শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৩. শ্রীমং বক্রেশ্বর পণ্ডিত কোন সময়ে জন্মগ্রহণ করিয়াছিলেন ❓ তাঁহার জন্মস্থান কোন স্থানে ❓ 🥀 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/bokreshwar23.html

   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
     ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
গৌরাবতারে শ্রীমদ্বক্রেশ্বর পণ্ডিত অতি রূপবান্ ভক্ত ছিলেন। তাহার রূপ ঠিক শ্রীগৌরাঙ্গের রূপের সদৃশ, শুধু বাহিরে নহে, অন্তরেও কারণ তিনিও বাহ্যে গৌর-কাস্তি ছিলেন বটে, কিন্তু অভ্যন্তরে কৃষ্ণবর্ণ ছিলেন। ইহাই তাহার রূপের বিশেষত্ব। শ্রীদৈবকীনন্দন কৃত বৈষ্ণব বন্দনায় লিখিত আছে, যথা—

বক্রেশ্বর পণ্ডিত বন্দ দিব্য শরীর।
অভ্যন্তরে কৃষ্ণাবেশ গৌরাঙ্গ বাহির ॥

এবং ইহা হইবারই কথা, কারণ তিনি অনিরুদ্ধের প্রকাশ হেতুক শক্তিমান্ শ্রীকৃষ্ণের কায়ব্যূহস্বরূপ ছিলেন এবং শশিরেখা বা তুঙ্গবিদ্যা সথীর প্রকাশ নিবন্ধন হলাদিনীশক্তি শ্রীরাধিকার কায়ব্যূহস্বরূপ ছিলেন। এই জন্য তিনিও শ্রীকৃষ্ণের অংশ ও শ্রীরাধিকার অংশ মিলিত হওয়ায় উভয়ের বর্ণই ধারণ করিয়াছিলেন।

ইতিবৃত্ত-
শ্রীমং বক্রেশ্বর পণ্ডিত প্রভু শ্রীমন্মহাপ্রভুর আবির্ভাবের কিছু দিন পূর্ব্বে অর্থাৎ চতুর্দ্দশ শকাব্দের শেষভাগের কোন সময়ে জন্মগ্রহণ করিয়াছিলেন। তাঁহার জন্মস্থান গঙ্গা-যমুনা- সরস্বতী এই মুক্তবেণী—পবিত্র তীর্থস্থান ত্রিবেণীর নিকট গুপ্তিপাড়া নামক গ্রামে ছিল, জানা যাইতেছে। এই গুপ্তিপাড়া গ্রাম তৎকালীন একটা প্রসিদ্ধ ব্রাহ্মণসমাজ বলিয়া পরিগণিত ছিল। বৈষ্ণবাচারদর্পণ নামক গ্রন্থে চতুঃষষ্টি মোহান্তের বর্ণন হলে একাদশ পর্যায়ে মোহাস্ত বক্রেশ্বর পণ্ডিতের নাম লিখিত হইয়াছে ; যথা—

অনিরুদ্ধব্যূহ হয় পণ্ডিত বক্রেশ্বর।
কৃষ্ণের আবেশে নৃত্য করেন বিস্তর
প্রকাশ বিভেদে যার নাম শশিরেখা ।
গুপ্তিপাড়ায় বাস শ্রীচৈতন্যের প্রিয়সখা ॥

এই পণ্ডিত প্রভুর পিতা মাতার নাম অথবা তাহার শৈশব-চরিত্র সম্বন্ধে প্রাচীন বৈষ্ণব শ্রীগ্রন্থাদিতে কিছু জানিতে পারা যায় না। কেবল এইমাত্র বলিতে পারা যায় যে, তিনি কোন প্রসিদ্ধ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং অতি অল্প বয়সেই বহুশাস্ত্র-বিশারদ হইয়া উঠিয়াছিলেন। বিশেষতঃ তিনি বেদান্তশাস্ত্রে একজন অদ্বিতীয় পণ্ডিত বলিয়া বিখ্যাত হইয়া ছিলেন। এই বেদান্তশাস্ত্রে অতিশয় বিজ্ঞতার জন্যই তিনি সাধারণতঃ পণ্ডিত উপাধিতে ভূষিত হয়েন। তাঁহার কুলগত উপাধি কি ছিল, সে বিষয়েও কিছুই জানিতে পারা যায় না। শ্রীযুক্ত হারাধন দত্ত ভক্তিনিধি মহাশয় শ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকায় যে প্রবন্ধটা লিখিয়াছিলেন তাহাতে তিনি বলেন যে, “বেদান্ত-শাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত ছিলেন বলিয়া "তাহার কুলগত উপাধি ধরিয়া কেহ ডাকিতেন না, পণ্ডিত বলিয়া সকলে গণ্যমান্য ও সম্মান করিতেন, সেই কারণেই তাহার বংশ-উপাধি ঢাকিয়া
গিয়াছিল।

শ্রীমৎ বক্রেশ্বর প্রভু কোন দ্বার-পরিগ্রহ করেন নাই এবং যৌবনেই সংসার-বিরক্ত উদাসীন হইয়া কেবল জ্ঞানচর্চ্চাদি দ্বারাই জীবন অতিবাহিত করিতেন। কিছু দিন পরে, বোধ হয় শুষ্ক ও নীরস জ্ঞানমার্গ তাঁহার প্রতি তত সুখকর বোধ না হওয়ায়, তিনি শান্তিপুরে গমনপূর্ব্বক যোগেশ্বর, শ্রীমৎ অদ্বৈতাচার্য প্রভুর নিকট যোগ শিক্ষায় নিযুক্ত হয়েন এবং তাহারই সহিত মিলিত হইয়া যোগসাধন করেন। এবং যোগসিদ্ধি লাভ করিয়া চরম ফল শ্রীচৈতন্যরূপী ভগবানের শ্রীচরণ লাভে-কৃতার্থ হইয়াছিলেন। শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিত প্রভু যোগেশ্বর শিবাবতার শ্রীমদ্ অদ্বৈত প্রভুর সহিত যে যোগ সাধন করিয়া-ছিলেন, সে যোগ অষ্টাঙ্গাদি যোগ নহে—সে যোগ ভক্তিযোগ। যে যোগের সিদ্ধিফলে অণিমা, লঘিমা প্রভৃতি অষ্টসিদ্ধি-রূপ ভগবৎ-ঐশ্বর্য্য লাভ করিতে পারা যায়, এ যোগ সে যোগ নহে- এ যোগ সেই যোগ, যে যোগের ফলে শ্রীল শ্রীঅদ্বৈত প্রভু কলিযুগের মলিন জীবগণের উদ্ধার জন্য কলিযুগ-পাবনাবতার ভগবান্ শ্রীকৃষ্ণচৈতন্য দেবকে আকর্ষণ করিয়া, শ্রীবৈকুণ্ঠধাম পরিত্যাগ করাইয়া , মর্ন্তভূমে নরদেহধারী করাইয়াছিলেন। শ্রীঅদ্বৈত প্রভুর ঐ ভক্তিযোগ সাধনে যম, নিয়ম, আসন প্রভৃতির প্রয়োজন তত ছিল না, তাঁহার সেই যোগসাধন সম্বন্ধে শ্রীচৈতন্য-ভাগবতে লিখিত আছে, যথা—

তুলসীর মঞ্জরী সহিত গঙ্গাজলে।
নিরবধি সেবে কৃষ্ণ মহা কুতূহলে ॥
হুঙ্কার করয়ে কৃষ্ণ-আবেশের তেজে ।
সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদি বৈকুণ্ঠেতে বাজে ॥
যে প্রেমের হুঙ্কার শুনিয়া কৃষ্ণনাথ ।
ভক্তিবশে আপনে সে হইলা সাক্ষাৎ।।
অতএব অদ্বৈত বৈষ্ণর অগ্রগণ্য।
নিখিল ব্রহ্মাণ্ডে যাঁর ভক্তিযোগ ধন্য।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                 ꧁ ২৪. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর  শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds