✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৯. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
অন্যত্র, শ্রীকরিরাজ গোস্বামী শ্রীচৈতন্যদেব সম্বন্ধে বর্ণন করিয়াছেন। যথা----
কলিযুগে যুগধর্ম্ম নামের প্রচার ।
তথি লাগি পীতবর্ণ চৈতন্যাবতার ॥
তপ্ত হেম সম কান্তি প্রকাণ্ড শরীর ।
নব মেঘ জিনি কণ্ঠ-নিস্বন গম্ভীর ॥
দৈর্ঘ্যে বিস্তারে যেই আপনার হাতে ।
চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে ॥
ন্যগ্রোধপরিমণ্ডল হয় তার নাম ।
ন্যগ্রোধপরিমণ্ডল-তনু চৈতন্য গুণধাম ॥
আজানু লম্বিত ভুজ কমল লোচন ।
তিল ফুল সম নাসা সুধাংশুবদন ॥
শান্ত দান্ত নিষ্ঠা কৃষ্ণভক্তিপরায়ণ।
ভক্তবৎসল সুশীল সৰ্ব্বভূতে সম ॥
চন্দনের অঙ্গদ বালা চন্দন ভূষণ ৷
নৃত্যকালে পরি করে কৃষ্ণসংকীর্ত্তন ৷
এই সব গুণ লৈয়া মুনি বৈশম্পায়ন।
সহস্র নামে কৈল তাঁর নাম গণন ॥
বন্দে শ্রীকৃষ্ণচৈতন্য-প্রেমামরতরোঃ প্রিয়ান্ ।
শাখারুপান্ ভক্তগণান্ কৃষ্ণপ্রেমফলপ্রদান্ ॥
অস্যার্থঃ: — শ্রীকৃষ্ণচৈতনরূপ কল্পতরুর কৃষ্ণপ্রেম-ফলদাতা, অতি প্রিয়, শাখারূপ ভক্তদিগকে বন্দনা করি।
পূর্বেই বলা হইয়াছে যে, ভগবান্ যখন অবতার হন, তখন তিনি লীলাপরিকরগণ —নিজ সাঙ্গোপাঙ্গ ভক্তগণের সহিতই অবতীর্ণ হইয়া থাকেন। গৌরাবতারেও ঐরূপ হইয়াছিলেন ; যথা—
সৰ্ব্ব অবতারের সকল ভক্ত লৈয়া।
বৃন্দাবনচন্দ্র গৌর বিহরে নদীয়া ॥
(ভক্তিরত্নাকর)
ভগবানের ভক্তগণ দুই শ্রেণীতে বিভক্ত ; পারিষদ আর সাধক। যথা শ্রীচৈতন্যচরিতামৃতে—
সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার।
পারিষদগণ এক, সাধকগণ আর ॥
যাঁহারা ভগবানের নিত্যসেবক বিশুদ্ধসত্ত্বতনু, তাঁহাদের
নাম পারিষদ; এবং যাহারা সাধনপ্রণালী দ্বারা ভগবানের ভজনাকারী, তাঁহাদের নাম সাধক। শ্রীচৈতন্য দেবের ঐ পারিষদগণ তাঁহার পাদপদ্মের ভ্রমর স্বরূপে অহর্নিশ মনের সাধ মিটাইয়া সেই চরণ-সুধা গান করিয়া কৃতার্থ হইতেন। এবং যে প্রেমরস জীবগণকে আস্বাদন করাইবার জন্য মহাপ্রভু নবদ্বীপে অবতার হইয়াছিলেন, সেই প্রেমফল তিনি নিজেও ঐ সকল ভক্ত গণের দ্বারা অকাতরে বিতরণ করিয়াছিলেন।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧