✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৪. শ্রীকৃষ্ণের পূর্বরাগ, চিন্তার কারণ বর্ণন বা সুবল উক্তি ꧂
সকল কিছু লিখনী এবং 📚 *PDF গ্রন্থ* 📚 👉🌐https://MrinmoyNandy.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
🌻শ্রীকৃষ্ণের পূর্বরাগ,চিন্তার কারণ বর্ণন বা সুবল উক্তি* *গৌরচন্দ্রিকা🌻*
*********************************
*সঙ্গে রহে গৌরীদাস,গোরা কহে দুঃখ ভাষ,*
*আনিয়া দেখাহ মোরে।*
*আচম্বিতে অচৈতন্য,প্রেমাবেশে শ্রীচৈতন্য,*
*পড়ি গেল সুরধূনীর তীরে।।*
*গৌরীদাস ধীরে ধীরে,ধরিয়া করিল কোরে,*
*কোন দুখ কহত আমারে।*
*কহিবার কথা নয়,কহিব কেমনে তায়,*
*মরিব না দেখালে তারে।।*
*গৌরীদাস কয়, তাহারে আমি দেখি নাই,*
*কেমনে আনিব আমি।*
*বদন শারদ শশী,তাহে মন্দ মন্দ হাসি,*
*দেখিলাম ত্রিভূবন মোহিনী।।*
*হেম বক্ষ ধরাধর,নাভিপদ্ম সরোবর,*
*মধ্য হেরি কেশরী পলায়।*
*নীল বসন সাজে,চরণে নুপূর বাজে,*
*বাসু ঘোষ গোরা গুণ গায়।।*
*শ্রীকৃষ্ণের পূর্বরাগ,সুবল উক্তি*
********************************
*🌻প্রথম পদ,🌻*
*নিশ্চয় করিয়া কহনা কথা।*
*তুমি সে তাহারে দেখেছ কোথা।।*
*কানু কহে এক নবীনা নারী।*
*আমার পরাণ লইল হরি।।*
*কালিয় দমন করিয়ে যবে।*
*আমি সে তাহারে দেখেছি তবে।।*
*গোচারণে যাই তোদের সাথে।*
*যমুনা সিনানে যাই সে পথে।।*
*গোঠ হতে ঘরে ফিরিয়া আসি।*
*মন্দির উপরে সে ছিল বসি।।*
*হাস পরিহাস সখির সনে।*
*হেরিয়া সোয়াথ না পাই মনে।।*
*হেরিয়া তাহার বদন চান্দে।*
*পরাণ পুতলি সদাই কান্দে।।*
*কহিতে একথা সুবল আগে।*
*এ নিমানন্দের মরমে জাগে।।*
*দ্বিতীয় ও বিরাম পদ*
*🌻শ্রীকৃষ্ণের উক্তি🌻*
*কালি দমন দিন মাহ।*
*কালিন্দী কূল কদম্বক ছাহ।।*
*কত শত ব্রজ নব বালা।*
*পেখলু জনু থির বিজুরিক মালা।।*তোহে কহি সুবল সাঙ্গাতি।*
*তব ধরি হাম না জানি দিবারাতি।।*তহি ধনি মণি দুই চারি।*
*তহি পুন এক মনমোহিনী নারী।।*
*সো রহু মঝু মনে পৈঠি।*
*মনসিজ ধূমে ঘুম নাহি দিঠি।।*
*অনুক্ষণ তহিক সমাধি।*
*কো জানে কৈছন বিরহ বেয়াধি।।*
*দিনে দিনে ক্ষীণ ভেল দেহা।*
*গোবিন্দদাস কহ ঐছে নব লেহা।।*
*ভুল ভ্রান্তি মার্জনীয়*
✧═══════════•❁❀❁•═══════════✧
এই লিখনী 📚 PDF 📚 👉🌐 https://drive.google.com/file/d/1S0eDFvPjxy2-TvLulsElpWwbyz9gz3VH/view?usp=drivesdk
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 SRI KRISHNA LILA 🙏
🙏 SRI JOYDEB DAWN 🙏
