✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৮. শ্রীরাধার পূর্বরাগ- বংশীধ্বনি শ্রবণ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻রাধার পূর্বরাগ,বংশীধ্বনি শ্রবণ🌻*
*🌻🌻🌻গৌরচন্দ্রিকা🌻🌻🌻*
*আরে মোর আরে মোর গোরা গুণমণি।*
*আজু রাধাভাবে ভাব লৈয়া করয়ে রোদনি।।*
*সবহুঁরে কহয়ে আপন হিয়ার বেদনা।*
*কর্ণে মোর বাঁশুরী বাজয়ে দেও যাতনা।।*
*কে বাজায় কে বাজায় সেহ বাঁশুরী।*
*সেহ ধ্বনি শুনি ধৈরজ ধরিতে নারি।।*
*দেখারে দেখারে মোরে সেহ মুরলীধারী।*
*দীনবন্ধুদাস কহে আর নহে দেরী।।*
*🌻🌻প্রথম পদ🌻🌻*
*কদম্বের বন হইতে,কিবা শব্দ আচম্বিতে,*
*আসিয়া পশিল মোর কানে।*
*অমৃত নিছিয়া ফেলি,কি মাধুর্য্য পদাবলী,*
*কি জানি কেমন করে প্রাণে।।*
*সখী হে নিশ্চয় করিয়া কহি তোরে।*
*হা হা কূলাঙ্গনা মন,গ্রহিবারে ধৈর্য্যধন,*
*যাহে হেন দশা হৈল মোরে।।*
*শুনিয়া ললিতা কহে,অন্য কোন শব্দ নহে,*
*মোহন মুরলী ধ্বনি এহ।*
*সে শব্দ শুনিয়া কেনে,হৈলা তুমি বিমোহনে,*
*রহ নিজ চিত্তে ধরি থেহ।।*
*রাই কহে কেবা হেন,মুরলী বাজায় যেন,*
*বিষামৃতে একত্র করিয়া।*
*জল নহে হিমে জনু,কাঁপইছে সব তনু,*
*প্রতি তনু শীতল করিয়া।।*
*অস্ত্র নহে মনে ফুটে,কাটারিতে যেন কাটে,*
*ছেদন না করে হিয়া মোর।*
*তাপ নহে উষ্ণ অতি,পোড়ায় আমার মতি,*
*বিচারিতে না পাইয়ে ওর।।*
*কোন সুনাগর সেই,মোহমন্ত্র পড়ে যেই,*
*হরিতে আমার ধৈর্য্য যত।*
*মুরলীর হেন রীতি,কে যাইবে পরতিতি,*
*দাস যদুনন্দনের মত।।*
*🌻🌻দ্বিতীয় পদ🌻🌻*
*সজনি কি মধুর মুরলীর গান।*
*শুনিয়া আনন্দ ভরে,মৃতে তরু মুঞ্জরে,*
*যমুনা বহই উজান।।*
*হরিণ হরিণী শুনি,মধুর মুরলী ধ্বনি,*
*পুলকে পুরএ সব অঙ্গ।*
*ময়ূর ময়ূরী নাচে,আসিয়া শ্যামের কাছে,*
*পবন ডরাইয়া দেখে রঙ্গ।।*
*শারি শুক পিক যত,তারা সব পুলকিত,*
*দরবে কঠিন দারু শিলা।*
*হেধ মুরলীর স্বরে,কেমনে ধৈরজ ধরে,*
*কুলবতী যুবতী অবলা।।*
*শুন শুন ওগো সই,তোমারে মরম কই,*
*পরাণ সঁপিব শ্যাম চান্দে।*
*দীনবন্ধু দাস বলে,যখনি দেখেছি তারে,*
*সোই হতে প্রাণ মোর কান্দে।।*
*🌻🌻তৃতীয় পদ🌻🌻*
*বংশী আর বার বাজে বনে।*
*শুনি মোর মন,করে উচাটন,*
*ভেটিব শ্যামের সনে।।*
*অবুধ মুরলী, রাধা রাধা বলি,*
*বিপিনে সদাই বাজে।*
*গুরু গরবিত,করিলে বেকত,*
*শুনিয়া মরি এ লাজে।।*
*খলেন বদনে,থাকিঞা যতনে,*
*মধুর মধুর গায়।*
*হাসিতে হাসিতে, কূলের সহিতে,*
*পরাণ লৈতে চায়।।*
*আমি চিরদিন,পরের অধীন,*
*জানিঞা না জানে বাঁশী।*
*দীনবন্ধু ভণে,চল সখি সনে,*
*নিষেধ করিঞা আসি।।*
*🌻🌻বংশী শ্রবণ অথ🌻🌻*
*পরম আনন্দে রাই পুষ্পের কাননে।*
*ফুল তুলি তুলি ফিরে সখিগণ সনে।।*
*হেনকালে বংশীধ্বনি কদম্ব কাননে।*
*হইতে আসিয়া তথা লাগিল শ্রবণে।।*
*হৃদয়ে পশিয়া তবে উঠিল তরঙ্গ।*
*অঙ্গ অবশ হইল উছলি অনঙ্গ।।*
*শ্রীশ্রী ভক্তমাল*
*বন্দি স্তুতি দূতী মুখে সখা মুখে আর।*
*পূর্বরাগে শ্রবণ এই তিন পরকার।।*
*ঐ সখার মুখে শ্রীকৃষ্ণের রূপ-গুণ।*
*শুনিয়া শ্রীরাধা করে ধূলায় লুন্ঠন।।*
*ভুল ভ্রান্তি মার্জনীয়*
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧








