✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ভাগবত কথন (তৃতীয়)꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇ভাগবত কথন 🙏 সূচীপত্র👇 ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
জয় নিতাই
ভগবান স্থূল ও সূক্ষ্ম দুইয়েরই অতীত, অথচ স্থূল ও সূক্ষ্ম তাঁরই শক্তিতে সৃষ্ট ও চালিত। ইহা দেখাবার জন্য প্রথমত সূক্ষ্ম সৃষ্টি ও সূক্ষ্ম জগতে ভগবানের অবতার কথা বলা হয়েছে। ভগবানের তিন পুরুষাবতার (১) তার মধ্যে প্রথম পুরুষাবতারের কথা এই প্রথম শ্লোকে দেখান হচ্ছে। ভগবান স্বরূপশক্তি, মায়াশক্তি এবং জীবশক্তি এই তিন শক্তির আধার। মহাপ্রলয়ে মায়াশক্তি এবং জীবশক্তি তাঁহাতে লীন থাকে।স্বরূপশক্তির কার্য্য কখনও লোপ হয় না, সুতরাং তাঁর ধাম,পার্ষদ,লীলা প্রভৃতি স্বরূপশক্তির কার্য্য তখনও বিরাজিত থাকে।( যেমন নিদ্রিত ব্যক্তিতে দৃষ্টিশক্তি,গতিশক্তি,বাকশক্তি প্রভৃতি থাকলেও নিদ্রিতাবস্থায় তার বিকাশ থাকে না, কিন্তু তাতে সে ব্যক্তির স্বরূপ লোপ হয় না,) সেইরূপ মহাপ্রলয়েও মায়াশক্তি,জীবশক্তি প্রভৃতি ভগবানে থাকলেও তার কার্য্য থাকে না, তিনি নিত্য লীলাময়রূপেই বিরাজিত থাকেন।তার পর ভগবানের বিশ্বসৃষ্টি করতে ইচ্ছে হলে তাঁতে লীন মায়াশক্তির সত্ত্ব,রজঃ এবং তমঃ এই তিনগুণের অভিব্যক্তি(প্রকাশ) হয়।
ভগবান পুরুষরূপে মায়ার ক্রিয়াশক্তি প্রভৃতি সঞ্চার করলে ক্রমশ মহত্তত্ত্ব, অহংকারতত্ত্ব প্রভৃতি সূক্ষ্মসৃষ্টি হয়।
বিভিন্ন দার্শনিক মত সমালোচনা করলে দেখা যায়, ন্যায় ও বৈশেষিক মতে মহাপ্রলয়ে ভগবান, আকাশ, কাল,দিক প্রভৃতি বিভু পদার্থ পার্থিবাদি পরমাণু থাকে। ভগবানের
সৃষ্টি করতে ইচ্ছে হলে পার্থিবাদি পরমাণুতে ক্রিয়া হয় এবং পরস্পর মিলনে দ্ব্যণুকাদি ( দুই অণুর সমবায়ে) ক্রমে ব্রহ্মান্ড সৃষ্টি হয়। সাংখ্য,পাতঞ্জল প্রভৃতি দর্শনের মতে
মহাপ্রলয়ে কেবল পুরুষ ও প্রকৃতি থাকে। প্রকৃতি সর্বদাই পরিণামিনী, কিন্তু মহাপ্রলয়ে প্রকৃতির সম পরিমাণ হয়, কাজেই সৃষ্টি হয় না। পুরুষের সান্নিধ্য বিশেষ বশত যখন প্রকৃতির বিষম-পরিণাম হয়, তখনই মহত্তত্ত্ব প্রভৃতির উৎপত্তি হয়ে ক্রমে ক্রমে জগৎ সৃষ্টি হয়।
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

