শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৮. শ্রীকৃষ্ণের পূর্বরাগ, স্নানকালে দর্শন ও বিশাখা কর্ত্তৃক বর্ণন✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

 ✧═══════════•❁❀❁•═══════════✧
 ২৮. শ্রীকৃষ্ণের পূর্বরাগ, স্নানকালে দর্শন ও বিশাখা কর্ত্তৃক বর্ণন ꧂
                        👇👇👇🙏👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻শ্রীকৃষ্ণের পূর্বরাগ, স্নানকালে দর্শন ও বিশাখা কর্ত্তৃক বর্ণন, গৌরচন্দ্রিকা🌻*
*********************************
*সুরধূনী তীরে আজি গৌর কিশোর।*
*ভাবাবেশে গোরাচাঁদ হইলা বিভোর।।*
*দেখি সব রমণীগণ সুরধূনী তীরে।*
*নানারঙ্গে মহানন্দে অবগাহন করে।।*
*আচম্বিতে স্বরূপ গোস্বামী নিয়ড়ে আইল।*
*গোরাচাঁদের সঙ্গে কথা কহিতে লাগিল।।*
*কথা শুনি গোরাচাঁদের ব‍্যাকুলিত মন।*
*ধৈরজ ধর গোরা ভণ দাস লোচন।।*

 *🌻শ্রীকৃষ্ণের পূর্বরাগ,স্নান ঘাটে দর্শন * বিশাখা কর্তৃক বর্ণন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কামিনি করএ সনানে*।
*হেরিতহি হৃদয় হনএ পঁচবানে*।।
*সুবল-কৃষ্ণ কথোপকথনের মধ্যে শ্রীরাধা সখি বিশাখা সেখানে আসেন,* *এসে দেখলেন কৃষ্ণ ও সুবল কথা বলছেন আর কাঁদছেন।* *বিশাখা বলছেন তোমরা এভাবে বসে কাঁদছ কেন?* *কি হয়েছে আমায় খুলে বলো,* *যদি কোন সমাধান করতে পারি।* *তখন চিন্তা দশা রত শ্রীকৃষ্ণ বিশাখাকে বললেন,আমি যমুনার ধারে গিয়েছিলাম* *দেখলাম অপরূপ এক রমণী অবগাহন করছে* *তাঁকে দেখতেই পঞ্চবাণ (মদন আমার)* *হৃদয়ে (শর) হানিল।*
*চিকুর গলয়ে জলধারা*। *জনু মুখসসি ডরে রোএ অঁধারা।।* *চিকুরে (কেশ পাশ হতে) অর্থ‍্যাৎ সেই রমণির মাথার চুল হতে,জলধারা ঝরছে।* *সেই অপরূপ রমণিমণির মুখশশীর ভয়ে* *অর্থ‍্যাৎ তাঁর মুখমন্ডল হতে কোটি কোটি জ‍্যোৎস্না* *দিনেরবেলা কি চন্দ্রের জ‍্যোৎস্না পাওয়া যায়?* *কিন্তু সেই জ‍্যোৎস্না দেখা গেছে*।
*সেই মুখশশীর ভয়ে আঁধার কাঁদছে* *(অশ্রুপাত করছে)*।
*কুচযুগ চারু চকেবা*। *নিঅ কুল মিলিত আনি কোন দেবা*।। *তাঁর কুচযুগল যেন সুন্দর চক্রবাক* *(চক্রবাক-মিথুন)*। *কোন দেবতা*  *(যেন তাদেরকে)* *নিজ-কূলে (অর্থ‍্যাৎ উভয়কেই একই কূলে)* *এনে মিলিত করেছে (এবং)* *পাছে বা পরে আকাশে উড়ে যায় এই ভয়ে ভূজপাশে বেঁধে ধরেছে*।
 *তেঁ সঙ্কাএ ভূজপাসে*।
*বাঁধি ধএল উড়ি জাএত অকাসে*।। 
*তিতিল বসন তনু জাগূ*।।
 *পাছে বা পরে আকাশে উড়ে যায় এই ভয়ে ভূজপাশে বেঁধে ধরেছে।* *সিক্ত (ভেজা)বসন দেহে লেগে রয়েছে ;* *তা দেখে মনে হয় যেন মুনিরও মনে মন্মথ জাগে।*
*ভনই বিদাপতি গাবে।*
*গুনমতি ধনি পুনমত জনু পাবে।।*
*গীতকর্তা বিদ‍্যাপতি গান করে বলছেন,গুণবতী ধনী যেন পূণ‍্যবানকে পায়,* *(অথবা কোন পূণ‍্যবান জন যেন এই গুণবতী ধনীকে পায়)*।
 *সনানে=স্নান,* *পঁচবানে=পঞ্চবাণ* *হনএ=হানিল*, *চিকুর=চুল*,
*গলএ=ঝরছে*, *মুখসসি=মুখশশী*,
*ডরে=ভয়ে* *রোএ=কাঁদছে*
*অঁধারা=আঁধার* *চারু=সুন্দর*
*চকেবা=চক্রবাক* *নিএ=নিজ*
*তেঁ সঙ্কাএ=এই ভয়ে* *ধএল=ধরেছে* *অকাসে=আকাশে* *তিতল=ভেজা বা সিক্ত* 
🌻🌻 নিজের মত করে সাজিয়ে নিবেন।🌻🌻

* পূর্বরাগ (স্নান ঘাটে দর্শন ও বর্ণন)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
   *সখি,শুন শুন আজুক ভাখি*।
*সিনানক বেলি,যো হাম পেখলু*
        *কি কহব নহ মুখ লাখি*
    *যমুনা সিনানে সোই রামা*।
*সিনাওত গোরী,হাম রহুঁ থোরি দূর*
        *কটাক্ষে নেহারল রামা*।।
*** নবানুরাগ মুগ্ধ শ্রীকৃষ্ণ বলছেন, সখি! আজ অপরিচিতা পরমাসুন্দরী একটি রমণী যমুনাতে অবগাহন(স্নান) করছিল, আমি অনতি দূরে দন্ডায়মান হয়ে তাঁর অমানুষিক মূর্তিখানি দর্শন করছিলাম।( একজন মানুষ এত সুন্দরী হতে পারে না, বিধাতা তাঁকে চোখ বন্ধ করে গড়েছিলেন, চোখ খুলে দেখলে হয়ত না জানি কি হত)
অমনি সে রঙ্গিনী হঠাৎ আমার দিকে কটাক্ষপাত অর্থ‍্যাৎ বঙ্কিম লোচনে চাহিয়াছিল।
*হেরইতে মঝু জিউ,তুল ঢুরণে গেঙ*
      *মূরতি রহল তহিঁ ঠারি*
*তিরিজগ ভরমি,উপমা নাহি পাইয়ে*
      *পুনজীউ মূরতি সঞ্চারি*
*সিনান সমাপি,সো বর রঙ্গিণী*
       *চলব করত অনুমানি*
**** আহা-হা-হা চাইবার কতই ভঙ্গি।
তাঁকে দর্শন মাত্রই (মঝুজীউ) আমার জীবন অর্থ‍্যাৎ প্রাণ দেহত‍্যাগ করতঃ (করে) তাঁর ভঙ্গিকৃত বদনখানির তুলনা (ঢুরইতে)অন্বেষণে (তিরিজগ ভরমি) ত্রিলোক ভ্রমণ করতে গমন করিল।আমি কাঠের পুতুলের মতো  দাঁড়িয়ে রইলাম। কিন্তু ভ্রমণ করেও কোন জায়গায় উপমা বা তুলনা দিবার যোগ্য কোন পদার্থ না পেয়ে পুন দেহ মধ্যে প্রত‍্যাগমন করে জীবন সঞ্চারিত করল। সখি,তুমি যাঁর রূপের কথা ও নাম বললে ওকি সেই রাধা? সখি,আশ্চর্য‍্যের বিষয় কি বলব,সেই রঙ্গিনী স্নান করে উঠতেই অর্থ‍্যাৎ গমন করছেন অনুমান করে তাঁর অস্পর্শ জনিত বিরহ দুঃখ সহ‍্য করতে না পেরে যমুনার জল তরঙ্গিত হয়ে তাঁর সঙ্গে সঙ্গে অগ্রসর হয়েছিল।
*অপরশ বিরহ,সহই না পারিয়ে*
        *তরঙ্গিত আগুসারি পানি*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*সজল নীলাম্বর,তনু সঞে মিলে গেঙ*
       *বিন্দু বিন্দু ঝরু বারি*
*রোয়ত শাড়ী,মোহে ধনি তেজব*
        *পহিরব আনহি শাড়ী*
*তাকর দুখ দেখি,হামারি দুন আঁখি*
       *রোই চলিগেঙ তছু সঙ্গে*
*পুন যব দেখব,তব আশ মিটব*
        *কহ কবি রঞ্জন রঙ্গে*
*** ও সখি! তাঁর অঙ্গের সজল নীলাম্বর তাঁর অঙ্গে মিলিত হয়ে বিন্দু বিন্দু জল নিঃসরণ করছে অর্থ‍্যাৎ তাঁর শাড়ী হতে বিন্দু বিন্দু জল পড়ছে। তা দর্শন করে বোধ হতে লাগল যেন সেই সুন্দরী ঘরে গিয়ে অন‍্য শাড়ী পরিধান করে পূর্বের শাড়ীটি ত‍্যাগ করবে ভাবিয়া কাঁদতে লাগল।তার দুঃখ দর্শনে দুঃখিত হয়ে আমার নয়নযুগল তারসঙ্গে সঙ্গেই অনুগমন করেছে। সখি আমি নয়ন হারা হয়েছি,এখন উপায় কি করি।

*🌻প্রচলিত তিনটি পদ🌻*
  *সজনি ও ধনি কে কহ বটে।*
*গোরোচনা গোরি,নবীনা কিশোরী,*
      *নাহিতে দেখিনু ঘাটে।।*
*গোরি=হেম বরণ,নাহিতে=স্নান করিতে,*
*যমুনার তীরে, বসি তার নীরে,*
       *পায়ের উপরে পা।*
*অঙ্গের বসন,করিয়া আসন,*
      *সে ধনি মাজিছে গা।।*
*কিবা সে দুগুলি,শঙ্খ ঝলমলি,*
       *সরু সরু শশীকলা।*
*মাজিতে উদয়, সুধু সুধাময়,*
      *দেখিয়া হইনু ভোলা।।*
*সিনিয়া উঠিতে,নিতম্ব তটিতে,*
        *পড়েছে চিকুর রাশি।*
*কাঁদিয়ে আঁধার,কনক চাঁদার,*
        *শরণ লইল আসি।।*
*চলে নীলশাড়ী,নিঙ্গাড়ি নিঙ্গাড়ি,*
        *পরাণ সহিত মোর।*
*সেই হতে মোর,হিয়া নহে থির,*
         *মনোরথ জ্বরে ভোর।।*
*কহে চন্ডীদাসে,বাশুলী আদেশে,*
        *শুন হে নাগর চান্দা।*
*সে যে বৃষভানু,রাজার নন্দিনী,*
        *নাম বিনোদিনী রাধা।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*থীর বিজুরী,বরণ গৌরী,*
      *পেখলু ঘাটের কূলে।*
*কানাড়া ছন্দে,কবরী বান্ধে,*
        *নব মল্লিকার মালে।।*
   *সই মরম কহিনু তোরে।*
*আড় নয়নে,ঈষৎ হাসিয়া,*
       *আকুল করিল মোরে।।&
*ফুলের গেড়ুয়া,লুফিয়ে ধরয়ে,*
        *সঘনে দেখায়ে পাশ।*
*উচু কুচযুগ,বসন ঘুচায়ে,*
       *মুচকি মুচি হাস।।*
*চরণ কমলে,মল্ল-তোড়ল,*
      *সুন্দর যাবক রেখা।*
*কহে চন্ডীদাসে,হৃদয় উল্লাসে,*
        *পুন কি হবে দেখা।।*
#######################
*এক সে নাগরি,কুলের কুমারী,*
       *দেখিলাম যমুনার ঘাটে।*
*বুকের বসনে,নয়ান মুছিছে,*
        *তা দেখি পরাণ ফাটে।।*
*কিসের লাগিয়া,বয়ান মুছিছে,*
        *বল দেখি সে কে।*
*তাহার লাগিয়া,কান্দে মোর হিয়া,*
       *প্রাণ যে হরেছে সে।।*
*সে যে সুন্দরী,রসের নাগরী,*
        *এসেছে যমুনার জলে।*
*জলের ছলা করি,এসেছে কিশোরী,*
      *দেখসিয়া সভে মিলে।।*
*যদি হয় প‍্যারী,সে হেন সুন্দরী,*
       *কিসের লাগিয়া কান্দে।*
*কহে মানিক চান্দ,শুন হে গোবিন্দ,*
       *ঠেকেছে কালিয়া ফান্দে।।*
*কানাড়া ছন্দে=সর্প যেভাবে কুন্ডলী করে থাকে,* *গেড়ুয়া=গুচ্ছ* *মল্ল-তোড়ল=তোড়া* 
*জয় নিতাই,রাধেশ‍্যাম*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 👇👇👇
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







🙏 SRI KRISHNA LILA 🙏 
🙏 SRI JOYDEB DAWN 🙏
adds