শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২১. প্রেম ♥️ বিষয়ে দুইটী পক্ষ❗কি কি❓ আশ্রয়❗❓ বিষয় ❗❓ 🏵️ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🥀 শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar21.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
প্রেম বিষয়ে দুইটী পক্ষ❗কি কি❓ আশ্রয়❗❓ বিষয় ❗❓
  ✧═══════════•❁❀❁•═══════════✧
রাধাপ্রেমের মাহাত্ম্যের কথা আর অধিক বলিবার প্রয়োজন নাই, সেই প্রেমের বশীভূত হইয়া রাধানাথ একেবারে জ্ঞানশূন্য হইয়া যাইতেন, এবং সেই প্রেম নেতা স্বরূপে তাঁহাকে যে কার্য্য করাইত, তিনি অনন্যগতি হইয়া নিশ্চেষ্টভাবে তাহাই করিতে বাধ্য হইতেন। তখন আর ভগবানের সর্ব্বেশ্বরত্ব থাকিত না। শ্রীচৈতন্যচরিতামৃতে শ্রীকৃষ্ণের নিজের উক্তি; যথা--
পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণতত্ত্ব ।
রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত ॥
না জানি রাধার প্রেমে আছে কোন বল।
যে বলে আমারে করে সর্ব্বদা বিহ্বল ॥
রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নট।
সদ৷ আমা নানা-নৃত্যে নাচায় উদ্ভট।।

তিনি সে প্রেমে এতই মুগ্ধ ছিলেন যে, গোপীদের তিরস্কার বাক্যও তাহার প্রীতিকর হইত, যথা-
প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন।
বেদস্তুতি হৈতে সেই হরে মোর মন।।
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏

তাঁহার নিজের মাধুর্য্যাতিশয় কিরূপ এবং তাহা আস্বাদন করিয়া শ্রীরাধিকার কিরূপ সুখানুভূতি হয়, তাহা শ্রীবৃন্দাবন লীলায় ভগবানের বুঝিবার ক্ষমতা ছিল না, কারণ তিনি কেবল প্রেমের বিষয় ছিলেন মাত্র। প্রেমের আশ্রয় না লইলে আর ঐ অনুভূতি ও আনন্দ উপভোগ করা যাইতে পারে না। শ্রীরাধিকাই সেই প্রেমের আশ্রয় ছিলেন। এই জন্যই তিনি তাহা উপভোগ করিতে সমর্থা ছিলেন। প্রেম বিষয়ে দুইটী পক্ষ ; এক পক্ষ আশ্রয় আর এক পক্ষ বিষয়। যাহাতে প্রেম থাকে অর্থাৎ যিনি প্রেম আস্বাদন করেন, তিনিই প্রেমের আশ্রয়, আর যার প্রতি প্রেম প্রযুক্ত হয় অর্থাৎ যাঁহাকে প্রেম করা যায়, তিনিই প্রেমের বিষয়। এই আশ্রয় ও বিষয় প্রেম- শাস্ত্রের বিভাবের অন্তর্গত অর্থাৎ রসতত্ত্ব মধ্যে বিভাব বলিয়া যে একটী বস্তু আছে, তাহাই দ্বিবিধ অর্থাৎ বিষয় ও আশ্রয়। ইহা আবার আলম্বন ও উদ্দীপন ভেদে দুই প্রকার। শ্রীভক্তমান গ্রন্থে শ্রীরাধাকৃষ্ণের আশ্চর্য্য রস-চরিত্র এইরূপ বর্ণিত হইয়াছে; যথা—
বিভাব যে দুই আলম্বন উদ্দীপন।
আশ্রয় বিষয় দুই বিধি আলম্বন ।।
বিষয়ালম্বন কৃষ্ণ রসময় রূপ।
রসিক শেখর সর্বব নায়কের ভূপ।।

অন্যত্র:
আশ্রয়ালম্বন কৃষ্ণবল্লভা নায়িকা।
কৃষ্ণের সমান গুণ জগতে অধিকা।।
দেব নর আদি ত্রিভুবনে যত নারী।
সভার মুকুট-মণি ব্রজের সুন্দরী ৷।।
সফল যৌবন কৃষ্ণসনে স্মরকেলি।
ধন্যরূপা যৌবন ধন্য ধন্য ভালি ভালি ।।

শ্রীললিতমাধব গ্রন্থে একটী শ্লোকে লিখিত আছে ; যথা-
শ্লোকার্ধ—“মণিভিত্তিতে স্বীয় প্রতিবিম্ব দর্শনপূর্ব্বক শ্রীহরি ঔৎসুক্য সহকারে বলিলেন, অহো! মদীয় মাধুরী কি নিরতিশয় আশ্চর্য্য ! ইতি পূৰ্ব্বে ইহা দৃষ্ট হয় নাই। অধিক আর কি কহিব, ইহা 'দর্শনে আমিও লুব্ধমনা হইয়া কৌতুক সহকারে শ্রীমতী রাধিকার ন্যায় তাহা উপভোগ করিতে অভিলাষ করিতেছি।”

শ্রীচৈতন্যচরিতামৃতেও যথা—
স্বমাধুর্য্য দেখি কৃষ্ণ করেন বিচার
অদ্ভুত অনন্ত পূর্ণ মোর মধুরিমা।
ত্রিজগতে ইহার কেহ নাঞি পায় সীমা
এই প্রেমদ্বারে নিত্য রাধিকা একলি।
আমার মাধুর্য্যামৃত আহ্বাদে সকলি ॥

মনে মনে এইরূপ বিচার করিয়া কহিয়াছিলেন। যথা—
বিচার করিয়ে যদি আস্বাদ উপায় ।
রাধিকা-স্বরূপ হৈতে তবে মন ধায় ৷৷
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏

এই জন্যই ভবিষ্যতে রাধাভাব-সমন্বিত হইয়া অবতীর্ণ হইবার প্রতিজ্ঞা ভগবান্ করিয়াছিলেন ; যথা— শ্রীচৈতন্যচরিতামৃতে-ভগবানের প্রেমের আশ্রয় হইবার জন্য বাক্য-
সেই প্রেমের শ্রীরাধিকা পরম আশ্রয়।
সেই প্রেমের আমি হই কেবল বিষয় ।।
বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ ।
আমা হৈতে কোটিগুণ আশ্রয়ের আহলাদ ॥
আশ্রয় জাতীয় সুখ পাইতে মন ধায় ।
যত্নে আস্বাদিতে নারি কি করি উপায় ৷৷
কভু যদি এই প্রেমের হইয়ে আশ্রয়।
তবে এই প্রেমানন্দের অনুভব হয় ।।

ঐ প্রতিজ্ঞা পালন জন্য ভগবান্ কলিযুগে একই দেহে শ্রীরাধা ও শ্রীকৃষ্ণরূপে নবদ্বীপ ধামে অবতীর্ণ হইলেন, যথা—
সেই দুই এক এবে চৈতন্য গোসাঞি।
রস আস্বাদিতে দুঁহে হৈলা এক ঠাঞি।।
🙏শ্রীচৈতন্যচরিতামৃত🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds