শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১৬. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob116.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১১৫. দীক্ষা-দান-অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob115.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১১৬. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob116.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
     *🔥দীক্ষা-দান-অধিকার🔥*
    *****************************
*🌹শ্রীভক্তিরসামৃত-সিন্ধুতে শুদ্ধ বৈষ্ণবমত আলোচিত হয়েছে,তাতে কোন যুক্তিতর্ক নাই। কিন্তু ভক্তিসন্দর্ভে যুক্তিতর্কবিজ্ঞান বিচার সহ পরমার্থ ভক্তিমার্গ নিরূপিত হয়েছে।এই দুই ভক্তি গ্রন্থেই শ্রীহরিভক্তিবিলাস ধৃত "তস্মাদ্ গুরুং প্রপদ‍্যেত" ইত‍্যাদি শ্রীমদ্ভাগবতের বচনটি উদ্ধৃত হয়েছে, কিন্তু ক্রমদীপিকার বচনটি উদ্ধৃত হয় নি। কেন হয়নি?তা বিচার করলে দেখা যায় ঐ বচনটি সকামপর ; কিন্তু শ্রীমদ্ভাগবতের উক্ত প্রবুদ্ধ বাক‍্য সর্বসম্মত এবং ভক্তিসিদ্ধান্ত অনুকূল। শ্রীহরিভক্তিবিলাসে,শ্রীগুরু লক্ষণে "অবদাতান্বয়ঃ" শুদ্ধ ইত‍্যাদি, ৩২ সংখ‍্যক শ্লোক হতে "মহাভাগবতশ্রেষ্ঠো ব্রাহ্মণো বৈ" ইত‍্যাদি ৩৯ সংখ‍্যক শ্লোক পর্য‍্যন্ত স্মার্তমত উদ্ধৃত করে ৪০ সংখ‍্যক শ্লোকে নিজমত স্থাপন করেছেন। যথা=*
*"মহাকুল-প্রসূতোহপি সর্বযজ্ঞেষু দীক্ষিতঃ।*
*সহস্রলাখাধ‍্যায়ী চ ন গুরুঃ স‍্যাদবৈষ্ণবঃ।।"(৪০)*
*🍀টীকাকার লিখেছেন= "ব্রাহ্মণোপি সৎকুল ধর্মাধ‍্যয়নাদিনা প্রখ‍্যাতোহপি অবৈষ্ণব শ্চেত্তর্হি গুরুর্নভবতীতি সর্বত্রাপবাদং লিখতি। মহুকুলেতি। কুলে মহতি জাতোনপীতি ক্কচিৎ পাঠঃ।অতএবোক্ত পঞ্চরাত্রে। অবৈষ্ণবোপদিষ্টেন মন্ত্রেণ নিরয়ং ব্রজেৎ।পুনশ্চ বিধিনা সম‍্যক্ গ্রাহয়েদ্বৈষ্ণবাদগুরোরিতি।ইতি শব্দ প্রয়োগোহত্রোদাহৃতানামন‍্যত্র বচনানাং প্রায়ো নিজগ্রন্থ-বচনতো ব‍্যবচ্ছেদার্থং। এবমগ্রেহপ‍্যন‍্যত্র যদ‍্যপি প্রতিপ্রকরণান্তে উদাহৃত তত্তচ্ছাস্ত্র বচনান্তে চ সর্বত্রেতি শব্দো যুজ‍্যেত।"*
*🔥অর্থ‍্যাৎ ব্রাহ্মণ সৎকুলপ্রসূত, ধর্মাধ‍্যয়নাদিগুণযুক্ত ও প্রখ‍্যাত হলেও যদি অবৈষ্ণব হন,তাহলে শ্রীগুরুপদে অভিষিক্ত হতে পারেন না।এইরকম সর্বত্রই বিশেষ বিধি লিখিত হয়েছে। অতএব নারদপঞ্চরাত্রে উক্ত হয়েছে = অবৈষ্ণব-উপদিষ্ট মন্ত্র-গ্রহণে নরকে পতিত হতে হয়, সুতরাং সম‍্যক্ বিধিদ্বারা বৈষ্ণবগুরুর নিকট পুনর্বার বৈষ্ণব মন্ত্র গ্রহণ করবেন। "ইতি" শব্দ প্রয়োগ, এখানে উদাহৃত (উদাহরণে দেখান হয়েছে )অন‍্যত্র বচন সমূহের প্রায় নিজগ্রন্থ-বচন হতে ব‍্যবচ্ছেদের(নিজের মত বিশ্লেষণের) জন্য জানতে হবে।যদিও প্রতি প্রকরণান্তে উদাহৃত সেই সেই শাস্ত্রের বচনান্তে সর্বত্র "ইতি" শব্দ যুক্ত আছে, তথাপি সেই সেই প্রকরণের (কার্য‍্যের) বিচ্ছেদ, পরবাক‍্য ও নিজবাক‍্য, প্রকরণে অবিচ্ছেদ থাকায় "ইতি" শব্দ  দ্বারা নিজবাক‍্যের বিচ্ছেদ নির্দেশ করা হয়েছে।(এখানে বলা হয়েছে অনেকেই নিজ স্বার্থ সিদ্ধির জন্য নিজ মনগড়া বাক‍্য বলে নিজমত তৈরী করার জন্য যারা শিক্ষা দান করেন, তাদের ক্ষেত্রে বলা হয়েছে।সকলকে নহে।) এইরকম পরিভাষা অন‍্যত্রও বুঝতে হবে।অতএব পূর্বোক্ত শ্লোকে "ইতি" শব্দে পর-মতবচন (শাস্ত্র-বচনহীন) বিচ্ছেদ করে নিজমতানুকুল বচন লিখছেন=*
*"গৃহীতবিষ্ণুদীক্ষাকো বিষ্ণুপূজাপরো নরঃ।*
*বৈষ্ণবোহভিতোহভিজ্ঞৈরিতরোহস্মাদবৈষ্ণবঃ।।(৪১)।।*
*🌷অর্থ‍্যাৎ বিষ্ণুমন্ত্রে দীক্ষিত ও বিষ্ণুপূজাপরায়ণ জীবমাত্রেই বৈষ্ণব নামে অভিহিত ; তদ্ভিন্ন জীব অবৈষ্ণব পরিগণিত।শবরী প্রভৃতি স্ত্রীজাতি,হনুমান,জাম্বুবান প্রভৃতি পশুজাতি,গরুড়,সম্পাতি প্রভৃতি পক্ষীজাতিকেও শাস্ত্রে বৈষ্ণব বলায় এখানে নরশব্দে জীবমাত্রকেই বুঝাচ্ছে।অতএব উক্ত ৪০সংখ‍্যক শ্লোকে "ইতি" শব্দে স্মার্তমতের বিচ্ছেদ করে স্বমতে অর্থ‍্যাৎ বিশুদ্ধ বৈষ্ণবমতে বৈষ্ণব নরমাত্রই মন্ত্রদাতা দীক্ষাগুরু,এটিই এই গুরুপসত্তি প্রকরণের উপসংহার। শ্রীভক্তিরসামৃত সিন্ধুতে উপশমাশ্রয় (শান্ত আশ্রয়)শাস্ত্রানুভবী কৃষ্ণানুভবী বৈষ্ণবশ্রেষ্ঠ দীক্ষাগুরু প্রমাণিত হয়েছে। কৈ, তাতে বর্ণাশ্রমের বিচার উল্লিখিত হয় নাই তো? আরও শ্রীভক্তিসন্দর্ভে শ্রীগুরু-প্রকরণে, শ্রবণগুরু,ভজনশিক্ষাগুরু, অন্তর্য‍্যামীগুরু ও মন্ত্রগুরু এই চারপ্রকার গুরু বিচারে মন্ত্রগুরু নির্দেশ করেছেন=*
*"শ্রীমন্ত্রগুরুস্তেক এবেত‍্যাহ। লব্দানুগ্রহ আচার্য‍্যাত্তেন সন্দর্শিতাগমঃ।মহাপুরুষভ‍্যর্চ‍েন্মূর্ত‍্যাভিমতয়াত্মনঃ।।" টীকা= "অনুগ্রহো মন্ত্রদীক্ষারূপঃ। আগমো মন্ত্রবিধিশাস্ত্রম্। অস‍্যৈকত্ব মেকবচনেন বোধ‍্যতে। বোধঃ কলুষিতস্তেন দৌরাত্ম‍্যং প্রকটীকৃতং। গুরুর্যেন পরিত‍্যক্তস্তেন ত‍্যক্তঃ পুরা হরিঃ।ইতি ব্রহ্মবৈবর্তাদৌ তর্ত‍্যাগ নিষেধাৎ।তদপরিতোষেনৈবান‍্যো গুরুঃ ক্রিয়তে।ততোহনেক গুরু করণে পূর্বত‍্যাগ এব সিদ্ধঃ।এতচ্চাপবাদ বচন দ্বারাপি শ্রীনারদ পঞ্চরাত্রে বোধিতম্। অবৈষ্ণবোপদিষ্টেন মন্ত্রেণেত‍্যাদি।"*
*🔥অর্থ‍্যাৎ মন্ত্রদাতা গুরু এক।শ্রীমদ্ভাগবতে কথিত আছে = শ্রীগুরুদেবের নিকট হতে দীক্ষামন্ত্র গ্রহণরূপ অনুগ্রহ লাভ করে এবং শ্রীগুরুদেব কর্তৃক মন্ত্রবিধিশাস্ত্র দেখে বা জেনে নিয়ে নিজাভীষ্ট শ্রীমূর্তি স্থাপন করে মহাপুরুষ শ্রীহরিকে অর্চনা করবে।এখানে আচার্য‍্য শব্দে এক বচনের বিভক্তি প্রয়োগ থাকায় দীক্ষা গুরুর একত্ব বোধিত হয়েছে।যারা কলুষিত জ্ঞানের দৌরাত্ম্য প্রকাশ করে গুরু ত‍্যাগ করে,তাদের গুরুত‍্যাগের পূর্বেই শ্রীহরি তাদেরকে ত‍্যাগ করেছেন বুঝতে হবে।এই ব্রহ্মবৈবর্তাদি বচনে গুরুত‍্যাগ নিষিদ্ধ হচ্ছে বটে, কিন্তু অনেক গুরু-করণে, পূর্ব গুরুত‍্যাগও শাস্ত্রসিদ্ধ হচ্ছে।এবিষয়ে বিশেষ বিধি বচনদ্বারা শ্রীনারদপঞ্চরাত্রে বোধিত হয়েছে।যথা অবৈষ্ণব গুরু ত‍্যাগ করে বৈষ্ণব গুরু গ্রহণ করবে।*
*🌹অতএব ভক্তিসন্দর্ভে শ্রীগুরু প্রকরণে বর্ণাশ্রম ও জাত‍্যাদির কোন বিশেষ উল্লিখিত হয়নি তো?কেবল অবৈষ্ণব গুরু ত‍্যাগ করে বৈষ্ণবগুরুর কাছে বিষ্ণুমন্ত্র গ্রহণ করবে,এই কথায় বলা হয়েছে। সুতরাং শ্রীহরিভক্তিবিলাসের নিজবাক‍্যে কেবল বৈষ্ণব নরমাত্র উল্লেখ থাকায় এবং শ্রীহরিভক্তিরসামৃত-সিদ্ধু ও ভক্তিসন্দর্ভে দীক্ষাগুরু প্রকরণে "ব্রাহ্মণ" শব্দ উল্লেখ না থাকায় বর্ণাশ্রম নির্বিশেষে বৈষ্ণব গুরুই সর্বাথা গ্রাহ‍্য। "পূর্বাপরয়োর্মধ‍্যে পরবিধি বলবান্" = এই ন‍্যায়ানুসারে প্রকরণের উপসংহারে যে বিধি নির্দেশিত হয়েছে তা পূর্ব বিধি অপেক্ষা বলবান্।*
            🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১১৭. দীক্ষা-দান-অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob117.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




১১৫. দীক্ষা-দান-অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob115.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১১৪. প্রণব---- অধিকার 💮 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob114.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১১৫. দীক্ষা-দান-অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob115.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১৫)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *দীক্ষা-দান-অধিকার*
         °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷দীক্ষা বিধানে কিরকম গুরু আশ্রয় করতে হবে,তা নির্দেশ করে শ্রীভাগবতের এই শ্লোকটি উদ্ধৃত হয়েছে।*
*"তস্মাদ্ গুরুং প্রপদ‍্যেত জিজ্ঞাসুঃ শ্রেয় উত্তমম্।*
*শাব্দে পরে চ নিষ্ণাতং ব্রহ্মণ‍্যুপশমাশ্রয়ম্ "।।*
*🍀এই শ্লোকের টীকায় শ্রীপাদ সনাতন গোস্বামী লিখেছেন= "পরে ব্রহ্মণি  শ্রীকৃষ্ণে শমো মোক্ষ স্থদুপরি বর্তত ইত‍্যুপশমো ভক্তিযোগ স্তদাশ্রয়ং সদা শ্রবণকীর্তনাদিপরং শ্রীবৈষ্ণববরমিত‍্যর্থঃ "।*
*🌹অতএব সদ্ বৈষ্ণবই যে দীক্ষাদানে অধিকারী এবং ইহাই যে শ্রীহরিভক্তি বিলাসের মত,তা টীকাকার স্পষ্ট উল্লেখ করেছেন।কোন কোন বৈষ্ণবদ্বেষী স্মার্তমন‍্য ব‍্যক্তি "শব্দে পরে চ নিষ্ণাতং" এই বাক‍্যে শূদ্রাদির বেদাধিকার না থাকার কথা তুলে উক্ত বাক‍্যে একমাত্র ব্রাহ্মণকেই প্রতিপন্ন করবার চেষ্টা পেয়ে থাকেন, কিন্তু পূর্বেই উল্লিখিত হয়েছে যে,বৈষ্ণবীদীক্ষা লাভ করলে শূদ্রাদিও বেদাধ‍্যয়নে অধিকারী হতে পারে।স্বয়ং বেদ কি বলেছেন দেখুন=*
*"যথেমাং বাচং কল‍্যাণী মা বদানি জনেভ‍্যঃ।*
*ব্রহ্মরাজন‍্যাভ‍্যাং শূদ্রায় চার্য‍্যায় চ স্বায় চারণায়ঃ "।।*
                        *(যজুর্বেদ=২৬|২)*
*🍀আবার উপনিষদেও শূদ্রের নিকট ব্রাহ্মণের ব্রহ্মবিদ‍্যা শিক্ষার এবং মহাভারতে ব‍্যাধের নিকট ব্রাহ্মণের ধর্মশিক্ষার কথা শুনতে পাওয়া যায়।তুলাধার হতে জাবালমুনি এবং ধর্মদাস ব‍্যাধ হতে ব্রহ্মচারী ব্রাহ্মণ ব্রহ্মবিদ‍্যা সাদরে গ্রহণ করেছিলেন।পরন্তু যাতে সম‍্যক্ মানব ধর্ম আলোচিত হয়েছে, সেই স্মৃতি-প্রধান মনুসংহিতা বলেছেন=*
*শ্রদ্দধানঃ শুভাং বিদ‍্যামাদদীতাবরাদপি।*
*অন্ত‍্যাদপি পরং ধর্মং স্ত্রীরত্নং দুষ্কুলাদপি "।।*
*🌷এই শ্লোকের টীকায় শ্রীমৎ কুল্লুকভট্ট লিখেছেন= শ্রদ্দধান ইতি। শ্রদ্ধাযুক্তঃ শুভাং দৃষ্টিশক্তিং গারুড়াদিবিদ‍্যাং অবরাচ্ছূদ্রাদপি গৃহ্নীয়াৎ অন্ত‍্যশ্চন্ডালঃ তস্মাদপি জাতিস্মরাদের্বিহিতযোগ-প্রকর্ষাৎ দুষ্কৃতশেষোপভোগার্থমবাপ্তচান্ডালজন্মনঃ পরং ধর্মং মোক্ষোপায়মাত্মজ্ঞানমাদদীত, তথা মোক্ষমেবোপক্রম‍্য মোক্ষধর্মে প্রাপ‍্য জ্ঞানং ক্ষত্রিয়াৎ বৈশ‍্যাৎ শূদ্রাদপি নীচাদভীক্ষ্ণং শ্রদ্ধাতব‍্যমিতি।"*
*🌹অর্থ‍্যাৎ শ্রদ্ধাযুক্ত ব‍্যক্তি শুভ গারুড়াদি বিদ‍্যা শূদ্রাদি হতেও গ্রহণ করবে,এমন কি অন্ত‍্যজ (ছোটজাত) চন্ডাল হতেও পরম ধর্ম অর্থ‍্যাৎ মোক্ষ পর্য‍্যন্ত আত্মজ্ঞান গ্রহণ করবে।তবে এখন কথা এই,চন্ডাল হতে মোক্ষপায় আত্মজ্ঞান কি ভাবে সম্ভব হতে পারে? তন্নিমিত্ত বলছেন=সেই চন্ডাল জাতিস্মর বিহিত যোগপ্রকর্ষ লাভ করে দুষ্কৃত-শেষ উপভোগের জন্য চন্ডাল জন্ম প্রাপ্ত হয়েছে সেইরকম মোক্ষ উপক্রম করে মোক্ষধর্মে প্রাপ‍্য জ্ঞানকে ব্রাহ্মণ হতে,ক্ষত্রিয় হতে, বৈশ‍্য হতে এবং শূদ্র হতেও নীচ সর্বোতোভাবে শ্রদ্ধাপূর্বক গ্রহণ করা কর্তব‍্য।*
*🔥অতএব এখানে বুঝা যাচ্ছে, শিষ্যের সংশয় নিবারণ করবার উপযোগী তত্ত্বজ্ঞান আছে তাদৃশ (সেইরকম) সদ্ বৈষ্ণবই গুরুপদবাচ‍্য।টীকাকারের এই অভিমত। যথা= "তত্ত্বজ্ঞং অন‍্যথা সংশয় নিরসত্বাযোগ‍্যত্বাৎ "।*
*🌻অনন্তর শ্রীহরিভক্তিবিলাসকার, ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য,শূদ্র সকলেরই যে দীক্ষাদানে অধিকার আছে,তা "ব্রাহ্মণঃ সর্বকালজ্ঞঃ কুর্য‍্যাৎ সর্বেষ্বনুগ্রহং।"*
*🌹এবং "ক্ষত্রবিট্ শূদ্র জাতীনাং ক্ষত্রিয়োহনুগ্রহেক্ষমঃ।"* *ইত‍্যাদি শ্রীনারদপঞ্চরাত্রের বচন দ্বারা সামান্য ভাবে প্রদান করেছেন।এই গুরু চতুষ্টয়ের মধ্যে ব্রাহ্মণই সকল বর্ণের গুরু,ইহা বর্ণী সমাজে কে অস্বীকার করবে?অতএব বর্ণ সমাজ স্বদেশে বিদেশে অন্বেষণ করে গুরুলক্ষণযুক্ত ব্রাহ্মণের কাছে দীক্ষিত হবেন। এ বিধান ভাগবতধর্মের পক্ষে সেইরকম অনুকূল নয় বলে বৈষ্ণব-স্মৃতি নিবন্ধকার পদ্মপুরাণের বচন উদ্ধৃত করে পরবর্তী শ্লোকে ব‍্যক্ত করেছেন যে,যে বর্ণোত্তম ব্রাহ্মণ সকল বর্ণের গুরু,যাঁকে স্বদেশ-বিদেশে খুঁজে গুরু করতে হবে তিনি অবৈষ্ণব হলে ভাগবত ধর্মে তাঁর দীক্ষাদানে অধিকার নাই। কিন্তু সেই ব্রাহ্মণ যদি মহাভাগবতশ্রেষ্ঠ অর্থ‍্যাৎ শ্রেষ্ঠ বৈষ্ণব হন,তবেই তিনি ভাগবত ধর্ম মতে সকল বর্ণের গুরু হবার যোগ‍্য হবেন। নতুবা ব্রাহ্মণ হলেই ভাগবতধর্মে গুরু হতে পার্রন না। বৈষ্ণব স্মৃতিকারের এই অভিমত।*
        *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১১৬. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob116.html


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧






১১৪. প্রণব---- অধিকার 💮 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob114.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১১৩. প্রণবে-- অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob113.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১১৪. প্রণব---- অধিকার 💮 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob114.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১৪)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *প্রণব---- অধিকার*
         💧💧💧💧💧💧💧💧
*🙏বৈষ্ণবের প্রাণস্বরূপ অষ্টাদশাক্ষর শ্রীগোপাল মন্ত্রও "ওঙ্কার" পুটিত (জোড়হাত করে অঞ্জলি)করে জপ করবার বিধান শাস্ত্রে স্পষ্ট উল্লিখিত হয়েছে। যথা শ্রীগোপাল তাপনীর শ্রুতি=*
*"ওঙ্কারেণান্তরিতং যে জপন্তি, গোবিন্দস‍্য পঞ্চপদং মনুং তং।*
*তস্মৈ চাসৌ দর্শয়েদাত্মরূপং তথা মুমুক্ষুরভ‍্যসেন্নিত‍্যশান্তৈ "।।*
*🌹অর্থ‍্যাৎ যাঁরা গোবিন্দের সেই পঞ্চপদ মনু "ওঙ্কার" করজোড়ে অঞ্জলী (পুটিত) করে জপ করেন, শ্রীকৃষ্ণ তাঁকে আত্মরূপ দর্শন করিয়ে থাকেন ; সুতরাং মুমুক্ষু (মোক্ষলাভকারী) মানুষ অবিনশ্বর শান্তিসুখের জন্য ঐ মন্ত্র অভ‍্যাস করবেন।*
*সুতরাং বৈষ্ণবের ওঙ্কার উচ্চারণে যে নিত‍্য অধিকার আছৃ,তা এই শ্রুতিবাক‍্য দ্বারা স্পষ্ট প্রমাণিত হ'ল*।
*এতস‍্যৈব যজনেন চন্দ্রধ্বজো গতমোহ মাত্মানং,*
*বেদয়িত্বা ওঁকারান্তরালকং মনুমাবর্তয়ৎ সঙ্গ।*
*রহিতোহভ‍্যানয়ৎ। তদ্বিষ্ণোঃ পরমং পদং সদা পশ‍্যন্তি,*
*সূরয়ঃ দিবীব চক্ষুরাততম্। তস্মাদেনং নিত‍্যমভ‍্যসেদিত‍্যাদি "।।*
*🌷অর্থ‍্যাৎ চন্দ্রশেখর শিব ঐ পঞ্চপদ অষ্টাদশার্ণ মন্ত্রের উপাসনা দ্বারা বিগতমোহ(অতীতের সব কিছু বিস্মরণ) হয়ে আত্মাকে বিদিত হয়েছিলেন(বা জেনেছিলেন) এবং ঐ মন্ত্র প্রণব করজোড়ে অঞ্জলী করে জপের দ্বারা নিষ্কাম হয়ে তাঁকে সমীপে (নিকটে) আনয়ন করেছিলেন অর্থ‍্যাৎ সেই অপ্রত‍্যক্ষ পরমাত্মাকে প্রত‍্যক্ষ করেছিলেন।যেরকম আকাশে  বিস্তৃতনেত্র স্পষ্টভাবে দ্রব‍্যাদি নিরীক্ষণ করে,সেইরকম জ্ঞানী ব‍্যক্তিগণ সবসময় বিষ্ণুর ঐ পরম পদ দর্শন করে থাকেন। সুতরাং নিরন্ত ইহা অভ‍্যাস করা কর্তব‍্য।*
*🍀বিষ্ণুবাচক প্রণবে যে বৈষ্ণবের নিত‍্য অধিকার আছে তা উল্লিখিত হ'ল। এই প্রণবই বেদ-স্বরূপ। সুতরাং প্রণবোচ্চারণে অধিকার থাকলে বৈষ্ণবের বেদপাঠেও যে অধিকার আছে,তা বলা বাহুল‍্য মাত্র।বিশেষ করে আমরা সাম্প্রদায়িক গৃহী-বৈষ্ণব, সুতরাং বৈদিক।যথা=*
*"বৈষ্ণবোহপি দ্বিধা প্রোক্তঃ সামান্যঃ সাম্প্রদায়িকঃ।*
*সামান‍্য স্তান্ত্রিকো জ্ঞেয়ো বৈদিকঃ সাম্প্রদায়িকঃ।।*
*সম্প্রদায়ী দ্বিভেদঃ স‍্যাৎ গৃহী ন‍্যাসী প্রভেদতঃ "।।*
                    *(সংস্কার-দীপিকা)*
*🌻অর্থ‍্যাৎ সামান‍্য ও সাম্প্রদায়িক  ভেদে বৈষ্ণব দুই প্রকার। তন্ত্রমার্গাবলম্বী সাধক কুলাচার,বীরাচার,শৈবাচারাদি তন্ত্রোক্ত পঞ্চাচারের মধ্যে যখন বৈষ্ণবাচার গ্রহণ করেন, তখন তিনি সামান‍্য বা তান্ত্রিক বৈষ্ণব নামে অভিহিত হন।এই বৈষ্ণবাচার গ্রহণের সময়ে যে কোন বর্ণোৎপন্ন হোক না কেন,গুরু,তাঁকে উপবীত প্রদান করেন।তখন তাঁর উচ্চনীচ জাতিভেদ নিরস্ত হয়ে যায় এবং দেবত্ব লাভ করেন।তাই মুন্ডমালা তন্ত্রে উল্লিখিত হয়েছে ==*
*"শাক্তাশ্চ শাঙ্করা র্দেবি যস‍্য কস‍্য কুলোদ্ভবাঃ।*
*চান্ডালাঃ ব্রাহ্মণাঃ শূদ্রাঃ ক্ষত্রিয়াঃ বৈশ‍্যসম্ভবাঃ।।*
*এতে শাক্তা জগদ্ধাত্রিণ মনুষ‍্যাঃ কদাচন।*
*পশ‍্যন্তি মনুষ‍্যাঃ লোকে কেবলং চর্মচক্ষুষা "।।*
*🌹সে যাইহোক,বেদপাঠেও যখন বৈষ্ণবের অধিকার (বিপ্রসাম‍্য সিদ্ধত্বাৎ)আছে,তখন পারমহংস সংহিতা শ্রীমদ্ভাগবত পাঠে বৈষ্ণবের যে নিত‍্য অধিকার আছে,সেই বিষয়ে আর সন্দেহ কি? শ্রীপাদ সনাতন গোস্বামী শ্রীহরিভক্তিবিলাসে পঞ্চম বিলাসের টীকায় লিখেছেন, "এবং শ্রীভাগবত-পাঠাদাবপ‍্যধিকারো বৈষ্ণবানাং দ্রষ্টব‍্যঃ।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১১৫. দীক্ষা-দান-অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob115.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




১১৩. প্রণবে-- অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob113.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১১২. প্রণবে অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob112.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১১৩. প্রণবে-- অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob113.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
          *💧প্রণবে-- অধিকার 💧*
          ~~~~~~~~~~~~~~~~~
*🍀"প্রণব"উচ্চারণ করলে সাধকের ভগবৎ সাক্ষাৎকার লাভ সহজে হয়ে থাকে। যথা=====*
*"ঘন্টশব্দবদোঙ্কারমুপাসীত সমাহিতঃ।*
*পুরুষং নির্মলং শুভ্রং পশ‍্যেদ্বৈ নাত্র সংশয়ঃ "।।*
*🔥অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি সমাহিত(দৃঢ়) হয়ে ঘন্টাশব্দ তুল‍্য ওঙ্কারের উপাসনা করেন, তিনি সেই নির্মল পরম পুরুষকে দর্শন করে থাকেন, এতে সন্দেহ নাই।*
*🌷অতএব ওঙ্কার উচ্চারণে যে কেবল দ্বিজাতি বর্ণেরই অধিকার আছে,তা নয়, ভগবৎপর সকল ব‍্যক্তিই এর ধ‍্যানানুষ্ঠান অধিকারী।তাই শ্রীমার্কন্ডেয় পুরাণে "ওঙ্কার" মাহাত্ম‍্য প্রসঙ্গে সাধারণ ভাবে উক্ত হয়েছে যে==*
*"ইতোতদক্ষরং ব্রহ্ম পরমোঙ্কার সংজ্ঞিতম্।*
*বস্তুং বেদ নরঃ সম‍্যক্ তথা ধ‍্যায়তি বা পুনঃ।।*
*সংসার চক্রমুৎসৃজ‍্য ত‍্যক্ত ত্রিবিধ বন্ধনঃ।*
*প্রাপ্নোতি ব্রহ্মনিলয় পরমং পরমাত্মনি "।।*
*🌷অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি এই পরম ওঙ্কার সংজ্ঞিত অক্ষরাত্মক ব্রহ্মকে সম‍্যক্ রূপে বিদিত(জানা) হয় বা ধ‍্যান করে, সে ব‍্যক্তি সংসার-চক্র হতে পরিত্রাণ লাভ করে ও ত্রিবিধ বন্ধন মুক্ত হয়ে  পরমব্রহ্মধামে পরমাত্মাকে প্রাপ্ত হয়ে থাকে।*
*🌺যদি বল,যাঁরা যোগমার্গাবলম্বী সাধক,তাঁরা দ্বিজাতি বর্ণোৎপন্ন না হলেও ওঙ্কার উচ্চারণে অধিকারী হতে পারে, কিন্তু যারা সর্বদা কর্মজালে আচ্ছন্ন,তারা কিভাবে ওঙ্কার এই ব্রহ্ম প্রতিপাদক মন্ত্র গ্রহণের অধিকারী হতে পারে?এই আশঙ্কা-নিঃসরণার্থ (এই আশঙ্কা হতে কিভাবে বেড়িয়ে আসা যায় )উক্ত মার্কন্ডেয় পুরাণেই যা বলা হয়েছে =*
*"অক্ষীণ কর্মবন্ধস্তু জ্ঞাত্বা মৃত‍্যুমুপস্থিতম্।*
*উৎক্রান্তিকালে সংস্মৃত‍্য পুনর্যোগিত্বমৃচ্ছতি।।*
*তস্মাদসিদ্ধ যোগেন সিদ্ধযোগেন বা পুনঃ।*
*জ্ঞেয়ান‍্যরিষ্টাণি সদা যেনোৎক্রান্তৌ ন সীদতি "।।*
*🍀অর্থ‍্যাৎ যার কর্মবন্ধন পরিক্ষীণ (ক্ষয় ) হয় নাই,এমন কর্মজড় ব‍্যক্তিও যদি সমুপস্থিত(জীবনকাল শেষ প্রায়) জেনে প্রাণত‍্যাগকালে "ওঙ্কার" স্মরণ করে,তবে সে ব‍্যক্তি পুনরায় যোগীত্ব প্রাপ্ত হয়,তাতে তার যোগ সিদ্ধই হোক বা অসিদ্ধ হোক, প্রাণত‍্যাগের দুঃখ সমূহ অবগত(জানা) থাকা সত্বেও সে আর মৃত‍্যুতে অবসাদ হয় না। বিশেষ করে==*
*"যন্ন‍্যূনঞ্চাতিরিক্তঞ্চ যচ্ছিদ্রং যদযজ্ঞিয়ম্।*
*যদমধ‍্যে মশুদ্ধঞ্চ যাতযামঞ্চ যদ্ভবেৎ।।*
*তদোঙ্কার প্রযুক্তেন সর্বঞ্চাবিকলং ভবেৎ "।।*
*🌷যা ন‍্যুন(কম), যা অতিরিক্ত,যা ছিদ্রযুক্ত,যা অযজ্ঞীয়,যা অমেধ‍্য(অপবিত্র),অশুদ্ধ ও বিমলিন, তৎ-সমুদায়ই ওঙ্কার প্রয়োগে অবৈকল‍্য প্রাপ্ত হয়ে থাকে।*
*🌹অতএব এই পরম মঙ্গলপ্রদ বিষ্ণুবাচক প্রণবে উপাসনাবিহীন অনাচারী শূদ্রদের অধিকার না থাকতে পারে, কিন্তু যাঁদের ধর্মে কর্মে, মন্ত্র তন্ত্রে বিষ্ণুই একমাত্র আরাধ‍্য, বিশুদ্ধ বৈষ্ণবতায় যাঁদের নীচ উচ্চ বর্ণাভিমান লয় প্রাপ্ত হয়ে গেছে, সেই শ্রেষ্ঠ দ্বিজাচারী বৈষ্ণবগণের বিষ্ণুবাচক প্রণবে অধিকার নাই,একথা যাঁরা বলতে সাহসী হন,তাঁরা নিশ্চয়ই ভ্রান্ত।আর আমাদের যে সকল বৈষ্ণব ভ্রাতৃবৃন্দ শিক্ষা ও সদাচার হারিয়ে অন‍্যের ভ্রূকুটীতে ভীত হয়ে কোন বৈষ্ণবোচিত কর্ম প্রণব-পুটিত করে সম্পন্ন করতে সঙ্কোচবোধ করেন,তাঁরা যে ঘোর মোহাচ্ছন্ন,তাতে সন্দেহ কি?*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১১৪. প্রণব---- অধিকার 💮 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob114.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




৫৫. রুপ-সনাতন 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🥀 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar55.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫৫. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
কুলিয়ায় নানা লীলা প্রকাশ করিরা প্রভু নিজ সমভিব্যাহারী ভক্তগণ সঙ্গে শ্রীবৃন্দাবনে যাত্রা করিবার মানসে চলিলেন। কিন্তু সেবার আর বৃন্দাবনে যাওয়া হইল না, কানাই নাটশালা নামক স্থান পর্যন্ত গিয়াই সেইখানে গৌড়ের তাৎকালিক বাদশাহের প্রধান অমাত্যদ্বয় সাকর মল্লিক ও দবীর খাস দুই ভাইকে কৃপা করিয়া তাহাদের কৃষ্ণ প্রেম প্রদান করিলেন। ইহারাই ভবিষ্যতে শ্রীরূপ গোস্বামী ও শ্রীসনাতন গোস্বামী নামে প্রসিদ্ধ হইয়া প্রধান বৈষ্ণব মোহান্ত গুরু মধ্যে গণ্য ও মান্য হইয়াছিলেন। প্রভু নিজভক্ত-মাহাত্ম্য লোক মধ্যে প্রদর্শন জন্য করিলেন কি? না সাকর মল্লিক ও দবীর খাসকে চরণে আশ্রয় দিয়া বক্রেশ্বর প্রভৃতি নিজস্বী ভক্ত-গণকে বলিলেন “তোমরা এই দুই ভাইকে দয়া করিয়া ভবসাগর হইতে উদ্ধার কর, কারণ তোমরা শ্রীকৃষ্ণের প্রিয়জন, এজন্য জীবের সংসারসমুদ্র পার করিবার উপযুক্ত কাণ্ডারী”।—যথা--
দোহা আলিঙ্গিয়া প্ৰভু কহিল ভক্তগণে।
সর্বে কৃপা করি উদ্ধারহ দুই জনে।।
( শ্রীচৈতন্য চরিতামৃত )
প্রভুর আজ্ঞা পাইয়া সাকর মল্লিক ও দবীর খাস  দুইজনে ভক্তগণের চরণে পতিত হইলেন এবং বক্রেশ্বর প্রভৃতি ভক্তগণ তাঁহাদের ধন্য ধন্য করিলেন। 
যথা শ্রীচৈতন্যচরিতামৃতে—
দুইজনে প্ৰভুকৃপা দেখি ভক্তগণে।
হরি হরি বোলে সবে আনন্দিত মনে ॥
নিত্যানন্দ শ্রীবাস হরিদাস গদাধর।
মুকুন্দ জগদানন্দ মুরারি বক্রেশ্বর ॥
সবার চরণ ধরি পড়ে দুই ভাই।
সবে কহে ধন্য তুমি পাইলে গোঁসাই ॥
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ৫৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৩৪. শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত 👏 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya134.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৪)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*💧শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত💧
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*🍀বিষ্ণুপ্রিয়া দেবীর এই গৌরবিরহ ব‍্যাধিটি কবিরাজ কাঞ্চনা বিশেষ দক্ষতার সহিত চিকিৎসা করে আসছেন।এ ব‍্যাধির চিকিৎসক শ্রীমতীকাঞ্চনা দেবী, ইহার ঔষধ শ্রীগৌরকথা,গৌরলীলামৃত পান এ ব‍্যাধির পথ‍্য ; গৌর-রূপ-গুণবর্ণন এ ব‍্যাধির ঔষধের অনুপান। চিকিৎসা ভালই হচ্ছে, যেমন রোগ তেমনি ঔষধ খাওয়াচ্ছেন।কাজেই রোগের অনেক উপশম হতে লাগিল।শচীমা পুত্রবধূর ব‍্যাধি আরোগ‍্যের জন্য কবিরাজ শিরোমণি কাঞ্চনাকে নিযুক্ত করে নিশ্চিন্তে আছেন।তবে মাঝে মধ্যে রোগিনীর শুশ্রূষার জন্য বৃদ্ধা শচীমাকেও বিষ্ণুপ্রিয়ার কাছে যেতে হয়।পথ‍্যাদির ব‍্যবস্থা করতে হয়।শচীমাকেও কখনও কখনও কবিরাজ সাজতে হয়।যখন কাঞ্চনা শ্রীমতীর কাছে থাকেন না,শাশুড়ী পুত্রবধূ নির্জনে বসে গৌরকথা আরম্ভ করেন,তার আর কথা শেষ হয় না, সমস্ত রাত্রি জাগরণে কেটে যায়। সুতরাং ব‍্যাধির বৃদ্ধি হয়।রোগিনীর মূর্ছার সম্ভাবনা হয়।তখন শচীমা ব‍্যতিব‍্যস্ত হয়ে কাঞ্চনাকে ডাকতে হয়। এইভাবে এক,দুই তিন করতে করতে পাঁচ বৎসর অতীত হতে চলিল, তবুও শ্রীমীতর রোগের বিশেষ কোন উপকার দেখা গেন না, বরণ দিন দিন বৃদ্ধি হতে লাগিল।শ্রীমতীর শরীর ক্রমশঃ শীর্ণ হতে লাগল।ইহা দেখে শচীমা ও বৈদ‍্যরাজ কাঞ্চনার মনে বিষম ভয় উপস্থিত হল।বিষ্ণুপ্রিয়ার শরীরে সেই কান্তি নাই,বদনে সে শোভা নাই,প্রফুল্ল কুসুমসম অতি সুন্দর মুখখানি যেন শুকিয়ে গিয়েছে।পরিধানের মলিন বসনে সর্ব অঙ্গ আবৃত করে শ্রীগৌরবিরহিণী ভূমিশয‍্যায় শয়ন করে আছেন, আর মধ্যে মধ্যে "হা নাথ" "হা নাথ" হা গৌরাঙ্গ" বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। শচীমা কাছে যান,কাঞ্চনা আছেন, তিনি সখিকে অনেক বুঝাবার চেষ্টা করেন, বুঝিয়ে বলেন, সখি! অনেক কেঁদেছ, আর কাঁদিও না, একটু বিরাম নাও? নিশ্চয়ই তোমার প্রাণবল্লভের দর্শন পাবে। তিনি শীঘ্রই জননী ও জন্মভূমি দর্শনে আসিবেন, আর একটু অপেক্ষা কর? শ্রীমতী এই কথাগুলি শুনে মনে মনে ভাবলেন, তাতে আমার কি?প্রভু তো এ হতভাগিনীকে দর্শন দিবেন না, এ পাপিনীর মুখ দর্শন করবেন না, করলে তাঁর ধর্মনাশ হবে!শ্রীমতী মনের কথা মনেই রাখলেন। কাঞ্চনাকে অতি ধীরে ধীরে বললেন, সখি! এমন দিন কবে হবে? প্রাণবল্লভ এই হতভাগিনীর জন‍্যই গৃহত‍্যাগ করেছেন।(এই যে যার মনে একবার যদি কোন কুভাবনা প্রবেশ করে, সেই ভাবনা যদি নিজে হতে নিজেই দূর না করে তবে, পৃথিবীতে এমন কোন ঔষধ নেই যে সেই ঔষধ দ্বারা সেই রোগ দূরীভূত করতে পারে।) শ্রীমতী বললেন,এই পাপিনী জীবিত থাকতে তিনি নবদ্বীপে আসিবেন বলে বোধ হয় না।তখন শ্রীমতীকে প্রবোধ দিয়ে কাঞ্চনা বললেন,🍀মহাপ্রভুর সংবাদ নিয়ে শ্রীদামোদর পন্ডিত এসেছেন।মহাপ্রভু বলে দিয়েছেন,তিনি শীঘ্রই নবদ্বীপে আসিবেন।🍀*
*🌻এ দিকে শচীমা পুত্র-বিরহ-শোকে দিবারাত্রি কেঁদে কেঁদে চক্ষুরত্ন দুইটি হারাতে বসেছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর রূপযৌবন তাঁর বক্ষের শেলস্বরূপ।শ্রীগৌরহরি এই শেল জননীর বক্ষে মেরেছেন।শচীমা ব্রজের যশোদার ভাবেই মত্ত থাকেন।নিমাই আমার নীলাচলে গিয়েছে,শচীমা ভাবেন,শ্রীকৃষ্ণ মথুরায় রাজা হয়ে সবই ভুলে গিয়েছেন।যত যোগী,সন্ন‍্যাসী, অবধূত দেখেন, তাঁদের পেছন পেছন ছুটে গিয়ে জিজ্ঞাসা করেন "তোমরা কি গো একটি সোনার কচি ছেলে সন্ন‍্যাসী দেখেছ"?তার নাম শ্রীকৃষ্ণচৈতন‍্য, সর্বদাই তাঁর মুখে কৃষ্ণনাম,কাঁচা সোনার মত তাঁর দেহের বর্ণ,সর্বদা নয়নে তাঁর জলধারা।*
*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৪. উপসংহার-----প্রায়শ্চিত্ত 🏵️ বিরাম--------পর্ব 👏 শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/haridas34.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩৪. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ ৩৩. শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
**(৩৪)শ্রীশ্রীনামাচার্য‍্য হরিদাস ঠাকুর*
       *উপসংহার-----প্রায়শ্চিত্ত*
     """""""""""""""""""""""""""""""""""""""""
        *🙏বিরাম--------পর্ব🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀এক সময় দশরথ কৌশল‍্যাদেবীকে বলেছিলেন--*
*"যদাচরতি কল‍্যাণি নরঃ কর্ম শুভাশুভম্।*
*সোহবশ‍্যং ফলমাপ্নোতি তস‍্য কালক্রমাগতম্।।"*
*🌹কর্মের ফল অবশ‍্যম্ভাবী।কাজ কর,তাড়াতাড়ি বা দেরীতেই হোক,এ জন্মে বা পরজন্মেই হোক,ফল একদিন পেতেই হবে।বিবেকানুমোদিত (বিবেক অনুমত) শুভ কর্ম কর,লাভ-- শুভফল ; অন‍্যকে দুঃখ-কষ্ট দেওয়া, বা দিয়ে নিজেকে সূখী করার চেষ্টার ফল-- অশুভ ফল পাবেইইইইই।*
*🍁কোন কোন সময়ে দৃশ‍্যতঃ (দেখে) বোধ হয়,কেউ।বা নানারকম অন‍্যায় কাজ অবাধে করছে,অথচ তার অশুভ ফল ফলছে না।নির্বোধ ব‍্যক্তিগণ এইরকমে প্রতারিত হয়।কিন্তু আমলী বীজ হতে যখন আম্র বৃক্ষ জন্মে না,তখন অন‍্যায়ে উন্নতি ফলের আশা বাতুলতা মাত্র।তবে এমন হতে পারে,যে ব‍্যক্তি অন‍্যায় করেও উন্নতি করছে দেখা যায়,তখন জানতে হবে যে,সে তার পূর্ব জন্মার্জিত সুফল রাশিই ভোগ করছে।আর ইহজন্ম-কৃত কর্মের ফল তার সঞ্চিত থাকছে,সময়ে তা ভোগ করতে হবেইইইইই।হয়ত তার ইহজন্ম, পূর্বকৃত সুকর্মের ফল ভোগ করতে করতেই সুখে চলে যেতে পারে।*
*🌳আমরা প্রতি ছোট কর্মেরও একটি ফল প্রত‍্যক্ষ করে থাকি,ছোট বড় সব কর্মই তত্তৎ ফলে পরিসমাপ্ত হয়েছে।"কর্মফল" হিন্দুশাস্ত্রে সর্বত্র স্বীকৃত (স্বীকার করা হয়েছে )। পর-পীড়ন (অন‍্যের প্রতি অত‍্যাচার)বড় দোষ।সে পর-পীড়ন যদি সাধু ভক্তের উপর হয়,তবে আরও বড় দোষ হয়,তখন তা অপরাধ হয়ে দাঁড়ায়।ভক্ত-পীড়ন আর কিছু নয়,পরোক্ষে তা ভগবানেরই বিদ্রোহ।দুইজনে যখন স্নেহ ভক্তি বা প্রীতিপাশে আবদ্ধ হয়,তখন একজন অপরের আত্মপম হয়ে যায়।যদি কেউ ভগবানের সঙ্গে প্রেম-পাশে আবদ্ধ হন,তবে তাঁর আর ভগবানে, প্রাণে প্রাণে একই হয়ে যান, তখন কোন ভেদ থাকে না।তখন তাঁর উপর অত‍্যাচার হলে ভগবানের প্রাণেই বাজে, অতএব ভক্ত-পীড়নই ভগবানের বিদ্রোহ।যেমন ভক্ত হরিদাসের প্রতি যখন বাইশবাজারে প্রহার হয়েছিল ভগবান তা নিজেই পিঠ পেতে নিয়েছিলেন।এমনকি ভক্তের প্রতি পীড়ন দেখে সুদর্শন চক্র পাঠিয়ে ছিলেন,কিন্তু ভক্ত যখন অত‍্যাচারীদের মঙ্গল কামনা করেছিলেন,তখন সুদর্শন চক্র ফিরে এসেছিলেন।অর্থ‍্যাৎ ভক্ত-ভগবান একই।*
*☘ইতিহাসে যবনগণের দেবতা-বিগ্রহ ভেঙ্গে ফেলার কথা আছে,তাঁর মূর্তি ভাঙ্গলে ভগবানের অঙ্গে কি বড় ব‍্যথা হয়? কিন্তু যখন যবনগণ ভক্ত-পীড়ন আরম্ভ করে, তখনই যথার্থ তাঁর ব‍্যথা হয়েছিল।শাস্ত্রে একথা লিখা আছে যে,ভক্তকে রক্ষার জন‍্য ভগবান অবতীর্ণ পর্যন্ত হতে পারেন বা হয়েছেন।ভগবান "ভক্ত পক্ষপাতী"।বাস্তবিক তা পক্ষপাত নহে,তাই তাঁর অভ্রান্ত নিয়ম অনুযায়ী কার্য‍্য-শৃঙ্খলা। পর-পীড়ন মাত্রই দোষ, সাধু-পীড়ন আরও দোষ ; তা মহা অপরাধ।বনগ্রামের অধিপতি রামচন্দ্র খাঁনের কথা পাঠক মহাশয়ের স্মরণ আছে। রামচন্দ্র হরিদাসের প্রতি যেরকম বিদ্বেষ অন‍্যায় আচরণ কোরে,তা নিশ্চয়ই আপনারা জানেন।সেই অপরাধ-বীজ কালে বা সময়ে ফলেছিল।মানবদেহে যখন পাপ প্রবিষ্ট বা প্রবেশ হয়,তখন তার সুকৃতি ক্রমশঃ ধ্বংস হতে থাকে,সে উত্তরোত্তর পাপ-কর্মে প্রবৃত বা রত হয়, এবং শীঘ্র অধঃপতনের চরম সীমায় পৌঁছে।*
*🌷রামচন্দ্র একজন পাষন্ড,হরিদাসের প্রতি অত‍্যাচার করায় অসুরত্ব প্রাপ্ত হল ; কাজেই ভক্ত-নিন্দা,নিরীহের প্রতি অত‍্যাচার ইত‍্যাদি নানারূপে পর-পীড়ন তার নিত‍্য কর্তব‍্য হয়ে দাঁড়াল।বৈষ্ণবের প্রতি কটু কথা ছাড়া তার মুখে অন‍্য কথা আসত না।*
*সহজেই অবৈষ্ণব রামচন্দ্র খাঁন।*
*হরিদাসের অপরাধে হৈল অসুর সমান।।*
*দেব-ধর্ম নিন্দা করে বৈষ্ণব অপমান।*
*বহু দিনের অপরাধে পাইল পরিণাম।।*
*🌹বহুকাল পরে (মহাপ্রভুর সন্ন‍্যাস গ্রহণের আট কি নয় বৎসর কাল পরে) কোন এক সময়ে নিত‍্যানন্দ প্রভু, প্রেম প্রচারিতে যখন বাংলার নগরে নগরে ভ্রমণ করছিলেন,তখন তিনি অতিথিরূপে রামচন্দ্রের গৃহে উপস্থিত হলেন,ইচ্ছা করেই উপস্থিত হলেন।কেননা নিত‍্যানন্দ "সর্বজ্ঞ" এবং প্রেম প্রচারের মতো তাঁর আর একটি কাজ ছিল, সেটি "পাষন্ডদলন"।*
*"প্রেম প্রচারণ আর পাষন্ড-দলন।*
*দুই কার্য‍্যে অবধূত করেন ভ্রমণ।।*
*সর্বজ্ঞ নিত‍্যানন্দ আইলা তার ঘরে।"চৈঃচঃ।*
*☘নিত‍্যানন্দ একা ছিলেন না, আনন্দময় একা থাকতে পারেন না ; তাঁর সঙ্গী লোক জনে প্রাঙ্গণ ভরে গেল। রামচন্দ্র সংবাদ পেলেন, পেয়ে চাকর দিয়ে বলে পাঠালেন,অবজ্ঞায় নিজে আসিলেন না, "আমার এখানে জায়গা অল্প,এত লোক জনের জায়গা হবে না।গোয়ালার বাথানে যথেষ্ট জায়গা আছে,সেখানে গেলে সুবিধা হবে, এই কথা বলে পাঠিয়েছিল।আসলে জায়গার অভাব কিছু নয়,মোটকথা রামচন্দ্র অবজ্ঞা করে নিত‍্যানন্দের ব্রহ্মাবন্দিত অনুসঙ্গীবৃন্দকে "গরু" বললেন। নিত‍্যানন্দ ঘরের ভেতরে ছিলেন, ভৃত‍্যের কথায় বাহির হয়ে আসিলেন ও অট্ট অট্ট হাসি হেসে বললেন-- যথার্থ!যথার্থ!এ ঘরে থাকা আমার যোগ্য নয়।যবন গো-বধ করবে,তারই যোগ্য বটে। নিতাইচাঁদ তৎক্ষণাৎ চলে গেলেন,এমন কি সে গ্রামে পর্যন্ত থাকলেন না।নিত‍্যানন্দ "অক্রোধ পরমানন্দ" নিতাইচাঁদের ক্রোধ কোন কালেই নাই। তিনি যে রামচন্দ্রের প্রতি এই সামান্য কারণে ক্রোধ করে চলে গেলেন, কারণ কি?নিতাই "সর্বজ্ঞ"। ভক্তদ্রোহীর ক্ষমা নাই।*
*🍀সব ব‍্যাপ‍ারেই সীমা আছে, (অতি বড় হয়ো না ঝড়ে পড়ে যাবে।অতি ছোট হয়ো না ছাগলে মুড়ে খাবে।।)সীমা অতিক্রম করলেই বিপদ অবশ‍্যম্ভাবী।রামচন্দ্রের কাজও সীমা পার হয়েছিল। রামচন্দ্র বিশাল জমিদারী ভোগ করতেন, রাজকর যথানিয়মে দিতেন না।এই উপলক্ষ্যে হুসেন শাহ রামচন্দ্রের উপর ক্রুদ্ধ হলেন, এবং কর আদায়ের জন্য কয়েকটি সৈন‍্যসহ এক "ম্লেচ্ছ উজিরকে" পাঠিয়ে দিলেন। রাজকর্মচারী রামচন্দ্রের বাড়ী এসে সেই দূর্গামন্ডপেই বাসা করে রইল ; তিন দিন ছিল, তিনদিনই গোবধাদি করে সেই গৃহে ভোজনাদি করল।রামচন্দ্র করের টাকা দিতে পারলেন না, সপরিবারে তিনি জাতিচ‍্যুত ও বন্দী হয়ে উজিরের সঙ্গে বিচার-ফল ভোগের জন্য রাজধানী নিয়ে গেল। উজিরের সৈন‍্যদল সেই গ্রাম লুটপাট করে নিল, গ্রামবাসীগণ ভীত হয়ে, সেই গ্রাম ছেড়ে পালাইল।গ্রাম বহুদিনের জন্য জনশূন‍্য হল।যথা=*
*জাতি ধন জন খাঁনের সকল যাইল।*
*বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল*।।
*মহান্তের অপমান যেই দেশ গ্রামে হয়।*
*এক জনার দোষে সব দেশ উজারয়।।চৈঃচঃ।।*
*🌳এইরকমে ভক্ত বিদ্বেষের প্রায়শ্চিত্ত হল।মহদতিক্রমের ফল অতি ভয়ানক। শাস্ত্র বলেন==*
*আয়ুঃ শ্রিয়ং যশোধর্ম লোকানাশীষ এবচ।*
*হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংসো মহদতিক্রমঃ।।*
*🌻মহদতিক্রমের (মহৎজনের অপমান করার)ফল কি, তার জীবন্ত দৃষ্টান্ত রামচন্দ্র।হরিদাসের প্রতি অত‍্যাচারের ফল এইরকমে তিনি প্রাপ্ত হন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




adds