✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীনারায়ণের "মুর" নামক অসুর বিনাশের বৃত্তন্ত ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻শ্রীনারায়ণের "মুর" নামক অসুর বিনাশের বৃত্তন্ত শ্রীবামণপুরাণে নারদপুলস্ত্য সংবাদে বর্ণিত আছে।🌻*
*🌺দেবর্ষি নারদ পুলস্ত্যকে জিজ্ঞাসা করলেন-- মুর নামে প্রসিদ্ধ যে অসুর ছিল,সে কার পুত্র এবং কি ভাবে সে বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করে নিহত হয়েছিল?🌺*
*🍁দেবর্ষি নারদের প্রশ্ন শুনে পুলস্ত্য বললেন-- কশ্যপ ঋষির ঔরসে তাঁর পত্নী দনুর গর্ভে মুর নামক অসুরের জন্ম হয়।মুর দেখল যে তার ভাই ও অন্যান্য দানবগণ,দেবগণ সহ যুদ্ধ করে একেবারে বিপর্য্যস্ত এবং হীনবল বা শক্তিহীন হয়ে পড়েছে।তখন সে মরণভয়ে ভীত হয়ে বহুবৎসর ব্রহ্মার আরাধনা করল।তার আরাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাকে বললেন--বৎস! তুমি অভীষ্ট বর প্রার্থনা কর!তখন মুর,ব্রহ্মার কাছে প্রার্থনা করল যে, যে ব্যক্তিকে করতল দিয়ে স্পর্শ করব,সে যদি অমরও হয়,তথাপি যেন তৎক্ষণাৎ তাঁর প্রাণান্ত বা মৃত্যু হয় ; ব্রহ্মা তার প্রার্থনায় সম্মতি প্রকাশ করলে সেই মহাজেতা মুর নামক অসুর সুমেরুপর্বতে আগমন করল এবং দেবতা,যক্ষ,গন্ধর্ব, কিন্নর প্রভৃতি সকলের সঙ্গে যুদ্ধ করবার ইচ্ছে প্রকাশ করল, কিন্তু তাঁর বরলাভ বৃত্তান্ত সকলেই জেনে গিয়েছিল বলেই কেউউ তার সঙ্গে যুদ্ধ করতে সাহসী হলেন না।*
*🍀ব্রহ্মার বরে বলীয়ান মুর যুদ্ধ করবার জন্য তিনলোক ভ্রমণ করল কিন্তু কেউউ তার সঙ্গে যুদ্ধ করতে সাহস করলেন না।শেষে সে যমলোকে উপস্থিত হয়ে যমের সঙ্গে যুদ্ধ করতে প্রবৃত্ত হলে যম,মুরকে শ্রীনারায়ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য বিষ্ণুলোকে পাঠিয়ে দিলেন।তারপর মুর অসুর নারায়ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য বিষ্ণুলোকে উপস্থিত হল।*
*🌼মুরদৈত্য নারায়ণ কাছে উপস্থিত হলে নারায়ণ বললেন,হে অসুর!তুমি কি জন্য এখানে এসেছ?তাতে মুর বলল যে,আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি।মুরদৈত্যের এইকথা শুনে অসুরবিনাশকারী নারায়ণ বললেন,হে মুর! তুমি যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছ,তা হলে তোমার জরাক্রান্ত ব্যক্তির মতো পুনঃ পুনঃ হৃদয় কাঁপছে কেন?অতএব আমি তোমার মতো ভীত ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছে করি না।নারায়ণের এইকথা শুনে মুর সগর্বে নিজ হৃদয়ে করতল রেখে বলল কেন?কোথায়? কার হৃদয় কাঁপছে?এইভাবে নিজ হৃদয়ে নিজ করতল রাখা মাত্র মুর,ছিন্নমূল বৃক্ষের মতো মাটিতে পড়ে গেল।নারায়ণ তখন মৃদুগতিতে চক্র নিক্ষেপ করে মুরদৈত্যের হৃদয় ছিন্ন করলেন,তাতে দেবগণ নিশ্চিন্ত ও নির্ভয় হয়ে নারায়নের স্তুতি করতে লাগলেন।* *🍀এইজন্য কৃষ্ণকে "মুরারি" বলা হয়।🍀*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


