✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রাবণী শুক্লা দ্বাদশী 🌷 ঝুলন দ্বাদশী 😭 বৈষ্ণবাচার্য্য শ্রীরূপ গোস্বামীর অপ্রকট তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/jhulan.html
✧═══════════•❁❀❁•═══════════✧
#বৈষ্ণবাচার্য্য_শ্রীরূপ_গোস্বামী :
(#শ্রাবণী_শুক্লা_দ্বাদশী_ঝুলন_দ্বাদশী_রূপ_গোস্বামীর_অপ্রকট_তিথি:)
বিষয় ভোগ লালসার দুর্ণিবার আকর্ষণ কে হেলায় পরিত্যাগ করে যেসমস্ত চৈতন্যচরণানুচর সাধনভজনে মগ্ন হয়ে ব্রজের লুপ্ত তীর্থ উদ্ধারে নিজেদের আত্মোৎসর্গ করেছিলেন তাদের মধ্যে রূপ গোস্বামী অন্যতম।রূপ গোস্বামীর প্রকৃত নাম অমর।বর্তমান মালদহের রামকেলী গ্রামে জীবনের মধ্যভাগ অতিবাহিত করেন।সুলতান আলাউদ্দিন হুসেনশাহের প্রধান অমাত্য ছিলেন অমর। বাদশাহী খেতাব ছিল-#দবীর_খাস।বাংলা ভাষার পাশাপাশি সংস্কৃত এবং পারসিক ভাষায়ও ছিলেন সুদক্ষ।মালদহে থাকাকালীন তিনি সংস্কৃতে #হংসদূত নামে কৃষ্ণ লীলা বিষয়ক একটি কাব্য রচনা করেন।মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর একবার নবদ্বীপে আসেন।সেইসময় তিনি রামকেলীতে পদার্পণ করেন।সেইসময় অমর এবং সন্তোষ(সনাতন গোস্বামী) দুই ভাই মহাপ্রভুর সাথে দেখা করতে আসেন।মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হোন দুই ভাই এর সাথে কথা বলে। আনন্দে মহাপ্রভু এই দুই ভাই এর নতুন নামকরণ করেন।
#তোমরা_দুই_ভাই_মোর_পুরাতন_জন।
#আজি_হৈতে_দোঁহার_নাম_রূপ_সনাতন।।
রূপ গোস্বামী রাজকার্যে অব্যাহতি দিয়ে চললেন মহাপ্রভুর অণ্বেষণে।লোকমুখে শুনতে পেলেন মহাপ্রভু বৃন্দাবনে যাবেন। রূপ গোস্বামীও বৃন্দাবনের পথ ধরলেন।এদিকে মহাপ্রভু বৃন্দাবন দর্শন করে ফিরে আসছেন পুরীতে।পথে প্রয়াগে রূপ গোস্বামীর সাথে মহাপ্রভুর সাক্ষাত হল।আনন্দে ভরে উঠলেন গৌরহরি।এই শুভ মুহূর্তের অপেক্ষায় তিনি ছিলেন।প্রয়াগের দশাশ্বমেধ ঘাটের মনোরম পরিবেশে দশদিন ধরে তিনি রূপ গোস্বামী কে ভক্তিরস-তত্ত্ব উপদেশ দিলেন।
#রামানন্দ_পাশে_যত_সিদ্ধান্ত_শুনিলা।
#রূপে_কৃপা_করি_তাহা_সব_সঞ্চারিলা।।
সেই উপদেশামৃত গৌড়ীয় বৈষ্ণব জগতে #শ্রীরূপ_শিক্ষামৃত নামে সুবিদিত হয়ে রয়েছে। এই শিক্ষামৃত #শ্রীপাদ_কৃষ্ণদাস_কবিরাজ_গোস্বামী তৎপ্রণীত #শ্রীচৈতন্যচরিতামৃত_কাব্যে_মধ্যলীলার_ঊনবিংশ_পরিচ্ছেদে বিবৃত করেছেন।এবার মহাপ্রভু চললেন কাশীতে।রূপ চললেন বৃন্দাবনে।বৃন্দাবনে এসে দেখা হল সুবুদ্ধি রায়,ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামীর সাথে।মাসাধিক কাল বৃন্দাবনে থেকে খবর পেলেন তাঁর দাদা #সনাতন_গোস্বামী কাশীতে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ লাভ করেছেন।রূপ গোস্বামী চললেন কাশীতে।আর সনাতন গোস্বামী চললেন বৃন্দাবনে।এর ফলে দুজনের দেখা হল না।কাশীতে এসে রূপ গোস্বামী জানলেন মহাপ্রভু পুরীতে চলে গিয়েছেন।রূপ গোস্বামীও পুরীর উদ্দেশ্যে রওনা হলেন।পুরীতে এসে রূপ গোস্বামী হরিদাস ঠাকুরের ভজনকুটিরে (বর্তমান শ্রী সিদ্ধবকুল মঠে) আশ্রয় নিলেন।মহাপ্রভুর সান্নিধ্যে প্রায় দশমাস অতিবাহিত হলে মহাপ্রভুর আদেশেই আবার এলেন বৃন্দাবনে।মহাপ্রভু আদেশ দিলেন
#ব্রজে_তুমি_রসশাস্ত্র_কর_নিরূপণ।
#লুপ্ত_তীর্থ_তাঁর_করহ_প্রচারণ।।
এবার চলল গ্রন্থ রচনা আর লুপ্ত তীর্থ উদ্ধার।#ভক্তিরসামৃতসিন্ধু নামে একটি গ্রন্থ তিনি রচনা করলেন।কিন্তু সেই গ্রন্থেও রাধাকৃষ্ণের লীলাবর্ণনা সন্তোষজনক ভাবে না হওয়ায় তিনি পুনরায় অপর একটি গ্রন্থ রচনা করলেন। নাম দিলেন #উজ্জ্বলনীলমণি ।শুধু বৈষ্ণব নয়, যে কোনো গবেষকের কাছেই এই গ্ৰন্থদুটি অমূল্য সম্পদ।বৃন্দাবনে গোমাটিলার কাছে যোগপীঠ থেকে উদ্ধার করলেন বৈষ্ণবের চির আরাধ্য #শ্রীগোবিন্দদেব কে।বৃন্দাবনে ভিক্ষা করে জীবনধারণ করতেন।গাছের তলায় রাত্রিবাস করতেন।আর রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা স্মরণ করতেন। যে রূপ গোস্বামী প্রথম জীবনে মন্ত্রী ছিলেন তিনিই ভবিষ্যতে জীবনযাপন করলেন
#ছেঁড়া_কাঁথা_নেড়া_মাথা_ছেঁড়া_বহির্বাস।
#লোকে_জিজ্ঞাসিলে_বলি_মুঁই_চৈতন্যের_দাস।।
এই রূপে সময় আগত হলে শ্রাবণ মাসের ঝুলন দ্বাদশী তিথিতে রূপ গোস্বামী #শ্রীরূপ_মঞ্জরী স্বরূপে নিত্যলীলাতে প্রবিষ্ট হন।
#শ্রীচৈতন্য_মনোঽভীষ্টং_স্থাপিতং_যেন_ভূতলে।
#সোঽয়ং_রূপঃ_কদা_মহ্যং_দদাতি_স্বপদান্তিকম্।।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী দীপ বাগুই 📖 👇꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি, উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
