✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. সুবল-কৃষ্ণ কথোপকথনের মাঝে বিশাখার আগমন বা দূতী আগমন ꧂
সকল কিছু লিখনী এবং 📚 *PDF গ্রন্থ* 📚 👉🌐 https://MrinmoyNandy.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻সুবল-কৃষ্ণ কথোপকথনের মাঝে বিশাখার আগমন বা দূতী আগমন, গৌরচন্দ্রিকা🌻*
*********************************
*গৌরীদাস সঙ্গে,চিন্তা কথারঙ্গে*
*বসিলা গৌরহরি।*
*ভাবে হিয়া ভোর,ঘন দেয় কোর*
*দোঁহে গলা ধরাধরি।।*
*ভাবে অঙ্গ থরহরি,দু'নয়নে বহে বারি*
*চাহে গৌরীদাসের মুখখানি।*
*কহে গৌরীদাস,কি তোমার আশ*
*কহ গোরা গুণমণি।।*
*কহিবার কথা নয়,কেমনে কহিব তায়,*
*মরি আমি বুক বিদরিয়া।*
*ভক্ত স্বরূপ আইল,দুঁহু জনারে দেখিল,*
*তাহে দেখি আনন্দে হিয়া।।*
*তোমাদের মনের কথা,সকল বলহ হেথা,*
*করিব দুঃখ দূর।*
*বাসুদেব ঘোষ কয়,এ রাধা সখি হয়,*
*হইবে আনন্দে বিভোর।।*
*বৃন্দাবন লীলা বিশাখার আগমন*
*********************************
*🌻প্রথম পদ🌻*
*বেলি অসকালে,দেখিনু যে ভালে,*
*পথেতে যাইছে সে।*
*জুড়ায় কেবল, নয়ন যুগল,*
*চিনিতে নারিনু কে।।*
*সখা সে রূপ কে চাহিতে পারে।*
*অঙ্গের শোভা,বসনের শোভা,*
*পাসরিতে নারি তারে।।*
*বাম অঙ্গুলিতে,মুদরি সহিতে,*
*কনক কটোরি হাতে।*
*সিঁথায় সিন্দুর, নয়নে কাজর,*
*মুকুতা শোভিত নথে।।*
*সুনীল শাড়ি, মোহন কারী,*
*উছলিছে দেখি পাশ।*
*আর কি পরাণে,সোঁপিনু চরণে,*
*দাস করি মনে আশ।।*
*কুচযুগ গিরি, কনক কটোরি,*
*শোভিত হিয়ার মাঝে।*
*ধীরে ধীরে যায়,চমকিয়া হায়,*
*ঘন না চাহে লোকলাজে।।*
*কিবা সে ভঙ্গিমা,নাহিক উপমা,*
*চলন মন্থর গতি।*
*কোন ভাগ্যবানে,পাইয়াছে কি দানে,*
*ভজিয়া সে উমাপতি।।*
*চন্ডীদাসে কয়, মূরতি এ নয়,*
*বধিতে রসিক জনে।*
*অমিয়া ছানিয়া, যতন করিয়া,*
*গড়িল সে অনুমানে।।*
*🌻দ্বিতীয় পদ🌻*
*শুন ভাই সুবল,আর কি হৈবে দেখা,*
*পাসরিতে নারি সুধামুখী।*
*এ কথা কহিব কায়,কেবা পরতীত যায়,*
*মোর প্রাণ আমি তার সাখী।।*
*সখা ভাবতে ভাবতে তনু শেষ।*
*না জানি কি করে বিধি,যদি কার্য্য নাহি সিধি,*
*অনলে করিব পরবেশ।।*
*শুনিয়া সুবল কয়, কিছু না করিহ ভয়,*
*অবিলম্বে আনি দিব তারে।*
*পূরিবে তোমার আশ,তবে সে জানিবে দাস,*
*বিলাস করিবে রসভরে।।*
*কর-জোড় করি শ্যাম,সখারে করে পরণাম,*
*ইহলোকে তুমি মোর বন্ধু।*
*তরণী রমণে বলে,রাখ রাঙ্গাপদ তলে,*
*এবার তরাও ভবসিন্ধু।।*
*🌻তৃতীয় পদ🌻*
*কাঞ্চন বরণী,কে বটে সে ধনি,*
*ধীরে ধীরে চলি যায়।*
*হাসির ঠমকে, চপলা চমকে,*
*নীলশাড়ী শোভে গায়।।*
*দেখিতে বদন,মোহিত মদন,*
*নাসাতে দুলিছে দুল।*
*সুবিশাল আঁখি, মানস ভাবিয়া,*
*ছুটিছে মরাল কুল।।*
*আঁখি তারা দুটি,বিরলে বসিয়া,*
*সৃজন করেছে বিধি।*
*নীলপদ্ম ভাবি,লুবধ ভ্রমরা,*
*ছুটিতেছে নিরবধি।।*
*কিবা দন্ত ভাতি,মুকুতার পাঁতি,*
*জিনিয়া কুন্দক কঁড়ি।*
*সীঁথার সিন্দুর,জিনিয়া অরুণ,*
*কানে কর্ণবালা ঢেঢ়ি।।*
*শ্রীফল যুগল,জিনি কুচযুগ,*
*পাতলা কাঁচলি তাহে।*
*তাহার উপর,মণিময় হার,*
*উপমা কহিবা কাহে।।*
*কেশরী জিনিয়া,কৃশ মাঝখানি,*
*মুঠে করি যায় ধরা।*
*গজ কুম্ভ জিনি,নিতম্ব বলনি,*
*ঊরু করীকর পারা।।*
*চরণ যুগল, জিনিয়া কমল,*
*আলতা রঞ্জিত তায়।*
*মঝু মন তাহে, কাহে না ভুলব,*
*মদন মূরছা পায়।।*
*কাহার নন্দিনী, কাহার রমণী,*
*গোকুলে এমন কে।*
*কোন পূণ্যফলে, বল বল সখা,*
*এ রামা পাইল সে।।*
*চন্ডীদাস বলে, ভেবনা ভেবনা,*
*ওহে শ্যাম গুণমণি।*
*তুমি সে তাহার,সরবস ধন,*
*তোমারি আছে সে ধনি।।*
*🌻 চতুর্থ পদ🌻*
*শুবল নাগর কহিছে কথা।*
*বিশাখা সুন্দরী আইল তথা।।*
*কি কথা কহিছ শুবল সনে।*
*কহিতে কহিতে কান্দিছ কেনে।।*
*কি কথা কহিছ নাগররাজ।*
*আমারে কহনা মনের কাজ।*
*মনের মরম কহিবা যবে।*
*বেদনা বাটিয়া লইব তবে।।*
*শুনিয়া শুবল কহয়ে ভাষা।*
*ধীবরে ঘেরিল মীনের বাসা।।*
*শুনি দূতী মুখে ধরয়ে পাণি।*
*এ যদুনন্দন কহয়ে জানি।।*
*🌻🌻🌻বিরাম, মার্জনীয়🌻🌻🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
এই লিখনী 📚 PDF 📚 👉🌐 https://drive.google.com/file/d/1T6dmZAdJohQZFF2xVSxGB88j8KTq3KD0/view?usp=drivesdk
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 SRI KRISHNA LILA 🙏
🙏 SRI JOYDEB DAWN 🙏





