✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫৮. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৫৮ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻হনুমার রাবণের সঙ্গে সংগ্রামে রত হলেন,প্রথমে বাকযুদ্ধ আরম্ভ হল।তারপর হনুমান দ্রুতগতিতে গিয়ে রাবণের গালে এমন এক চড় মারলেন,তাতে দশানন অচেতন হলেন।কিছুক্ষণ পরে তাঁর জ্ঞান প্রাপ্ত হল।তখন রাবণ ক্রোধান্বিত হয়ে হনুমানকে সজোরে এক চড় মারলে সেই চড়ের আঘাতে হনুমান কুমারের চাকের মত ঘুরতে ঘুরতে পরে গেলেন।এই অবস্থা দেখে নীল বীর রাবণের সম্মুখে যুদ্ধ করতে উপস্থিত হলেন।রাবণ নীল বীরকে দেখে শর নিক্ষেপ করলেন।নীল মায়ার দ্বারা নিজ দেহকে সঙ্কুচিত করে রাবণের মাথায় উঠে বসলেন।নীল বীর রাবণের দশমুন্ডে লাফালাফি করতে লাগলেন।দশানন তাঁর ছায়া দেখে বাণ নিক্ষেপ করলেন।সেই বাণে নীলবীর সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে গেলেন।*
*নীলবীর হনুমান হইল বিমুখ।*
*লক্ষ্মণ আইল রণে পাতিয়া ধনুক।।*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫৮. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻লক্ষ্মণ বললেন,দেখি তোর কত বাহাদুরী,আমার সঙ্গে যুদ্ধ কর?লক্ষ্মণের কথা শুনে রাবণ বললেন,ওরে তপস্বী বেটা তুই এখনি এখান থেকে পালিয়ে যা নইলে তোর জন্য সবাই কাঁদবে।বলবার সঙ্গে সঙ্গে দুইজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল।রাবণ তিনশত বাণ মারে লক্ষ্মণের বুকে,লক্ষ্মণের অঙ্গে যেন রক্তের ধারা বয়ে যেতে লাগল।কোন রকমে লক্ষ্মণ নিজেকে সম্বোরণ করে রাবণের হাতের ধনুক কেটে ফেললেন।নিমেষের মধ্যে রাবণ ধনু নিয়ে লক্ষ্মণের উপর বাণ বরিষণ করতে লাগল।লক্ষ্মণ বাণ মেরে রাবণের রথের আটটি ঘোড়াকে মারলে রাবণ প্রায় অচল হয়ে গেলেন।তৎসহ রাবণের সারথির গলা কেটে ফেললেন বাণের দ্বারা।চোখের নিমেষে একটা রথ নির্মাণ করে শত শত বাণ নিক্ষেপ করতে লাগলেন রাবণ এবং সব বাণ কাটতে লাগলেন লক্ষ্মণ।*
*অমর্ত্য সমর্থ বাণ,বাণ ব্রহ্মজাল।*
*চারিদিকে পড়ে যেন অগ্নির উথাল।।*
*অরুণ,বরুণ বাণ,বাণ খরশান।*
*অগ্নিবাণ যমবাণ যমের সমান।।*
*সূচীমুখী শিলীমুখী বাণ বিরোচন।*
*সিংহদন্ত বজ্রদন্ত ঘোর দরশন।।*
*কালদন্ত ঐষিক আর দীর্ঘ কর্ণিকার।*
*ক্ষুরপার্শ শেলান্তক অতি তীক্ষ্ণধার।।*
*নীল হরিতাল বাণ বিকট দর্শন।*
*অর্ধচন্দ্র চক্রবাণ যমের সমান।।*
*এত বাণ দুইজনে করে অবতার।*
*দশদিক জল স্থল হইল অন্ধকার*।।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫৮. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻উভয়ের যুদ্ধে লক্ষ্মণ আবার রাবণের ধনুক কেটে ফেললে রাবণের বুকে পঞ্চাশ বাণ আঘাত করলেন।*
*খাইয়া পঞ্চাশ বাণ ভাবে মনে মনে।*
*ব্রহ্মা দিয়াছেন শেল তাহা পড়ে মনে।।*
*🌻ব্রহ্মা শেলের আঘাতে লক্ষ্মণ অচেতন হয়ে পড়লেন।রাবণ লক্ষ্মণকে লঙ্কায় নিয়ে যাবার জন্য তুলতে গেলে তাঁর দেহ পর্বতের চেয়েও ভারী হয়ে যাওয়ায় নিয়ে যেতে পারলেন না ভূমিতে পড়ে রইলেন।* *দূর থেকে লক্ষ্মণের এই অবস্থা দেখে হনুমান ছুটে এসে রাবণকে টেনে এক চড়, চড় খেয়ে রাবণ বন বন করে ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে রাবণ রথে গিয়ে পড়লে রাবণ পলায়ন করলেন।* *লক্ষ্মণের অচেতন অবস্থা দেখে হনুমান শ্রীরামের কাছে নিয়ে গেলে মুহূর্তের মধ্যে লক্ষ্মণ পুন চেতনা পেলেন।*
*🙏বানান,ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






