শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৩৬. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori136.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৫. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda135.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৬. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori136.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৬)শ্রীরামানন্দ রায়,বিশাখা*
          *🙏🙏পুনর্ম্মিলন🙏🙏*
        °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍁দেখতে দেখতে রথযাত্রার দিন উপস্থিত হল।মহাপ্রভু প্রেমে মত্ত হয়ে "যঃ কৌমারহরঃ" পদ‍্য বলতে বলতে রথাগ্রে নাচতে লাগলেন।সে নাচ দেখে এবং গৌরহরির ভাবময় মূর্তি দেখে শ্রীপাদ রূপ প্রেমানন্দে পুলকিত হলেন।শ্রীরূপ মহাপ্রভুর শ্রীমুখে "যঃ কৌমারহরঃ"পদ‍্য শুনামাত্রই তাঁর মনের ভাব বুঝতে পারলেন এবং সেইখানে দাঁড়িয়ে উক্ত পদ‍্যের অর্থানুগ একটি পদ‍্য লিখিলেন,যথা=*
*🌷প্রিয়ঃ সোহয়ং কৃষ্ণঃ সহচরি কুরুক্ষেত্রমিলিত,*
*স্তথাহং সা রাধা তদিদমুভয়োঃ সঙ্গমসুখম্।*
*তথাপ‍্যস্তন্তখেলন্মধরমুরলী পঞ্চমজুষে,*
*মনো যে কালিন্দীপুলিনবিপিনায় স্পৃহরতি।।*
*🍀শ্রীরাধিকা কুরুক্ষেত্রে গিয়ে শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে ললিতাকে বলছেন,সহচরি!এই সেই প্রিয়তম শ্রীকৃষ্ণ,আমিও সেই রাধা,এখানে তাঁর সহিত মিলিত হয়েছি,এই সেই সঙ্গমসুখ, কিন্তু মধুর-মুরলীরব মুখরিত সেই কালিন্দী তটবর্তী কাননের জন্যই চিত্ত ব‍্যাকুল হচ্ছে*।
*🌹মহাপ্রভু "যঃ কৌমারহরঃ" শ্লোক শ্রীমুখে পাঠ করেছেন বটে, কিন্তু তাঁর মনে শ্রীরূপ রচিত এই শ্লোকের ভাবই উথলিয়ে উঠছিল।*


*☘মহাপ্রভু হরিদাসের কুটিরে যথাসময়ে গিয়ে গৃহের চালায় মহাপ্রভু একখানি লিখিত তালের পত্র দেখতে পেলেন।অক্ষর দেখে বুঝতে পারলেন সেটি শ্রীরূপের লিখিত ; পাঠ করে দেখলেন,কিছুক্ষণ পূর্বে তিনি রথের সামনে নৃত্য করতে করতে যে শ্লোক পাঠ করেছিলেন,এই পদ‍্য সেই পদ‍্যেরই ভাবানুগত।যে ভাবের প্রভাবে তিনি উক্ত পদ‍্য পাঠ করছিলেন,শ্রীরূপের পদ‍্য সাক্ষাৎ সম্বন্ধে সেভাবেই রচিত।মহাপ্রভু পুলকিত হলেন, শ্রীরূপ স্নানের জন্য সমুদ্রে গিয়েছিলেন। তিনি শ্রীরূনের জন্য প্রতীক্ষা করলেন, শ্রীরূপ ফিরে এলে গৌরহরি আনন্দে তাঁর পিঠে চাপড় মেরে বললেন, "রূপ তুই আমার মনের ভাব কি করে জানলি?" শ্রীরূপ একটু মৃদু হেসে অধোবদন হয়ে রইলেন। মহাপ্রভু শ্রীপাদ স্বরূপদামোদরকে এই শ্লোকের কথা বললেন।শ্রীপাদ স্বরূপ বললেন, এইটি তোমারই দয়া।নচেৎ অন‍্য তোমার মনের ভাব কি করে জানবে? গৌরহরি কহিলেন,তবে তোমাকে রহস‍্য কথা বলছি।রূপকে আমি প্রয়াগে দেখেছিলাম।রূপকে যোগ্য মনে করে আমি তখন তারমধ‍্যে শক্তিসঞ্চার করেছি। যথা শ্রীচরিতামৃতে=*
*🌷প্রভু কহে ইহো আমায় প্রয়াগে মিলিলা*
*🌷যোগ‍্যপাত্র জানি ইঁহায় মোর কৃপা হৈলা।।*
*🌷তবে শক্তসঞ্চারি উহায় কৈল উপদেশ।*
*🌷তুমিও কহিও ইঁহার রসের বিশেষ।।*
*🌹রথযাত্রার পরে একে একে অন‍্যান‍্য ভক্তগণ বিদায় নিলেন। শ্রীরূপ মহাপ্রভুর শ্রীচরণ প্রান্তেই রইলেন।এই সময়ে শ্রীরূপ গৌড়ীয়া ও  উড়িয়া ভক্তগণের মনে যথেষ্ট আনন্দ প্রদান করেছিলেন।শ্রীরূপের মিষ্ট কথায়,সলজ্জ নম্র-ব‍্যবহারে সকলেই সন্তুষ্ট হতেন।শ্রীরূপের ভাষা মধুময়,ভাব মধুময়,ব‍্যবহার মধুময়, শ্রীরূপের হৃদয় যেন মাধুর্য‍্যের অফুরন্ত উৎস।তাঁর রচিত এক একটি পদ‍্য শুনে ভক্তগণের হৃদয়ে মাধুর্য‍্যের উৎস উছলিয়ে উঠিত। এইরকমে ভক্তবৃন্দ পরমানন্দে চাতুর্মাস‍‍্যা অতিবাহিত করলেন।অহো!আমি জীবাধম,কোটি জন্মেও সে আনন্দের লেশাভাস কল্পনাক্ষেত্রে আনতে সমর্থ হব না। শ্রীশ্রীমহাপ্রভুর বাক‍্যে শ্রীরামরায় যে শ্রীরূপের নাটক-সমালোচনা করেন,তা ভক্তিরসের অনন্ত উৎস।তাই এখানে শ্রীরূপের নাটক সম্বন্ধে যৎকিঞ্চিৎ আলোচনা করা যাচ্ছে।*
*🌻শ্রীরূপ অসাধারণ কবিত্ব প্রতিভা নিয়ে আবির্ভূত হয়েছিলেন।ছন্দোবৈচিত্র‍্যে,শব্দালঙ্কারে, অর্থালঙ্কারে, নানান কাব‍্যগুণে ও কাব‍্যরীতিতে শ্রীরূপের কবিত্ব সংস্কৃত সৎসাহিত‍্যে-সেবিগণের পরম আদরের ধন। কিন্তু সর্বোপরি যা কাব‍্যের "আত্মা" বলে অভিহিত।সেই রসাভিব‍্যক্তিই শ্রীরূপের কাব‍্যের প্রধানতম গুণ।যদিও কাব‍্য-লক্ষণে আলঙ্কারিকগণের যথেষ্ট মতবৈষম‍্য হয়। (বহু সংস্কৃত শ্লোক, লিখিলাম না)। কিন্তু যে কোন আলঙ্কারিকের সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন,শ্রীরূপের কাব‍্য সর্বসম্মতিক্রমে অত‍্যুত্তম বলে পরিগণিত হবে।*
🪷🪷🪷🪷🪷🪷🙏🪷🪷🪷🪷🪷🪷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৭. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda137.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১০০. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori100.html


  ✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৯. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১০০. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori100.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০০)বৈষ্ণব জগতের মাধুকরী*
   *বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ*
   ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏তিনি ভাবাবেশে হতচেতন হয়ে গেলেন।সেবক নিশ্চল পাথরের মূর্তির মতো সব দেখতে লাগলেন এবং তিনিও অন্তরে হৃদয়ঙ্গম করলেন যে তাঁর জীবন ধন‍্য।অবশেষে লালাবাবু চেতন ফিরে পেয়ে বালকের মতো ক্রন্দন করতে লাগলেন এবং তিনি বলতে লাগলেন যে ঠাকুর কৃপায় যদি করলে,তবে একবার দর্শন দান কেন করলে না?এ তোমার কিরকম ভালবাসা?এ ছলনা দ্বারা তুমি কি সুখ পেলে? আহা! ভক্ত ও ভগবানের খেলা বুঝা বড়ই ভার--,তিনি যেন ভক্তকে কাঁদিয়ে বেশী সুখ পান আবার স্নেহশীলা জননীর মতো তাঁকে  সান্ত্বনা দিয়ে তাঁর ভক্তের উপর ধীরে ধীরে করুণাধারা সিঞ্চন করেন। এইরকম নিদর্শন মাধবেন্দ্রপুরীর জীবনেও দেখা যায় যে, গোপালজী গোপবেশে তাঁকে দুগ্ধ ভান্ড নিয়ে এসে দিয়ে গিয়েছিলেন কিন্তু তখন তিনি তাঁকে চিনতে পারেননি। যদিও পরে তিনি দর্শন পেয়েছিলেন।ভগবান একবারে তাঁর ভক্তদের পরিচয় জানতে দিতে চাহেন না।তিনি যেন এই ছলনার মাধ‍্যমে তাঁর ভক্তের আর্তি ও নিষ্ঠার মাত্রা পরীক্ষা করেন, যদিও পরিশেষে পরাজয় স্বীকার করেন।*
*সেইরকম লালাবাবু এতদিনে নিশ্চিত বুঝতে পারলেন যে তাঁর "কৃষ্ণচন্দ্রমা" বিগ্রহ সর্বত্রই সমানভাবে  বিরাজমান।সাধক ভক্ত জীবনে ইহাপেক্ষা চরম তৃপ্তি বা পুরস্কার আর কি হতে পারে।কারণ ভক্তের সঙ্গে ভগবানের এই বাৎসল‍্য রস বা বাৎসল‍্যপ্রেম দিয়ে ভক্তকে অপার আনন্দ দান করেন, চরম পরিতৃপ্তি পান যা একমাত্র সেই ভক্তই আস্বাদন করতে পারেন।*
*🌹ঝড়-বৃষ্টির মধ্যে এইরকম একটি কৃপার নিদর্শন পাওয়া যায় মহাপ্রভুর নীলাচল লীলা প্রসঙ্গে।একদা অদ্বৈতাচার্য‍্য মহাপ্রভুকে তাঁর ঘরে প্রসাদ পাবার জন্য নিমন্ত্রণ করেন।তাঁর মনের বাসনা যে গৌরহরি যেন একলা এসে প্রাসাদ পান, প্রাণভরে তিনি মহাপ্রভুর সেবা দিবেন, কিন্তু তিনি তা বলতে পারছেন না যে তুমি একাকী আমার ঘরে এসো।মহাপ্রভু আসিলেই তাঁর কিছু পার্ষদগণ সঙ্গে আসেন।কারণ ভক্তবৎসল মহাপ্রভু যখনই কোন নিমন্ত্রণে যেতেন তখন তাঁর অধরামৃত পাবার জন্য বা লোভে বহু ভক্ত তাঁর সঙ্গে সঙ্গে আসিতেন।মহাপ্রভুর ভোজনের এমনই নিয়ম ছিল যে,তিনি নিজে সামান্য কিছু গ্রহণ করে সব তাঁর পার্ষদগণের জন্য রেখে দিতেন।অদ্বৈতাচার্য‍্যও এই বিষয়টি জানতেন, কিন্তু তথাপি মহাপ্রভুকে একলা প্রসাদ পেতে আসিবার জন্য সঙ্কোচে কিছু বলতে পারেন না।*


*অদ্বৈতাচার্য‍্য প্রেমানন্দে সবরকম রান্নার সামগ্রী জোগাড় করে দিলেন এবং সীতাদেবী নিজহাতে রন্ধনকর্মে ব্রতী হলেন।তখন অদ্বৈতাচার্য‍্য তাঁর মনের গোপ‍্য কথা সীতাদেবীকে বললেন, এবং এও বললেন যে, তুমি যাঁর জন্য এতসব রান্না করছো তাঁর ভাগ‍্যে তো কিছুই জুটবে না, কারণ তিনি একদল ভক্তসহ আসবেন এবং সব তাঁদের দিয়ে দেবেন।শ্রীচৈতন‍্য ভাগবতে পায়=শ্রীবৃন্দাবন দাস ঠাকুর এই প্রসঙ্গে লিখেছেন=*
*🌷শুন কৃষ্ণদাসের মাতা।*
*🌷তোমারে কহিয়ে আমি এক মনঃ কথা।।*
*🌷যত কিছু  করিয়াছি এ সব সম্ভার।*
*🌷কোন রূপেঔ ইহা প্রভু করেন স্বীকার।।*
*🌷যেই আইসেন সন্ন‍্যাসীর গোষ্ঠী লইয়া।*
*🌷কিছু না খাইবে জানি আমি ইহা।।*
*🌷অপেক্ষিত যত যত মহান্ত সন্ন‍্যাসী।*
*🌷সভেই প্রভুর সঙ্গে ভিক্ষা করেন আসি।।*
*🌷সভেই প্রভুরে করেন পরম অপেক্ষা।*
*🌷প্রভু সঙ্গে সভে আসি প্রীতে করেন ভিক্ষা।।*
*🍁শ্রীঅদ্বৈতাচার্য‍্যের মন সেইজন‍্য, আনন্দের মধ্যেও বিষাদপূর্ণ। আমার অন্তর্য‍্যামী গৌর ভগবান কিন্তু অদ্বৈতাচার্য‍্যের এই গোপন মনোভাব জানতে পারলেন এবং তাঁকে কৃপা করবেন বলে এক অদ্ভুত লীলারঙ্গ প্রকাশ করলেন, যা একমাত্র তাঁরা দুইজন ছাড়া আর কেউই কিছু বুঝতে পারলেন না।মধ‍্যাহ্নকাল উপস্থিত, মহাপ্রভু প্রসাদ পাবার জন্য যাত্রায় প্রস্তুত, এমন সময় হঠাৎ প্রবলবেগে ঝড়বৃষ্টি আরম্ভ হল, এবং বজ্রাঘাত,ঝঞ্ঝাবাত ও মূষলধারে এমন বৃষ্টি পড়তে লাগল যে আর কেউই আর মহাপ্রভুর সঙ্গে যাবার জন্য আসতে পারলেন না। কিন্তু আশ্চর্য‍্যের বিষয় এই যে এত দুর্য‍্যোগ হলেও অদ্বৈত-ভবনে খুবই সামান্য মাত্র বৃষ্টি হল।চৈতন‍্য ভাগবতে এই প্রসঙ্গে লেখা আছে =*
*🌷সবে যথা শ্রীঅদ্বৈত করেন রন্ধন।*
*🌷তথা মাত্র হয় অল্প ঝড় বরিষণ।।*
*🌻মহাপ্রভু অনেকক্ষণ অপেক্ষা করে অবশেষে একাকী অদ্বৈত ভবনে এসে উপস্থিত হলেন কারণ সঙ্গীগণ এই প্রচণ্ড দুর্য‍্যোগের জন্য কেউই আর তাঁর সঙ্গে যেতে পারলেন না।করুণাময় মহাপ্রভুকে একেলা দেখে আচার্য‍্য আনন্দে অধীর হয়ে গেলেন এবং প্রাণভরে তাঁকে প্রসাদ পাওয়ালেন।অন্তর্য‍্যামী গৌর ভগবান তখন হঠাৎ বললেন=*
*"আচার্য‍্য তুমি আজ হঠাৎ ইন্দ্রদেবের এত ভক্ত হলে কেন?"*
*🌺মহাপ্রভু সবই জানেন এবং কহিলেন--, আচার্য‍্য! আমি সবই জানতে পেরেছি! আমার কাছে তোমার মনোভাব গোপন করো কেন? এই যে হঠাৎ ঝড় বৃষ্টির সৃষ্টি হল এসবই তোমার কাজ।সন্ন‍্যাসীগণ আমার সঙ্গে আসিলে আমি বিশেষ কিছু সেবা নিব না, এটিই তোমার মনোভাব ছিল তাইনা?তাই এই সব উৎপাতের সৃষ্টি করে, সন্ন‍্যাসীগণ যেন তোমার ভবনে না আসতে পারেন তাই এই প্রতিবন্ধকতার সৃষ্টি করলে।*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*পুরাতন পত্র যথা,বৃক্ষতলে ত‍্যজে তথা,*
   *ভোজনান্তে যায় চলি যেমন ব্রাহ্মণ।*
*তৃণহীন ক্ষেত্র যবে,ত‍্যজে তাহা পশু তবে,*
   *গোপীগণে ছাড়ি যান শ্রীহরি তেমন।।*
*আমাদের বধি প্রাণে,চলি গেল সে কেমনে,*
    *হৃদয়ে করুণা তাঁর নাহি উপজয়।*
*এ হেন কঠিন প্রাণ,নাহি হেরি কোন স্থান,*
    *না জানি মোদের ছাড়ি কিভাব সে রয়।।*
*উদ্ধবেরে সবে সেথা,জানাইয়া মনোব‍্যথা,*
    *কৃষ্ণলীলা একত্রেতে গাহে সে সময়।*
*স্মৃতি তাঁর অবিরত,হৃদি মাঝে জাগে কত,*
   *চতুর্দিকে গোপীগণ হেরে কৃষ্ণময়।।*
🦚🦚🦚🦚🦚🦚🙏🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০১ হইতে ১১০ পর্ব 🌷 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori101to110.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯৯. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori99.html

  ✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৮. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৯. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৯)বৈষ্ণব জগতের মাধুকরী*
      *বৈষ্ণব চূড়ামণি লালাবাবু*
     ~~~~~~~~~~~~~~~~~
*🌳দিন নেই,রাত নেই,লালাবাবু তাঁর জপ ধ‍্যানে মগ্ন এবং কৃপাময় ভগবান অনুরাগী ব্রজমায়ীদের মাধ‍্যমে তাঁর প্রয়োজন টুকু মেটাচ্ছেন।জাগতিক জীবনেও দেখা যায় যে সন্তান স্কুলে প্রথম স্থান অধিকার করে, মাতাপিতা এবং শিক্ষকগণও তার আরো বেশী উন্নতির জন্য সদা সর্বদা সচেষ্ট থাকেন এবং তাঁরা তার আরও উন্নতি দেখতে চান।সেরকম লালাবাবুকে প্রকৃত আধার বিবেচনা করে ভগবান তাঁর মাধ‍্যমে জীবজগতকে দেখাতে চাহেন যে, এ একজন তখনকার সময়ে লক্ষপতি,বা কোটিপতি  জমিদার পুত্র, মাত্র ত্রিশ বৎসর বয়সে সব ভোগ ঐশ্বর্য‍্য ত‍্যাগ করে কিরকম ভাবে সাধনার সুউচ্চ শিখরে আরোহণ করতে পারেন।গঙ্গাগোবিন্দ সিংহের বংশে জমিদারী তো অনেকেই উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন কিন্তু কেউ কি তার কোন খবর রাখে? কিন্তু অদ‍্যাপি লালাবাবুর নাম শুনলে ভক্তি জগতের সকলেই জানায় তাঁর উদ্দেশ্যে অন্তযের সশ্রদ্ধ নিবেদন।এটিই হচ্ছে ভক্তি জগতের মহিমা যা যুগযুগ ধরে তাঁকে চির অমর করে রেখেছে। আমরা ভক্তমাল গ্রন্থে পাঠ করেছি যে মাধবদাস ছিলেন জগন্নাথের প্রিয়ভক্ত।তিনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন।একদা অনাহারী সেই ভক্তকে প্রসাদ খাওয়াবার জন্য ভক্তবৎসল নীলাচলনাথ স্বয়ং স্বহস্তে তাঁর স্বর্ণথালি ভর্তি প্রসাদ বহন করে তাঁর কুটিরে রেখে গিয়েছিলেন। পরদিন সেই মন্দির থেকে স্বর্ণথালি চুরি গেছে বলে প্রচার হয়ে গেল,পরে দেখা গেল যে সেই স্বর্ণথালি মাধবদাসের ঘরে পাওয়া গেলে চুরির অপরাধে সেবকগণ তাঁকে কি প্রচণ্ড নির্য‍্যাতন করেছিল,পরে দারুব্রহ্ম স্বপ্নের মাধ‍্যমে সমাধান করে দিয়েছিলেন। অর্থ‍্যাৎ অদ‍্যাপি বৈষ্ণব জগতে জগন্নাথী মাধবদাসের প্রতি ভগবানের এই কৃপার দৃষ্টান্ত স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে।সেইরকম লালাবাবুর জীবনেও এইরকম ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়।*
*🌺গোবর্ধনে থাকা কালীন তিনি নিত‍্য পরিক্রমা করতেন এবং এমন সময় তাঁর মনে হঠাৎ একদিন বাসনা জাগিল যে সেদিন তিনি আর মাধুকরীতে যাবেন না। তার পরিবর্তে তিনি গোবর্ধনের প্রসাদ পাবেন।মনে এই বাসনা জাগ্রত হওয়ায় তিনি পরিক্রমা অন্তে মন্দিরের সেবককে প্রসাদের কথা বলে, গিয়ে নিশ্চিন্তে ভজনানন্দ নিজ গোফায় রইলেন।হঠাৎ সেদিন প্রাকৃতিক দুর্য‍্যোগে এমনই ঝড়বৃষ্টি হল যে সেবক কিছুতেই সেই প্রসাদ লালাবাবুকে পৌঁছাইয়ে দিতে পারলেন না।ভগবানের কি লীলা,একটু ভেবে দেখলে মনে হয় যে, কৃষ্ণচন্দ্র কৃপা করবেন বলেই এই দুর্য‍্যোগ সৃষ্টি করেছিলেন যা পরবর্তী ঘটনা হতে বোধগম্য হবে।ভক্তের মনে বাসনা হয়েছে যে ভক্ত তাঁর প্রসাদ পাবেন, এবং সময়মত না পেলে ভক্তের কষ্ট হবে, এজন‍্য ভক্তবৎসল গোবর্ধন সেই দুর্য‍্যোগের মধ্যে নিজ হাতে পূজারীর বেশে সেই প্রসাদ ভোগের থালায় করে,লালাবাবুর গোফায় পৌঁছিয়ে দিলেন। লালাবাবু যথারীতি তা গ্রহণ করলেন কিন্তু বৈষ্ণবী মায়া শক্তিতে কে যে দিয়ে গেলেন তা কিছু বুঝতে পারলেন না।অতঃপর লালাবাবু সেই প্রসাদ সেবা করার পর ভজনে আবিষ্ট হলেন,এদিকে সেবক উৎকণ্ঠায় অধীর হয়ে উঠলেন, অবশেষে গভীর রাত্রিতে প্রকৃতি যখন শান্ত হল,তখন সেবক সেই প্রসাদ নিবার জন্য মন্দিরের ভিতরে গিয়ে দেখলেন যে প্রসাদের থালা সেখানে নেই, তিনি ভাবতে লাগলেন যে কে এই থালা চুরি করল?যাইহোক, তিনি ঠাকুরের প্রসাদী ভোগসব একত্র করে একটি মাটির থালায় খুব তাড়াতাড়ি করে লালাবাবুর গোফায় এসে হাজির হলেন।গভীর রাত্রি হলেও লালাবাবু জপধ‍্যানে মগ্ন, হঠাৎ আগন্তুকের কন্ঠস্বর শুনে দেখলেন যে মন্দিরের পূজারী সামনে উপস্থিত,তখন সেই সেবক অতি বিনীত কন্ঠে দেরীর জন্য মার্জনা ভিক্ষা করে প্রাকৃতিক দুর্য‍্যোগের কথা সব বললেন।তখন লালাবাবু বললেন যে, আপনি তো সন্ধ‍্যার পর নিজে হাতে সব প্রসাদ দিয়ে গেছেন, এখন আবার প্রসাদ কেন?পূজারী তো হতবাক!তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না কারণ তিনি তো নিশ্চিত জানেন যে তিনি এখানে আসেননি।তিনি প্রতিবাদ করলে লালাবাবু অবাক হয়ে বললেন যে বিশ্বাস না হয়তো ঐ দেখুন মন্দিরের প্রসাদি থালা এই আমি রেখে দিয়েছি।সেবক তখন লালাবাবুর উপর গোবর্ধনের যে কি অসীম করুণা তা অন্তরে উপলব্ধি করে করযোড়ে সানুনয় কন্ঠে বললেন যে তিনি ঠাকুরের নামে শপথ করে বলছি, আমি পূর্বে প্রসাদ নিয়ে আসিনি।এইতো গোবর্ধনের কৃপা।সেবকের এইকথা শুনে লালাবাবুর দেহে অষ্টসাত্ত্বিকের নানা ভাববিকার পরিলক্ষিত হল এবং তিনি ভাবাবেশে অচেতন হয়ে গেলেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১০০. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori100.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯৮. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori98.html

  ✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৭. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৮. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৮)বৈষ্ণব জগতের মাধুকরী,*
       *বৈষ্ণব চূড়ামণি লালাবাবু*
       """""""""""""""""""""*"""""""""""""""""
*🍀এখানে উল্লেখ্য এই যে শ্রীধাম বৃন্দাবনে এত সমারোহের সঙ্গে "কৃষ্ণচন্দ্রমা" বিগ্রহের রাজসেবা, নরনারায়ণ সেবা,অনাথ আতুরের জন্য অজস্র দান করলেও জমিদার লালাবাবু কিন্তু বৃন্দাবনের দ্বারে দ্বারে মাধুকরী ভিক্ষার দ্বারা নিজের জীবিকা নির্বাহ করতেন। বিষয় ভোগ লালসা তখন তাঁর অন্তর হতে চিরতরে নির্বাসিত হয়েছে এবং এটি কৃষ্ণকৃপার নামান্তর মাত্র।এইভাবে লালাবাবুকে তাঁর প্রাণপ্রিয় ঠাকুর যখন নানাভাবে কৃপা করলেন তখন লালাবাবু একদিন ধ‍্যানমগ্ন অবস্থায় যখন সাধনায় নিমগ্ন,তখন তাঁর ইষ্টদেব তাঁকে দর্শন দিয়ে বললেন, লালা!তোমার সেবায় আমি অতীব তুষ্ট ও তৃপ্ত, তৃপ্ত তোমার দীনতা এবং ভক্তিতে কিন্তু এছাড়া আমি তোমার কাছে আরও কিছু চাই।আমায় আরও কিছু ভিক্ষা দাও। ভগবান ভক্তের কাছে ভিক্ষা চাইছেন এটি শুনে লালাবাবু চমকিয়ে উঠলেন এবং বললেন,হে দীনদয়াল!হে দীন বন্ধো!তুমি আমার জীবন সর্বস্ব, তোমার জন্য আমি সব ত‍্যাগ করেছি, আমার সাধ‍্যমত অর্থব‍্যয়ে তোমার সেবা করছি এ সবই তোমার কৃপাসাপেক্ষ, অতএব তুমি ভিক্ষা শব্দটি বলিও না।তোমার প্রকৃত মনোবাসনা কি আমাকে প্রকাশ করো।*
*☘ভগবান তখন বললেন--,লালা! তুমি আমার জন্য আর একটি মন্দির নির্মাণ করো, আমি সেই মন্দিরে থাকতে চাই।লালাবাবু দৈন‍্য বিনয় সহকারে আর্তির সঙ্গে কহিলেন যে, "দ্বিতীয় মন্দির নির্মাণ করবার আর্থিক সামর্থ‍্য তো আমার আর নেই, কারণ তিনি যথা সর্বস্ব সব ব‍্যয় করে ফেলেছেন, আরও বললেন--, আমি তো ঠাকুর!তোমার এ বাসনা পূরণ করতে "অপারগ"।তখন কৃপাময় কৃষ্ণচন্দ্র বললেন,আমি যে মন্দিরের কথা তোমায় বলছি,সে মন্দিরের জন্য তোমার কোন অর্থ ব‍্যয় হবে না।লালাবাবু এই কথার অর্থ বুঝতে পারলেন না,তখন ভগবান বললেন, "লালা"!আমি এখন তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই।কারণ আমি যখন দেখি যে ভক্তের চিত্তদর্পণ সম্পূর্ণরূপে মলিনতা শূন‍্য হয়েছে, তখনই তা ভগবদ্ আসনের উপযোগী হয় ; সুতরাং তোমার হৃদয় বেদীতে আমার জন্য একটু স্থান করে দাও যাতে আমি সদাসর্বদা তোমার হৃদমন্দিরে বসে ভক্ত সান্নিধ্য উপভোগ করতে পারি। আহা!ভক্তের প্রতি ভগবানের কি অপার করুণা, যিনি বিশ্বব্রহ্মান্ডের অধিপতি,তিনি কিনা ভক্তের হৃদয় আসনে থাকবার জন্য ভক্তের কাছে একটু স্থান ভিক্ষা চাইছেন।ভক্তপ্রেম,ভক্তাধীনতার এটি অপেক্ষা প্রকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে।এই ভক্তপ্রেমে বাঁধা পড়ে ভগবান অশেষ কষ্ট সহ‍্য করেন কিন্তু তথাপি তাঁকে ছাড়তে পারেন না।এর উজ্জ্বল দৃষ্টান্ত শ্রীপাদ সনাতন গোস্বামীর "গোপাল" সেবা।*
*🌷শ্রীপাদ সনাতন গোস্বামী তাঁর আরাধ‍্য দেবতা একটু লবণ চেয়েছিলেন বলে ধমক দিয়েছিলেন, কিন্তু তথাপি তিনি তাঁকে পরিত‍্যাগ করেননি।জগন্নাথী মাধবদাস বৃন্দাবনে এসে একসময় চানা খাইয়ে বঙ্কুবিহারীর ক্ষুধা নষ্ট করে দিয়েছিলেন।মাধবেন্দ্রপুরীর কাছে গোপালজী তাঁর অনাহার,দুঃখ কষ্টের কথা জানিয়ে প্রকট হয়েছিলেন।রেমুনার গোপীনাথজী তাঁর প্রিয়ভক্ত মাধবের জন্য ক্ষীর চুরি করে খাইয়ে ছিলেন।এইরকম ভুরি ভুরি দৃষ্টান্ত ভক্তি জগতের ইতিহাসে পাওয়া যায় সে জন‍্য শাস্ত্র বলেছেন যে, "প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন।বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন।।" আবার শাস্ত্রে বলছেন-------*
*🌷বৎসের পশ্চাতে যেমন ধায় ধেনুগণ।*
*🌷তেমতি ভক্তের পাছে ধায় ভগবান।।*
*🌷যোগী হৃদে বৈকুন্ঠে নাহি থাকি আমি।*
*🌷সদা ভক্ত নিকটে রহিয়া গান শুনি।।*
*🌻প্রকৃত আধার বুঝে ভগবান কৃপা করেন অর্থ‍্যাৎ কষ্টি পাথরে যাচাই করে যখন ভগবান দেখেন আর কোন খাদ নেই,তখনই কৃপার বারি তাঁর সেই প্রিয় ভক্তের উপর অনাবিল ধারায় বর্ষণ করেন, আর ভক্ত সেই পুণ‍্য বারিতে স্নান করে তাঁর সর্বস্ব তাঁকে সমর্পণ করেন। কৃপাময় ভগবান তখন তাঁর "যোগক্ষেম" বাহনের দায়িত্ব বহন করেন।*
*🔵যাইহোক,লালাবাবু বৃন্দাবন ধাম পরিত‍্যাগ করে গোবর্দ্ধনের নির্জন পরিবেশে যাবার জন্য প্রত‍্যাদেশ পেলেন, কারণ ভগবান চান তাঁর ভক্তের চরম উৎকর্ষতা, সেজন‍্য গোবর্ধনের নির্জন শান্ত পরিবেশ, তা সাধন ভজনের অতীব অনুকূল হবে ইহা বুঝিয়ে দিলেন।লালাবাবু তখন তাঁর প্রাণপ্রিয় শ্রীবিগ্রহের সান্নিধ্য হতে বিচ‍্যুত হবেন এই নিবেদন করলে, ভগবান বললেন--,"লালা!আমি শুধু তোমার এই বিগ্রের মধ্যে সীমাবদ্ধ,তা নয়!সারা বিশ্বব্রহ্মান্ডেই আমার বিস্তার সুতরাং আমার সান্নিধ্য তুমি সদা সর্বদাই পাবে।তারপর থেকে লালাবাবু আর কাল বিলম্ব না করে গোবর্ধনের এক নির্জন গুহার মধ্যে নিজেকে সাধন সমুদ্রে মগ্ন করলেন।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*তাঁর যে মমতা কত,এবার হইনু জ্ঞাত,*
   *কমলের সাথে যথা অলির মিলন।*
*তাঁরা স্বকার্য‍্য সাধিয়া,যায় দ্রুত পলাইয়া,*
   *তেমনি মোদের ছাড়ি যায় কৃষ্ণধন।।*
*নরপতি দুরাচারী,প্রজাগণে যায় ছাড়ি,*
   *বিদ‍্যা শিখি ছাড়ে যথা শিষ‍্য গুরুজনে।*
*দক্ষিণা পাইয়া পরে,দাতাগণে দ্বিজ ছাড়ে,*
   *সেইমত যায় শ‍্যাম ছাড়ি গোপীগণে।।*
🦋🦋🦋🦋🦋🦋🦚🦋🦋🦋🦋🦋🦋
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৯. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori99.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১৩৫. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda135.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৪. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda134.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৫. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda135.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৫)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
        *🙏🙏পুনর্ম্মিলন🙏🙏*
       *************************
*🍀শ্রীমন্মহাপ্রভুর বিরহে পুরুষো‍ত্তম ক্ষেত্রে ভক্তগণের মনোব‍্যথা বর্ণনাতীত। শ্রীরামরায় এই মহাবিরহে একেবারেই মৃতপ্রায় হয়েছিলেন।এই সময়ে তিনি প্রোষিত-ভর্ত্তৃকার (প্রবাসীর)মত নীরবে নির্জনে সময় কাটাচ্ছেন,কোন উৎসবাদিতে যোগ দিতেন না,লোকসমাজে বাহির হতেন না,কেউ তাঁকে দেখতে পেতেন না। যিনি গজপতি প্রতাপরুদ্রের বিদ‍্যানগরের শাসনকর্তা,যিনি উক্ত অঞ্চলে গভর্ণর জেনারেলের মতো সম্মানিত,সহসা সেই তেজোদৃপ্ত রাজপুরুষ এইরকম নির্বেদে (অনুতাপে) জনসাধারণ তাঁর অস্তিত্বেই সন্দিহান হয়ে উঠলেন।ফলে শ্রীরামরায় এই মহাবিরহে জীবন্মৃতবৎ   (জীবিত অবস্থায় মৃতের মত) হয়ে রইলেন।*
*🌳মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবন হতে প্রত‍্যাবর্তন করে পুরুষোত্তম ক্ষেত্রে শুভাগমন করলেন।এই খবর পেয়ে নীলাচলবাসী ভক্তবৃন্দের নিষ্প্রাণ হৃদয় সহসা সঞ্জীবিত হয়ে উঠিল।মহাপ্রভু নরেন্দ্র-সরোবরের তীরে এসে বসিলেন,ভক্তগণ এইখানে তাঁর সঙ্গে সম্মিলিত হলেন, যথা শ্রীচরিতামৃতে=*
*🌷আঠার নালাতে আসি ভট্টাচার্যের ব্রাহ্মণে।*
*🌷পাঠাইয়া বোলাইলা নিজ ভক্তগণে।।*
*🌷শুনিয়া সকল ভক্ত পুনরপি জীলা।*
*🌷দেহে প্রাণ আইলে যৈছে ইন্দ্রিয়া উঠিলা।।*
*🌷আনন্দে বিহ্বল ভক্ত ধাইয়া আইলা।*
*🌷নরেন্দ্রে আসিয়া সবে প্রভুরে মিলিলা।।*
*🙏শ্রীমন্মহাপ্রভুর আগমন বার্তা শুনে নরেন্দ্রতীরে যে সকল ভক্তের সমাগম তারমধ‍্যে পুরী,ভারতী,স্বরূপদামোদর,গদাধর পন্ডিত,জগদানন্দ পন্ডিত,কাশীশ্বর, বক্রেশ্বর,গোবিন্দ,কাশীমিশ্র,প্রদ‍্যুম্ন মিশ্র,দামোদর পন্ডিত,হরিদাস ঠাকুর, শঙ্কর পন্ডিত প্রভৃতির নাম সবিশেষ উল্লেখযোগ্য। কিন্তু সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য ও শ্রীল রামানন্দ রায় তখনও হয়ত এ সংবাদ শুনতে পাননি।মহাপ্রভু ভক্তগণ সহ কীর্তন করতে করতে শ্রীশ্রীজগন্নাথদেব দর্শনে যাত্রা করলেন।তখন চারিদিকে হুলস্থূল পড়ে গেল।মহাপ্রভু এসেছেন, সকলের মুখেই এই এক কথা। তখন পুরীক্ষেত্রে যত কিছু আনন্দ হত, সকলই মহাপ্রভুকে নিয়ে।মহাপ্রভু শ্রীক্ষেত্রের বাইরে গেলেই পুরুষোত্তমক্ষেত্র নিরানন্দের বিষাদে ডুবে যেতেন, আবার তাঁর শুভ প্রত‍্যাবর্তন হওয়ামাত্রই সমগ্র পুরীতে আনন্দের কল্লোল-কোলাহল সাগর-কল্লোলকেও পরাহত করে প্রবাহিত হ'ত।মহাপ্রভু পৌঁছিছেন, মুহূর্তমাত্রে চারিদিকে এই খবর ছড়িয়ে পড়িল।সঙ্কীর্তনের শিরোমণি শ্রীগৌরাঙ্গসুন্দরকে মধ্যে নিয়ে কীর্তন সম্প্রদায় হরিনামের হুহুঙ্কার তুলে শ্রীমন্দিরের দিকে অগ্রসর হতে লাগলেন,নগরে বিশাল কোলাহল উপস্থিত হ'ল,সকলের মুখেই এক কথা --,মহাপ্রভু এসেছেন।পরে শ্রীসার্বভৌম ও শ্রীরামরায় এই সংবাদ পেয়ে তৎক্ষণাৎ মহাপ্রভুর শ্রীচরণতলে এসে উপস্থিত হলেন, যথা=*
*🌷মহাপ্রভু আইলা গ্রামে হলো কোলাহল।*
*🌷সার্বভৌম রামানন্দাদি মিলিলা সকল।।*
*🍀শ্রীমন্মহাপ্রভুর শ্রীচরণ-সন্দর্শনে শ্রীরামরায়ের মৃতদেহে যেন পুনরায় প্রাণ আসিল। শ্রীচরিতামৃতকারের দুইটিমাত্র পংক্তিতেই তাৎকালীন অবস্থা প্রকাশিত হয়েছে। তিনি লিখেছেন=*
*🌷শুনিয়া সকল ভক্ত পুনরপি জীলা।*
*🌷দেহে প্রাণ আইলে যৈছে ইন্দ্রিয় উঠিলা।।*
*🌻এতেই স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে, রামরায় জীবন্মৃতের ন‍্যায় মহাপ্রভুর আগমন প্রতীক্ষা করছিলেন।শ্রীগৌরাঙ্গ-সুধাকরের সন্দর্শনে শ্রীরামরায় পুন জীবিত হয়ে উঠিলেন।মহাপ্রভুকে কীর্তনানন্দে বিভোর দেখে রামানন্দ আনন্দে অধীর হলেন। কীর্তনের শেষে মহাপ্রভু শ্রীকাশীমিশ্রের আলয়ে(গম্ভীরা কক্ষে) শুভাগমন করলেন।আবার মহাপ্রভু ও রামরায় দিনরাত্রি সুখময় কৃষ্ণকথায় অতিবাহিত করতে লাগলেন।শ্রীপুরুষোত্তমক্ষেত্র অপার অনন্ত নীলজলধিতটে অবস্থিত।সেই জলধির বিশাল দৃশ্য এবং সেটির অনন্ত উত্তাল তরঙ্গমালা দর্শকগণের হৃদয়ে এক বিশাল ভাবের উদয় করে দেয়।মহাপ্রভু যখন এই সমুদ্রতটস্থ পুরুষোত্তম-ক্ষেত্রে লীলাবিহার প্রকটন করছিলেন,তখন অন্তর্দৃষ্টিশালী ভক্তগণ এই পুরুষোত্তমে প্রেমের উত্তাল তরঙ্গমালা সঙ্কুল যে অপর মহাসমুদ্রে মানসিকনেত্রে প্রত‍্যক্ষ করতেন,তা এই প্রাকৃত সমুদ্র অপেক্ষা অধিকতর বিশাল ও অধিকতর বিস্ময়কর।এই প্রেমসমুদ্রে প্রতি অনুপলে যে আনন্দ তরঙ্গ উচ্ছসিত হত,তা বর্ণনাতীত, প্রাকৃত ভাবময় জনগণের ধারণার অতীত।সেই আনন্দতরঙ্গে শ্রীপাদ স্বরূপদামোদর ও শ্রীরামরায় নিরন্তর ভেসে বেড়াতেন, এবং অনেক সময়েই অন‍্যান‍্য ভক্তগণও তা দর্শনে বিস্মিত হতেন।*
*🌹শ্রীরামরায়মহাপ্রভুর সঙ্গে সুধাময় কৃষ্ণকথায় দিনরাত্রি বিভোর।সেরকম আনন্দ ইহজগতের কোনও আনন্দের সঙ্গে তুলনা হবার নয়,সেটি অপার,অনন্ত ও অমেয় (পরিমাপ করা যায় না এমন)।এই সময়ে শ্রীপাদ রূপগোস্বামী শ্রীবৃন্দাবন হতে নীলাচলে শুভাগমন করলেন।রথযাত্রার সময়ে মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করাই তাঁর এইসময়ে শুভাগমনের উদ্দেশ্য।তিনি শ্রীমৎ হরিদাস ঠাকুরের পুণ‍্য নিকেতনে সর্বপ্রথমে উপস্থিত হলেন।মহাপ্রভু শ্রীশ্রীজগন্নাথদেবের উপলভোগ সন্দর্শন করে প্রত‍্যহ হরিদাসকে দর্শন দিয়ে যেতেন।নিয়মিত সময়ে মহাপ্রভু হরিদাসের কাছে আসিলেন,পেছনদিক দিয়ে শ্রীপাদ রূপ এসে তাঁর শ্রীচরণে দন্ডবৎ প্রণত হলেন।মহাপ্রভু রূপক‍ে দেখতে পাননি।হরিদাস বললেন,প্রভো!ঐ‍ যে রূপ গোস্বামী আপনার পদতলে। করুণাসাগর শ্রীগৌরহরি তৎক্ষণাৎ শ্রীরূপকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন এবং কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন। হরিদাসএর কুটীরেই শ্রীপাদ রূপ গোস্বামীর থাকবার নির্দেশ করে মহাপ্রভু সে দিনের জন্য চলে গেলেন। অতঃপর তিনি নীলাচলবাসী ভক্তদের সঙ্গে ক্রমশ শ্রীরূপের আলাপ পরিচয় করে দিতে লাগলেন।তিনি রোজ নির্দিষ্ট সময়ে হরিদাস কুটীরে শুভাগমন করতেন এবং অনেকক্ষণ পর্যন্ত শ্রীরূপের সঙ্গে আলাপ করে যেতেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৬. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori136.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১৩৪. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda134.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৩. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda133.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৪. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda134.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৪)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
    *শ্রীমন্মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা*
    *****************************
*🌺অন‍্য দুই রাজপাত্র বিদায় হলেন, রামানন্দ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চলিলেন।দিন রাত্রি উভয়ে কৃষ্ণকথা-রস-রঙ্গে এইভাবে গোলোকের-আনন্দ-সুধা আস্বাদন করতে করতে ভদ্রক নামক জায়গা পর্য‍্যন্ত আগমন করলেন।মহাপ্রভু বললেন,রামরায় আর নয়,এখন ফিরে যাও,এই বলে গৌরহরি দাঁড়ালেন।রামরায় মহাপ্রভুর আদেশ শুনামাত্রই মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন, যথা শ্রীকবিকর্ণপুর কৃত শ্রীচৈতন‍্যচরিতামৃত মহাকাব‍্যে=*
*🌷রামানন্দো ভদ্রপর্য‍্যন্তমেত‍্য,*
*🌷প্রত‍্যাবৃত্ত স্তেন সম‍্যপ্ বিসৃষ্টঃ।*
*🌷বিচ্ছেদার্ত্তঃ ক্ষেত্রমেব প্রতস্থে,*
*🌷গৌরাঙ্গোহম্ সোহপ‍্যুপেয়াদুদীচীম্।।*
*🔵অর্থ‍্যাৎ রায় রামানন্দ ভদ্রক পর্য‍্যন্ত আসিলে পর মহাপ্রভু তাঁকে ফিরে যেতে আদেশ করিলেন, তিনি এই আদেশে বিচ্ছেদবিরহ কাতর হলেন এবং ক্ষেত্র-অভিমুখে প্রস্থান করলেন। গৌরাঙ্গসুন্দর উত্তরদিকে গমন করতে লাগিলেন। শ্রীচরিতামৃতে লেখা আছে=*
*🌷এই মত চলি প্রভু রেমুণা আইলা।*
*🌷তথা হৈতে রামানন্দ রায় বিদায় দিলা।।*
*🌷ভূমিতে পড়িলা রায় নাহিক চেতন।*
*🌷রায় কোলে করি প্রভু করেন ক্রন্দন।।*
*🌷রায়ের বিদায় কথা না যায় কহন।*
*🌷বলিতে না পারি এই তাহার বর্ণন।।*
*🔴শ্রীরামরায় অতঃপর আর রাজার বিষয়-কার্য‍্যে মনকে ধরে রাখতে পারলেন না।তিনি শ্রীক্ষেত্রে একটি নিভৃত জায়গায় বাস করে মহাপ্রভুর চরণচিন্তায় মগ্ন হলেন।*
*🌺মহাপ্রভু রামরায়কে বিদায় দিয়ে ধীরে ধীরে গৌড়দেশে আগমন করলেন।জন্মভূমি,জননী ও জাহ্নবী দর্শন করে তিনি শ্রীবৃন্দাবনে যাবার মনন করেছিলেন। কিন্তু সনাতনের ইঙ্গিতবাক‍্য চিন্তা করে মহাপ্রভু কানাইর নাটশালা হতে ক্ষান্ত হলেন, আবার সেই পথে ধীরে ধীরে নীলাচলের পথে উপনীত হয়ে শ্রীরামরায় প্রভৃতির নেত্রানন্দ বর্দ্ধন করলেন। অর্থ‍্যাৎ গৌড়দেশ হতে যাত্রাকালে তাঁর সঙ্গে বহু লোক সংঘট্ট হয়েছিল।এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া অনুচিত, পথমধ‍্যে স্রীপাদ সনাতনের সঙ্গে তাঁর সাক্ষাৎ করে এই উপদেশ করায় তিনি বৃন্দাবনে না গিয়ে নীলাচলে ফিরে গেলেন। দেখতে দেখতে শরৎকাল উপস্থিত হল।মহাপ্রভু তখন রামারায় ও স্বরূপদামোদরকে ডেকে বললেন=*
*🌷মোর সহায় কর যদি তোমরা দুইজন।*
*🌷তবে আমি যাই দেখি শ্রীবৃন্দাবন।।*
*🌷রাত্রি উঠি বনপথে পলাইয়া যাব।*
*🌷একাকী যাইব কাহো সঙ্গে না লইব।।*
*🌷কেহ যদি সঙ্গে যাইতে পাছে উঠে যায়।*
*🌷সবারে রাখিও যেন কেহ নাহি ধায়।।*
*🌻তখন রামরায় ও স্বরূপদামোদর মহান্রভুর আজ্ঞা শিরোধার্য‍্য করে বললেন=*
*🌷উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ‍্য চাহি।*
*🌷ভিক্ষা করি ভিক্ষা দিবে পাত্র বহি।।*
*🌳মহাপ্রভু অগত‍্যা এ প্রস্তাবে রাজী হলেন।শ্রীবলভদ্র ভট্টাচার্য্য এবং তাঁর পাচক ব্রাহ্মণকে মহাপ্রভুর সঙ্গে দেওয়া হল।মহাপ্রভু আগেরদিন রাত্রিতে জগন্নাথের কাছ হতে বিদায় নিলেন,শেষ রাত্রিতে লুকিয়ে প্রসিদ্ধ পথ ত‍্যাগ করে বৃন্দাবন অভিমুখে যাত্রা করিলেন। এবার আর লোকের ভিড়ের আশঙ্কা রইল না।আবার নীলাচলে বিষাদের তামসী ছায়া পড়িল।ভক্তগণের মুখমন্ডল মহাপ্রভুর বিরহে দিন দিন অত‍্যন্ত মলিন হতে লাগিল।কেবল আশায় বুক বেঁধে তাঁরা প্রাণ ধারণ করতে লাগলেন।*
*🙌   জয় মহাপ্রভুর জয় জয় ভক্তগণের জয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৫. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda135.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১৩৩. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda133.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩২. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda132.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৩. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda133.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৩)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
  *শ্রীমন্মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা*
  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌴এদিকে প্রতাপরুদ্র সম্পূর্ণ জ্ঞানহারা।তিনি গগনে কি ভূমিতে,তার কিছুই নির্ণয় করে উঠতে পারলেন না,উন্মাদ বা গ্রহগ্রস্তের মতো আবিষ্ট ভাবে বিহ্বল হয়ে পড়লেন।রায় রামানন্দ দেখলেন,রাজা প্রতাপরুদ্র সম্পূর্ণ আত্মহারা।তখন তিনি তাঁকে ধরে বসালেন ও সুস্থ করলেন। মহাপ্রভু এইরকমে প্রতাপরুদ্রকে প্রেমদান করলেন, যথা শ্রীচৈতন‍্যচরিতামৃতে=*
*🌷শুনিয়া আনন্দিত রাজা শীঘ্র আইলা।*
*🌷প্রভু দেখি দন্ডবৎ ভূমিতে পড়িলা।।*
*🌷পুনঃ উঠে পুনঃ পড়ে হইয়া বিহ্বল।*
*🌷ধৌত করি পুলকাঙ্গ বহে অশ্রুজল।।*
*🌷তাঁর ভক্তি দেখি প্রভুর তুষ্ট হৈল মন।*
*🌷উঠি মহাপ্রভু তাঁরে কৈল আলিঙ্গন।।*
*🌷পুনঃ স্তুতি করি রাজা করয়ে প্রণাম।*
*🌷প্রভুর কৃপাশ্রুতে তার দেহ হৈল স্নান।।*
*🌷সুস্থ করি রামানন্দ রাজা বসাইল।*
*🌷কায়মনোবাক‍্যে প্রভু তাঁরে শান্ত কৈল।।*
*🌷ঐছে তাঁহারে কৃপা কৈল গৌরধাম।*
*🌷"প্রতাপরুদ্র" সংত্রাতা-জগতে হইল নাম।।*
*🌹এ সম্বন্ধে কবিকর্ণপুর লিখেছেন=*
 *প্রণম‍্য বহুধা দৃগভ‍্যামপিবদ্বদনাম্বুজং।*
*নচ তৃপ্তিমভূদ্ ভূপশ্চিত্রং গৌরাঙ্গচেষ্টিতং।।*
*বহুধা গৌরচন্দ্রোহপি প্রেম্না ভাষ‍্য বচোহমৃতৈঃ।*
*সিবেচ তস‍্য সর্বাঙ্গ সর্বাঙ্গীনমিবাশ্লিবন।।"*
*🌻রায় রামানন্দ যে বিখ‍্যাত উদ‍্যানে গজপতি প্রতাপরুদ্র ভবদাবানল হতে পরিত্রাণ পেলেন,সেই স্থানে এক মহাতীর্থ। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় এই যে,এই জায়গা চিরস্মরণীয়  পবিত্র তীর্থস্থানরূপে পরিণত করার জন্য গজপতি প্রতাপরুদ্র কোনও চিহ্ন রেখে যাননি। রামানন্দ রায়ের এই উদ‍্যান কোথায় ছিল,ভুবনপালন পরম দয়াল শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু কোন্ জায়গায় বসে উড়িষ‍্যার গজপতি প্রতাপরুদ্রকে প্রেমদান করেছিলেন, এখন সেই মহাপুণ‍্য জায়গার নিদর্শন নাই এবং তা নির্ণয় করবারও উপায় নাই।*
*🔵যদিও রাজা প্রতাপরুদ্রের পরিত্রাণস্থল,কটকে গৌড়ীয় সম্প্রদায়ের কোন পুণ‍্যতীর্থ প্রতিষ্ঠিত দেখতে পাওয়া যায় না, কিন্তু রাজা প্রতাপরুদ্র চিত্রোৎপলা নদীতটে শ্রীশ্রীমহাপ্রভুর নামে যে স্তম্ভ রোপন করেন,সুদীর্ঘকাল পর্য‍্যন্ত তা মহাতীর্থরূপে খ‍্যাত ছিল। মহাপ্রভু চিত্রোৎপলা নদীর (কটকের নিকটবর্তী মহানদীর অংশের নাম চিত্রোৎপলা নদী), যে ঘাট পার হয়ে বঙ্গদেশ অভিমুখে গমন করেন,প্রতাপরুদ্র সেই ঘাটে যে স্তম্ভ রোপন করেছিলেন, সেই ঘাট এক মহাতীর্থ।এখন সেই স্তম্ভের কোন চিহ্ন বতর্মান আছে কি না, অথবা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে,আমরা তার নির্ণয় করতে পারিনি। কিন্তু ঐ জায়গাটি প্রতাপরুদ্র মহাতীর্থরূপে পরিণত করেন। যথা শ্রীকবিকর্ণপুর রচিত শ্রীচৈতন‍্যচরিতামৃত মহাকাব‍্যে=*
*🌷আজ্ঞাপয়তি দেবো যঃ শ্রুয়তাং তন্মহত্তমাঃ।*
*🌷আরোপ‍্যোহত্র স্তম্ভ একো যেন তীর্থং ভবেদিদম্।।*
*🌷ইতি শ্রুত্বা নেপাজ্ঞাং তে স্তম্ভ মারোপ‍্য তত্রচ।*
*🌷নৌকামারোপ‍্য মুদিতাঃ প্রভুং হর্ষাদুপাসত।।*
*🌑অর্থ‍্যাৎ প্রতাপরুদ্রের আদেশ ক্রমে তদীয় কর্মচারীগণ বললেন,হে মহত্তমগণ!মহারাজের আদেশ শ্রবণ করো।তাঁর আদেশ এই যে,এই জায়গায় একটি স্তম্ভ রোপণ করতে হবে তারদ্বারা এই জায়গা তীর্থরূপে চিহ্নিত হবে।রাজার আজ্ঞায় সেই জায়গায় স্তম্ভ আরোপিত হয়েছিল।শ্রীচরিতামৃতে এর এইরকম বঙ্গানুবাদ দেখা যায়,যথা=*
*🌷এক নব নৌকা আনি রাখ নদীতীরে।*
*🌷মহাপ্রভু স্নান করি যাইবেন নদী পারে।।*
*🌷তাহা স্তম্ভ রোপণ কর,মহাতীর্থ করি।*
*🌷নিত‍্য স্নান করিব তাঁহা,তাঁহা যেন মরি।।*
*🔴অতঃপর মহাপ্রভু নদী পার হয়ে চতুর্দ্দার নামক স্থানে শুভাগমন করলেন।এই সম্বন্ধে শ্রীচৈতন‍্যচরিতামৃত মহাকাব‍্যে লিখা রয়েছে =*
*🌷ইত্থং পারেনদি স তু চতুর্দ্বার মাগত‍্য তৈ স্তৈ।*
*🌷রাত্রৌ চন্দ্রাতপমধুরিম ব‍্যাবৃতায়াং সমন্তাৎ।।*
*🌷স্বাপং চক্রে প্রভুরথ জগন্নাথ সন্মন্টপান্ত-,*
*🌷র্লোকৈর্লক্ষাবধিভিরপিতু স্থানমেবাত্র নাপে।।*
*🌳শ্রীচৈতন‍্যচরিতামৃতে এর এইরকম বঙ্গানুবাদ লিখিত হয়েছে*
*🌷নৌকাতে চড়িয়া প্রভু হৈল নদীপার।*
*🌷জ‍্যোৎস্নাবতী রাত্রি,চলি আইলা চতুর্দ্দার।।*
*🔥রাজার আদেশে শ্রীরামরায়ও মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই চতুর্দ্দারে আসিলেন।রাজা প্রতাপরুদ্র জানতেন শ্রীরামরায়ের তুল‍্য মহাপ্রভুর সেবক অতি দুর্লভ। তিনি মহাপ্রভুর সেবার বন্দোবস্তের জন্য আজ্ঞা করলেন, যথা=*
*🌷চতুর্দ্দারে করহ উত্তম নব‍্য বাস*।
*🌷রামানন্দ যাহ তুমি মহাপ্রভু-পাশ।।*
*🌻শ্রীরামানন্দ মহাপ্রভুর অনুবর্তী হবার আদেশে পরমানন্দ লাভ করলেন।এদিকে পুরীধাম হতে মহাপ্রসাদ আনিয়ে রাজা চতুর্দ্দার বা চৌদুয়ার নামক স্থানে পাঠালেন, মহাপ্রভুর ভক্তগণ প্রসাদ পেয়ে পরিতৃপ্ত হলেন।পরদিন সকালবেলা মহাপ্রভু চৌদারা হতে যাত্রা করলেন, সঙ্গে সেবক চললেন রামরায়,মঙ্গরাজ ও হরিচন্দন।ইঁনারা তিনজনই রাজপাত্র ও রাজার প্রেরিত।এ ছাড়াও স্বরূপদামোদর,পুরী গোঁসাই,জগদানন্দ,মুকুন্দ,গোবিন্দ, কাশীশ্বর,হরিদাস ঠাকুর,বক্রেশ্বর পন্ডিত,গোপীনাথ আচার্য‍্য, দামোদর পন্ডিত,রামাই ও নন্দাই প্রভৃতি অনেকেই পেছন পেছন চলিলেন।*
*🌹এইভাবে ভক্তগণ সঙ্গে মহাপ্রভু যাজপুর পর্য‍্যন্ত শুভাগমন করে রাজপাত্র মঙ্গরাজ ও হরিচন্দনকে বিদায় দিলেন।মহাপ্রভু বললেন "রামরায়! তুমিও এখন চলে যাও।আমার সঙ্গে কষ্ট করে আর কত দূর যাবে?রামরায় বললেন, প্রভো!যতক্ষণ আপনার কাছে থাকব,ততক্ষণই গোলোকানন্দ অনুভব করব, এ সুখে এ অধমকে বঞ্চিত করবেন না। গৌরহরি বললেন, তোমাকে ছেড়ে থাকা আমার কি কম কষ্টজনক? কিন্তু তোমার উপরে রাজকার্য‍্যের ভার আছে। যদি দুঃখিত হও তবে এসো,আরও কতদূর তোমার সঙ্গে একত্র যাব। তোমার সঙ্গলাভ এবং কৃষ্ণকথা-রসাস্বাদ একই কথা। তোমার মুখে কৃষ্ণকথা শুনবার সময়ে আমার মনে হয় যেন অমৃতের শতধারা প্রবাহিত হচ্ছে।*
     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৪. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda134.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯৭. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori97.html

  ✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৬. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৭. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
*বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ*
******************************
*তাঁর এই দশা শুনে রাজবাড়ী হতে লোকজন তাঁকে নানাভাবে নিরস্ত(ক্ষান্ত বা বিরত) করবার চেষ্টায় বিফল হয়ে অবশেষে প্রস্তাব করলেন যে মহারাজ আপনার যখন এত ঐশ্বর্য‍্য তখন আপনি কেন এই অর্থের একাংশ ভগবদ্ সেবায় ব‍্যয় করবেন না?এটি তো করা উচিৎ  এবং তা শোনার পর পত্নী ও পুত্রের দুই অংশ রেখে বাকী প্রায় ২৫ লক্ষ টাকা বৃন্দাবন ধামের উন্নতিকল্পে আনয়ন করেন এবং তখন তিনি সর্বপ্রথম একটি দেব-মন্দির প্রতিষ্ঠা করবার সঙ্কল্প করেন।অদ‍্যাপি শ্বেত পাথরের নির্মিত সেই সুরম‍্য মন্দির শ্রীধাম বৃন্দাবনে বিরাজমান, যদিও তাঁর সেবা পূজা এবং পরিবেশ দর্শন করিলে মন দুঃখে ভরে যায়।এত রকম ব‍্যবস্থা থাকা সত্ত্বেও আজ এই মন্দিরটি যেন শ্রীহীন হয়ে অতীতের ঐতিহ্য বহন করে বিদ‍্যমান।*
*🌹লালাবাবু এই মন্দিরের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন তাঁর নাম দিয়েছিলেন "কৃষ্ণচন্দ্রমা"।অর্থ‍্যাৎ কৃষ্ণচন্দ্র সিংহ তাঁর আরাধ‍্য দেবতার উপযুক্তই নামকরণই করেছিলেন।এই বিগ্রহ প্রতিষ্ঠার পর তিনি নিত‍্য সেবা পূজা,নর নারায়ণ সেবা ও অনেক অনেক দানধ‍্যান করতে লাগলেন এবং সমগ্র বৃন্দাবনে এক বিরাট সাড়া পড়ে যায়।সেইসময়ে পশ্চিম দেশীয় শেঠ পরিবারই সর্বাপেক্ষা ধনী বলে লোকে জানিত কিন্তু লালাবাবুর নিঃস্বার্থ দানে সর্বহারার দল তাঁর ধন‍্য ধন‍্য করতে লাগলেন এবং এতে শেঠ পরিবারের মনে প্রচ্ছন্ন (অর্থ‍্যাৎ অন্তরে হিংসা,বাইরে লোকে কিছু বুঝতে পারল না, বা আবৃত বা ঢাকা)) হিংসা এবং পরশ্রীকাতরতা দেখা দিল।মুখে প্রকাশ না করলেও অন্তরে তাঁরা হিংসায় জ্বলে মরতেন কারণ লালাবাবুর আগমনে তাঁদের একচ্ছত্র প্রতিষ্ঠা ব‍্যাহত(বিফল) হয়।*
*🔥ভক্তের ভগবান বরে আমরা যে কথাটি জানি তা "কৃষ্ণচন্দ্রমা" বিগ্রহের কৃপা হতেই সুস্পষ্টভাবে প্রতীয়মান (বোধগ‍ম‍্য)হয়। হঠাৎ লালাবাবুর খেয়াল হল ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে,তখন তাঁর কিছু তো প্রমাণ চাই। মাঘ মাসে বৃন্দাবনে প্রচণ্ড শীত এবং সেই শীতের প্রকোপ এত বেশী যে খোলা জায়গায় মাখন রাখলে পর্যন্ত গলে না।খেয়ালী ভক্ত লালাবাবু একদিন একতাল মাখন নিয়ে সেবকের হাতে দিয়ে বললেন যে তিনি যেন এই মাখনের তালটি শ্রীবিগ্রহের শ্রীমস্তকের উপর রেখে দেন।সেবক তাঁর মনোভাব বুঝতে না পেরে হতভম্বের মতো কারণ জিজ্ঞাসা করলে লালাবাবু কহিলেন আমার ঠাকুরের যখন প্রাণ আছে তখন পরখ করতে চাই যে শীতকালে এই মাখন ঠাকুরের দেহের উত্তাপে গলে কি না।সেবক দ্বিধাগ্রস্ত ভাবে আদেশ পালন করলেন এবং লালাবাবু স্মিতহাস‍্যে (মৃদুহেসে)উৎকন্ঠার সঙ্গে শ্রীবিগ্রহের রূপ-লাবণ‍্য দর্শন করতে লাগলেন। মনে প্রচণ্ড উৎকণ্ঠা কিন্তু ভক্তের ভগবান তাঁর ভক্তের মনোবাসনা পূরণ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই দেহের উত্তাপে সেই মাখন সর্বাঙ্গে গলে গলে পড়তে লাগিল।আত্মতৃপ্তিতে লালাবাবু ভরপুর এবং সমগ্র বৃন্দাবন ধামে এই সংবাদ রটে গেল।*
*🙏আর একদিন তিনি আবার ঠাকুরের প্রাণ পরীক্ষা মানসে সেবকের হাতে কিছু তুলো দিয়ে নাকের সামনে ধরতে বললেন, তা করা হলে দেখা গেল যে শ্রীবিগ্রহের নিশ্বাস-প্রশ্বাসের দরুণ সেই তুলো কম্পমান হচ্ছিল। সুতরাং বিগ্রহ যে শুধু পাষাণ প্রতিমা নহেন, প্রকৃত ভক্তের কাছে তিনি সদা জাগ্রত এটি ধ্রুব সত‍্যকথা।এর প্রকৃত প্রমাণ পাওয়া যায় বৈষ্ণব চূড়ামণি মাধবেন্দ্রপুরীর জীবনে, যখন তিনি রেমুনায় গোপীনাথ দর্শনে গমন করেছিলেন।অমৃতকেলি ক্ষীর প্রসাদের আস্বাদ কেমন তা পরখ করবার বাসনা তাঁর মনে জাগ্রত হয়েছিল।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*জিজ্ঞাসিল গোপীগণ,হও তুমি কোনজন,*
   *বুঝি তুমি কৃষ্ণ সখা হেন লয় মন।*
*রাম কৃষ্ণ দুই জনা,কুশলে আছেন কিনা,*
  *কহ তুমি আমাদের সে কথা এখন।।*
*জনক জননী কথা,জেগেছে কি মনে সেথা,*
    *তাই বুঝি তোমার এ ব্রজে আগমন।*
*এই স্থানে কেবা আর,প্রিয়জন আছে তার,*
   *যার কথা কৃষ্ণধন করিবে স্মরণ।।*
🦚🦚🦚🦚🦚🦚🪷🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৮. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds