✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩৩. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৪)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*💧শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত💧
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*🍀বিষ্ণুপ্রিয়া দেবীর এই গৌরবিরহ ব্যাধিটি কবিরাজ কাঞ্চনা বিশেষ দক্ষতার সহিত চিকিৎসা করে আসছেন।এ ব্যাধির চিকিৎসক শ্রীমতীকাঞ্চনা দেবী, ইহার ঔষধ শ্রীগৌরকথা,গৌরলীলামৃত পান এ ব্যাধির পথ্য ; গৌর-রূপ-গুণবর্ণন এ ব্যাধির ঔষধের অনুপান। চিকিৎসা ভালই হচ্ছে, যেমন রোগ তেমনি ঔষধ খাওয়াচ্ছেন।কাজেই রোগের অনেক উপশম হতে লাগিল।শচীমা পুত্রবধূর ব্যাধি আরোগ্যের জন্য কবিরাজ শিরোমণি কাঞ্চনাকে নিযুক্ত করে নিশ্চিন্তে আছেন।তবে মাঝে মধ্যে রোগিনীর শুশ্রূষার জন্য বৃদ্ধা শচীমাকেও বিষ্ণুপ্রিয়ার কাছে যেতে হয়।পথ্যাদির ব্যবস্থা করতে হয়।শচীমাকেও কখনও কখনও কবিরাজ সাজতে হয়।যখন কাঞ্চনা শ্রীমতীর কাছে থাকেন না,শাশুড়ী পুত্রবধূ নির্জনে বসে গৌরকথা আরম্ভ করেন,তার আর কথা শেষ হয় না, সমস্ত রাত্রি জাগরণে কেটে যায়। সুতরাং ব্যাধির বৃদ্ধি হয়।রোগিনীর মূর্ছার সম্ভাবনা হয়।তখন শচীমা ব্যতিব্যস্ত হয়ে কাঞ্চনাকে ডাকতে হয়। এইভাবে এক,দুই তিন করতে করতে পাঁচ বৎসর অতীত হতে চলিল, তবুও শ্রীমীতর রোগের বিশেষ কোন উপকার দেখা গেন না, বরণ দিন দিন বৃদ্ধি হতে লাগিল।শ্রীমতীর শরীর ক্রমশঃ শীর্ণ হতে লাগল।ইহা দেখে শচীমা ও বৈদ্যরাজ কাঞ্চনার মনে বিষম ভয় উপস্থিত হল।বিষ্ণুপ্রিয়ার শরীরে সেই কান্তি নাই,বদনে সে শোভা নাই,প্রফুল্ল কুসুমসম অতি সুন্দর মুখখানি যেন শুকিয়ে গিয়েছে।পরিধানের মলিন বসনে সর্ব অঙ্গ আবৃত করে শ্রীগৌরবিরহিণী ভূমিশয্যায় শয়ন করে আছেন, আর মধ্যে মধ্যে "হা নাথ" "হা নাথ" হা গৌরাঙ্গ" বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। শচীমা কাছে যান,কাঞ্চনা আছেন, তিনি সখিকে অনেক বুঝাবার চেষ্টা করেন, বুঝিয়ে বলেন, সখি! অনেক কেঁদেছ, আর কাঁদিও না, একটু বিরাম নাও? নিশ্চয়ই তোমার প্রাণবল্লভের দর্শন পাবে। তিনি শীঘ্রই জননী ও জন্মভূমি দর্শনে আসিবেন, আর একটু অপেক্ষা কর? শ্রীমতী এই কথাগুলি শুনে মনে মনে ভাবলেন, তাতে আমার কি?প্রভু তো এ হতভাগিনীকে দর্শন দিবেন না, এ পাপিনীর মুখ দর্শন করবেন না, করলে তাঁর ধর্মনাশ হবে!শ্রীমতী মনের কথা মনেই রাখলেন। কাঞ্চনাকে অতি ধীরে ধীরে বললেন, সখি! এমন দিন কবে হবে? প্রাণবল্লভ এই হতভাগিনীর জন্যই গৃহত্যাগ করেছেন।(এই যে যার মনে একবার যদি কোন কুভাবনা প্রবেশ করে, সেই ভাবনা যদি নিজে হতে নিজেই দূর না করে তবে, পৃথিবীতে এমন কোন ঔষধ নেই যে সেই ঔষধ দ্বারা সেই রোগ দূরীভূত করতে পারে।) শ্রীমতী বললেন,এই পাপিনী জীবিত থাকতে তিনি নবদ্বীপে আসিবেন বলে বোধ হয় না।তখন শ্রীমতীকে প্রবোধ দিয়ে কাঞ্চনা বললেন,🍀মহাপ্রভুর সংবাদ নিয়ে শ্রীদামোদর পন্ডিত এসেছেন।মহাপ্রভু বলে দিয়েছেন,তিনি শীঘ্রই নবদ্বীপে আসিবেন।🍀*
*🌻এ দিকে শচীমা পুত্র-বিরহ-শোকে দিবারাত্রি কেঁদে কেঁদে চক্ষুরত্ন দুইটি হারাতে বসেছেন।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর রূপযৌবন তাঁর বক্ষের শেলস্বরূপ।শ্রীগৌরহরি এই শেল জননীর বক্ষে মেরেছেন।শচীমা ব্রজের যশোদার ভাবেই মত্ত থাকেন।নিমাই আমার নীলাচলে গিয়েছে,শচীমা ভাবেন,শ্রীকৃষ্ণ মথুরায় রাজা হয়ে সবই ভুলে গিয়েছেন।যত যোগী,সন্ন্যাসী, অবধূত দেখেন, তাঁদের পেছন পেছন ছুটে গিয়ে জিজ্ঞাসা করেন "তোমরা কি গো একটি সোনার কচি ছেলে সন্ন্যাসী দেখেছ"?তার নাম শ্রীকৃষ্ণচৈতন্য, সর্বদাই তাঁর মুখে কৃষ্ণনাম,কাঁচা সোনার মত তাঁর দেহের বর্ণ,সর্বদা নয়নে তাঁর জলধারা।*
*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
