শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৯. পরম বৈষ্ণব রুইদাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_89.html

✧═══════════•❁❀❁•═══════════✧
              ꧁ ২৯. পরম বৈষ্ণব রুইদাস 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(২৯ পর্ব)*
🕯🕯🕯🕯🕯🕯🕯🕯
*কোন ঘরে যাবে?না লছমী,এ ঘর তো আমাদের নয়।এ সব আমরা ভাড়া নিয়েছি,অস্থায়ী বাসস্থান। প্রকৃতই আমাদের ঘর হচ্ছে রঘুনাথের চরণে।লছমী একথা শুনে বিমর্ষ হয়ে যায়।লছমী বলেন,আমি কোথায় যাব? রঘুনাথকে ডাক তিনিই ব‍্যবস্থা করবেন। তোমার চিন্তা যিনি করবার তিনি করছেন। রুইদাস "জয়রাম" "জয়রাম" বলে আনন্দে নৃত‍্য করতে লাগলেন।কখনও কাঁদছেন কখনও হাসছেন,কখনও বলছেন আর কবে দেখা দেবে।সময় কি এখনও হল না।এত ডাকছি এত কাঁদছি তবুও কি তোমার দয়া হচ্ছে না! এমন সময় একজন শিষ‍্য এসে রুইদাসকে ডাক দেয়=গুরুদেব! কে,রঘুনাথ এলে নাকি, এতদিনে দয়া হল, দাও তোমার চরণ দুইখানি আমার মস্তকে দাও। শিষ‍্য=গুরুদেব আমি, হ‍্যাঁ তুমিই আমার রঘুনাথ। লছমীসরুইদাসকে ধরে একটি ঝাঁকি দিয়ে বলেন, একি তুমি পাগল হলে নাকি? ও তো শ‍্যামলাল। তা হবে!কি জানি আমার কি মনে হল।একটু থেমে বলেন,লছমী একটু আগেষকি যেন তুমি বললে আমি নাকি পাগল হলাম? রঘুনাথের জন্য পাগল হতে পারলে আমি নিজেকে ভাগ‍্যবান বলে মনে করতাম।কই আর হতে পারলাম।এ দুনিয়ায় আসল পাগল মেলা ভার। নকল পাগলের মাতামাতি।মনের আগল না খুলে গেলে পাগল হওয়া যায় না লছমী। রুইদাস আসল পাগলই হয়েছেন।*
*🌻নকল জিনিসে অশুচি আসলেই আসলের সন্ধান পাওয়া যায়।নকল নাড়াচাড়া করে আমরা দিনের পর দিন বিকল হতে চলেছি। কেবল ফাঁক আর ফাঁকি।এই নিয়েই পেতেছি আমরা সংসার।সন্ধ‍্যে হবার আর দেরী নেই,জীবন আমাদের কালো অন্ধকারে ঢেকে আছে।অতীতের পতিত জমিতে ফসল ফলল না,বর্তমানও সে জমিতে খরা।ভবিষ‍্যতেও সে জমিতে হবে অতি বর্ষণ।ফসল আর ঘরে তোলা হল না। এই দেহজমি অনাবাদী থেকেই গেল।হায়রে,এতে আর ফসল ফলল না। তবে কি হবে, কি আর হবে, আবার আসতে হবে, আবার নকল আর মেকি জিনিস নিয়ে সংসার পাততে হবে,হাসতে হবে, কাঁদতে হবে। এইভাবেই আসতে হবে যেতে হবে। একবার আসা একবার যাওয়া,আবার আসা,আবার যাওয়া। নিদারুণ কৃচ্ছসাধনে রুইদাসের শরীর যেন দিন দিন ভেঙ্গে পড়ছে।পেটে ক্ষিধে নেই, একই চিন্তা তাঁর সারা দেহ মনে ঘুরে বেড়ায়। রুইদাসের অবস্থা দেখে লছমী চিন্তিত হয়ে পড়ে,মাঝে মাঝে বলে,তোমার শরীরের যে অবস্থা হচ্ছে আমার ভয়ানক চিন্তা হচ্ছে।এমন ভাবে চলাফেরা করলে তুমি আর কয়দিন বাঁচবে?*
*🍀রুইদাস বলেন,এই ত্রিভূবনে আমার প্রভু হচ্ছেন রঘুনাথ।তাঁর ইচ্ছেতেই মরণ-বাঁচন।আমাদের কি শক্তি আছে?যে কয়দিন তিনি রাখবেন সে কয়দিনই আমাকে থাকতে হবে। মানব জনম পেয়ে এমন সুযোগ হেলায় হারালে তো চলবে না। ডাক, ডাক,প্রাণ ভরে ডাক--, এমন সুযোগ আর জীবনে নাও আসতে পারে। লছমীর মুখে বিষাদের ছায়া। লছমী একটু চুপ করে থেকে বলে, রঘুনাথ,রঘুনাথ করে কি পেলে বলতে পারো? সবই পেয়েছি লছমী, তিনি আমার কোন অভাবই তো রাখেন নি।তিনি আমাকে যা দিয়েছিলেন তাতে আমি রাজার মতো থাকতে পারতাম, কিন্তু আমি তা তো চাইনি। আমি যা চাই তাই পেলে আমি বুঝব আমার মানবজনম সার্থক হল।*
*🙏বানান, ভুলভ্রান্তি মার্জনীয়🙏*
                     ক্রমশ
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds