শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokrshwar11.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
তখন-
এই আজ্ঞা কৈল যবে চৈতন্য মালাকার ।
পরমানন্দ পাইল তবে বৃক্ষ-পরিবার ॥
যেই যাহা তাহা দান করে প্রেমফল।
প্রেম ফলাস্বাদে সুখে ব্যাপিল সকল ।।

শ্রীচৈতন্যরূপ কল্পবৃক্ষের শ্রীবক্রেশ্বর পণ্ডিতরূপ-মূল-শাখার অমৃত ফল খাইয়া কত কত জনে যে উদ্ধার হইয়া গিয়াছে, তাহার সংখ্যা কে করিবে? যাহাকে তিনি কৃপা করিয়াছেন, সে অতি-বড় পাষণ্ডী হইলেও কৃষ্ণপ্রেম প্রাপ্ত হইয়া অনায়াসে ভববন্ধন ছিন্ন করিতে সক্ষম হইয়াছে। এবং যে স্থানে তিনি কৃপা করিয়া কিছু দিনের জন্যও অবস্থিতি করিয়াছেন, সে স্থানের মহিমা আর কি কহিব, তাহা পরম পবিত্র তীর্থ হইয়া রহিয়াছে । শ্রীচৈতন্যভাগবতে শ্রীবক্রেশ্বর পণ্ডিতের মহিমা সম্বন্ধে শ্রীমন্মহাপ্রভুর নিজের উক্তি এইরূপে বর্ণিত হইয়াছে, 
যথা—
যে তে স্থানে যদি বক্রেশ্বর সঙ্গ হয়।
সেই স্থান সর্ববতীর্থ শ্রীবৈকুণ্ঠময় ৷৷

শ্রীগৌরাঙ্গরূপী শ্রীভগবানের পারিষদগণ মধ্যে শ্রীবক্রেশ্বর পণ্ডিত প্ৰভু অদ্বিতীয় ও সৰ্ব্বপ্রধান ছিলেন। অবশ্য, ভগবানের অন্তরঙ্গ ভক্ত ও নিত্য সেবকগণের মধ্যে ছোট বড় কেহ নাই, কারণ তাঁহারা সকলেই সেই পাদপদ্মের মধুপসদৃশ। কবিরাজ গোস্বামীও শ্রীচৈতন্যচরিতামৃতে বলিয়াছেন যে—
দ্বিতীয় অধ্যায়।
চৈতন্য গোসাঞির যত পারিষদচয় |
গুরু লঘু ভাব কার না হয় নিশ্চয় ৷৷

আর যদিও তাঁহাদের মধ্যে ছোট বড় কেহ থাকেন, তাহা বিচার করিবার ক্ষমতা আমাদের মত সাধারণ মনুষ্যের থাকিবার সম্ভাবনা নাই এবং তাহা বিচার করিতে যাওয়াও মহাদোষ। শ্রীকবিরাজ গোস্বামীই স্বয়ং উক্ত শীগ্রন্থে বলিয়াছেন ---------
কেহ না করিতে পারে জ্যেষ্ঠ লঘু ক্রম ।।

তবে কোন কোন বিশেষ বিষয় বিবেচনা করিয়া ভক্তবর গৌরগত-প্রাণ 'শ্রীযুক্ত শিশির কুমার ঘোষ মহাশয় তাঁহার রচিত অমূল্য গ্রন্থ “অমিয় নিমাই চরিতের” এক স্থানে তাঁহাকে মহাপ্রভুর ভক্তগণ মধ্যে সৰ্ব্বপ্রধান ও অদ্বিতীয় বলিয়া বর্ণন করিয়াছেন। তিনি লিখিয়াছেন—
“গৌর অবতারে নৃত্যকারী দুই জন, সুন্দর পুরুষ চারি
জন। সুন্দর পুরুষের মধ্যে সৌন্দর্য্যে সর্ব্বাপেক্ষা প্রধান শ্রীগৌরাঙ্গ, তাঁহার নীচে শ্রীগদাধর, তাঁহার নীচে শ্রীবক্রেশ্বর ও রঘুনন্দন। নৃত্যকারীর মধ্যে দুই জন প্রধান। প্রথম শ্রীগৌরাঙ্গ, দ্বিতীয় শ্রীবক্রেশ্বর। অতএব নৃত্য ও সৌন্দর্য্যে বক্রেশ্বর অদ্বিতীয় ; প্রভুর ভক্তগণ মধ্যে সৰ্ব্বপ্রধান।”
শ্রীপণ্ডিত বক্রেশ্বর প্রভুর কলিযুগের জন্ম সন্বন্ধে মহিমার বিষয় সংক্ষেপতঃ কিছু বলা হইল, কিন্তু তিনি যে কত বড় বস্তু ছিলেন, তাহা সম্যক্ হৃদয়ঙ্গম করিতে হইলে তাহার পূৰ্ব্ব পূৰ্ব্ব জন্মসম্বন্ধে যথাসাধ্য কিঞ্চিৎ বর্ণন করা প্রাসঙ্গিক হইতেছে। ভগবানের কোন এক অবতার কালে কোন্ কোন্ পারিষদ বা ভক্ত, পূর্ব্ববর্ত্তী অবতারের কোন্ কোন্ পারিষদের প্রকাশ রূপে জন্ম গ্রহণ করেন, তাহা স্থির করা সাধারণ জীবের সাধ্যায়ত্ত নহে । এক শ্রীভগবান্‌ই তাহা জানেন, আর তাঁহার বিশেষ কৃপাপাত্র কোন ভক্ত ভিন্ন আর কেহই এই বিষয় বলিয়া দিতে সক্ষম নহেন। আর ঐরূপ ভক্তও কি নিজ শক্তিতে তাহা জানিতে পারেন ? ভগবান্‌ই তাঁহার প্রতি শক্তি সঞ্চার করিয়া তাঁহাকে উপলক্ষ মাত্র করতঃ ঐ গুরু রহস্ত, সাধারণ সেবক ও ভক্তবৃন্দের প্রতি স্বয়ংই প্রকাশ করিয়া দিয়া থাকেন! গৌর অবতারেও যে সকল লীলা-পরিকরগণ অবতীর্ণ হইয়াছিলেন, তাঁহারা পূর্ব্ব পূর্ব্ব অবতারে কোন্ কোন্ পারিষদ বা সাধকের প্রকাশরূপে জন্ম গ্রহণ করিয়াছিলেন, তাহা মহাপ্রভুর ঐরূপ বিশেষ কৃপাপাত্র ভক্তগণ দ্বারা নির্ণীত হইয়াছে, এবং তাঁহাদের দয়া দ্বারাই আমরা জানিতে পারিয়াছি যে, শ্রীপণ্ডিত বক্রেশ্বর প্রভু সাক্ষাৎ অনিরুদ্ধের প্রকাশ
ছিলেন। এবং কেবল তাহাও নহে; শ্রীকৃষ্ণের দ্বাপর-লীলায় শ্রীবৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধিকার প্রধান সখীগণের মধ্যে যিনি শশিরেখা নামে অভিহিতা ছিলেন, শ্রীবক্রেশ্বর প্রভু তাঁহারও প্রকাশরূপে অবতীর্ণ হইয়াছিলেন। এবং কোন কোনমতে তিনি ব্রজের তুঙ্গবিদ্যানাম্নী শ্রীরাধিকার অপরা প্রিয়-পরিচারিকার প্রকাশ ছিলেন।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds