✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩১. *অতি গূঢ় নিত্যানন্দ* ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
( ৩১)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*বৃষভানু মহারাজের অবতার মহাভাগবতোত্তম শ্রীপুণ্ডরীক বিদ্যানিধির অতিমর্ত্য জীবন চরিত্র।*
একদিন মহাপ্রভু সকল ভক্তগণের মাঝে ক্রন্দন করতে লাগলেন।
*"পুণ্ডরীক আরে মোর বাপ রে বন্ধু রে!কবে তোমায় দেখিব আরে রে বাপ রে!!"*
ক্রন্দনের কারণ কেহই বুঝতে পারলেন না। সবাই ভাবছেন, মহাপ্রভু "পুণ্ডরীক" নাম নিয়ে কার জন্য কান্না করছেন?
বাহ্য হলে ভক্তগণ জিজ্ঞাসা করলেন- প্রভু! তুমি কার জন্য ক্রন্দন করছ?
প্রভু বললেন - তার বাড়ি চট্টগ্রামে, পরম পণ্ডিত, শুদ্ধাচারী, সবসময় কৃষ্ণভক্তি-রসসিন্ধু মাঝে ডুবে থাকেন।সদাই অশ্রু, কম্প,পুলক বিভুষিত কলেবর। গঙ্গাস্নান করেন না, চরণ স্পর্শ ভয়ে। রাতের বেলায় গিয়ে গঙ্গা দর্শন করেন। গঙ্গায় কুলকুচি, দন্তধাবন, কেশ-সংস্কার এসকল দেখে মনে অত্যন্ত দুঃখ পান, সেজন্য দিনের বেলায় যান না গঙ্গা দর্শন করতে। তার গঙ্গাজলে অদ্ভুত নিষ্ঠা। গঙ্গা জল পান করে তবেই পূজাদি নিত্যকর্ম করেন।
তাঁর চট্টগ্রামেও বাড়ি আছে, এখানেও বাড়ি আছে। শীঘ্রই আসবেন সবাই দেখতে পাবে।
দেখতে বিষয়ীর মত। কিন্তু প্রেমের সাগর। আমি তাকে না দেখে স্থির থাকতে পারছি না। সবাই তাঁকে আকর্ষণ করে এখানে নিয়ে এস। এই বলে পুনরায় উচ্চৈস্বরে কাঁদতে লাগলেন।
পুণ্ডরীক বিদ্যানিধি এক অজ্ঞাত আকর্ষণ অনুভব করলেন। তাই কাল বিলম্ব না করে, সত্বর নবদ্বীপে চলে আসলেন। অনেক ভোগ্য দ্রব্য-সামগ্রী, ব্রাহ্মণ, ভক্ত, অনুচরাদি সঙ্গে নিয়ে এসে নবদ্বীপে গূঢ়-রূপে অবস্থান করতে লাগলেন।
একমাত্র মুকুন্দ তাকে চিনতেন, কেননা তার বাড়িও ছিল চট্টগ্রামে। একদিন মুকুন্দ গদাধর কে বললেন "নবদ্বীপে এক মহাবৈষ্ণব এসেছেন। যাবে বৈষ্ণব দেখতে? এক অদ্ভুত বৈষ্ণব তোমাকে দেখাব। শুনে গদাধর অত্যন্ত আনন্দিত হলেন।বললেন- চল।
গদাধরকে নিয়ে মুকুন্দ বিদ্যানিধির বাড়িতে উপস্থিত হলেন। গদাধর নমস্কার করলেন। তাকে সুখাসনে বসিয়ে মুকুন্দ কে জিজ্ঞাসা করলেন - এর নাম কি? কোথায় থাকে? বিষ্ণুভক্তি তেজোময়-শরীর, আকৃতি-প্রকৃতি খুবই সুন্দর।
মুকুন্দ বললেন -এর নাম গদাধর। শিশুকাল হইতে সংসারে বিরক্ত। মহাভাগ্যবান *মাধব মিশ্রের* পুত্র।
সকল বৈষ্ণবের অত্যন্ত স্নেহভাজন, ভক্তিমান, ভক্তসঙ্গে দিন রাত অতিবাহিত করেন। শুনে বিদ্যানিধি অত্যন্ত সন্তুষ্ট হলেন।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩১. *অতি গূঢ় নিত্যানন্দ* ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
পুণ্ডরীক বিদ্যানিধি রাজপুত্রের মত বসে আছেন।দিব্য খাটের উপরে। চন্দ্রাতপ টাঙানো মাথার উপর। দুগ্ধফেননিভ শয্যা, চারিদিকে বালিশ।ছোট বড় পাঁচ-সাতটা ঝারি।দিব্য পিতলের বাটা তাতে পূর্ণ করে পান রাখা আছে। দুপাশে পিক ফেলার জন্য দুটো আলবাটি। ঠোঁট দুটি পান খেয়ে খেয়ে রাঙা হয়ে গেছে। ময়ূর-পাখার চামর নিয়ে দুজন দুপাশে বাতাস করছেন। চন্দনের ঊর্ধ্ব-পুণ্ড্রতিলক কপালে।গন্ধের সহিত ফাগুবিন্দু দেওয়া আছে।অদ্ভুত কেশ সংস্কার, সুগন্ধি আমলকির তেল মেখেছেন।ভক্তির প্রভাবে দেহ-সৌন্দর্য কামদেবকে পরাস্ত করে। যে চেনে না, সে দেখে রাজপুত্র মনে করবে। সম্মুখে এক বিচিত্র দোলনা ঝুলছে তাতে তিনি যখন মনে হয় বসে দোলা খান। বিষয়ীর মতো সমস্ত ব্যবহার দেখে আজন্ম বিরক্ত গদাধরের মনে অশ্রদ্ধা উৎপন্ন হল। মনে মনে ভাবছেন "ভালো তো সব! বিষয়ের ভোগ-উপভোগ! বেশ ভালই ভক্তিমান!!"
যেটুকু তার ভক্তি ছিল,সেও চলে গেল। মুকুন্দ বুঝতে পারলেন গদাধরের অন্তর।ভাবছেন- হিতে বিপরীত হল!এখন গদাধরের মনে যদি এরকম অভাব বোধ আসে,তাহলে তো অপরাধ হবে। তাই তিনি ভাগবতের কৃষ্ণ-লীলার শ্লোক গান করতে শুরু করলেন।
শ্লোক শোনা-মাত্র বিদ্যানিধি আনন্দে ক্রন্দন করতে লাগলেন। একসঙ্গে অষ্টসাত্ত্বিক-বিকারের প্রকাশ হল ও বারবার "বোল বোল" বলে গর্জন করতে লাগলেন। গড়াগড়ি দিচ্ছেন পদাঘাতে সব সম্ভার দূর হয়ে গেল। কোথায় গেল দিব্য বাটা,গুয়া,পান। কোথায় জলঝারি, প্রেমাবেশে দুই হাতে নিজের বস্ত্র ছিড়ে ফেললেন। ধূলায় গড়াগড়ি দিয়ে "কৃষ্ণ রে ঠাকুর রে প্রাননাথ! আমারে তুমি কাষ্ঠের মত পাষাণ করলে! আমি বঞ্চিত হলাম এই অবতারে! বলে কাঁদতে লাগলেন। সেই ভাবের বিকার দেহের কম্প ১০/১২ জনেও ধরে রাখতে পারেন না। কিছুক্ষণ পরে আনন্দে মূর্ছিত হয়ে পড়ে থাকলেন। দেহে ধাতু মাত্র নেই। বিদ্যানিধি মহানন্দ সাগরে ডুবে গেলেন। দেখে গদাধর অত্যন্ত বিস্মিত হলেন, মনে বড় চিন্তা হল, এই রকম প্রেমিক পুরুষকে দেখে আমি অবজ্ঞা করলাম! কি অশুভ মূহূর্তে আমি সাধু দর্শনে আসলাম! মুকুন্দ কে জড়িয়ে ধরে বলছেন আমার বন্ধুর মত কার্য করলে।
এহেন ভক্তিমান প্রেমনিধি আমাকে দর্শন করালে। কিন্তু আমার অপরাধ হয়ে গেল। আমি মনে মনে দুর্ভাবনা করেছি। তাই উনার কাছে মন্ত্র নেওয়ার সংকল্প করেছি।শিষ্য হলে আমার সকল অপরাধ ক্ষমা করবেন। মুকুন্দ বললেন -"খুব ভালো কথা"!
বিদ্যানিধির বাহ্য হলে সব কথা বললেন -"আপনার বিষয় ব্যবহার দেখে গদাধরের মনে অভাব এসেছিল, তাই আপনার কাছে দীক্ষা নেবে বলে সংকল্প করেছে।শুনে বিদ্যানিধি আহ্লাদিত হলেন ও বললেন বিধাতা আমাকে মহারত্ন মিলালেন। অনেক জন্মের ভাগ্যে এমন শিষ্য পাওয়া যায়।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩১. *অতি গূঢ় নিত্যানন্দ* ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
মুকুন্দের সঙ্গে গদাধর ঘরে ফিরে আসলেন ও মহাপ্রভু কে সব জানালেন।
রাত্রে বিদ্যানিধি সবার অলক্ষ্যে মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হলেন। মহাপ্রভুকে দেখেই মূর্ছিত হয়ে পড়লেন।
মহাপ্রভু বুকে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। তাঁর চোখের জলে বিদ্যানিধির শরীর ভিজে গেল। এমনিভাবে এক প্রহর কেটে গেল।মহাপ্রভু বিদ্যানিধির পঞ্চমুখে প্রশংসা করে বললেন- এর পদবী "পুণ্ডরীক-প্রেমনিধি"। আজি আমার সুপ্রভাত।কোন শুভক্ষনে উঠেছিলাম! তাই প্রেমনিধির সাক্ষাৎ দর্শন পেলাম।
গদাধর প্রভুর কাছে আজ্ঞা চাইলেন। বিদ্যানিধির কাছে মন্ত্র গ্রহণ করার। তার অতিমর্ত্য ব্যবহার বুঝতে না পেরে আমার কিছু অবজ্ঞাভাব এসেছিল। তাই আমি উনার শিষ্য হতে চাই। শিষ্য হলে গুরুদেব আমার অপরাধ অবশ্যই ক্ষমা করবেন।গদাধর বাক্যে মহাপ্রভু -"শীঘ্র কর, শীঘ্র কর"বলতে লাগলেন।
যথাসময়ে মন্ত্রদীক্ষা হয়ে গেল।
*কি কহিব আর পুণ্ডরীকের মহিমা। গদাধরশিষ্য তাঁর ভক্তির এই সীমা।।*
পুণ্ডরীক গদাধর দুইর মিলন।
যে পঢ়ে যে শুনে তারে মিলে প্রেম ধন।।
শ্রীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ চান্দ জান। বৃন্দাবন দাস তছু পদযুগে গান।।(চৈ.ভা.মধ্য ৭ম অধ্যায়)
পুণ্ডরীক বিদ্যানিধি পূর্বলীলায় বৃষভানু মহারাজ। তাই রাধা-ভাবে মহাপ্রভু বাবা বলে সম্বোধন করেছিলেন।
ক্রমশ......
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



