✧══════════•❁❀🙇❀❁•══════════✧
নামপ্রিয় নামসিদ্ধ নামাচার্য্য হরিদাস ঠাকুরের নির্যাণ লীলা(অপ্রকট লীলা) 😭 ভাদ্র মাসের শুক্লা চতুর্দশী তিথি 🙇 শ্রীঅনন্ত চতুর্দশী ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/haridas.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
#নামপ্রিয়_নামসিদ্ধ_নামাচার্য্য_হরিদাস_ঠাকুরের_নির্যাণ_লীলা(অপ্রকট লীলা)।
#ভাদ্র_মাসের_শুক্লা_চতুর্দশী_তিথি_শ্রীঅনন্ত_চতুর্দশী
*কৃষ্ণ ভগবান নাকি? তাহলে ঐ গোপবালকদের সাথে ঘুরে বেড়াচ্ছে কেন?ওদের উচ্ছিষ্ট খাচ্ছে কেন? ভগবান হলে এইরকম আচরণ করবে কেন? সংশয় উপস্থিত হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে। কৃষ্ণকে পরীক্ষা করতে কৃষ্ণের ধেনু-বৎস চুরি করলেন।কৃষ্ণ নিজের বৈভব প্রকাশ করতেই ব্রহ্মা নিজের ভুল স্বীকার করলেন।স্বীকার করলেন কৃষ্ণই পরম ঈশ্বর। গোবিন্দই আদি পুরুষ। তাকেই ভজনা করি। প্রকট হল #ব্রহ্ম_সংহিতা ।
কিন্তু ভুলের ক্ষতিপূরণ তো দিতেই হবে।যেমন ধেনু-বৎস হরণ করেছ তেমন যবন কুলে জন্মাতে হবে।
#জাতি_কুল_ধর্ম_সব_নিরর্থক_বুঝাইতে।
#জন্ম_নিলেন_হরিদাস_অধম_কুলেতে।।
ব্রহ্মা যবন কুলে জন্ম নিল।আর কৃষ্ণ ব্রাহ্মণ কুলে জন্ম নিল। সময়ে দুজনের আবার মিলন হলো। গৌরহরি মিললেন হরিদাসের সাথে।
গৌরহরি সন্ন্যাস গ্রহণ করে বিশ্ব কে কৃষ্ণনামে মাতিয়ে স্থায়ী হলেন পুরীতে। রাজগুরু কাশীমিশ্রের বাড়ির ছোট একটি ঘরে। ঘরটির শুভনাম #শ্রীগম্ভীরা।পরে এলেন হরিদাস।মহাপ্রভু একদিন জগন্নাথ দর্শনে গিয়ে জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠ (বকুল গাছের ডাল) পেলেন।গম্ভীরার পাশেই রোপন করলেন। দেখতে দেখতে ছায়া প্রদানকারী গাছে পরিণত হল।শুভনাম #শ্রীসিদ্ধবকুল। এর তলাতেই কুটির করে থাকতে লাগলেন হরিদাস।
গম্ভীরায় মহাপ্রভুর সেবক ছিলেন গোবিন্দ।হরিদাসের প্রীতি জেনে গোবিন্দ প্রতিদিন মহাপ্রভুর অধরামৃত হরিদাস কে দিয়ে আসেন।হরিদাস তাই পেয়ে জীবনধারণ করে।
#একদিন_গোবিন্দ_মহাপ্রসাদ_লৈয়া।
#হরিদাসে_দিতে_গেলা_আনন্দিত_হৈয়া।
#দেখে_হরিদাস_ঠাকুর_করিয়াছেন_শয়ন।
#মন্দ_মন্দ_করিতেছেন_সংখ্যা_সংকীর্তন ।।
হরিদাসের প্রতিজ্ঞা - প্রতিদিন #তিনলক্ষ_নাম করবেন।সেই প্রতিজ্ঞা পূরণ করছেন।গোবিন্দ এসেছে প্রসাদ নিয়ে অথচ নামের সংখ্যা পূর্ণ হয়নি। মহাপ্রসাদের সম্মান রক্ষার্থে প্রসাদ বন্দনা করে হরিদাস একরঞ্চ অর্থাৎ এককণিকা প্রসাদ নিজে পেলেন।খবর গেল মহাপ্রভুর কাছে।গম্ভীরা থেকে গৌর এলেন সিদ্ধবকুলে।ভগবান এলেন ভক্তের দুয়ারে। মহাপ্রভু জিজ্ঞাসা করতেই হরিদাস বললেন #শরীর_সুস্থ_হয়_মোর_অসুস্থ_বুদ্ধি_মন।
মহাপ্রভু বললেন-
#প্রভু_কহে_বৃদ্ধ_হৈলা_সংখ্যা_অল্প_কর।
#সিদ্ধ_দেহ_তুমি_সাধনে_আগ্রহ_কেনে_ধর।।
#লোক_নিস্তারিতে_এই_তোমার_অবতার।
#নামের_মহিমা_লোকে_করিলা_প্রচার।।
বলিহারি যাই কলির ভগবানের!! নিজমুখে ভক্তমহিমা কীর্ত্তন করছেন। এমন হয় নাই আর হবারও নয়।
এরপর নানা প্রসঙ্গ আলোচনা হবার পরে হরিদাস বললেন,"মহাপ্রভু,আমার মনে হচ্ছে তুমি ্এবার অপ্রকট হবে।কিন্তু আমি তোমার অপ্রকট লীলা দেখতে পারব না।আমি তোমার আগে চলে যেতে চাই।তাই আমার মনে এক বাসনা জেগেছে।আমার শেষ সময় যখন উপস্থিত হবে তখন আমি যেন তিনটে কাজ করতে পারি।
১>#আমার_বুকে_যেন_তোমার_পাদপদ্ম_ধারণ_করতে_পারি।
২>#আমি_যেন_দুচোখ_ভরে_তোমার_মুখখানি_দেখতে_দেখতে_চোখ_বুজতে_পারি।
৩>#আর_মুখে_যেন_অনর্গল_তোমার_অমিয়_মধুর"#কৃষ্ণচৈতন্য" #নাম_উচ্চারণ_করতে পারি।
ভক্ত বৎসল মহাপ্রভু বললেন,"হরিদাস,তুমি প্রতিদিন তিনলক্ষ নাম করে আমাকে তৃপ্তি দাও।তোমার ভক্তি তে আমি বাঁধা পড়ে আছি।তুমি যদি চলে যাও কে আমাকে নাম শুনিয়ে তৃপ্তি দেবে?"
#আমার_যা_কিছু_সুখ_সব_তোমা_লইয়া ।
#তোমার_যোগ্য_নহে_যাও_আমারে_ছাড়িয়া ।।
হরিদাস বললেন,"মহাপ্রভু,তুমি তো মহাপৃথিবী।আর আমি সেই মহাপৃথিবীর একটা ক্ষুদ্র পিঁপড়ে মাত্র । একটা পিঁপড়ে চলে গেলে মহাপৃথিবীর কি কোনো ক্ষতি হয় ? তুমি আমার এ ইচ্ছে পূর্ণ করো।" হরিদাস কে আশ্বস্ত করে মহাপ্রভু গম্ভীরা তে চলে গেলেন।
পরের দিন অনন্ত চতুর্দশী।মহাপ্রভু এলেন সিদ্ধবকুলে।হরিদাস ঠাকুর নামে মগ্ন। মহাপ্রভু কে দেখতে পেয়ে হরিদাস ঠাকুর মহাপ্রভুর পাদপদ্ম বুকে জড়িয়ে ধরে; মহাপ্রভুর মুখ দর্শন করতে করতে; আর মুখে *#শ্রীকৃষ্ণচৈতন্য_শ্রীকৃষ্ণচৈতন্য*
উচ্চারণ করতে করতে মহাপ্রভুর চরণে নিত্যলীলাতে প্রবেশ করলেন। যারা সাধনসিদ্ধ হন তারা ইচ্ছামৃত্যু বরণ করেন।যেমন মহাভারতে পিতামহ ভীষ্মের হয়েছিল।
হরিদাসের দেহকে কোলে তুলে নিয়ে মহাপ্রভু ভক্তদের সাথে নিয়ে সিদ্ধবকুল থেকে এলেন সমুদ্র তীরে।সমুদ্রের জলে হরিদাস ঠাকুরের শ্রীদেহের অভিষেক করলেন মহাপ্রভু নিজের হাতে। বললেন - *#সমুদ্র_এই_মহাতীর্থ_হৈলা।*
এরপরে শ্রীদেহের অভিষেক অন্তে মহাপ্রভু জগন্নাথের প্রসাদী মাল্য চন্দনে হরিদাসের দেহকে ভূষিত করে নিজের হাতে সমাধি দিলেন। হরিদাসের দেহকে সমাধিস্থ করার পর মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়ে প্রসাদ বিক্রেতাদের কাছে মহাপ্রসাদ ভিক্ষা করলেন। বললেন-
#হরিদাস_ঠাকুরের_মহোৎসবের_তরে।
*#প্রসাদ_মাগিয়ে_ভিক্ষা_দেহ_তো_আমারে।*
হরিদাস ঠাকুরের মহোৎসব করলেন মহাপ্রভু।গম্ভীরা তে সেদিন বৈষ্ণব সেবা করালেন মহাপ্রভু।
ধন্য ধন্য কলির জীব।তোমরা এমন এক ভগবান কে পেয়েছ যে ভগবান নিজের ভক্তের জন্য ভিখারী হয়ে হাত পাততেও কুণ্ঠা বোধ করেন না। ভক্তের দুয়ারে এসে দাঁড়ান। ভক্তের অনুরোধ রাখেন। ভক্তের অন্তিম সংস্কার করেন। আর কোনো যুগে এমন ভগবান হয় নাই আর হবারও নয়। আজ সেই তিথি। হরিদাস ঠাকুরের নির্য্যাণ তিথি। হরিদাস ঠাকুরের শেষ চাহিদা অনুযায়ী আজো পুরীতে হরিদাস ঠাকুরের ভজনকুটির- শ্রী সিদ্ধবকুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীনাম হয়ে চলেছেন। মহাপ্রভুর আবাসগৃহ গম্ভীরাতেও অহরহ অখণ্ড শ্রীনাম হয়ে চলেছেন। কোনো দর্শনার্থী গেলেই শুনতে পাবেন এই দুই মঠের সর্বত্যাগী বাবাজীরা কন্ঠে শ্রীনাম উচ্চারণ করছেন।শ্রীনাম যথা-
💐💐 *#শ্রী_কৃষ্ণচৈতন্য_প্রভু_নিত্যানন্দ ।*
*#হরে_কৃষ্ণ_হরে_রাম_শ্রী_রাধে_গোবিন্দ।।*
💐💐 সমুদ্র তীরেই হরিদাস ঠাকুরের সমাধি মন্দির বিরাজিত।মন্দির টি #হরিদাস_মঠ নামেই সর্বাধিক সুপ্রসিদ্ধ।হরিদাস ঠাকুরের সমাধি ছাড়াও তিন প্রভু যথা নিতাই গৌর সীতানাথ সুসেবিত।বড় বাবাজী মহারাজ শ্রীপাদ রাধারমণ চরণ দাস বাবাজীর সেবা বর্তমান।এখানেও অহরহ ভুবনমঙ্গল
*💐💐#ভজ_নিতাই_গৌর_রাধে_শ্যাম। #জপ_হরে_কৃষ্ণ_হরে_রাম💐💐* - এই নাম হয়ে চলেছেন।
অন্তিমে প্রণাম। বারংবার প্রণাম।।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী দীপ বাগুই 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি, উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
Facebook 👉 https://www.facebook.com/deep.bagui.9
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧