✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ একচক্রা ধাম দিকদর্শনী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*একচক্রা ধাম দিকদর্শনী।*
১. *মহাভারত খ্যাত মহানগরী বর্তমানে গাছপালা তরুলতায় পরিপূর্ণ একটি পল্লীগ্রাম। এখানেই জন্মগ্রহণ করেছিলেন আতুর-অনাথের একমাত্র বান্ধব দয়াল নিতাই চাঁদ। এটি একচক্রা গর্ভবাস নামে প্রসিদ্ধ। যেহেতু এখানেই মাতা পদ্মাবতীর গর্ভে নিবাস করেছিলেন, সেই ব্রজের বলরাম*।
২. *এখানেই ১৪৭৩ খ্রিস্টাব্দে মাঘী শুক্লা ত্রয়োদশীর দুপুরে পিতা মুকুন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতা পদ্মাবতীদেবীর কোল আলো করে জন্ম নিলেন আমাদের সবার বন্ধু নিত্যানন্দ ।*
৩. *মহাভারতে বর্ণিত একচক্রা নামক এই নগরীতে অজ্ঞাত বাসের সময় পাণ্ডবগণ এসে কিছুকালের জন্য আশ্রয় নিয়েছিলেন।যা বর্তমানে পঞ্চপান্ডব তলা নামে পরিচিত।*
৪. *এসময়েই ভীমসেন বকাসুরকে বধ করেন, কোটাসুর নামক স্থানে*।
৫. *রাজা মুকুটনারায়ন রায় বাস করতেন ময়ূরেশ্বর গ্রামে। তাঁর একমাত্র কন্যা শ্রীমতী পদ্মাবতীদেবীর সঙ্গে এই মুকুন্দের বিবাহ হয়।*
৬. *মুকুন্দের বাবা মুরারি এ বিবাহে কোন যৌতুক গ্রহণ করেন নাই। তাই রাজা মুকুটনারায়ণ রায় নিজ কন্যার নাম অনুসারে একটি পুকুর খনন করে দেন। বর্তমানে তার নাম পদ্মাপুকুর।*
৭. *ছোটবেলায় নিতাইয়ের নাম ছিল কুবের। যেখানে নিতাইয়ের জন্ম হয় সেই জায়গাটির নাম বর্তমানে "সূতিকা মন্দির"।*
৮. *পাশেই একটি ছোট্ট পুকুর। সেখানে নিতাই ছেলেবেলায় স্নান করতেন এবং সাঁতার কাটতেন। সেই পুকুরটির নাম বর্তমানে "নিতাই কুণ্ড"।*
৯. *জন্মের পরে বকুলতলা নামক স্থানে নাড়ি পোতা হয়েছিল।*
১০. *ধীরে ধীরে কুবের বড় হতে লাগলেন, এই মুকুন্দ আলয় বা হাড়াই পণ্ডিত ভবনে।*
১২. *ছোট থেকেই কুবেরের খেলাধুলায় খুব সখ। সমবয়সী শিশুদের নিয়ে দিনরাত খেলায় মেতে থাকতেন।*
১৩. *তার খেলাগুলি ছিল ভগবানকে নিয়ে। কোনদিন কৃষ্ণলীলা, কোনদিন রামলীলা তো কোনদিন ভক্তলীলা করতেন।*
১৫. *যে স্থানে কৃষ্ণের কালীয়দমন লীলা করেছিলেন কুবের, সে জায়গাটির বর্তমান নাম "কালীসাড়ার মাঠ"।*
১৬. *যে জায়গায় লক্ষণের শক্তিশেল লীলার অভিনয় করেছিলেন। সে স্থানটি এখন "লক্ষণ গড়িয়া" নামে পরিচিত।*
(লক্ষণের শক্তিশেল লীলা_অভিনয়ের স্থান।)
১৭.
*একদিন কুবের সব সখাগণ সঙ্গে লক্ষণের শক্তিশেল লীলা অভিনয়ের উদ্যোগ করলেন। কেউ রাম, কেউ রাবণ, কেউ বিভীষণ কেউ হনুমান সাজল। নিজে লক্ষণ বেশে সাজলেন।*
১৮. *কে কি অভিনয় করবে সকলকে শিখিয়ে দিলেন। এক শিশু রাবণ বেশে এসে বলছেন- এই শক্তিশেল হানছি,সম্বর লক্ষণ!এই বলে পদ্মফুল ফেলে মারলেন, সঙ্গে সঙ্গে লক্ষণ মূর্চ্ছিত হয়ে পড়ল।*
১৯. *সঙ্গে সঙ্গে সব শিশুগণ খেলাধুলা ভুলে গেল ও কাঁদতে লাগল। কান্না শুনে পিতা-মাতা, প্রতিবেশী সকলে ছুটে আসল।*
*নিঃশ্বাস চলছে কিনা বুঝা যায় না।*
২০. *একজন বৃদ্ধ ছেলেদের ডেকে বলল - এই তোরা কি খেলা খেলছিলি? ছেলেরা বলল- আমরা "লক্ষণের শক্তিশেল" লীলা খেলছিলাম। যেই রাবণ পদ্মফুল ছুড়ে মারলো আর সঙ্গে সঙ্গে কুবের মূর্চ্ছিত হয়ে পড়ল।*
২১. *বৃদ্ধ বলছে - এর পরে আর কি বলেছিল? তখন যে হনুমান বেশে সেজেছিল,সে বলছে - মনে পড়েছে!মনে পড়েছে!!আমাকে বলেছিল যে, গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী নিয়ে আসতে।ও মূর্চ্ছিত হওয়ায় সব ভুলে গিয়েছি।*
২২. *তখন হনুমান চলল বিশল্যকরণী আনতে। রাস্তায় এক শিশু সাধু বেশ ধারণ করে রাম নাম জপ করছিল। হনুমানকে দেখে বলল - এস এস! এখানে কিঞ্চিত বিশ্রাম কর। কিছু ভোজন গ্রহণ কর।*
২৩. *হনুমান বলছে- না, আমার প্রভু শ্রীরামচন্দ্রের কাজে যাচ্ছি। অনুজ ভ্রাতা লক্ষণ শক্তিশেলে মূর্চ্ছিত হয়ে পড়েছে।তার জন্য আমি ঔষধ আনতে যাচ্ছি। দেরি করলে প্রাণ রক্ষা করা যাবে না।*
*সাধু বাবা বলল - যাও, সরোবর থেকে স্নান করে এস।*
২৪. *তপস্বীর কথায় হনুমান সরোবরে স্নান করতে গেলে এক শিশু তার পায়ে ধরে টেনে নিয়ে গেল গভীর জলে।*
২৫. *হনুমান তাকে টেনে উপরে তুলে আনল।কিছুক্ষণ তার সঙ্গে যুদ্ধ করে, তাকে পরাস্ত করলে সে,দিব্যরূপ ধারণ করে বললো ওপরে যে তপস্বী দেখলে ও সাধু নয় ও কালনেমি।*
২৬. *ওপরে উঠে আসলে তপস্বী রাক্ষসের রূপ ধারণ করে তাকে খাওয়ার জন্য ছুটে আসলো।*
২৭. *কালনেমি বলল- কুমিরকে তো হারালে। এবার আমাকে কি করে হারাবে?এবার আমি তোমাকে খেয়ে ফেলব,দেখি তোমার লক্ষণকে কে বাঁচায়!*
২৮. *হনুমান বলল - পালা পালা! তোর রাবণ তো কুক্কুর!! তার কোনো কান্ডজ্ঞান আছে? অবলা স্ত্রীকে চুরি করে নিয়ে পালিয়েছে!*
২৯. *এই কথা শুনে দুইজনে ভীষন গালাগালি শুরু করল, তারপর চুলাচুলি, কিলাকিলি, কিছুক্ষণ যুদ্ধ করে আছাড় মেরে রাক্ষসকে বধ করে হনুমান চলল গন্ধমাদন পর্বতে।*
৩০. *সেখানেও গন্ধর্ববেশী শিশুদের সঙ্গে যুদ্ধ করে সকলকে পরাস্ত করে। গন্ধমাদন পর্বত মাথায় করে নিয়ে চলে আসল।*
(সব নিতাই চাঁদের শিক্ষায় সুশিক্ষিত শিশুগণ।)
৩১. *আরেক শিশু সুষেন বৈদ্যের বেশ ধারণ করে, ঔষধ নিয়ে নাকে দিলেন, শ্রীরাম স্মরণ করে।*
৩২. *সঙ্গে সঙ্গে নিত্যানন্দ উঠে বসলেন। তা দেখে পিতা-মাতা আদি সব লোক হাসতে লাগল*।
৩৩. *হাড়াই পন্ডিত গিয়ে কোলে তুলে নিলেন। বক্ষে জড়িয়ে ধরে যেন ব্রহ্মানন্দ অনুভব করলেন।*
৩৪. *সবলোক বলছে-বাপ্ ধন! এরকম খেলা তুমি কোথা থেকে শিখলে?হেসে নিত্যানন্দ বলছেন - এসব আমার নিত্যলীলা। আমি দৈনিক এরকম লীলা খেলা করি। এরকম অনেক খেলা আমার জানা আছে।*
(এ লীলা যেখানে হয়েছিল সে জায়গার বর্তমান নাম *লক্ষ্মনগড়িয়া*।স্থানটি কালী সাড়ার কিঞ্চিত পূর্বদিকে অবস্থিত। )
৩৫. *একবার অক্ষয় তৃতীয়ার দিনে কুবের তার সখাদের সাথে "চন্দন যাত্রা" লীলা করলেন, চন্দন সরোবরে। সেটি এখন "চাঁড়ালীর পুকুর" নামে পরিচিত।।*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙇🙇🙇🙇
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧









