শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৮. পরম বৈষ্ণব রুইদাস ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_99.html

✧═══════════•❁❀❁•═══════════✧
              ꧁ ২৮. পরম বৈষ্ণব রুইদাস 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(২৮ পর্ব)*
💧💧💧💧💧💧💧💧💧
*🍁এসেছেন লাখ লাখ সাধুসন্ত প্রেম ভক্তির পসরা নিয়ে।দর্শন করেছেন ঈশ্বরকে।কৃপা লাভ করে ধন‍্য হয়েছেন।আজও ভগবান বিভিন্ন বেশে রয়েছেন মন্দিরে,মসজিদে,গির্জায়,গুরুদ্বারে।প্রেমভক্তির অভাবে তিনি প্রকট হতে পারছেন না। কিন্তু তাঁর আরাধনা চলছে সর্বত্র। আকাশে-বাতাসে,অনিলে-অনলে,জলে-স্থলে যাঁর স্থিতি তাঁকে কেন পরীক্ষা দিতে হবে অহমিকায় ভরা,অবিশ্বাসে ভরা মানুষের কাছে?*
*🌹রুইদাস তাই কাঁদছেন, নয়নজলে তাঁর বক্ষ ভেসে যাচ্ছে।ব্রাহ্মণগণ স্তোত্র পাঠ করছেন অবিরাম।হোমাগ্নির শিখা উঠছে আকাশে।সবাই চেয়ে আছে ওপারের দিকে।রুইদাস,রঘুনাথকেমনে মনে জানাচ্ছেন,হে রঘুনাথ!আমার বক্ষে তোমাকে আসতে হবে না,তুমি ব্রাহ্মণগণের বক্ষে এসে দাঁড়াও।তুমি নেই একথা সবাই বলবে এ শুনতে আমি পারব না।তার আগেই আমাকে নদীগর্ভে আত্মবিসর্জন দিতে হবে।তুমি এসো প্রভু!তুমি এদের জানাও যে তুমি আছ নইলে সূর্য‍্য চন্দ্র গগনে উঠত না।তুমি আছ বলিয়াই আমরাও আছি।বেলা বাড়ে,রোদের ঝিলিমিলি নদীর বক্ষে ; মনে হল যেন সূর্য‍্যদেব পথ তৈরী করে দিলেন নদীর বক্ষে।ওপারের সিংহাসন যেন নড়ে উঠল, নারায়ণশিলা কখন যে নদীর বক্ষে এসেছেন কেহ জানে না।যেন মনে জলে ভাসতে ভাসতে এগিয়ে আসছেন কিনারার দিকে। রুইদাস কেঁদে বলছেন,এস!এস প্রভু!তুমি না দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলে, তুমি না মা সীতাকে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ করেছিলে।আজও আবার এস প্রভু!ভক্তাধীন ভগবান, প্রকৃত ভক্তের আহ্বানে তিনি চুপ করে বসে থাকতে পারেন না,নারায়ণশিলা এসে রুইদাসের বক্ষে আশ্রয় নিলেন।অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখে সবাই ধন‍্য ধন‍্য করে উঠল।ব্রাহ্মণগণ যাঁরা হোম যজ্ঞে বসেছিলেন তাঁরা একরকম মাথা নত করে চলে গেলেন।তারপরের দৃশ্য আরও অপূর্ব! দলে দলে লোক এসে রুইদাসের শিষ‍্যত্ব গ্রহণ করেন।কে ক্ষত্রিয়, কে ব্রাহ্মণ,কে শূদ্র সব একাকার হয়ে গেল।দেব-দেবতার মহিমা কোনদিন ম্লান হয়নি আজও হবে না।দেবতা আছেন তাই আজও জীবজগৎ আছে। মানুষে মানুষে যত অমিল হবে, ততই ঈশ্বরের অস্তিত্ব লোপ পাবে। মানুষের হৃদয় মন্দিরেই তো দেবতার আবাসভূমি।সেখানে হিংসা,দ্বেষ থাকলে দেব-দেবতা কোনদিনই আসবেন না,থাকবেনও না।রুইদাস যদিন যায় ততই ঘর সংসার থেকে দূরে সরতে থাকেন।মন্দিরই তাঁর ঘরসংসার। লছমী মাঝে মাঝে বলেন,কি গো তুমি কি সব ছেড়ে দিলে? সব মানে?সংসার ধর্ম, আমাকে,সবই তো ভুলে যাচ্ছ! বলেছিলেন,না লছমী!তুমি আমাকে ভুল বুঝবে না,সবসময় মনে হয় কে যেন আমাকে ডাকছে।বলছে ওরে,ধূলো বালি তো অনেক মাখলি এবার ঘরের ছেলে ঘরে আয়। ওমা সে কি কথা,তুমিতো ঘরেই আছ,আবার কোন ঘরে যাবে?*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
                 ক্রমশ
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds