শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

ভারতবর্ষের মাহাত্ম্য কথা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bharat.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ভারতবর্ষের মাহাত্ম্য কথা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bharat.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🦚শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি বলছেন, ভাগবত=১১|১৪|১৫.*
*"ন তথা মে প্রিয়তম আত্মযোনির্ন শঙ্করঃ।*
*ন চ সঙ্কর্ষণো ন শ্রীর্নৈবাত্মা চ যথা ভবান্।।"*
*🪷শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব!ব্রহ্মা,সঙ্কর্ষণ,লক্ষ্মী বা স্বয়ং আমি আমার তত প্রিয় নহি,যেরকম তুমি আমার প্রিয় এবং ভক্ত।*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*সেই উদ্ধব মহারাজ নিজ হৃদয়ের দীনতা ও একান্ত অনুরাগভরে শ্রীব্রজধামে কি ভাবে জন্মগ্রহণের আশা করছেন।*
*"আসামাহো চরণরেণু জুষামহং স‍্যাং,*
*বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম্।*
*যা দুস্ত‍্যজং স্বজনমার্য‍্যপথঞ্চ হিত্বা,*
*ভেজুর্মুকুন্দপদবীং শ্রুতিভির্বিমৃগ‍্যাম্।।"*
                      *ভাগবত=১০|৪৭|৬১*
*🌻অহো!আমি যেন শ্রীব্রজসুন্দরীগণের পাদপদ্ম সেবী বৃন্দাবনের গুল্মলতা অথবা ঔষধির মধ্যে কোন একটিরূপে জন্মগ্রহণ করতে পারি।যেহেতু,তাঁরা দুস্ত‍্যাজ‍্য স্বজন ও আর্য‍্যপথ পরিত‍্যাগ করে শ্রুতিগণের অন্বেষণীয় মুকুন্দপদবী ভজনা করেছেন।*
*🌺শ্রীভগবান বলেছেন= আদি পুরাণে পাওয়া যায় =*
*"ন তথা মে প্রিয়তমো ব্রহ্মা রুদ্রশ্চ পার্থিব!*
*ন চ লক্ষ্মীর্ন চাত্মা চ যথা গোপীজন মম।"*
*🌹হে অর্জ্জুন!শ্রীব্রজদেবীগণ মহালক্ষ্মী অপেক্ষাও শ্রেষ্ঠা।শিব,ব্রহ্মা, লক্ষ্মী এবং আমার শ্রীবিগ্রহ এসকল আমার তত প্রিয়তম নহে, গোপীগণ আমার যত প্রিয়তম।*
*🌳সেই শ্রীব্রজগোপীগণ শ্রীকৃষ্ণ বিরহাকাতরা হয়ে বলছেন, ভাঃ-- ১০|২৯|১*
*"জয়তি তেহধিকং জন্মনা ব্রজঃ শ্রয়ত ইন্দিরা শশ্বদত্র হি।*
*দয়িত দৃশ‍্যতাং দিক্ষু তাবকাস্তয়ি ধৃতাসবস্তাং বিচিন্বতে।।"*
*🍀টীকাকার শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন--, হে দয়িত! তোমার আবির্ভাবে এই ব্রজমন্ডল বৈকুন্ঠ অপেক্ষাও অধিক জয়যুক্ত হয়েছেন।যেহেতু মহালক্ষ্মী এই জায়গায় নিরন্তর(সবসময়) অলঙ্কৃত করে অবস্থান করছেন।মহাআনন্দে পরিপূর্ণ এই ব্রজধামে তোমার প্রেয়সী গোপীগণ তোমার জন্যই প্রাণ ধারণ করে আছেন ও তোমাকে চারিদিকে খোঁজ করে কাতর হয়ে পড়েছেন, অতএব এবার দর্শন দাও।(সংস্কৃত শ্লোক লিখিলাম না)।*
*🍁ব্রহ্মা বলছেন,ভাঃ ৫|১৯|২০*
*"হা হন্ত ভারত ভূমৌ কদা নৃ জনুষৌ ভূত্বা বয়ং,*
*কৃষ্ণং ভজন্তঃ ক্ষণমাত্রেনৈব বৈকুন্ঠং প্রাপ্নুয়ামেতি।"*
*🌻হায় হায়!আমরাও বাঞ্জা বা কামনা করি ভারতভূমিতে কখন মানুষজন্ম পেয়ে ক্ষণকালও শ্রীকৃষ্ণ ভজন করলে বৈকুন্ঠে গমন করিব।*
*🌹ব্রহ্মার কথায় বুঝা যাচ্ছে যে, এই মায়িক ব্রহ্মান্ডের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ। কারণ--,পুনঃপুনঃ ভগবানের আবির্ভাব,বেদের আবির্ভাব,ঋষিগণের আবির্ভাব, তীর্থগণের আবির্ভাব  ইত‍্যাদি অনিবার্য‍্য কারণ বশতঃ ভারতবর্ষ "ভারততীর্থ" নামে অভিহিত।এই মহাতীর্থে জন্মগ্রহণের জন্য কে না বাঞ্জা করেন? আর যাঁরা জন্মগ্রহণ করেন,তাঁরা যে কত ভাগ‍্যবান তা আর কে বলবে?তার মধ্যে দুর্লভ মনুষ‍্যজনম।যে জন্মে প্রেমময় ভগবানের দর্শন-সেবালাভ হয়।*
         *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ভারতবর্ষের মাহাত্ম্য কথা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/bharat.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*ভারতবর্ষের মাহাত্ম্য কথা*
*🙏আজও এই ভারতের নানাস্থানে শ্রীভগবান্ তথা দেবতাগণের স্মৃতি বিজড়িত হয়ে মঙ্গলদান করছেন।তার মধ্যে শ্রীব্রজভূমি অধিক মাহাত্ম্যের কথা সর্বশাস্ত্রে ও শ্রীভাগবদবাক‍্যে উজ্জ্বল স্বর্ণাক্ষরে বতর্মান রয়েছেন।যে কথার অনুসন্ধান পেয়ে অনাদিকাল হতে নিত‍্যপরিকর,সিদ্ধ ও সাধকগণ "ত্বয়িধৃতাসবস্তাং বিচিন্বতে" শ্রীভগবৎতত্ত্বের অনুসন্ধানে জীবন অতিবাহিত করেন।আবার স্বয়ং শ্রীভগবান্ সেই প্রেমরসময় তত্ত্ব হয়েও নিজেই নিজের অনুসন্ধানে ভাবাবিষ্ট হৃদয়ে এই মধুর শ্রীব্রজধামের লুপ্তস্থান নির্ণয় ও মহিমা বর্ণন করতে করতে আকুল-ব‍্যাকুল চিত্তে কেঁদে কেঁদে জীবকে শিক্ষাদান করেছেন।*
*"অয়ি দীনদয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলোক‍্যসে।*
*হৃদয়ং তদালোককাতরং দয়িত ভ্রাম‍্যতি কিং করোম‍্যহম্।।"*
*🙏হে দীনদয়ার্দ্র হৃদয়নাথ! হে মথুরানাথ!কবে তুমি আমাকে দর্শন প্রদান করবে?তুমি আমার দয়িত--, প্রাণের অপেক্ষাও প্রীতির পাত্র। তোমার অদর্শনে আমার হৃদয় অত‍্যন্ত কাতর হয়েছে ও ভ্রমময়ী দশা প্রাপ্ত হয়ে তোমারই দর্শনের জন্য খোঁজ করছে ; এখন আমার কি করি!!*
*💧কেবল আত্মঘাতী ছাড়া সেই ব্রজভূমির প্রতি কারই বা শ্রদ্ধা,রতি, ভক্তি হবে না। "ভারতভূমিতে মনুষ‍্যজন্ম হৈল যার।জন্ম সার্থক কর, ব্রজভূমি করি অঙ্গীকার।।" যাঁর প্রতি প্রভুর কৃপা হয়,সেই মহাভাগ‍্যবান আজও সেই লীলা দর্শন করে পাগলের মত উন্মত্ত হয়ে ক্রন্দন-নৃত‍্য-গীত-হাস‍্য ইত‍্যাদি ভাবে আনন্দসাগরে মগ্ন হন।কলিযুগপাবন অবতার শ্রীশ্রীগৌরহরি এই মহাক্রন্দনের ধ্বনি দ্বারা জগৎবাসীকে জাগরিত রেখেছেন।*
*🍁তাই আমাদের প্রার্থনা --, জয় জয় শ্রীচৈতন‍্য পতিতপাবন। জয় নিত‍্যানন্দ জয় অনাথ তারণ।। জয়াদ্বৈতচন্দ্র জয় কৃপার সাগর। জয় রূপ-সনাতন,জয় গদাধর। শ্রীজীব গোপালভট্ট রঘুনাথদ্বয়।জয় ব্রজধামবাসী বৈষ্ণব নিচয়।। জয় জয় নবদ্বীপবাসী ভক্তগণ।সবে মিলি কর মোরে কৃপা বিতরণ।।নীলাচলবাসী যত বৈষ্ণবের গণ।করযোড় করি বন্দি সবার চরণ।।নিখিল বৈষ্ণবগণ কৃপা বিতরিয়া।শ্রীগুরুচরণে মোরে রাখহ টানিয়া।।মুঞি ত দুর্ভাগা অতি বৈষ্ণব না চিনি।মোরে কৃপা করিবেন বৈষ্ণব আপনি।।শ্রীজাহ্নবা পদে মোরে ভক্তি দান কর।যে চরণ বলে পাই তত্ত্বের সন্ধান।।ব্রাহ্মণ সকলে করি কৃপা মোর প্রতি।বৈষ্ণব চরণে মোর দেহ দৃঢ় মতি।।উচ্চনীচ সর্বজীব চরণে শরণ।লইলাম আমি দীন হীন অকিঞ্চন।।*
      *🙏জয় নিতাই🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯২. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori92.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯১. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori91.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯২. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori92.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯২)বৈষ্ণব জগতের মাধুকরী*
    *শ্রীপাদ লোকনাথ গোস্বামী*
     **************************
*💧সঙ্কল্পের দৃঢ়তা যেখানে প্রবল, নিষ্ঠা যেখানে সম্পূর্ণ পরিশুদ্ধ, ভগবান সেখানে ভক্তের মনোবাঞ্জা পূরণ সর্বদাই করেন। কৃপার বাতাস সেখানে বসিতে বাধ‍্য এবং নরোত্তমের দীক্ষার কাহিনী হচ্ছে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।বর্তমান সময়ে হঠাৎ একজন আশ্রমে এসে দীক্ষার বাসনা জ্ঞাপন করলেন এবং আচার্য‍্য যদি কোন কারণে দীক্ষা দিতে সম্মত না হন তাহলে তিনি অন‍্যত্র চলে যান অর্থ‍্যাৎ এই দীক্ষা বাসনা যেন অনেকটা ব‍্যবসাদারী বস্তু এবং তার মধ্যে এই রকম আনুগত‍্যের সম্পূর্ণ অভাব।দীক্ষা নিতে হয় তাই নিচ্ছি, দীক্ষার পর আর কোন খবরাখবর নেওয়া তো দূরে থাকুক, শ্রীগুরুদেবকে বছরের শেষে দুই- একবার দেখা করা বা তাঁর সঙ্গে পত্রালাপ রাখার কোন প্রয়োজন তাঁরা অনেকেই বোধ করেন না। অথচ এইসব আদর্শ চরিত্রের সংলাপ পাঠ করলে আমাদের এই শিক্ষা হওয়া উচিৎ যে শ্রীগুরুদেব কি অমূল‍্য বস্তু, কি করে তাঁর কৃপা পাওয়া যায়,কি করে তাঁর সেবা করা উচিৎ ইত‍্যাদি। যাইহোক, শ্রীজীব গোস্বামীর ব‍্যবস্থাপনায় নরোত্তম চিরবিক্রিত হয়ে গেলেন লোকনাথের শ্রীচরণে।এই সময় লোকনাথ গোস্বামী দীক্ষার আগে তাঁকে কয়েকটি অমূল‍্য উপদেশ দান করেন যে তিনি যেন কোনদিন দার (পত্নী) পরিগ্রহ করতে পারবেন না। ভোগ বিলাস সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এবং নরোত্তম তা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন।লোকনাথ গোস্বামীর জীবন চরিত লিখতে বা বর্ণনা করতে গেলে নরোত্তমের এই দীক্ষার কাহিনী বর্ণনা না করলে তা সত‍্যই অসম্পূর্ণ থেকে যায়।*
*☘এর পর শুরু হল শ্রীগুরুর সঙ্গ এবং শ্রীগুরু সেবা যা তাঁর সারা জীবনের অভিপ্রায়।লোকনাথও এইরকম একজন প্রাণাধিক প্রিয় শিষ্য পেয়ে সাধন পথের অর্জিত সম্পদ তাঁকে অন্তর উজোর করে দান করেন এবং নরোত্তম শুধু আর নামে নরোত্তম রইলেন না তিনি সত‍্য সত‍্যই নরশ্রেষ্ঠ বলে সমগ্র বৃন্দাবনে সমাদৃত হতে লাগলেন।তিনি তখন যেন হয়ে উঠলেন দেবরূপী মানব এবং সারা ব্রজমন্ডলে তাঁর আনন্দঘন মূর্তি দর্শন করলে সকলের যেন নয়ন জুড়িয়ে যেত।*
*🌺শ্রীজীব গোস্বামীও তখন ব্রজরসের ভজন পদ্ধতি তাকে উপযুক্ত ভাবে শিক্ষাদান করলেন এবং তাঁর সাধনায় সিদ্ধিলাভে সারা বৃন্দাবনে নরোত্তমের মহিমা এবং যশ কীর্তিত হতে লাগল, শ্রীজীব গোস্বামী তাঁকে তখন "ঠাকুর" উপাধিতে ভূষিত করেন।সেই হতে তিনি নরোত্তম ঠাকুর নামে বৈষ্ণব জগতে পরিচিত। নরোত্তম দাস ঠাকুরের মহিমার অন্ত নাই। নরোত্তম তাঁর গুরুদেবের অর্জিত ভক্তিরস প্রাণ ভরে পান করে প্রেমভক্তির এক মূর্ত বিগ্রহ হয়ে উঠেন।এর পর শ্রীজীব গোস্বামীর আদেশে তাঁরা তিনজনে গ্রন্থসহ গৌড়ে যাত্রা করেন।বিদায় কালে শ্রীগুরুদেবের সঙ্গে যে কি করুণ হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল তা উপস্থিত সকলে দর্শন করেছিলেন এবং তিনি সর্বশেষে শ্রীগুরুদেবের পাদুকা ভিক্ষা করে শ্রীধাম বৃন্দাবন পরিত‍্যাগ করেন।*
*🍀এর কিছুদিন পর ১৫৮৮ খৃষ্টাব্দে ১০৪ বৎসর বয়সে লোকনাথ গোস্বামী নিত‍্যলীলায় প্রবেশ করেন, তাঁর অভীষ্ট দেবতা রাধাবিনোদজীর দিকে দৃষ্টি আবদ্ধ করে এই নরলীলা সাঙ্গ করেন।বৃন্দাবনকে নবজীবন দান করবার জন্য মহাপ্রভু যে প্রদীপটি নিজহাতে জ্বালিয়ে দিয়েছিলেন এতদিন বাদে তা যেন চিরতরে নিবিয়ে গেল। এটিই এই মহাবৈষ্ণবের সংক্ষিপ্ত জীবনী প্রসঙ্গ।*
*🙏লোকনাথ গোস্বামী হচ্ছেন ব্রজলীলার লীলামঞ্জীর স্বরূপ, ভূগর্ভ গোস্বামী হচ্ছেন ব্রজলীলার প্রেমমঞ্জরীর স্বরূপ, এই লোকনাথ নামক আর একজন মহাবৈষ্ণব ছিলেন যিনি বিশ্বরূপের মাতুল ভ্রাতা এবং যিনি তাঁর সঙ্গে লুকিয়ে গৃহত‍্যাগ করেন।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*হেরি এ স্নেহ উদ্ধব,জাগতিক ভুলে সব,*
   *অন্তরে বাহিরে সে যে বিমুগ্ধ তখন।*
*নন্দে করি সম্বোধন,উদ্ধব তখন কন,*
   *কেন তুমি করিতেছ শোক অকারণ।।*
*ভগবান নারায়ণ, শুধু তব পুত্র নন,*
   *সবার যে পিতা পুত্র করেন পালন।*
*প্রভু দেব দামোদর,হন জগত ঈশ্বর,*
   *বিশ্বময় বিরাজিত পরম কারণ*।।
*বিশ্বের সৃজনকারী, দুই ভাই রাম হরি,*
  *পরম পুরুষ তাঁরা সবার উপর।*
*কালরূপে নারায়ণ,প্রাণীদের প্রাণ লন,*
    *জগত প্রধান তিনি বিশ্বের ঈশ্বর।।*
🙏🦚🪔🦜🪷🌷🌸🙏🦚🪔🦜🪷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৩. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori93.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯১. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori91.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯০. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯১. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori91.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯১)বৈষ্ণব জগতের মাধুকরী*
       *শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী*
      ***************************
*😂এর কিছুদিন পর নিত‍্যানন্দপ্রভু এবং অদ্বৈতাচার্য‍্য লীলা সাঙ্গ করেন। তার কিছুদিনের মধ্যেই সনাতন-রূপ ও রঘুনাথ ভট্ট গোস্বামী প্রকট লীলা সাঙ্গ করেন এবং প্রকৃতপক্ষে সারা বৃন্দাবন যেন ধীরে ধীরে নিষ্প্রদীপ (অন্ধকার) হতে লাগিল।একমাত্র লোকনাথ,রঘুনাথ দাসগোস্বামী, গোপাল ভট্ট এবং শ্রীজীব গোস্বামী প্রমুখ ভক্তগণ আলোর প্রদীপ হাতে নিয়ে কিরণ দিচ্ছিলেন।এই সময় শ্রীজীব গোস্বামীর অবদান সর্বশ্রেষ্ঠ এবং তখন তিনি ভাবতে লাগলেন যে বৃন্দাবনের এই বিপুল সম্পদ যা গ্রন্থাকারে রচিত হয়েছে এর প্রচার ও প্রসার সারা গৌড়মন্ডলে কিভাবে করা যায়।এই সময় পঞ্চতত্ত্বের দ্বিতীয় কলেবর ধারণ করে শ্রীনিবাস আচার্য‍্য, নরোত্তম ঠাকুর,শ‍্যামানন্দ এই তিন মহারথী শ্রীধাম বৃন্দাবনে আগমন করেন এবং শ্রীজীব তাঁদের পেয়ে চরম আনন্দ পেলেন বটে, বিরহক্ষীন্ন হৃদয়ে কিঞ্চিৎ শান্তিবারি সিঞ্চন করে তাঁদের নানারকম শাস্ত্র পাঠের মাধ্যমে উপযুক্ত করে তোলেন।এই সময় আচার্য‍্য প্রভু গোপাল ভট্টের নিকট হতে দীক্ষা গ্রহণ করেন।শ‍্যামানন্দ প্রভুও হৃদয় চৈতন‍্যের আশ্রিত হলেও এক হিসাবে শ্রীজীবের দাসত্ব স্বীকার করেন কিন্তু সমস‍্যা হল নরোত্তমকে নিয়ে।শ্রীজীবের অন্তরের বাসনা এই তিন সর্বত‍্যাগী আদর্শ সন্তানদের দ্বারা তাঁর অভীষ্ট পূরণ করাবেন এবং গ্রন্থ শাস্ত্র প্রচার করাবেন।*
*🌹রাজনন্দন নরোত্তম আবার সঙ্কল্প করেছেন যে তিনি যতদিন পর্যন্ত শ্রীলোকনাথ গোস্বামীর নিকট হতে দীক্ষামন্ত্র প্রাপ্ত না হন ততদিন তিনি শ্রীধাম বৃন্দাবন ত‍্যাগ করবেন না।অপরদিকে শ্রীজীব গোস্বামী তাঁর সূক্ষ্ম দৃষ্টি দ্বারা বেশ বুঝতে পেরেছিলেন যে নরোত্তম একজন উপযুক্ত আধার এবং বিরক্ত (এখানে বিরক্ত মানে বৈরাগ‍্য বলা হয়েছে )বৈষ্ণব।তাঁর সহায়তা না পেলে গৌড়দেশে মহাপ্রভুর এই প্রেম ধর্মের বিকাশ সাধন পূর্ণ হবে না।আচার্য‍্য প্রভুর কৃপা তিনি পেয়েছেন, শ্রীজীবের স্নেহাঙ্কে তিনি উপবিষ্ট কিন্তু কিছুতেই চিত্তে শান্তি পাচ্ছেন না অদীক্ষিত অবস্থায়। সেই সঙ্কল্পের মূল কারণ হল শ্রীপাদ লোকনাথ গোস্বামীর নিকট হতে দীক্ষা মন্ত্র গ্রহণ।এদিকে লোকনাথ প্রতিজ্ঞা করেছেন যে শিষ্যের গুরুদায়িত্ব তিনি কিছুতেই বহন করবেন না এবং তিনি সদাসর্বদা সাধন ভজনের মধ্যেই আবিষ্ট থাকতে চাহেন। কিন্তু নরোত্তমও নিজ সঙ্কল্প হতে নড়ছেন না।দীক্ষমন্ত্র প্রাপ্ত না হলেও তিনি মনেপ্রাণে লোকনাথ গোস্বামীকেই গুরুপদে বরণ করে নিয়েছেন কিন্তু তবুও দীক্ষার প্রয়োজন তো নিশ্চিত আছে।*
*🍀বর্তমানে যেখানে গোকুলানন্দ ভজন স্থান সেইটি ছিল লোকনাথ গোস্বামীর ভজন কুটীর।যাইহোক, সবরকম চেষ্টায় বিফল হয়েও নরোত্তম সর্বশেষ তাঁর ভজন কুটীরের কাছেই একটি ছোট্ট কুটীরের মধ্যে আসন করলেন।মনে এই বাসনা যে এত কাছে থাকলে কখনো না কখনো হয়তো তাঁর অভীষ্টদেবের দৃষ্টি আকর্ষণে সমর্থ হবেন। দিনের পর দিন,মাসের পর মাস,চলতে লাগিল এই প্রতিক্ষা কিন্তু হিমালয়ের বরফ তবুও গলিল না।লোকনাথের যেন ভীষ্মের প্রতিজ্ঞা, তিনি কিছুতেই কাউকেও দীক্ষাদান করবেন না। কিন্তু সঙ্কল্প যেখানে দৃঢ়,নিষ্ঠা যেখানে প্রবল, আনুগত‍্য যেখানে চরম সেখানে অভীষ্ট সিদ্ধ হবেই হবে, কারণ তা না হলে তো ভক্তি জগতের মর্য‍্যাদা থাকে না।এইরকম দীর্ঘ প্রত‍্যাশায় বিফল মনোরথ হয়ে নরোত্তম দেখলেন যে কিছুতেই তো তিনি গুরু কৃপা লাভ করতে পারছেন না,শ্রীগুরুদেবের যে একটু সেবা করবেন তাঁর সুযোগ হতেও তিনি বঞ্চিত, সুতরাং কি করা যায়!কি করলে তাঁর শ্রীগুরুদেবের একটু সেবা  বা পরিচর্য‍্যার সুযোগ পাওয়া যায় যাতে তাঁর গুরুদেবের সুখ হবে অথচ তিনি বুঝতে পারবেন না  এবং তিনি স্বয়ং আত্মপ্রসাদ লাভ করতে পারবেন।*
*💧অবশেষে রাজনন্দন নরোত্তম এক অভূতপূর্ব সঙ্কল্প করলেন যা শুনলে হৃদয় মন ভক্তিরসে আপ্লুত হয়ে যায়।গুরুদেবকে যে কিভাবে শিষ্যের সেবা করা উচিৎ তার আদর্শ স্থাপিত হয়। অর্থ‍্যাৎ তিনি সেবার কোনরকম সুযোগ না পেয়ে শ্রীগুরুদেবের শৌচসেবা করবেন বলে মনস্থ করলেন এবং তাহাও তাঁর অজান্তে।দীর্ঘ প্রতীক্ষার মাধ‍্যমে তিনি লক্ষ্য করেছিলেন যে লোকনাথ গোস্বামী অতি ভোরবেলায় জঙ্গলের মধ্যে যেন কোথায় যান এবং পরে তিনি বুঝতে পারলেন যে তাঁর অভীষ্টদেব শৌচে যান।*
*🌺সেজন‍্য তিনি সকলের অজ্ঞাতে ভোররাত্রির অন্ধকারে নিত‍্য সেই শৌচস্থান সংস্কার করে তা পরিস্কার করে একভান্ড জল সেখানে রেখে দিতেন।নির্লিপ্ত বিরক্ত সন্ন‍্যাসী লোকনাথ প্রথমে কিছুই বুঝতে পারলেন না পরে মনে করলেন যে বন‍্য কোন অধিবাসীরা বোধহয় তাঁর শৌচের সহায়তা জন্য রোজ এইরকম পরিস্কার করছেন,ভজনসিদ্ধ মহাপুরুষ সাধারণত কারও সেবা নিতে চাহেন না এবং তাহাও আবার শৌচসেবা!সেইজন‍্য লোকনাথ সঙ্কল্প করলেন যে এই রহস‍্যের উদ্ঘাটন করতেই হবে যে কোন প্রকারে।সেজন‍্য একদিন শৌচের পর তিনি একটি বৃক্ষের আড়ালে লুকিয়ে রইলেন এবং তখন দেখলেন যে কে যেন তাঁর শৌচস্থান পরিস্কার করছেন, লোকনাথ তখন কে, বলে যেই সম্বোধন করলেন তখন দেখলেন নরোত্তম তাঁর শ্রীচরণতলে সাষ্টাঙ্গে দন্ডবৎ প্রণাম করে নিজ পরিচয় দিলেন।তখন লোকনাথ ভাবতে লাগলেন যে রাজনন্দন নরোত্তম, শেষ পর্যন্ত গুরুকৃপা পাবার জন্য তাঁর শৌচ সেবা করছেন এবং তাঁর আনুগত‍্য ও নিষ্ঠা দেখে লোকনাথের পাষাণ হৃদয় ধীরে ধীরে গলতে লাগিল এবং তিনি অবশেষে দীক্ষামন্ত্র দিতে স্বীকৃত হলেন।সঙ্কল্পের যুদ্ধে বাস্তব চক্ষে লোকনাথের পরাজয় হল বটে কিন্তু মনে মনে তিনি সত‍্যই চরম আনন্দ পেলেন এবং বললেন যে এইরকম শিষ্য পাওয়া কয়জনের ভাগ‍্যে ঘটে।*
🙏🙏🙏🙏🙏🙏🪔🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯২. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori92.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯০. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori90.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৯. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯০. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯০)বৈষ্ণব জগতের মাধুকরী*
      *শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী*
      **************************
*🍀এইবার লোকনাথ গোস্বামীর প্রাণে বিগ্রহ সেবার বাসনা প্রবলভাবে দেখা দেয়। বতর্মান কালে লোকের মনে এইরকম বাসনা বাসনা জাগ্রত হলে তাঁরা যেমন এক বিগ্রহ কিনে এনে তাঁর সেবা করতে পারেন, লোকনাথের পক্ষে সেইসময়ে তা সম্ভব ছিল না, কারণ তা সবই নির্ভর করছিল শ্রীবিগ্রহের কৃপার উপর।কোথায় তাঁর অভীষ্ট দেবতা প্রচ্ছন্নভাবে আছেন তা একমাত্র তিনিই জানেন কিন্তু ভক্তের আনুগত‍্য এবং নিষ্ঠা যেখানে প্রবল, সেখানে কৃপা আসিতে বাধ‍্য,ভক্তাধীন ভগবান।এই সময় লোকনাথ একবার ব্রজমন্ডলের কিশোরীকুন্ডে এসে পৌঁছলেন এবং এই পবিত্র কুন্ডে স্নান করবার সময় লোকনাথ পরম সুন্দর এক বিগ্রহ পেলেন যাঁকে তিনি "রাধাবিনোদ" জ্ঞানে সেবা পূজা করতে মনস্থ করলেন।শ্রীবিগ্রহ কৃপা করে ভক্ত সান্নিধ্যে আসিলেন বটে কিন্তু কি করে এই শ্রীবিগ্রহের সেবা পূজা করবেন এই চিন্তায় ব‍্যাকুল হয়ে পড়লেন।না আছে তাঁর থাকবার জায়গা, না আছে কোন সেবার উপচার।অরণ‍্যচারী সাধু তিনি,লুপ্ত তীর্থ উদ্ধারের কাজে বিভিন্ন জায়গায় পরিক্রমা করাই তাঁর কাজ সুতরাং এই সেবা কিভাবে সম্ভব।লোকনাথের আচরণে বন‍্য অধিবাসীরা তাঁকে খুব শ্রদ্ধা ভক্তি করতেন এবং সেজন্য তাঁরা তাঁকে একটি পর্ণকুটীর করে দিতে প্রস্তাব করলেন কিন্তু লোকনাথ অতীব বিনয়ের সঙ্গে তাঁদেরকে বিরত করলেন। বললেন বাবা! আমি বনচারী সাধু আমার অনেক কাজ, এক জায়গায় পর্ণকুটীরে বাস করা আমার পক্ষে সম্ভব নয়।আমি যেমন ঘুরে বেড়ায়, আমার ইষ্টদেব রাধাবিনোদও তেমনি আমার সঙ্গে যেদিন যেখানে থাকি সেদিন সেখানেই থাকেন, হয় বৃক্ষতলে নয়তো বৃক্ষের কোটরে। সেই ব‍্যবস্থা অনুযায়ী লোকনাথ যেদিন যেখানে থাকেন সেদিন বনতুলসী ও ফলমূল দিয়ে ঠাকুরের সেবা পূজা ভোগারতি সমাপন করেন এবং এইভাবে তিনি এবং ভূগর্ভ গোস্বামী লুপ্ত তীর্থ উদ্ধারের কাজে নিজেদের নিযুক্ত রাখেন।এইভাবে কিছুদিন চলবার পর তিনি কিছু শনের গোছা পাকিয়ে একটি ঝোলা তৈরী করেন এবং সেই ঝোলার মধ্যে তাঁর রাধাবিনোদ আরাধ‍্য দেবতাকে স্থাপন করে বক্ষে করে ঘুরে বেড়াতেন।*
*🌺এইভাবে ধীরে ধীরে লোকনাথ গোস্বামী তৎকালীন ব্রজবাসীগণের কাছে অতীব শ্রদ্ধার আধার হয়ে উঠেন এবং তাঁরা সকলে তাঁর সেবার আনুকুল‍্যে নানাভাবে সহায়তা করতেন।তাঁর দৈন‍্য,বৈষ্ণবতা ও অমায়িক ব‍্যবহারে সকলেই তাঁকে আন্তরিক শ্রদ্ধা করতেন।স্বয়ং রাধাবিনোদ যাঁর সহায় তাঁর আবার ভয় কি,ভাবনা কি, কারণ তাঁর তো সমর্পিত দেহ।লোকনাথের বৈরাগ‍্য ও সাধন ভজনের সম্বন্ধে ভক্তিরত্নাকরে পাওয়া যায় =*
*🌷যে বৈরাগ‍্য তাঁর তা কহিতে অন্ত নাই।*
*🌷শ্রীরাধাবিনোদ কৃপা কৈলা এই ঠাঁই।।*
*🌷ফলমূল শাক অন্ন যবে যে মিলয়।*
*🌷সযত্নে তাহা শ্রীরাধাবিনোদে সমর্পয়।।*
*🌷বর্ষা শীতাদিতে এই বৃক্ষতলে বাস।*
*🌷সঙ্গে জীর্ণ কাঁথা আর জীর্ণ বহির্বাস।।*
*🌷আপনি হইয়া সিক্ত অতি বৃষ্টি নীরে।*
*🌷ঠাকুরে রাখিতেন এক বৃক্ষের কোটরে।।*
*🌷অন‍্য সময়েতে জীর্ণ ঝোলায় লইয়া।*
*🌷রাখিতেন বক্ষে অতি উল্লসিত হইয়া।।*
*🌻এইভাবে লোকনাথ গোস্বামী একের পর এক অনেকগুলো লুপ্ত তীর্থের উদ্ধার করেন এবং তার ফলে সারা ব্রজমন্ডলে এক সাড়া পড়ে যায়, ভক্তি সুধারস পিপাসু ভক্তগণ ধীরে ধীরে বৃন্দাবনের এইসব চিহ্নিত জায়গায় এসে সমাগত হতে লাগলেন যদিও এর পূর্ণ প্রকাশ করেছিলেন ষড় গোস্বামীগণের বৃন্দাবন আগমনের পর কিন্তু তথাপি এই নির্জন বন পরিবেশে ভক্তি সৌধের ভিত্তি স্থাপন করেন লোকনাথ গোস্বামী ও ভূগর্ভ গোস্বামী। কঠোর বৈরাগ‍্য,ত‍্যাগ, তিতিক্ষা, এবং অক্লান্ত পরিশ্রম এবং সাধন ভজনের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন তা গৌড়ীয় বৈষ্ণব সমাজের কাছে চির শ্রদ্ধা ও আদরের বস্তু হয়ে আছে এবং থাকবে। ভিত পত্তনের যে দুরূহ কাজ,তা তিনিই করেছিলেন এবং তার ফলে ষড় গোস্বামীগণের পক্ষে সেই ভক্তি সৌধ নির্মাণ বহুলাংশে সহায়ক হয়েছিল।*
*☘এর পর ধীরে ধীরে শ্রীপাদ রূপ-সনাতন গোস্বামী ব্রজে আগমন করেন এবং লোকনাথ তখন নিজের উদ্ধার করা লুপ্ত তীর্থ ও বিগ্রহাদির রহস‍্য তাঁদেরকে সব জানালেন, তখন তা তাঁদের কার্য‍্যে সহায়ক হয়েছিল। অবশ‍্য শ্রীরূপ-সনাতন এবং শ্রীজীব ইঁনারা সকলেই গ্রন্থ প্রণয়ন এবং ভজন সাধনের উপর বেশী গুরুত্ব প্রদান করেন।এর কিছুদিন পর মহাপ্রভুর অপ্রকট সংবাদে সারা বৃন্দাবনে শোকের ছায়া নেমে আসে, তখন দাসগোস্বামী বিরহানলে জর্জরিত হয়ে শ্রীধাম বৃন্দাবনে আগমন করেন এবং তাঁরই অনলস চেষ্টায় রাধাকুন্ড ও শ‍্যামকুন্ড সম্পূর্ণ সংস্কার সম্ভব হয়।ভট্ট প্রভুও তখন বৃন্দাবনে আগত।অর্থ‍্যাৎ শ্রীরূপ-সনাতন,শ্রীজীব, রঘুনাথ দাসগোস্বামী,গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী সকলেই তখন শ্রীধাম বৃন্দাবনে সম্মিলিত ভাবে এক নব যুগের সূচনা করেছেন।কেউ বা ভজন-সাধনে আবিষ্ট,কেউ বা লুপ্ত তীর্থের উদ্ধারে সচেষ্ট।এককথায় মহাপ্রভুর এই পার্ষদ সমন্বয়ে শ্রীধাম বৃন্দাবন যেন পূর্ব দিগন্তে উদিত সূর্য‍্যের ন‍্যায় স্নিগ্ধ কিরণমালায় আলোকিত হয়ে উঠেছিল। কৃষ্ণভক্তির এক নবপ্রকাশ এর ফলে সাধিত হয়।এক কথায় একে বৃন্দাবনের স্বর্ণযুগও বললে বেশী বলা হবে না*
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
*ছিনু মোরা কৃষ্ণসনে,তাই লীলা জাগে মনে,*
   *মোহন মূরতি স্মরি হৃদে অনুক্ষণ।*
*কব কি আর উদ্ধব,কৃষ্ণময় হেরি সব,*
  *বুঝি বা ধরায় জন্ম লন নারায়ণ।।*
*রাম আর জনার্দন,অবনীতে দুইজন,*
  *করিছেন পাপভার একত্রে মোচন।*
*গর্গমুনি মুখে যাহা,শ্রবণ করেছি তাহা,*
    *একে একে ঘটিতেছে শোন বিবরণ।।*
🦚🦚🦚🦚🦚🦚🦜🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯১. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori91.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৮৯. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori89.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৮. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৯. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৯)বৈষ্ণব জগতের মাধুকরী*
      *শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী*
      ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*💧এই চৌরাশি ক্রোশ ব্রজমন্ডল বনজঙ্গলে পরিপূর্ণ, অস্তিত্বের মধ্যে কিছু বন‍্য জাতির বাস তা আবার হিংস্র জীবজন্তু অঞ্চল। তার মধ্যে কোথায় সেই দ্বাপর যুগের পদাঙ্কিত ভূমি, কোথায় সেই লীলাস্থলী তা প্রকাশ করা কি সহজ কাজ! কোথায় কোন বিগ্রহ ঘনজঙ্গলের মধ্যে প্রোথিত (মাটির তলে)আছেন, কোথায় সেই নিধুবন, কোথায় সেই নিকুঞ্জবন, কোথায় সেই রাধাকুন্ড, কোথায় সেই চরণ পাহাড়ী, কোথায় সেই ব্রহ্মান্ড ঘাট, কোথায় সেই গিরি গোবর্দ্ধন, এইসব খোঁজ করা কি মুখে কথা বা জরিপের মাধ‍্যমে সম্ভব নহে, সমস্তই করতে হবে সাধন ভজনের মাধ‍্যমে স্বপ্নাদেশ এবং লুপ্ত বিগ্রহ গুলির কৃপা শক্তিতে।সত‍্য কথা বলতে কি বর্তমান বৃন্দাবন ধাম দর্শন করলে তার আগের স্মৃতির পরিচয় কিছুই পাওয়া যায় না,মনে হয় যেন সবই অতীতের বস্তু।সব দর্শনীয় স্থান পদব্রজে বা গাড়ী করে দর্শন করে আমরা চলে আসি তাইনা? কিন্তু যাঁদের অক্লান্ত পরিশ্রম এবং ভজন সাধনের মাধ‍্যমে এই ব্রজধামের প্রকাশ,তাঁদের কথাতো কেউই একটু নিবিড় ভাবে চিন্তা করেন না!সত‍্যই এইসব গোস্বামীগণ সব ব্রজলীলার মঞ্জরীরূপী সখী ছাড়া আর কেউই নহেন। সেজন্য তাঁদের দ্বারাই ইহা সম্ভব হতে পেরেছিল।এবং লোকনাথ গোস্বামী ছিলেন তার সর্বপ্রথম পথিকৃৎ এবং তাঁর সহায় ছিলেন ভূগর্ভ গোস্বামী।*
*🌺বৃন্দাবন ধামে পৌঁছিবার দুইমাস পরে লোকনাথ সংবাদ পেলেন যে মহাপ্রভু সন্ন‍্যাস গ্রহণ করে নবদ্বীপধাম প্রায় চিরতরে পরিত‍্যাগ করেছেন। সন্ন‍্যাস গ্রহণের পর তাঁর নূতন নামকরণ হয়েছে শ্রীকৃষ্ণচৈতন‍্য এবং শ্রীপাদ্ কেশব ভারতী হচ্ছেন তাঁর সন্ন‍্যাস গুরু, যদিও তাঁর দীক্ষাগুরু হচ্ছেন শ্রীপাদ্ ঈশ্বরপুরী।লোকনাথ এ খবরও পেলেন যে পুরীধামে আগমন করে মহাপ্রভু দক্ষিণদেশ ভ্রমণে বাহির হয়েছেন।তখন মহাপ্রভুকে দর্শনের জন্য ব‍্যাকুল হৃদয়ে লোকনাথ এবং ভূগর্ভ গোস্বামী উভয়ে পদব্রজে দক্ষিণদেশ অভিমুখে যাত্রা করলেন, কিন্তু শত চেষ্টা করেও মহাপ্রভুর সঙ্গে দেখা হল না।অতঃপর মহাপ্রভু গৌড়ের রামকেলীতে গমন করে শ্রীরূপ-সনাতনকে আত্মসাৎ করলেন এবং পরে সারা ব্রজমন্ডল পরিভ্রমণ করলেন। কিন্তু অদৃষ্টের এমনই নির্ম্মম পরিহাস যে বৃন্দাবনে স্থায়ী বাস থাকা সত্ত্বেও মহাপ্রভু এমনই এক সময় সারা ব্রজমন্ডল পরিক্রমা করে গেলেন যে তখন লোকনাথ দক্ষিণ ভারতে গৌরহরির দর্শন অভিলাষে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন।যে ভাবেই হোক যখন জানতে পারলেন যে মহাপ্রভু বৃন্দাবনে এসেছেন,উভয়ে ছুটলেন শ্রীধাম বৃন্দাবন অভিমুখে কিন্তু এই বিস্তীর্ণ দূরত্ব পদব্রজে অতিক্রম করা তো সহজসাধ‍্য নয়, সেজন‍্য শেষ পর্যন্ত যখন বৃন্দাবনে আগমন করলেন তখন মহাপ্রভু প্রয়াগে।পাগলের মত ছুটলেন লোকনাথ আর ভূগর্ভ গোস্বামী তাঁর অভীষ্ট দেবকে দর্শনের জন্য প্রয়াগের দিকে। জঙ্গলের মধ্যে অন্ধকার নেমে আসিল,পথশ্রমে দেহ মন আর চলতে পারছে না, তার উপরে অদর্শনে আত্মগ্লানিতে পীড়িত।গভীর রাত্রিতে কৃপাময় মহাপ্রভু জ‍্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে স্বপ্নের মাধ‍্যমে লোকনাথকে দর্শনদান করে বললেন=*
*🌷তোমার নিকটে নিরন্তর আছি আমি।*
*🌷বৃন্দাবন হইতে কোথা না যাইও তুমি।।*
*🌷প্রয়াগ হইতে আমি যাব নীলাচল।*
*🌷শুনিতে পাইবে মোর বৃত্তান্ত সকল।।*
*🌻এই অপূর্ব স্বপ্ন দর্শন করে এবং মহাপ্রভুর নির্দেশ পেয়ে লোকনাথ বিষণ্ণ হৃদয়ে খানিক শান্তি পেলেন এবং মনে মনে সঙ্কল্প করলেন যে শ্রীধাম বৃন্দাবন পরিত‍্যাগ করে আর তিনি জীবনেও কোথাও যাবেন না। গৌরহরির আদেশ কর্ম সম্পাদনের দিকেই মনোনিবেশ করবেন।*
*বৈষ্ণব জগতে আজ্ঞা বলবান এবং সেই আজ্ঞা লঙ্ঘন করেছিলেন বলেই বোধহয় মহাপ্রভুর সঙ্গে লোকনাথের আর সাক্ষাৎ দর্শন হয় নি।মহাপ্রভু বলেছিলেন তুমি বৃন্দাবনেই থাকবে, কিন্তু তিনি মহাপ্রভুর দর্শনের জন্য বিনা অনুমতিতেই দক্ষিণ ভারত গিয়েছিলেন, এটি বৈষ্ণব আজ্ঞা লঙ্ঘন করেছিলেন। যাইহোক এই ভাবে লোকনাথ চিরজীবনের মত শ্রীধাম বৃন্দাবনে স্থায়ী হলেন।একেই বলে আনুগত‍্য।আনুগত‍্য ছাড়া সাধন ভজন পথে সিদ্ধির কোন আশাই নাই,যেখানে আনুগত‍্যের অভাব সেখানেই বিপদ।ভক্তিপথের একমাত্র সম্বল হচ্ছে প্রকৃত আনুগত‍্য এবং এই আনুগত‍্যের স্নিগ্ধ ছায়ায় সবার দৃষ্টির আড়ালে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ধীরে ধীরে বেড়ে উঠে।*
🪔🪔🪔🪔🪔🪔🙏🪔🪔🪔🪔🪔🪔
*উদ্ধবেরে সমাগত,হেরি নন্দ হ'য়ে প্রীত,*
  *ত্বরা আসি করিলেন তাঁরে আলিঙ্গন।*
*দিয়া আসন তখনি, পাদ‍্য অর্ঘ‍্য দেন পানি,*
   *পথশ্রান্তি হ'লে দূর,করান ভোজন।।*
*অতি যত্ন সহকারে,মিষ্টান্নাদি দিয়া পরে,*
   *চামর লয়ে তবে করেন ব‍্যজন।*
*সুকোমল শয‍্যা 'পরে,শয়ন করান তারে,*
   *বিশ্রামান্তে ক্লন্তি তাঁর হইল মোচন।।*
*কহ আমারে এখন,কবে পুনঃ জনার্দন,*
   *ক্রীড়াতে মাতিবে ল'য়ে ব্রজ শিশুগণ।*
*সত‍্য কহ গুণমণি,কবে সেই নীলমণি,*
   *সবারে করিবে তৃপ্ত দিয়া দরশন।।*
🦚🦚🦚🦚🦚🦚🪷🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯০. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori90.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৮৮. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori88.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৭. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৮. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৮)বৈষ্ণব জগতের মাধুকরী*
      *শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী*
      ***************************
*💧শ্রীমন্মহাপ্রভুর আচরণ হতে দেখা যায় যে তিনি যে কাজ করতে মনস্থ করতেন তা এমন সুকৌশলে করিয়ে নিতেন যে বিপক্ষকে শেষ পর্যন্ত তাঁর মতে সায় দিতেই হত।প্রসঙ্গত বলা যায় যে তিনি শচীমায়ের কাছ হতে অতি সুকৌশলে সংসার আশ্রম ত‍্যাগের অনুমতি আদায় করে নিয়েছিলেন।বিষ্ণুপ্রিয়া দেবীর কাছ হতেও একইরকম ভাবে তিনি তাঁকে তাঁর সিদ্ধান্তে রাজী করিয়েছিলেন।গদাধর পন্ডিত যখন মহাপ্রভুর বিরহে গোপীনাথ সেবা ত‍্যাগ করে তাঁর সঙ্গে বৃন্দাবন যাত্রার সঙ্গী হতে চেয়েছিলেন তখনও তিনি অতীব সুন্দরভাবে ক্ষেত্র সন্ন‍্যাস পরিত‍্যাগ করা যে কতবড় অপরাধ তা তাঁকে বুঝাতে সক্ষম হয়েছিলেন। অর্থ‍্যাৎ আমাদের প্রেমের ঠাকুর মহাপ্রভু জোর করে বা জিদ্ করে নিজ পুরুষাকারের পরিচয় কখনও এই জাতীয় ক্ষেত্রে দেননি  বরং তার পরিবর্তে প্রেম ভালবাসা স্নেহ মমতা এবং যুক্তিদ্বারা নিজ কর্ম সমাধা করে নিতেন।এ ক্ষেত্রেও লোকনাথ যখন মহাপ্রভুর সঙ্গ ছাড়তে রাজী হলেন না, তখন তাঁর সামনে এমন অকাট‍্য যুক্তি স্থাপন করলেন যে লোকনাথের আর বলবার কিছু রইল না।অর্থ‍্যাৎ লোকনাথকে একাকী সেই গহন বন পরিবেশযুক্ত শ্রীধাম বৃন্দাবন গমন করে শ্রীকৃষ্ণলীলার পুন জাগরণ করতে হবে।এমনই সময় ভূগর্ভ গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি হচ্ছেন গদাধর পন্ডিতের শিষ্য।তাঁর মনেও শ্রীধাম বৃন্দাবন যাত্রার সুপ্ত বাসনা সদা জাগ্রত এবং সেজন‍্য তিনি তখন কৃপাময় মহাপ্রভুর কাছে নিবেদন করলেন যে তিনিও লোকনাথের সঙ্গে সঙ্গী হতে চান। এতে মহাপ্রভু অতি আনন্দের সঙ্গে অনুমতি প্রদান করলেন। এইভাবে এক দুই মহাপুরুষ মহাপ্রভুর পার্ষদ হিসাবে সর্বপ্রথম এই পূণ‍্যভূমি বৃন্দাবনে আগমন করেন। মহাপ্রভুর সঞ্চারিত শক্তিই তাঁদের একমাত্র সম্বল, কারণ যে দুরূহ কাজের গুরুদায়িত্ব তাঁদের উপর অর্পিত হয়েছিল তা শুধু বৃন্দাবন পরিক্রমার মাধ‍্যমে পরিব্রাজকের কাজ না, তার পরিবর্তে তা হচ্ছে কঠোর সাধন ভজন এবং তীব্র বৈরাগ‍্য ত‍্যাগ তিতিক্ষার মাধ‍্যমে কৃষ্ণকৃপা লাভ করা। শ্রীধাম বৃন্দাবনই যে সেই শ্রীকৃষ্ণের দ্বাপর যুগের পদাঙ্কিত ভূমি এবং সেই লুপ্ত গৌরব পুনরুদ্ধার করা।এটি পাওয়ার একমাত্র উপায় কঠোর সাধন ভজধের মাধ‍্যমে কৃষ্ণকৃপা লাভ করা  এবং নানারকম ঘটনা ও স্বপ্নাদেশের মাধ‍্যমে গুপ্ত বিগ্রহ সমূহ প্রকাশ করা। তার পরে সেই শ্রীবিগ্রহের অপার মহিমা প্রকাশ করা যা একমাত্র সম্ভব ভক্তের আনুগত‍্য এবং চরম নিষ্ঠা দ্বারা।লোকনাথ গোস্বামী এবং ষড়্ গোস্বামীগণের চরিত সুধা পাঠ করলেও দেখা যায় যে করুণাময় কৃষ্ণ ভগবান এবং দয়ময়ী রাধারাণী তাঁদের আনুগত‍্য এবং নিষ্ঠার চরম পুরস্কার হিসাবে তাঁদের যথাযথ মর্য‍্যাদা দান করেছেন। অর্থ‍্যাৎ পরিত‍্যক্ত সেই অনাবাদি জমি যেরকম উপযুক্ত চাষীর হাতে পড়লে তাতে সোনার ফসল ফলে সেইরকম বিশাল এই শ্বাপদসঙ্কুল (হিংস্রজন্তু পরিপূর্ণ ) বন পরিবেশই যে দ্বাপর যুগের কৃষ্ণলীলার চিহ্নিত ভূমি তা এইসব মহাশক্তিধর মহাপুরুষগণ সাধন ভজনরূপ চাষ-আবাদের দ্বারা সেখানে সোনার ফসল ফলিয়ে, মহাপ্রভুর মহিমা এবং মাধুর্য‍্য ও অবতারতত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন।লোকনাথ গোস্বামী হচ্ছেন তাঁদের মধ্যে সর্বপ্রথম। লোকনাথ গোস্বামী যখন এইরকম ব‍্যথিত অন্তরে ভূগর্ভ গোস্বামীর সঙ্গে শ্রীধাম বৃন্দাবনে আগমন করেন তখন সদাসর্বদা তিনি মহাপ্রভুর ধ‍্যানে সমাহিত (একাগ্রচিত্ত)।করুণাময় মহাপ্রভু ভক্তের মনোকষ্টে ব‍্যথিত হয়ে স্বপ্নের মাধ‍্যমে তাঁকে দর্শনদান করে কি বলেছিলেন তা শুনুন, যা নরোত্তম বিলাস গ্রন্থে পাওয়া যায় =🌹মধুর বচনে কহে লোকনাথ প্রতি।*
*🌹তো সবার সহিত মোর সদা এথা স্থিতি।।*
*🌹বৃন্দাবনে  সুখের সমুদ্র উথলিব।*
*🌹তো সবার দ্বারা মনোবৃত্তি প্রকাশিব।।*
*🌹সে সুখ সমুদ্রে তুমি সতত ভাসিবে।*
*🌹তোমার মনেতে যাহা, তাহা সর্বসিদ্ধি হবে।।*
*🌹কতদিন পরে এক নৃপতি নন্দন।*
*🌹হইবে তোমার শিষ্য নাম নরোত্তম।।*
*🌹তিঁহ প্রেম ভক্তিরসে ভাসিবে সদায়।*
*🌹জীবের কলুষ নাশ করিবে হেলায়।।*
*🌹প্রকাশিবে পরম মধুর উচ্চ গান।*
*🌹যাহার শ্রবণে দ্রবে এ দারু পাষাণ।।*
*🌹ঐছে কহি লোকনাথে কৈলা আলিঙ্গন।*
*🌹লোকনাথ ভূমে পড়ি বন্দিলা চরণ।।*
*🌹হেন কালে নিদ্রাভঙ্গ প্রভু অন্তর্দ্ধান।*
*🌹লোকনাথ ব‍্যাকুল ধরিতে নারে প্রাণ।।*
*অর্থ‍্যাৎ মহাপ্রভু পদ্মাবতী তীরে দাঁড়িয়ে যখন "নরু নরু" বলে অজানা কাকে সম্বোধন করেছিলেন বা পুরীধামে যেরকম "শ্রীনিবাস শ্রীনিবাস" বলে অজানা ভাবে ডাক দিয়েছিলেন তাঁদের আবির্ভাবের বহু আগে, সেরকম আবার স্বপ্নের মাধ‍্যমে লোকনাথ গোস্বামীকেও ইঙ্গিত করেছিলেন যে তাঁর ভাগ‍্যে একজন শিষ্য মিলবে তাঁর নাম নরোত্তম।এইরকম ইঙ্গিত মহাপ্রভু দক্ষিণদেশ ভ্রমণকালে গোপালভট্টকেও দিয়েছিলেন, শ্রীনিবাস আচার্য‍্যকে দীক্ষাদান বিষয়ে।অর্থ‍্যাৎ ভবিতব‍্য সবই মহাপ্রভু বহু আগেই প্রকাশ করেছিলেন।*
*🍀একদিকে মহাপ্রভু তাঁর প্রিয়জন এবং ভক্তগণ নিয়ে নবদ্বীপে প্রেমের হাট পত্তন করেছিলেন আর অন‍্যদিকে এই নির্জন বন পরিবেশে বন‍্যজাতি এবং শ্বাপদসঙ্কুল পরিবেশে কি করে একাকী সময় কাটাবেন লোকনাথ গোস্বামী তা ভেবে কুল পান না। কিন্তু সঙ্কল্প যেখানে দৃঢ়--, নিষ্ঠা যেখানে প্রবল, আনুগত‍্য যেখানে চরম সেখানে কৃপার বাতাস বহিতে বাধ‍্য। অর্থ‍্যাৎ ভগবানের কৃপা প্রয়াসলভ‍্য নহে প্রসাদলভ‍্য।তিনি অতীব দয়াময়, তাঁর করুণার শেষ নেই প্রতিপদে প্রতিক্ষণে কৃষ্ণভক্ত মানুষ তা অনুভব করেন এবং তাঁকে পাওয়া যেমন কঠিন তেমনি আবার সহজ।একমাত্র ভক্তেরই তিনি দাস সেজন‍্য শাস্ত্র বলেছেন যে=*
*🌷বৎসের পশ্চাতে যেমন ধায় ধেনুগণ।*
*🌷তেমনি ভক্তের পাছে ধায় ভগবান্।।*
*সেজন‍্য আমাদের এই ভারতবর্ষে সাধু বৈষ্ণবগণের জীবনী পাঠ করলে দেখা যায় মানুষরূপী ভক্তগণ ভগবদ্ শক্তিতে বলীয়ান হয়ে অসাধ‍্য সাধন করা গিয়েছেন, যা জ্ঞান বিজ্ঞানের পক্ষে সম্ভব না।একমাত্র কৃপা দ্বারাই তা সম্ভব।সেজন‍্য করুণাময় শ্রীকৃষ্ণ ভগবান এবং দয়াময়ী রাধারাণী লোকনাথের আনুগত‍্যে প্রীত হয়ে ধীরে ধীরে করুণাধারা বর্ষণ করতে লাগলেন যার ফলে লোকনাথের জীবন পরিপূর্ণতার আনন্দে ভরপুর হয়ে গেল।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*পরিহরি গৃহ ধন,কুলধর্ম নিজজন,*
   *আসিয়াছে গোপনারী আমার কারণ।*
*হ'য়ে সবে এক চিত্ত,আমারে ভজিছে নিত‍্য,*
   *কোনরূপে করিতেছে জীবন ধারণ।।*
*গোপ গোপী ব্রজে যত,সবে হয়  শোকান্বিত,*
   *মৃত প্রায় হইয়াছে আমার কারণে*।
*কৃষ্ণের আদেশ যবে,উদ্ধব ত্বরিতে তবে,*
  *আরোহণ করে রথে প্রফুল্ল অন্তরে।।*
🙌🙌🙌🙌🙌🙌🌻🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৯. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori89.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৮৭. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori87.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৬. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৭. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
     *শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী*
     <><><><><><><><><><><>
*🪷কৃষ্ণপ্রেমের এমনই মহিমা যে কৃষ্ণভক্ত জীবকে দেখলেই তাঁদের মনে এক অভূতপূর্ব আনন্দের সঞ্চার হয় এবং সকলেই মনে করেন যেন কতকালের মনের মানুষ এসেছেন।জাতি-কুল বিচারের প্রশ্ন সেখানে প্রয়োজন হয় না। কারণ তাঁরা সকলেই যেন একই বৃন্তের পুষ্প।বৈষ্ণব জগতে মহাপ্রভুর পার্ষদ এবং ভক্তগণের চরিত সুধা পাঠ করিলেই দেখা যায় যে কি চন্ডাল,কি ব্রাহ্মণ সকলেই ভ্রাতৃভাবে আবদ্ধ।এক কথায় আমাদের এই বৈষ্ণব ধর্মের মত এত উদারতা আর কোন হিন্দুধর্মের শাখায় আছে কি-না জানি না। বতর্মান জগতে সাম‍্যবাদের যে ভাবধারা রাজনৈতিক নেতৃবৃন্দ প্রচার ও প্রসারের জন্য সদাব‍্যস্ত, ইতিহাস পর্য‍্যালোচনা করলে দেখা যায় যে তৎকালীন গোঁড়া সমাজ ব‍্যবস্থার মধ্যে শত সহস্র প্রতিকূল অবস্থা সত্ত্বেও আমাদের মহাপ্রভু সাম‍্যবাদের (অধিকার সাম‍্যবাদ, সকলেই সমান এই মত, রাজা-প্রজা,ধনী-দরিদ্র,ভদ্রেতর সকলেরই সমান অধিকার এই নীতি ; সামাজিক বিধান বিরোধী মত ; সাধারণ স্বত্ববাদ (Communism),পরম প্রচারক ছিলেন এবং তিনি নিজ আচরণের দ্বারা বৈষ্ণবধর্মের মাধ‍্যমে তা প্রচার করে গিয়েছেন।ব্রাহ্মণ,আচন্ডাল,ধনী,দরিদ্র,পতিত, অধম সকলকে তিনি অবিচারে কোলদান করে একই ধর্মের মাধ‍্যমে সম-পর্য‍্যায়ভুক্ত করেছেন এবং এই ধর্ম প্রভাবে সকলকেই সমশ্রেণীভুক্ত করে সাম‍্যবাদের মহিমা পত্তন করে গিয়েছেন।*
*🌻এক হিসাবে দেখতে গেলে আমাদের এই বাংলাদেশের যশোহর জেলার অবদান অপরিসীম কারণ এই যশোহর জেলাতেই আমাদের সম্প্রদায়ের শ্রীশ্রীরাধারমণ চরণদাস বাবাজীর আবির্ভাব।আমাদের পূজনীয় শ্রীগুরুদেবের জন্মস্থানও এই যশোহর জেলাতেই এবং যশোহর অন্তর্গত তালখড়ি গ্রামে লোকনাথ গোস্বামীর আবির্ভাব এক ব্রাহ্মণ পরিবারে। তাঁর বংশগত নাম ছিল লোকনাথ চক্রবর্তী।যাইহোক, লোকনাথ যখন নবদ্বীপে এসে গৌরহরির সঙ্গে মিলিত হন তখন মহাপ্রভুর মন সন্ন‍্যাস গ্রহণের জন্য ব‍্যাকুল, কারণ তিনি স্থির বুঝেছিলেন যে সংসার আশ্রমে থেকে কলির জীবকে কৃষ্ণ ভজনের যত উপদেশই তিনি দিন না কেন, তা সহজে কেউই গ্রহণ করবে না। তার পরিবর্তে সর্বত‍্যাগী সন্ন‍্যাসী হিসাবে আচরণ করলে জীবজগত যথার্থই আকৃষ্ট হবে।এইরকম মনোভাবের মধ্যে যখন তিনি কালাতিপাত করছিলেন এমনই এক সময়ে এই লোকনাথ গোস্বামী কৃষ্ণপ্রেমের মাদকতায় উদ্বুদ্ধ (জ্ঞানের উদয় বা চেতনা ) হয়ে নবদ্বীপে মহাপ্রভুর কাছে আগমন করেন।শ্রীকৃষ্ণপ্রেমের মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমন্মহাপ্রভু, সেই মধুময় সঙ্গের সংস্পর্শে এসে তৃষ্ণার্ত্ত লোকনাথের ব‍্যথিত অন্তর যেন সীমাহীন পারাবারে প্রকৃত আশ্রয় পেল এবং তাঁর তৃষিত হৃদয় মহাপ্রভুর কৃপাস্পর্শে যেন আর্দ্র হয়ে গেল।*মনের চাহিদা যেখানে মেলে দেহের ক্ষুধা সেখানে গৌণ, সেজন‍্য লোকনাথ অভীস্পিত(যা একান্ত পেতে ইচ্ছুক )বস্তু পেয়ে আনন্দ সাগরে বিলীন হয়ে গেলেন।কিন্তু বিধি বাম,কারণ মহাপ্রভু তাঁর দ্বারা অনেক বড় বড় কর্ম করাতে চান সেজন‍্য সেই মধুময় সঙ্গ তাঁর ভাগ‍্যে বেশীদিন স্থায়ী হয় নি।মাত্র পাঁচদিনের ব‍্যবধানে তাঁকে মহাপ্রভুর ইচ্ছায় চিরতরে নবদ্বীপ ধাম পরিত‍্যাগ করতে হয়। কারণ গৌরহরি সূক্ষ্মদৃষ্টির দ্বারা নিশ্চিত বুঝেছিলেন যে ভক্তি জগতে এইরকম একজন পার্ষদ পাওয়া বড়ই দুষ্কর।সেজন‍্য তাঁর দ্বারা শ্রীধাম বৃন্দাবনে অনেক কঠিন কাজের দায়িত্বভার অর্পণ করবেন।বৈষ্ণব জগতের ইতিহাস পর্য‍্যালোচনা করলে দেখা যায় যে আচার্য‍্য তাঁর আশ্রিতজনকে ভক্তি জগতে যোগ‍্যতম বিচার করেছেন, তিনি কিছুতেই তাঁকে তাঁর সান্নিধ্যে বেশীদিন রাখেন নাই।সাধন পথের পাথেয় তিনি তাঁকে অন্তর উজাড় করে দান করে সর্বশেষে তাঁকে সঙ্গচ‍্যুত করেছেন।মহাপ্রভুর মনের এই অভিপ্রায় যখন লোকনাথের কর্ণগোচর হল তখন বিষাদের ছায়া তাঁর অন্তরকে আচ্ছন্ন করে ফেলিল।কারণ যে সঙ্গ মানসে তিনি সংসার ধর্ম পরিত‍্যাগ করে আসিলেন তা তাঁর ভাগ‍্যে স্থায়ী হল না। কিন্তু পরমকরুণ এবং সুচতুর গৌরহরি তাঁকে সান্ত্বনা দান প্রসঙ্গে বললেন--, লোকনাথ!তুমি আমাকে ভুল বুঝিও না, তোমাকে তো আমি শ্রীকৃষ্ণের কর্মের ভার দিয়েছি।এ অপেক্ষা  বৈষ্ণবের জীবনে বাঞ্জিত বস্তু আর কি হতে পারে।*
*😭লোকনাথ তখন অভিমানভরে বললেন--, আমি বেশ বুঝতে পেরেছি যে তোমার হৃদয়ে লোকনাথের জন্য এতটুকু জায়গা নেই, সেজন‍্য তুমি আমাকে এমনভাবে দূরে সরিয়ে দিচ্ছ। লোকনাথের কথা শুনে মহাপ্রভু বললেন--,লোকনাথ বৃন্দাবনই যে আমার হৃদয় এবং সেই বৃন্দাবনে তো আমি তোমাকে স্থায়ী ভাবে বসবাস করতে বলেছি। সুতরাং তুমি সদাসর্বদা আমার হৃদয়াসনে বিরাজমান থাকবে এটি নিশ্চিত।বৃন্দাবনের সেই মধুর পরিবেশে কৃষ্ণধ‍্যানে তুমি বিভোর সঙ্গে থেকো এটিই আমার অন্তরের বাসনা।লোকনাথ!কৃষ্ণভক্ত কাছে এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? এইরকম নানারকম বাক‍্যালাপের মাধ‍্যমে করুণাময় গৌরহরি শেষ পর্য‍্যন্ত লোকনাথকে একাকী শ্রীধাম বৃন্দাবনে প্রেরণ করবার সিদ্ধান্ত করেন।*
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

*🌻🌻উদ্ধবের ব্রজে আগমন🌻🌻*
*শুকদেব মুনি কন,শোন হে রাজন,*
   *কৃষ্ণকথা কব এবে সুমধুরে অতি।*
*বেদনা পাইয়া হৃদে,গোপ গোপী যত কাঁদে,*
  *মথুরায় সেই কৃষ্ণ রন হৃষ্ট মতি।।*
*বৃহস্পতির শিষ্য সে,জন্ম শ্রেষ্ঠ যদু বংশে,*
  *বৃষ্ণি কুলশ্রেষ্ঠ হয় নামেতে উদ্ধব।*
*সকলের মধ্যে হয়,বুদ্ধি তার অতিশয়,*
   *জনগণ প্রিয় তিনি কৃষ্ণের বান্ধব।।*
*মিষ্ট বাক‍্যে জনার্দন,কাছে তারে ডাকি কন,*
  *ব্রজবাসী তরে এবে যাও বৃন্দাবন।*
*যেথা মাতা নন্দরাণী,কহিবে কুশল বাণী,*
  *মিষ্টভাবে তুষ্ট সবে করিবে তখন।।*
*বিরহে কাতর যারা, গোপ গোপীগণে ত্বরা,*
   *আমার বারতা তুমি করিও জ্ঞাপন।*
*রহে যত ব্রজজন,স্মরে মোরে অনুক্ষণ,*
   *ব‍্যাকুল অন্তরে তারা জানাই বেদন।।*
            *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৮. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori88.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৮৬. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori86.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৮৫. শ্রীপাদ মাধবেন্দ্রপুরী গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori85.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৮৬. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
    *শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী*
    **************************
*🙏আমরা বৈষ্ণব গ্রন্থে শ্রীলোকনাথ গোস্বামীর যে পরিচয় পাই তাতে তাঁকে শ্রীনরোত্তম ঠাকুরের শ্রীগুরুদেব হিসাবেই জানি কিন্তু এই মহাপুরুষের জীবনী প্রসঙ্গ বিশেষভাবে আকর্ষণীয়, কারণ ভক্তি জগতে শ্রীধাম বৃন্দাবনের যে প্রতিষ্ঠা বা পরিচয় জনমানসে প্রতিফলিত তার ভিত্তি স্থাপনের মূলে ছিলেন এই মহাপুরুষ।যদিও বৃন্দাবন ধাম প্রকটের মূলে ষড়্ গোস্বামীর অবদান সর্বাধিক, তথাপি এই নির্জন শ্বাপদসঙ্কুল বনজঙ্গলে শ্রীকৃষ্ণলীলার যে মাধুর্য‍্য নিহিত ছিল তা প্রকাশ করবার গুরুদায়িত্ব আমাদের মহাপ্রভু সর্বপ্রথম তাঁর উপরই ন‍্যস্ত করেছিলেন। তাঁর সঙ্গে সঙ্গী ছিলেন শ্রীভূগর্ভ গোস্বামী। ষড়্ গোস্বামীগণের শ্রীধাম বৃন্দাবনে আগমনের বহু পূর্বে এই দুই মহাপুরুষ শ্রীধাম বৃন্দাবনে পদার্পণ করেছিলেন।*
*💧শ্রীলোকনাথ গোস্বামীর আবির্ভাব ইংরেজি ১৪৮৪ খৃষ্টাব্দে এবং এই হিসাবে মহাপ্রভু অপেক্ষা দুই বৎসরের বড়।তাঁর পিতৃদেবের নাম শ্রীপদ্মনাভ চক্রবর্তী, তাঁরা তিন ভাই ছিলেন।জ‍্যেষ্ঠ দুই ভাই বিয়ে করে সংসারী হয়েছেন কিন্তু লোকনাথের বয়স যখন ২৫|২৬ বৎসর হবে,তখন হতেই বৈরাগ‍্যের তীব্র আকর্ষণ তাঁর মনকে উদাস করে তুলেছিল।একেই বলে পূর্বজন্মের সংস্কার এবং সঙ্গ প্রভাব।সকলের হয় না।বাল‍্যকালে বিদ‍্যাশিক্ষার পর তিনি শান্তিপুরে অদ্বৈতাচার্য‍্যের কাছে ভাগবত পাঠ এবং মহাপ্রভুর সঙ্গে যে বাল‍্যসঙ্গ প্রভাবে তাঁর মধ্যে নিহিত আবদ্ধ হন। অর্থ‍্যাৎ এই ভগবদ্ পাঠ এবং গৌরহরির সহিত বাল‍্যসঙ্গ প্রভাবে তাঁর মধ্যে নিহিত ভক্তি বীজের অঙ্কুরোদ্গম হয়।তখন কিন্তু গৌরহরির মহাপ্রকাশ সঙ্ঘটিত হয় নাই, তিনি বালক বিশ্বম্ভর রূপেই পরিচিত। পরে লোকনাথ যখন যৌবনে পদার্পণ করেন এবং তখন মহাপ্রভুর কৃষ্ণপ্রেমের মাদকতা, শ্রীধাম নবদ্বীপে ধীরে ধীরে প্রকাশ লাভ করতে থাকে। তা শুনে লোকনাথের হৃদয় মন আনন্দে বিভোর হয়ে যায় যে তাঁরই বাল‍্যসখা আজ কৃষ্ণভক্তির মূর্ত প্রতীক হিসাবে কলির জীবকে এক নবযুগের সন্ধান দিয়েছেন।শ্রীকৃষ্ণকথার লালসা এমনই যে সেই আকর্ষণে চিহ্নিত পুরুষদের অন্তরের মাদকতা তাঁদের চিত্তে স্থৈর্য‍্যচ‍্যুতি ঘটায়।এখানে লোকনাথের জীবনেও ভবিষ্যৎ বা ভবিতব‍্য তাঁকে অদৃশ্য হাতছানি দিয়ে যেন ডাকতে লাগল। কৃষ্ণপ্রেমের ভাববিকার তাঁর বৈরাগ‍্যে যেন ইন্ধন দান করল, তার ফলে সংসার আশ্রমের উপর তাঁর মোহ কেটে গেল।কৃষ্ণপ্রেমের আকর্ষণী শক্তি এমনই যে বস্তু,যে যাঁদের মন কৃষ্ণ ভজনের জন্য ব‍্যাকুল হয় তখন বৈরাগ‍্যের তীব্র আকর্ষণী শক্তি তাঁদের হৃদয় মনকে মথিত করে দেয় এবং পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে যা তাঁদের বিরত করতে পারে।গৌরহরির প্রধান প্রধান পার্ষদ এবং গোস্বামীগণের মধ্যে পুণ‍্যচরিতসুধা পর্য‍্যালোচনা করলে তারই সত‍্যতা প্রমাণিত হয়।*
*🌻উপমাচ্ছলে বলা যায় যে সপ্তগ্রামের জমিদার রঘুনাথ গোস্বামীর মধ্যে যখন বৈরাগ‍্যের চরম অবস্থা, তখন টাকা-পয়সা-ধন-দৌলত-ঐশ্বর্য‍্য, অপ্সরাসম পত্নী যখন তাঁকে তাঁর সঙ্কল্পচ‍্যুত করতে পারল না তখন তাঁর মা সন্তানকে সংসারে বেঁধে রাখবার বহু চেষ্টা করেছিলেন কিন্তু তখন তাঁর পিতা আক্ষেপ করে বলেছিলেন=*
*🌷দড়ির বন্ধনে তারে রাখিব কেমনে।*
*🌷জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খন্ডাইতে।।*
*🌻সেইরকম শ্রীরামচন্দ্র কবিরাজ যখন বিবাহান্তে দোলায় করে নবপরিণীতা পত্নীকে নিয়ে স্বগৃহে ফিরছিলেন তখন আচার্য‍্য প্রভুর একটি কথা শুনে তাঁর অন্তরে তীব্র বৈরাগ‍্যের আগুন জ্বলে উঠে এবং তিনি সংসার আশ্রম চিরতরে পরিত‍্যাগ করে আচার্য‍্য প্রভুর শ্রীচরণতলে চিহ্নিত দাস হিসাবে আশ্রয় গ্রহণ করেন। সুতরাং এই মাদকতা যে কি, কি অসাধারণ যে এই আকর্ষণী শক্তির প্রভাব তা পাঠ করে সংসারী জীব মাত্রেই অবাক বিস্ময়ে হতবুদ্ধি হয়ে যায়  এবং নিজেরা যে কত নিম্নশ্রেণীর জীব তা অনুধাবন করতে পারেন।যার ফলে তাঁদের মস্তক এইসব সর্বত‍্যাগী সাধু বৈষ্ণবগণের চরণতলে স্বতই (নিজে থেকেই ) নত হয়ে যায়।*
*🙏অজানা সেই কৃপা প্রভাবে অগ্রহায়ণ মাসের এক শীতের রাতে কৃষ্ণপ্রেমের ভাব-বন‍্যায় প্রবাহিত হয়ে লোকনাথ গোস্বামীও মহাপ্রভুর সঙ্গমানসে চিরতরে সংসার ত‍্যাগ করে নবদ্বীপে এসে উপস্থিত হন। অর্থ‍্যাৎ মহাপ্রভুর সঞ্চারিত শক্তি প্রভাবে ছুটে আসিলেন সে চিরবাঞ্জিত ধাম নবদ্বীপে। প্রেমের ঠাকুর মহাপ্রভু, কলিযুগের উপাস‍্য মহাপ্রভু নিজ পরিকর বা পার্ষদকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং বাহু পসারিয়া প্রেমভরে তাঁকে আলিঙ্গন দান করে তাঁর হৃদয়ের জ্বালা নিবারণ করলেন। বললেন, লোকনাথ আহা কৃষ্ণের কৃপায় হারানো বন্ধুকে আজ আমি আবার ফিরে পেলাম।*
*🌷কহিলা মধুর বাণী,কৃষ্ণ মোর কৃপাখনি,*
     *ও বাপ ছুটাইলা সংসার তোমার।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*যিনি হেন শিষ্য পান,তিনি বহু ভাগ‍্যবান,*
   *তোমাদের কীর্তি কভু ম্লান নাহি হবে।*
*মিলি শিষ্য দোঁহা সম,মনোরথ সিদ্ধ সম,*
   *স্বীয় ধামে ভ্রাতৃদ্বয়ে ফিরে যাও এবে।।*
*শ্রীকৃষ্ণের কথা যত,সুমিষ্ট মধুর মত,*
   *শুনিলে কহিলে হয় তৃষ্ণা অপগত।*
*হইয়া নিবিষ্ট মন,শোন যত ভক্তজন,*
   *অন্তরে প্রশান্তি তবে মিলিবে নিয়ত।।*
🪷🪷🪷🪷🪷🪷🪔🪷🪷🪷🪷🪷🪷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৮৭. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds