শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৮. শ্রীভক্তমান গ্রন্থে সখী ইন্দুরেখা বা শশিরেখা সম্বন্ধে, যেরূপ বর্ণন আছে ❗ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar18.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৮. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
ঐ সকল ব্রজগোপীগণের সহিত গোবিন্দ বিহার করিতেন। কিন্তু তাঁহাদের মধ্যে কতকগুলি শ্রীমতী রাধার অতিশয় প্রিয়কারিণী ও প্রধানা ছিলেন। কোন সময়ে ভূতভাবন ভগবান্ ভবানীপতি মহাদেব, মা জগজ্জননী পাৰ্ব্বতীর নিকট শ্রীকৃষ্ণের নিত্যলীলাস্থল শ্রীবৃন্দাবনের মহিমা বর্ণন উপলক্ষে শ্রীকৃষ্ণের মনোহর রূপলাবণ্য বর্ণন করিলে পর, পার্ব্বতী করজোড়ে নিবেদন করিলেন “নাথ! শ্রীব্রজধামে চিত্তমনোহারিণী ব্রজলীলায় শ্রীকৃষ্ণের প্রধান সহায় কে কে ছিলেন, তাঁহাদের নাম ও বিবরণ শ্রবণ করিতে বড় বলবতী ইচ্ছা হইয়াছে, কৃপা করিয়া মনোবাঞ্ছা পূর্ণ করুন”। পরমেশ্বর মহাদেব আনন্দিত হইয়া পাৰ্ব্বতীকে বলিয়াছিলেন, যথা— শ্রীবৃন্দাবনমাহাত্ম্যে শিববচন,

শ্লোকার্থ—“রাধিকাই মূল প্রকৃতি। প্রকৃতির অংশজাত ললিতাদি 'সখীগণ, রাধিকার সহিত যুগলরূপে সঙ্গত, স্বর্ণসিংহা-সনস্থিত, পূৰ্ব্বোক্তপ্রকার রূপ লাবণ্য বিশিষ্ট, দিব্য বিভূষণে, দিব্য বস্ত্রে ও দিব্য মাল্যে বিভূষিত, ত্রিভঙ্গ স্নিগ্ধমূৰ্ত্তি, গোপীগণের নয়নতারা স্বরূপ, সতত সেব্য, সর্ব্বকারণ-কারণ গোবিন্দকে সেবা করিতেছেন। ঐ সকল ললিতাদি অষ্ট প্রকৃতি রসভাবে বিমুগ্ধা, কৃষ্ণের প্রিয়তমা ও‌ প্রধানা। শ্রীকৃষ্ণের সম্মুখে ললিতাদেবী, বায়ুকোণে শ্যামলা, উত্তরে শ্রীমতী ধন্যা, ঈশানকোণে শ্রীহরিপ্রিয়া, পূৰ্ব্বদিকে বিশাখা, অগ্নিকোণে শৈব্যা, দক্ষিণে পদ্মা, ও নৈঋত কোণে ভদ্রা, যথাক্রমে অবস্থিত। এই অষ্টপ্রকৃতি পবিত্রা, প্রধানা ও কৃষ্ণের একান্ত প্রিয়তমা। রাধাই প্রধানা আদিমা প্রকৃতি। চন্দ্রাবতী, চন্দ্রাবলী, চিত্ররেখা, চন্দ্রা, মদনসুন্দরী, শ্রীমধুমতী, শশিরেখা ও হরিপ্রিয়া এই আটজনও রাধিকাসদৃশী প্রিয়তমা। এই যে ষোড়শ প্রকৃতির উল্লেখ হইল, ইঁহারা সৰ্ব্বপ্রধানা ও কৃষ্ণপ্রণয়িনী”।
এই শশিরেখা সম্বন্ধে বৃন্দাবন-মাহাত্ম্যে এইরূপ পরিচয়
দেওয়া আছে, যথা—
সম্মোহজ্বর-রোমাঞ্চ-প্রেমধারা-সমন্বিতা ।
শশিরেখা চ বিজ্ঞেয়া গোপালপ্রেয়সী সদা ॥
অর্থাৎ যিনি সম্মোহনরূপ জ্বর, রোমাঞ্চ ও প্রেমধারায় সমাকুলা, তিনিই শশিরেখা-নাম্নী গোপালপ্রিয়া জানিবে।

শ্রীকৃষ্ণগণোদ্দেশদীপিকা নামক গ্রন্থে শ্রীমতী রাধার যে
আটজন প্রধান সহচরী বলিয়া বর্ণিত আছে, তাঁহাদের নাম ঐ গ্রন্থমতে—

(১) ললিতা (২) বিশারা (৩) চিত্র (৪) চম্পকলতিকা ( ৫ ) তুঙ্গবিদ্যা ( ৬ ) ইন্দুরেখা বা শশিরেখা ( ৭ ) রঙ্গদেবী (৮) সুদেবী—ইহাদের সকলের রূপ গুণ পরিচয়াদি সম্বন্ধে বিশেষ বিশেষ বর্ণন -আছে, তদনুসারে শশিরেখার পরিচয় স্থলে লেখা আছে যে, ইনি হরিতালবর্ণা, দাড়িমীপুষ্প-বস্ত্ৰা, বিশাখা হইতে তিন দিবসের ছোট। পিতার নাম সাগর; মাতার নাম বেলা ; পতির নাম দুর্ব্বল।

ধ্যানচন্দ্র পদ্ধতিতে ইহার সম্বন্ধে বর্ণনা আছে, যথা—

আগ্নেয়পাত্রপূর্ণেন্দু-কুঞ্জে স্বর্ণাভবর্ণকে।
ইন্দুরেখা বসত্যত্র স্বর্ণালঙ্কারমণ্ডিতা ॥
প্রোষিতভর্তৃকাভাবমাপন্না রতিযুগঘরৌ । 
অমৃতাশনসেবাঢ্যা যাসৌ নন্দাত্মজ্য বৈ ॥
অসৌ তু বামপ্রখরা হরেশ্চামরসেবিনী ।।

এই শ্লোকের স্বতন্ত্র বাঙ্গালা অর্থ না দিয়া, বৈষ্ণবাচার-দর্পণে যাহা লিখিত হইয়াছে, তাহাই উদ্ধৃত করা যাইতেছে, যথা-

হরিতালোজ্জ্বলবর্ণা সখী ইন্দুরেখা ।
তিন দিবসের বড় যাঁহার বিশাখা ।।
যষ্ঠেতে করিল ইন্দুরেখার গণন।
দাড়িম্ব কুসুম সম যাঁহার বসন।।
জননীর নাম বেলা জনক সাগর ।
দুর্ববল পতির নাম কহিল তৎপর ॥
দশা তের সমা সাত মাস সাত দিন ।
মহা গুণান্বিতা পূর্ণ রসের প্রবীণ।।
বাম প্রখরতা ভাব সতত যাঁহার ।
প্রোষিতভর্ভূকা রস স্বর্ণ অলঙ্কার ॥
পূর্ণচন্দ্ৰ কুঞ্জে বাস অগ্নিকোণ দলে।
অমৃতাশন সেবা যেঁহ করে কুতূহলে ॥

শ্রীভক্তমান গ্রন্থে সখী ইন্দুরেখা বা শশিরেখা সম্বন্ধে, যেরূপ বর্ণন আছে, তাহাতে তিনি ব্রজলীলার যে একজন প্রধান সহায় ছিলেন, তাহাতে আর কোন সন্দেহ নাই; যথা—

ইন্দুরেখা ষষ্ঠী হরিতালের বরণা।
দাড়িম্ব পুষ্প বসনা তিন দিনের ন্যূনা ॥
বেলা নামে মাতা, পিতা সাগর সনামা।
সোয়ামী “দুর্ব্বল” স্বভাব প্রখরতা বামা ॥
প্রিয়সখী অর্থে বশীকরণ মন্ত্রতন্ত্রে।
সামুদ্রিক আদি বিশারদা নানা যন্ত্রে ॥
কৃষ্ণ আকর্ষণী কাম কত ছন্দ বন্ধ ।
ছিটা ফোঁটা আদি জানে কতেক প্রবন্ধ।।
হারাদি গ্রন্থনে আর দশন রঞ্জনে।
অতি পটু আর সর্বব রত্ন পরীক্ষণে ॥
পট্ট-থোপ ডোর ঝাম্পা পুষ্পাদি নিৰ্ম্মাণে।
সুবেশ করনে কেশে বেণীর রচনে ॥
সৌভাগ্য তিলকচন্দ্ৰ কপালে লিখনে ।
দৃত্য কর্ম্মে নিপুণা অভিসারাদি মিলনে ॥
প্রিয়া প্রিয়সখী অর্থে গুণের অর্পণ।
সমৰ্পণ দেহ-গেহ-আদি প্ৰাণ ধন ॥
রহস্য নিগূঢ় কথা কহনের যোগ্য।
সর্ববগুণময়ী যুগলের সুমনোজ্ঞ ৷।
পালিন্ধী প্রভৃতি সখী সঙ্গে কৰ্ম্মদক্ষ।
দোঁহার সুখের সুখী বৃন্দাবনের অধ্যক্ষ ॥
এই তো গেল শশিরেখার বিবরণ।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
    ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ১৯. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds