✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩২. *অতি গূঢ় নিত্যানন্দ* ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
( ৩২)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*সর্বজ্ঞ ও শ্রীধরের সঙ্গে রঙ্গ।*
একদিন মহাপ্রভু এক সর্বজ্ঞের ঘরে গিয়ে উপস্থিত হলেন। তেজোময় শরীর দেখে সর্বজ্ঞ আসন দিয়ে প্রণাম করলেন। প্রভু বলছেন - হে সর্বজ্ঞ! বল দেখি আমি আগের জন্মে কি ছিলাম?
সর্বজ্ঞ গোপালমন্ত্র জপ করতে লাগলেন, গোপাল মন্ত্র জপ প্রভাবে দেখছেন -শঙ্খ চক্র গদা পদ্মধারী, চতুর্ভুজ নারায়ন, বক্ষে শ্রীবৎস,কৌস্তুভ আদি চিহ্ন। আরো দেখছেন কংস কারাগারে প্রভুর জন্ম, পিতা-মাতার স্তুতি, তারপর নন্দ ভবনে রেখে আসা ইত্যাদি। তারপর দেখছেন দিগম্বর বালস্বরূপ, কটিতে কিঙ্কিণী, দুই হাতে মাখন।তারপর দেখছেন ত্রিভঙ্গ মূরলীধর, চারিদিকে গোপীগণ বাদ্য-বাদন পূর্বক নৃত্যগীত করছেন।অদ্ভুত দর্শন করে গৌরাঙ্গের দিকে চোখ মেলে চাইলেন। পুনরায় ধ্যান করতে লাগলেন।
সর্বজ্ঞ বলছেন - গোপাল! এই ব্রাহ্মণ আগের জন্মে কে ছিল দর্শন করাও। তখন দেখছেন- দূর্বাদলশ্যাম-ধনুকধারী শ্রীরাম, আবার দেখছেন বরাহমূর্তি, পুনরায় দেখছেন নৃসিংহ অবতার আবার দেখছেন বামনাবতার। তারপর দেখছেন মৎস্যাবতার, পুনরায় দেখছেন জগন্নাথ মূর্তি বলরাম সুভদ্রা সহিত।
এত কিছু দেখেও সর্বজ্ঞ, ভগবানের মায়ায় বুঝতে পারছেন না। সর্বজ্ঞ ভাবছেন -এই ব্রাহ্মণ কি মহামন্ত্রবেত্তা? সে এসে আমাকে পরীক্ষা করছে? এমন অমানুষী-তেজ কি সাধারণে সম্ভবে? এভাবে চিন্তা করছেন-ঠিক তখনই মহাপ্রভু হেসে বলছেন- কে আমি? কি দেখ? কেন বলছ না?
সর্বজ্ঞ বলছেন - তুমি এখন ঘরে যাও। বিকালে ভালো করে জপ করে তোমাকে বলবো।
"ভাল ভাল" বলে মহাপ্রভু হেসে চলে আসলেন।
এসেই শ্রীধরের ঘরে উপস্থিত হলেন। শ্রীধর নমস্কার করে আসন দিলেন।
মহাপ্রভু বলছেন - শ্রীধর!তুমি যে, সব সময় হরি হরি বল তথাপি দুঃখ কেন পাও? লক্ষ্মীনারায়ণের সেবন করে তুমি কেন কষ্ট পাও?
শ্রীধর বলছেন-উপবাসী তো থাকি না। ছোট হোক বড় হোক বস্ত্র তো আছে শরীরে।
প্রভু- দেখলাম দশ জায়গায় গিঁট দেওয়া।ঘরের চালে খড়ও নাই।দেখো না, এই যত নগরবাসী চণ্ডী-বিষহরি পূজো করে কেমন সুখে আছে!
শ্রীধর বলছেন- উত্তম কথা বললে, তথাপি সবার সময় এক সমান যাচ্ছে।
রাজা রাজৈশ্বর্য্য ভোগ করে। পাখিরা গাছের উপরে থাকে। সবার সময় এক রকমই যাচ্ছে। সবাই নিজের কর্মফল ভোগ করছে।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩২. *অতি গূঢ় নিত্যানন্দ* ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
প্রভু- তোমার ঘরে অনেক ধন আছে। তুমি লুকিয়ে রেখেছো আর গোপনে ভোগ করো। আমি সবাইকে বলে দিব।
শ্রীধর বলছেন হাতজোড় করে- পন্ডিত! তোমার সঙ্গে কলহ করা আমার উচিত নয়। তুমি এখন এসো।
প্রভু বলছেন- তোমাকে এমনিতেই ছেড়ে দেব না। আমাকে কি দিবে তাই বল।
শ্রীধর বলছেন -আমি থোড় মোচা বিক্রি করে খাই,এতে তোমাকে কি দিতে পারি?
প্রভু-তোমার ঘরে অনেক ধন পোঁতা আছে, সেগুলো এখন থাকুক, এখন এখানে যা আছে, এই কলা মুলা,থোড়,মোচা এসব দাও। টাকা পয়সা দিতে পারব না। বিনা পয়সায় যা হয় তাই দাও।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩২. *অতি গূঢ় নিত্যানন্দ* ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীধর দেখছেন এ বড় উদ্ধত বিপ্র। যদি আমায় মারতে লাগে, আমি তো কিছুই করতে পারব না।পয়সা ছাড়া দৈনিক দেওয়াও তো অসম্ভব। অনেক চিন্তা ভাবনা করে শ্রীধর বলছেন - কলা,মুলা,থোড় তোমায় দেব, তুমি আমার সঙ্গে কোন্দল করো না।
প্রভু বলছেন - ভালো ভালো আর দ্বন্দ্ব নাই। কলা মুলা গুলা যেন ভাল হয়।
শ্রীধর পন্ডিত কলা মূলা যখন যা হয় নিত্য মহাপ্রভুর ঘরে দিয়ে আসেন। ঘরের কোন জিনিস হলে তাও দিয়ে আসেন। মহাপ্রভু শ্রীধরের দ্রব্য অত্যন্ত প্রীতিপূর্বক গ্রহণ করেন।
একদিন মহাপ্রভু শ্রীধরকে বলছেন - তুমি আমাকে কি মনে কর?এটা বললেই চলে যাব।
শ্রীধর বলছেন -তুমি বিপ্র __বিষ্ণু- অংশ।
প্রভু বলছেন -না, তুমি আমায় জানতে পারো নাই ।আমি গোপজাতি। গোপবংশ তুমি আমাকে ব্রাহ্মণ মনে করছ! আমি নিজেকে গোয়ালা মনে করি।
শ্রীধর প্রভুর বচন শুনে হাসছেন।
এত কিছু বলার পরেও প্রভুর মায়ার কারণে চিনতে পারলেন না।
প্রভু বলছেন, শ্রীধর! তোমায় আমার তত্ত্ব বলছি শোন! আমার থেকেই গঙ্গার এত মহিমা হয়েছে।
শ্রীধর বলছে - নিমাই পণ্ডিত! গঙ্গা বলেও তোমার কোন ভয় নেই? বয়স বাড়লে লোক কোথায় স্থির হয়, তোমার চাঞ্চল্য আরো দিন দিন বেড়েই যাচ্ছে।
এইভাবে শ্রীধরের সঙ্গে রঙ্গ করে নিজ গৃহ আসলেন গৌরহরি। পড়ুয়ারা যে যার ঘরে গমন করল।।
ক্রমশ .....
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




