✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীপ্রদ্যুম্ন ইহারই বিলাসমূর্তি। ইনি ব্রহ্মান্ডের অর্থাৎ সমষ্টির অন্তধামী। বুদ্ধিমানেরা বুদ্ধিতত্বে এই প্রদ্যুম্নের উপাসনা করিয়া থাকেন। ইনি বিধাতা-স্বরূপে সৃষ্টি কার্য্য সম্পাদন করেন। চতুর্থব্যুহ অনিরুদ্ধ ইঁহারই বিলাসমূর্তি। মনীষিগণ মনস্তত্বে এই অনিরুদ্ধের উপাসনা করেন–ইনি সর্ব্বভূতের অর্থাৎ ব্যষ্টির অন্তর্যামী। ইনি বিশ্বরক্ষণে তৎপর ও ধৰ্ম্ম, মনু, দেবতা এবং নরপতিগণের অন্তর্যামী হইয়া জগৎ পালন করিয়া থাকেন। ইঁহার নামান্তর তুৰ্য্যব্যূহ ।
চতুর্ব্ব্যূহর স্থান সম্বন্ধে কোন কোন শাস্ত্রে বর্ণিত আছে যে, পরব্যোমের পূর্ব্বাদি-দিক্চতুষ্টয়ে বাসুদেবাদি চতুৰ্ব্ব্যূহ ক্রমান্বয়ে অবস্থান করেন। অন্যত্রে বর্ণিত আছে যে, জলাবরণস্থ বৈকুণ্ঠে বেদবতীপুরে বাসুদেব, সত্যলোকের উপরিভাগে বিষ্ণুলোকে সঙ্কর্ষণ, নিতাখ্য দ্বারকাপুরে প্রদ্যুম্ন, এবং শুদ্ধ জলনিধির উত্তর-তীরস্থিত ক্ষীরসমুদ্রের মধ্যবর্তী শ্বেতদ্বীপস্থ ঐরাবতীপুরে অনন্ত-শয্যায় অনিরুদ্ধ বাস করিতেছেন। তাঁহার বাসস্থান ঐ যে শ্বেতদ্বীপ, তাহারও বর্ণনা শাস্ত্রে এইরূপ আছে, যথা— এই স্থান অতি বৃহৎ; যাহার বিস্তার লক্ষ যোজন, সমস্ত সুদৃশ্য ও কাঞ্চনময় এবং যাহার নির্ম্মল শিলাতল ক্ষীরসমুদ্রের কুন্দকুসুম চন্দ্র ও কুমুদসদৃশ ধবল তরঙ্গরাশি দ্বারা পরিবেষ্টিত। শ্রীগ্রন্থ শ্রীলঘুভাগবতামৃতে শ্রীঅনিরুদ্ধের রূপ সম্বন্ধেও এই- রূপ বর্ণিত আছে, যথা— “তাহার অঙ্গকান্তি নীল-নীরদের সদৃশ—।”
পরে যখন ভগবান্ দ্বাপরযুগে শ্রীকৃষ্ণলীলায় স্বয়ংরূপে অব-
তীর্ণ হইয়াছিলেন, তখন তাঁহার ঐ কায়ব্যূহ সকলেরও অবতরণ হইয়াছিল। এই লীলায় শ্রীবৃন্দাবন, দ্বারকা ও মথুরায় বলরাম-রূপী সঙ্কর্ষণ, এবং প্রায় ও অনিরুদ্ধ ব্যূহ রূপেও লীলা করিয়াছেন।
শ্রীচৈতন্যচরিতামৃতে লিখিত আছে; যথা—
মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া।
নানারূপে বিলসয়ে চতুর্ভূহ হঞা ৷৷
বাসুদেব সঙ্কর্ষণ প্রদ্যুম্নানিরুদ্ধ।
সর্বব চতুর্ব্যহ অংশী তুরীয় বিশুদ্ধ ||
এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময় ।
নিজগণ লঞা খেলে অনন্ত সময় ৷৷
শ্রীকৃষ্ণের, সকল লীলাস্থান অপেক্ষা শ্রীবৃন্দাবনেরই মহিমা অধিক। সকল লোকের উপরিভাগে যে কৃষ্ণলোক, তাহা ঐ তিন লোকে পরিব্যাপ্ত হইলেও, বৃন্দাবনই শ্রেষ্ঠ। যথা—
------------উপরিভাগে কৃষ্ণলোক খ্যাতি।
দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধত্বে স্থিতি ।
সর্ব্বোপরি শ্রীগোকুল ব্রজলোকধাম ।
শ্রীগোলোক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম !
🙏 শ্রীচৈতন্যচরিতামৃত 🙏
ঐ শ্রীগ্রন্থে ঐ লীলাস্থল সম্বন্ধে আরও বর্ণিত আছে, যথা—
চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় বন।
সর্ববচক্ষে দেখে তারে প্রপঞ্চের মন ।
প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ ।
গোপ গোপী সঙ্গে যাঁহা কৃষ্ণের বিলাস |
শ্রীকবিরাজ গোস্বামী ব্রহ্মসংহিতার একটা শ্লোক অবলম্বনে এইরূপ বৃন্দাবন-মহিমা বর্ণন করিয়াছেন, ঐ মূল শ্লোকের অর্থটিও এস্থলে দেওয়া যাইতেছে। যথা—
“যত্রত্য গৃহসমূহ চিস্তামণি দ্বারা খচিত, যে স্থলে অসংখ্য
কল্পতরু বিরাজমান রহিয়াছে, সেই স্থানে যিনি শতসহস্র লক্ষ্মী কর্তৃক সসম্ভ্রমে সেবিত হইয়া সুরভিদিগকে পালন করিতেছেন, আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি।”
দ্বাপরযুগে ভগবানের বৃন্দাবন-লীলায় অনিরুদ্ধরূপে যিনি লীলার সহায়তা করিতেন, তাঁহার স্থান সম্বন্ধে শ্রীবৃন্দাবন-মাহাত্ম্যে বর্ণন আছে। শ্লোকার্থ যথা—“পূর্ব্বদিকে সুরদ্রুম-সমাকীর্ণ-অরণ্যে হেমমণ্ডিত পীঠে শুভকর দিব্য সিংহাসন বিরাজিত আছে। তদুপরি দিব্যরূপিণী ঊষা সতীর সহিত জগৎপতি শ্রীমান্ অনিরুদ্ধ অধিষ্ঠিত আছেন।” ঐ শ্রীবৃন্দাবন-মাহাত্ম্যে তাঁহার রূপ সম্বন্ধেও বর্ণন আছে ; শ্লোকার্থ যথা—তিনি গাঢ় জনদবৎ শ্যামলবর্ণ, নীলবর্ণ স্নিগ্ধ কুন্তলবিশিষ্ট ও সুনাসিক। তদীয় উন্নত ভ্রূণতা-ভঙ্গীতে কপোল দেশ পরম রমণীয়তা ধারণ করিয়াছে। তাঁহার গ্রীবা সুগঠিত, এবং সুদৃশ্য বক্ষঃস্থল দ্বারা তাঁহাকে মনোহর হইতেও মনোহর দেখাইতেছে। তিনি কিরীটী, কুণ্ডলবান্ ও কণ্ঠভূষায় বিভূষিত। প্রিয়তম ভৃত্যগণ নিরন্তর তাঁহার আরাধনা করিতেছে। তিনি সঙ্গীতপ্রিয়, পূর্ণব্রহ্মানন্দে আনন্দিত ও শুদ্ধ-সত্ত্বস্বরূপ। তাঁহাকে দর্শনপূর্ব্বক ভক্তিসহকারে পূজা করিলে অখিল কামনা পূর্ণ হইয়া থাকে।”
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧