শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৪৬. উপ-সম্প্রদায় ও প্রাচীন কথা 🏵️ হিন্দুশব্দের উৎপত্তি 🏵️বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob146.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৬. উপ-সম্প্রদায় ও প্রাচীন কথা 🏵️ হিন্দুশব্দের উৎপত্তি 🏵️বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob146.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                       🙏 👇 পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪৫. উপসম্প্রদায়ী বৈষ্ণব 🏵️ অন‍্যান‍্য প্রদেশের বৈষ্ণব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob145.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪৬)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *উপ-সম্প্রদায় ও প্রাচীন কথা*
*🌹মাদ্রাজের বড়্গল ও তিঙ্গল সম্প্রদায় বিশেষ উল্লেখযোগ্য।প্রায় ৬০০ শত বৎসর পূর্বে কাঞ্চীপুরম নিবাসী বেদান্ত তোসীকর নামে জনৈক ব্রাহ্মণ এই সম্প্রদায় দ্বয়ের প্রবর্তক।এঁনারা সাক্ষাৎ বিষ্ণুর উপাসনা করেন।🌹মহারাষ্ট্রদেশে "বিত্থলভক্ত" নামে একটি বৈষ্ণব সম্প্রদায় আছে।এঁনাদের উপাস‍্য দেবতার নাম পান্ডুরঙ্গ বিত্থল বা বিত্থোবা।কেউ কেউ এঁনাদেরকে বৌদ্ধ-বৈষ্ণব বলে থাকেন। খৃঃ ১৪শ, শতাব্দীতে এই সম্প্রদায় গঠিত হয়।🌹দ্বিতীয় আলমগীরের সময় দিল্লীনগরে ধূসর বংশীয় চরণদাস নামক এক ব‍্যক্তি "চরণদাসী" নামে এক সম্প্রদায় গঠন করেন।এঁনারা শ্রীকৃষ্ণের উপাসক,কর্ম ও ভক্তিই তাঁর সাধন বলে অবলম্বন করেন।দিল্লীতে পাঁচ-ছয়টি মঠ আছে।🌹দ্বারকা অঞ্চলে ""মার্গী"" নামে এক সাধু-বৈষ্ণব সম্প্রদায় আছে।রামানন্দী বৈষ্ণবদের সঙ্গে এঁদের মতের ঐক‍্য (মিল) আছে। এঁদের মধ্যে সকলেই গৃহস্থ। আরও বহু বহু বঙ্গদেশে ভিন্ন অন‍্যান‍্য দেশের বৈষ্ণব সম্প্রদায় আছেন তাঁদের বিবরণ আলোচনা হল না।প্রসঙ্গতঃ কেবল নামমাত্র উল্লেখ হল।তাছাড়াও বঙ্গদেশেও তিলকদাসী,দর্পনারায়ণী, হজরতী, গোবরাই, পাগলনাথী প্রভৃতি আরও কয়েকটি ছোট ছোট উপসম্প্রদায় আছে।ওরা চারসম্প্রদায়ের কারও মতাবলম্বী না।কেবল ভিক্ষা-ব‍্যবসায়ী বলে বৈষ্ণব বা বৈরাগী নামে অভিহিত, বস্তুতঃ ওরা বৈষ্ণব নামের অযোগ্য।বৈষ্ণবের করণীয় কোন আচার আচরণ সদাচার করে না।*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*🙏🙏প্রাচীন কিছু কথা🙏🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
         *🙏আর্য‍্য-ধর্ম🙏*
*🌹আর্য‍্য শব্দের অর্থ বিশিষ্ট মান‍্য ও সৎকুলোদ্ভব। বেদ-সংহিতার হিন্দু ধর্মাবলম্বী লোকমাত্রকেই আর্য‍্য বলে অভিহিত করা হয়েছে। যথা ঋগ্বেদে=*
*"বিজানী হ‍্যার্য‍্যান্ যে চ দস‍্যবো বর্হিষ্মতে রনয়া শাসদব্রতান্।" ১ম,৫১ সূত্র।*
*🌷হে ইন্দ্র!ভূমি আর্য‍্যবর্গকে ও দস‍্যুদেরকে বিশেষরূপে অবগত হও।ঐ ব্রতবিরোধীদেরকে নিগ্রহ করে যজ্ঞানুষ্ঠাতা যজমানের অধীন কর। এই দস‍্যু বা দাসগণই শূদ্রনামে অভিহিত। এই আর্য‍্যগণের ধর্মই সনাতন ধর্ম=আর্য‍্যধর্ম বা হিন্দুধর্ম।*
              *🌹আর্য‍্যাবর্ত🌹*
*🍀ঋক্ মন্ত্র পাঠে বুঝা যায় যে,আর্য‍্য ও দস‍্যু বা দাসগণ পরস্পর বিরুদ্ধ স্বভাব ও বিরুদ্ধজাতি ছিলেন। অথর্ববেদ সংহিতা পাঠে জানা যায়,সমগ্র মানব আর্য‍্য ও শূদ্র এই দুই ভাগে বিভক্ত ছিলেন।*
*"তথাহং সর্বং পশ‍্যামি যশ্চ শূদ্র উতার্য‍্যঃ।(কাঃ ৪|১২০|৪)*
*"প্রিয়ং সর্বস‍্য পশ‍্যত উতশূদ্র উতার্য‍্যে।(কাঃ ১৯|৬২|১)*
*🌷আবার শতপথ-ব্রাহ্মণে ও কাত‍্যায়ন শ্রৌত্রসূত্রে কথিত হয়েছে, ব্রাহ্মণ,ক্ষত্রিয় ও বৈশ‍্য এই বর্ণরই আর্য‍্য।*
*"শূদ্রার্য‍্যৌ চর্মণি পরিমন্ডলে ব‍্যবচ্ছেতে।১৩অ,৩ক,৭সূত্র।*
*☘এই সূত্রের অর্থে ভাষ‍্যকার বলেছেন=*
*"শূদ্র শ্চতুর্থবর্ণঃ আর্য‍্যস্ত্রৈবর্ণিকঃ।*
*🍀অতএব শূদ্র পৃথক এক অনার্য‍্য জাতি বলেই বোধ হয়।আর্য‍্যজাতি এই অনার্য‍্যদেরকে নিজেদের সমাজভুক্ত করে নিয়েছিলেন এবং অনেক আর্য‍্যজাতিও আচার-ভ্রষ্ট হয়ে অনার্য‍্য জাতির দলপুষ্ট করেছে। এই আর্য‍্যজাতি যেখানে বাস করতেন তার নাম আর্য‍্যাবর্ত।মনুসংহিতায় এর চতুঃসীমা এইরকম কথিত আছে।=*
*"আসমুদ্রাত্তু বৈ পূর্বাদাসমুদ্রাত্তু পশ্চিমাৎ।*
*তয়োরেবান্তরং গির্য‍্যোরার্য‍্যাবর্তং বিদুর্বুধাঃ।।" ২য়,অঃ।*
*🌺উত্তরে হিমালয়,দক্ষিণে বিন্ধ‍্যাচল, পূর্বে পূর্ব সমুদ্র ও পশ্চিমে পশ্চিম সমুদ্র এই চতুঃসীমাযুক্ত ভূভাগের নাম পন্ডিতগণ আর্য‍্যাবর্ত কহেন।*
*🍁আর্য‍্যাবর্ত  প্রধানতঃ আর্য‍্য অর্থ‍্যাৎ ব্রাহ্মণ,ক্ষত্রিয় ও বৈশ‍্য এই দ্বিজাতিবৃন্দেরই বাসস্থান ছিল।অতএব আর্য‍্যশব্দ হিন্দুদের জাতিগত সাধারণ নাম।*
*"এতান্ দ্বিজাতয়ো দেশান্ সংশ্রয়েরন্ প্রযত্নতঃ।*
*শূদ্রস্তু যস্মিন্ কস্মিন্ বা নিবসেৎ বৃত্তিকর্ষিতঃ।।" (মনু ২য়, অঃ)*
*🌻দ্বিজাতি অর্থ‍্যাৎ ব্রাহ্মণ-ক্ষত্রিয়-বৈশ‍্যরা এই সকল দেশে বসতি করবেন,শূদ্রেরা ব‍্যবসার অনুরোধে যেখানে সেখানে বাস করতে পারে।*
*🔥অমরকোষেও আর্য‍্যাবর্তের এইরকম সীমা নির্দেশ আছে।*
*"আর্য‍্যাবর্তঃ পূণ‍্যভূমির্মধ‍্যং বিন্ধহিমাগয়োঃ।"*
*🍀বিন্ধ‍্য ও হিমালয় পর্বতের মধ‍্যগত জায়গা আর্য‍্যাবর্ত বা আর্য‍্যদের বাসভূমি।*
       *🔥হিন্দুশব্দের উৎপত্তি 🔥*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹এই আর্য‍্যদের ধর্মই আর্য‍্যধর্ম বা হিন্দু ধর্ম নামে কীর্তিত হয়েছে। কিন্তু আশ্চর্য‍্যের বিষয়,এই হিন্দু শব্দটি সংস্কৃত-মূলক নহে।বেদ,স্মৃতি,পুরাণ, দর্শনাদি কোন প্রাচীন গ্রন্থে দেখা যায় না।ঐ শব্দটি "আবস্তিক" নামক প্রাচীন পারসিক ভাষারই অন্তর্গত। সংস্কৃত সিন্ধু শব্দ হতেই পারসিক "হেন্দু" শব্দের উৎপত্তি  এবং কোন অনিবার্য‍্য কারণে এই রূপান্তরিত শব্দই আর্য‍্যসমাজে "হিন্দুস্থান" 'হিন্দুধর্ম' নামে প্রচলিত হয়ে এক্ষণে আর্য‍্যত্বের প্রতিপাদক হয়ে পড়েছে। মেরুতন্ত্রে হিন্দুশব্দের ব‍্যুৎপত্তি লিখিত আছে=*
*"হীনঞ্চ দূষয়ত‍্যেব হিন্দুরিত‍্যুচ‍্যতে প্রিয়ে। (২৩ প্রকাশ)।*
*🌻হীনকে দূষিত করে বলে হিন্দু নামে কথিত। কেউ কেউ বলেন হিমালয় ও বিন্দু সরোবর এই শব্দের আদ‍্য ও অন্ত অংশ নিয়ে "হিন্দু" শব্দের উৎপত্তি  হয়েছে।কারণ উত্তরে হিমালয় দক্ষিণে বিন্দুসরোবর পর্য‍্যন্ত তাবৎ ভূভাগই হিন্দুদের বাসস্থান।*
*🙏গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস বা ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ বৈষ্ণব বিবৃত এখানেই সমাপ্ত করা হ'ল, যদি পরিশিষ্ট রূপে পরবর্তী কিছু সংগ্রহ হয় যুক্ত করা হবে।ভুল ভ্রান্তি, বানান,মার্জনীয়। 🙌জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏রাধে রাধে🙏🙏🙏
 গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস এখানেই পরিসমাপ্তি হইল।
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds