শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন ➡️ http://mrinmoynandy.blogspot.com/2022/12/blog-post_197.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
              ꧁ ২৮. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
          ꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*২৮ 🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
<><><><><><><><><><><><>
*🌻এই অবস্থায় তিনি প্রাণবল্লভের সঙ্গে বাসর ঘরে যাচ্ছেন,তাঁর চলবার শক্তি নেই বললেই চলে,তাই প্রাণবল্লভের অঙ্গে ভর দিয়ে বিষ্ণুপ্রিয়াদেবী ধীরে ধীরে চলেছেন।তাঁকে কে যেন টেনে নিয়ে যাচ্ছেন,এমন সময়ে দেবীর পায়ের অঙ্গুলে একটি গুরুতর উছট লাগল,উছটের দারুণ আঘাতে দেবীর চৈতন্য হ'ল,বড় ব‍্যথা পেলেন,দেখলেন অঙ্গুলি দিয়ে রক্ত বের হচ্ছে।এই দুর্দৈব ঘটনার কারণ দেবীর অন‍্যমনস্কতা।আনন্দে অধীরা হয়ে তিনি যাচ্ছিলেন।তাঁর বাহ‍্যদৃষ্টি একেবারে লোপ পেয়েছিল।এই গুরুতর আঘাতে দেবীর জ্ঞান হ'ল ; এবং সঙ্গে সঙ্গে এটি অমঙ্গলের কারণ বুঝতে পেরে মনে বড় ব‍্যথা পেলেন।সশঙ্কিতা হয়ে প্রাণবল্লভের অঙ্গে ঢলে পড়লেন।এই উছট খাওয়ার বৃত্তান্তটি আর কেউ জানতে পারলেন না।কেবলমাত্র গৌরহরি জানলেন।প্রিয়াকে সশঙ্কিতা ও কাতরা দেখে প্রভু ব‍্যথিত হলেন।সেই আঘাতের ঔষধ দিলেন,সে ঔষধ এখন কেউ আর পায় না।প্রভুর নিজের দক্ষিণ পদঙ্গুষ্ঠ দিয়ে প্রিয়ার আঘাতপ্রাপ্ত পদাঙ্গুষ্ঠ চেপে ধরলেন।প্রভুর পদরজ মহৌষধে তৎক্ষণাৎ রক্তপাত বন্ধ হয়ে গেল,দেবীর সকল বেদনা দূরীভূত হল।প্রভুর সাংকেতিক সহানুভূতিতে প্রিয়াজীর সব দুঃখ দূর হল।অমঙ্গল ও সন্দেহের কারণও দূর হয়ে দেবীর হৃদয়ে আবার আগের মত আনন্দের ভাবধারা ফিরে এলো,আবার তিনি প্রেমানন্দে ভাসতে ভাসতে প্রাণবল্লভের সঙ্গে বাসর ঘরে চললেন।(গোলোকগত মহাত্মা শ্রীশিশিরকুমার ঘোষ তদীয় শ্রীঅমিয় নিমাই চরিত গ্রন্থে শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার তাৎকালিক মনের ভাবটি অতি সুন্দর ভাবে লিপিবদ্ধ করেছেন, তা আস্বাদন করুন।*
*🌻হে বর!হে নব পরিচিত!হে আশ্রয়!আমি বিপদাপন্ন,আমাকে আশ্রয় দাও।*
*🌻প্রভুর মনের এই ভাবটি এই=* *হে দুর্বলে!হে প্রিয়ে!এই তো আমি আছি।ভয় কি?*
*🌻বাসর ঘরে যেতে যেতে দেবীর এই উছট খাওয়ার বৃত্তান্তটি ঠাকুর লোচনদাস তাঁর শ্রীচৈতন‍্যমঙ্গলে লিখেন নাই।মহাত্মা শিশিরকুকার ঘোষ তাঁর গ্রন্থ লিখেছেন শ্রীখন্ডের গোস্বামীগণ বলেন ঠাকুর লোচনদাস তাঁর শ্রীচৈতন‍্যমঙ্গল গ্রন্থখানি শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে পড়তে পাঠিয়ে ছিলেন,আর সেই সময়ে এই অতি গোপনীয় ঘটনাটি নিজ গ্রন্থে লিখেন নাই বলে ক্ষোভ-প্রকাশ করে দেবীকে এক পত্র লিখেছিলেন।শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া-পত্রিকা কার্য‍্যালয় হতে প্রকাশিত শ্রীচৈতন‍্যমঙ্গল গ্রন্থের ভূমিকায় গ্রন্থ-কর্তার যে জীবনী লেখা হয়েছে তাহা হতে নিম্নলিখিত অংশ উদ্ধৃত হল।এখান থেকেই বুঝা যায়,এ দুর্দৈব ঘটনাটি সত‍্য এবং ইহা প্রভু ও দেবী ভিন্ন কেউ জানে না।প্রভু কর্তৃক আদিষ্ট হয়েই এ গুহ‍্য কথাটি ঠাকুর লোচনদাস দেবীর কর্ণ-গোচর করেছিলেন।"যখন শ্রীচৈতন‍্যমঙ্গল লেখা হয় তখন বিষ্ণুপ্রিয়া দেবী জীবিত ছিলেন "।গ্রন্থ প্রচারে দেবীর অনুমতি প্রয়োজন বলে তাঁর কাছে "গ্রন্থ পাঠানো হয়েছিল" গ্রন্থের সঙ্গে লোচনদাস একখানি পত্রও শ্রীমতীকে প্রদান করেছিলেন।পত্রে অন‍্যান‍্য কথার মধ্যে এইরকম লেখা ছিল = "মা,গ্রন্থে আপনার সম্বন্ধে কতক কতক বর্ণনা করেছি, কিন্তু একটি বিষয় "অতি গুহ‍্য বলে উল্লেখ করতে পারেনি,সে জন্য আমি অত‍্যন্ত মনোবেদনা পেয়েছি।বিবাহ করে প্রভু যখন আপনাকে বাসর ঘরে নিয়ে যাচ্ছিলেন,তখন আপনার পায়ের অঙ্গুলিতে উছট্ লেগেছিল,তাতে অল্প রক্তপাতও হয়।প্রভু এতে অত‍্যন্ত কাতর হয়ে "দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুলি দ্বারা টিপে ধরেন এবং আপনার সমস্ত দুঃখ তখনি দূরীভূত হয়। আবার শুভ বিবাহ রাত্রে এইরকম দুর্ঘটনা ঘটে যাওয়ায়,আপনি মন দুঃখে স্পন্দহীন হয়ে পড়লেন।প্রভু তখন আপনাকে অভয় দান করে আনন্দসাগরে ভাসতে ভাসতে বাসর ঘরে নিয়ে যান। এই ঘটনাটি কেবল মাত্র প্রভু ও প্রিয়াজী জানতেন।জগতে আর কারও জানবার কথাও না।লোচনদাসের পত্র পাঠে শ্রীমতী স্তম্ভিতা হলেন।তিনি বলে পাঠালেন যে,যখন এই গুহ‍্য ঘটনা লোচন জানতে পেরেছেন,তখন প্রভু কর্তৃক আদিষ্ট হয়েই তিনি এই গ্রন্থ লিখেছেন।এইরূপে শ্রীমতীর সম্মতি পেয়ে লোচনের গ্রন্থ বৈষ্ণব সমাজে মহাসমাদরে গৃহীত হল।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*🙏জয় নিতাই গৌর হরিবল🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
  ✧═══════════•❁❀❁•═══════════✧ 

 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


adds