শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২২. ভগবান্ও লীলা জন্য ছয় রূপে প্রকট হইয়া থাকেন , কি কি ❓❓ 📖 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar22.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীচৈতন্যদেব শ্রীকৃষ্ণ ও শ্রীরাধা মিলিত বলিয়া তাঁহার বর্ণও তদনুরূপ গৌর ও কৃষ্ণ মিলিত। বাহিরে তিনি রাধাভাবে গৌরবর্ণ, কিন্তু অন্তরে "কৃষ্ণবর্ণ। শ্রীরূপ গোস্বামীপাদ স্তব-মালায় এইজন্য বলিয়াছেন,

শ্লোকার্থ যথা—“কলিকালে সুধীগণ নামসংকীৰ্ত্তনময় যজ্ঞ দ্বারা যাহার আরাধনা করিয়া থাকেন, যিনি কৃষ্ণবর্ণ হইলেও শ্রীরাধিকার পরমা কান্তি দ্বারা গৌরবর্ণ ধারণ করিয়াছেন, এবং সুধীগণ যাহাকে চতুর্থাশ্রমী পরমহংসগণের আরাধ্য বলিয়া বর্ণন করেন, সেই চৈতন্যাকৃতি মহাপুরুষ মৎপ্রতি দয়া প্রকাশ ‘করুন”। শ্রীজীবগোস্বামি-পাদও ভাগবতসন্দর্ভের মঙ্গলাচরণে আখ্যান করিয়াছেন, যথা-----
অন্তঃকৃষ্ণং বহির্গৌরিং দর্শিতাঙ্গাদিবৈভবং ।
কলৌ সঙ্কীৰ্ত্তনাদ্যৈঃ স্মঃ কৃষ্ণচৈতন্যমাশ্ৰিতাঃ ॥

অর্থ—“যিনি অভ্যন্তরে কৃষ্ণ ও বহির্ভাগে গৌরবর্ণ দেহ প্রকাশ পূৰ্ব্বক কলিকালে সংকীৰ্ত্তনাদি দ্বারা অঙ্গাদির বৈভব প্ৰদৰ্শন করিয়াছেন, আমরা সেই শ্রীকৃষ্ণচৈতন্যদেবকে আশ্রয় করি।।” 

অনাদিকাল হইতে ভগবান্ লীলাপ্রকাশের যে রীতি অবলম্বন করিয়া আসিতেছিলেন, কলিযুগে তাহার একটু ব্যতিক্রম করিলেন, অর্থাৎ লীলার জন্য ভগবৎস্বরূপ পুরুষরূপে ও হ্লাদিনীশক্তি প্রকৃতিরূপে দেহভেদ স্বীকার করিয়াছেন ; কিন্তু গৌরাবতারে শক্তিমান্ ও শক্তি আর দুই দেহ অঙ্গীকার না করিয়া একই দেহে প্রকট হইলেন। মূলশক্তির অংশিনী শ্রীরাধিকার কায়ব্যুহরূপ গোপীগণও যে আবির্ভূত হইলেন, তাঁহারাও ভগবৎশক্তি, কারণ তাহারা মূলশক্তির অংশ ছিলেন। 

শ্রীপণ্ডিত বক্রেশ্বরও ভগবৎশক্তি। ভগবান্ও লীলা জন্য ছয়
রূপে প্রকট হইয়া থাকেন। যথা—শ্রীচৈতন্যচরিতামৃতে--
কৃষ্ণ, গুরু, শক্তি, ভক্ত, অবতার, প্রকাশ ।
কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস।।

শ্রীকবিরাজ গোস্বামী ঐ ছয়টী তত্ত্ব সম্বন্ধে বিস্তাররূপে
বর্ণনা করিয়াছেন। শক্তিতত্ত্ব সম্বন্ধে তিনি লিপি করিয়াছেন যে, চৈতন্যাবতারে গদাধর পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, সরূপ দামোদর প্রভৃতি প্রিয় অন্তরঙ্গ ভক্তগণ শ্রীচৈতন্যরূপী শ্রীকৃষ্ণের শক্তি ছিলেন। যথা—
শ্রীপণ্ডিত গদাধর আদি প্রভুর শক্তি ।
তা সবার পাদপদ্মে সহস্ৰ প্ৰণতি।।

ভক্তিরত্নাকরেও লিখিত আছে, যথা—
শ্রীপণ্ডিত গদাধর আদি প্রভুর শক্তি ।
কৃপা করি কারে বা না দিলা কৃষ্ণভক্তি ৷।

ঐ উভয় স্থলে “আদি” শব্দের মধ্যে যে শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত পরিগণিত, সে বিষয়ে আর কোন সন্দেহ হইতে পারে না। বিশেষতঃ শ্রীচৈতন্য ভাগবতে একস্থলে স্পষ্টরূপেই উক্ত হইয়াছে, যথা—
বক্রেশ্বর পণ্ডিত প্রভুর নিজশক্তি ৷
সেই কৃষ্ণ পায় যে তাঁহারে করে ভক্তি।।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
    ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds