শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৫২. মুরলী বর্ষণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ

✧═══════════•❁❀❁•═══════════✧
                ꧁ ৫২. মুরলী বর্ষণ লীলা 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
            ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🌻মুরলী বর্ষণ,গৌর চন্দ্রিকা🌻*
*নিশি পরভাতে গোরা বসি নিরজনে।*
*ছল ছল ধারা বহে অরুণ নয়নে।।*
*কহইতে  অন্তর  গদ গদ  ভাষ।*
*ক্ষণে  কৃষ্ণ বলি গোরা ছারয়ে নিশ্বাস।।*
*কম্প পুলকঘন ক্ষণে চমকিত।*
*হেরি সহচরগণ না বুঝয়ে রীত।।*
*মেঘপানে চাহে ক্ষণ নিরখয়ে বাঁশ*
*জ্ঞানদাস কহে বাঁশী দেহ গৌরীদাস।।*
*🌻এই গৌরচন্দ্রিকার ভাব ধারা একটু অন‍্যরকম।* 
*একটু অন‍্য ধারায় বর্ণন করব।* 
*শ্রীবাসের অঙ্গনে গোরা নাচে হরিবোলে।*
*নাচে হরিবোলে গোরা দু'টি বাহু তুলে।।*
*আজ মহাপ্রভুর ভাবধারা একেবারেই যেন অন‍্যরকম।* *শ্রীবাস অতি যত্ন করে মহাপ্রভুকে নিজগৃহে কীর্তন করতে নিয়ে এলেন।* *শ্রীবাসের চারভাই কীর্তন করেন,তৎসহ অপূর্ব কীর্তন পরিবেশন করেন মুকুন্দ দত্ত মিলিত হলেন,মুরারি,সদাশিব,গদাধর প্রভৃতি অন‍্যান‍্য ভক্তগণও উপস্থিত হলেন।* *তখন গৌরসুন্দরকে মাঝে বসিয়ে ঘিরে বসলেন,তখন মহাপ্রভু কি বলতে গিয়ে মূর্ছিত হয়ে পড়লেন।* *সংকীর্তন আর হল না,* *তবুও সহচরগণ সকলে প্রেমানন্দে বিভোর হয়ে পড়লেন।* *তারপর দেখা গেল মহাপ্রভু কাঁদতে লাগলেন,* *কি ভাব কিছুই বুঝা যাচ্ছে না।* *সে কি ক্রন্দন,করুণস্বরে,* *যেন পাষাণ দ্রব হয়।*পাষাণ গলে যায়*। *হঠাৎ তারপর চরম হাসিতে লাগলেন।* *হাসির বিরাম নেই,যেন মনে হল,সেই হাসির ধর্মই এই,অন‍্যকে হাস‍্যরসে মুগ্ধ করা।* *পরক্ষণেই আবার কাঁপতে লাগলেন, সকলে ধরে তাঁর কম্পন নিবারণ করবার চেষ্টা করলেন, কিন্তু তা পারলেন না।* *কখনও বা কারো কন্ঠ জড়িয়ে ধরে পুনঃ কাঁদতে লাগলেন।* *আর বলতে লাগলেন,আমার কৃষ্ণকে এনে দাও,* *আমার প্রাণ বাঁচাও,কখনও বলছেন,তোমরা সকলে কৃষ্ণ ভজনা কর,এমন দয়াল আর নাই, এইসব কথা শুনে কেহ কোন ভাব কিছুই বুঝতে পারছেন না।* *কিছুই অনুমান করতে পারছেন না।* *কিন্তু যখন যে ভাবে থাকছেন বেশ সুন্দর আস্বাদন হচ্ছে।* *শ্রীবাসের ঘরের ভিতরে স্ত্রীলোক আর বাইরে ভক্তগণ।* *সকলে আনন্দে উন্মত্ত হয়ে দর্শন করছেন।* *হঠাৎ মহাপ্রভু বাহ‍্য চেতনা পেয়ে বলতে লাগলেন,আমার কৃষ্ণ পেয়েছিলাম,* *কিন্তু হারিয়ে ফেললাম।* *বলে পুনঃ অচেতন হয়ে গেলেন।* *এইরকম লীলাবিলাস দেখতে দেখতে সুখের নিশি পোহাইয়ে গেল।* *মহাপ্রভুর লীলা দর্শনে ভক্তগণ সকলে মুগ্ধ হলেন।* *প্রকৃত ভক্ত না হলে মহাপ্রভুর লীলা বুঝা বড়ই কঠিন।*
*মহাপ্রভুর ভক্তগণ যে শুদ্ধভক্ত,শুদ্ধভক্ত ছাড়া রস আস্বাদন হয় না।* *বা রস আস্বাদন করা যায় না।* *গৌরসুন্দরের ভাবে,ভঙ্গিতে,তাঁর স্পর্শে,কথায়,বা রোদনে যেন কি একটা শক্তি আছে।* *মহাপ্রভুর আজ কোন ভাবে ভাবিত?সকলে ভাবতে লাগলেন।* *একি জাগরণ অবস্থা?না নিদ্রা অবস্থা?এপৃথিবী?না বৈকুন্ঠ?* *মহাপ্রভু শ্রীশুকদেব গোস্বামী না স্বয়ং শ্রীকৃষ্ণ।* *সে রজনীতে যাঁরা যাঁরা মহাপ্রভুর সেই ভাব দর্শন করেছিলেন,* *তাঁদের সকলের হৃদয়ে মহাপ্রভু জুড়ে বসে আছেন।* *অন‍্য কথা,অন‍্য ধ‍্যান,অন‍্য  চিন্তা,করবার শক্তি,কি পুরুষ,কি নারী কারও রহিল না।* *অন্তরে কেবল মহাপ্রভু।* *প্রায় ভোরবেলা,মহাপ্রভু উচ্চস্বরে রোদন করতে লাগলেন,* *নয়নজলে ভূমি সিক্ত হয়ে গেল,তিনি ব‍্যাকুল হয়ে বলতে লাগলেন,একি হল?* *সকালবেলা মহাপ্রভুর কান্না শুনে অনেকেই এলেন,কান্নার কারণ বোধহয় পাওয়া গেল,বললেন মহাপ্রভুর কর্ণে হরিনাম দিলে কান্না থেমে যাবে।* *সকলেই হরিনাম করতে লাগলেন,কিন্তু কান্না থামল না।* *নয়নধারার বিরাম নেই,সেই সময় গদাধর এসে উপস্থিত হল,তাঁকে দেখে মহাপ্রভু বললেন,কৃষ্ণ কোথায় গেলেন?* 
*গদাধর বললেন,কৃষ্ণ আর কোথায়!* *তোমার হৃদয়মাঝে আছে।* *এই কথা শুনে মহাপ্রভু ভাবলেন,তবে আর কি!এতদিন পর আমার কৃষ্ণকে কাছে পেয়েছি,বলেই,দুই হাতের নখ দিয়ে হৃদয় চিরতে গেলেন,* *আস্তে ব‍্যস্তে গদাধর দুইহাত ধরলেন,সঙ্গে সঙ্গে সেখানে শচীমা উপস্থিত হয়েছিলেন,* *শচীমাও নিমাইয়ের হাত চেপে ধরলেন।* *সকলে তাঁকে সান্ত্বনা দিলেন,এই ভাবে সন্ধ‍্যা হয়ে গেল,* *সন্ধ‍্যাকালে শ্রীবাস অঙ্গনে সকলে মিলে সংকীর্তন করলেন।*
*অদ‍্য মহাপ্রভুর এই দশা দেখে শচীমা ঘরে নিয়ে এলেন।* 
*নিজ অঙ্গনে গোরা নাচে হরিবোলে।*
*নাচে হরিবোলে গোরা দু'টি বাহুতুলে।।*
*🌻অন‍্য ভাবের গৌরচন্দ্রিকা🌻*

 *🌻ব্রজলীলা মুরলী বর্ষণ🌻*
*রাইক হাব,ভাব হেরি মাধব,*
     *লোরে ভরল দু'নয়ন।*
*প্রেম তরঙ্গে, অঙ্গ অবশ ভেল,*
     *ধরণী মূরছিল কান।।*
   *সুন্দরী নাগরে করলহি কোর।*
*কতহিঁ বুঝায়ল,কতহুঁ নিবেদল,*
    *দুহুঁ মুখ হেরি দোঁহে ভোর।।*
*ভরমহি কানু,মুরলী লেই সুন্দরী,*
     *আজ্ঞা পাই করল পয়ান।*
*রোই রোই নন্দ-, -গৃহে চলু মাধব,*
     *দুখ ভরে করল শয়ন।।*
*জটিলাক মন্দিরে,শুতল সুন্দরী,*
      *সব জন উঠিল জাগি।*
*কহ ঘনশ‍্যাম,দাস হৃদি কম্পিত,*
     *নাজানি কি হ য় বংশী লাগি।।*
*🌻হাব=স্ত্রীলোকের শৃঙ্গার ভাবজাত বিলাসাদির ক্রিয়া বিশেষ।* *মাধব নিজ গৃহে শয়ন কক্ষে শয়নে আছেন।* *আচমকা মাধবের রাইকিশোরীর কথা মনে জেগে উঠল,কি করবেন ভেবে পাচ্ছিলেন না,হঠাৎ মা যোগমায়ার কথা মনে হল,* *যোগমায়াকে স্মরণ করে মাধব শ য়ন কক্ষ হতে বেড়িয়ে যাবটে রাধাগৃহে উপনীত হলেন।* *রাধার বেশ ভূষা দেখে (হাব) মাধবের না জানি দুই নয়নে বারিধারা ভরে উঠল।* *এবং রাধাবদন দর্শন করে শ‍্যাম তনু অবশ হল,আর ভূমিতে মূর্ছিত হয়ে পড়লেন।* *সঙ্গে সঙ্গে শ‍্যাম নাগরকে রাইধনি কোলে নিলেন,কি হয়েছে জিজ্ঞাসা করতে লাগলেন,আরো বললেন,এই নিশিতে হঠাৎ কেন এলে?* *আমি বাদিনীর ঘরে বাস করি,যদি শাশুড়ী,ননদিনী এরা দেখে নেই,আমার কি যে হবে ভাবতেই পারছি না।* *শ্রীগোবিন্দের লীলা বুঝা সাধারণ মানুষের পক্ষে বড়ই কঠিন।* *মাধবকে অনেক কথা বুঝালেন,বুঝানোর পর শ‍্যামসুন্দর ভুল করে নিজের মুরলী ফেলে নিজ গৃহের দিকে চলে গেলেন।*
*গৃহে গিয়ে শয়ন করলেন,রাধা সাত-পাঁচ চিন্তা করতে করতে যখন ঘুমোলেন,তখন যাবটের সকলে প্রায় জেগে উঠেছেন অর্থ‍্যাৎ ভোর হয়েছে ঘুম ভেঙ্গেছে।* *রাধাও প্রত‍্যহ ভোরবেলা ঘুম থেকে জেগে উঠেন,আজ কি ব‍্যাপার? জটিলা ভাবলেন,এত দেরী কেন?*
*🌻🌻দ্বিতীয় পদ🌻🌻*
*নিশাচল অস্তাচলে গত।*
*জটিলা দেখিল রজনী গত।।*
*চলিল তুরিতে,সুরুজ পূজিতে,*
     *পাঠাইতে বধূর স্থলে।*
*ধেয়ে চলে অতি,তরিত গতি,*
*দ্বার মোচন দেখি,গৃহে করে গতি,*
*দেখিল নয়নে,বধূ যে শয়নে,*
    *অচেতনে বাঁশী কোলে।।*
*জটিলা দেখিয়া ক্রোধেতে ভোর,*
*এ কি কলঙ্কিনী কোলেতে তোর,*
*হইবে মনুজ,নন্দ তনুজ,*
     *ভূজ বাঁশী কোথা পাইলে।*
*বুঝিনু নিশিতে আইল শ‍্যাম,*
*বাঁশীতে গাহিল তোহারি নাম,*
*দেখি  নিশিগত, পলাইতে তুরিত,*
       *ভরমে গিয়াছে ফেলে।।*
*তাহারি  হাতের   এই   মুরলী,*
*সেই  দিলি  মোর কুলেতে কালি,*
*গুরু   গৌরব,  সতী   সৌরভ,*
        *সব  গেল রসাতলে।*
*জটিলা বচনে জাগিলা রাই,*
*ইঙ্গিত বুঝি দেখিছে চাই,*
*শেজে  বাঁশুরী, লাজে  কিশোরী,*
       *ঈশ্বরী  প্রতি বলে।।*
*(ওমা)বিপদ ভঞ্জিনী জানিব তোরে,*
*বিষম শঙ্কটে রাখ মা মোরে,*
*ব্রজের  নিবাস, বুঝিবা নির্বাস,*
        *ভাগবত দাস বলে।।*
*🌻জটিলা দেখলেন রজনী প্রভাত হয়েছে,বৌমা এখনও নিদ্রা হতে উঠে নাই?* *না জানি বৌমার কিছু  হল না কি?* *এই কথা ভেবে বৌমার ঘরের কাছে আসতেই দেখলেন ঘরের দরজা খোলা,ঘরে প্রবেশ করেই দেখলেন,বধূর বক্ষে বাঁশী।* *বাঁ দেখে জটিলার অবস্থা তেলে আগুনে।* *যা ইচ্ছে নয় বলাবলি করতে লাগলেন।* *ঐ বাঁশী তো কেলে ছোড়ার, নিশ্চয়ই রাত্রে কেলে ছোড়া বৌমার ঘরে এসেছিল,নইলে বাঁশী পাবে কোথায়?* *কলঙ্কিনী,অসতী,পর পুরুষের সঙ্গে নিশি যাপন করা!*
*আরো যা ইচ্ছে তাই জটিলা বলতে লাগলেন,রাধার ঘুম ভাঙ্গল কথায়।* *জটিলার ভাবগতি দেখে রাধারানী সব বুঝতে পারলেন,মনে মনে রাধা,মা বিপদতারিণী যোগমায়ার স্মরণ করলেন।* *পদকর্তা ভাগবত দাস বলছেন,এবার বোধহয় ব্রজ হতে রাধার নির্বাসন হবে।*
*🌻 তৃতীয় পদ🌻*
*বাঁশী দেখি জটিলার ক্রোধে অঙ্গ জ্বলে।*
*ক্রোধকরি বলে আসি দেখগো কুটিলে।।*
*কুটিলা মায়ের বাক‍্যে আইলা ত্বরা করি।*
*কে বলে সাধ্বী সতী রাধিকা সুন্দরী।।*
*দাসী প্রতি বলে তারে ডেকে আন তুমি।*
*তাহার ঘটকপনা দেখাইব আমি।।*
*শুনিয়া ডাকিতে দাসী যাই দ্রুত পদে।*
*জগন্নাথ দাস কয় রাখ মা বিপদে।।*
*🌻রাধার বক্ষের উপরে বাঁশী দেখে জটিলা অতি ক্রোধান্বিত হলেন।* *সঙ্গে সঙ্গে কুটিলাকে ডাকলেন, ও বললেন কে বলেরে রাধা সতী সাধ্বী? তুই এখুনি তাদের ডেকে নিয়ে আয়,কুটিলা তখন দাসীকে ডেকে বলল,তুই তাড়াতাড়ি যা ডেকে নিয়ে আয়।* *যে রাধাকে সতী সাধ্বী বলে।* *তার একদিন কি আমার একদিন।* *দাসী তখন কুটিলার কথা শুনে দ্রুতগতিতে ঘটক (যোগেশ্বরী বড়াই বুড়ি) কে ডাকতে গেল।* *পদকর্তা জগন্নাথ দাস বলছেন,ওমা যোগেশ্বরী তুমি এই বিপদ হতে রক্ষা কর।*
 *🌻চতুর্থ পদ🌻*
*দাসী মুখে যোগেশ্বরী,শুনিয়া শঙ্কট ভারি,*
      *করিলেন মায়া চমৎকার।*
*হয় মুরলী বর্ষণ,যে যথা করে শয়ন,*
      *পার্শেতে পার্শেতে সবাকার।।*
*যশোদা গৃহেতে মুরলী,লইলেন বনমালী,*
     *দিল রানী কৃষ্ণ বাঁশী বৈলে।*
*অন্তর্য‍্যামী জানি সর্ব,নাশিতে কুটিলার গর্ব,*
       *হাতে করি সেই পথে চলে।।*
*যোগমায়া দাসীকে বলে,দাঁড়াও যাই শয‍্যা তুলে,*
     *ছল করি তুলিল সত্বর।*
*বলে শীঘ্র এসো দাসী,আমার শয‍্যাতে বাঁশী,*
     *দেখে আমি মনে বাসি ডর।।*
*তদন্তর বাঁশী লয়ে,চলিলা জটিলালয়ে,*
    *হাসি হাসি মায়া প্রকাশিয়া।*
*ভাগবত দাস কয়,প্রণাম করি মা পায়,*
    *কে বুঝিতে পারে তোমা মায়া।।*
*🌻দাসী মুখে সব কথা শুনে যোগমায়া এক চমৎকার মায়া সৃষ্টি করলেন।* *সকল ঘরে সকলের শয‍্যায় মুরলী সৃষ্টি করলেন।* *মা যশোদাও তাঁর শয‍্যায় একটি মুরলী পেলেন ও গোপালকে দিয়ে দিলেন।* *অন্তর্য‍্যামী শ্রীকৃষ্ণ যোগমায়ার সমস্ত চমৎকারিতা জানতে পেরে জটিলার গৃহের দিকে হেঁটে চলেছেন,হাতে মুরলী নিয়ে।* *যোগমায়া জটিলা গৃহে এলেন,বললেন কি হয়েছে ডেকে পাঠাইলি কেন?বড়াই বুড়িকে ন‍্যায় অন‍্যায় কথা শুনালেন জটিলা,তখন যোগমায়া বললেন,চল তোদের ঘরে যাই শয‍্যা দেখব।* *গিয়ে দেখে জটিলা ও কুটিলার শয‍্যাতে মুরলী, যোগমায়া মনে মনে বলছেন,ওরে পোড়ামুখী দেখ কে সতী আর কে অসতী।*
*জটিলা ও কুটিলার ঘরে বাঁশী দেখে বলল,কি রে তোদের ঘরে ঐ কেলে ছোড়াও আসে নাকি? 
*মনে মনে এইকথা গুলো বলে বড়াই বুড়ি মৃদুমন্দ হাসছেন।* *পদকর্তা ভাগবত দাস বলছেন,ওগো মা তোমার মায়া বুঝতে পারে কয়জন? যেজন কৃষ্ণ ভজন করেন তারাই তোমায় জানে।*
*সকলেতে মেলি বাঁশী একত্র করিল।*
*পর্বত আকার বাঁশী রাশি হইল।।*
*মোর বাঁশী মোরে দেহ কহে যোগেশ্বরী।*
*মূল বাঁশী চিনে লৈল এই ছলা করি।।*
*ক্রোধভরি জটিলা কহিছে সর্বজনে।*
*পোড়াহ সকল বাঁশী জ্বালিয়া আগুনে।।*
*আগুন জ্বালিয়া পোড়াইল সব বাঁশী।*
*সকলে দেখিল বাঁশী হৈল ভস্মরাশি।।*
*যোগমায়ার মায়া কেবা বুঝিতে পারে।*
*ভাগবত দাস ভাসে সুখের সাগরে।।*
*🌻বিরাম পদ🌻*
*জটিলা আদর করি,রাধিকার করে ধরি,*
    *কহে কত মধুরিম বাণী।*
*না বুঝি তোমার তত্ত্ব,মন্দ যে বলেছি কত,*
     *দুখ যেন না বাস মা তুমি।।*
    *কুলের প্রদীপ তুমি মোর।*
*এতবলি কোলে লয়ে,গায় হাত বুলায়ে,*
      *দুই নয়নে বহে সুখ লোর।।*
*তৈল আমলকি লও,সিনান করিতে যাও,*
     *আজ্ঞা দিয়া চলে নিজ বাস।*
*সকল সঙ্গিনী সঙ্গে,সিনান করিতে রঙ্গে,*
     *চলে কহে জগন্নাথ দাস।।*
*🌻মুরলী বর্ষণ পূর্ণ 🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧               
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds