রদায়ে তাঁর পদগুলি গীত হত এবং নূতন নূতন তাল সহযোগে সেগুলির প্রচারের চেষ্টা হয়েছিল। কিন্তু এই গীত যে বহুদূর বিস্তৃত হয়নি, তার প্রমাণ --*
*(১)কৃষ্ণকীর্তনের অন‍্য পুথি পাওয়া যায় না।*
*(২)আধুনিক পুথিরও অন‍্য প্রতিলিপি পাওয়া যায় না।*
*🍀এই গীতগুলির মধ্যে যে একটি সাম্প্রদায়িক ভাব আছে,তা এই নতুন আবিস্কার করা পুথি বেশ বুঝতে পারা যায়।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 ষষ্ঠ 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/10/gouranga6.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬১) 🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
           *শান্তিপুরে শ্রীমন্মহাপ্রভু*
            ~~~~~~~~~~~~~~~
*🍀পরদিন প্রভাতে শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব শ্রীগুরুর চরণে প্রণত হয়ে বললেন, আমি নির্জন অরণ‍্যে গমন করে সেখানে আমার অভীষ্টদেব শ্রীকৃষ্ণকে লাভ করিব।এই বলে তিনি অরণ‍্যযাত্রায় উদ‍্যত হলেন। কেশবভারতী শ্রীমন্মহাপ্রভুর প্রতি ভীষণ ভাবে আকৃষ্ট হয়ে পড়েছিলেন।তিনি বললেন, আমিও তোমার সঙ্গে অরণ‍্যে গিয়ে হরিনামামৃত পানে প্রাণ জুড়াব।ভারতীকে অগ্রগামী করে,শ্রীচৈতন‍্যদেব ও চন্দ্রশেখর আচার্য‍্য তাঁর পশ্চাদনুবর্তী হলেন।তাঁরা কিছুদুর গমন করলে,গৌরসুন্দর চন্দ্রশেখর আচার্য‍্যকে নবদ্বীপ ফিরে গিয়ে জননীকে সমস্ত বৃত্তান্ত জানাতে বললেন।চন্দ্রশ্রেখর নবদ্বীপে ফিরে এসে শচীদেবীর ভবনে গমন করে দেখলেন,গৌরজননী ও বিষ্ণুপ্রিয়া মাটিতে শয়ন করে আছেন।তিনি গৌরজননীকে নানান বাক‍্যে সান্ত্বনা দিতে লাগলেন।। কিন্তু তাঁর হৃদয়ের দুর্বিষহ শোকানলকে সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারে?চন্দ্রশেখরের আগমনবার্তা নবদ্বীপে প্রচারিত হলে, অদ্বৈত প্রভৃতি ভক্তগণ শচীদেবীর ভবনে আগমন করলেন, এবং গৌর বিরহে বালকের ন‍্যায় ক্রন্দন করতে লাগলেন। কিছুক্ষণ পরে তাঁরা এক দৈববাণী শুনলেন, "তোমরা নিশ্চিন্ত হয়ে শ্রীকৃষ্ণের আরাধনা কর,দুই চারদিন পরেই গৌরহরি তোমাদের সঙ্গে মিলিত হবেন।এই দৈববাণী শুনে তাঁরা আশ্বস্ত হলেন।এই সংবাদে শচীমায়ের শোকদগ্ধ হৃদয়ও কিছু পরিমাণে শান্তি লাভ করল।*
*🌹এদিকে মহাপ্রভু ভক্তবৃন্দসহ পশ্চিমাভিমুখে গমন করতে লাগলেন।কেশবভারতী ও অন‍্যান‍্য ভক্তবৃন্দও তাঁর অনুগমন করছেন।শ্রীকৃষ্ণচৈতন‍্য যখন হরিধ্বনি করতে করতে গ্রাম হতে গ্রামান্তরে গমন করতে লাগলেন,তখন চারিদিকের বায়ু যেন হরিনামে পূর্ণ হয়ে উঠিল।তাঁর অমানুষিক দেবতুল‍্য পবিত্র মূর্তি, সন্ন‍্যাসবেশ, অনুপম ভক্তির উচ্ছাস দর্শ করে,আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই অশ্রু বর্ষণ করতে লাগলেন।কোন কোন জায়গায় তিনি সমবেত লোকমন্ডলীকে সংসারে অনাসক্ত হয়ে কৃষ্ণ-প্রেমানুরাগী হবার জন্য উপদেশ দান করতে লাগলেন।এইভাবে তাঁরা রাঢ়দেশে এসে উপস্থিত হলেন।রাঢ়দেশের পর্বত ও বৃক্ষলতাদির সৌন্দর্য্য দর্শন করে মহাপ্রভু বিমোহিত হয়ে গেলেন ; এবং হরিবোল হরিবোল বলে আনন্দে নৃত্য করতে করতে চলতে লাগলেন।কতকদূর গমন করে বললেন, আমি বক্রেশ্বরের আশ্রমে যাব, সেস্থান অরণ‍্যময়,সাধনের অনুকূল।সন্ধ‍্যা সমাগত হলে যাত্রীদল যেতে যেতে কোন এক ব্রাহ্মণের বাড়ীতে আতিথ‍্য গ্রহণ করলেন।গৃহস্বামী তাঁদের যথোচিত সম্মান করে আতিথ‍্য-সৎকার করলেন।আহারান্তে আগন্তুকগণ সেইখানেই শয়ন করলেন।নিত‍্যানন্দ নিদ্রাভঙ্গের পর উঠে দেখেন গৌরহরি নাই।তিনি তৎক্ষণাৎ অন‍্যান‍্য সকলকে জাগ্রত করলেন, এবং সকলে মিলে গৌরসুন্দরের অন্বেষণে বাহির হলেন।ব‍্যাকুল হৃদয়ে তাঁরা চারিদিকে ধাবিত হচ্ছেন, এমন সময়ে ক্রন্দনের ধ্বনি তাঁদের কর্ণগোচর হল ; কন্ঠস্বর, মহাপ্রভুর কন্ঠস্বর বলে বিশ্বাস হওয়াতে তাঁরা সেই দিকেই ধাবিত হলেন। গিয়ে দেখলেন, শ্রীমন্মহাপ্রভুই অশ্রুসিক্ত নয়নে "কৃষ্ণ কৃষ্ণ"বলে ক্রন্দন করছেন।তাঁর ভক্তিভাব দেখে তাঁদেরও ভাবোদয় হল। তাঁরাও মহাপ্রভুর সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন। ওদিকে মুকুন্দ দত্ত মহাপ্রভুর ক্রন্দন থামাবার জন্য কীর্তনগান আরম্ভ করলেন।প্রেমোন্মত্ত শ্রীচৈতন‍্যদেব কীর্তন শুনে আনন্দে নৃত্য করতে আরম্ভ করতে করতে, পশ্চিমাভিমুখেই চলতে লাগলেন।*
*🌺বক্রেশ্বরের আশ্রম আর চার ক্রোশ আছে, এমন সময় গৌরহরি পশ্চিমাভিমুখ হতে হঠাৎ পূর্বাভিমুখে চলতে আরম্ভ করলেন, এবং বললেন, জগন্নাথ প্রভুর আদেশ হয়েছে আমাকে নীলাচলে যেতে হবে।ভক্তগণ তাঁর কথা শুনে বিশেষ আনন্দ লাভ করলেন।তাঁরা সকলেই উৎসাহের সঙ্গে চলতে লাগলেন।পথে যেতে শ্রীচৈতন‍্যদেব অত‍্যন্ত দুঃখের সহিত বলতে লাগলেন,কারও মুখে কৃষ্ণনাম শুনতে পাচ্ছি না! এমন সময়ে দেখলেন, পথিমধ‍্যে কয়েকজন রাখাল গাভী চরাচ্ছে ; তাদের মধ্যে হতে একজনের মুখ হতে হঠাৎ হরিধ্বনি শুনে তাঁর প্রাণ যেন আনন্দে নৃত্য করে উঠিল। তিনি রাখালবালকের জিজ্ঞাসা করলেন,এখান হতে গঙ্গা কত দূর? তারা বলল,এক প্রহরের পথ।গঙ্গা দর্শন ও তাতে অবগাহন করে শরীর শীতল করব, এই আশায় তিনি প্রফুল্ল হৃদয়ে হরিধ্বনি করতে করতে সেই দিকেই ধাবিত হতে লাগলেন।পরিশ্রান্ত দেহে যাত্রীদল সন্ধ‍্যার সময় জাহ্নবী তীরে উপস্থিত হলেন।শ্রীকৃষ্ণচেতন‍্যদেব জাহ্নবী দর্শনে পুলকিত চিত্তে তাতে স্নান ও গন্ডুষ ভরে সে বারি পান করে শরীর ও মনের তৃপ্তি সাধন করলেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙌🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬২)🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
           *শান্তিপুরে শ্রীমন্মহাপ্রভু*
           ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹পরদিন গৌরভক্তগণ মহাপ্রভুসহ নীলাচলাভিমুখে চলতে লাগলেন। যেতে যেতে তিনি নিত‍্যানন্দকে নবদ্বীপে যেতে বললেন, "তুমি নবদ্বীপে গিয়ে শ্রীবাসাদি সকলকে বলবে, আমি একবার শান্তিপুর হয়ে নীলাচলে গমন করব।এখন আমি ফুলিয়া গ্রামে হরিদাসের আশ্রমে গমন করছি।নিত‍্যানন্দ গৌরহরির আদেশ শিরোধার্য‍্য করে গমন করলেন, এবং সেখানে গমন করে সর্বাগ্রে মহাপ্রভুর ভবনে উপস্থিত হলেন।আজ দ্বাদশদিন হল,গৌরহরি সন্ন‍্যাসব্রত অবলম্বন করেছেন।নিত‍্যানন্দ গিয়ে দেখলেন, শচীমা সন্তানের সন্ন‍্যাসাবধি অনাহারে পড়ে আছেন।এই নিদারুণ পুত্রশোকে ও দীর্ঘকাল অনশনে তাঁর মস্তিষ্ক অত‍্যন্ত দুর্বল হয়ে পড়েছিল।তিনি নিত‍্যানন্দকে দেখে,অপ্রকৃতিস্থা নারীর মত কথা বলতে লাগলেন।নিতাই এখন শচীমায়ের প্রাণে একটু আনন্দের সঞ্চার করলেন,তিনি বললেন,নিমাই শীঘ্রই শান্তিপুরে অদ্বৈত-ভবনে আসিবেন, আমি আপনাকে সঙ্গে করে সেখানে নিয়ে যাব।নিত‍্যানন্দকে তিনি পুত্রসম স্নেহ করতেন।তাঁর কাছ হতে নিমাই শান্তিপুরে আসবে,এইকথা শুনে, যেন মৃত শরীরে নবজীবনের সঞ্চার হল।তাঁর শোকপূর্ণ হৃদয় এই আনন্দের সংবাদে উদ্দীপ্ত হয়ে উঠল।তিনি উঠে বসলেন।যিনি এতদিন পুত্র বিরহে মাটিতে শুয়ে অনশনে দিনযাপন করছিলেন,তিনি আজ পাকশালায় গমন করে স্বহস্তে রন্ধন করে নিত‍্যানন্দকে আহার করালেন, এবং নিজেও আহার করে পুত্রমুখ দর্শন অভিলাষে শান্তিপুরে যাবার জন্য প্রস্তুত হলেন।*
*🌺বেলা অধিক হল।সকলে গৌরহরিকে নিয়ে গঙ্গাস্নান করতে গেলেন।স্নানান্তে সকলে ফিরে আসিলে, আহারের আয়োজন হল।আচার্য‍্য নানারকম ব‍্যঞ্জন পিষ্টকাদি প্রস্তুত করিয়েছিলেন।সকলে বসে পরম আনন্দে ভোজন করতে লাগলেন।তাঁরা আচার্য‍্য ভবনে থেকে পরিতোষপূর্বক আহার,ধর্মপ্রসঙ্গ ও কীর্তনাদিতে সময় অতিবাহিত করতে লাগলেন।এইভাবে দশদিন কেটে গেল ; শ্রীচৈতন‍্যদেব নীলাচল যাবার জন্য উৎসুক হয়ে উঠলেন।অদ্বৈতাচার্য‍্য তাঁকে আর কিছুদিন থাকতে অনুরোধ করলেও তিনি তাঁর অনুরোধ রক্ষা করতে পারলেন না।মহাপ্রভু নীলাচল যাবেন যখন স্থির হল,তখন শচীমা কাঁদতে লাগলেন।তিনি জননীকে বললেন, মা! তুমি আমার জন্য চিন্তা করিও না, আমি নীলাচলে থাকলে, তুমি মধ্যে মধ্যে আমার সংবাদ পাবে।এইরকম নানান মধুর বচনে তাঁর প্রাণে সান্ত্বনা দান করতে লাগলেন।*
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬৩)🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
         *মহাপ্রভুর নীলাচল-যাত্রা*
       °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌻শান্তিপুর হতে শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব নীলাচল যাত্রা করলেন।তাঁর বিচ্ছেদ সকলের অসহনীয় হয়ে পড়ল ; সকলেই কেঁদে আকুল হয়ে পড়লেন। নিত‍্যানন্দ,গদাধর,মুকুন্দ,গোবিন্দ, জগদানন্দ ও ব্রহ্মানন্দ মহাপ্রভুর সঙ্গী হলেন।শ্রীচৈতন‍্যদেব সকলকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কার কাছে কি বল আছে?পথের সম্বলের জন্য তোমাদের কেউ কি কিছু দান করেছেন? সকলেই বললেন,তোমার বিনা অনুমতিতে, কোন দ্রব‍্য সঙ্গে নিয়ে আসতে কার সাধ‍্য আছে?তাঁর প্রতি ভক্তদের নিষ্ঠা ও ঐকান্তিক অনুরাগের পরিচয় পেয়ে শ্রীচৈতন‍্য অত‍্যন্ত সন্তুষ্ট হলেন।পরম বৈরাগী, বিশ্বাসের চূড়ামণি ও ভক্তদের শিরোভূষণ শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবতখন ভগবানের প্রতি ঐকান্তিক নির্ভরের কথা উল্লেখ করে বলতে লাগলেন, সেই বিশ্ব নিয়ন্তাই আমাদের অন্ন-জল বিধাতা।যদি অদৃষ্টে থাকে,অরণ‍্যে বাস করলে সেখানেও আহার মিলে থাকে,আর পরমেশ্বর যদি অন্ন না যোগান তাহলে রাজপুত্র হলেও উপবাস থাকতে হয়।কারণ গৃহে তার আহারের বহুবিধ সামগ্রী থাকলেও হয়তসে কোন কারণে কারও সঙ্গে বিবাদ করে ক্রোধভরে "আমি ভাত খাব না" বলে উপবাসী থাকে।অথবা আহারের সকল বস্তু তৈরী থাকলেও হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে আক্রান্ত হয়ে পড়ে,আহার বন্ধ হয়ে যায়।তিনিই সর্বত্র অন্নছত্র খুলে রেখেছেন ; তাঁর ইচ্ছে হলে মানুষ সর্বত্র আহার পেয়ে থাকে।পথে আনন্দিত মনে চলতে চলতে শ্রীচৈতন‍্যদেব ভক্তবৃন্দদের এইভাবে ভগবানের প্রতি অটল বিশ্বাসের কথা বলে,তাঁদের চিত্তকে সুদৃঢ় করতে যত্নশীল হয়েছিলেন।*
*🌹যাত্রীদল সানন্দে শ্রীচৈতন‍্যদেবের সঙ্গে ধর্মপ্রসঙ্গ করতে করতে আঠিসারা নামক গ্রামে এসে উপস্থিত হলেন।🔷আঠিসারা=২৪ পরগণার অন্তর্গত বারুইপুর নামক জায়গার কাছে আটঘরা নামক একটি জায়গা আছে, শ্রীচৈতন‍্যভাগবতকার বোধ হয়,এই জায়গাটিকেই আঠিসারা নামে উল্লেখ করেছিলেন।*
*🍀সে গ্রামে অনন্ত পন্ডিত নামে এক বিষ্ণুভক্ত ব্রাহ্মণ বাস করতেন।মহাপ্রভুর সঙ্গীগণ তাঁর আলয়ে আতিথ‍্য গ্রহণ করলেন।সাধু অনন্ত পন্ডিত, শ্রীচৈতন‍্যদেবের মত পরমজন তাঁর বাসভবনে আতিথ‍্য গ্রহণ করলেন দেখে আনন্দে উল্লসিত হয়ে উঠলেন, এবং যথাবিধানে সকলের পরিচর্য‍্যা করলেন।শ্রীচৈতন‍্যচূড়ামণি সমস্ত রজনীই কীর্তনানন্দে অতিবাহিত করে পরদিন গঙ্গার উপকূল দিয়ে সকলে ছত্রভোগের দিকে যাত্রা করলেন।ছত্রভোগে ☆এই গ্রামটি ২৪ পরগণা জেলার মধ্যে,জয়নগর-মজিলপুর হতে ২|৩ ক্রোশ দক্ষিণে।🍀গঙ্গা শতমুখী হয়ে প্রবাহিতা হচ্ছেন।এখানে আম্বূলিক নামে একটি ঘাট আছে।প্রবাদ আছে এই যে,ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে যান,তখন শিব তাঁর বিরহে ব‍্যাকুল হয়ে পড়লেন এবং তাঁর দর্শন লালসায় বাহির হয়ে ছত্রভোগে এসে তাঁর দর্শন লাভ করলেন। শঙ্কর দেখলেন,প্রসন্নসলিলা জাহ্নবীদেবী কল কল নিনাদে প্রবাহিতা হচ্ছেন। তিনি গঙ্গাদেবীর এই অপরূপ মূর্তি দর্শন করে অনুরাগভরে তাঁর মধ্যে ঝাঁপ দিলেন।জাহ্নবীও প্রসন্নচিত্তে মহাদেবকে গ্রহণ করলেন।শঙ্করের দেহ গঙ্গাবক্ষে সলিলরূপে অবস্থিতি করতে লাগল।এই জায়গায় শিবদেহ জাহ্নবী দেহে একীভূত হয়েছিল বলিয়া,এই জায়গা আম্বুলিঙ্গ ঘাট নামে প্রসিদ্ধি লাভ করেছে।*
*🌻সকলে ছত্রভোগে এসে উপস্থিত হলেন।প্রেমিক চূড়ামণি শ্রীচৈতন‍্যদেব আম্বুলিঙ্গ ঘাটে গঙ্গাদেবীর এই মনোহর সৌন্দর্য্য দর্শন করলেন এবং এ স্থানের পৌরাণিক কাহিনী স্মরণ করে,আনন্দে উন্মত্তপ্রায় হয়ে মধুর ও উচ্চকন্ঠে "হরি হরি"বলে নৃত্য করতে লাগলেন।বায়ুর আঘাতে বৃক্ষ যেমন ভূতলে নিপতিত হয়, গৌরহরিও প্রেমাবেশে সেইভাবে ভূতলে নিপতিত হতে লাগলেন।তাঁর কন্ঠের সঙ্গে ভক্তগণএর কন্ঠও মিশ্রিত হয়ে হরিনামের কোলাহলে সে জায়গা পূর্ণ করে তুলল।শ্রীচৈতন‍্য শতপথবিহিনী গঙ্গার পবিত্র জলে স্নান করলেন,তাঁর নয়নে প্রেমধারা বহিতে লাগিল।সে শ্রীমুখের জ‍্যোতিঃ দর্শন করলে পাষাণ হৃদয়েও ভক্তিধারা প্রবাহিত হয়।*

*শ্রীকৃষ্ণচৈতন‍্য আম্বুলিঙ্গঘাটে হরিনামে উন্মত্তপ্রায় হয়ে নৃত্য কীর্তন করছেন,এমন সময়ে,ভূম‍্যধিকারী রামচন্দ্র খান দোলারোহণে সেই জায়গা দিয়ে গমন করছিলেন, তিনি নবীন সন্ন‍্যাসীর অপূর্ব ভক্তির লক্ষণ দেখে,দোলা নেমে,ভক্তিভরে তাঁর চরণে বিলুন্ঠিত হয়ে পড়লেন।শ্রীচৈতন‍্য জিজ্ঞাসা করলেন,তুমি কে? রামচন্দ্র খান তৎক্ষণাৎ উঠে করযোড়ে বললেন,আমা আপনার দাসানুদাস। উপস্থিত লোকজন রামচন্দ্র খানের পরিচয় দিয়ে বলল, ইনি এখানকার রাজা। শ্রীচৈতন‍্যদেব তাঁর পরিচয় পেয়ে বললেন,তুমি এই জায়গার অধিকারী,ভালই হয়েছে ; কিভাবে নীলাচলে নীলাদ্রিনাথকে দর্শন করব,তাইই বলে দাও।রামচন্দ্র খান বললেন,আপনি যা আজ্ঞা করবেন,আমি তা অবশ্যই পালন করব।তবে এখন নীলাচলের পথ বড় বিপদসঙ্কুল,উৎকলের সঙ্গে বঙ্গদেশের যুদ্ধ বেঁধেছে।রাজারা জায়গায় জায়গায় ত্রিশূল পুতেছে, দস‍্যুরা পথিকের অর্থাদি লুন্ঠন করে তার জীবন নাশ করে থাকে।তথাপি আমি আপনার আজ্ঞা পালন করে আপনাদেরকে অদ‍্য রাত্রে সেখানে পাঠাবার ব‍্যবস্থা করব।রামচন্দ্র খানের এই কথা শুনে গৌরসুন্দর আনন্দে পূর্ণ হয়ে উঠলেন।সেদিন রামচন্দ্র খান কোন ব্রাহ্মণের আশ্রমে তাঁদেরকে আহারাদির ব‍্যবস্থা করে দিলেন।গৌরহরি যৎকিঞ্চিৎ আহার করে আচমনান্তে ব‍্যাকুল হৃদয়ে জিজ্ঞাসা করতে লাগলেন,শ্রীক্ষেত্র এখান হতে কত দূর?মহাপ্রভুর ভাবাবেশ দর্শন করে মুকুন্দ দত্ত সুস্বরে কীর্তন করতে লাগলেন।শ্রীচৈতন‍্য একে নিরন্তরই (সবসময়ই) প্রেমানন্দে বিভোর ; তার উপর নীলাদ্রি যাত্রা স্মরণ করে তাঁর হৃদয়ের ভাবতরঙ্গ আরো উচ্ছসিত হয়ে উঠিল।এইভাবে রাত্রি তৃতীয় প্রহর কেটে গেল।এমন সময়ে রামচন্দ্র খান এসে বললেন, প্রভো! আপনাদের জন্য নৌকা এসেছে। শ্রীচৈতন‍্যদেব হরিধ্বনি করতে করতে,সপার্ষদে নৌকারোহণ করলেন। স্রোতস্বিনীর উপর দিয়ে মাঝিরা নৌকা বেয়ে চলিল।শ্রীচৈতনের যেন আনন্দের আর সীমা নাই।তিনি মুকুন্দকে কীর্তন গাইতে বললেন।মুকুন্দ কীর্তন করতে আরম্ভ করলেন,অপরাপর ভক্তগণও মহোল্লাসে মুকুন্দের সঙ্গে কীর্তন করতে লাগলেন।*
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬৪) 🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
          *মহাপ্রভুর নীলাচল যাত্রা*
          **************************
*🔷নৌকা চলতে লাগিল। কিন্তু মাঝিরা আরোহীদের সংকীর্তনে বড় ভীত হয়ে পড়ল।তারা বলল, এবার আর আমাদের জীবনের আশা নাই।কুলে জঙ্গলের মধ্যে বাঘ ঘুরছে।জলে কুমীর বাস করছে,আর দস‍্যুরা আরোহীদের সর্বস্ব লুন্ঠন করবার জন্য জলপথে গোপনে বিচরণ করছে। যে পর্যন্ত আমরা উড়িষ‍্যা দেশে না যাই সে পর্যন্ত আর কীর্তন করবেন না।মাঝিদের কাছ হতে এই আশঙ্কার কথা শুনে,সকলের রসনা নীরব হল। কিন্তু গৌরহরি কোন ভয়ে ভীত হবার মানুষ নন।তিনি সকলকে নীরব হতে দেখে,হুঙ্কার করে বলে উঠলেন,সম্মুখে সুদর্শন চক্র ঘুরছে,তা কি দেখতে পাও না?এই চক্র বৈষ্ণবদের সকল বিঘ্ন হরণ করে থাকে।কোন ভয় নাই,নির্ভয়ে হরিনাম সংকীর্তন কর।*
*🌺শ্রীচৈতন‍্যদেবের জীবন্ত বিশ্বাসের কথায় তাঁর ভক্তদের হৃদয় হতে ভীতির মেঘরাশি যেন বায়ু প্রবাহে উড়ে গেল।তাঁরা জীবন্ত বিশ্বাসে ও ভক্তিতে পূর্ণ হয়ে উঠলেন এবং অধিকতর উৎসাহের সঙ্গে সকলে সর্বভয়হারী হরিনাম সংকীর্তন করতে লাগলেন।মাঝিরা বুঝল,পরম রূপবান নবীন সন্ন‍্যাসী নরদেহী হলেও সামান্য মানব নহেন। শ্রীচৈতন‍্যদেব এইভাবে ভক্তগণসহ কীর্তনানন্দে মত্ত হয়ে গঙ্গাবক্ষ দিয়ে যেতে যেতে উৎকল প্রদেশে প্রবেশ করলেন।মাঝিরা প্রয়াগঘাটে তরী লাগালে,মহাপ্রভু সদলে কুলে অবতরণ করলেন, এবং ভক্তগণকে বসতে বলে,ভিক্ষার জন্য গ্রামের অভ‍্যন্তরে প্রবেশ করলেন।তিনি যখনই যে গৃহীর দ্বারে ভিক্ষার জন্য উপস্থিত হতে লাগলেন,তখনই সেই পরিবারের লোকেরা তাঁর অনুপম সৌন্দর্য্য দেখে বিমোহিত হয়ে তাঁর ভিক্ষাপাত্রে প্রচুর পরিমাণে তন্ডুল ও বিবিধ আহার্য‍্য সামগ্রী প্রদান করতে লাগলেন।শ্রীচৈতন‍্য ভিক্ষাদ্রব‍্য নিয়ে প্রিয় সঙ্গীদের কাছে উপস্থিত হলেন।সকলে আশাতীত খাদ‍্যবস্তু দেখে পরম পুলকিত হলেন, এবং সহাস‍্য বদনে বলতে লাগলেন,প্রভো!আপনি আমাদের পোষণ করতে পারবেন, দেখছি।ভক্তদলের মধ্যে জগদানন্দ পরমানন্দে মহাপ্রভুর সঙ্গে সকলে ভোজন করতে বসলেন।সেদিন সেখানে থেকে তাঁরা সমস্ত রাত্রি কীর্তনানন্দে যাপন করলেন।*

*রজনী প্রভাত হ'ল।যাত্রীদল পুনরায় চলতে আরম্ভ করলেন।যেতে যেতে তাঁরা এক খেয়াঘাটে উপস্থিত হলেন।ঘাটে কড়ি না দিলে মাঝি কাউকেও পার করে না।শ্রীগৌরহরি যখন সেখানে উপস্থিত হলেন,তখন মাঝি তাঁর মধ্যে অপূর্ব জ‍্যোতিঃ দেখে তাঁকে বিনামূল‍্যে পার করে দিবে বলল, জিজ্ঞাসা করল,তোমার সঙ্গে ক'জন লোক আছে?নবীন সন্ন‍্যাসী বললেন,এ জগতে আমার কেউ নেই, এবং আমি কারও নই ; আমি একা,অথচ সকলেই আমার।মাঝি এইকথা শুনে তাঁকে নিঃসঙ্গ মনে করে বলল, "ঠাকুর" তুমি নৌকায় উঠ ; তোমাকে বিনা কড়িতে আমি পারে নিয়ে যাব ; আর সকলের জন্য মূল‍্য না পেলে পার করব না।এই বলে নবীন সন্ন‍্যাসীকে সে পর পারে নিয়ে গেল।এদিকে তাঁর সঙ্গীগণ মহাপ্রভুর লীলা কিছু বুঝতে না পেরে একটু চিন্তিত হয়ে পড়লেন।নিত‍্যানন্দ সকলকে আশ্বাস দিয়ে বললেন,তোমরা কোন চিন্তা করবে না, মহাপ্রভু আমাদেরকে কখনই পরিত‍্যাগ করে যাবেন না।এমন সময় মাঝি এসে তাঁদেরকে বলল,তোমরা তো আর সন্ন‍্যাসী নহ, তোমরা উচিতমত মূল‍্য দাও,তবে তোমাদের পার করব। গৌরহরি সর্বত‍্যাগী সন্ন‍্যাসী ; কিন্তু তাঁর প্রাণ কোমলহৃদয়া নারীর মত।তিনি পরপারে গিয়ে একটি জায়গায় বসে মাথা নত করে ক্রন্দন করতে লাগলেন।সে ক্রন্দন, সে অশ্রুপূর্ণ লোচন দেখে মাঝির প্রাণ গলে গেল।সে শ্রীচৈতন‍্যের সঙ্গীদের কাছে এসে বলল,উনি তো সামান্য মানুষ নহেন,তোমরা কে?কার লোক আমাকে ভেঙ্গে বল দেখি। নিত‍্যানন্দ প্রভৃতি শ্রীচতন‍্য ভক্তগণ বললেন, শ্রীকৃষ্ণচৈতন‍্যের নাম শুনেছ? উনিই সেই ; আমরা উনার ভৃত‍্য। তখন আনন্দে ও বিস্ময়ে মাঝির হৃদয় অভিভূত হয়ে পড়ল।তার দুই নয়ন হতে জলধারা বহিতে লাগল। এবং তৎক্ষণাৎ তাঁদেরকে নিয়ে পার করে দিল।সে বহু পুণ‍্যফলে শ্রীকৃষ্ণচৈতন‍্যের দর্শন লাভ করল, এবং মাঝি কেন যে কাঁদতে কাঁদতে গৌরহরির শ্রীচরণে প্রণত হয়ে বলল, প্রভো!তোমার দর্শনে আমি আজ কোটি জন্মের পুণ‍্যফল লাভ করলাম, হে করুণার অবতার! আমি তোমার চরণে যদি কোন অপরাধ করে থাকি,তুমি আমার সব অপরাধ ক্ষমা করো।*
*শ্রীচৈতন‍্যদেব মাঝিকে কৃষ্ণপ্রেমের অনুরাগী হতে বলে,সকলকে নিয়ে সেখান হতে গমন করতে লাগলেন। যাত্রীদল চলতে চলতে কয়েকদিন পরে সবর্ণরেখা নদীর কাছে এসে উপস্থিত হলেন।স্রোতস্বিনী সুবর্ণরেখার জল অতীব নির্মল। সুবর্ণরেখা=মেদিনীপুর ও উড়িষ‍্যার মধ‍্য দিয়ে এই নদী প্রবাহিত হয়ে গিয়েছে। এটি একটি প্রসিদ্ধ নদী।*
 *শ্রীচৈতন‍্য,সঙ্গীগণ এই নির্মল জলে স্নান করলেন।স্নানান্তে তিনি নিত‍্যানন্দ প্রভৃতিকে পশ্চাতে রেখে অগ্রসর হয়ে চললেন, এবং যাওয়ার পর একটি জায়গায় বসে পেছনে পড়ে থাকা ভক্তগণদের জন্য অপেক্ষা করতে লাগলেন।এদিকে নিত‍্যানন্দ আনন্দে নৃত্য করতে করতে গমন করতে লাগলেন।জগদানন্দ,তাঁকে পথের মধ্যে কোন স্থানে বসতে বলে ভিক্ষার জন্য পল্লীর মধ্যে গমন করলেন।জগদানন্দ শ্রীচৈতন‍্যের সন্ন‍্যাসদন্ড বহন করতেন।তিনি ভিক্ষায় যাবার সময় নিত‍্যানন্দ দন্ডটি হাতে করে তাঁর মনে কি এক ভাবের উদয় হল, তিনি বলতে লাগলেন,"দন্ড"!আমি যাকে হৃদয়ে ধারণ করি,তিনি তোমাকে বহন করবেন?এই বলে তিনি মহাপ্রভুর দন্ড দ্বিখন্ডিত করে ফেললেন।জগদানন্দ ভিক্ষা করে ফিরে এসে ভাঙ্গাদন্ড দেখে,নিত‍্যানন্দকে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভুর দন্ড কে ভেঙ্গে ফেলেছে? নিত‍্যানন্দ বললেন,মহাপ্রভুর দন্ড মহাপ্রভুই ভেঙ্গেছেন। জগদানন্দ আর কোন প্রত‍্যুত্তর না করে ভাঙ্গাদন্ড হাতে করে গৌরহরির কাছে এসে উপস্থিত হলেন।* 
🌻🌻🌻🌻🌻🌻🙏🌻🌻🌻🌻🌻🌻

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬৫) 🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
      *শ্রীমন্মহাপ্রভুর নীলাচল-যাত্রা*
     ******************************
*🌺শ্রীচৈতন‍্যদেব ভাঙ্গা দন্ড দেখে জিজ্ঞাসা করলেন,"দন্ড কে ভেঙ্গেছে"? জগদানন্দ বললেন, প্রভো!নিত‍্যানন্দ আপনার দন্ড ভেঙ্গেছেন। তারপর শ্রীচৈতন‍্যদেব নিত‍্যানন্দকে দন্ড ভাঙ্গিবার কারণ জিজ্ঞাসা করাতে, তিনি তদুত্তরে বললেন,"বাঁশখান ভেঙ্গেছি" এতে আমার প্রতি যেরকম শাস্তি বিধান করা কর্তব‍্য মনে কর,তাইই কর।নিত‍্যানন্দের কথায় মহাপ্রভু আর বেশী কিছু না বলে এই মাত্র বললেন, যাতে সর্বদেবতার অধিষ্ঠান,তুমি তাকে কেবল বাঁশখন্ড বললে? এটি আমার সন্ন‍্যাস-দন্ড,দীক্ষার সময় আমার গুরুদেব কেশব ভারতীর আশ্রমে গৌরহরি সেটি গ্রহণ করেছিলেন।শ্রীচৈতন‍্যদেব দুঃখিত অন্তঃকরণে সকলকে বললেন, "আমার আর কারও সঙ্গ আবশ্যক নেই, হয় তোমরা আগে যাও, না হয় আমি আগে গমন করি "। তাঁর এইরকম কথা শুনে ভক্তগণ বড়ই দুঃখিত হলেন ; কিন্তু মহাপ্রভুর কথার কোন প্রতিবাদ করা তাঁরা গর্হিত কর্ম বলেই মনে করতেন।এই জন্য মুকুন্দ দত্তকে বললেন,তুমিই আগে যাও,আমরা তোমার পেছনে যাচ্ছি।শ্রীচৈতন‍্য মুকুন্দের কথা শুনে বললেন,"ভাল তাইই ভাল ", এই বলে তিনি নৃত্য করতে করতে একবারে জলেশ্বরে (উড়িষ‍্যার অন্তর্গত একটি প্রাচীন শহর) গ্রামে এসে উপস্থিত হলেন।এখানে শিব মন্দির আছে।শ্রীচৈতন‍্যদেব যখন আগমন করলেন,তখন বাদ‍্যধ্বনির সহকারে সেখানে শঙ্করের পূজা হচ্ছিল। তিনি সেখানে গমন করে,সেই বাদ‍্যধ্বনির সঙ্গে সঙ্গে আনন্দে নৃত্য করতে লাগিলেন।তাঁর নৃত্য ও ভক্তির উচ্ছাস দেখে সকলেই বিস্মিত হলেন।কিছুক্ষণ পরে নিত‍্যানন্দ,মুকুন্দ প্রভৃতি এসে উপনীত হলেন।এসে দেখলেন,মহাপ্রভু উন্মাদপ্রায় হয়ে নৃত্য করছেন ; সুগায়ক মুকুন্দ দত্ত কীর্তন করতে লাগলেন।শ্রীচৈতন‍্য মুকুন্দের কীর্তনে সঙ্গীদের আগমন সমাচার বুঝতে পেরে বাহু প্রসারিত করে সকলকে আলিঙ্গন করলেন।নিত‍্যানন্দকে কোলে করে বললেন,শ্রীপাদ দেখ,আমার সন্ন‍্যাসধর্ম যাতে রক্ষা হয়, তুমি সে বিষয়ে সহায় হবে,তা না করে তুমি আমায় পাগল করতে চাও?আর যদি কখন এরকম কর,তবে তুমি আমার মাথা খাও।গৌরহরি নিত‍্যানন্দকে এত ভালবাসতেন যে,তিনি সেইসময়ে সকলের সামনে বললেন, "নিত‍্যানন্দ আমার দেহ অপেক্ষাও বড়, তার প্রতি যার ভাব নেই,সে ব‍্যক্তি আমার ভক্ত হলেও,আমার ভালবাসার পাত্র হবার উপযুক্ত নয়।*
*🍀তাঁরা সেইদিন জলেশ্বরে রাত্রিযাপন করে পরদিন প্রভাতে পথ চলতে আরম্ভ করলেন।পথিমধ‍্যে বাঁশধা নামক জায়গায় একজন শাক্তধর্মাবলম্বী সন্ন‍্যাসীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়,শ্রীচৈতন‍্যদেব তাঁর সঙ্গে ধর্মালাপ করেন।সন্ন‍্যাসী মহাপ্রভুর কথায় অত‍্যন্ত প্রীত হয়ে বললেন, "আমার মঠে চল, সেখানে সকলে মিলে আজ আনন্দ করিব।শ্রীচৈতন‍্যদেব জানতেন,শাক্তগণ সুরাপানে আনন্দ লাভ করে থাকেন।তিনি শাক্ত সন্ন‍্যাসীর সেই অভিপ্রায় বুঝে, হাসতে হাসতে বললেন,আপনি আগে গিয়ে ব‍্যবস্থা করুন, আমরা পরে যাচ্ছি।শাক্ত সন্ন‍্যাসী হর্ষোৎফুল্ল চিত্তে দ্রুতপদে মঠে গমন করলেন। কোন এক বৈষ্ণবজন বলেন,শ্রীগৌরাঙ্গদেবের সঙ্গে ধর্মালোচনায় ও তাঁর চরিত্রের মাধুর্য‍্যে শাক্ত সন্ন‍্যাসীর জীবন পরিবর্তন হয়ে গেল।শাক্তকে পরিত্রাণের পথ দেখিয়ে দিয়ে,গৌরসুন্দর রেমুণাগ্রামে আসিলেন, এবং গোপীনাথ বিগ্রহ দর্শন,এবং নৃত্য কীর্তনাদি করে, কয়েকদিন ভ্রমণ করে যাজপুরে এসে উপস্থিত হলেন।যাজপুরের প্রাকৃতিক সৌন্দর্য্য অতি রমণীয়।এখানে বৈতরণী নদী প্রবাহিত হচ্ছে।তরুরাজি চারদিকে শোভা পাচ্ছে। গৌরসুন্দর নদীতে স্নান,ভক্তদের সঙ্গে দেবমন্দির দর্শন ও নাম সংকীর্তনাদিতে সময় অতিবাহিত করলেন।ইতিমধ‍্যে এক ঘটনা ঘটিল।ভক্তগণ মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন না,তাঁরা চারিদিকে তাঁর খোঁজ করতে লাগলেন, কিন্তু কোথাও তাঁকে দেখতে না পেয়ে অত‍্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। নিত‍্যানন্দ বললেন,তিনি দেবমন্দির সব দর্শন করছেন। আমাদের চিন্তার কোন কারণ নেই, আগামীকালই তিনি আমাদের কাছে এসে উপস্থিত হবেন। ভক্তগণ সকলে নিত‍্যানন্দের কথায় আশ্বস্ত হলেন এবং ভিক্ষালব্দ দ্রব‍্যাদি দ্বারা রন্ধন করে আহারাদি করলেন। কিন্তু যিনি কাছে না থাকলে,তাঁদের হৃদয় জ‍্যোতিহীন হয়ে পড়ে, সেই গৌরসুন্দরকে না দেখে তাঁদের হৃদয় যেন ম্লানভাব ধারণ করল।সেদিন এইরকম ভাবে কেটে গেল।*
*🌻এদিকে ভাবুকহৃদয় শ্রীচৈতন‍্যদেব সঙ্গীদেরকে পরিত‍্যাগ করে যাজপুরের দেবমন্দির সব দর্শন করবার জন্য একাকী হয়ে পড়েন।তিনি মন্দিরে দেব-দেবী দর্শন ও সাধু সন্ন‍্যাসীদের সঙ্গে কথোপকথনে সেদিন যাপন করে,পরদিন তাঁর সঙ্গীদের কাছে এসে উপস্থিত হলেন। ভক্তগণ মহাপ্রভুকে দশান করে সকলে হরিধ্বনি করতে লাগলেন।*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬৬)🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
         *মহাপ্রভুর নীলাচল যাত্রা*
         ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

*তাঁরা যাজপুর গ্রাম পরিত‍্যাগ করে কয়েকদিন ভমণ করে কটক শহরে এসে উপস্থিত হলেন।এখানে স্বচ্ছসলিলা মহানদী দর্শন করে গৌরসুন্দরের হৃদয় আনন্দে পুলকিত হয়ে উঠিল।তিনি মহানদীতে স্নান ও মন্দিরে দেবাদি দর্শন করে, ভক্তগণসহ ভুবনেশ্বরের দিকে অগ্রসর হলেন।ভুবনেশ্বরের অন‍্য নাম "গুপ্তকাশী"।এখানে মহাপ্রভু বিন্দু সরোবরে অবগাহন ও শিব দর্শন করে সকলে মিলে কমলপুরে গমন করলেন। দুই,কমলপুর হতে জগন্নাথদেবের মন্দিরের চূড়ার উপরিস্থিত ধ্বজা দর্শন করা যায়। শ্রীচৈতন‍্যদেব সেই ধ্বজা দেখে যেন আনন্দ সাগরে ভাসতে লাগলেন,তিনি ভাবে ও আনন্দে উন্মত্তপ্রায় হয়ে, ভাগবতের এই শ্লোকটি পড়তে পড়তে, উর্দ্ধশ্বাসে ধাবিত হতে লাগলেন।*
*▪প্রাসিদাগ্রে নিবসতি পুরঃ স্মেরবক্ত্রারবিন্দো,*
*▪মামালোকাস্মিত সুবদনো বালগোপালমূর্তি।।*
*🌺যাঁর বদনবিকশিত পদ্মের ন‍্যায়, সেই বালগোপাল শ্রীকৃষ্ণ আমাকে দর্শন করে মৃদু মধুর হাস‍্যে, শ্রীবদনের শোভা বিস্তার করতে করতে প্রাসাদের উপরি মদীয় পুরোভাগে এসে অবস্থিতি করছেন।*
*🌻বিন্দুসরোবর=ভুবনেশ্বরে। যথা শ্রীচৈতন‍্যভাগবতে পায়=*
*🌷তবে প্রভু আইলেন শ্রীভুবনেশ্বর।*
*🌷গুপ্তকাশী-____ যথা করেন শঙ্কর।।*
*🌷সর্বতীর্থ জল যথা বিন্দু বিন্দু আনি।*
*🌷বিন্দু সরোবরে শিব সৃজিলা আপনি।।*
*(২) কমলপুর=পুরীর মধ্যে। এখান হতে শ্রীজগন্নাদেবের মন্দির চূড়া দেখা যায়।*
*🌻যাইহোক, এই শ্লোক উচ্চারণ করতে করতে তিনি যখন চলতে লাগলেন তখন তাঁর প্রাণ প্রেমানন্দে বিভোর হয়ে পড়ল, তাঁর নয়ন হতে অনর্গল বারিধারা বাহির হতে লাগিল। তিনি বালকের মত ক্রন্দন করতে লাগলেন ; এবং অনুরাগভরে ভূতলে পতিত হয়ে দন্ডবৎ প্রণাম করতে লাগলেন।চারিদিকের লোক এই নবীন সন্ন‍্যাসীর মধ্যে ভক্তির এই অভিনব ব‍্যাপার দর্শন করে চরম অবাক হলেন।তারা বলতে লাগলেন, এমন ভক্তির লক্ষণ কোন মানবে তো দেখা যায় না, বোধহয় ইনিই নারায়ণের অবতার।ভক্তচূড়ামণি শ্রীচৈতন‍্যদেব এইভাবে ভক্তজন পরিবেষ্টিত হয়ে আঠারোনালায় এসে উপস্থিত হলেন।এখানে এসে তিনি স্থির হয়ে বসলেন।শ্রীজগন্নাথদেবকে দর্শন করে তিনি আজ মনের বাসনা পূর্ণ করবেন, এই চিন্তায় তাঁর হৃদয়ে আনন্দ স্রোত বহিতে লাগল। তিনি প্রেমে গদগদভরে সঙ্গীদের বললেন, "তোমরা আমাকে এখানে এনে যথার্থই বন্ধুর কাজ করলে।এখন তোমরাই আগে যাবে না আমিই যাব বল? মুকুন্দ দত্ত বললেন,তুমিই আগে যাও, আমরা পরে যাচ্ছি।*
*🌹এইকথা শুনামাত্র শ্রীকৃষ্ণচৈতন‍্য ত্বরিত গতিতে পুরুষোত্তমে গিয়ে শ্রীজগন্নাথ দর্শনের জন্য মন্দারের ভেতরে প্রবেশ করলেন।নীলাদ্রীনাথ দর্শনে,তাঁর ভাবসিন্ধু দ্বিগুণতর উথলিয়ে উঠিল।সে প্রেম,সে ভক্তি, সে ব‍্যাকুলতা সত‍্যিই বর্ণনাতীত। তিনি শ্রীজগন্নাথের মূর্তি দর্শন করে তাঁকে বক্ষে গ্রহণ করবার জন্য পাগলের মত অগ্রসর হলেন।এইরকম কাজ দেব-মন্দিরের বিরুদ্ধ বলে পান্ডারা তাঁর গতি রোধ করতে ও তাঁকে প্রহার করতে উদ‍্যত হল। সেখানে সুবিখ‍্যাত রাজপন্ডিত সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য সেই সময়ে মন্দিরে উপস্থিত ছিলেন।তিনি এই নবীন সন্ন‍্যাসীর প্রবল ধর্মানুরাগ দর্শন করে,ইঁনাকে সামান্য মানব বলে মনে করলেন না।যখন পান্ডারা উগ্রমূর্তি ধারণ করে শ্রীচৈতন‍্যকে প্রহার করতে উদ‍্যত হলে,তখন সার্বভৌম "হাঁ হাঁ" শব্দে তাদেরকে এ কার্য‍্য করতে প্রতিনিবৃত্ত করলেন।এদিকে দিগ্বিজয়ী জয়ী নবদ্বীপের শ্রীগৌরসুন্দর শ্রীজগন্নাথ দর্শন করে ভক্তিতে বিভোর হয়ে মৃত্তিকায় হতচেতন হয়ে পড়লেন।সার্বভৌম সে মূর্চ্ছা অপনোদনের জন্য যত্ন করলেন ; কিন্তু কিছুতেই তাঁর চৈতন‍্যোদয় হ'ল না দেখে, তিনি তাঁকে তাঁর ভবনে নিয়ে যাবার জন্য পরিহারিদেরকে(তাঁর অনুগত পান্ডাগণকে) আদেশ করলেন।তারা শ্রীচৈতন‍্যদেবকে সেই অচৈতন‍্য অবস্থায় সার্বভৌম ভট্টাচার্যের ভবনে বহন করে নিয়ে গেল।*
*🌳এদিকে ভাবনিধি গৌরহরির সঙ্গীগণ পুরীতে প্রবেশ করে,শ্রীজগন্নাথদেবের মন্দিরে এসে শুনলেন, একজন গৌরবর্ণ যুবাপুরুষ মন্দিরের ভেতরে মূর্চ্ছিত হয়ে পড়েছিলেন ; এবং তাঁকে রাজপন্ডিত সার্বভৌম ভট্টাচার্যের ভবনে নিয়ে যাওয়া হয়েছে।ঘটনার বিষয় তাঁরা সবই বুঝলেন, এবং তৎক্ষণাৎ সার্বভৌম ভট্টাচার্যের বাসভবনে গমন করলেন।সার্বভৌম তাঁদেরকে যথোচিত সম্মান করে নিজের ভবনে অভ‍্যর্থনা করলেন।তাঁরা দেখলেন, মহাপ্রভু তখনও মূর্চ্ছিত অবস্থায় শয‍্যায় শয়ন করে রয়েছেন। সুগায়ক মুকুন্দ দত্ত তখন কীর্তন আরম্ভ করলেন। এই মূর্চ্ছিত অবস্থাতে কীর্তনের ধ্বনি গৌরহরির কর্ণকুহরে প্রবেশ করে বীণার ঝঙ্কারের ন‍্যায় তাঁর হৃদয়তন্ত্রীকে আলোড়িত করতে লাগিল।মধুর হরিকীর্তনে শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব চৈতন‍্য লাভ করলেন।*
*🍀শষ্ক হৃদয়ে ভক্তি দাঁড়াতে পারে না।ধার্মিকদের হৃদয় স্বভাবতই বড় কোমল,তাঁরা রসজ্ঞ।এই জন্য কবি হৃদয়ের সঙ্গে ভক্তিপ্রবণ হৃদয়ের যেন এক অপূর্ব সম্বন্ধ দৃষ্ট হয়ে থাকে। ভগবতভক্তগণ স্বভাবতই বড় সঙ্গীতপ্রিয়।তাঁরা মধুর সঙ্গীতে(কীর্তনে) আত্মহারা হন, আবার সঙ্গীতেই যেন চেতনা লাভ করেন।ইতিহাসে দেখতে পাই,ইউরোপের সুবিখ‍্যাত মার্টিন লুথার একবার প্রার্থনা করতে করতে, ভাবাবেশে মূর্চ্ছিত হয়ে পড়েন, আশ্রমস্থিত সন্ন‍্যাসীগণ অন‍্য কোন উপায়ে যখন তাঁকে চেতনা দান করতে পারলেন না,তখন ওনাদের মধ্যে এক ব‍্যক্তি একটি সঙ্গীত ধরিলেন।কারণ তিনি জানতেন,ভক্ত হৃদয়ের রহস‍্য সব জায়গায় যেন একরকম দেখা যায়। যাইহোক, এদিকে অতিথিগণের সেবার যাতে কোনরকম ত্রুটি না হয়,সেই বিষয়ে ভট্টাচার্য্য মহাশয় বিশেষ দৃষ্টি রাখতে লাগলেন। ভক্তগণদের জন্য বিবিধ অন্ন ব‍্যঞ্জনের ব‍্যবস্থা হল। স্নানান্তে তাঁরা একত্রে আহার করতে বসলেন। সার্বভৌম স্বয়ং পরিবেশন করতে লাগলেন। ভট্টাচার্য্য মহাশয় নবাগত ব‍্যক্তিদের জন্য স্বতন্ত্র বাসার ব‍্যবস্থা করে,তাঁর শ‍্যালক গোপীনাথকে তাঁদের তত্ত্বাবধানের ভার দিলেন।শ্রীচৈতন‍্যদেব ও তাঁর সঙ্গীগণ আহারান্তে নূতন বাসায় গমন করলেন।গোপীনাথ তাঁদের তত্ত্বাবধানের ভার গ্রহণ করলেন।*
🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬৭) 🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
              *সার্বভৌমকে ভক্তিদান*
             🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻গোপীনাথ আচার্য‍্য একদিন মুকুন্দকে নিয়ে সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্যের বাসভবনে উপস্থিত হলেন। সার্বভৌম গোপীনাথকে বললেন, "নবীন সন্ন‍্যাসীর রূপ দেখে তাঁর প্রতি আমার মন বড়ই আকৃষ্ট হয়েছে "।তারপর তিনি গোপীনাথকে তাঁর পরিচয় জিজ্ঞাসা করলে, গোপীনাথ বললেন, ইনি নবদ্বীপের শ্রীজগন্নাথ মিশ্রের পুত্র ও নীলাম্বর চক্রবর্তীর দৌহিত্র, ইঁনার নাম বিশ্বম্ভর।এইভাবে গৌরহরির আরও বিদ‍্যাবুদ্ধির পরিচয় দান করলেন। সার্বভৌম গৌরসুন্দরের পরিচয় পেয়ে বললেন,নীলাম্বর চক্রবর্তী আমার পিতা বিশারদের সমপাঠী ছিলেন। সার্বভৌম বিশ্বম্ভরের সন্ন‍্যাস গ্রহণের কথা উল্লেখ করে, গোপীনাথকে জিজ্ঞাসা করলেন, "ইঁনি কোন সম্প্রদায়ের মত অনুসারে সন্ন‍্যাস গ্রহণ করেছেন? গোপীনাথ বলিলেন, ইঁনি শ্রীকেশবভারতীর নিকট দীক্ষা গ্রহণ করে, "শ্রীকৃষ্ণচৈতন‍্য" নাম পেয়েছেন। সার্বভৌম ভট্টাচার্য্য, পন্ডিত ব‍্যক্তি।তিনি ভারতী সম্প্রদায়কে অতি সামান্য বলে মনে করতেন,সেজন‍্য তিনি বললেন, ইঁনার নাম খুবই সুন্দর হয়েছে, কিন্তু ভারতী সম্প্রদায় সেরকম বড় সম্প্রদায় নহে। গোপীনাথ সার্বভৌমের কথা শুনে বললেন, শ্রীচৈতন‍্যদেব বাইরের আড়ম্বর ভালবাসেন না, সে জন্য বড় সম্প্রদায় উপেক্ষা করলেন।*
*☘সার্বভৌম ভট্টাচার্য্য এইসব কথা শুনে,শ্রীচৈতন‍্যদেবের এই অল্প বয়সে সন্ন‍্যাস গ্রহণের জন্য অত‍্যন্ত দুঃখ প্রকাশ করলেন, এবং বললেন যে, আমি তাঁকে প্রতিদিন বেদান্ত পাঠ করে শোনাব এবং অদ্বৈত মার্গের পথে তাঁকে নিয়ে আসিব। সার্বভৌমের এই সকল কথা শ্রবণ করে গোপীনাথ ও মুকুন্দ অত‍্যন্ত দুঃখিত হলেন।গোপীনাথ সার্বভৌমকে বললেন,তুমি ইঁনার মহিমা কি বুঝবে? ভক্তির উচ্চতম লক্ষণ ইঁনার মধ্যে বিদ‍্যমান। সার্বভৌম তখন গোপীনাথকে বললেন, তুমি তাঁকে আগামী কল‍্য আমার বাড়ীতে আহার করবার জন্য নিমন্ত্রণ করবে।তারপর গোপীনাথ ও মুকুন্দ সার্বভৌমের বাড়ী হতে বেড়িয়ে মহাপ্রভুর নিকট গমন করলেন এবং ভট্টাচার্য্যের সমস্ত কথতাঁর কাছে বললেন।শ্রীচৈতন‍্যদেব তাঁদের কথা শুনে বললেন, ভট্টাচার্য্য মহাশয় আমায় অত‍্যন্ত স্নেহ করেন, এবং যাতে আমার মঙ্গল হয়, সে বিষয়ে তিনি আমাকে নিশ্চয়ই সৎ পরামর্শই প্রদান করবেন।*
*🌺গৌরসুন্দর সার্বভৌম-ভবনে উপস্থিত হলে, তিনি তাঁকে যথোচিত সমাদরপূর্বক বসতে আসন দিলেন এবং তাঁর অসাধারণ ধর্মভাব ও তাঁর বংশাবলীর কথা উল্লেখ করে ভীষণ আনন্দ প্রকাশ করলেন। আচার্য‍্য তারপর তাঁকে বললেন,আমার মনে হয়েছে তুমি ভীষণ বুদ্ধিমান, তুমি এমন বুদ্ধিমান হয়ে সন্ন‍্যাসধর্ম গ্রহণ কেন করলে?ভেবে দেখ,সন্ন‍্যাস গ্রহণ করলে প্রথমেই মনে একটা অহংভাব উপস্থিত হয়। দন্ডধারী হয়ে,সকলকেই সামান্য মনে করে, এবং অনেক সময় "আমিই নারায়ণ" এইকথা বলতে কিছুমাত্র সঙ্কুচিত হয় না।ভগবান সব দেহেতেই অংশরূপে অধিষ্ঠান করছেন, সেজন‍্য প্রত‍্যেক জীব,জন্তু ও সকল বর্ণের লোকের কাছেই মস্তক নত করতে হয়। কিন্তু দন্ডধারী সন্ন‍্যাসীদের কাছে সকলেই দন্ডবৎ করে, কিন্তু তাঁরা কারও কাছে মাথা নত করতে চাহেন না।অনেকে শঙ্করাচার্য‍্যের তাৎপর্য‍্য না বুঝে, শিখা সূত্র পরিত‍্যাগ করে সন্ন‍্যাসাশ্রম গ্রহণ করে অশেষ কষ্ট পেয়ে থাকেন।তুমি এমন পথ কেন গ্রহণ করলে?যদি বল,মাধবেন্দ্রপুরী প্রভৃতি পরম ভাগবতগণ, এই পথই শ্রেষ্ঠ জ্ঞান করেছিলেন, কিন্তু তাঁরা সংসারধর্ম পালন কোরে, শেষে পরিণত বয়সে ভক্তিপথ অবলম্বন করেছিলেন। তোমার কাঁচা বয়স,এ সময় সংসারধর্ম পালনের সময়,তোমার সন্ন‍্যাসধর্ম গ্রহণের অধিকার হয় নাই।*
*🙏পরম বৈরাগী,বিনয়ের অবতার,ভক্তের শিরোভূষণ শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব সার্বভৌম ভট্টাচার্য্যের কথাগুলি শুনে বললেন, আচার্য‍্য!আপনি আমাকে সন্ন‍্যাসী বলে মনে করবেন না, আমার হৃদয়ের নিধি শ্রীকৃষ্ণের বিরহে ব‍্যাকুল হয়ে,শিখা সূত্র পরিত‍্যাগ করে,গৃহের বাহির হয়েছি।যাতে আমার শ্রীকৃষ্ণের প্রতি মতি থাকে, আমাকে এমন আশীর্বাদ করুন। যথা শ্রীচৈতন‍্যভাগবতে পায়=*
*🌷প্রভু বোলে,শুন সার্বভৌম মহাশয়।*
*🌷"সন্ন‍্যাসী" আমারে নাহি জানিহ নিশ্চয়।।*
*🌷কৃষ্ণের বিরহে মুঞি বিক্ষিপ্ত হইয়া।*
*🌷বাহির হইলুঁ শিখা সূত্র মুড়াইয়া।।*
*🌷"সন্ন‍্যাসী" করিয়া জ্ঞান ছাড় মোর প্রতি।*
*🌷কৃপা কর যেন মোর কৃষ্ণে হয় মতি।।*
*শ্রীচৈতন‍্যদেব, সার্বভৌমের অনেক গুণানুবাদ বা গুণকীর্তন করলে, তিনি লজ্জিত হয়ে বললেন, "শাস্ত্রমতে তুমিই বন্দনীয়,আমি উপাসক ; কিন্তু তুমি আমার স্তব স্তুতি করছ, এটি যুক্তিযুক্ত নয়, এতে আমার অপরাধ হবে। এইরকম কথাবার্তার পর সার্বভৌম ভট্টাচার্য্য বললেন, আমার এখানে প্রতিদিন প্রাতে বেদান্ত পাঠ হয়, সন্ন‍্যাসীদের বেদান্ত শ্রবণ করা একান্ত আবশ্যক, তুমি বেদান্ত শ্রবণ করবে।*
🙏🙏🙏🙏🙏🙏🌻🙏🙏🙏🙏🙏🙏

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬৮) 🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
           *সার্বভৌমকে ভক্তিদান*
            ☆☆☆☆☆☆☆☆☆☆☆
*শ্রীচৈতন‍্যদেব, আচার্য‍্যের কথায় সম্মতি হয়ে পরেরদিন সকালে গোপীনাথ আচার্য‍্যের সঙ্গে সার্বভৌম ভবনে আগমন করলেন।এসে দেখলেন, সার্বভৌম ভট্টাচার্য্য শিষ‍্যবৃন্দ পরিবেষ্টিত হয়ে বেদান্ত শিক্ষা দিচ্ছেন।শ্রীচৈতন‍্যদেব সেখানে বসে মনোযোগপূর্বক বেদান্তের ব‍্যাখ‍্যা শুনতে লাগলেন।এই ভাবে সাতদিন অতিবাহিত হয়ে গেল।অষ্টম দিনে সার্বভৌম ভট্টাচার্য্য শ্রীচৈতন‍্যকে জিজ্ঞাসা করলেন, তুমি সাতদিন বেদান্তের ব‍্যাখ‍্যা শুনলে, কিন্তু তুমি এ বিষয়ে একটি কথাও তো আমাকে বললে না? তুমি এ সবের অর্থ বুঝতে পার কি না, তা আমি কিছু বুঝতে পারছি না।*
*☘তখন শ্রীচৈতন‍্য বললেন, আপনি বলেছেন বেদান্ত শ্রবণ সন্ন‍্যাসীর ধর্ম, আমি তাই আপনার কাছে বেদান্ত শুনছি, কিন্তু আমি অন্ধ, সেটির প্রকৃত তাৎপর্য‍্য সম‍্যক্ হৃদয়ঙ্গম করা কি আমার মত মানুষের সাধ‍্য? সার্বভৌম নবীন সন্ন‍্যাসীর কথা শুনে, যা বুঝতে পার না, তা আমাকে জিজ্ঞাসা করলেই পার।*
*🌹তখন অতীতের নিমাই পন্ডিত বাহ‍্য বিনয় পরিত‍্যাগ করে বললেন, আপনার বেদান্তের ব‍্যাখ‍্যা শুনছি, ব‍্যাসবর্ণিত সূত্রের অর্থ সুন্দররূপে হৃদয়ঙ্গম হচ্ছে, কিন্তু আপনার ব‍্যাখ‍্যা হৃদয়ঙ্গম করতে গিয়ে মন যেন বিকল হয়ে পড়ছে। ভাষ‍্যের দ্বারাই সূত্রের অর্থ প্রকাশ হয়, কিন্তু আপনার ভাষ‍্যে সূত্রের প্রকৃত তাৎপর্য‍্য প্রকাশ পাচ্ছে না। আপনার ব‍্যাখ‍্যায় সূত্রের প্রকৃত অর্থ যেন কল্পনায় আচ্ছাদিত করে রাখে। ব‍্যাসসূত্রের প্রকৃত অর্থ উপনিষদেই প্রকাশ পেয়ে থাকে।আপনি সেই ব‍্যাস-সূত্রের মুখ‍্যার্থ পরিত‍্যাগ করে,গৌণার্থ করে থাকেন। মহামুনি বেদব‍্যাস বর্ণিত সূত্রগুলি যেন সূর্য‍্যরশ্মির মত উজ্জ্বল, কিন্তু আপনি সেগুলি আপনার স্বকপোল-কল্পিত ব‍্যাখ‍্যায় যেন মেঘাবৃত করে ফেলেছেন।*
*গৌরসুন্দর, ভট্টাচার্য্যের ব‍্যাখ‍্যার দোষের কথা উল্লেখ করে বললেন, "বেদে ও পুরাণে ব্রহ্মের বিষয় নিরূপিত হয়েছে।ব্রহ্ম বৃহদ্বস্তু, তিনি ষড়ৈশ্বর্য‍্যপূর্ণ ভগবান। এমন পরমেশ্বরকে আপনি নিরাকার বলে ব‍্যাখ‍্যা করেছেন? শ্রুতিতে যদিও তাঁকে নিরাকার ও নির্বিশেষ বলা হয়েছে, কিন্তু প্রকৃতরূপে তার বিচার করলে, ভগবানের সবিশেষ ভাবই তাতে প্রতিপন্ন(প্রমাণ সিদ্ধ) হয়ে থাকে।শ্রুতি বলেন,ব্রহ্ম হতে এই বিশ্ব উৎপন্ন হয়, এবং পুনরায় সেই পরব্রহ্মতেই প্রবেশ করা থাকে। এইজন‍্য ভগবানে, অপাদান করণ ও অধিকরণ এই তিন কারকের চিহ্ন প্রকাশ পেয়ে থাকে।তিনি এক হয়ে বহুরূপে এই বিশ্বে নিজের সত্তা প্রকাশ করবার জন্য লৌকিকভাব আশ্রয় করলেন, এবং সেই ভাবেই এই সংসার দেখতে লাগলেন।বেদেতে ব্রহ্মস্বরূপের যা নিরূপিত না হয়, পুরাণে তার মীমাংসা পাওয়া যায়। শ্রুতিতে ভগবানকে নিরাকার বলা হয়, সত‍্য, কিন্তু তার সঙ্গে আবার এও বলা হয় যে,তাঁর চরণ নাই, অথচ তিনি চলাফেরা করেন, হাত নেই, অথচ তিনি গ্রহণ করেন ; অতএব দেখা যাচ্ছে যে,শ্রুতিতে প্রকৃতপক্ষে ব্রহ্মকে সবিশেষ বলেই স্বীকার করা হয়েছে।কেবল কল্পিত অর্থে তাঁকে নির্বিশেষ বলা হয়ে থাকে। তিনি পরম ঐশ্বর্য‍্যপূর্ণ ভগবান, আপনি এমন ভগবানকে কেবল নিরাময় বলেই ক্ষান্ত থাকতে চান?*
*🌺শ্রীমন্মহাপ্রভু আবার বলতে লাগলেন, "সেই পরমাত্মাতে তিনটি শক্তি বিরাজ করছে ; সৎ,চিৎ, আনন্দ।সেই সর্বব‍্যাপী পরমেশ্বর এই বিশ্বের সব জায়গায় পূর্ণ করে বিরাজ করছেন, এটিই সন্ধিনী শক্তি, তিনি জ্ঞানময়, সবই জানেন, এটি সংবিৎ ; সেই পরমাত্মাতে পূর্ণ আনন্দ বিরাজ করছে, ইহাকে হ্লাদিনী শক্তি বলে।*
*🙏পরম ভাগবত চূড়ামণি শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচৈতন‍্য চরিতামৃতে বলেছেন=*
*🌷"হ্লাদিনী"করায় কৃষ্ণে আনন্দাস্বাদন।*
*🌷"হ্লাদিনী" দ্বারায় করে ভক্তের পোষণ।।*
*🌷সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ*।
*🌷একহ চিচ্ছক্তি তার ধরে তিনরূপ।।*
*🌷আনন্দাংশে হ্লাদিনী,সদংশে সন্ধিনী।*
*🌷চিদংশে সম্বিত,যারে জ্ঞান করি মানি।।*
*🌻ভগবানে এই যে তিনটি শক্তি বিরাজ করছে, ইহাকে অন্তরঙ্গা চিচ্ছক্তি বলা যায়। আর জীবনশক্তি তটস্থা অন্তরঙ্গা শক্তি ভগবানে চিরবিরাজিত।আর তটস্থা শক্তি সৃষ্টিকার্য‍্যের মধ্যে নিরন্তর বিরাজিত রয়েছেন।বহিরঙ্গ শক্তিকে মায়াশক্তি বলে। এই মায়াশক্তি ব্রহ্ম হতে প্রসূত হয়ে,সৃষ্টির উপর আধিপত্য বিস্তার করে,ব্রহ্মের উপর কোন প্রভাব বিস্তার করে না ; ব্রহ্মেতে মায়ার প্রভাব নাই। মায়াবাদীরা এই মায়াকে অবস্তু বলে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটি মিথ‍্যা নহে, অসম্পূর্ণ জ্ঞানমাত্র। যাঁর সত্তা জগৎ পূর্ণ করে রয়েছে,যিনি জ্ঞানেতে অনন্ত ও মায়াতীত, যাঁর আনন্দকণা লাভ করে,ভক্তগণ আনন্দ ও প্রেমে উচ্ছসিত হয়ে পড়েন, আপনি সেই পরমাত্মাকে মানুষের সঙ্গে কিভাবে অভেদাত্মা বলে স্বীকার করতে চান?*
*🌹সার্বভৌম শ্রীগৌরাঙ্গের সুযুক্তিপূর্ণ তত্ত্বজ্ঞানের কথা শুনে বিমুগ্ধ হলেন। তিনি যাঁকে অল্পবয়সী সন্ন‍্যাসী মনে করে,বেদান্ত শিক্ষা দিয়ে, নিজ মতাবলম্বী করতে বাসনা করেছিলেন, এখন দেখলেন যে,নবদ্বীপের নবীন সন্ন‍্যাসী সামান্য যুবাপুরুষ নহেন। গৌরহরি ভগবানের স্বরূপ বিষয়ে যুক্তি প্রদর্শন করে, আবার বলতে লাগলেন, যাঁরা এমন সচ্চিদানন্দ শ্রীবিগ্রহকে স্বীকার করেন না,তাঁদেরকে পাষন্ডী বা নাস্তিক নামে অভিহিত করা যেতে পারে। বুদ্ধ বেদ মানতেন না বলে তাঁকে নাস্তিক বলা হয়ে থাকে ; কিন্তু যাঁরা বেদ আশ্রয় করে সেই সচ্চিদানন্দ বিগ্রহে বিশ্বাস না করেন,তাঁদের নাস্তিকতা কি তদপেক্ষা অধিকতর বলে বোধ হয় না? কেউ কেউ এই কথা বলতে পারেন,পরমেশ্বর বিকারশূন‍্য হয়ে কিভাবে সৃষ্টিকার্য‍্য সম্পন্ন করলেন? এসব কথা যুক্তিযুক্ত বলে বোধ হয় না।*
🪷🪷🪷🪷🪷🪷🌷🪷🪷🪷🪷🪷🪷

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৬৯)🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
              *সার্বভৌমকে ভক্তিদান*
             ▪▪▪▪▪▪▪▪
*🔷মণি হতে স্বর্ণ বাহির হয়ে যদি সেটি অবিকৃত থাকতে পারে, তাহলে সেই অনন্ত সর্বশক্তিমান পরমেশ্বর হতে এ জগৎ প্রসূত (উৎপত্তি) হলে,তিনি কি আর অবিকৃত হয়ে থাকতে পারেন না? নবদ্বীপের নবীন সন্ন‍্যাসী এইভাবে বহুবিধ যুক্তিদ্বারা বৈদান্তিক চূড়ামণি সার্বভৌমের অদ্বৈতমত খন্ডন করলে তিনি অবাক হয়ে, তাঁর মুখের দিকে তাকিয়ে রইলেন।তখন ভক্তচূড়ামণি, ভক্তিধর্মের শ্রেষ্ঠতম প্রচারক শ্রীকৃষ্ণচৈতন‍্যদেব ভক্তির মাহাত্ম্য কীর্তন করে আচার্য‍্যকে বললেন, "ভগবানে ভক্তিই মানবের পরম পুরুষার্থ" ; তাঁতেই ভক্তি অর্পণ করে, পরম শান্তি লাভ করুন। এই বলিয়া শ্রীচৈতন‍্যদেব ভাগবতের এই শ্লোকটি আবৃত্তি করলেন=*
*🌷আত্মারামাশ্চ মুনয়ো নির্গন্থা অপ‍্যুরুক্রমে।*
*🌷কুর্ব্বন্ত‍্যহেতুকীং ভক্তিমিত্থংভূতগুণো হরিঃ।।*
*🌹আত্মারাম মুনিগণ বিধি ও নিষেধের অতীত হয়েও সেই অমিত পরাক্রমশালী হরিতেই অহৈতুকী ভক্তি স্থাপন করে থাকেন।কারণ সেই শ্রীহরির গুণই এইরকম।*
*🌻সার্বভৌম ভট্টাচার্য্য, গৌরহরিকে ভাগবতের এই শ্লোকটি ব‍্যাখ‍্যা করতে বললেন, কিন্তু গৌরহরি তা না করে, ভট্টাচার্য্যের নিকট হতেই সেটির ব‍্যাখ‍্যা শোনার জন্য অনুরোধ করলেন। সার্বভৌম এয়োদশ প্রকারে এই শ্লোকটির ব‍্যাখ‍্যা করলেন।গৌরহরি তা শুনে তাঁর বুদ্ধির বিশেষ প্রশংসা করে বললেন, "আপনি পান্ডিত‍্যের দিক দিয়ে,শ্লোকটির যেরকম ব‍্যাখ‍্যা করলেন,তা অতীব সুন্দর হয়েছে, কিন্তু সেটির আর একটা দিক আছে। এই বলে, তিনি শ্লোকের অষ্টাদশ ব‍্যাখ‍্যা করলেন, অথচ সার্বভৌমের ব‍্যাখ‍্যার কোন অংশই গ্রহণ করলেন না। সার্বভৌম শ্রীচৈতন‍্যদেবের ব‍্যাখ‍্যা শুনে একেবারে বিস্মিত হয়ে পড়লেন, এবং এ শক্তি যে সাধারণ মানবের অতীত, তাঁর মনে এই বিশ্বাস জন্মিতে লাগিল। কথিত আছে, এমন সময় শ্রীকৃষ্ণচৈতন‍্য সার্বভৌম ভট্টাচার্য্যের নিকট ষড়ভূজরূপে প্রকাশিত হয়েছিলেন। সার্বভৌম সে মোহনরূপ দর্শনে ভূতলে মূর্ছিত হয়ে পড়লেন। শ্রীচৈতন‍্যদেব অবশেষে তাঁর হাত ধরে "উঠ উঠ" বলে ভূমি হতে উঠালেন। ভূমি হতে উঠে তিনি কাঠপুতুলির মত ক্ষণকাল দাঁড়িয়ে রইলেন, এবং শ্রীচৈতন‍্যকে শ্রীকৃষ্ণের পূর্ণ অবতার জ্ঞানে কাঁদতে কাঁদতে, তাঁর শ্রীচরণে লুন্ঠিত হয়ে পড়লেন। বৈষ্ণব কবিগণ বলেন, সার্বভৌম সে সময় একশ শ্লোক মহাপ্রভুর সামনে স্তব করেছিলেন।মহাপ্রভু, তাঁর হৃদয়ে ভক্তিভাবের সঞ্চার হয়েছে দেখে তাঁকে প্রেমভরে আলিঙ্গন করেছিলেন।সার্বভৌমের হৃদয়ে ভক্তির দরজা খুলে গেল, এবং তাঁর দু'নয়ন হতে বারিধারা বহিতে লাগল। তাঁর শরীর কাঁপতে লাগল, তিনি প্রকৃত অনুরাগী ভক্ত বৈষ্ণবের মত নৃত্য ও ক্রন্দন করতে লাগলেন।*
*🌺সুবিখ‍্যাত বৈদান্তিক রাজপন্ডিত সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য, শ্রীচৈতন‍্যের নিকট বিচারে পরাস্ত হলেন, এবং তাঁর দেখানো ভক্তিপথ অবলম্বন করলেন। পরদিন প্রভাতে মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে গমন করলে, পান্ডারা তাঁকে মালা ও প্রসাদান্ন প্রদান করে। শ্রীচৈতন‍্যদেব, সেটি পেয়ে, ভট্টাচার্যের ভবনে আগমন করেন। তিনি তখনও শয‍্যা হতে উঠেন নাই, কিন্তু শ্রীচৈতন‍্যদেবের শ্রীমুখ হতে শ্রীকৃষ্ণের নামধ্বনি শুনে তিনি তৎক্ষণাৎ শয‍্যা পরিত‍্যাগ করে,মহাপ্রভুর কাছে এসে উপস্থিত হলেন, এবং তাঁর চরণে প্রণত হয়ে তাঁকে বসবার আসন দিলেন। চৈতন‍্যদেব সার্বভৌমকে মালা ও জগন্নাথের প্রসাদান্ন প্রদান করলেন। সার্বভৌম তখনও মুখ প্রক্ষালন, বা প্রাতঃকৃত‍্য সমাপন করেননি। কিন্তু তথাপি মহাপ্রভুর দেওয়া মালা গ্রহণ করে প্রসাদান্ন ভক্ষণ করলেন।*
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 সপ্তম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga7.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৭০) 🙏শ্রীগৌরাঙ্গের চরিতসুধা*
           *সার্বভৌমকে ভক্তিদান*
           ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀সার্বভৌম প্রসাদান্ন ভক্ষণ করলে, মহাপ্রভু তা দেখে অত‍্যন্ত আনন্দিত হলেন।অবশেষে দুইজনে হাত ধরাধরি করে নৃত্য করতে লাগলেন।উভয়ের কন্ঠ হতে হরিধ্বনি উদয় হতে লাগল ; আর উভয়ের অশ্রুজলে,উভয়ের বক্ষ ভেসে যেতে লাগল।মহাপ্রভু তাঁর অনুগত ভক্তের মধ্যে ভক্তির লক্ষণ দেখলে পরম আহ্লাদ সহকারে সার্বভৌমকে বলতে লাগলেন, আজ আমার সব অভিলাষ পূর্ণ হ'ল, তুমি অকপট হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করলে ; তোআসকল বন্ধন ছিন্ন হল ; তুমি বেদধর্ম লঙ্ঘন করে প্রসাদ ভক্ষণ করলে, তোমার হৃদয় শ্রীকৃষ্ণের অধিকারের উপযুক্ত হয়েছে।*
*☘সার্বভৌম ভট্টাচার্য্য একদিন শ্রীকৃষ্ণচৈতন‍্যের কাছে উপস্থিত হয়ে,ভক্তিভরে তাঁর চরণে প্রণিপাত করে ভক্তিতত্ত্ব বিষয়ে জিজ্ঞাসু হলে, মহাপ্রভু তাঁকে নাম সংকীর্তনই ভক্তি সাধনের শ্রেষ্ঠ উপায় বলে নির্দাকরেন, এবং নারদীয় পুরাণের এই শ্লোকটি ব‍্যাখ‍্যা করে শুনালেন=*
*🌷হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্।*
*🌷কলৌ নাস্ত‍্যেব নাস্ত‍্যেব নাস্ত‍্যেব গতারন‍্যথা।।*
*🌺শ্রীমন্মহাপ্রভুর শ্রীমুখ হতে এই শ্লোকটির ব‍্যাখ‍্যা শুনে, সার্বভৌমের হৃদয় ভক্তিরসে পরিপূর্ণ হয়ে গেল। তিনি অবন মস্তকে তাঁকে দন্ডবৎ করলেন, শ্রীচৈতন‍্যদেবও তাঁর ভক্তকে প্রেমালিঙ্গন দানে পরম সুখী করলেন।বাসুদেব ভট্টাচার্য্য তারপর চৈতন‍্যদেবের অনুমতি নিয়ে,শ্রীজগন্নাথদেবকে দর্শন করে গৃহে আগমন করলেন।বাড়ীতে ফিরে, তিনি বহুবিধ প্রসাদান্ন আনিয়ে,দুইজন লোক দ্বারা, মহাপ্রভুর কাছে পাঠিয়ে দিলেন। এই সময় সার্বভৌমভট্টাচার্য‍্য শ্রীকৃষ্ণচৈতন‍্যদেবের স্তবস্তুতিসূচক দুইটি শ্লোক রচনা করে,জগদানন্দের হাত দিয়ে সেটি মহাপ্রভুকে দিতে বললেন।মুকুন্দ দত্ত, জগদানন্দের হাত হতে তালপত্রে লিখিত শ্লোক দুইটি দেখে, দেয়ালে সেটি লিখে রেখে দেন।জগদানন্দ সার্বভৌম-লিখিত শ্লোক দুইটি গৌরহরির হাতে দিলেন।চৈতন‍্যদেব শ্লোক দুইটি পাঠ করে তা ছিঁড়ে ফেললেন।মুকুন্দ দত্ত সে শ্লোক দুইটি দেওয়ালে লিখে রেখেছিলেন, সকলে সেই শ্লোক দুটি কন্ঠস্থ করে চারিদিকে প্রচার করতে লাগলেন।সেই শ্লোক দুইটি এই=*
*🌷বৈরাগ‍্য-বিদ‍্যা-নিজ-ভক্তিযোগ,*
*🌷শিক্ষার্থমেকঃ পুরুষঃ পুরাণঃ।*
*🌷শ্রীকৃষ্ণচৈতন‍্য শরীরধারী,*
*🌷কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ‍্যে।।*
*🍀যিনি এক করুণার অবতার পুরাণ পুরুষ,বৈরাগ‍্য,বিদ‍্যা এবং স্বকীয় ভক্তিযোগ শিক্ষা দিবার জন্য শ্রীকৃষ্ণচৈতন‍্যরূপে আবির্ভূত হয়েছেন,আমি তাঁরই শরণাপন্ন হলাম।*
*🌻শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন=*
*🌷কালবশে ভক্তি লুকাইয়া দিনে দিনে।*
*🌷পুনর্বার নিজ ভক্তি প্রকাশ কারণে।।*
*🌷শ্রীকৃষ্ণচৈতন‍্য নাম প্রভু অবতার।*
*🌷তাঁহার পাদপদ্মে চিত্ত বসুক আমার।।*
*🌹কালান্নষ্টং ভক্তিযোগং নিজং যঃ,*
*🌹প্রাদুষ্কর্ত্তুং কৃষ্ণচৈতন‍্যনামা।*
*🌹আবির্ভূতস্তস‍্য পদারবিন্দে।*
*🌹গাঢ়ং গাঢ়ং লীয়তাং চিত্তভৃঙ্গঃ।।*
*🌻যিনি কাল প্রভাবে বিলুপ্তপ্রায় স্বকীয় অসাধারণ ভক্তিযোগ সমর্পণ করবার জন্য শ্রীকৃষ্ণচৈতন‍্য নাম ধারণ করে আবির্ভূত হন, তাঁর চরণারবিন্দে আমার মনোমধুকর প্রগাঢ়রূপে বিলীন হোক।*
*🌳শ্রীপাদ বৃন্দাবন দাস ঠাকুর তাই লিখেছেন=*
*🌷বৈরাগ‍্য সহিতে নিজ ভক্তি বুঝাইতে।*
*🌷যে প্রভু কৃপায় অবতীর্ণ পৃথিবীতে।।*
*🌷শ্রীকৃষ্ণচৈতন‍্য তনু পুরুষ পুরাণ।*
*🌷ত্রিভুবনে নাহি যার অধিক সমান।।*
*🌷হেন কৃপাসিন্ধুর চরণ-গুণ নাম।*
*🌷স্ফুরুক আমার হৃদয়েতে অবিরাম।।*
*🌺সার্বভৌম ভট্টাচার্য্য শ্রীকৃষ্ণচৈতন‍্যের উপদেশে ভক্তি পথাবলম্বী হ'লে,নীলাচলের চারিদিকে এ বার্তা ছড়িয়ে পড়িল।লোকে শ্রীচৈতন‍্যদেবের অপূর্ব শক্তি দেখে,তাঁকে ভগবানের অবতার বলিয়া ঘোষণা করতে লাগল।অনৈকে বলতে লাগল,ইনিই তো সচল জগন্নাথ।নীলাচলের ধনী,দরিদ্র,পন্ডিত,মূর্খ,সকলেই নবদ্বীপের এই নূতন সন্ন‍্যাসীর বিদ‍্যা বুদ্ধি,জীবনের অনুপম সৌন্দর্য্য ও তাঁর অসাধারণ ভক্তিভাব দেখে, তাঁর দিকে আকৃষ্ট হতে লাগিল। হাজার হাজার কন্ঠ হতে হরিধ্বনি হতে লাগিল, যাঁদের রসনা হতে কখনও ভগবানের মধুর নাম বাহির হত না,তাঁদের রসনাও এ নাম উচ্চারণে সুধারসে সিক্ত হতে লাগিল।শ্রীকৃষ্ণচৈতন‍্য যখন পথে বাহির হতেন,তখন পথের দুই পার্শ্বের লোক হরিনামের মধুর রবে যেন চারিদিকের বায়ুমন্ডলকে প্লাবিত করে তুলিত।শ্রীচৈতন‍্যদেব এইভাবে নিজে হরিপ্রেমে মত্ত হয়ে সকলকে মাতিয়ে তুললেন।*
*🌷ভট্টাচার্য‍্যের বৈষ্ণবতা দেখি সর্বজন।*
*🌷প্রভুকে জানিল সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন।।*
*🌷কাশীমিশ্র আদি করি নীলাচলবাসী।*
*🌷স্মরণ লইল সবে প্রভুপদে আসি।।*
*🌹সুবিখ‍্যাত বৈদান্তিক বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য্যকে বিচারে পরাস্ত করতঃ (করে) নীরস অদ্বৈতবাদের পথ হতে,মধুময় জীবনপ্রদ ভক্তির পথে আনয়ন করা, চিত্তবিমোহন শ্রীকৃষ্ণচৈতন‍্য লীলার মধ্যে এক অপূর্ব কীর্তি বলে, ভারতের ভক্তি-ইতিবৃত্তে চিরদিনই লিখিত থাকবে।*
🪔🪔🪔🪔🪔🪔🙏🪔🪔🪔🪔🪔🪔
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 শ্রীগৌরাঙ্গ চরিত 📖 অষ্টম 🏵️ শ্রী শশীভূষণ বসু ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/11/gouranga8.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







adds