✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*২৫ 🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
~~~~~~~~~~~~~~~~~~~
*🌻শ্রীনিমাইচাঁদ ও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর চার নয়নের মিলন দৃশ্যটি আহা-হা বর্ণনাতীত।এই অতীব সুমধুর মনোরম দৃশ্য বহু বহু সৌভাগ্যের ফলে দর্শন হয়।এই শুভদৃষ্টি দরশন যাঁদের ভাগ্যে ঘটেছে সত্য সত্যই তাঁরা পরম ধন্য।তাঁদের শ্রীচরণে কোটি কোটি দন্ডবৎ প্রণাম।কোটি কোটি বর্ষেও তাঁর বর্ণনা করবার শক্তি মনে হয় কারও নেই!তাই ঠাকুর শ্রীবৃন্দাবন দাস গোস্বামী মনের দুঃখে লিখে গিয়াছেন=*
*দন্ডেকে এ সব লীলা যত হইয়াছে*।
*শতবর্ষে তাহা কে বর্ণিতে হেন আছে।।*
*ঠাকুর লোচনদাস ভাবে গদগদ হয়ে শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার এই মধুময় শুভ-মিলনের দৃশ্যটি অতীব সুন্দর বর্ণনা করেছেন।*
*প্রভুর নিকটে আনি,জগ-মনমোহিনী,*
*বিষ্ণুপ্রিয়া মহালক্ষ্মী নামা।*
*তেরছ নয়ান বঙ্ক,হেরি মুখ গৌরাঙ্গ,*
*মন্দ মন্দ হাসি অনুপমা।।*
*প্রভু প্রদক্ষিণ করি,সাতবার চৌদিকে ঘেরি,*
*করযোড়ে করে নমস্কার।*
*অন্তঃপট ঘুচাইল,চারিচক্ষে দেখা হৈল,*
*দোঁহে করে কুসুম-বিহার।।*
*উঠিল আনন্দ রোল,সভে বোলে হরিবোল,*
*ছামুনি নাড়িল কন্যা বর।*
*সবে বোলে ধনি ধনি,যেন চান্দ-রোহিণী,*
*কেহ বোলে পার্বতী-হর।।*
*🌻আসনে বসে আছেন,শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবীকে কন্যাপক্ষীয় দুইজন এসে উঠালেন নিমাইচাঁদের চতুর্দিকে সাতবার প্রদক্ষিণ করালেন। এইসময়ে চারিদিকে বাদ্যধ্বনি উঠিল, শত শত শঙ্খধ্বনিতে গৃহপ্রাঙ্গণ পূর্ণ হল।পুরনারীগণ মঙ্গলসূচক হুলুধ্বনি করতে লাগলেন।সাতবার প্রদক্ষিণ শেষ হ'লে নিমাইচাঁদের সম্মুখে অবগুন্ঠবতী নববালাকে উচু করে ধরা হ'ল,যাতে এই শুভ দর্শনকার্য্য সুসম্পন্ন হয়।এক্ষণে ""বর বড় কি কনে বড়"" এ প্রবাদে সফলতা সাধন করব,বর ও কন্যাপক্ষীয় উভয় দলেই প্রাণ পণ চেষ্টা করতে লাগলেন।*
*উচ্চ করি বর কন্যা তোলে হর্ষ মনে।*
*ক্ষণে জিনে প্রভু-গণে ক্ষণে লক্ষ্মী-গণে।।*
*(শ্রীচৈঃভাঃ)*
*এ উদ্যমে কোন পক্ষ জিতল বা কোন পক্ষ হারল তা ক্ষণেকের মধ্যে সব মিটমাট হয়ে সকলেই আনন্দে মেতে উঠলেন।(প্রভুর কথায় আসি,প্রভু মাটিতে পিঁড়িতে দাঁড়িয়ে আছেন,তবে মহাপ্রভুর উচ্চতা তো সাধারণ মানুষের মত আকার ছিল না।) এবার শুভ দর্শনের সময় এসেছে।বহুমূল্য পট্টবস্ত্রে বর ও কনের শিরোদেশ ঘিরে দেওয়া হল,যাতে শুভদৃষ্টির সময় অন্য লোকের কু-নজর না পড়ে।(সেই সময় বহু বিপ্রের নজর কি আর বলব!) আবার বাদ্য বেজে উঠল,শঙ্খধ্বনিতে দিগন্ত পূর্ণ হ'ল,পুনঃ হুলুধ্বনিতে গৃহপ্রাঙ্গণ পরিপূর্ণ হ'ল।এই বার আরও এক শুভ সময় উপস্থিত।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার চার-নয়নের শুভ মিলন হ'ল ; আহা- নববালার মুখে ঈষৎ হাসির রেখা দেখা দিল ; নবীন নাগরশেখর নটবর শ্রীনিমাইচাঁদের চন্দ্রবদনেও ভূবন ভোলানো সেই হাসি দেখা দিল।শ্রীমতী করযোড়ে পতি দেবতাকে প্রণাম করলেন।আড় নয়নে প্রাণবল্লভের মুখচন্দ্র অবলোকন করে কৃতার্থ হলেন।শ্রীনিমাইচাঁদের সেই হাসিতে শ্রীমতী বুঝলেন তাঁর প্রাণবল্লভের তিনি মনোমত হয়েছেন।শ্রীমতীর সলাজ দৃষ্টি ও ঈষৎ হাসিতে প্রকাশ হচ্ছে যেন দেবী বলছেন, "আমি তোমারি"।এই শুভ দৃষ্টির সুখ আর বেশীক্ষণ রইল না।মালা পরিবর্তনের সময় এলো,আগে শ্রীমতী প্রভুর প্রভুর শ্রীচরণে মাল্য অর্পণ করলেন।প্রভু সেই মালা তুলে শ্রীমতীর গলদেশে পরিয়ে দিলেন। তখন আর এক গাছি মালা নিয়ে শ্রীমতী প্রভুর শ্রীকন্ঠে পরিয়ে দিলেন।তার পর উভয়ে উভয়ের প্রতি পুষ্পবৃষ্টি করতে লাগলেন।অন্তরীক্ষে দেব-দেবীগণও এই আনন্দোৎসব দর্শন করতে এসেছেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*🙏জয় নিতাই গৌর হরিবোল🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

