✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৯. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*২৯ 🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*সুসজ্জিত,পত্রপুষ্পে পরিশোভিত, সুগন্ধি পরিপূর্ণ,দিব্যালোকে আলোকিত অতি সুন্দর একটি ঘরে বরকন্যার রাত্রিবাসের জন্য বাসর-সজ্জা করা হয়েছে।বহুমূল্য মনোহর ও সুকোমল বিচিত্র কারুকার্য্য-খচিত শয্যাসনে বরকন্যা বসলেন।শ্রীগৌরাঙ্গের বাম দিকে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী বসলেন।দেখে মনে হ'ল যেন বৈকুন্ঠের শ্রীশ্রীলক্ষ্মী নারায়ণ মিশ্র-গৃহে অবতীর্ণ হলেন।*
*"বৈকুন্ঠ হইল রাজ-পন্ডিত আবাসে"*।
*🌻প্রস্ফুটিত পদ্মপুষ্প সদৃশ সুন্দরী কুল-ললনাগণে বাসরঘর পরিপূর্ণ। নদীয়া নাগরীগণ দিব্য বস্ত্র অলঙ্কারে ভূষিতা হয়ে আজ মনের সাধে শ্রীগৌরাঙ্গের সঙ্গ-সুখ ভোগ করছেন। সকলেরই মুখে হাসি।নয়নভরে গৌর-বিষ্ণুপ্রিয়ার যুগলরূপ দর্শন করে সকলেই প্রেমোন্মত্ত।রসিকশেখর গৌরসুন্দরের সঙ্গে সকলেই আজ এক শয্যায় বসেছেন, কোন কোন ভাগ্যবতীর কপালে গৌরাঙ্গের শ্রীঅঙ্গ-স্পর্শ-সুখ-লাভও ঘটেছে।দেবী বিষ্ণুপ্রিয়ার সখীগণ নটবর নিমাইচাঁদকে নিয়ে নানারকম রঙ্গ করছেন।কেউ দেবীকে টেনে নিয়ে গিয়ে গৌরাঙ্গের অঙ্কে(কোলে) বসাচ্ছেন,কেউ বা মাথার ঘোমটা খুলে দিয়ে বেণীবদ্ধ সুন্দর ভ্রমর-কৃষ্ণ কেশদাম প্রভুকে দেখাচ্ছেন,কোন রসিকা-বালা প্রভুর মুখের দিকে চেয়ে জিজ্ঞাসা করছেন "হ্যাঁগো বর মহাশয়"! আমাদের এই সখিটিকে তোমার পছন্দ হয়েছে তো? তাদের কথা শুনে রসিকনাগর গৌরসুন্দর একটু হাসলেন।সে হাসিতে যেন গৃহে বিজলী ছুটল।শত শত কুল-ললনাগণ হাসির সঙ্গে গৌরাঙ্গের মৃদু হাসি টুকুর তুলনা হতে পারে না। প্রাণবল্লভের শ্রীমুখে হাসি দেখে দেবীর বিম্বাধরেও হাসি দেখা দিল। উভয়ে উভয়ের মুখের প্রতি একবার চাইলেন।মহাপ্রভুর হাসিতে বিষ্ণুপ্রিয়ার হাসি মিশিল,মিশে যেন মণি-কাঞ্চনের সংযোগ হ'ল। আহা,যে দেখল সে মজিল,ষে আর উঠতে পারল না, সেই বাসর-শয্যায় শয়ন করে হাসির তরঙ্গে হাবুডুবু খেতে লাগল।🌻নবদ্বীপ আজ যেন ব্রজধাম,নদীয়া-নাগরী ব্রজবালা। রসিকশেখর শ্রীশ্যামসুন্দররূপী শ্রীগৌরাঙ্গসুন্দরকে ঘিরে বসে প্রেমোন্মত্ত ভাবে নানারঙ্গ করছেন। শ্রীশ্রীগৌরাঙ্গের বাসরঘর আজ ব্রজ-লীলাস্থলী শ্রীধাম বৃন্দাবনের রাসমন্ডল।ব্রজরস-লোলুপ ভক্তগণ একবার হৃদয়ে এই নবদ্বীপ লীলাটি অঙ্কিত করে নিন।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার লীলা-রহস্য বুঝতে চেষ্টা করুন। শ্রীশ্রীরাসলীলা প্রত্যক্ষ দর্শন করে হৃদয় নির্মল করুন। নদীয়া নাগরীদের মধ্যে থেকে শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগল-রূপ দর্শন করে জীবন সার্থক করুন।*
*🙏বানান,ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


