✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৮. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৭. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*১৮ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻একই ব্যক্তির দ্বারা সমান অনুরাগে সকল দেবতার উপাসনা অসম্ভব।এই জন্যই উপাসকের স্ব-স্ব প্রকৃতি ও রুচি অনুসারে একনিষ্ঠ সাম্প্রদায়িক উপাসনার উৎপত্তি।এরই ফলে বৈদিককালে যাজ্ঞিক-সম্প্রদায় ও সাত্ত্বত সম্প্রদায় এই দুইটি বিভাগ দেখা যায়।তবে বৈদিক কাল হতেই যে পঞ্চ-উপাসক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে তা নিঃসংশয়রূপে স্বীকার করা যায় না। বৈষ্ণবধর্ম-সম্প্রদায়-অভ্যুদয়ের অনেক পরবর্তীকালে যে সৌর-শাক্তাদি সম্প্রদায়ের উৎপত্তি হয়েছে তার অনেক প্রমাণ দেখা যায়। বেদার্থই বৈষ্ণবধর্ম।পুরাকালে সমস্ত বেদার্থই ভগবত্তত্ত্বময়রূপে পরিগৃহীত হ'ত।এই ভগবৎ-জ্ঞানমূলক ভক্তিময় বেদার্থ,ক্রমে কামনা-কুজ্ঝটিকায় আবৃত হয়ে ত্রেতাযুগের প্রারম্ভেই কর্মকান্ড রূপে প্রবর্তিত হয়।এ বিষয়ে শ্রোত-প্রমাণও পরিলক্ষিত হয়ে থাকে। যথা মন্ডুকে=*
*"তদেতৎ সত্যং মন্ত্রেষু কর্মাণি কবয়ো যান্যপশ্যং স্তানি তেত্রায়াম্ বহুধা সন্ততানি।১|২|১*
*🌻অর্থ্যাৎ এটিই সত্য যে,কবিগণ বৈদিক মন্ত্রসমূহে যে সমস্ত ভগবদ্ভক্ত্যাত্মক কর্ম দেখিয়েছিলেন তা ত্রেতাযুগে বহু প্রকারে বিস্তৃত হল অর্থ্যাৎ সেই ভক্তিময় জ্ঞানের দৌর্বল্যে(দুর্বলহীনতার)কর্মানুষ্ঠানই বেদার্থরূপে পরিকল্পিত হল।*
*🌻বেদমূলক পুরাণও এ বিষয়ে সাক্ষ প্রদান করেছেন=*
*"নারায়ণাৎ বিনিষ্পন্নং জ্ঞানং কৃত যুগে স্থিতম্।*
*কিঞ্চিৎ তদন্যথা জাতং ত্রেতায়াং দ্বাপরেহখিলম্।।*
*🌻অর্থ্যাৎ সত্যযুগে শ্রীভগবান হতে বিনিষ্পন্ন (সম্পন্ন)জ্ঞান অবিকৃত ভাবে অবস্থিত ছিল।ত্রেতাযুগে তার কিঞ্চিৎ অন্যথা ভাব হয় অর্থ্যাৎ ভগবদ্ভক্তিময় বেদের অর্থ কর্মময় প্রতীতি (প্রসিদ্ধি)হয়।এই সময়েই বিরুদ্ধ দর্শন-শাস্ত্র সকলের সৃষ্টি হয়েছে।অবশেষে দ্বাপরযুগে কামনা-কলুষিত জীবগণের হৃদয় এরকম দুর্বল হয়ে পড়ে যে,তারা বিশুদ্ধ বেদার্থময় জ্ঞানকে কোনভাবেই উপলব্ধি করতে সমর্থ হল না।ক্রমেই জ্ঞানের বিনাশে অজ্ঞানের উদয় হতে লাগল।এই সময়েই ভগবান শ্রীকৃষ্ণদ্বৈপায়ন ব্যাসরূপে অবতীর্ণ হয়ে বেদের শাখাবিভাগ করলেন এবং সেই বিপুল বেদের অর্থ নির্ণয়ের জন্য "উত্তরমীমাংসা বা বেদান্তদর্শন " প্রণয়ন করলেন।অনন্তর সেই অজ্ঞান তিমিরাবৃত জন-সমাজকে পুনরায় ধর্মভাবে অনুপ্রাণিত করবার জন্য এবং বেদ উপনিষদ্ ও স্মৃতি শাস্ত্রের উচ্চ উপদেশ সব সহজে বুঝাবার জন্য সরল সংস্কৃত ভাষায় পুরাণ সমূহের রচনা করলেন।এইজন্য বেদোক্ত দেবদেবীর মতো আরও অনেক দেবদেবীর মূর্তি ও পূজাবিধি পুরাণে পরিকল্পিত হয়েছে। ভগবানের যে অনন্ত শক্তি অনন্তপ্রভাব এই ব্যক্ত বিশ্বব্রহ্মান্ডের প্রত্যেক অণু পরমাণুতে ওতঃপ্রোত ভাবে অনুপ্রবিষ্ট রয়েছে। সেই শক্তির এক একটি বিকাশকেই এক একটি দেবতা নামে অভিহিত করা হয়েছে।এইরকম ভাবে তেত্রিশটি দেবতা,পুরাণে তেত্রিশকোটি বলে বর্ণিয় হয়েছে।যথা=*
*"সদারা বিবুধাঃ সর্বে স্বানাং স্বানাং গণৈঃ সহ।*
*ত্রৈলোক্য তে ত্রয়স্ত্রিংশৎ কোটিসংখ্যতয়াভবন্।।*
*(পদ্মপুরাণ)*
*🌻কালপ্রভাবে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের আচার ব্যবহার ও সামর্থ্য অনুসারে ঐ সকল দেবতার আখ্যায়িতা ও অর্চনবিধি ভিন্ন ভিন্ন প্রকার হয়েছে।উল্লিখিত পুরাণ সকল যে বেদেরই অঙ্গবিশেষ,পৌরাণিক সিদ্ধান্ত যে সম্পূর্ণ শ্রুতিমূলক তার ভূরি ভূরি প্রমাণ পাওয়া যায়।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৯. বৈষ্ণব বিবৃতি ꧂
꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
