শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ❇️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar12.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
পূৰ্ব্বাধ্যায়ে বলা হইয়াছে যে, ভগবানের কোন্ কোন্ অবতারের কোন্ কোন্ পার্ষদ পরবর্তী অবতারে কি কি মূর্তিতে প্রকাশ হয়েন, তাহা কেবল ভগবানের কৃপাপাত্র কোন ভক্ত ভিন্ন। সাধারণ লোকের জানিবার সম্ভাবনা নাই। কলিযুগ পাবনাবতার শ্রীশ্রীগৌরাঙ্গদেবের লীলার সময় তাহার ঐরূপ প্রিয় ও শক্তিমান্ কৃপাপাত্র ভক্ত একজন জন্মগ্রহণ করিয়া ছিলেন—ইনি শ্রীকবি কর্ণপূর। তিনি গৌরগণোদ্দেশদীপিকা নামে এক থানি গ্রন্থ প্রণয়ন করেন, তাহাতে শ্রীমন্মহাপ্রভুর গণসমূহের পূর্ব্ব জন্ম নির্ণীত হইয়াছে। ঐ শ্রীগ্রন্থ হইতে মানা যায় যে, শ্রীপণ্ডিত বক্রেশ্বর প্রভু সাক্ষাৎ অনিরুদ্ধের প্রকাশ ছিলেন। ঐ শ্রীগ্রন্থে বর্ণিত হইয়াছে, যথা—
বৃহস্বর্য্যোঽনিরুদ্ধো বঃ স বক্রেশ্বরপতিঃ ।
কৃষ্ণাবেশজ-নৃত্যেন প্রভোঃ সুখ-মজীজনৎ |
যিনি তুৰ্যব্যূহ অনিরুদ্ধ, তিনিই বক্রেশ্বর পণ্ডিত। তিনি
শ্রীকৃষ্ণাবেশ বশে সর্ব্বদা নৃত্য করিয়া মহাপ্রভুর সুখ সম্পাদন করিতেন। শ্রীভক্তমাল নামে আর একথানি বঙ্গীয় বৈষ্ণব শ্রীগ্রন্থেও লিখিত আছে, যথা—
ব্যূহ চতুর্থ অনিরুদ্ধ ভক্তি শক্তিমান্ ।
বক্রেশ্বর পণ্ডিত যেঁহো প্রেমের নিধান ॥

বৈষ্ণবাচারদর্শণ নামক পুস্তকে, যথা-------
কৃষ্ণব্যূহ অনিরুদ্ধ আছিল পূর্ববকালে।
বক্রেশ্বর গণ্ডিত গোঁসাই জানিহ একালে ।
এক্ষণে অনিরুদ্ধ বস্তুটা কি, তদ্বিষয়ে দু' একটা শাস্ত্রীয়
কথার প্রসঙ্গাধীন অবতারণা করা যাইতেছে।
পরব্যোমগতি শ্রীমন্ নারায়ণের বিবিধ অবতারের মধ্যে পূর্ব্বে যে পুরুষাবতারের কথা বলা হইয়াছে, অনিরুদ্ধ সেই পুরুষাবতারের অন্তর্গত। পরমেশ্বরের আদ্য অবতারই “পুরুষ” বলিয়া অভিহিত। এই পুরুষাবতার দ্বারা সৃষ্টিলীলা কাৰ্য্য সম্পাদিত হইয়া থাকে। সেই পুরুষাবতার চতুর্বিধ। শাস্ত্রে ইহার অভিধান চতুৰ্ব্ব্যূহ। এই চতুৰ্ব্ব্যূহের নাম বাসুদেব, সঙ্কর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। যেমন কোন রণক্ষেত্রে যিনি সৈন্যাধ্যক্ষ, তিনি ব্যূহাভ্যন্তরে অবস্থিতি পূর্ব্বক অবাধে যুদ্ধ কাৰ্য্য সম্পাদন করিয়া থাকেন, সেইমত ভগবান্ ঐ চারিব্যূহ দ্বারা অর্থাৎ নিজের চারি অংশ দ্বারা অর্থাৎ বাসুদেবরূপে, সঙ্কর্ষণরূপে, প্রদ্যুম্নরূপে, এবং অনিরুদ্ধরূপে সৃষ্টিলীনা করিয়া থাকেন। কবিরাজ গোস্বামীও শ্রীচৈতন্যচরিতামৃতে লিথিয়াছেন, যথা—
আপনে করেন কৃষ্ণ লীলার সহায়।
সৃষ্টিলীলা কার্য্য করে ধরি চারি কায় ।
শাস্ত্রে বর্ণিত হইয়াছে যে, যিনি আদিব্যূহ বাসুদেব, তিনি
চিত্তে উপাস্য, যেহেতুক তিনি চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা।
শ্রীসঙ্কর্ষণ ইহারই স্বাংশ অর্থাৎ বিলাস । ইনি মহত্তত্বের সৃষ্টি-কর্তা—সকল জীবের প্রাদুর্ভাবের আস্পদ। 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds