✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৬. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(২৬ পর্ব)*
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
*মন্দিরের অঙ্গন-প্রাঙ্গণ পরম ভক্তিভরে পরিস্কার করছেন লছমী।রামানন্দ স্বামী মন্দিরের দরজায় এসে দাঁড়ালেন।শ্রীরামচন্দ্রের মূর্তি দেখতে পেয়ে তিনি আপন মনে বলছেন,আজে ত্রিশ বছর তুমি আমাকে ত্যাগ করেছ আর সাথে সাথে আমাকেও ঘর থেকে বাহির করেছ।এই দীর্ঘদিনে কত নয়নজল পড়েছে তবুও কি আমার পাপের প্রায়শ্চিত্ত হল না? লছমী জিজ্ঞাসা করেছেন কে প্রভু আপনি? রামানন্দ বলছেন, আমি এক মহাপাপী। কি এমন মহাপাপ করেছেন? আমারই ভুলের জন্য এক জ্জান তাপস নদীর জলে আত্মবিসর্জন দিয়েছে। কিন্তু মা সে তো আবার জন্ম নিয়েছে, তবে কোথায় গেল সে-----। কি তার নাম?* *তার নাম রামদাস।সে এক মুচির ঘরে জন্ম নিয়েছে। তিরিশ বছর পার হয়ে গেছে এখন তার বয়স ত্রিশ হবে।রামনামই তার একমাত্র ধ্যানজ্ঞান, রামনাম ছাড়া সে কিছু জানে না। আমার স্বামীর নাম তো রামদাস নয়।তবে--- কি তার নাম? তাইতো স্বামীর নাম মুখে আনি কি করে!পাশে এক ভক্ত ছিলেন তিনি বললেন রুইদাস। রামানন্দ বললেন, না,না রামদাস তার নাম।রামচন্দ্রের "দাস" তার মত বোধহয় আর কেহ নেই।আমি জানি ভগবান রামচন্দ্র তাকে অবশ্যই কৃপা করবেন,আর দেরী নাই।সময় এসে গেছে। লছমী বললেন,আহা তাই যেন হয়।*
*🌻রাম-নাম ছাড়া যে সে কিছুই জানে না।সে যেন তাঁর কৃপা থেকে বঞ্চিত না হয়।এমন সময় রুইদাস করজোড় করে মন্দিরের দোরে এসে দাঁড়ালেন।মুখে তাঁর রাম নাম। এখনও বলছেন,আর কবে দেখা দেবে রঘুনাথ।তোমাকে ছুঁইলে যদি জাত যায় তবে ছোব না, শুধু দূর থেকে দেখব।একবার নয়নে দর্শন করব দেখা দাও ঠাকুর, আর বিলম্ব সয়না।*
*🌺ব্রাহ্মণগণ রাজার কাছে অভিযোগ করে সন্তুষ্ট না হয়ে বাদশার কাছে অভিযোগ করলেন যে রুইদাসের বিহিত করা এখুনি দরকার।এক বিরাট সভা সমাবেশ করা হল,ব্রাহ্মণগণ বললেন,পূজার্চনা করবার অধিকার ঐ নিচুজাতি রুইদাসের নেই।সব জাতের মানুষকে তার চরণ ধোয়া জল খাওয়াচ্ছে।সকলকে সে ধর্মচ্যুত করছে।সে সভায় রুইদাসও উপস্থিত ছিলেন। সেখানেও তাঁর ডাক পড়ল, বাদশা জিজ্ঞেস করলেন,আপনি দেবতার পূজো কেন করেন?এতে তো আপনার কোন অধিকার নেই! রুইদাস মাথা নিচু করে উত্তর দিলেন, দেবতাকে কে কিনতে পেরেছে হুজুর? সকলেরই তো তাঁকে ডাকবার,ভজনা ও আরাধনা করবার অধিকার আছে।আমি তো অন্য কোন মন্দিরে অন্য কোন বিগ্রহের পূজো করিনি! আমার মন্দিরে আমার বিগ্রহ পূজো করি তাতে দোষ কোথায়? বাদশি চিন্তিত হলেন=সত্যিই তো ভগবান কারও কেনা নয়।ভক্তি-প্রেম দিয়ে যে তাঁকে বাঁধতে পারবে তিনি তারই।দেবতার কাছে কেউ ছোট বড় নয়।সারা জগৎ সংসার তো তাঁরই সৃষ্টি।কে মুচি,কে মেথর,কে ব্রাহ্মণ,কে শূদ্র,কে বৈশ্য, এ হিসেব তো তাঁর রাখবার কথা নয়।সবই তো তাঁর।তবে এর মীমাংসা কে করবে?দীন দুনিয়ার মালিক একমাত্র সেই ভগবানই এর মীমাংসা করতে পারেন।কিন্ত কি উপায়ে?*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

