শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৬. শ্রীকৃষ্ণের পূর্বরাগ ( নাম শ্রবণ) ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ, নিবাস-বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১

✧═══════════•❁❀❁•═══════════✧
        ꧁ ২৬. শ্রীকৃষ্ণের পূর্বরাগ ( নাম শ্রবণ) ꧂
সকল কিছু লিখনী এবং 📚 *PDF গ্রন্থ* 📚 👉🌐 https://MrinmoyNandy.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🌻শ্রীকৃষ্ণের পূর্বরাগ,নাম শ্রবণ, গৌরচন্দ্রিকা🌻*
*********************************
    *আজু গোরা আনন্দে বিভোর।*
*ভকতগণ লইয়া, মাতোয়ারা হইয়া,*
      *কীর্তন রসে চূর।।*
*ভক্ত স্বরূপ আইল,শ্রবণে কিবা কহিল,*
        *প্রভু হইলা বিকল।*
*উনমত্ত প্রায়, ইতি উতি চায়,*
      *চলন বড় চঞ্চল।।*
*কখনও রোদন,রাতুল নয়ন,*
     *ভূমে গড়াগড়ি যায়।*
*মন নাহি থির,করয়ে বিড়বিড়,*
      *আপন উর পানে চায়।।*
*ভকতগণ আসিয়া, গোরা পাশে বসিয়া,*
     *প্রভু মুখ পানে চায়।*
*কৃষ্ণদাস কয়, হেন মনে লয়,*
       *নব ভাব গোরার উদয়।।*

*🌻ব্রজলীলা,বিশাখা কর্তৃক শ্রীকৃষ্ণ কর্ণে "রাধা"মহামন্ত্র নাম দেওন,(নাম শ্রবণ)🌻*
********************************
*প্রথম পদ*
*সখি রাধা নাম কি কহিলে।*
*শুনি কান মন জুড়াইলে।।*
*কত নাম আছয়ে গোকুলে।*
*হেন হিয়া না করে আকুলে।।*
*ঐ নামে আছে কি মাধুরী।*
*শ্রবণে রহল সুধাভরি।।*
*চিতে নিতে মূরতি বিকাশ।*
*অমিয়া সায়রে যেন বাস।।*
*আঁখিতে দেখিতে করে সাধ।*
*এ যদুনন্দন মন কাঁদ।।*

*🌻গোচারণ ভূমিতে শ্রীকৃষ্ণ বসেছিলেন,তৎ সময়ে বিশাখা অকস্মাৎ উপনীত হয়ে বললেন,* *ওহে কৃষ্ণ,তোমাকে একটি কথা এসেছি।* *এসো শুনে যাও।* *শ্রীকৃষ্ণ বিশাখার কথা শুনে তাঁর কাছে গেলেন,* *এবং বিশাখা কৃষ্ণকে নিয়ে নির্জন বনে গমন করলেন।* *বিশাখা বলতে লাগলেন,* *দেখ কৃষ্ণ তুমি যেমন ভূবন মোহন সুন্দর নায়ক,* *তেমনি* *এই ব্রজে রূপে-গুণে গুণান্বিতা* *অতুলনীয়া তোমার যোগ‍্যা সুন্দরীর শিরোমণি একটি রমণি রত্ন আছে।* *তাকে কি তুমি চেন?* *যদি সেই সুন্দরীকে লাভ করতে চাও* *তবে এসো,* *তাকে পাবার সন্ধান বলে দিই।* *এইকথা বলে দূতী বিশাখা শ্রীকৃষ্ণের কর্ণে "রাধা" এই মহামন্ত্র নামটি বলে বললেন,* *তুমি এই নাম জপ করতে থাক তবেই তুমি তার দর্শন পাবে।* *আহা জপ করা তো দূরের কথা, শ্রীকৃষ্ণ ঐ রাধা নাম শ্রবণ করা মাত্রই ব‍্যাকুল হয়ে কান্দিতে লাগলেন।* *🌻পদের আস্বাদন আরম্ভ🌻* *সখী!কি সুমধুর নাম শুনালে!* *নাম শুনে আমার শ্রবণ(কান)মন শীতল হ'ল।* *এই গোকুলে কত নাম আছে,কিন্তু কারুর নাম শুনে তো কোনদিন মন প্রাণ আকুল হয় না।* *আহা,ঐ নামে যে কত মাধুরী আছে,* *তা বলতে পারব না।* *দেহ,মন,প্রাণ সুশীতল করা এই সুধাময় নাম শ্রবণ মাত্রেই আমার কর্ণবিবর যেন সুধায় পরিপূর্ণ হয়ে রহিল।* *আর দেখ,মাধুর্য‍্যের আলয়স্বরূপ ঐ নাম আমার চিত্তে নেওয়া মাত্রই অর্থ‍্যাৎ জপ করা মাত্রেই নামের মূরতি আমার চিত্তপটে* *উদয় হল।* *আমার মনে হচ্ছে যে আমি যেন অমৃতের সাগরে ডুবে আছি।* *যার নাম এমন,না জানি সে কেমন।* *আমার হৃদয়ে উদিত সেই মাধুর্য‍্যময়ীকে এখন নয়নে দর্শন করবার জন্য সাধ হচ্ছে।* *এবং দর্শন লালসায় যদুনন্দনের সঙ্গে তদীয় গীতকর্তা দাস যদুনন্দনের মনও কাঁদছে।*  *তোমাকে একটি কথা বলতে এসেছি*


*🌻দ্বিতীয় পদ🌻*
*সেই কোন বিধি,আনি সুধানিধি,*
       *থুইল রাধা নামে।*
*শুনিতে সে বাণী,অবশ তখনি,*
        *মূরছি পড়ল হামে।।*.
    *কি আর বলিব আমি।*
*সে দুই আখর,কৈল জরজর,*
        *হইল অন্তর গামী।।*
*সব কলেবর,কাঁপে থরথর,*
      *ধরণ না যায় চিত।*
*কি করি কি করি,বুঝিতে না পারি,*
       *শুনহ পরাণ মিত।।*
*কহে চন্ডীদাসে,বাশুলী আদেশে,*
      *সেই যে নবীন বালা।*
*তার দরশনে,বাড়িল দ্বিগুণে,*
      *পরশে ঘুচব জ্বালা*


    *🌻বিরাম পদ🌻*
*কি মধুর নাম,শ্রবণ পুটে পৈঠত,*
       *অবিচল চিত হরি নেল।*
*মোহিনী মন্ত্র কী,অমিয় পয়োনিধি,*
      *বুঝইতে সংশয় ভেল।।*
      *রাধা কি মধুর নারী।*
*ভূতলে কৌন,কৈছে প্রকটায়ল,*
       *ঐছন শক্তি বিথারি।।*
*সকরুণ দৈব, বুঝলু হাম কতশত,*
      *জনমে কয়লুঁ কত যাগ।*
*তব ইহ নাম, রতন মোহে মিলল,*
      *আজু সফল মঝু ভাগ।।*
*ভণি ইহ বাণী,মনোরথে আকুল,*
      *পুলক পূরিত প্রতি অঙ্গ।*
*ধরই না থেহ, নেহ ঝরু লোচনে,*
       *নরহরি কি বুজব রঙ্গ।।*
   *🌻এখানেই রহিল🌻*

✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







🙏 SRI KRISHNA LILA 🙏 
🙏 SRI JOYDEB DAWN 🙏
adds