✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৯. শ্রীরাধার পূর্বরাগ-সখীমুখে নাম শ্রবণ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*শ্রীরাধার পূর্বরাগ,সখীমুখে নাম শ্রবণ-গৌরচন্দ্রিকা*
*না জানি গোরাচাঁদের কি ভাব হইল।*
*সখিরে সখিরে কহি ডাকিতে লাগিল।।*
*বলনা বলনা তোরা আমি কিযে করি।*
*একাকী হিয়া মোর থির নাহি ধরি।।*
*সেই সময় গৌরীদাস নিয়ড়ে আসিল।*
*গোরাচাঁদের কন্ঠ ধরি কর্ণে কি বলিল।।*
*শুনিয়া গোরা মোর থির নাহি বাঁধি।*
*বাসু কহে ইহ ভাব অগোচরা বিধি।।*
*🌻সখীমুখে নাম শ্রবণের একটু তথ্য আস্বাদন করে🌻*
*শ্রীরাধা সখীদের সনে বসে আছেন,**কিন্তু তাঁর মন সদাই চঞ্চল ও আনমনা ভাব।* *বিশাখা তখন শ্রীরাধাকে নির্জন স্থানে নিয়ে গেলেন,* *এবং বললেন,রাধে!আমি তোর কানে কিছু বলব মন দিয়ে শুনবি।* *এই বলিয়া শ্রীরাধার কর্ণমূলে কহিলেন ""শ্যাম"",* *এই মহানাম তুই মনে মনে* *
*জপ করতে থাক।* *ইহাতে তোর অভীষ্ট সিদ্ধি হবে।* *সখীমুখে শ্যামনাম শোনা মাত্র শ্যামনামের প্রতি চরম অনুরাগ জন্মিল,* *এই ত পহিল(প্রথম)অনুরাগ।* *নবানুরাগিনী শ্রীরাধা কহিতে লাগিলেন,* *সখী কিবা শুনাইলে* *শ্যাম নাম, নামের কি আশ্চর্য্য শক্তি,* *এমন সুমধুর নাম আমি কখনও শ্রবণ করি নাই।* *এই কৃষ্ণ নামে কি আছে রাধা পর্যন্তও একবার শ্রবণে এমনি অনুরাগ জন্মিল,আন(অন্য)* *কিছু আর ভাল লাগে না।* *আর আমি এতবার* *লক্ষ লক্ষ বার শ্রবণ করবার পরও সেই কাম-কামনা* *বিষয়-বাসনায় ডুবি* *আছি,* *ধন্য আমার মানব জনম।
*🌻🌻🌻প্রথম পদ🌻🌻🌻*
*সই কেবা শুনাইলে শ্যাম নাম।*
*কানের ভিতর দিয়া,মরমে পশিল গো,*
*আকুল করিল মন প্রাণ।।*.
*না জানি কতেক মধু,শ্যাম নামে আছে গো,*
*বদন ছাড়িতে নাহি পারে।*
*জপিতে জপিতে নাম,অবশ করিল গো,*
*কেমনে বা পাসরি তারে।।*
*নাম পরতাপে যার,ঐছন করিল গো,*
*অঙ্গের পরশে কিবা হয়।*
*যেখানে বসতি তার,নয়নে দেখিয়া গো,*
*যুবতী ধরম কৈছে রয়।।*
*পাসরিতে করি মনে,পাসরা না যাই গো,*
*কি করিব কি হবে উপায়।*
*কহে দ্বিজ চন্ডীদাসে,কুলবতী কুল নাশে,*
*আপনার যৌবন যা চায়।।*
*🌻🌻🌻দ্বিতীয় পদ🌻🌻🌻*
*মুখে লইতে কৃষ্ণনাম,নাচে তুন্ড অবিরাম,*
*আরতি বাঢ়ায়ে অতিশয়।*
*নাম সুমাধুরী পেয়ে,ধরিতে না পারে হিয়ে,*
*অর্বুদ তুন্ডের বাঞ্জা হয়।।*
*সখি হে কি কহব নামের মাধুরী।*
*কেমন অমিয়া দিয়া, না জানি গড়িল হিয়া,*
*কৃষ্ণ এই দু'আখর করি।।*
*আপন মাধুরী গুণে,অমৃত বাঢ়ায় কানে,*
*তাহে কানে অঙ্কুর জনমে।*
*বাঞ্জা হয় লাখ কান,তবে শুনি কৃষ্ণনাম,*
*মাধুরী করিয়ে আস্বাদনে।।*
*চিত্তে কৃষ্ণনাম যবে,প্রকাশ করয়ে তবে,*
*বিস্তার করিতে হয় সাধ।*
*সকল ইন্দ্রিয়গণ,করে তারা আস্বাদন,*
*নামে করে প্রেমের উন্মাদ।।*
*কৃষ্ণ দু আখর দেখি,জুড়ায় তাপিত আঁখি,*
*অঙ্গ দেখিবারে আঁখি ধায়।*
*যদি হয় কোটি আঁখি,তবে কৃষ্ণ রূপ দেখি,*
*নাম আর অঙ্গ ভিন্ন নয়।।*
*যে কানে পরশে নাম,সে তেজয়ে আন কাম,*
*সব ভাব করয়ে উদয়।*
*সকল মাধুর্য্য স্থান,সবরস কৃষ্ণনাম,*
*এ যদুনন্দন দাসে গায়।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





