শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৭. শ্রীরাধারানীর পূর্বরাগ-ভাটমুখে শ্রবণ বা বন্দি স্তুতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 🙏 http://mrinmoynandy.blogspot.com/2022/06/blog-post_92.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁১৭. শ্রীরাধারানীর পূর্বরাগ-ভাটমুখে শ্রবণ বা বন্দি স্তুতি꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🌻রাধার পূর্বরাগ, ভাটমুখে শ্রবণ বা বন্দি স্তুতি, দ্বিতীয়🌻*
*🌻গৌরচন্দ্রিকা ভাটমুখে শ্রবণ🌻* *গোরা গুণ গাও শুনি*
*বহু পূর্ণ ফলে,সো পহুঁ মিলল,*
      *প্রেম পরশ মণি।।*
*অখিল জীবের, এ শোক সায়র,*
      *নয়ন নিমেষে শোষে।*
*ওই প্রেম লেশ,পরশ না পাইলে,*
     *পরাণ জুড়াবে কিসে।।*
*অরুণ নয়নে,বরুণ আলয়,*
     *করুণায় নিরিক্ষণে।*
*মধুর আলাপে,আখরে আখরে,*
       *সুধা-ধারা বরিষণে।।*
*প্রেমে ঢল-ঢল,পুলকে পূরল,*
      *আপাদ মস্তক তনু।*
*বাসুদেব কহে,শত ধারা বহে,*
      *সুমেরু সিঞ্চিত যনু।।*

*🌻ব্রজলীলা প্রথম পদ🌻*
*ভাটগণে মহারাজ,নন্দ ভবন সঞে,*
      *আনল ঘোষ সমাজ।*
*অভিমন‍্যু ঘেরি,সকল গোপগণ,*
      *বৈঠল করয় সুসাজ।।*
*ভাটক নাম,শুনি ধনি তুরিতহি,*
      *বৈঠল উপর অটালি।*
*আধ কবাট,মোচন করি শুন,*
       *সঙ্গী রঙ্গী সব আলী।।*
*অটালি=অট্টালিকার উপরে,*
*আলী=সখীগণ*
*সোই নন্দ যশ,কহই কহত পুন,*
      *নন্দলাল গুণ গাহি।*
*নেহাল করত অতি,মোহে ভূখণ দেই,*
      *মগন হইলু রূপ চাহি।।*
*চিকণ শ‍্যাম, বনফুল হার উরে,*
      *শিরে শিখন্ডক শোহে।*
*চাঁচর চিকুর,চূড় ফুলে মন্ডিত,*
     *মদন মানস সেহ মোহে।।*
*নয়ন বিশাল, মনসিজ লাগিল,*
      *করগ বীজ জিনি দন্ত।*
*মৃদু মৃদু হাসি,ভাষি তনু মোড়ই,*
     *ঘন ঘন দোলত ছলন্ত।।*
*শাল দোশাল, বিশাল অঙ্কপর,*
       *শিরপর পেঁচ উঠায়।*
*দীঘল বহুবর, বামে মুরলীধর,*
       *পীতবসন ফড়কায়।।*
*শুনলু হাম,শ্রীকৃষ্ণ নাম তছু,*
      *সোই হরল মঝু চিত।*
*নীলকন্ঠ কহে,চির সঞে জানলু,*
       *নাম-রূপ কেবল প্রীত।।*

*ভূখণ=ভূষণ,* *উরে=বক্ষে,*
*শোহে=শোভে,* *করগবীজ জিনি দন্ত=ডালিম দানাকে জয় করেছে কৃষ্ণের দন্ত।* *শাল দোশালা=একানে শাল ও শালের জোড়া,* *দামী পরিচ্ছদ*

*🌻ভাটমুখে কৃষ্ণনাম শুনে রাধার অবস্থা🌻দ্বিতীয় পদ🌻*
*থর থর কাঁপই,নাম শ্রবণে ধনি,*
       *দরদর লোচন নীর।*
*জর জর অন্তর,স্মরশর লাগল,*
        *ভাঁগল আগল ধীর।।*
*স্মরশর=কামদেবের শর*
*লোর সমারি,কোরে মুখ রাখত,*
        *হেরি সখি চাহ।*
*যাকর নাম,কহলি তুহুঁ মঝু পত্র,*
       *তাকর রূপ শুনাহ।।*
*পিশুন বাণে,বিকল মৃগী ঝুমত,*
       *তাহে জানি বাজল শেল।*
*তৈখনে রূপ সহ,নাম শুনল ধনি,*
      *মরমে ভেদি রহি গেল।।*
*কাহে কি হবে কহি,থির নাহি মানত,*
      *নববয়া লাজুকিনী বালা।*
*নীলকন্ঠ কহে,মনে মনে জাগই,*
      *মোহন নাম রসালা।।*
*নববয়া=নূতন বধূ* 

*🌻তৃতীয় পদ,ভাটমুখে নাম শ্রবণ করে শ্রীমতীর মনে নামের প্রভাব🌻*
*প্রিয় সখী বদনে,পূরবে ধনি শুনইতে,*
     *শ্রবণ রসায়ন নাম।*
*ততহি নিজ চিত,হিতে না মানল,*
      *জাগল অভিনব কাম।।*
    *অব পুন ভাটক মুখে*।
*নাম অমিয়া সম,যুবতী মনোরম,*
      *শুনি পুন পড়ল বিপাকে।।*
*প্রেমে অঙ্গ ভরু,নয়নে নীর ঝরু,*
      *গদ গদ কন্ঠক রাব।*
*অনুমানে সকল,সঙ্গীগণে জানল,*
     *নামক ইহ পরভাব।।*
*ললিতা ছল করি, কহত কলাবতী,*
      *সজল নয়ন কথি লাগি।*
*নীলকন্ঠ কহে,কি তুহুঁ না জানসি,*
      *নানা মরমে রহু লাগি।।*
*রাব=শব্দ,* 

*🌻ভাটমুখে শ্রবণ বা বন্দি স্তুতি🌻* *বৃষভানুর রাজার সভায় বন্দিগণ।*
*শ্রীনন্দন-রূপ গুণ করে গান।।*
*গোপনে থাকিয়া তাহা শুনিয়া শ্রীমতী।*
*অধৈর্য‍্য হইয়া মজি গেল বুদ্ধি মতি।।*
*🌻এখানেই রইল, মার্জনীয়🌻*        
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
   
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





adds