꧁ গৌর প্রিয়সী একটি নারী ꧂
👇👇👇🙏👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
সকল কিছু লিখনী👇👇🙏👇👇📚 *PDF গ্রন্থ* 📚
✧═══════════•❁❀❁•═══════════✧
গৌর প্রিয়সী একটি নারী।
অন্য নায়িকায় কহিছে ঠারি।।
অদত্ত্বা তনয়া রহিল ঘরে।
কেমনে অন্ন রুচয়ে তোরে।।
মতি গুণবতী তনয়া বড়।
গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ কর।।
গুণশীল গৌর অসীম রূপ।
বিদ্যা বিনোদিয়া রসিক ভূপ।।
চৌষট্টি মহান্ত গোপাল বার।
এসব কুটম্ব হইবে তোর।।
নিতাই অদ্বৈত শ্রীমাধব সুত।
(শ্রীমাধবসুত= শ্রীগদাধর পন্ডিত)
শ্রীবাসাদি মেলি এ পঞ্চতত্ত্ব।।
এসব কুটম্ব হইলে পরে।
শ্রীগুরু বৈষ্ণব আসিবে ঘরে।।
ভাব অলঙ্কার দিবেক গায়।
আদর চন্দন মাখিবে তায়।।
হরি নামামৃত খাইতে দিবে।
বিনয় বচনে সবে তোষিবে।।
কহে কৃষ্ণদাস শুন গো মাই।
ইহার চেয়ে আর সম্বন্ধ নাই।।
******************************
অতি সংক্ষেপে ব্যাখ্যা----------------
ঠারি--ইশারা। অদত্ত্বা কন্যা তিনটি----
(মতি--রতি--শ্রদ্ধা )তারমধ্যে জ্যেষ্ঠা কন্যা মতিকে গৌরে সম্প্রদান করো এবং অপর দুইটিকে যৌতুকে দান করো। অদত্ত্বা তনয়া এবং শ্রীগৌরাঙ্গের সহিত মতির সম্বন্ধ করো, এই দুইটি পাঠ থাকাতে অর্থ্যাৎ মতি তনয়া হইলে তাহার পিতা কে,ও শ্রীগৌরে মতি দান করিয়া শ্রীগৌরাঙ্গের সহিত তুমি কি জামাতা সম্বন্ধ করিতে চাও?এই দুইটি কথা লয়ে স্থানে স্থানে নানারূপ তর্ক হয় এবং পদে পদে দোষারোপ করিয়া থাকেন। এবারে পদকর্তার মনের ভাব
গ্রহণ করতে হইলে একটুকু চিন্তা করে দেখলেই আপন আপন মন ভ্রমসংশোধন হইতে পারে।মহাজন কৃত পদের অর্থ বুঝা ও ভাব হৃদয়ঙ্গম হওয়া বড়ই কঠিন,পদে দোষারোপ করা ভক্তগণের কর্তব্য নহে।
ভেবে দেখুন--মতি--মন। রতি------ আশক্তি। শ্রদ্ধা--লালসা। এই তিনটির জন্মদাতা পিতা কেহ নেই, অযোনিসম্ভবা পালিতা কন্যা।শ্রীগৌরে মতি দান করিলে আপনি কাহাকে প্রশ্ন করবেন,আপনার প্রশ্নোত্তর কে করবে?
দশেন্দ্রিয়ের কর্তা মন, শ্রীগৌরাঙ্গ সেবায় মন অর্পিত হইলে তদনুগত ইন্দ্রিয়গণও সেই সেই স্থানে চলিয়া গেল, তবে বাকী থাকল জীব। জীব হইল পঙ্গু, তার কিছুই করিবার ও বলিবার শক্তি নাই।
জয় নিতাই গৌর হরিবল।
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী📚PDF📚👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

