✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২১. শ্রীরাধার পূর্বরাগ - অন্তিম ভাগ স্বপ্নে দর্শন ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*শয়ন মন্দিরে আমি শুতিয়া যে ছিলাম।*
*নিশির স্বপনে আজি গৌরাঙ্গ দেখিলাম।।*
*সেইহতে প্রাণ মোর শুনগো সজনি।*
*গোরা রূপ মনে পড়ে দিবস রজনী।।*
*ঐ রূপ দেখি সখি কি সুখ অন্তরে*
*দুইবাহু পসারি সখি মোরে নেল কোরে।।*
*তাঁহারে দেখিয়া মোর মিলিতে ইছা হয়।*
*গৌর কহে তোমার ইছা পূরিবে নিচয়।।*
*পদকর্তা গৌর দাসের*
*🌻বৃন্দাবন লীলা স্বপ্নে দর্শন প্রথম পদ🌻*
*কিশোর বয়স কত বৈদগধি ঠাম।*
*মূরতি মরকত অভিনব কাম।।*
*প্রতি অঙ্গ কোন বিধি নিরমিল কিসে।*
*দেখিতে দেখিতে কত অমিয়া বরিষে।।*
*মলুঁ মলুঁ কিবা রূপ দেখিনু স্বপনে*
*খাইতে শুইতে মোর লাগিয়াছে মনে।।*
*দেখিয়া বিদরে বুক দুটি ভুরু ভঙ্গী*
*আই আই কোথা ছিল সে নাগর রঙ্গী।।*
*এখানে "আই""আই"বলতে হায়-হায় বুঝাচ্ছে*
*মন্থর চলন খানি আধ আধ যায়।*
*পরাণ কেমন করে কি কহব কায়।।*
*পাষাণ মিলাইয়া যায় গায়ের বাতাসে।*
*বলরাম দাস বলে অবশ পরশে।।*
*দ্বিতীয় ও বিরাম পদ*
*(মরম সখীর প্রতি রাধার উক্তি)*
*মনের মরম কথা,তোমারে কহিয়ে হেথা,*
*শুন শুন পরাণের সই।*
*স্বপনে দেখিলুঁ যে,শ্যামল বরণ দে,*
*তাহা বিনা আর কারো নই।।*
*রজনী শাঙন ঘন,ঘন দেয়া গরজন,*
*রিমি ঝিমি শবদে বরিষে।*
*পালঙ্কে শয়ন রঙ্গে,বিগলিত চীর অঙ্গে,*
*নিন্দ যাই মনের হরিষে।।*
*শিখরে শিখন্ড রোল,মত্ত দাদুরী বোল,*
*কোকিল কূহরে কুতূহলে।*
*ঝিঁঝা ঝিনিকি বাজে,ডাহুকী সে ঘন গাজে,*
*স্বপন দেখিলুঁ হেন কালে।।*
*নয়নে পৈঠল সেহ,মরমে লাগল লেহ,*
*শ্রবণে ভরল সেহ বাণী।*
*হেরিয়া তাহার রীত,করে যে দারুণ চিত,*
*ধিক্ রহু কুলের রমণী।।*
*রূপে গুণে রস সিন্ধু,মুখ চ্ছটা যেন ইন্দু,*
*মালতীর মালা গলে দোলে।*
*বসি মোর পদতলে,গায়ে হাত দেই ছলে,*
*আমা কিনো বিকাইলুঁ বোলে*
*ভূষণের ভূষণ অঙ্গ,কিবা সে ভুরুর ভঙ্গ,*
*কাম মোহে নয়ানের কোণে।*
*হাসি হাসি কথা কয়,পরাণ কাড়িয়া লয়,*
*ভুলাইতে কত রঙ্গ জানে।।*
*রসাবেশে দেই কোল,মুখে না নিঃসরে বোল,*
*অধরে অধর পরশিল।*
*অঙ্গ অবশ ভেল,লাজ ভয় মান গেল,*
*জ্ঞানদাস ভাবিতে লাগিল।।*
*🌻ভুল ভ্রান্তি মার্জনীয়🌻*
*🌻শ্রীরাধা স্বপ্ন বৃত্তান্ত সখীকে বলছেন,সখি!বলবার কথা নয়,তবে তুই আমার অন্তরঙ্গা,তার জন্য তোকে বলছি,দেখিস পাছে কেহ যেন অন্যজন না জানে।🌻*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




